শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 28

জব্দকরা নকল সিগারেটের দাম ধরা হয়েছে ৩ লাখ!

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে নকল সিগারেট তৈরির একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই কোটি টাকার মালামাল জব্দের কথা জানানো হলেও থানায় দায়ের করা মামলায় জব্দ করা মালামালের মূল্য দেখানো হয়েছে মাত্র তিন লাখ টাকা।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের গরুর খামারের ভেতরে থাকা একটি গোডাউনে অভিযান চালানো হয়। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে দৌলতপুর থানা পুলিশ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, গোডাউন থেকে ডার্বি, নেভি ও রয়েল ব্র্যান্ডের প্রায় ২০ লাখ শলাকা নকল সিগারেট এবং সিগারেট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলেও তখন জানানো হয়।

তবে ওই রাতেই ব্রিটিশ আমেরিকান টোবাকোর কুষ্টিয়ার লিগ্যাল অফিসার কাজী মর্তুজা রেজা বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহারে জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে ২৫ হাজার শলাকা সিগারেট ও ২৫ বস্তা সিগারেট তৈরির তামাক। এসব মালামালের আনুমানিক মূল্য দেখানো হয়েছে প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।

অভিযানের সময় জব্দের কথা বলা প্রায় ২০ লাখ শলাকা সিগারেটের সঙ্গে মামলার এজাহারে উল্লেখ করা ২৫ হাজার শলাকার হিসাবেও বড় ধরনের পার্থক্য রয়েছে। একইভাবে অভিযানে জব্দ করা সিগারেট তৈরির অন্যান্য সরঞ্জামের বিষয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, অভিযানের সময় ব্রিটিশ আমেরিকান টোবাকোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই জব্দ করা মালামালের পরিমাণ ও আনুমানিক মূল্য জানানো হয়েছিল। তিনি বলেন, ‘দুই কোটি টাকার মালামাল কীভাবে মামলায় তিন লাখ টাকায় নেমে এলো, বিষয়টি মামলার বাদিই ভালো বলতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘অভিযানের পর বাদীপক্ষের এমন কর্মকান্ড আমাদের প্রশ্নবিদ্ধ করছে। বিষয়টি নিয়ে আমরা বাদীপক্ষকে জিজ্ঞাসাবাদ করব।’

তবে মামলার বাদী কাজী মর্তুজা রেজার দাবি, গোডাউন থেকে যে পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে, সেটিই এজাহারে উল্লেখ করে মামলা করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, বাদীর দেওয়া জব্দ করা মালামালের বিবরণের ভিত্তিতেই মামলা নেওয়া হয়েছে।

তবে ওসি আরও জানান, কারখানায় নকল সিগারেট তৈরির যে মেশিন রয়েছে, শুধু সেটির দামই প্রায় দুই কোটি টাকার কাছাকাছি। মেশিনটি তালাবদ্ধ করে রাখা হলেও সেটি জব্দ তালিকায় উল্লেখ করা হয়নি। মেশিনটি বর্তমানে কার হেফাজতে রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

গোডাউনের মালিক ও মামলার প্রধান আসামি হাবিব মাস্টারের দাবি, জয়রামপুর এলাকার শাকিল ও বৈদ্যনাথতলা এলাকার লিওন হোসেন নামের দুই ব্যক্তির কাছে তিনি মাসিক ৪০ হাজার টাকা ভাড়ায় গোডাউনটি দিয়েছিলেন। তার ভাষ্য, এর আগেও র‌্যাব ও কাস্টমসের অভিযানে গোডাউনটি সিলগালা করা হয়েছিল। পরে সেটি আবার চালু করা হয়।

এর আগে গত ৯ মে র‌্যাব-১২ কুষ্টিয়া ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একই স্থানে অভিযান চালানো হয়। ওই অভিযানে পাঁচটি নকল সিগারেট তৈরির মেশিন ও প্রায় এক লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, সিলগালা করার কিছুদিন পরই কারখানাটি আবার চালু করা হয়। একই স্থানে পুনরায় নকল সিগারেট উৎপাদনের অভিযোগ ওঠায় কারখানাটির কার্যক্রম ও আগের অভিযানের পরবর্তী ব্যবস্থা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সর্বশেষ অভিযানের পর জব্দ করা মালামালের পরিমাণ ও মূল্য নিয়ে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা, মামলার বাদী ও পুলিশের বক্তব্যে যে অসামঞ্জস্য দেখা দিয়েছে, তার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সীতাকুন্ডে শিপইয়ার্ডে গ্যাস দুর্ঘটনায় নিহত ৯

