রবিবার, নভেম্বর ২৯, ২০২৬.
Home Blog Page 40

ভোটার হওয়ার সময় বাড়ল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটার হওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জুন থেকে বাড়িয়ে এই সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠান- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য আলাদা চারটি রোডম্যাপ করেছে ইসি। এগুলো চূড়ান্ত করে চলতি জুলাই মাসের মধ্যে ঘোষণা করার কথা রয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘নতুন ভোটার হওয়ার সময়সীমা আগে ৩০ জুন ছিল। সেটা আমরা ৩১ জুলাই পর্যন্ত করে দিয়েছি। আমরা যদি অক্টোবরে স্থানীয় সরকারের ভোট করি তাহলে
পেছনে যেতে অসুবিধা নেই।’

তিনি বলেন, ‘কর্মকর্তারা আমাদের একটা চার্ট (রোডম্যাপ) দিয়েছে, কোন কাজ কখন করতে হবে। ভোটার তালিকা আমরা কোন পর্যন্ত চূড়ান্ত করতে পারবো, সেটাও বলা আছে।’

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের আমরা ভোটার তালিকায় যোগ করতে পারবো। তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবে। চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে ইসিকে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়াতে হবে।’

পাট কাটা কাঁচি

0

বিলের জলাবদ্ধ জমি থেকে পাট কাটতে দুই থেকে আড়াই হাত পর্যন্ত লম্বার কাঁচির প্রয়োজন হয়। এসব কাঁচি বছররের অন্য সময় কৃষক ও কৃষি শ্রমিকরা ঘরে ফেলে রাখেন। বর্ষায় পাটা কাটার মৌসূম এলই বড় কাঁচি পানেট (ধারকাঁটা) নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন তারা। ছোটেন কামারশালায়। প্রতিটি কাঁচি পানেট (ধারকাঁটা) করার জন্য ২শ টাকা পর্যন্ত দাম নিয়ে থাকেন কর্মকাররা।

চুরির অভিযোগে মাজায় দড়ি বেঁধে যুবককে ঘোরানো হলো

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে চুরির অভিযোগে এক যুবককে আটক করে কোমর ও গলায় দড়ি বেঁধে থানা এলাকায় ঘুরিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে স্থানীয় জনতা তাকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পুলিশ ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ ছিল।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনের একটি ব্যাগ নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করে। পরে তার কোমর ও গলায় দড়ি বেঁধে থানা এলাকায় ঘুরিয়ে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দড়ি বাঁধা অবস্থায় ওই যুবককে একজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন। তার পেছনে কয়েকজন স্থানীয় ব্যক্তি হাঁটছেন এবং আশপাশে উৎসুক জনতার ভিড় দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আটক যুবকের নাম সাগর হোসেন (৩০)। তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা বিপ্লব হোসেনের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার দৌলতপুর থানায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করা হয়। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) লিংকন বলেন, সাগর একজন পেশাদার চোর। স্থানীয় লোকজন তাকে চুরির অভিযোগে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে দড়ি বেঁধে ঘোরানোর বিষয়টি আমাদের জানা নেই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ‘স্থানীয় লোকজন চুরির অভিযোগে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তাকে দড়ি বেঁধে ঘোরানোর বিষয়টি আমার জানা নেই।’

অস্ত্র-গুলি ও মাদকসহ পিতা-পুত্র আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দেশে তৈরী আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেলে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দৌলতপুর থানা পুলিশ। এ সময় মৃত আইনুদ্দিনের ছেলে মো. বিপ্লব (৫০) ও তাঁর ছেলে মো. বিজয় (২৫)-কে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের বাড়ির গোয়ালঘরে গরুর খাবার রাখার পাত্র (চারী) তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামত জব্দ করে থানায় নেওয়া হয়।

পরে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত যাচাই শেষে মো. বিপ্লবকে ছেড়ে দেয় পুলিশ। তবে উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার ঘটনায় ছেলে মো. বিজয়কে থানায় রেখে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযানে বাবা-ছেলেকে আটক করা হলেও তদন্ত ও যাচাই-বাছাই শেষে বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও মাদকের ঘটনায় ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকের উৎস অনুসন্ধানের পাশাপাশি এ ঘটনার সঙ্গে অন্য কোনো অপরাধী চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

খোকসায় গণ অধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গণ অধিকার পরিষদের ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি ঘোষনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খোকসা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আফজাল হোসেনকে আহ্বায়ক এবং তরিকুল ইসলামকে সদস্য সচিব করে ২৩ সদস্যের উপজেলা কমিটি ঘোষনা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ তিয়াস, গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তোকির আহমেদ, যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জিলাস খান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিপ্লব হোসেন প্রমূখ।

