বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 322

সদ্য নির্মিত মোড়ালটি শ্রদ্ধা নিবেদনের সূচিতে নাই

0

স্টাফ রিপোর্টার

জাতির পিতার আবক্ষ ভাস্কর্র্য আছে, আছে ক্ষুদিত অক্ষরে ৭ মার্চের পূর্নাঙ্গ ভাষণ, হানাদারদের হামলায় শহীদ মুক্তিযোদ্ধা ও সহযেগীদের নাম সম্বলীত মুক্তির মন্ত্র নামের মোড়ালটিতে এবার জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন সূচি থেকে বাদ পরেছে। সামনের দোকান ঘর গুলো অপসারণ না করায় আড়াল পরে গেছে মুড়ালটি। এটির সামনের প্রধান প্রবেশদ্বারে ময়লার ভাগারে পরিণত হয়েছে।

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি বিভাগের জমিতে ২২-২৩ অর্থ বছরে মোড়াল নির্মাণ কাজ শুরু করা হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের বরাদ্দকৃত প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যায়ে ঠিকাদার নিয়োগের মাধ্যমে মোড়ালটি নির্মান কাজ চলমান রয়েছে। তবে ৭ মাস আগে আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। মার্বেল পাথর, সিরামিস ও সাধারন টাইলসে ক্ষুদিত জাতির পিতার আবক্ষ ভাস্কর্যসহ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং শহীদ ও সহযোগী শহীদদের নামের তালিকা সন্নিবেশিত করা হয়েছে।

মুক্তির মন্ত্র মোড়ালটির সামনে পূর্ব দিকে খোকসা-শোমসপুর আঞ্চালিক সড়ক। এই সড়কের গায়ে ১২টি দোকান মোড়ালটিকে আড়াল করে রেখেছে। কয়েক মাস আগে জেলা পরিষদ তার জমি থেকে দোকান ঘর গুলো উচ্ছেদের জন্য দোকানের সামনের দিকে লাল রং দিয়ে ক্রসচিহ্ণ দিয়েছে। কিন্তু ঘর উচ্ছেদের উদ্যোগ চোখে পরেনি। দোকান গুলের পাশ দিয়ে মোড়ালে যাতায়াতে ৮ ফিটের একমাত্র গলি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এখানে পথচারীদের প¯্রাব করতে দেখা যায়। ফলে মোড়ালটি দেখতে হলে ফুড অফিসের রাস্তা ঘরে যেতে হয়।

মোড়ালের সামনে জেলা পরিষদের জমিতে ইজারাদারদের ঘর গুলো রেখেই গত বছরের ৫ আগষ্ট মোড়ালটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। এর পরে জাতীয় দিবস গুলোতে প্রশাসনিক ভাবে মোড়ালটিতে শ্রদ্ধা নিবেদন শুরু করা হয়। কিন্তু ১৭ মার্চ হঠাৎ করে এই মোড়ালে শ্রদ্ধা নিবেদন বন্ধ করে দেওয়া হয়। আসন্ন ২৬ মার্চের সরকারী কর্মসূচিতে সদ্য নির্মিত মুক্তির মন্ত্র মোড়ালে শ্রদ্ধা নিবেদনের তালিকা থেকে বাদ পরেছে।

উপজেলা পরিষদ সংলগ্ন দৃষ্টি নন্দন মোড়ালটি শ্রদ্ধা নিবেদনের তালিকায় না থাকার ঘটনাটি দৃষ্টিকটু মনে করছেন যুদ্ধকালীন কমন্ডার আব্দুল মালেক। তিনি বলেন, মোড়ালটি মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের অর্থায়নে নির্মিত হচ্ছে। এ মোড়ালের সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য রয়েছে। এখানে শ্রদ্ধা নিবেদন করা উচিত। এই মোড়াল ঘিরে আরও নতুন প্রকল্প গ্রহনের প্রচেষ্টা চলছে। মোড়ালটি অরক্ষিত থাকা ঠিক হচ্ছে না। আবার উপজেলা প্রশাসনের কর্মসূচি থেকে শ্রদ্ধা নিবেদন হবে না এটা খুব খারাপ দেখাবে।

