বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 406

ঝিনাইদহে বঙ্গমাতার ৯৩তম জন্মদিন পালন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন পালিত হয়েছে।

১৯৩০ সালের ৮ আগস্ট ফরিদপুরের তৎকালীন গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। ডাক নাম ছিল রেণু। তাঁর বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা।

মঙ্গলবার সকালে দিবস উলক্ষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে প্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাস্ট্রের পে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শারমিন আক্তার সুমি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

কুমারখালীতে ভর্ৎসনার অপমান সহ্য করতে না পেরে ছাত্রী আত্মহত্যা

0

দুই শিক্ষকের বিচার চেয়ে গ্রামবাসী বিক্ষোভ করেছে

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীরন সুলতানপুর মাহতাবুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ােভে উত্তাল হয়ে উঠেছে সুলতানপুর গ্রাম। দায়ী দুই শিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শতশত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষুদ্ধ গ্রামবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলা করে।

সোমবার সন্ধ্যায় উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ ঘরে জিনিয়া খাতুন (১৪) নামের সমপ্তম শ্রেণির ওই ছাত্রী আত্মহত্যা করে। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে ছাত্রীর মৃতদেহ গ্রামে আনা হলে তারা বিােভ মিছিল করেন। এসময় সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক আব্দুর রশিদ জিনিয়ার মরদেহ দেখার জন্য সেখানে উপস্থিত হন। বিুব্ধ জনতা ওই শিক্ষকের ওপর হামলা চালায়। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

নিহত জিনিয়া কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামের হঠাৎ পাড়ার দিনমজুর জিল্লুর শেখের মেয়ে। সে সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার দুপুরে সুলতানপুর ঈদগাহ ময়দানে জিনিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জিনিয়ার সহপাঠী তিথি জানায়, সোমবার বিকেল ৩টার দিকে অনেকটা কৌতূহল ও শখের বশবর্তী হয়ে জিনিয়াসহ তারা পাঁচ সহপাঠী বিদ্যালয়ের চার তলার সিঁড়িঘরে ধূমপান করছিল। তাদের ধূমপান করার দৃশ্য অন্য কাসের কয়েকজন শিার্থী দেখে শিকদের কাছে অভিযোগ করে। বিদ্যালয়ের আয়া শিউলী কে দিয়ে জিনিয়াসহ পাঁচ শিার্থী শিক রুমে ডেকে নিয়ে শিক মশিউর রহমান লাল্টু ও ওয়ালিউর রহমান তাদের প্রায় এক ঘণ্টা ধরে চরম ভর্ৎসনা করেন।

এসময় ওই দুই শিক তাদের জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। স্কুল ব্যাগ আটকে রেখে অভিভাবকদের বিষয়টি জানানোসহ বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন। ঘটনার পর বাড়ি ফিরে লজ্জা আর অপমানে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে জিনিয়া আত্মহত্যা করে।

নিহতের মামা জাহিদ হাসান জানান, পাঁচ ছাত্রী স্কুলের ছাদে ধূমপান করছিল। সেখানে তার ভাগনিও ছিল। তাদের সিগারেট খাওয়ার দৃশ্য বিদ্যালয়ের সহকারী শিক মশিউর রহমান লাল্টু ও ওয়ালিউর রহমান গোপনে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ওই ছাত্রীদের অফিস কে ডেকে মারধর করার পর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকিসহ টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকী দেন। এ ঘটনার পর বিদ্যালয় ছুটি হলে তার ভাগনি বাড়িতে এসে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত শিক মশিউর রহমান লাল্টু, ওয়ালিউর রহমান ও বিদ্যালয়ের আয়া শিউলী আত্মগোপন করেছেন।

অভিযুক্ত দুই শিক মশিউর রহমান লাল্টু ও ওয়ালিউর রহমান দাবি করেন, তারা ছাত্রীদের ধূমপানের কোনো দৃশ্য মোবাইলে ধারণ করেননি। অন্য ছাত্র-ছাত্রীরা তাদের ধূমপান করার বিষয়ে তাদের কাছে অভিযোগ করলে জিনিয়াসহ পাঁচ শিার্থীকে ডেকে নিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ধূমপান করার বিষয়টি অভিভাবকদের জানানোর কথা বলা হয়। এর বেশি কিছু নয়। শিার্থীর আত্মহত্যার এ ঘটনায় তারা দুজনই অনুতপ্ত এবং মা প্রার্থী বলে জানান।

