বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 326

এস আলম সুগার মিলে আগুন জ্বলছেই, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রামে এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিনিকলে লাগা আগুন পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১৫ ইউনিট।

বিকাল ৩টা ৫৩ মিনিটে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় এসআলম গ্রæপের চিনিকলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোমবার রাত ৯টা পর্যন্ত আগুন জ্বলছিল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা গণমাধ্যমকে বলেন, কর্ণফুলী থানা এলাকায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিনিকলে লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

পবিত্র রমজান মাস ঘিরে বিপুল পরিমাণ চিনি আমদানি করেছিল এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ। পরিশোধিত ও অপরিশোধিত এক লাখ মেট্রিক টন চিনি রাখা ছিল ওই চিনিকলে। সোমবার বিকালে এই চিনিকলে আগুন লাগে, যা পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে।

এখন পর্যন্ত কী পরিমাণ চিনি পুড়ে গেছে, তা নিশ্চিতভাবে জানা যাবে আগুন নেভানোর পর। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে লেগেছে বলে ধারণা করছেন চিনিকলটির কর্মকর্তারা।

প্রতিষ্ঠানের এক নম্বর ইউনিটে আগুন লেগেছে জানিয়ে এস আলম গ্রæপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল গণমাধ্যমকে বলেন, সেখানে এক লাখ মেট্রিক টনের মতো অপরিশোধিত চিনি ছিল। এর বাইরে আরও পরিশোধিত চিনি ছিল। এগুলো রমজানের জন্য ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। এখানে পরিশোধিত হয়ে মার্কেটে যাওয়ার কথা ছিল। সব মিলিয়ে কী পরিমাণ চিনি ছিল, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারণ, চার লাখ মেট্রিক টন ধারণমতার ইউনিট এটি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। তবে বিষয়টি আগুন নিয়ন্ত্রণে আসার পর নিশ্চিত হওয়া যাবে। আপাতত আর কিছু বলা যাচ্ছে না।’

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, বিকাল ৩টা ৫৩ মিনিটে এস আলম গ্রæপের চিনিকলের গোডাউনে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে আগ্রাবাদ, লামার বাজার, চন্দনপুরা, কর্ণফুলী ও কালুরঘাট স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও পাঁচ ইউনিট। পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ায় এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। ১৫ ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে, আগুন লাগা গোডাউনের পাশেই কর্ণফুলী নদী। সেখানে নোঙর করা আছে অনেক লাইটারেজ জাহাজ। কর্ণফুলী নদীতে অবস্থান নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি টাগবোট উদ্ধারকাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের গাড়িগুলো কর্ণফুলী নদী থেকে পাইপের মাধ্যমে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের উদ্বেগ

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে অধিকার কর্মী সাংবাদিক নাগরিকসহ বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মী আটক ও হেফাজতে বেশ কয়েকজনের মৃত্যুর খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। একই সঙ্গে এসব ঘটনা দ্রæত পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৪ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এমন প্রতিক্রিয়া জানান তিনি। পরে বিজ্ঞপ্তি আকারে তার কথা বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়।

ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশ নিয়ে আমি উদ্বিগ্ন এই কারণে, বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মী আটক রয়েছেন। গত অক্টোবর থেকে হেফাজতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমি যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা করলেও রাজনৈতিক সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার ল্েয এই সমস্ত ঘটনার দ্রæত পর্যালোচনার আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার আরও বলেন, বিচারব্যবস্থাকে ব্যবহার করে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে হয়রানি করার অভিযোগে আমি এখনো উদ্বিগ্ন। আমি আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কথিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের তদন্তকে উৎসাহিত করছি।

অভিশ্রুতি বৃষ্টির মা ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন, মঙ্গলবার লাশ পেতে পরে বাবা

0
নিহত বৃষ্টি ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

ঢাকার গ্রীন রোডে অগ্নিকান্ডে নিহত সাংবাদিক ও ইডেনের ছাত্রী অভিশ্রুতি বৃষ্টির বাবা মা’র শরীর থেকে ডিএনএ পরীক্ষার নমুনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার লাশ হস্তান্তর হতে পারে।

