বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 333

কৃষকের কালো সোনার ক্ষেতে ঢলেপরা রোগের হানা

0

স্টাফ রিপোর্টার

পরাগায়নের সময় ঢলেপরা রোগে কালো সোনা ক্ষাত কালোজিরা ক্ষেতের গাছ মারা যাওয়ায় দুশ্চিন্তায় পরেছে কৃষকরা। ক্ষেতের গাছ মারা যাওয়ায় অনেকে কৃষক জমির পরিচর্যা ছেড়ে দিয়েছেন। তবে আশা ছাড়ছেন না বেশির ভাগ চাষী।

খোকসায় উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ মৌসূমে উপজেলায় প্রায় ৩শ বিঘা জমিতে কালোজিরা আবাদ হয়েছে। পদ্মা তীরের গোপগ্রাম গ্রাম ইউনিয়নে প্রায় ১২৫ বিঘা ও আমবাড়িয়া ইউনিয়নে প্রায় ৩৫ বিঘা জমিতে কালোজিরার আবাদ বেশি হয়েছে। শুধু গোপগ্রাম ইউনিয়নের রঘুনাথপুর বøকে প্রায় ৭০ বিঘা জমিতে কালোজিরার আবাদ হয়েছে। এই বøকের কৃষক সামেদ আলী ও ইব্রাহীমের প্রায় ১ বিঘা জমির কালোজিরা ঢলেপরা রোগে নষ্ট হয়ে গেছে।

বীজ বপণ থেকে ১২০ দিনে কৃষকের কালো সোনা কলোজিরা ঘরে তোলা যায়। প্রতি বিঘা জমিতে ৭ মণ কালোজিরার ফলন হয়। বর্তমান প্রতি মণ কালোজিরার পাইকারী বাজার মূল্য ১০/১১ হাজার টাকা। গত কয়েক বছর পদ্মা তীরের কৃষকরা কালোজিরার বাম্পার ফলন পেয়েছে। ফলে কালোজিরার, ভুট্টা, সূর্যমুখি, ধুনিয়াসহ চৈতালি ফসলের আবাদ লক্ষনীয় ভাবে বেড়েছে।

রঘুনাথপুর বøকের খদ্দোসাধুয়া গ্রামের কৃষক মাসুদ প্রামানিক। তিন বিঘা জমিতে কালোজিরার আবাদ করেছেন। তার ক্ষেতে ঢলেপরা রোগ দেখা দিয়েছে। কৃষি কর্মকর্তাদের তদারকিতে ইতিমধ্যে কয়েকবার প্রতিশেধক দিয়েছেন। তাতে রোগ কিছুটা কম মনে হচ্ছে। তবে নিমূল হয়নি। এই ফসল নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। তার পাশের জমির দুই কৃষকের প্রায় ১ বিঘা জমিতে সিংহ ভাগ কালোজিরার গাছ মারা গেছে। যে গুলো বেঁচে আাছে তাতে ভালো ফল পাওয়ার আশা খুবই কম।

কৃষক মাসুদ প্রামানিক বলেন, প্রকৃতি যদি না মারে, তবে কৃষিতেই পয়সা হয়। তিনি নিজেকে কালোজিরার প্রথম আবাদি কৃষক বলে দাবি করেন। তিনি আরও জানান, গত বছর ৪ বিঘা জমিতে কালোজিরা আবাদ করেছিলেন। তাতে ১লাখ ২৫ হাজার টাকার জিরা বিক্রি করেছিলেন। কিন্তু এ বছর ঢলেপরা রোগের কারণে তিনিও চিন্তায় পরেছেন। তবে আশা ছাড়েন নি। এবছর মাঠে মৌমাছির আনা-গোনা বেশী দেখা যাচ্ছে। পরাগায়ণ ভালো হবে। এ কারণে যা গাছ থাকবে তাতেই লাভ হবে বলে আশা করছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, অনেক নতুন ফসল আবাদ শুরু হয়েছে। নতুন ফসলের সাথে কিছু নতুন নতুন রোগ দেখা দিচ্ছে। তবে প্রতিশেধক দিলে নিরাময় হচ্ছে। বালাই প্রতিরোধ ও নতুন নতুন ফসল আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতিনিয়ত কৃষকদের পরামশ্য দেওয়া হচ্ছে। তাতে কাজ হচ্ছে। কৃষক ভেদে ও পরিচর্যার উপর ফসলের ফলন নির্ভর করে।