বিদ্যালয়ের প্রধান শিক আব্দুর রশিদ জানান, তিনি ঘটনার সময় বিদ্যালয়ের বাইরে ছিলেন। বিকেল সাড় ৫টার দিকে ঘটনাটি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে যদি এ ঘটনার সঙ্গে কোনো শিক জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনার বিষয়টি তারা প্রাথমিকভাবে তদন্ত শুরু করছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত তিনি নিজেই সুলতানপুর এলাকায় ছিলেন। এ ঘটনায় জিনিয়ার পরিবারের প থেকে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

খোকসায় বিদ্যুয়াতি হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে রাড়ি তৈরীর কাজ করতে গিয়ে রড কাটা মেশিন বিদ্যুয়াতি হয়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার শিমুলিয়া গ্রামে কারিগর পাড়ায় বাবলু বিশ্বাস (৫০) নামের ওই শ্রমিক নিহত হয়। সে মৃত শহিদ বিশ্বাস ছেলে। এক কন্যা সন্তানের জনক। সে শিশুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দার। তিনি প্রতিবেশী নিজাম উদ্দিন বাড়িতে কাজ করছিলেন।

নিহত শ্রমিকের প্রতিবেশী মিনহাজ উদ্দিন জানান, রাজমিস্ত্রীর জোগান বাবলু বিদ্যুত চালিত মেশিন দিয়ে রড কাটাছিল। হঠাৎ করে মেশিনটি বিদ্যুতায়িত হয়ে সে লুটিয়ে পরে। বাড়ির মালিক ও সহযোগীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

২ নম্বর ওয়ার্ডের মেম্বর সিরাজ মন্ডল জানান, নিহত শ্রমিক বাবুল খন্ডকালীন নির্মান শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার সকালে নিহতের দাফন অনুষ্ঠিত হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, ওই শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করা হচ্ছে

0
জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা

কুষ্টিয়া প্রতিনিধি

আগামী বুধবার কুষ্টিয়ার খোকসা উপজেলা অডিটোরিয়ামে ভূমিহীন ও গৃহহীন ১৬০ টি পরিবারের হাতে উপহারের ঘরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেবেন তিনি।

সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জেলা প্রশাসক জানান, মুজিব শতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নকল্পে আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়া জেলায় চিহ্নিত ১৪৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ইতোমধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের (১ম ধাপে) দুই শতক জমিসহ মোট ১৩১৫ টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে কুষ্টিয়া সদর, কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। নির্মাণকৃত প্রতিটি ঘরের বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত সম্পাদন ও নামজারী সম্পন্ন হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি গৃহে রান্নাঘর, বৈদ্যুতিক সংযোগ, টয়লেট ও ইউটিলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ১৬০ টি ঘরের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং তাদের মাঝে কবুলিয়ত দলিলসহ নামজারী খতিয়ান হস্তান্তর করা হবে। এই ১৬০ জন ভূমিহীন পূর্ণবাসনের মাধ্যমে সমগ্র কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। ২০২৫ সাল পর্যন্ত প্রকল্পটি চলমান থাকবে। যদি কেউ সত্যিকার অর্থে ভূমিহীন বা গৃহহীন থাকে তাহলে খোঁজ-খবর এবং যাচাই-বাছাই শেষে তাঁর জন্যই ঘর তৈরি করে দেওয়া হবে।

কুষ্টিয়া জেলায় একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না বলে ঘোষণা দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা। সংবাদ সম্মেলনে এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: নাসরিন বানুসহ কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