মোড়ালটির পরিকল্পনাকারী ডঃ আমানুর আমান বলেন, সরকারী বেসরকারী ভাবে জাতীয় দিবস গুলোতে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য খচিত মোড়ালে শ্রদ্ধা নিবেদন হবে না এটা ঠিক না। মোড়ালে শ্রদ্ধা নিবেদনসহ জাতীয় দিবস উদযাপন হবে এটাই বাস্তব।

তিনি আরো জানান, ইতোমধ্যে মুক্তির মন্ত্র মোড়াল ঘিরে মুক্তিযুদ্ধ বিষয়ক লাইব্রেরী ও শহিদ মিনার নির্মানের প্রকল্প নেওয়া হয়েছে। এ সব প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মুক্তির মন্ত্র মোড়াল নির্মানের দায়িত্বে থাকা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ জানান, প্রকল্পটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে উদ্ধোধন করা হয়েছে। এর পর আবার নতুন কিছু প্রকল্প গ্রহন করা হয়েছে। যে গুলো বাস্তায়নাধীন। মোড়ালের সামনের ঘর অপসারণের ব্যাপারে জেলা পরিষদ লাল রং দিয়ে চিহ্ণ দিয়েছে অচিরেই অপসারণ করা হবে।

উপজেলা নির্বাহী ইরুফা সুলতানা বলেন, মিটিং এ আলোচনা করে শ্রদ্ধা নিবেদন সহ সব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সূচিপত্রে না থাকলেও সবাই মিলে নতুন মোড়ালে শ্রদ্ধা নিবেদন করা হবে। মোড়ালের সামনে ঘর অপসারনের বিষয়ে তিনিও ধোয়াশার মধ্যে আছেন। এক এক জন একাক কথা বলেন। সিদ্ধান্ত নেবে জেলা পরিষদ।

আওয়ামী লীগ নেতার উপর হামলার ঘটনায় মামলা হলো

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনকে তুলে নিয়ে ঘরে আটকে নির্যাতান করার ঘটনায় দায়ের করা মামলা থানা পুলিশ রেকর্ড করেছে। এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিকে আসামী করা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানালেন দলটির সাধারন সম্পাদক।

আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে নির্যাতন চালানোর ঘটনায় জড়িতদের নামে মামলা রেকর্ডসহ অপরাধিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ফুসে ওঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতির অংশের নেতাকর্মীরা। হামলার ঘটনার ৩৬ ঘন্টা পর অবশেষে শুক্রবার রাতে থানা মামলা রেকর্ড হয়েছে।

আহত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের ছেলে সজীব হোসেন বাদি হয়ে দায়ের করা নতুন এজাহারে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রহিম উদ্দিন খানকে ১ নম্বর আসামী করা হয়েছে। এ মামলায় অন্য আসামীদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল খান, প্রধান আসামী রহিম উদ্দিন খানের দুই ছেলে রবিন খান ও সিয়াম খান, ভাতিজা শফর আলী খান, সৈকত, সুমন, রবিন, শিহাব ও কামরুল ইসলাম সুমন। শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ মামলার আসামীরা আটক হয়নি।