মানষিক ভারসাম্যহীন ব্যক্তি নেপালের নাগরিক, দেশে ফিরতে চান

0

কুষ্টিয়া প্রতিনিধি

প্রায় পাঁচ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তিনি নেপালের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে যোগাযোগও হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে ভারত সীমান্তের জলঙ্গী এলাকা হয়ে ওই যুবক বাংলাদেশে প্রবেশ করেন। এরপর দীর্ঘদিন ধরে তিনি দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। বর্তমানে তিনি ইসলামপুর এলাকার ইলেকট্রনিক মিস্ত্রি পলাশ আহমেদের (মুক্তার সরকার) হেফাজতে রয়েছেন। মানবিক কারণে পলাশ আহমেদ দীর্ঘদিন ধরে তার আশ্রয়, চিকিৎসাসহ ভরণপোষণের দায়িত্ব পালন করে আসছেন।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ওই যুবকের মানসিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য একটি ইমো নম্বর দেন। পরে ওই নম্বরে যোগাযোগ করে তার স্বজনদের সঙ্গে কথা বলা সম্ভব হয়। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর জানা যায়, যুবকের নাম রিয়ান আনসারী। তিনি নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা এবং বাদল আনসারীর ছেলে।

রিয়ানের পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেছেন এবং দ্রæত দেশে ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমানে তিনি প্রতিদিন কয়েকবার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, যা তার মানসিক অবস্থার উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রিয়ানের দেখাশোনাকারী পলাশ আহমেদ বলেন, ‘প্রায় চার বছর ধরে রিয়ান আমার কাছেই আছে। পরিবারের একজন সদস্যের মতো করেই তাকে দেখভাল করে আসছি। সে ভাত খেতে চায় না, গোশতের ঝোল দিয়ে মুড়ি মাখা ও ডিম ভাজি খেতে বেশি পছন্দ করে। কারও সঙ্গে খারাপ আচরণ করে না। শুরুতে তার ভাষা বুঝতে কষ্ট হতো, এখন সে কিছুটা বাংলা বলতে পারে। কয়েকদিন আগে সে তার পরিবারের একটি নম্বর দেয়। সেই নম্বরে যোগাযোগ করে তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। সে খুবই খুশি এবং পরিবারের কাছে ফিরে যেতে চায়। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারব ভেবে যেমন আনন্দ হচ্ছে, তেমনি দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে খারাপও লাগছে।’

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। ওই মানসিক ভারসাম্যহীন যুবকের বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছেন বলে আমি অবগত হয়েছি।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত অবগত নই। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।’

দীর্ঘদিন পরিচয়হীন অবস্থায় থাকা এক ব্যক্তির পরিবারের সন্ধান পাওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে বছরের পর বছর রিয়ানের পাশে দাঁড়ানো পলাশ আহমেদের ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অনিন্দ্য গুহর সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদন্ড

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জুলাই অভ্যুত্থান দমন করতে নির্যাতন, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা বরে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেনÑ বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ এনেছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর মধ্যে তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

৩ নম্বর অভিযোগে সাক্ষী রাইসুল হকসহ ভুক্তভোগীদের রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন ও আহত করার দায়ে ১০ বছরের সশ্রম কারাদÐ দেওয়া হয়েছে।

৬ নম্বর অভিযোগে অপরাধের ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মে সংযোগের দায়ে তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের পাশাপাশি এক লাখ টাকার অর্থদন্ড দেওয়া হয়েছে।

৭ নম্বর অভিযোগে অপরাধের ষড়যন্ত্রের দায়ে ইনুকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের পাশাপাশি এক লাখ টাকার অর্থদন্ড দেওয়া হয়েছে।

আর অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রায়ে আদালত বলেছে, “আসামির ওপর আরোপিত সকল সাজা যুগপৎ চলতে থাকবে।” অর্থ্যাৎ সব মিলিয়ে ইনুকে ১০ বছর জেল খাটতে হবে।

অবশ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন জাসদ সভাপতি।

প্রসিকিউশনের তদন্ত দল ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত শুরু করে প্রতিবেদন দাখিল করে ১১ সেপ্টেম্বর। এরপর ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি নিয়ে গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হলো। এর আগে জুলাই হত্যার মানবতাবিরোধী অপরাধের ৫ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৬ জনের মৃত্যুদন্ড হয়।

কুমারখালীত মাছের উৎপাদন বাড়াতে উপকরণ প্রদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গৃহস্থলী কাজে ব্যবহৃত বা পারিবারিক পুকুরে মাছের উৎপাদন বাড়াতে এবং আমিষের চাহিদা মিটানোর লক্ষ্যে ৬ চাষিকে মৎস্য উপকরণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির আয়োজন করে উপজেলা মৎস্য বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।