কৃষি অফিসার সবুজ কুমার সাহা বলেন, পদ্মা তীরের দুই ইউনিয়নে সব থেকে বেশি পরিমানের কালোজিরার আবাদ হয়েছে। নতুন ফসল আবাদে কৃষরা ঝুকছে। কালোজিরাসহ ভুট্টা, ধুনিয়ার আবাদ বেড়েছে। কিছু রোগ বালাই থাকবেই। তার জন্য কৃষি বিভাগের কর্মীরা কাজ করছে।

দূরন্ত

0

সবে স্কুল ছুটি হয়েছে। ওরা দল বেঁধে বাড়ি ফিরছিল। এ সময় বাড়ি যাওয়ার মাটি রাস্তায় একটি সাপের দেখা মিলে যায়। দূরন্ত শিশুরা ঝাপিয়ে পরে সাপের উপর। কাঁধের স্কুল ব্যগ ফেলে পায়ের স্যান্ডেল আর রাস্তায় কুড়িয়ে পাওয়া গাছের ডাল দিয়ে পিটিয়ে সাপটির ভবলীলা সাঙ্গ করে দিলো। এর পর সাপ নিয়ে খেলায় মেতে ওঠে।

গুম-খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। বিএনপিকে গুম-নিখোঁজের তালিকা দিতেও বরেন এ নেতা।

কারাগারে মৃত্যুর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলে কারাগারে ১৩ জনকে মেরে ফেলা হয়েছে। কারাগারে যারা বন্দি তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে।

মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির নেতৃত্বে বিরোধীদল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কারাগারে মৃত্যুর খবর আমরা জানি। এ সংখ্যা ১৪/১৫ জন। জেলে বন্দি হলে কি মৃত্যু হবে না? তারা সবাই বিএনপির এমন দাবি কীভাবে করে? কথায় কথায় তারা গুম-খুনের কথা বলে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য সরবরাহ করছে এই ঘটনা নিয়ে। গুমের ব্যাপারেও একই কথা, তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের ওপর অপবাদ দেওয়ার জন্য করে যাচ্ছে।’

তিনি বলেন, গুম-খুন এইসব যে তথ্য-উপাত্ত ছাড়া মিথ্যাচার তারা করছে, তাহলে সত্যটা কী তারা বলুক। কাদের কাদের গুম-খুন করা হয়েছে? প্রমাণ কী? তালিকা আমরা দেখতে চাই। অন্ধকারে ঢিল ছুড়বে বারে বারে, এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশকে ধ্বংস করা ও মানুষ মারা।

আওয়ামী লীগ আমলে গুম-খুন নিয়ে আন্তর্জাতিক তদন্ত করা হবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু আওয়ামী লীগ আমল কেন, বিএনপি আমলে কত হত্যা, গুম-খুন সব হিসাবই আসুক। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপ দ্বারা গুম-হত্যার শিকার হয়েছে, নিখোঁজ হয়েছে তারও হিসাব দিতে হবে। একপাকি হবে কেন?’

দ্বাদশ জাতীয় সংসদে সংরতি নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত হবে।

মিয়ানমার সীমান্তে অস্ত্রসহ অনুপ্রবেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত সচেতন ও সজাগ। বিদেশি কারও অনুপ্রবেশ ঘটলে তা খতিয়ে দেখাসহ ব্যবস্থা নেওয়া হবে।’

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কণ্ঠশিল্পী এন্ডু কিশোর ও শুভ্রদেব, অভিনেত্রী ডলি জহুর, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ বিভিন্ন েেত্র অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২৪) একুশে পদক পাচ্ছেন।

মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

এবার ভাষা আন্দোলনে দুজন, শিল্পকলায় ১২ জন, শিায় একজন, সমাজসেবায় দুজন এবং ভাষা ও সাহিত্যে ৪ জন একুশে পদক পাচ্ছেন।

ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া। শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন হলেন- সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ডু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। অভিনয়ে ডলি জহর ও এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আরকাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ এবং শিায় প্রফেসর ড. জিনবোধি ভিু।

এছাড়া ভাষা ও সাহিত্যে পদকপ্রাপ্ত চারজন হলেন- মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।

নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন েেত্র বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবীতে মানববন্ধন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সৈয়দ মাছ-উদ রুমী সেতুতে ভ্যান, রিক্সা, বাইসাইকেল সহ অযান্ত্রিক অন্যান্য যানবাহনের টোল আদায় বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন আওয়ামী লীগ নেতা-কর্মী সহ স্থানীরা।