সোমবার রাতে বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, নিহত বৃষ্টি ও তার বাবা সবুজের শরীর থেকে আগের রাতে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার নিহতের মা বিউটি বেগমের শরীর থেকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকান্ডে নিহত বৃষ্টি খাতুনের পরিচয় নিয়ে জটিলতার সৃষ্টি হলে মৃতদহ হস্তান্তর বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে নিহতের বাবা শাবলুল আলম ওরফে সবুজ শেখ রবিবার আদালতের দারস্ত হন। বিজ্ঞ আদালত ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত সাংবাদিকের পরিচয় নিশ্চিত হয়ার নির্দেশ দেয়। এ আদেশের পর রবিবার রাতে নিহত সাংবাদিকের বাবা ডিএনএ পরীক্ষার জন্য নমুনদেন। একই সময়ে নিহত সাংবাদিকের শরীর থেকে নমুনা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুরের ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন নিহতের মা বিউটি খাতুন।

নিহতের বাবা শাবলুল আলম সবুজের সাথে রাত ৮টা ১০ এর পর মুঠো ফোনে কথা বলা হয়। তিনি জানান, নিহত মেয়ে ও তার শরীর থেকে নমুনা নিয়া হয় আগের দিন । সোমবার দিয়েছেন মা বিউটি বেগম। রিপোর্ট আসতে এক সপ্তাহ সময় লাগতে পারে। তবে পুলিশের একটি সূত্র তাকে আশ্বস্ত করেছে, শনিবার রাতে বৃষ্টির ফিঙ্গারটেষ্ট হয়েছে। সেখানে তার প্রথম বার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে কারণে আগামী কাল মঙ্গলবার সকাল ১০ টার পরে বৃষ্টির লাশ তার কাছে হস্তান্তর হতে পারে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলী রোডে অগ্নিকান্ডে সাংবাদিক অভিশ্রুতি শ্বাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুর নিহত হন। তার পরিচয় নিয়ে জটিলাতার সৃষ্টি হয়। জটিলাতার অবসানে ও পরিচয় নিশ্চিত হতে বাবা শাবলুল আল ওরফে সবুজ শেখ আদালতের দ্বারস্থ হন।

ঘুড়ি

0

নানা রঙের ঘুড়ি নিয়ে মাঠে এসেছে এক দল শিশু। সোমবার বিকালে কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি মাঠ থেকে ঘুড়ি ওয়ালা শিশুদের ছবিটি তোলা।

খোকসা সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম মারা গেছেন

0
প্রয়াত প্রভাষক রবিউল ইসলাম

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রবিউল ইসলাম রবি (৪৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি খোকসা প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

কলেজ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় প্রভাষক রবিউল ইসলাম রবি মৃত্যুবরণ করেন। বিকালে কলেজ ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মৃতদেহ গ্রামের বাড়ি শৈলকুপা থানার সারুটিয়াতে নিয়ে যাওয়া হয়।

প্রভাষক রবিউল ইসলাম দীর্র্ঘ দিন ধরে মাথায় টিউমার জনিত রোগে ভুগছিলেন। ইতোমধ্যে তার মাথায় অস্ত্রপাচার করা হয়। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী , এক পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত রবিউল ইসলাম খোকসা প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তার মৃত্যুতে খোকসা প্রেসকাব এর প থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শিক্ষক রবিউল ইসলামের মৃত্যুতে খোকসা সরকারি কলেজের পরিবার, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, অঙ্গ সংগঠন শোক প্রকাশ করেছেন।

