বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 344

শিক্ষক নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রার্থীরা ওয়েবসাইটে ঢুকে নিজেদের ফলাফল দেখতে পারছেন।

এনটিআরসিএ সূত্র জানায়, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বিষয়ে একাধিক প্রার্থী সনদ অর্জন করেন। পরে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এ মেধাতালিকা অনুযায়ী পরবর্তী সময়ে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ।

এদিকে, মঙ্গলবার ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা নিয়ে টেলিটকের সঙ্গে বৈঠক করে এনটিআরসিএ। এতে জাতীয় মেধাতালিকার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে কবে এ মেধাতালিকা প্রকাশ হবে, সে বিষয়েও সিদ্ধান্ত হয়।

গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। গত বছরের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এ নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন।

দেশে দশ মাসে ধর্ষণের শিকার ৪৯৫ নারী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শেষ দশ মাসে সারাদেশে ৪৯৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া অপর ১০৮ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৩ জন নারীকে।

বৃহস্পতিবার আইন ও সালিস কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আসক রাজশাহীর উদ্যোগে সকালে শহরের একটি হোটেলের সম্মেলন কে নারীর প্রতি সহিংসতার বিষয়ে এই প্রতিবেদন উপস্থাপন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির অগ্নি প্রকল্পের জেলা ব্যবস্থাপক হাসিবুল হাসান পল্লব।

সভায় জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অগ্নি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের অধীনে নারী ও শিশু নির্যাতন পরিসংখ্যান সংগ্রহ করা হয়। এতে দেখা গেছে, গত বছরের শেষ ১০ মাসে দেশে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ৪২৩ জন নারী। এর মধ্যে স্বামীর হাতে খুন হয়েছেন ১৭৩ জন। যৌতুকের জন্য নির্যাতিত হয়েছেন ১২৫ জন নারী। তাছাড়া ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন চারজন। গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত দশ মাসে এসব ঘটনা ঘটে।

ওই সময়ে ২৫ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছে ১০ জন। সালিসে ফতোয়ার মাধ্যমে নির্যাতন করা হয়েছে চারজন নারীকে। শিশু নির্যাতনের চিত্রও উদ্বেগজনক। এ সময়ে ৮৮৫ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। হত্যাকান্ডের শিকার হয়েছে ৩৯৯ জন।

সভায় আরও জানানো হয়, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে অগ্নি প্রকল্পের আওতায় দশ মাসে ৩৭টি মামলা করা হয়েছে। এ সময় উন্নয়ন কর্মী রাশেদ রিপন, আসকের রাজশাহীর অগ্নি প্রকল্পের ডাটা ম্যানেজমেন্ট কলসালটেন্ট সাব্বির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে

0
প্রতিকী ছবি

পরীক্ষার্থীদের দেড় ঘন্টা আগে কেন্দ্রে যাওয়ার নির্দেশ

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীায় জালিয়াতি ঠেকাতে পরীক্ষার্থীদের দেড় ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২ ফেবব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। এদিন পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে তিন বিভাগের ১৮ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দফায় পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে অর্থাৎ, সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। এবার তা আরও ৩০ মিনিট এগিয়ে এনেছে অধিদপ্তর৷

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ডিভাইস ব্যবহার করে জালিয়াতি, প্রক্সিসহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে এবার আরও আগে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থীরক্ষা কেন্দ্রে বেশের পর পরীক্ষকরা যেন তাদের সময় নিয়ে পর্যবেণ করতে পারে, সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেভাবে পাওয়া যাবে প্রবেশপত্র
প্রার্থীর আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। admit.dpe.gov.bd-এ ওয়েবসাইটে ঢুকে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্রটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

পরীায় অংশ নিতে প্রার্থীদের অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি বা স্মার্ট কার্ড) সঙ্গে আনতে হবে। পরীক্ষা সংক্রান্ত অন্য তথ্যাদি প্রবেশপত্রে পাওয়া যাবে।

অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) ব্যতীত কোনো প্রকার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অন্য কোনো কার্ড বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন, তাকে তাৎণিক বহিষ্কারসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা প্রহণ করা হবে।

দ্বিতীয় ধাপের পরীায় ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেবেন। এ ধাপে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী, মোট কেন্দ্রের সংখ্যা ৬০৩টি এবং কক্ষ সংখ্যা ৯ হাজার ৩৫৭টি। আগামী ২ ফেরুয়ারি তিন বিভাগের ২২ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে সেবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

গত ২০ ডিসেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। বর্তমানে জেলায় জেলায় তাদের মৌখিক পরীক্ষা চলছে। চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রথম ধাপে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা শেষ করা হবে।

ঝিনাইদহে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে লক্ষাধীক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে শহরের ৫টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ।

আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ, নিন্মমানের সেবা ও লাইসেন্স নাবায়ন না করাসহ বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় আল-হেরা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টি সেন্টার কে ১০ হাজার, লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতাল ২৫ হাজার, আল মদিনা কিনিক ৩০ হাজার, হাবিবা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টি ২৫ হাজার, মেসার্স মেডিসিন বক্স ফার্মেসী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিক পকে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্যসেবার মান বজায় রেখে হাসপাতাল ও কিনিক পরিচালনার নিদের্শসহ সতর্ক করা হয়।

খোকসার মনিরুলের ভাগ্য বদলে দিয়েছে মিশ্র ফল চাষ

0

স্টাফ রিপোর্টার

মিশ্র ফলচাষী মনিরুল। মাত্র তিন কাঠা জমিতে পেঁপে আবাদের মধ্য দিয়ে তার ব্যবসা শুরু। এখন দুস্তরমত ফলচাষী। ১২ বিঘা জমি জুড়ে তার ফল বাগান। চলতি মৌসূমে মাত্র ৭০ টি কমলা গাছের ফল বিক্রি করেছেন পৌনে ৫ লাখ টাকা। ১৯৫ টি ভারত সুন্দরী জাতের কুল গাছের ফল বিক্রি করে এক মাসে আয় করেছেন তিন লাখ টাকা। বল সুন্দরী নামের কুলের গাছের ফলে হাত দেননি।

কষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ইউনিয়নের হেলালপুর গ্রামের মনিরুল ইসমলাম। পেশায় একটি বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী। একটি টেলিভিশনে ফলচাষের উপর প্রতিবেদন দেখে এ চাষে উদ্বুুদ্ধ হন। ২০২৫ সালে বাবার দেওয়া ৭ শ টাকা ও তিন কাঠা জমিতে সে ও তার স্ত্রী লিজা মিলে পেঁপের চাষ করেন। সে বছর জেলা পর্যায়ে শ্রেষ্ট ফল চাষি হিসেবে পুরস্কার পেয়ে যান। পেঁপে বিক্রির ২৩ হাজার টাকা দিয়ে প্রথম ভারত সুন্দরী জাতের কুলের আবাদ শুরু করেন এই দম্পতি। প্রথম বছরেই অভাবনীয় ফলন হয়। মাত্র ৬ বছরের ব্যবধানে তারা (এই দম্পতি) এলাকার সেরা ফল চাষী হয়ে উঠেছেন। যুবকের বাবা আয়াত আলী নিজের বাড়ির আঙ্গিনার ১২ বিঘা জমিতে বাগান করতে দিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে সরেজমিন গিয়ে ফলচাষী মনিরুলকে বাগানেই পাওয়া যায়। তখন শ্রমিকদের নিয়ে কুল বাগানে ফল তুলছিলেন। এই ফল আগামী সকালে বাজারে পাঠানো হবে। লাল সাদা আপেল কুলের আড়ালে কুলের সবুজ পাতা হারিয়ে গেছে। বিক্রির পরও অনেক গাছে টকটকে হলুদ রঙের কাশমিরী কমলা ঝুলে আছে। লেবু বাগান থেকে একদিকে লেবু তোলা চলছে অন্যদিকে আবার সাজ (ফুল) আসছে। মালটা ও ড্রান বাগানে ফুল আসছে। বাগানে সাথি ফসল শতাধিক পেয়ারা গাছেও ব্যাপক হারে গুটি এসেছে। গত মৌসূমে ১ লাখ টাকার পেয়ারা বিক্রি করা হয়েছে এই বাগান থেকেএ যেনো ফুলে ফলে সভিত সবুজ অরন্য।

মনিরুল জানান, ৬ বছরের প্রচেষ্টা তার প্রকল্প মডেল হয়ে দাড়িয়েছে। এবছর ফলের বাজার একটু খারাপ। গত বছর গুলোর তুলনায় এ বছরের শুরুতে কেজিতে প্রায় ৭০ টাকা কম দড়ে কুল বিক্রি করতে হয়েছে। তার বাগানে এখনো প্রায় ৩/৪ লাখ টাকার কুল রয়ে গেছে। বর্তমান কেজি ৬০/৬৫ টাকা পাইকারি বিক্রি হচ্ছে। মৌসুমের শেষের দিকে ফলের দাম কিছুটা বাড়তে পারে। সেই জন্য সিংহ ভাগ ফল গাছে রেখে দিয়েছেন। ফল পাকার জন্য কোন ক্যামিকেল ব্যবহার করেন না।