মামলার বাদি সজীব হোসেনকে পাওয়া যায়নি। তার বাবা হামলার শিকার আলমগীর হোসেন বলেন, এজাহারের তার উপর প্রধান নির্যাতন কারী জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের নাম থাকায় পুলিশ মামলা রেকর্ডে ৩৬ ঘন্টায় সময় কাটালো। অবশেষে তার ছেলে সজীব ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার মামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এটুকুই জানেন। তবে প্রধান আসামীকে বাদ দেওয়ায় তিনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তারিকুল ইসলাম বলেন, কথিত হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রহিম খানকে মিথ্যা মামলার আসামী করা হয়েছে। ঘটনার সাথে রহিম উদ্দিন খানের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। তার নামে মামলা দুঃখ জনক বলে মনে বলে মন্তব্য করেন এই নেতা। সিনিয়র সহসভাপতি রহিম উদ্দিন খান উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ সময় তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ বলেন, আওয়ামী লীগ নেতা আলমগীরের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল আকতারের এক পথসভায় বক্তব্য রাখার সময় উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জেলা আওযামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানকে প্রতিহত করার ঘোষানা দেন। এ ক্ষোভ থেকে তার উপর হামলার ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন ব্যবসায়ীক প্রয়োজনে শোমসপুর বাজারের অদূরে হালিমের ধানের চাতালে আসেন। কিছু সময় পর বেলা সাড়ে ১০ টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই ভাতিজারা ৩/৪টি মোটর সাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন। সংগত কোন কারণ ছাড়াই তারা আলমগীরকে জোর করে মটোরসাইকেলে তুলে নিয়ে যায়। তাকে জেলা সভাপতির বাড়ির দোতলার একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা সভপতি নিজে তাকে (আলমগীরকে) শারীরিক ও মানসিক নির্যাতন করেন। অস্ত্রের ভয় দেখায়।

জেলা আঃলীগের সভপতিকে গ্রেফতার ও অপসারণের দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকে তুলে নিয়ে ঘরে আটকে নির্যাতান করার ঘটনায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে গ্রেফতার ও দলীয় পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শোমসপুর বাজারের অদূরের হালিমের ধানের চাতাল থেকে উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে মটোরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। প্রায় ১ ঘন্টা পর আহত অবস্থায় তাকে আবার একই স্থানে রেখে যায়। এ ঘটনার সিসি টিভির ভিডিও ফুটেজ আমাদের হাতে সংরক্ষিত আছে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ১১ টায় খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ বিক্ষোভ মিছিল বেড় করে। তারা কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা বাসষ্ট্যান্ডে এসে মানববন্ধন করে। প্রায় ৪৫মিনিট স্থায়ী মানববন্ধনে দলটির বিভিন্ন পর্যায়ের কয়েক শত নেতা কর্মীরা অংশ নেন। তারা জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও তার ভাই ভাতিজার নামে দায়ের করা মামলাটি রেকর্ড করে আসামীদের গ্রেফতার ও দলীয় পদ থেকে অপসারণের দাবি তুলে ¯েøাগান দিতে থাকে।

এ কর্মসূচি চলাকালে নির্যাতনের শিকার উপজেলা আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, তিনি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার ছেলে থানায় লিখিত মামলা দিয়েছে। কিন্তু পুলিশ মামলার প্রধান আসামী জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের নাম বাদ দিয়ে মামলা রেকর্ডের চেষ্টা করছে। পুলিশের এই আচরণের তিনি প্রতিবাদ জানন।

তিনি আরও বলেন, পুলিশ যদি প্রধান আসামী সদর উদ্দিন খানকে বাদ দেয় তা হলে আর মামলা করবেন না। তার উপর হামলা ও ঘরে আটকে নির্যাতনের ঘটনায় দলীয় প্রধান শেখ হাসিনা ও আল্লাহর উপর বিচারের ভাড় ছেড়ে দেবেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, বেতবাচড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবিক খান টিপু, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হোসেন, মুনসী তাজবির আহম্মেদ রাজা, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজা, আবু ওবায়দা শাফি প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাবুল আকতারের এক পথসভায় বক্তব্য রাখার সময় উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জেলা আওযামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানকে প্রতিহত করার ঘোষানা দেন। এ ক্ষোভ থেকে তার উপর হামলার ঘটনা ঘটতে পারে।