খোকসায় কলেজ ছাত্রীকে উত্যক্তের প্রদিবাদ করা হামলা লুট

0

ছাত্রীসহ আহত নারীরা হাসপাতালে ভর্তি রয়েছেন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কলেজ ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় এক প্রবাসী ও আত্মীয়দের তিন পরিবারের উপর হামলা, বাড়ি ভাংচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। বখাটের পক্ষের লোকদের হামলায় ভুক্তভোগী ছাত্রীসহ কমপক্ষে ৬ নারী আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ছাত্রী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলী পূর্বপাড়ার কলেজ ছাত্র তারিকুল ইসলাম তারিক দীর্ঘদিন ধরে এক গ্রামের ধোকড়াকোল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। তারিক একই গ্রামের আকরাম প্রামানিকের ছেলে। সে পাংশা উপজেলার হাবাসপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ বিষয় নিয়ে শনিবার (৫ আগস্ট) দুপুরে ওই ছাত্রীর চাচাত ভাই কলেজ ছাত্র তারিককে বকাঝকা করে। এ ঘটনার কেন্দ্র করে ওই দিন বিকালে আহেদ আলী মোল্লা, নূর হোসেন মোল্লা ও তাহের আলী মোল্লার বাড়িতে হামলা করে প্রতিপক্ষ। হামলায় কলেজ ছাত্রী (১৮) নিজে, তার চাচ আহেদ আলীর স্ত্রী আসমা খাতুন (৪৫), রফিকুল মোল্লার স্ত্রী ও ছাত্রীর ভাবী জলি খাতুন (২৫), প্রবাসী শফিকুল মোল্লা (২৫) ও তার স্ত্রী রতনা খাতুন (২২), আতিক মোল্লার স্ত্রী শিলা খাতুন (২০) আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলাকারীরা সৌদি প্রবাসী শফিকুল মোল্লার ঘর থেকে সাড়ে ৪ ভড়ি স্বর্ণেরে অলংকার ও নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়েগেছে। ভাংচুর করেছে টেলিভিশন ও আসবাব পত্র।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী কলেজ ছাত্রী জানায়, প্রতিবেশীর বখাটে ছেলে তারিক তাকে প্রেম প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় এখন ছাত্রীর ঘরের পাশের সাইকেল মেকারের দোকানে এসে তাকে নানা ভাবে উত্যক্ত করে। সম্প্রতি এর মাত্রা বেড়ে যাওয়ায় ছাত্রী তার চাচাত ভাইকে জানায়। এ নিয়ে সে (ভাই) তারিককে বকাঝকা করারা ঘটনার জের ধরে এ হামলা চালানো হয়েছে। হামলায় তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। উঠে বসতে পারছেন না। সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারলেও বখাদের উৎপাতে আর কলেজে যাওয়া হবে না বলে সে শঙ্কায় করছে। তার উপর হামলা কারীদের বিচারের দাবি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীর চাচী আসমা খাতুন জানান, কলেজ পড়–য়া মেয়েকে বখাটে তারেক পথে চলতে দেয়না। এই নিয়ে তার ছোট ছেলে ওই বখাটে তারিককে গালমন্দ করেছিল। হামলার সময় পুরুষ ছেলেরা মাঠে কাজে ছিল। হামলাকারীরা তার সৌদি প্রবাসী ছেলে রফিকুরের ঘর ছেকে সোনার গহন ও নগদ সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছে।

তিনি আরো জানান, হামলার সময় বখাটে তারিকসহ ৪০/৫০ জন ছিল। সবার হাতেই রামদা, চাইনিচ কুড়াল ও রড ছিল। এই হামলা কারীরা গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে পর একই ভাবে তাদের তিন শরিকের বাড়িতে হামলা করেছিল।

প্রবাসীর বাবা আহেদ মোল্লা জানান তিনি বাদি হয়ে রবিবার খোকসা থানায় মামলা দিয়েছেন। হামলার পর একবার পুলিশ এসেছিল। কিন্তু কাউকে আটক করেনি। কি যে হয়েছে তা বুঝতে পারছেন না।

কলেজ ছাত্র বখাটে তারিকের সাথে কথা বলার জন্য তার বাড়িতে যাওয়া হয়। কিন্তু হামলার করার পর থেকে গ্রেফতার এড়াতে সে গা ঢাকা দিরেয়ছে।