তিনি আরও জানান, নিজে কৃষক পরিবারের ছেলে। তার ৪ জন চাচা কৃষি শ্রমিক। তারা অন্যের জমিতে শ্রম বিক্রি করতেন। এখন তাদের আর বাইরে কাজের জন্য যেতে হয় না। তারা এই বাগানে সারা বছর নিয়মিত কাজ করেন। এখান থেকে তাদের জীবিকা হচ্ছে। এবছর তিনি নতুন করে গ্রীষ্মকালীন টমেটো চাষের উদ্যোগ নিয়েছে। অল্প কয়েকটি ছাগল ও গরু পালন শুরু করেছেন। কৃষি বিভাগ সহয়তা পেলে ফলচাষ লাভ জনক হতে পারে বলে মনে করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ সাহা বলেন, সব ধরনের সহযোগীতা তারা কওে আসছেন। মনিরুল এখন মডেল ফল চাষি। তাকে বিভিন্ন সময়ে প্রদর্শনী প্লট দেওয়া হয়।

জাতীয় পার্টি থেকে একযোগে সাড়ে ছয়শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির ঢাকা মহানগর শাখার ১০ থানার ৬৭১ জন একযোগে পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ দলের চেয়ারম্যান ও মহাসচিবের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে তাদের এ পদত্যাগ।

বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবের অডিটোরিয়ামে এ উপলে সংবাদ সম্মেলনে গণপদত্যাগের তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরের হাতিরঝিল থানা, শেরেবাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা, আদাবর থানা, পল্লবী থানা, মিরপুর থানা, বাড্ডা থানা, রূপনগর থানা, দারুস সালাম থানা ও ক্যান্টনমেন্ট থানা শাখা জাতীয় পার্টির ৬৭১ জন অংশ নেন। এ সময় এসব থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।

দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব একটি ফাঁদে পড়েছেন। তার আশপাশে এখন যারা আছেন তারা ঘুঘুর ফাঁদ পেতেছে। এ ফাঁদ থেকে তিনি (জি এম কাদের) বেরুতে পারবেন না। এ ফাঁদের সুতা মহাসচিবের হাতে, আর সে সুতায় ঘুরছেন জি এম কাদের।

জাতীয় পার্টিকে ধ্বংস করে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা জি এম কাদেরকে বহুবার বলেছি, আপনি এসব বেড়াজাল থেকে বেরিয়ে আসেন। তিনি বলেছেন, আমি পারি না। তিনি সারা দেশের কোনো খোঁজ-খবর রাখেন না। সকালে অফিসে এসে রাতে বেরিয়ে যান। একটা কর্মসূচি, সমাবেশ, মহাসমাবেশ কোনও কিছুই তিনি করেননি। আমরা দলের মহাসচিবের পদত্যাগ চাই। আমরা জি এম কাদেরের নেতৃত্বে আর দল করবো না। হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়েই আমরা সামনে এগোবো।

লিখিত বক্তব্যে দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান বলেন, পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব ৩০০ আসন থেকে প্রার্থী মনোনীত করার পর মাত্র ২৬টি আসনে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়ার বিনিময়ে গোটা পার্টিকেই বিক্রি করে দিয়েছেন। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে। এমতাবস্থায় দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মী ও সমর্থকরা চেয়ারম্যান এবং মহাসচিবের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। পার্টির তৃণমূল পর্যায় থেকে পার্টিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য চেয়ারম্যান ও মহাসচিবের পদত্যাগের দাবি ওঠে। পার্টির এই দুরবস্থার মধ্যেও চেয়ারম্যান স্বেচ্ছাচারিতার নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করে দলের নিবেদিতপ্রাণ নেতাদের একের পর এক অব্যাহতি দিয়ে চলেছেন।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন দলের অব্যাহতিপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিখোঁজ ছয়ফলের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

নিখোঁজের দুই মাস পর ছয়ফলের লাশ উদ্ধারের পর তার মৃত্যু রহস্য উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে জমি বিক্রির টাকা হাতিয়ে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে।

বুধবার মধ্যরাতে হোসেনের গলিত লাশ কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের বদ্দিনাথপুর গ্রামের শ্মাশান ঘাট থেকে উদ্ধার করে পুলিশ। নিহত ছয়ফল ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তেলটুপি গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। এ ঘটনায় পুলিশ মনিরুল ইসলাম ও মজনু নামে দুইজনকে আটক করেছে।