আহত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ব্যবসায়ীক প্রয়োজনে তিনি শোমসপুরে হালিমের ধানের চাতালে আসেন। কিছু সময় পর বেলা সাড়ে ১০ টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই ভাতিজারা ৩/৪টি মোটর সাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন। সংগত কোন কারণ ছাড়াই তারা আলমগীরকে জোর করে মটোরসাইকেলে তুলে নিয়ে যায়। তাকে জেলা সভাপতির বাড়ির দোতলার একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা সভপতি নিজে তাকে (আলমগীরকে) শারীরিক ও মানসিক নির্যাতন করেন। অস্ত্রের ভয় দেখায়। এভাবেই চলে ২৫/৩০ মিনিট।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার তার বক্তব্যে বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উদ্দিন খানের ভাই রহিম খান চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এতে রাজি না হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোপগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনকে জোর পুর্বক ধরে নিয়ে যায়। তাকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান নিজে লাঠি দিয়ে পিটিয়েছে বলে তিনি দাবি করেন। একই সাথে তার ভাই রহিম খানের অনুকুলে উপজেলা চেয়ারম্যান পদের নির্বাচন করে দেওয়ার শপথ হিসেবে পবিত্র কোরআন শরিফে হাত রেখে কসম করানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার এই হামলার ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন। তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নিজেই সন্ত্রাসীর ভুমিকায় অবর্তিন্ন হয়েছেন। দলীয় কর্মীরা তার কাছে নিরাপদ নয়। তাকে দিয়ে জেলার রাজনীতি চলতে পারে না। তিনিও জেলা সভাপতির অপসারণ দাবি করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ জানান, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় আওয়ামী লীগের নেতাকে ধরে নিয়ে পেটানোর অভিযোগ

0
সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।

স্টাফ রিপোর্টার

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যানকে তুলে নিয়ে দোতলায় আটকে শরীরিক নির্যাতনের পরে কোরআন ছুঁয়ে শপথ করানোর অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতির সদর উদ্দিন খানের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ওই সাবেক ইউপি চেয়ারম্যান। কর্মী নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা সভাপতি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শোমসপুর বাজারের পাশের হালিমের ধানের চাতাল থেকে উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে মটোরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। প্রায় ১ ঘন্টা পর আহত অবস্থায় তাকে আবার একই স্থানে রেখে যাওয়া হয়। পরে থানা পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের একাংশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, সম্প্রতি এক পথসভায় বাবুল আকতারের অনুকূলে বক্তব্য রাখার সময় উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন তার বক্তব্যে জেলা আওযামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিনকে প্রতিহত করার ঘোষানা দেন। এ ভাইরাল হওয়ার ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা সিসি টিভির ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, কয়েকজন লোক ধাক্কাতে ধাক্কাতে আলমগীর হোসেনকে মোটরসাইকেলে তুলে যাচ্ছে। ৩ মিনিটের এই ভিডিওটি এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর ক্যাবিনে চিকিৎসাধীন আহত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, সকালে ব্যবসায়ীক প্রয়োজনে তিনি শোমসপুর বাজারের হালিমের ধানের চাতালে আসেন। কিছু সময় পর বেলা সাড়ে ১০ টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই ভাতিজারা ৩/৪টি মোটর সাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন। তারা আলমগীরকে জোর করে মটোরসাইকেলে তুলে নিয়ে যায়। তাকে জেলা সভাপতির বাড়ির দোতলার একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা সভপতি নিজে তাকে (আলমগীরকে) শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এভাবেই চলে ২৫/৩০ মিনিট।