কলেজ ছাত্রে মা সাফিয়া খাতুন জানান, ওই মেয়ের বাড়ির পাশে সাইকেল মেকারের কাছে বাই সাইকেল ঠিক করার জন্য গিয়েছিল। এ সময় প্রতিপক্ষের লোকেরা তার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে মারধোর করে। এ নিয়ে তাদের লোকজন গিয়েছিল। মারামারিও হয়েছে। তেমন কিছু হয়নি।

থানা ওসি (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, হামলার ঘটনা জানার পর লোক পাঠিয়েছিলেন। আহতদের পক্ষা এজাহার দিয়েছে। আজ (সোমবার) মামলা রেকর্ড হতে পারে।

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা নিহত ১৫

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পাকিস্তানে ‘হাজারা এক্সপ্রেস’ নামের একটি ট্রেনের অত্যন্ত ১০টি বগি লাইনচ্যুত হয়ে কমপে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার সিন্ধু প্রদেশের নওয়াবশাহ শহরের সারহারি রেলওয়ে স্টেশনের কাছাকাছি ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথিমধ্যে সারহারি স্টেশনের কাছে এলে হঠাৎ করেই সেটি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটিতে বিপুলসংখ্যক যাত্রী থাকায় আরও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। আহত যাত্রীদের নবাবশাহ পিপলস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর সিন্ধুর অভ্যন্তরীণ জেলাগুলোতে ট্রেন চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

পাকিস্তান রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ডিসিও) মহসিন সিয়াল বলেছেন, ঠিক কয়টি বগি লাইনচ্যুত হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, আমি দুর্ঘটনাস্থলে যাচ্ছি। সারহারি রেলস্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছেন পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, কেউ বলছেন আটটি আবার অনেকে বলছেন ১০টি বগি লাইনচ্যুত হয়েছে।

শহীদ বেনজিরাবাদ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মুহাম্মদ ইউনিস চান্দিও বলেন, এটি একটি বড় দুর্ঘটনা। ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করার জন্য উদ্ধারকারী দল প্রয়োজন। আমাদের দল ও কমিশনার ঘটনাস্থলে গেছেন। তবে হতাহতের সংখ্যা আমি বলতে পারছি না।

পাকিস্তানের রেলওয়ে ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, কর্তৃপকে এ ঘটনায় সতর্ক করা হয়েছে। রেল সচিব ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এরই মধ্যে শুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ট্রেনটি স্বাভাবিক ও নির্দেশিত গতিতেই চলছিল। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এটি কোনো যান্ত্রিক ত্রæটি ছিল, নাকি কেউ পরিকল্পিভাবে এ দুর্ঘটনা ঘটিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি নবাবশাহ জেলা প্রশাসককে আহতদের দ্রæত চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: ডন, জিও নিউজ

উন্নয়নশীল দেশ চাইলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে : শেখ হাসিনা

0

গণভবনের আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে নিতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহŸান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, জনগণই ভোটের মালিক, আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে এদেশের মানুষ।

রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার এ কথা বলেন দলের সভাপতি শেখ হাসিনা।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের প্রায় তিন হাজার নেতা এবং জনপ্রতিনিধিকে নিয়ে এই বিশেষ বর্ধিত সভায় বসেন তিনি।

আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা সভায় যোগ দিয়েছেন।

এছাড়া জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

এই সভায় যোগ দিতে সকাল ৯টা থেকেই তৃণমূলের নেতাকর্মীদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়। সকাল সাড়ে ১০টার পর সভামঞ্চে আসেন শেখ হাসিনা।

জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উদ্দেশে তিনি বলেন, “আপনাদের পদচারণায় গণভবন প্রাঙ্গণ আজ ধন্য। অনেকদিন পর আপনাদের সঙ্গে কথা বলার একটা সুযোগ হল।”

বিএনপির ‘দুর্নীতি ও দুঃশাসনের ফলে’ এদেশে সামরিক শাসন জারি হয়েছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “জনগণের ভোটের অধিকার সুরতি করতে আওয়ামী লীগই সংগ্রাম করেছে।”