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুন্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ জাহাজে পরিষ্কারের কাজ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাজের সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে ১৫-২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, হতাহতদের অনেকে শ্রমিক নন, উৎসুক জনতা।

তিনি বলেন, ‘শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে লিকেজ হয়। স্থানীয় অনেকে বিষয়টি দেখতে গেলে গ্যাসে আক্রান্ত হন।’

ইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা সাইফুজ্জামান বলেন, এখানে বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। গ্যাস লিক হয়ে বিষক্রিয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। কয়েকজন অসুস্থ হয়েছেন। অনেকে প্রথমে এটিকে ‘বিস্ফোরণ’ বলে মনে করেছিলেন।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি গ্যাস নিঃসরণ নাকি বিস্ফোরণ, তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি শ্রমিক নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে মাদক কেনার টাকা চাওয়াকে কেন্দ্র করে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই তার সঙ্গে মা শখের বানুর কথা-কাটাকাটি হতো। নেশায় আসক্ত হয়ে ভোরে মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। পরে ইখলাসুর তার মায়ের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়রা জানতে পায় গ্রামের পাশের একটি স্থান থেকে ইখলাসুর রহমান করছে সেখান থেকে তাকে আটক করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘মাদক সেবন নিয়ে বিরোধের জেরে ছেলে তার মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে।

পদ্মা নদীতে ডুবে শিশু নিখোঁজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে বালি বোঝায় স্যালোইঞ্জিন চালিত (লাটাহাম্বা) গাড়ি উল্টে চার শিশু নিখোঁজ হয়। পরে চার শিশুর তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও এক শিশু নিখোঁজ রয়েছে।

শুক্রবার ( ১৪ আগস্ট) সকাল দশটার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট সংলগ্ন কসবা মৌজার ঘাটপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু আট বছর বয়সী মো.আলিফ উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা এলাকার মনসুর প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল দশটার দিকে শিলাইদহ কসবা এলাকার বøক তৈরির ইয়ার্ড এলাকা থেকে একটি বালি বোঝায় লাটা হাম্বা গাড়িতে উঠে আব্দুল আহাদ, জিহাদ,ওমর ফারুক ও মো.আলিফ।

স্থানীয়দের ভাষ্য রাস্তা সংকোচিত হওয়ায় বালি বোঝায় লাটা হাম্বা গাড়িটি মোটরসাইকেল সাইড দিতে গেলে উল্টে পদ্মা নদীতে পড়ে যায়। এসময় লাটাহাম্বা চালক উপরে উঠে আসে। তাৎক্ষণিক স্থানীয়রা পদ্মা থেকে তিন শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও আলিফ নামে এক শিশুকে এখনও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে সকাল ১১টা ১০ মিনিটের দিকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে ।

নদীতে তীব্র ¯্রােতের কারণে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা চেষ্টা করেও আলিফের কোনো সন্ধান করতে পারেনি। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতা লাটাহাম্বাটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো.হাফিজুল ইসলাম জানান, তার ছেলে ওমর ফারুক তার মামার গাড়িতে উঠেছিলো। আরও দুজন যে বাচ্চা ছিলো তার আপন ভাস্তে। গাড়িটি যাওয়ার সময় রাস্তার পাশে নোংরা থাকার কারনে গাড়িটি ¯িøপ করে নদীতে গড়ে গেছে। বাচ্চারা কাউকে না বলেই গাড়িতে উঠে পড়ে। বেশ কয়েকবার গাড়ি থেকে নামানোর পড়েও তারা উঠে পড়ে।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা। স্থানীয়দের সহযোগিতায় তিন শিশু জীবিত উদ্ধার হলেও একজন নিখোঁজ রয়েছে। খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে। তারা আসলে নিখোঁজ শিশুর উদ্ধারে অভিযান শুরু করা হবে।

শাজাহান ভুলুর দাফন শুক্রবার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার সাংস্কৃতিক কর্মী ও দন্ত চিকিৎসক শাজাহান ভুলু (৬৮) বাধ্যক্ষ জনিত রোগে মৃত্যুবরণ করেছে। (ইন্না… … রাউন)। শুক্রবার বাদ জুম্মা মালিগ্রাম কবর স্থানে বাবা মায়ের পাশে তাকে সমাহিত করা হবে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রাজধানী ঢাকায় একমাত্র ছেলের বাসায় শাজাহান ভুলু শেষ নিশ্বাস ত্যাগ করেন। এদিন রাত ১১ টার পর মরহুমের কফিনবাহী এ্যাম্বুলেন্সটি তার জানিপুরের বসতবাড়িতে এসে পৌচ্ছায়। শাহজাহা ভুলু জানিপুর গ্রামের প্রয়াত আজিজুর রহমানের পুত্র। তিনি উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দন্ত চিকিৎসক শাহজাহান ভুলু দুই সন্তানের জনক। তিনি দীর্ঘদিন কমিউনিজম চর্চা করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুম্মা মালিগ্রাম ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে মালিগ্রাম কবর স্থানে বাবা মা ও বড় ভাই মোস্তফা আজাদের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