তিনি আরও জানান, এক পর্যায়ে জেলা সভাপতি তার ছোট ভাই আব্দুর রহিমের পক্ষে উপজেলা নির্বাচন করে দেওয়ার প্রতিশ্রæতি হিসাবে কোরআন শরিফ ছুয়ে শপথ করতে বলেন। তিনি রাজি না হওয়া তাকে মারপিট করা হয়। পরে তারা আলমগীরকে আবার ধানের চাতালে রেখে যায়। থানা পুলিশ ও আওয়ামী লীগের একাংশের নেতারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নিজে বাদি হয়ে খোকসা থানায় অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরো জানান, নৌকা করাই আমার অপরাধ। নিজে নৌকা নিয়ে নির্বাচন করেছেন, হামলা কারীরা নৌকার বিরোধিতা করে জামায়াত নেতাকে জিতিয়েছে। সর্বশেষ এমপি নির্বাচনে তিনি নৌকা প্রার্থী সেলিম আলতাফ জর্জের পক্ষে কাজ করেছেন কিন্তু প্রতিপক্ষরা নৌকার বিরোধিতা করে হারিয়েছে। তিনি রোজা ছিলেন, এ কথা বলার পরেও তাকে কোরআন শরিফ ছুঁয়ে শপথ করতে বাধ্য করার চেষ্টা করার অভিযোগ করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উদ্দিন খানের ভাই রহিম খান চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। নির্বাচনে তাঁর পে কাজ করতে বলেন সদর উদ্দিন খান। সেটি না মানায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোপগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনকে জোর পুর্বক ধরে নিয়ে যাওয়া হয়। তাকে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান নিজে লাঠি দিয়ে পিটিয়েছে। একই সাথে তার ভাই রহিম খানের অনুকুলে উপজেলা চেয়ারম্যান পদের নির্বাচন করে দেওয়ার শপথ হিসেবে পবিত্র কুরআন শরিফ হাত রেখে কসম করানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান এ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, নির্বাচনের তফশিল ঘোষনা হয়েছে। এখন কতজন, কতরম গুজব রটাবে। প্রতিপক্ষ যে সময়ের কথা বলছেন সে সময়ে তিনি বাড়ি ছিলেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহিনা খাতনম বলেন, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের ডান হাত ও একটি পায়ে একটু আঘাতের চিহ্ণ আছে। তাকে ভর্তি রাখা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালীতে মাছ ব্যবসায়ী হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর মাছ ব্যবসায়ী আমিরুল ইসলাম ওরফে নান্নু (৪৫) হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বি এন এম আবুল হাশেম সবুজ।

গ্রেপ্তারকৃতরা হলেন – যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের আতাহার আলীর ছেলে মো. সবুজ আলী (৪৩), হেলাল উদ্দিনের ছেলে মো. বাবু (২৫) ও মো. আতাহারের ছেলে মো. সুমন (৪২)।

নিহত নান্নু উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

র‌্যাব জানায়, গত ১৪ মার্চ সন্ধ্যায় ইফতার শেষে মোটরসাইকেল করে নান্নু কেশবপুর এলাকায় তার ইজারাকৃত পুকুরে মাছ পাহারা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নান্নুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে এবং কলাবাগানে লাশ ফেলে পালিয়ে যায়। ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে কুমারখালী থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন।

জানা গেছে, হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতেই নিহত নান্নুর সমর্থকরা বেশকিছু ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে। এসব ঘটনায় কুমারখালী থানায় দুইটি পাল্টাপাল্টি মামলা হয়েছে।

হত্যা মামলায় ঘটনার দিন আটককৃত যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান গ্রেপ্তার হন। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন।

কুষ্টিয়া র‌্যাব -১২, সিপিসি -১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ জানান, চাঞ্চল্যকর নান্নু হত্যা মামলার পলাতক তিনজন আসামিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নান্নু এলাকায় মাতব্বর ও মাছ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত বাড়লো ১০ গুণ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

উপজেলা চেয়ারম্যান পদের জামানতের অংক বাড়ানোসহ বেশ কিছু ক্ষেত্রে সংশোধনী নিয়ে ‘উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালা ২০২৪’ জারি করেছে নির্বাচন কমিশন। নতুন বিধিমালা অনুযায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১ লাখ টাকা জামানত দিতে হবে, আর ভাইস চেয়ারম্যান পদে জামানত দিতে হবে ৭৫ হাজার টাকা। আগে উভয়পদে জামানত ছিল ১০ হাজার টাকা।

গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

নতুন বিধিমালায় ‘নির্বাচনি সময়েরও’ সংশোধন করা হয়েছে। সংশোধিত নির্বাচনি সময় বলতে তফসিল ঘোষণা পর থেকে গেজেট প্রকাশের পর ১৫ দিন করা হয়েছে। সেইসঙ্গে এতে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান যুক্ত করা হয়েছে।

নতুন নির্বাচনি বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক জমা দিতে হবে, উল্লেখ করতে হবে টিআইএন নম্বর।

আগের বিধিমালায় নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের একভাগের কম পেলে জামানত বাজেয়াপ্ত হতো। এেেত্র প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম পেলে জামানত বাজেয়াপ্ত হতো। সংশোধিত বিধিমালা এটি সংশোধন করে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

সংশোধিত বিধিমালায় নির্বাচনি ব্যয়ে পরিবর্তন এসেছে। আগের আইনে ১ লাখ ভোটারের জন্য প্রার্থী ব্যক্তিগত ও নির্বাচনি ব্যয় করতে পারেন সাড়ে ৫ লাখ টাকা, ১ লাখ এক থেকে ২ লাখ ভোটারের জন্য ৭ লাখ ৭৫ হাজার টাকা ও ২ লাখের বেশি ভোটার সম্বলিত উপজেলার জন্য ১১ লাখ টাকা ব্যয় করতে পারেন।

নতুন উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালায় চেয়ারম্যান বা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী নির্বাচনি ব্যয় বাবদ অনধিক ২৫ লাখ টাকা এবং ‘মহিলা সদস্য’ পদে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী নির্বাচনি ব্যয় বাবদ অনধিক ১ লাখ টাকা ব্যয় করতে পারবেন।

আগে ভোটপ্রহণের তিন সপ্তাহ আগে থেকে প্রার্থীরা প্রচারণায় অংশ নিতে পারতেন। এবার তা সংশোধন করে প্রতীক বরাদ্দের দিন থেকে প্রচারণা শুরুর কথা বলা হয়েছে। প্রচার-প্রচারণার আওতায় এবার ডিজিটাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমও সন্নিবেশ করা হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ্রপার্থী হওয়ার বিধানও শিথিল করেছে ইসি। এতদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে হলে ২৫০ ভোটারের সমর্থনসূচক সই মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হতো। এটি এখন একেবারেই তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হওয়়ার ক্ষেত্রে কোনও ভোটারদের সমর্থনসূচক সই লাগবে না।

নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থীরা সাদাকালোর পাশাপাশি রঙিন পোস্টার ও ব্যানার করতে পারবেন। এছাড়া নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে ইসির মতা স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, আগামী মে মাসে চার ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি। প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে। মতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে জানিয়েছে, তারা এবার স্থানীয় সরকারের কোনও নির্বাচনে দলীয় প্রতীক দেবে না। অন্যদিকে সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির দলীয়ভাবে স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম। ফলে এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে মূলত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

শিশু সন্তানকে আর দেখা হলো না দগ্ধ আরাফাতের

0

স্টাফ রিপোর্টার

মা বাড়ি ফিরলেই তার সাথে ইয়াসিন আরাফাতও ইফতার করতে ঘরে ফিরবে বলে মুঠো ফোনে স্ত্রী রুমী আক্তার ফারজানাকে জানিছিলেন। কিন্তু কিছু সময় পরই প্রতিবেশি এক ছেলে এসে তাকে জানায়, পাশের গলির গ্যাসের আগুনে ইয়াছিন পুড়ে গেছে (দগ্ধ হয়েছে)। এর পর থেকে প্রায় সারা রাত এক মাসের শিশু সন্তান কোলে নিয়ে শ্বাশুরীর হাত ধরে বিভিন্ন হাসপাতালে ছুটে গেছে।