তিনি আরো বলেন, “আওয়ামী লীগের কোনো প্রভু নেই। আমাদের কোনো প্রভু নেই। জনগণই আমাদের প্রভু। জনগণের কাছেই আমরা দায়বদ্ধ। বাংলাদেশের জনগণ কী চায় বাংলাদেশ এগিয়ে যাক? বাংলাদেশের জনগণই ভোটের মালিক। তারা যদি চায় বাংলাদেশ এগিয়ে যাক, তাহলে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।”
শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ সালে যাত্রা শুরু করবে বাংলাদেশ। জনগণ চাইলে দেশ এগিয়ে যাবে। উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।
স্বাধীনতার পরে একটি ‘চক্রান্ত’ শুরু হয়েছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “সেই চক্রান্তে আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের হত্যা করা হয়। ২১ বছর আমাদের শুধু আহতদের চিকিৎসা ও লাশ টানতে হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে। মানসিক শক্তিই আওয়ামী লীগের শক্তি।

‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ শীর্ষক এই বিশেষ বর্ধিত সভা সঞ্চালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক আবদুল আউয়াল শামীম।

স্বাগত বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। বিশ্ব সংকটের মধ্যেও একজন শেখ হাসিনা মোকাবিলা করে যাচ্ছেন। এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে অনেক ভালো আছে। কিছু দুঃখ আছে। দ্রব্যমূল্য বাড়ছে। আমরা কষ্ট পাচ্ছি। বড় বড় দেশগুলোর জন্য দ্রব্যমূল্য বাড়ছে।

উপস্থিত নেতাদের উদ্দেশে তিনি বলেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তবু আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না। …আপনারা প্রস্তুত হোন।

নিজ ঘর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামে নিজের ঘর থেকে ইয়াছিন সরকার নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে নিজের শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে এ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরকারের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ইয়াছিনের পরিবারের সবাই ঝিনাইদহ শহরে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। ইয়াছিন শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে যায়।

রবিবার সকালে প্রতিবেশিরা বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে তার পিতা ইউনুস সরকার ও নিকটস্থ বেতাই পুলিশকে খবর দেয়। পুলিশ ওই বাড়ির ঘরের দরজা ভেঙ্গে ইয়াছিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান মীর সাংবাদিকদের জানান, ইয়াসিন মাদকাসক্ত ছিল। এর আগেও নেশা গ্রস্থ অবস্থায় কয়েকদিন অচেতন ছিল। তাদের ধারণা মাদক সেবনের ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।

নিহতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাদের ভাষ্য পাওয়া যায়নি।

চন্ডিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করতে পারেন।

 আমের চালানে মিললো গাঁজা, নারী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমের চালানে সাড়ে ৯ কেজি গাঁজা মিলেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলি খাতুন (৩৫) নামের এক নারীকে পুলিশ আটক করেছে।

রাববার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট স্থানীয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অভিযান চালায়। সেখানে প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে কিছু পচা আম ও সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করে।

ঝিনাইদহ সদর সার্কেল আবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন, শহরের এইচএসএস সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সর্ভিসে আমের চালানের সঙ্গে মাদকের চালান আসছে। সে অনুযায়ী তারা সেখানে অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে পলি নামক এক নারী ওই চালানটি খালাস করতে গেলে সন্দেহজনক মনে হলে পুলিশ প্লাস্টিকের বস্তাটি খুলে দেখে। বস্তা খোলার এক পর্যায়ে একের পর এক প্লাস্টিকে মোড়ানো মোট ১৭টি গাঁজার টোপলা বেড় করা হয়। সেই সঙ্গে বস্তার শেষের দিকে ছিল পঁচা আম।

তিনি আরও জানান, পলি খাতুনের বাড়ি মাগুরা জেলায়। তাকে আটক করা হয়েছে।

ভারত যাচ্ছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতীয় জনতা পার্টিও (বিজেপির) আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি দল চারদিনের সফরে ভারতে যাচ্ছে।

রবিবার ভারতে যাবে আওয়ামী লীগের এ প্রতিনিধি দল, ফিরবে বুধবার।

শনিবার রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এ তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, তিন দিনের এই সফরে প্রতিনিধিদলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হবে।

সুজিত রায় নন্দী জানান, ভারত সফরের প্রতিনিধিদলে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সদস্য পারভীন জামান ও সংসদ সদস্য আরমা দত্ত। এ ছাড়া তিনি নিজে এ দলে থাকছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...