নিহত সাংবাদিক বৃষ্টির মৃতদেহের অপেক্ষায় তিনদিন গেলো

0

শুধু শিক্ষকই নয়, মা বেটির সম্পার্ক ছিল

স্টাফ রিপোর্টার

আমি শিক্ষক, ও (অভিশ্রæতি বৃষ্টি ) আমার সাথে শিক্ষকের মত মেশেনি, মনে হয়েছে যে, আমি ওর মা। সম্পর্ক ছিল মা বেটির। পাঁবছর আমি ওকে মেয়ের মত দেখতাম, মেধাবী ছিল তাই অনেক বার তার বাড়িতেও গেছি। মেয়ে হিসেবে খুবই ভালো ছিল, শান্ত প্রকৃতির ছিল। ঢাকা থেকে ফিরলে মাঝে মাঝে স্কুলে এসে দেখা করতো। এভাবেই নিজের বিদ্যালয়ের সাবেক ছাত্রী সাংবাদিক অভিশ্রæতি শ্বাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনকে নিয়ে বলছিলেন বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ রাশিদা খাতুন।

রবিবার সকালে খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামে নিহত ইডেন ছাত্রী ও সাংবাদিক অভিশ্রæতি বৃষ্টির বাড়ি যাওয়া হয়। শোকে যেন পাথর হয়ে গেছে পুরো পরিবার। স্থানীয় স্কুলের ছাত্র -ছাত্রী আর প্রতিবেশী আত্¥ীয়তে বাড়ি ঠাসা। নিহতের মা বিউটি বেগমকে ঘরের বারান্দায় এনে বসানো হয়েছে। তিনি বিলাপ করছেন, আমার সোনার কোথায় রাখলে গো, আমার সোনারে আমার কাছে দও। আমি একবার দেখবো গো। কখন আসকে সোনা মনি, কখন আসবে গো। আবার মেয়ের স্মৃতি চারণ করছেন। মাঝে মাঝে মুর্ছা যাচ্ছেন।

নিহত বৃষ্টির বাবা শাবলুল আলম সবুজ গত তিন দিন ধরে মেয়ের লাশ পেতে কখনো থানা, কখনো শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটের মর্গ ঘুরে ঘুরে আদালতের দ্বারস্ত হয়েছেন। মেয়ের লাশ কবে পাবেন তা জানেন না। বিষয়টি ক্রমাগত জটিল হয়েছে কতদিন লাগবে তাও অনিশ্চিত বলে জানা।

সাংবাদিক অভিশ্রæতি ওরফে বৃষ্টি খাতুনের বাড়ির থেকে এক কিলোমিটার দূরে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলেই বৃষ্টি মাধ্যমিক পড়ে ছিল। শিক্ষক উপবেশন কক্ষে দুই একজন শিক্ষক বসে বিশ্রাম নিচ্ছে। বাঁকীরা কাসে ব্যস্ত। সেখানে কথা হয় শিক্ষিকা মোছাঃ রাশিদা খাতুনের সাথে। বৃষ্টির সাথে তার সম্পর্ক ছিল মা বেটির মত। মেধাবি ছিল তাই অনেক বার তার বাড়িতেও গেছেন। মেয়ে হিসাবে খুবই ভালো মেয়ে ছিল। শান্ত প্রকৃতিরও ছিল। সে (বৃষ্টি) মুসলিম পরিবারের মেয়ে। স্কুলে সে আমাদের নামাজ পড়ত। শান্ত ও মেধাবি ছিল।

এই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুনের বড় বোনে বান্ধবি ছিল বৃষ্টি। ছোট বেলা থেকে সে বৃষ্টি আপুকে চেনে। কয়েক মাস আগেও বৃষ্টিকে কালো বোরকা পরে তাদের স্কুলের আসতে দেখেছিল। তারা বৃষ্টির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবি করে।

নিহত সাংবাদিক ও ছাত্রী বৃষ্টির প্রতিবেশী আব্দুল মজিদ বলেল, মেধাবী ছিল বৃষ্টি, মেধা হিসেবে একশোর মধ্যে একশো।

বনগ্রাম পশ্চিম পাড়ার জামে মসজিদের ইমাম মোঃ ইসমাইল হোসেন বললেন, মৃত ব্যক্তি মুসলমান হলে তার দাফন আমাদের নৈতিক দায়িত্ব।

নিহত ছাত্রীর ছোট ফুপু রোজিনা জানান, তার কাছে সাভারে থাকত বৃষ্টি। মেয়ের এ্যাজমার সমস্য ছিল। শ্বাস কষ্টের কারণে করোনার সময় সে ঢাকাতে যায়। বৃষ্টি ধর্ম ত্যাগ করেনি।

