বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 420

ঝিনাইদহে সুদচক্রের হোতাকে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বিষয়খালী বাজারে রান সঞ্চয় ও ঋণ দান সমিতির মালিককে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

বুধবার সকালে শত শত গ্রামবাসি ঝাড়– হাতে নিয়ে বিােভ মিছিলসহ ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় প্রায় ৫ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বিােভ মিছিল শেষে তারা বিষয়খালী বাজারে মানববন্ধন কর্মসুচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, সাবেক চেয়ারম্যান আবু বক্কার, বিল্লাল হোসেন মেম্বর, শামিম হোসেন, রফিকুল ইসলাম, নজির উদ্দীন, দবির উদ্দীন, চম্পা খাতুন, রেখা খাতুন, আমজাদ হোসেন প্রমুখ।

মানববন্ধন কর্মসুচি চলা কালে সুদচক্রের হোতা রফিকুল ইসলাম ওরফে রফির অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করা যাত্রাপুর গ্রামের আক্তারুজামানের মা বলেন, আমার ছেলে ৫০ হাজার টাকা নিয়ে ১ লাখ ৮৪ হাজার টাকা শোধ করলেও টাকার জন্য রফি তার অফিসে ডেকে গুন্ডাবাহিনী দিয়ে মারধর করে। পরে অপমান সহ্য করতে না পেরে বিষপানে আত্যহত্যা করে। তাই ন্যায় বিচারের দাবীতে এই সড়ক অবরোধে আমিও শরীক হয়েছি।

বিােভকারীরা অভিযোগ করেন, সুদখোর রফির বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেও কোন কাজ হয়নি। বরং রফি তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঋন গ্রহীতাদের খুন জখমের হুমকী দিচ্ছে।

কুমারখালীর গ্রামে এক বাড়িতে ডাকাতি

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। গৃহকর্তা একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করায় ডাকাতির ঘটনার রাতে বাড়িতে ছিলেন না।

গৃহকত্রী শিউলি খাতুন জানান, রাত আনুমানিক ৩টা বাজে। তিনি সন্তানদের সঙ্গে ঘুমাচ্ছিলেন। এসময় ডাকাতরা তার গলায় থাকা সোনার চেন ধরে টান দিলে ঘুম ভেঙে যায়। তিনি দেখেন তার কে বেশ কিছু লোক। তাদের মধ্যে চারজনের মুখ বাঁধা, তিনজনের হাতে পিন্তল এবং আর অন্যদের হাতে লোহার শাবল ও চাকু।

তনি আরও জানান, ডাকাতরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে চুপচাপ থাকতে বলেন। তিনি তাদের কথামতো ভয়ে সন্তানদের নিয়ে অস্ত্রের মুখে চুপচাপ ছিলেন। ডাকাতরা তার বাড়িতে প্রায় আধাঘণ্টা ধরে ডাকাতি করে। ডাকাতরা স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইলফোন ও নগদ সাত হাজার টাকা নিয়ে গেছেন।

যদুবয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দীর্ঘদিন পরে তার ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। সবগুলো ডাকাতি একই স্টাইলে হচ্ছে। এতে মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

কুমারখালী থানার ডিউটি অফিসার এসআই বিলকিস খাতুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় বঙ্গবন্ধুর পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আলোচনা

0

স্টাপ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপল্েয আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স কাবের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ খোকসা- কুমারখালীর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন কুইজ সহ অন্যান্য প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

খোকসায় শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে সভা

0

মুক্তিযোদ্ধা বান্ধব এ সরকার ৪১ সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ গড়ে -সদর উদ্দিন খান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান।

অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে ঊক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম, ইয়ারুল ইসলাম, খোকসা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত প্রমুখ।

সদর উদ্দিন খান তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ মতায় থাকলে দেশের মুক্তিযোদ্ধারা ভালো থাকবে। আওয়ামী লীগের সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে ভাতা বৃদ্ধি করেছে, বীরনিবাস নামে গৃহ নির্মাণসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করেছে। আপনাদের সমর্থন থাকলে মুক্তিযোদ্ধা বান্ধব এই সরকার ৪১ সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।

শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মওলানা মাহাবুবুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস।

খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত

0
দুর্ঘটনায় নিহত হওয়ার আগের মুহুত্যে চার বন্ধুর একসাথে তোলা শেষ সেলফি তুলেছিল। ছবির ডান পাশে মেরুন রঙের সার্ট পরা নিহত মুছা ও পারভেজ।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় কলেজ শেষে ঘুড়তে বেড়িয়ে যাত্রীবাহী বাসের সাথে মুখ-মুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই ছাত্র নিহত হয়েছেন।