প্রায় ১২ ঘন্টা পর জানতে পারেন দগ্ধ ইয়াসিনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বুধবার বেলা ১টার পর শ্বাশুরীর সাথে সে দগ্ধ স্বামীর কাছে পৌচ্ছাতে পারেন। স্ত্রী রুমীর সাথে অগ্নিদগ্ধ ইয়াসিনের শেষ কথা হয়ে ছিল বার্ন ইউনিটে। নবজাত পুত্র সন্তান হুসাইনকে দেখার জন্য বয়না করেছিল। কিন্তু নার্সরা শিশুকে তার বাবার কাছে নিতে দেয়নি। স্ত্রী রুমী কাঁন্না করেছিল কিন্তু তাকে বেড় করে দেওয়া হয়।

স্বামীর শেষ ইচ্ছা, হাসপাতাল কর্তৃক্ষের নিষ্ঠুর আচরণ ও শিশু সন্তানের ভবিষৎ নিয়ে বিলাপ করছিলেন নিহতের স্ত্রী রুমী আক্তার। তার দুই চোখ ছিল জলে ছলছলে। এই শিশু নিয়ে সে কার কাছে আশ্রয় নিবে এ নিয়ে তার বিলাপের অন্ত নেই।

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের আগুন দগ্ধ ইয়াসিন আরাফাত টানা ৬ দিন শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে মৃত্যুর সাথে যুদ্ধ করে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে মারা যায়। গভীর রাতে মা আয়শা খাতুন ও রড় ভাই আব্দুল কাদেরের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহতের মা আশয়া খাতুন জানান, ছোট ছোট ছেলেদের নিয়ে তিনি গাজীপুরের চলেযান। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি ছেলেদের নিয়ে ঝুট কারখানায় কাজ করে জীবন চালাতেন। বড় ছেলের পর দেড় বছর আগে ছোট ছেলে ইয়াসিনকে বিয়ে দিয়েছেন। ছেলে ও নাতিদের নিয়ে ঘরে মাথা দিয়ে থাকতেন। এখন কি নিয়ে থাকবেন। উপস্থিত সবাইকে এই প্রশ্ন করছেন।

বুধবার সকালে নিহত ইয়াসিনের মৃতদেহবাহী আ্যাম্বুলেন্সটি তার নানা বাড়ি কুষ্টিয়ার খোকসার গোপগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপগ্রামে আনা হয়। জানাযা করা হয় স্থানীয় ঈদগাহ ময়দানে। পরে তাকে গোপগ্রাম কেন্দ্রীয় কবর স্থানে তার দাফন করা হয়।

অগ্নিদগ্ধ ইয়াসিন আরাফাত কুষ্টিয়া জেলা সদর উপজেলা উদিবাড়ি গ্রামের আল-আীমনের ছেলে। মা আয়শা খাতুন স্বামীর সাথে বিচ্ছেদের পর থেকে দুই ছেলেকে নিয়ে গাজীপুরের একটি ঝুট কারখানায় কাজ করে জীবন চালাতে। দেড় বছর আগে ছোট ছেলে ইয়াসিনের বিয়ে দেন। ইয়াসিন ১ মাস বয়সী পুত্র সন্তান হুসাইন ও স্ত্রী রুমীকে নিয়ে সেখানেই মায়ের সাথে থাকতেন।

গোপগ্রাম ইুউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আলমি সরদার জানান, পরিবারটি খুবই নিরিহ ছিল। তারা উৎসবে আসতো। গ্রামের মানুষের সাথে মিলেমিশে চলাফেরা ছিল।

গত ১৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকার শফিক খানের টিনশেড কলোনির সামনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩২ জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে ইয়াসিন সহ ১৪ জনের মৃত্যু হয়েছে।