রবিবার দুপুরে ইডেন কলেজের অধ্য অধ্যাপক ফেরদৌসী বেগম জানান, নিহত সাংবাদিকের নাম বৃষ্টি খাতুন। তার বাবার নাম সবুজ শেখ, মায়ের নাম বিউটি বেগম। কুষ্টিয়ার খোকসার বনগ্রামে তার বাড়ি।

অধ্য অধ্যাপক ফেরদৌসী বেগম আরও জানান, ২০১৭-১৮ সেশনে বৃষ্টি ইডেন কলেজের দর্শন বিভাগে ভর্তি হয়। দ্বিতীয় বর্ষের পরীা অংশ নেয়। এরপর বৃষ্টি তৃতীয় বর্ষের ফরম পূরণ করে। কিন্তু আর পরীা দেয়নি। ইডেনের রাজিয়া বেগম হোস্টেলের আবাসিক ছাত্রী ছিল। সে দুই বছর পর হল ছেড়ে দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, তিনি যতটুকু সংবাদ নিয়েছেন তাতে বৃষ্টি খাতুন মুসলমানের মেয়ে। এখন আদালতের অনুমতি সাপেক্ষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহ ফেরত পাওয়া লাগবে। তিনি জেনেছেন নিহতের বাবা শাবলুল আল সবুজ আদালতে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। তার পক্ষ থেকে পরিবারকে সব ধরনের সহযোগীতা করা হচ্ছে বলেও জানান।

গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকান্ডে মারা যান অভিশ্রæতি শাস্ত্রী। তার মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার আঙুলের ছাপ সংরণ করা হয়।

ডিএনএ পরীক্ষা ছাড়া অভিশ্রুতি বৃষ্টির লাশ হস্তান্তর হচ্ছে না

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনে নিহত সাংবাদিক ও ইডেন ছাত্রী অভিশ্রুতি বৃষ্টির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। তার পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকায় ডিএনএ পরীক্ষা ছাড়া লাশ হস্তান্তর করা হবে না।

ঢাকার রমনা কালীমন্দিরের সভাপতি উৎপল সাহা বলেন, মন্দিরের পক্স থেকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা প্রশাসক বরাবর অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার সমাধানে ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে।

অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় নিয়ে শুক্রবারও দিনভর ছিল ধোঁয়াশা। দুপুরে মেয়ের মরদেহ শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে যান কুষ্টিয়ার খোকসা উপজেলার সবুজ শেখ। তিনি অভিশ্রুতিকে নিজের মেয়ে দাবি করেন। কিন্তু বিপত্তি বাধে নাম-পরিচয় নিয়ে। সবুজ শেখের দেখানো এনআইডি কার্ডে বাবার নামের জায়গায় সবুজ শেখ থাকলেও মেয়ের নাম লেখা বৃষ্টি খাতুন। এ কারণে প্রতারক ভেবে পুলিশ সবুজ শেখকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

সবুজ শেখের দাবি, নিহত অভিশ্রুতি শাস্ত্রীই তার মেয়ে বৃষ্টি খাতুন। কিন্তু সে ঢাকায় এসে নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দিত, নিয়মিত মন্দিরে যেত।

এনআইডিতে কুষ্টিয়ার ঠিকানা দেখে শনিবার আমাদের এ প্রতিবেদক বিস্তারিত জানতে অভিশ্রুতি শাস্ত্রীর গ্রামে যান। সেখানে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, বৃষ্টি আমার বিদ্যালয়ে ছাত্রী ছিল। ২০১৫ সালে সে এসএসসি পাস করে। এরপর বৃষ্টি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে। পরে ইডেন কলেজে ভর্তি হয়। সম্প্রতি আমার ছেলেকে ঢাকায় ভর্তির ব্যাপারে বৃষ্টি সহায়তা করে।