বৃৃহ¯প্রতিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার পাইকপাড়া মির্জাপুর গ্রামে কাছে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পদ্মা গড়াই পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব ১৪-৫১৪৮) এর সাথে মোটর সাইকেলের মুখ-মুখি সংঘর্ষে কলেজ ছাত্র আবু মুছা (১৮) ও পারভেজ হোসেন (১৮) ঘটনা স্থলেই নিহত হন। তার উপজেলার শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। দুর্ঘটনার পর গাড়ি ফেলে বাসের চালকসহ অন্য স্টাফরা পালিয়ে যায়।

নিহতরা কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামে ইসাহক আলীর ছেলে আবু মুছা ও একই উপজেলার যদুবয়রা গ্রামের আবু বক্করের ছেলে পারভেজ হোসেন।

নিহতদের মৃতদেহ দেহ ঘিরে উৎসুক জনতা।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানি আক্তার হোসেন জানান, তিনি ঘটনা স্থল থেকে ২০ মিটার দুরে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। একটি মোটর সাইকেল কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা বেপরোয়া গতির যাত্রীবাহী বাসটির সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। তারা ছুটে গিয়ে সড়কের পাশের খাদ থেকে উদ্ধার করার আগেই মোটর সাইকেল আরহীরা মারা যায়।

নিহতদের সহপাঠি ও এই সফরের থাকা অপর মোটর সাইকেলে থাকা হাসান আলী জানান, কলেজের কাস শেষ করে তারা চার বন্ধু পৃথক দুটি মোটর সাইকেল নিয়ে শিমুলিয়া ঘুরে বাড়ির উদ্যেশ্যে যাত্রা করে। সে সামনের মোটর সাইকেলে ছিল। অনেক পেছনে ছিল মুছা ও পারভেজ। তাদের বিলম্ব দেখে ফিরে এসে দুই বন্ধুকে মৃত পেয়েছে।

দুর্ঘটনায় নিহত হওয়ার আগের মুহুত্যে চার বন্ধুর একসাথে তোলা শেষ সেলফি তুলেছিল। মোবাইল থেকে সংগ্রহ।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, ব্যস্ততম আঞ্চলিক মহাসড়কটি পাইকপাড়া মধ্যে এসে ইউ টার্ন নেওয়ায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা ও প্রাণহানী রোধে উদ্যোগ নেওয়ার জোর দাবি করেন।

ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই মোজাম্মেল হক বলেন, নিহত ছাত্রদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হাইওয়ে পুলিশ এসে মৃতদেহ সুরত হাল রিপোর্ট তৈরী ও মামলার বিষয়ে সিদ্ধান্ত নিবেন। তারা শুধু নিরাপত্তার সার্থে কাজ করছেন।

ফুটবলারদের জন্য জার্সি উপহার

0

স্টাফ রিপোর্টার

খোকসার ফুটবলারদের জন্য দুই সেট জার্সি উপহার দিলেন সাবেক এক ক্রীড়াবিদ।

বুধবার বিকালে খোকসা-জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুশীলণ কারী ফুটবলারদের জন্য প্রশিক্ষক আরমান হোসেনের হাতে ২২টি জার্সি তুলেদেন কুষ্টিয়া জেলা আম্পায়ার সমিতির সদস্য ও সাবেক ক্রীড়াবিদ নাফিজ আহমেদ রাজু। এ সময় মাঠে অনশীলন কারী ফুটবলাররা উপস্থিত ছিলেন।

ডাকাত সর্দার আলমগীর গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ডিবি পুলিশ আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার আলমগীরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ২১ জানুয়ারি ও পহেলা ফেব্রæয়ারি ঝিনাইদহের ঘোড়ামারা ও পবহাটি এলাকায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে ৯ জনকে গ্রেফতার করা হলেও মুল হোতা আলমগীর ডাকাত পলাতক ছিলো।

সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীরের নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০ টির অধিক মামলা রয়েছে।

জাল সনদ, ১৪ শিক্ষক চাকুরীচ্যুতির তালিকায়

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ দিয়ে চাকুরী নেওয়া ১৪ শিক্ষকের নাম চাকুরীচ্যুতির তালিকায় রয়েছে বলে জানা গেছে।