মঙ্গলবার সকালে সেতুর টোল প্লাজা এলাকায় কুমারখালীর সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী সড়কে দাঁড়িয়ে মানববন্ধন শেষে জেলা প্রশাসকসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচীর অন্যতম আয়োজক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক জাকারিয়া খান জেমসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া – রাজবাড়ী সড়কের কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় গড়াই নদীর ওপর সৈয়দ মাছ-উদ রুমী সেতু নির্মাণ করে সওজ বিভাগ। ২০০৫ সাল থেকে সেতু ব্যবহারকারীদের কাছ থেকে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করছে সওজ বিভাগ। ইতিমধ্যে নির্মাণ ব্যয়ের কয়েকগুণ টাকা উত্তোলন করেছে সওজ বিভাগ। তবুও টোল আদায় বন্ধ হয়নি।

বক্তারা আরো জানান, ওই সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে প্রায়ই ইজারাদারের লোকজনের সাথে দিনমজুর ও স্থানীয় জনসাধারণের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম দিকে পায়ে চালিত যানবহন থেকে টোল আদায় বন্ধ ছিল। কিন্তু গেল কয়েক বছর থেকে ইজারাদার ও সওজ বিভাগের কর্তাদের যোগসাজশে ভ্যান, সাইকেল রিক্সা থেকেও ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। ফলে প্রতিদিনই দিনমজুর ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি হচ্ছে। এজন্য অযান্ত্রিক যানবহন থেকে টোল আদায় বন্ধের দাবি জানান বক্তারা।

এবিষয়ে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা জানান, তিনি পায়ে চালিত যানবহনে টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি পেয়েছেন। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে নিকট স্মারকলিপিটি প্রেরণ করবেন।

জনগণের দাবির সাথে একমত পোষণ করেছেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। তিনি জানান, টোলের কারণে সকল শ্রেণি পেশার মানুষ নানামুখী ভোগান্তি পোহাচ্ছেন। মানববন্ধনকারীদের দাবি যৌক্তিক। তিনি বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়, সড়ক, সেতু ও পরিবরহন মন্ত্রণালয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ছেলের মৃত্যুর খবর শুনে পিতাও মারা গেলেন

0

কুষ্টিয়া প্রতিনিধি

ছেলের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে পিতা ও মুত্যুবরণ করেছেন।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন- উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হারান মন্ডলের ছেলে কাবিল (৭০) এবং কাবিলের ছেলে আবিদুল (৪৫)।

জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছেলে আবিদুল। প্রথমে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিছুণ পরে আবিদুলের অবস্থার অবণতি হলে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিযা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

ছেলের মৃত্যুর সংবাদ বাড়িতে এসে পৌঁছালে পিতা কাবিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎণিকভাবে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।

মাত্র দুই ঘন্টার ব্যবধানে পিতা পুত্রের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু পিতা-পুত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিযোগীতা

0

প্রতিযোগীতায় মেতেছিল প্রাথমিকের খুদে নাচিয়েরা। ছন্দ মূদ্রা আর নৃত্য শৈলী দিয়ে নিজেদের মেলে ধরার চেষ্টা করে শিশু প্রতিযোগীরা। মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলা রিসোর্স সেন্টারের হল রুমে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগীতার নৃত্যে বিজয়ী পরমিতা ভৌমিক। সে বেতাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

চোখে সুপার গ্লু আঠা ও মুখে টেপ পেঁচিয়ে গৃহবধূকে ধর্ষণ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনার পাইকগাছায় দুর্বৃত্ত¡রা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে এক গৃহবধূ (৪৫) এর চোখ সুপার গ্লু আঠা ও মুখে টেপ পেঁচিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দিনগত রাতে উপজেলার রাড়ুলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী ব্যবসার কাজে বাইরে থাকায় তিনি বাড়িতে একা ছিলেন। রবিবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে অপরাধিরা মই দিয়ে বাড়ির ছাদে উঠে সিঁড়ির দরজা ভেঙে শোবার ঘরে প্রবেশ করে। এরপর গৃহবধূর হাত-পা বেঁধে চোখে সুপারগ্লু আঠা ও মুখে টেপ পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় ভুক্তভোগীকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। পরে একজোড়া স্বর্ণের দুল ও বাড়িতে থাকা ২ লাখ টাকা নিয়ে চোরেরা চলে যায়। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় সকালে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কো-অর্ডিনেটর ডা. সুমন কুমার রায় বলেন, ওই রোগীকে শারীরিকভাবে আহত করা হয়েছে। তিনি এখন সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। একটু সুস্থ হলে তাকে ওসিসিতে আনা হবে।

পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান বলেন, গৃহবধূকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

খুলনার পুলিশ সুপার মো. সাঈদুর রহমান বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আশা করছি অতি অল্প সময়ের মধ্যে রহস্য উদঘাটন ও অপরাধীরা ধরাও পরবে।

হাইকোটেও ড. ইউনুসের হার, জমা দিতে হবে ৫০ কোটি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়ে ২০১১ থেকে ১৩ করবর্ষের আয়কর আপিল দায়ের করার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

সোমবার এ রায় দেন বিচারপতি মো. খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

গত ২৮ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের অপর তিন কর্মকর্তা। সেই আবেদন খারিজ করে এ রায় দেন হাইকোর্ট।

আদালত জানান, আইন অনুযায়ী যেটা দেওয়ার সেটাই ড. ইউনূসকে দিতে হবে। এখানে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই।

গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস এবং পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ৬ মাসের কারাদন্ড দেন। একই সঙ্গে তাদের ৪ জনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২৫ দিন কারাদন্ড দেন আদালত। আর রায়ের পরই পৃথক জামিন আবেদন করলে ৪ জনকেই আপিলের শর্তে জামিন দেন আদালত।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান।

চুরি যাওয়া নবজাতককে উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া তিন দিনের নবজাতক আরিয়ান ইসলাম নুরনবীকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী র‌্যাব।

গত বুধবার দুপুরে উপজেলার আল্লার দর্গা এলাকায় নাসির গ্রুপের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নবজাতকটি নানির কোল থেকে চুরি হয়। রবিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব। পরে রাতেই নবজাতকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। শিশুটিকে চুরির অভিযোগে পলিয়ারা খাতুন (২২) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
তবে এবিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার এ বিষয়ে মিডিয়া ব্রিফের আয়োজনের কথা জানানো হয়েছে কুষ্টিয়া র‌্যাব-১২ এর প থেকে । রবিবার সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকা থেকে নবজাতক ওই শিশুটিকে উদ্ধার করে র‌্যাব।

জানা গেছে, এই ঘটনায় গ্রেপ্তারকৃত পলিয়ারা খাতুন দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোল্লাপাড়া এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। তার স্বামী হানিফ কাতার প্রবাসী। এই দম্পতির কোন সন্তান নেই।

নবজাতক শিশুটির নানা সাঈদ আলী জানান, গত বুধবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের ওয়ার্ড থেকে তিন দিন বয়সী ওই ছেলে নবজাতককে ওই হাসপাতালের অন্য রুগীর স্বজন পরিচয় দিয়ে প্রথমে শিশুটিকে কোলে নেন অভিযুক্ত ওই নারী পরে সুযোগ বুঝে শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে যান।

এদিকে নবজাতককে ফিরে পেয়ে খুশির কথা জানায় নবজাতকের পিতা দিপু ইসলাম বিজয়। তিনি বলেন, রাতে আমার ছেলেকে ফিরে পেয়েছি আমরা অনেক খুশি যা ভাষায় প্রকাশের নাই। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বেসরকারি ওই হাসপাতালের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, আমরা শিশুটিকে পেয়েছি, র‌্যাব রাতে উদ্ধার করে হাসপাতালে দিয়ে গেছে। আমরা অনেক খুশি। শিশুটি নিখোঁজের পর থেকে আমরাও খুব চিন্তিত ছিলাম। বাচ্চা ও মা উভয়ে ভালো আছে আমরা কাল তাদের স্বাস্থ্য পরীার মাধ্যমে হাসপাতাল থেকে ছাড়পত্র দেবো।

সন্তানকে ফিরে পেয়ে বেজায় খুশি মা সাফিয়া। তার সন্তানকে খুঁজে দেওয়ার জন্য তিনি আইন শৃঙ্খলা রাকারী বাহিনীকে অনেক ধন্যবাদ জানান।

র‌্যাব’র প থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো না হলেও র‌্যাব’র একটি সূত্র জানায়, রবিবার সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রাম থেকে শিশুটি উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...