খোকসার মোস্তফা ডাক্তারের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার পশু চিকিৎসক হিসেবে পরিচিত গোলাম মোস্তাফা ওরফে মোস্তফা ডাক্তারের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রিয় ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে খোকসা পৌর কবর স্থানে দাফন করা হয়।

উপজেলা সদরের থানা পাড়ার বাসিন্দার গোলাম মোস্তাফা ওরফে মোস্তফা ডাক্তারের মেয়ে মুর্শিদা খাতুন জাতীয় মহিলা ক্রিকেট দলের নিয়মিত খেলোয়ার। তিনি বাংলা ৫২ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আওলাদ হোসেনের পিতা।

বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকায় ছেলে বাসায় গোলাম মোস্তাফা ওরফে মোস্তফা ডাক্তার মৃত্যু বরণ করেন। দীর্ঘদিন ধরে বাধ্যক্ষ জনিত জটিল রোগে ভুগছিলেন।

রাষ্ট্রপতি পদে ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা পরেছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পরেছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দু’টি মনোনয়ন রয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র জমার সময় বিকল ৪টা পার হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত সময় পর্যান্ত আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে অলি আহমদের দু’টি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মনোনয়নপত্র পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী দুই জন।

তিনি জানান, ঘোষিত তপশিল অনুযায়ী, ১৬ আগস্ট নির্বাচন কর্তার কার্যালয় নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। সহযোগিতা করার জন্য সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এর আগে, আজ বেলা পৌনে ১২টায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থীর একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিকালে আরেকটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এই অবস্থায় অলি আহমদের দু’টি মনোনয়নপত্র জমার বিষয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কেন তারা দু’টি মনোনয়নপত্র জমা দিলেন, সেটা তারাই বলতে পারবেন। তবে আইন অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রথমটা বৈধ হয়ে গেলে দ্বিতীয়টা বাছাইয়ের আর দরকার পড়বে না।

আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রয়েছে। আর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

খোকসায় কাব ও স্কাউট ইউনিট পরিদর্শন

0

প্রেস বিজ্ঞপ্তি

কুষ্টিয়ার খোকসায় কাব ও স্কাউটের পাঁচটি ইউনিট পরিদর্শন ও বৃক্ষের চারা রোপণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়ন্তীহাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধোকরাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব ইউনিট এবং জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয় ও ধোকরাকোল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট ইউনিট পরিদর্শন করা হয়।

পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খোকসা উপজেলার উপ-পরিচালক এ,কে,এম আশিকুজ্জামান, কুষ্টিয়া জেলা কমিশনার মো: জাকারিয়া, কমিশনার মো: আশরাফুল হক, কুষ্টিয়া জেলা সম্পাদক মো: আ: রহিম, কুষ্টিয়া জেলার স্কাউট লিডার সাবেক শিক্ষক মো: আয়েন উদ্দিন, কুষ্টিয়া জেলার সহ-কমিশনার মো: শরিফুজ্জামান বিল্লু, খোকসা উপজেলার সম্পাদক মো: আব্দুস সবুর, শিক্ষক মো: আব্দুল জলিল, মো: জাহাঙ্গীর কবির, মো: সামসুল আলম প্রমুখ।

পরিদর্শক দল ও কাব স্কাউট দলের সদস্যরা বিভিন্ন বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপণ করেন।

দৌলতপুরে ২ কোটি টাকা মূল্যের নকল সিগারেট জব্দ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বিশাল নকল সিগারেট উৎপাদন কারখানার সন্ধান মিলেছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে পরিচালিত এ অভিযানে প্রায় ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট ও কাঁচামাল জব্দ করা হয়।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গড়বাড়িয়া গ্রামের আহসান হাবিব মাস্টারের একটি গরুর খামার ভাড়া নিয়ে গড়ে তোলা ওই কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানকালে কারখানার ভেতরে কাউকে পাওয়া যায়নি।