বছরের প্রথম আড়াই মাসে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রথম প্রান্তিকে দেশে ডেঙ্গু আক্রান্তু রোগী এক হাজার ৫০০ জন ছাড়িয়েছে। আত্রান্তদেও মধ্যে ২০ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বছর ঢাকার থেকে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ঢাকার তুলনায় ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ঢাকা শহরে ৫২৭ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৩৯ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০ জন। এর মধ্যে ঢাকা শহরে আক্রায় হয়েছেন ৭ জন এবং ঢাকার বাহিরে আক্রান্তের সংখ্যা ১৩ জন।

বিভাগ ভিত্তিক তথ্য অনুযায়ী, চলতি বছর ঢাকা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। এর মধ্যে ঢাকা শহরে ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪৫৫ জন, বরিশাল বিভাগে ১৯০ জন, খুলনা বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৮, রংপুর বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন ডোঙ্গু আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গু পরিস্থিতিতে হাসপাতালগুলোকে প্রস্তুুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, আমরা প্রিভেনশন নেব প্রতি ওয়ার্ডে, মানুষকে সচেতন করা, মানুষকে বোঝানো যে ডেঙ্গু কীভাবে হয়। আমাদের হাসপাতালে নির্দেশ দেওয়া হচ্ছে যেন তারা যেন হাসপাতাল প্রস্তুত রাখেন।

তিনি বলেন, রোগীরা যখন ডেঙ্গু আক্রান্ত হয় বা জ্বর হয় তারা যেন অতি দ্রুত হাসপাতালে আসেন। অনেক সময় দেখা যায় অনেক দেরিতে আসেন। তখন কিছু করা যায় না। এই মেসেজগুলো আমরা দিচ্ছি।

শখের গাড়ি

0

চাকা নেই, তাতে কী হয়েছে ? গাড়ীতো চলে। শখ মেটাতে নিহাদ ও আবু তালহা ভাঙ্গা খেলনা রিকসা সংগ্রহ করেছে। একজন গাড়িতে বসেছে। অন্যজন গাড়িটি টেনে নিচ্ছে। কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়রে নিশ্চিন্তবাড়িয়া থেকে ছবিগুলো তোলা।

মধ্যপ্রাচ্যে ১০ এপ্রিল ঈদুল ফিরত হতে পারে

0
প্রতিকী ছবি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

আগামী ১০ এপ্রিল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উৎযাপনের সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার ইতিটানবেন সেখানের মুসলমানরা।

আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ইঙ্গিত দিয়েছেন, আগামী ১০ এপ্রিল শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদের দিন হতে পারে। তার মানে হলো এবার ৩০টি রোজা রাখতে হবে।

ঈদুল ফিতর মুসলমানদের জন্য গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে, যা কৃতজ্ঞতা, নতুনত্ব ও ঐক্যের প্রতীক।

ঈদের দিন সকালে মুসলমানরা বিশেষ নামাজের জন্য জড়ো হন, যা ঈদের নামাজ নামে পরিচিত। মসজিদ, উন্মুক্ত স্থান অথবা বড় কোনো জায়গায় এই নামাজ আদায় করা যায়।

মধ্যপ্রাচ্যে ১০ মার্চ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। তাই সোমবার (১১ মার্চ) সেখানে রমজান মাসের প্রথম দিন ছিল।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস। এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত রোজা থাকেন।

চলতি বছর পবিত্র রমজানে সবচেয়ে কম রোজা রাখতে হবে চিলির পোর্ট মন্ট শহরের মানুষদের। সেখানের মুসলিমদের ১২ ঘণ্টা ৪৪ মিনিট রোজা পালন করতে হবে। সবচেয়ে বেশি সময় অর্থাৎ ১৭ ঘণ্টা ২৬ মিনিট না রোজা রাখতে হবে গ্রিনল্যান্ডের রাজধানীতে।

সূত্র: গাল্ফ নিউজ

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...