শনিবার, নভেম্বর ২৮, ২০২৬.
Home Blog Page 872

রংপুর বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সোমবার

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু হবে বলে রোববার জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। খবর: ইউএনবি

রংপুর বিভাগের জেলাগুলো হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশন ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে।

এর আগে প্রধানমন্ত্রী ছয় ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের জেলাগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন।

২৪ ঘণ্টায় দেশে রেকর্ড আক্রান্ত

0

সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষার আওতা বাড়ার পর থেকে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৬৬৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে ৫ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এটিই এক দিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা এবং সংক্রমণ শনাক্তের সংখ্যা।

এ নিয়ে দেশে শনাক্ত হওয়া আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৯ হাজার ৪৫৫ জনে পৌঁছাল। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭ জনে। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪ জনের।

রোববার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

মৃতের তালিকা পর্যালোচনা করে ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ২ জন ঢাকার বাইরের। একজন রংপুর এবং একজন নারায়ণগঞ্জের। তাদের মধ্যে একজনের বয়স ৬০ বছরের উপরে এবং আরেক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।

নাসিমা সুলতানা বলেন, কাকে সুস্থ বলা যাবে, সেই নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। সে হিসেবে দেশে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে মোট ১ হাজার ৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। শনিবার পর্যন্ত হাসপাতালে থাকা রোগীদের মধ্যে মোট ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আইসোলেশন ও কোয়ারেন্টাইনের চিত্র তুলে ধরে ডা. নাসিমা সুলতানা বলেন, গত চব্বিশ ঘণ্টায় আরও ৬৫ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এখন আইসোলেশনে আছেন এক হাজার ৩৩৭ জন। এ থেকে মুক্ত হয়েছেন ৬০ জন। এ পর্যন্ত এ সংখ্যা ১ হাজার ৮২ জন। দেশে আইসোলেশন শয্যা রয়েছে ৯ হাজার ৬৩৮টি। এরমধ্যে ঢাকা মহানগরে ৩ হাজার ৯৪৪টি এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬৯৪টি।

সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩১টি ল্যাবে এখন করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

কাঁদা মাটি সংগ্রহ

খালের গভীর দিয়ে ক্ষীণও ধারায় পানি নেমে যাচ্ছে গড়াই নদীতে। প্রায় ৩০ ফুট গভীর থেকে পলি মাটির কাঁদা সংগ্রহ করে বাড়ি বয়ে নিয়ে যাচ্ছে...

কারেন্ট পোকাড় আক্রমন

অগ্রহায়ণের অকাল বৃষ্টিতে পাকা ও আধাপাকা আমন ধান জমিতে পরে কাদা জালে লেপটে গেছে। সেই ধানে কারেন্ট পোকা আক্রমন করেছে। জমির পরে যাওয়া ধানের...

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...