জানা গেছে, জয়রামপুর গ্রামের আজিরুদ্দিন সরকারের ছেলে শাকিল আহমেদ এবং বৈদ্যনাথ তলা গ্রামের ইনসার আলীর ছেলে লোকমান হোসেন লিওন খামারটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সিগারেট তৈরি করে আসছিলেন।

অভিযানে মোট ২৫ লাখ ৫০ হাজার শলাকা নকল সিগারেট এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়। এর মধ্যে ৯৬ লাখ টাকা মূল্যের ১২ লাখ শলাকা ‘ডার্বি’, ৮৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১১ লাখ ৫০ হাজার শলাকা ‘রয়েলস’ ও ‘রয়েল নেক্সট’, ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ শলাকা ‘নেভি’ এবং ১ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ৩০ বস্তা (২১০০ কেজি) অপ্রসেসড পচা তামাক রয়েছে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নিম্নমানের তামাক উদ্ধার করা হয়েছে। তবে ভ্রাম্যমান আদলতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা আগেই পালিয়ে যায়। আইনশৃঙ্খলার স্বার্থে এবং জনস্বাস্থ্যের হুমকিস্বরূপ এই অবৈধ কার্যক্রম বন্ধে কারখানার মালামাল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত শাকিল আহমেদ ও লোকমান হোসেন লিওনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খোকসায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ভক্তদের দানের টাকায় শ্রী শ্রী জগন্নাথ নামহট্ট সংঘের মন্দিরের জন্য খরিদিয় জমি ব্যক্তি নামে রেজিস্ট্রিরির মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংঘের পরিচালক।

বুধবার (১২ আগস্ট) বিকালে খোকসা প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রী শ্রী জগন্নাথ নামহট্ট সংঘের খোকসা শাখার পরিচালক শুভেন্দু বিকাশ সরকার।

সংঘের পরিচালক তার লিখিত বক্তব্যে জানান, গত ৭ই আগস্ট তারিখে ‘দৈনিক রূপকথা’ ফেসবুক পেজ ও অন্যান্য স্থানীয় পত্রিকা তাদের অনলাইন সংস্করণে “খোকসায় ইসকনের শুভর বিরুদ্ধে মন্দিরের সাহায্যের টাকা আত্মসাৎ করার অভিযোগ” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। পুরো সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত। দৈনিক রুপকথা পেজের সম্পাদক ও প্রকাশক পুলক কুমার সরকার ব্যক্তিগত স্বার্থে মিথ্যা সংবাদটির সৃষ্টি করেছেন। যা সম্পুন্ন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। পত্রিকাটির প্রকাশক পুলক সরকার মিথ্যা সংবাদ ছেপে খান্ত হয়নি। সংঘের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকী ধামকী দিয়ে চলেছে। ইতোমধ্যেই একটি মুঠো নম্বর পাঠিয়ে যোগাযোগ করতে বলেছেন। যোগাযোগ না করলে আরও মিথ্যা সংবাদ ছাপার হুমকী দিয়েছেন।

লিখিত বক্তব্যে, শ্রী শ্রী জগন্নাথ নামহট্ট সংঘের পরিচালক শুভেন্দু বিকাশ সরকার দাবি করেন, সদস্যদের সাহার্যের টাকায় খোকসা মৌজায় মন্দিরের নামে ২.২২ শতাংশ জমি খরিদ করা হয়েছে। ইতোমধ্যে সে জমি মন্দিরের নামে রেজিস্ট্রিরি করা হয়েছে। (যার রেজিস্ট্রি দলিল নম্বর ১৬৫৫/২০২৬)। প্রকৃত পক্ষে মন্দিরের জমি বা টাকা আত্মসাতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, মিথ্যা সংবাদ প্রকাশের ঘটনার দৈনিক রুপকথা নামের ফেসবুক পেজের প্রকাশক ও সম্পাদক পুলোক সরকারের বিরুদ্ধে ইতোমধ্যে খোকসা থানায় জিডি করেছেন। (যার নম্বর ৩৭১, তারিখ ৮ আগস্ট ২৬ ইং)। অনুমোদনহীন কথিত পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে শুধু পরিচালকের মানহানি করা হয়নি। গোটা শ্রী শ্রী জগন্নাথ নামহট্ট সংঘের সন্মানিত সদস্যদের চরিত্র হননের চেস্টা করা হয়েছে। এমন মিথ্যা সংবাদ প্রকাশ অব্যহত থাকলে তিনি আদলতে যেতে বাধ্য হবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার হর গোবিন্দ বিশ্বাস, বিশ্বজিৎ হালদার, সুব্রত শর্মা ও বিকাশ হালদার প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...