বাড়ির আঙিনায় প্রায় ৩৩ শতাংশ জমিতে একটি পুকুর আছে শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ গ্রামের কৃষক রাশিদুল ইসলামের। তিনি বলেন, প্রথমবারের মতো মৎস্য কার্যালয় থেকে খাদ্য, চুন, সার, গাছের চারাসহ উপকরণ দিয়েছে। এগুলো দিয়ে মাছ ও শাকসবজি চাষ করে পরিবারে চাহিদা মিটাবো। উৎপাদন বেশি হলে বিক্রি করে অতিরিক্ত আয় হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলাতে প্রায় ৫৬৪৬টি গৃহস্থলি পুকুর রয়েছে। তারমধ্যে ২০২৫-২০২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬ গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুরে দেশীয় ছোট মাছ প্রদর্শনীর উপকরণ প্রদান করা হয়েছে। তাঁর ভাষ্য, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন।

রাজবাড়ীতে ট্রাক দুর্ঘটনার ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বসন্তপুরে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নেওয়ায় প্রায় সোয়া ৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে রেললাইন ক্লিয়ার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। এ দিন ভোর ৪টার দিকে রাজবাড়ী টু ফরিদপুর রুটের বসন্তপুর রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণে হারিয়ে রেললাইনের ব্যারিয়ার ও সেফটি বেড়া ভেঙে জিপসাম বোঝাই একটি ট্রাক রেললাইনের পাশে পরে।

এ সময় কোনো হতাহত না ঘটলেও রেলক্রসিংয়ের ব্যারিয়ার ও সেফটি বেড়া ভেঙে যায়। এ ঘটনায় বন্ধ হয়ে যায় ঢাকা-খুলনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল। সকাল ১০টা পর্যন্ত রাজবাড়ীতে আটকা পড়েছে ঢাকাগামী নকশিকাথা এক্সপ্রেস, ফরিদপুরের ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস-১ ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে ফরিদপুরে।

জানা গেছে, যশোর থেকে জিপসাম বোঝাই করে মানিকগঞ্জের দৌলতপুরে যাচ্ছিল ট্রাকটি। চালক কিছুটা অসুস্থ থাকায় ট্রাক চালাচ্ছিল সহকারী (হেলপার)। চোখে ঘুম থাকায় বসন্তপুর রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণে হারিয়ে রেললাইনের ব্যারিয়ার ও সেফটি বেড়া ভেঙে রেললাইনের পাশে পড়ে বন্ধ হয়ে যায় ট্রাকটি।

ট্রাকের হেলপার সোহেল বলেন, ‘ওস্তাদ অসুস্থ থাকায় আমি গাড়ি চালাচ্ছিলাম। চোখে ঘুম চলে আসায় এ দুর্ঘটনা ঘটে। ৪ বছর ধরে আমি গাড়িতে থাকি।’

বসন্তপুর রেলক্রসিংয়ের গেটম্যান রেজাউল হাওলাদার বলেন, ‘দুর্ঘটনার আগে রাতে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস পাস হয়। হঠাৎ রাত পৌনে ৪টার দিকে বিকট শব্দ হয়। রুম থেকে বের হয়ে দেখি রেলের সেফটি বেড়া ও ব্যারিয়ার ভেঙে ট্রাকটি প্রায় রেলের উপর চলে আসে। পরবর্তীতে দ্রæত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং ট্রেন চলাচল বন্ধ রাখার অনুরোধ করি। সকালে উদ্ধার কাজ শুরু হয় এবং ১০টার দিকে লাইন ক্লিয়ার হয়। ওই সময়ের মধ্যে ৩টি ট্রেন আটকা পড়েছিল।

রাজবাড়ী রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্চিনিয়ার (ওয়ে) মাহবুব হাসান জানান, সকাল ১০টার দিক থেকে লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচল শুরুর জন্য কন্ট্রোলে জানানো হয়েছে।

ব্রাজিলের ফ্লাগ র‌্যালী

0

ব্রাজিলের নকআউট পর্বে খেলা কেন্দ্র করে সমর্থকরা প্রচারে মেতেছে। ড্রোনের সাহায্যে আকাশে দলটির ফ্লাগের র‌্যালি করছে। ফুটবল মাঠে ফ্লাগসহ ড্রোনটি ওঠা নামার সময় পেছু নেয় উৎফুল্য খুদে সমর্থকরা। রবিবার বিকালে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালিয় মাঠ

সর্বশেষ সংবাদ

কাঁদা মাটি সংগ্রহ

খালের গভীর দিয়ে ক্ষীণও ধারায় পানি নেমে যাচ্ছে গড়াই নদীতে। প্রায় ৩০ ফুট গভীর থেকে পলি মাটির কাঁদা সংগ্রহ করে বাড়ি বয়ে নিয়ে যাচ্ছে...

কারেন্ট পোকাড় আক্রমন

অগ্রহায়ণের অকাল বৃষ্টিতে পাকা ও আধাপাকা আমন ধান জমিতে পরে কাদা জালে লেপটে গেছে। সেই ধানে কারেন্ট পোকা আক্রমন করেছে। জমির পরে যাওয়া ধানের...

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...