মা বিউটি বেগম বলেন, আমার তিন মেয়ে। এর মধ্যে বড় বৃষ্টি, মেজ মেয়ে ঝর্ণা একাদশ শ্রেণিতে পড়ে। ছোট মেয়ে বর্ষা পড়ে দশম শ্রেণির ছাত্রী। কিছুদিন আগে বৃষ্টি আমার কাছে টাকা চায়। তার শরীরে সমস্যা ছিল। জানতে চাইলে শুধু বলতো, খুবই সমস্যায় আছি, পরে বলব।

ঢাকার রমনা কালীমন্দিরের সভাপতি উৎপল সাহা বলেন, অভিশ্রুতি শাস্ত্রী ৮ থেকে ৯ মাস ধরে মন্দিরে যাতায়াত করতেন, পূজায় অংশ নিতেন। সেই সূত্রেই তার সঙ্গে পরিচয়। অভিশ্রুতি জানিয়েছিলেন, তার মা–বাবা বেনারসে থাকতেন। তারা মা মারা যাওয়ায় দাদুর হাত ধরে ঘটনাচক্রে ছোটবেলায় তিনি কুষ্টিয়ায় এসেছিলেন। অভিশ্রুতি দাদু মারা গেলে একটি পরিবার তাকে দত্তক নিয়েছিল। তবে পরিবারটি মুসলিম না হিন্দু ছিল, তা তিনি বলেননি।

তিনি আরও বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর অভিশ্রুতি শাস্ত্রী যে ধর্মের হবেন, সেই রীতিতে তাকে সৎকার করতে হবে।

বৃহস্পতিবার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকান্ডে মারা যান অভিশ্রুতি শাস্ত্রী। তার মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার আঙুলের ছাপ সংরণ করা হয়।

অভিশ্রুতি সদ্য ইডেন মহিলা কলেজ থেকে দর্শন বিভাগ থেকে স্নাতক পরীা দিয়েছেন। ঢাকার মৌচাকের সিআইডি অফিসের বিপরীতে একটি মেসে থাকতেন। পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন।

অভিশ্রæতির বান্ধবী জশোয়া জানান, অভিশ্রুতি বাঁচার প্রচন্ড ইচ্ছা ছিল। ঘুরে বেড়াতে ভালোবাসত। ইচ্ছা ছিল পৃথিবীর অনেক জায়গা ঘুওে দেখবে। কিন্তু এসব আর কিছুই হলো না। মুহূর্তে চলে গেল।

দ্য রিপোর্ট ডট লাইভের চিফ রিপোর্টার গোলাম রাব্বানী জানান, চাকরির বায়োডাটায় তার নাম অভিশ্রুতি শাস্ত্রী। তবে এটি তার পারিবারিক নাম কি-না জানি না। তিনি বলেন, মাসখানেক আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়েছিলেন। অভিশ্রুতির শরীরে ‘সিস্ট’ ধরা পড়ে। অপারেশনের পর তিনি সুস্থ হন।

খোকসার বৃষ্টির লাশের অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে

0

মেয়ের লাশের অপেক্ষা শয্যাশায়ী মা

স্টাফ রিপোর্টার

সাংবাদিক ও ইডেন কলেজের নিহত ছাত্রী বৃষ্টি খাতুনের গ্রামের বাড়িতে মেয়ের মৃতদেহের অপেক্ষা থাকা মা বিউটি খাতুন দুই দিন দুই রাত জল স্পর্শ করেন নি। তিনি ক্রমাগত অসুস্থ হয়ে পরেছেন। ভুল তথ্যে বৃষ্টির বাড়ির সামনে পুলিশের চৌকি বসানো হয়েছে।

রাজধানীর বেইলী রোডের অগ্নিকান্ডে নিহত সাংবাদিক ও ছাত্রী বৃষ্টি খাতুনের লাশ পাওয়ার অপেক্ষার প্রহর গভীর হচ্ছে। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের বনগ্রাম পশ্চিম পাড়া জুড়ে যেন শোক বইছে। বংশের বড় মেয়ে বৃষ্টি খাতুনের লাশের অপেক্ষায় মা বিউটি খাতুন শয্যাশায়ী হয়ে পরেছেন। দুই দিন দুই রাত জলও স্পর্শ করেনি তিনি। তাকে ঘিরে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা জটলা করে আছেন। বাড়িতে শোকাহত মানুষের ঢল পরেছে।

