শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 811

করোনা দুর্যোগে পশুর প্রতি ভালোবাসা

0

কুষ্টিয়া প্রতিনিধি

করোনা মহামারীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৈশি^ক এই দুর্যোগ মোকাবেলায় দুস্থ-অসহায় মানুষকে সহযোগিতার পাশাপাশি পশুদের প্রতি ভালোবাসা প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পশু প্রেমি এক দম্পতি।

রাস্তায় রাস্তায় অলিতে-গলিতে ঘুরে ঘুরে এই দম্পতি রান্না করা খাবার তুলে দিচ্ছেন সারাদিন অভুক্ত থাকা কুকুরের মুখে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পশুদের প্রতি ভালোবাসা প্রদর্শনের এমন বিরল দৃষ্টান্ত স্থাপনের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হলে প্রশংসার জোয়ারে ভাসছেন ওই দম্পতি।

আলোচিত এই দম্পতি কুষ্টিয়ার পোল্টি ও ফিস ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারি ক্লাব অব কুষ্টিয়া ওয়েস্ট’র সাবে প্রেসিডেন্ট রোটারিয়ান কামরুজ্জামান নাসির ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান চামেলি জামান।

সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবি ও ভিডিও তে দেখা যায়, নিজে গাড়ি চালিয়ে প্রতি রাতে কুষ্টিয়া শহর এবং শহরতলীর প্রতিটি রাস্তা এবং অলি-গলিতে ঘুরে ঘুরে কুকুরের মুখে রান্না করা খাবার তুলে দিয়ে গভীর রাতে বাসায় ফিরছেন জামান দম্পতি।

গত ২৪ মার্চ থেকে সারাদেশে লক ডাউন চলছে। ব্যবসা প্রতিষ্ঠান, দোকান-পাট, হোটেল-রেস্তোরা সব বন্ধ। সব কিছু বন্ধ থাকায় সবাইকেই খাবারের জোগান নিয়ে চিন্তা করতে হচ্ছে। এ অবস্থায় মানুষের পাশাপাশি রাস্তার ভাসমান কুকুরগুলোরও চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। ক্ষুধার জ¦ালায় এই পশু গুলো রাস্তায় নিস্তেজ হয়ে শুয়ে পড়ে রয়েছে। শহর এবং শহরতলীর এসব কুকুরদের খাবারের বেশিরভাগ সংস্থান হয়ে থাকে হোটেল-রেস্তোরা থেকে। হোটেল-রেস্তোরার উচ্ছিষ্ট ও বাসা বাড়ির ফেলে দেওয়া খাবার খেয়েই বেঁচে থাকে এসব পশু গুলো। করোনার কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করার পর গত মার্চ মাস থেকে প্রতিদিন এভাবে প্রায় শতাধিক কুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন পশু প্রেমি এই দম্পতি।

শুধু পশু নয়; এই দুর্দিনে তাঁরা দুস্থ ও অসহায় মানুষের পাশেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নিজ ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ্দ আইলচারা এবং বটতৈল ইউনিয়নের এক হাজার দুস্থ মানুষের হাতে তুলে দিয়েছেন ১৫ দিনের খাবার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও অর্থ সহযোগিতা করেছেন। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়রসহ ত্রাণ নিয়ে যারা কাজ করছেন সেসব প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনকেও আর্থিক সহযোগিতা দিয়েছেন এই দম্পতি।

কামরুজ্জামান নাসির বলেন, প্রাণী জগতে কুকুর প্রভুভক্ত ও মানুষের উপকারী বন্ধু। মনিবের জন্য জীবন দেওয়ার মত অসংখ্য নজির এদের রয়েছে। তাদের খাবারের জোগান হয় ডাস্টবিন ও নালা-নর্দমায় ফেলে দেওয়া গৃহস্থালি ও হোটেল-রেঁস্তোরার খাবারের উচ্ছিষ্ট অংশে।

আজ আন্তর্জাতিক নার্স দিবস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে।

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।

এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন ।

দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও নার্সিং ও মিডওয়াইফারির নির্দেশনায় সারা দেশের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে দেশে দিবসটি পালন করে আসছে।

খোকসায় সামাজিক দূরত্ব রজায় রেখে ত্রাণ বিতরণ

0

 

স্টাফ রিপোর্টার

সামাজিক দূরত্ব বজায় রেখে কুষ্টিয়ার খোকসায় করোনায় ঘরবন্দী ২শ দুস্থদের মধ্যে ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে খোকসা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে প্রথম বারের মত সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় দু’শ দুস্থ পরিবারের কর্তাদের মধ্যে ত্রাণ সমগ্রী প্রদান করা হয়।

এর আগে রবিবার আশা এনজিওর জেলা ব্যাবস্থাপক গনেশ দাশ বস্তাজাত এই সব ত্রান সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

সকালে ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, আশা খোকসা শাখার ব্রাঞ্চ ম্যানেজার বিকাশ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজিবুল হক, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সেলিম রেজা, গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ। ত্রাণ বিতরণে সার্বিক সহায়তা করেন জোনাকির আলো নামের একটি স্বেচ্ছা সেবী সংগঠনের কর্মকর্তারা।

ভারতের র‌্যাপিড কিট উদ্ভাবন

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রায় ছয়মাস ধরে প্রাণঘাতি করোনাভাইরাস বিশ^ব্যাপী তা-ব চালালেও সংক্রমণ ঠেকাতে কার্যকরী কোন ব্যবস্থায় নেওয়া সম্ভব হয়নি। প্রচন্ড উদ্বিগ্নতার মধ্যে ভারতের আবিস্কৃত র‌্যাপিড টেস্ট কিটের দিকে ঝুঁকছে বিশ্ব। এই কিট দিয়ে দ্রুত হারে নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে আইসোলেশনে নিলে সংক্রমণের হার অনেকটাই কমে যাবে।