তেলটুপি গ্রামের আলাল উদ্দীন জানান, নিহত ছয়ফল হোসেন কোন সামাজিক বা রাজনৈতিক দল করতেন না। সাধারণ কৃষক ছিলেন। ২০২৩ সালের ১৫ নভেম্বর কুষ্টিয়ার ঝাউদিয়া বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ১৭ নভেম্বর তার ভাই নয়ফল হোসেন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, জিডির সুত্র ধরে বুধবার রাতে ছয়ফলের লাশের সন্ধান পায় পুলিশ। এ ঘটনায় আটক মনিরুলের বাড়ি কুষ্টিয়ার ইবি থনার আস্তানগর গ্রামে। অন্য জন মজনুর বাড়ি একই উপজেলার ুদ্র আইলচারা গ্রামে। তারা এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, নিহতের ব্যবহৃত মোবাইল সেটের সুত্র ধরে কুষ্টিয়ার বদ্দিনাথপুর শ্মশান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

ডিমের দাম বাড়ানোর প্রমান মেলায় ডায়মন্ড এগ ও সিপিকে জরিমানা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

একাধিক প্রতিষ্ঠানের সাথে যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের মূল্যবৃদ্ধির অভিযোগ প্রমাণিত হওয়ায় ডায়মন্ড এগ লিমিটেডকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এ বিষয়ে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছিল। শুনানি শেষে ২২ জানুয়ারি এই জরিমানার আদেশ দেয় কমিশন। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সংশ্লিষ্ট খাতে জমা দিতে হবে। তা না হলে প্রতিযোগিতা আইনের আলোকে প্রতিদিন এক লাখ টাকা জরিমানা যোগ হবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরণ অধিদপ্তরের প্রতিবেদন এবং একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘১৫ দিনে ডিম ও মুরগির বাজার থেকে ৫১৮ কোটি টাকা লুট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন ও বিভিন্ন পত্রিকা ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিযোগিতা কমিশনের নবম সভায় এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।

অভিযোগের সংপ্তি বিবরণে বলা হয়েছে, অনুসন্ধান প্রতিবেদনে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ডায়মন্ড এগ লিমিটেডসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজারে ডিমের বিক্রয়মূল্য অস্বাভাবিকভাবে নির্ধারণ এবং বাজারে ডিমের সরবরাহ সীমিত বা নিয়ন্ত্রণ করে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

অনুসন্ধান প্রতিবেদনে কমিশন উল্লেখিত দুটি প্রতিষ্ঠানসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়। প্রতিপ প্রতিষ্ঠান কমিশনের শুনানিতে অংশগ্রহণ করে এবং শুনানি শেষে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য এক সদস্যবিশিষ্ট তদন্ত দল গঠন করা হয়।

অভিযোগে বলা হয়, উভয় পরে শুনানির পর প্রমাণিত হয় যে অভিযুক্ত প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড ও ডায়মন্ড এগ লিমিটেড সমধর্মী অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়ে পরোভাবে ৫ আগস্ট ২০২২ থেকে ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত তাদের উৎপাদিত ডিমের বিক্রয়মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে। একই প্রক্রিয়ায় তাদের উৎপাদিত ডিমের সরবরাহ এবং বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে, যা ২০১২ সালের প্রতিযোগিতা আইনের আলোকে শান্তিযোগ্য অপরাধ।

তদন্ত প্রতিবেদন ও আইনজীবীদের লিখিত ও মৌখিক যুক্তিতর্কের ভিত্তিতে প্রতিযোগিতা কমিশন উভয় প্রতিষ্ঠানকে জরিমানার আদেশ দেয় বলে রায়ের সারসংেেপ বলা হয়েছে।

গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেন স্বতন্ত্র সংসদ সদস্যা

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সব স্বতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন স্বতন্ত্র সংসদ সদস্যদের (এমপি) শুভেচ্ছা গ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন। পাশাপাশি একটি করে আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন।

কুমারখালীতে ৬টি ইট ভাটায় অভিযান ১৩ ল টাকা জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত ৬টি ইটভাটা অভিযান চালিয়ে মালিকদেরকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার বিকালে উপজেলার পান্টির দুটি ও যদুবয়রা ইউনিয়নে চারটি ইট ভাটা ধ্বংস করে দেওয়া হয়। সাথে জরিমানাও করা হয়। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মমতাজ বেগম ও জেলা প্রশাসনের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খুলনা পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় জরিমানাসহ সাতটি ইটভাটার আগুন নিভিয়ে ধ্বংস করা হয়। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও ভাটার কয়েক ল কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হাবিবুল বাসার, পরিদর্শক নরেশ চন্দ্র বিশ্বাসসহ কর্মকর্তা-কর্মচারীগণ। এছাড়া অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে সহকারি পরিচালক হাবিবুল বাসার জানান, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। এগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইটভাটা পরিচালনার কোন প্রকার নিয়মনীতি না মেনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। অবৈধ এসব ইটভাটা বন্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় প্রায় ২শ’র উপরে ইট ভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ২২ টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। অনিয়মতান্ত্রিকভাবে চলছে ১৭৮টি উপর ইটভাটা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...