নিহত মেয়ে বৃষ্টির স্পর্শ পেতে মা বিউটি তার বিছানা-বালিশ ছুয়ে লাশের অপেক্ষায় পরে আছেন। মায়ের আর্তনাদে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। বাবা ঢাকার রাস্তায় রাস্তায় পিতৃত্বের দাবি নিয়ে মেয়ে বৃষ্টির লাশের অপেক্ষা ঘুরছেন।

নিহত সাংবাদিক ও ছাত্রী বৃষ্টি প্রাথমিক পড়েছে গ্রামের ব্রাক স্কুলে। মাধ্যমিক পড়েছে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিক করেছে সকারী মহিলা কলেজ কুষ্টিয়ায়। দর্শনে স্নাতক সন্মান করছিলেন ইডেন কলেজে। সব লেখা পড়ার খবরই জানে গ্রামের সবাই।

শনিবার সকালে নিহতের দাফনের বাধা দেওয়ার গুজব ছড়িয় একটি চক্র। কিন্তু এ ঘটনার সত্যতা মেলেনি। দুপুরে সরেজমিন গিয়ে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান, পুলিশ ও শোকাহুতদের সাথে কথা বলা হয়। বৃষ্টির বাড়িতে তিল ধরানোর জায়গা নেই। সমবেদনা জানাতে দলে দলে নারী পুরুষের ঢল নেমেছে।

সকাল ১০ টায় নিহত বৃষ্টির বাবা শাবলুল আলম সবুজ শেখের সাথে মুঠো ফোনে কথা বলা হয়। তিনি জানিয়ে ছিলেন বেলা ১২টার দিকে কলেজ ও পুলিশ এক হয়ে লাশ হস্তান্তর করা হবে। কিন্তু রাতে এ রিপোট লেখা পর্যন্ত লাশ হস্তার পক্রিয়া দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে।

শারমিন তার বাল্যবান্ধবি বৃষ্টির মৃত্যুর সংবাদ শুনে স্বামী বাড়ি থেকে ছুটে এসেছেন। গত মাসেও তার সাথে ফোনে কথা হয়েছিল। দুই জন প্রাথমিক পড়েছিল ব্র্যাকের স্কুলে। ৬ ষ্ঠ থেকে এসএসসি পড়েছিলেন বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে। অনেক স্মৃতি তার মনের মধ্যে। তারা দুইনে রোজা থেকেছেন। নামজা পড়েছেন। আর লেখা পড়া করেছেন। কিন্তু বৃষ্টি অন্য ধর্ম গ্রহন করতে পারে তা তিনি বিশ্বাসই করেন না।

কথা হয় গ্রামের উদম শরীরের ১০/১২ বছর বয়সের আপন নামের এক কিশোরে সাথে। সেও বৃষ্টিকে চেনে। সে তাকে কয়েকয় সপ্তাহ আগে ভ্যানে আসতে দেখেছিল।

নাজরুল ইসলাম বয়স সত্তর উদ্ধ। ভালো কানে শোনেন না। তিনি বৃষ্টিকে চিনতেন। তার বাবা দাদাকেও চিনতেন। মেয়েটা খুবই ভালোছিল।

বৃষ্টির ব্র্যাক স্কুলের একমাত্র শিক্ষিকা মিনা পারভিন। বৃষ্টির মৃত্যুর সংবাদ শোনার পর থেকে তার হাতে কাজ উঠছে না। বৃষ্টি খুবই মেধাবি ছাত্রী ছিল। ছোট বেলা থেকে মেয়েটি নামাজি ছিল বলে দাবি করেন তিনি । অনেকটা শান্ত স্বভাবের ছিল। বৃষ্টি ধর্ম ত্যাগ করেছে এ খবর গুজব বলে জানান তিনি।

বিকালে বৃষ্টির মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি বলে, বৃষ্টির মৃতদেহ পেতে আদালতের অনুমতি নিতে হতে পারে। এ কারণে লাশ গ্রহনের জন্য বাবা সবুজ শেখ অপেক্ষায় রয়েছেন।