এমনটাই দাবি করছে, এই টেস্ট কিটের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)। ভারতে তৈরি র‌্যাপিড করোনা টেস্ট কিট ‘এলিজা’।

এই টেস্ট কিটের মাধ্যমে মাত্র আড়াই ঘন্টায় রিপোর্ট মিলবে। শুধু তাই নয়, এক টেস্ট কিট দিয়ে একসাথে ৯০ জনের নমুনা পরীক্ষা করা যাবে। এমনটাই আশা করছেন কিট প্রস্তুত কারী কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পুনেতে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির (এনআইভি) উদ্ভাবিত এই টেস্ট কিট ইতিমধ্যে ব্যবহরের অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)।

ইতোমধ্যে এ বিষয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এক বিবৃতিতে জানান, পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি সাফল্যের সঙ্গে এই প্রথম টেস্ট কিট বানিয়েছে। এর ফলে করোনা প্রতিরোধে বড় একটি ধাপ এগুলো ভারত।

দেশটির মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির মতো যেসব অঞ্চলে করোনার সংক্রমণ বেশি সেখান এই টেস্ট কিট আপাতত ব্যবহার করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

র‌্যাপিড টেস্ট কিটটি প্রচুর পরিমাণে উৎপাদনের জন্য জিডাস নামে একটি হেলথকেয়ার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এনআইভি।

বিএনপি হীন কৌশল অবলম্বন করেছে – ওবায়দুল কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারের সমালোচনার নামে বিএনপি রাজনৈতিক হীন কৌশল অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমসাময়িক বিষয় নিয়ে রবিবার তার সরকারি বাসভবনে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘কোন ঘটনার প্রকৃত সত্য তুলে না ধরে তা টুইস্ট করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসাবে প্রচার করাও অপরাধ। সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল কিছুতেই সমর্থনযোগ্য নয়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ত্রাণ বিতরণের কাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য যে কেউ তুলে ধরতে পারে। কিন্তু সেটিকে টুইস্ট করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে প্রচার করাটা অপরাধের শামিল। যেকোন পদক্ষেপের সাথে যে কারোর একমত বা দ্বিমত পোষণ করার সুযোগ রয়েছে।’ কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেশের রাজনৈতিক ও গণসমাজে বিভ্রান্তি তৈরির অপকৌশল উল্লেখ করেন এ নেতা।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, মহামারী তথা দুর্যোগের এই সময় প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস। এ কথা আমরা বারবার বলেছি। আমরা একথাও বলেছি ডিজিটাল নিরাপত্তা আইন যাতে অপপ্রয়োগ না হয় সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক থাকবে। যারা অপপ্রয়োগ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ পর্যন্ত দেশে চার কোটি মানুষের মাঝে নগদ ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এছাড়া দলীয়ভাবে সারাদেশে নেতাকর্মীরা প্রায় এক কোটি পরিবারের মাঝে খাদ্য ও নগদ সহায়তা দিয়েছে

ত্রাণ চুরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অপরাধী দলীয় লোক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সারাদেশে বিভিন্ন পর্যায়ের ৬১ হাজার ৫৬৯ জন জনপ্রতিনিধি রয়েছেন। এদের সবার বিরুদ্ধে অভিযোগ নেই। যে ক’জনের বিরুদ্ধে অভিযোগ এসেছে সরকার তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিয়েছে।

কাদের বলেন, প্রায় এক কোটি ২০ লাখ বাঙালি প্রবাসে রয়েছেন। তাদের অধিকাংশই কর্মহীন হয়ে পড়েছে এবং অনেকেই ঝুঁকিতে রয়েছে। এ ব্যাপারে বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তেঁতাল্লিশ পণ্য নিষিদ্ধ করল বিএসটিআই

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন ব্র্যান্ডের ৪৩টি পণ্য নিষিদ্ধ করেছে বিএসটিআই। এ তালিকায় রয়েছে কয়েকটি সুপরিচিত ব্র্যান্ড ও কয়েকটি অঞ্চলভিত্তিক ব্র্যান্ডের পণ্য।

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খোলাবাজার থেকে পণ্য কিনে পরীক্ষাগারে পরীক্ষা করে বাংলাদেশ মানের (বিডিএস) নিম্নমানের পাওয়ায় এসব পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএসটিআই সূত্র জানিয়েেেছ, পণ্যগুলোর মান উন্নত করে নতুন করে অনুমোদন ছাড়া উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি উৎপাদনকারীদের বাজার থেকে বিক্রিত মালামাল তুলে নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে সংস্থাটি বিভিন্ন পণ্যের ৫২১টি নমুনা সংগ্রহ করে। এর মধ্যে প্রথম ধাপে প্রাপ্ত ২৫১টি নমুনা পরীক্ষা করে ১৭টি নিম্নমানের পাওয়া যায়। যা আগেই নিষিদ্ধ করা হয়েছে। বাকি ২৭০টি নমুনা পরীক্ষা করে ৪৩টি নিম্নমানের পাওয়া যায়। এসব পণ্যের সংশ্লিষ্ট ব্যাচ/উৎপাদনের তারিখ/লটের বিক্রিত নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার : আইজিপি

দ্রোহ অনলাইন ডেস্ক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায়...

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি – নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় । শুক্রবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন...

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...