তিনি আরো জানান, নিহত বৃষ্টির দাফন নিয়ে যা রটেছে তা শুধুই গুজব।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদের সাথে নিহতের বাড়ির বাইরে কথা হয়। তিনি বলেন, এলাকার মানুষের মধ্যে শোক বইছে। এলাকার সার্বিক আইন শৃক্সক্ষলা স্বাবাভাবিক রাখকে পুলিশ রয়েছে। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগীতা দেওয়া হচ্ছে।

বিএনপি নেতারা বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছেন : ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বভাব সুলভ ভাবে বিএনপি নেতারা বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমানে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এবারের দাম বৃদ্ধিতে সাধারণ গ্রাহকদের ওপর এর চাপ পড়বে না। বিদ্যুৎ খাতের ভর্তুকি কমিয়ে আনতে বড় গ্রাহক পর্যায়ে দাম কিছুটা বৃদ্ধি করা হবে।

শুক্রবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিদ্যুতের দাম বৃদ্ধিসহ নানা বিষয়ে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছ থেকে বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা জনগণের মতায়নেও বিশ্বাস করে না। তাদের নির্ভরতা কেবল বিদেশি শক্তির ওপর। সে কারণে বিএনপি বিপুল অর্থ ব্যয় করে লবিস্ট নিয়োগের মাধ্যমে দেশ ও জনগণের স্বার্থবিরোধী অপপ্রচার ও প্রেপাগান্ডা চালিয়ে আসছে। বিপরীতে আওয়ামী লীগ জনকল্যাণের রাজনীতি করে। আওয়ামী লীগ বিশ্বাস করে, জনগণই মতার একমাত্র উৎস। জনগণের আশা-আকাক্সক্ষাকে ধারণ করেই আওয়ামী লীগের রাজনীতির গতিপথ নির্ণিত হয়।

খোকসার মেয়ে নিহত সাংবাদিক বৃষ্টির পরিচয় মিললো ফিঙ্গারপ্রিন্টে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকার বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় নিহত সাংবাদিক অভিশ্রæতি শাস্ত্রীর আসল নাম বৃষ্টি খাতুন। ফেসবুকের ফেক আইডিতে তার নাম ছিল অভিশ্রæতি শাস্ত্রী। তার গ্রামের বাড়ি খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের পশ্চিমপাড়ায়। বাবার নাম শাবলুল আলম সবুজ ওরফে সবুজ শেখ।

শুক্রবার গণমাধ্যমে ২৪ বছর বয়সী এ নারী সাংবাদিকের মৃত্যুর সংবাদ প্রকাশ হয়। সেখানে তার নাম জানানো হয় অভিশ্রæতি শাস্ত্রী।

পরে কলেজের সার্টিফিকেট, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে অভিশ্রæতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন উল্লেখ রয়েছে বলে জানান তার মা বিউটি বেগম।

বৃষ্টির মা বিউটি বেগম বলেন, বৃষ্টি হিন্দুধর্ম গ্রহণ করেনি। তার জন্ম মুসলিম পরিবারে। সার্টিফিকেট, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে তার নাম বৃষ্টি খাতুন। তার মরদেহ আমরা গ্রামের বাড়িতে দাফন করবো। বৃষ্টি তাদেও বড় সন্তান। আমরা দাফন করবো।

শুক্রবার রা ১০টার পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অভিশ্রæতির প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

পরিচয় নিশ্চিত হতে শুক্রবার ওই সাংবাদিকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরীা করা হয়। তাতে দেখা গেছে, এনআইডি বা জাতীয় পরিচয়পত্রে তার নাম বৃষ্টি খাতুন লেখা আছে। বাবার নাম সবুজ শেখ। মায়ের নাম বিউটি বেগম।

জানা গেছে, তিন বোনের মধ্যে বৃষ্টি সবার বড়। তার মেজো বোন ঝর্না ও ছোট বোন বর্ষা। তাদের বাবা শাবলুল আলম এবং মা বিউটি বেগম ইসলাম ধর্মের অনুসারী।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...