দেশে বিভিন্ন স্কুল-কলেজে কর্মরত জাল সনদধারী শিক্ষকের মধ্যে জেলার ১৪ শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে তাদের এমপিও বন্ধ করার নির্দেশসহ অবৈধভাবে উত্তোলন করা বেতন ভাতার সমুদয় টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফরকে।

জেলায় বিভিন্ন উপজেলায় কর্মরত জাল সনদধারীরা হলেন- কোটচাঁদপুর এস.ডি ডিগ্রি কলেজের প্রভাষক (কম্পিউটার) শাহানা পারভীন হীরা, হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মইন উদ্দিন, ঝিনাইদহের হাজী আশরাফ আলী কলেজের প্রভাষক (স. বিজ্ঞান) রাশেদুল ইসলাম, ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক তপন কুমার বিশ্বাস, ঝিনাইদহের ডেফলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মামুন অর রশিদ, কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজ) হাজেরা খাতুন, কোটচাঁদপুর উপজেলার বহরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক (ধর্ম) মাহফুজা খানম, বহরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক (কম্পিউটার) শামিমা আক্তার, ঝিনাইদহের বাসুদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক আবদুর রহমান, কালীগঞ্জ উপজেলার শহীদ নুর আলী কলেজের প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) শামছুল হক, কালীগঞ্জ উপজেলার শহীদ নূর আলী কলেজের শিক্ষক (সাচিবিক বিদ্যা) রফিকুল ইসলাম, ঝিনাইদহের লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) রাজিয়া খাতুন এবং গুড়দহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মোস্তাফিজুর রহমান।

কুমারখালীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

0
নিহত তানজিল শেখ। ছবিটি ফেজবুক থেকে সংগৃহীত

জুয়া খেলা কেন্দ্র করে দুই অভিভাবক খুন

কুষ্টিয়া ও কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে।

শনিবার বিকালে পান্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। শুক্রবার রাতে কুষ্টিয়া সদর উপজেলায় জুয়া খেলা কেন্দ্র করে সংঘর্ষে দুই অভিভাবক খুন হয়।

নিহতের নাম তানজিল শেখ (২০)। তিনি পান্টি ইউনিয়নের ওয়াসী গ্রামের মনিরুল শেখের ছেলে। সে পান্টি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে তানজিলসহ কয়েকজন বন্ধু পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে গল্প করছিলেন। এ অপর বন্ধু ইমন ওরফে ওবাইদা (২০) এসে তাদের সঙ্গে যোগ দেয়। একপর্যায়ে তানজিলের সঙ্গে ইমনের তর্কবিতর্ক হয়। এরমধ্যে ইমন তার পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোহসীন হোসাইন বলেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে সদর উপজেলার হরিপুরে দুপরে সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ সাতজনকে আটক করেছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ১ নম্বর হাটশ হরিপুর ইউনিয়নের বাহির বোয়ালদাহ ভুতপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাষান কেদির ছেলে ওমর আলী (৬২) ও শুকলাল মিয়ার ছেলে মিরাজ হোসেন (৪৮)। এদের মধ্যে ওমর আলী হলেন কৃষক এবং মিরাজ হোসেন ফেরিওয়ালা। সংঘর্ষে আহত দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুতপাড়া মোড়ে স্থানীয় বাসিন্দা নান্নু মিয়ার ছেলে আরিফের চা দোকানে নিয়মিত অনলাইন জুয়া খেলা হয়। সেখানে কিশোর-তরুণরা জুয়া খেলে।

ওমর আলীর ছেলে ও মিরাজের ছেলে ওই চা দোকানে জুয়া খেলে মোটা অংকের টাকা হেরে যান। এরপর ওমর আলী ও মিরাজ শুক্রবার রাত ৯টার দিকে আরিফের চা দোকানে যান; এবং অন্য জুয়াড়িদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান।

ওসি শাহাদাৎ হোসেন আরো জানান, দুপরে তর্কাতর্কির এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। এর ঘঁনার সূত্র ধরে দুপ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় ওমর আলী এবং মিরাজ গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওমর আলী ও মিরাজ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটকদেও মধ্যে রয়েছ জিন্না গাইনী (৬০), কালু (২৪), হসিবুল (২২), বাবু (৩০), সবুজ (২৬), চান্নু (২৭) ও রাজিব (৩০)। আটক সবাই স্থানীয় বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

খোকসায় বৈদ্যুতিক মিটার চুরি করে চাঁদা দাবি

0

স্টাফ রিপোর্টার

দুর্বৃত্ত¡রা রাতের আঁধারে একাধিক স’ মিলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গিয়ে। চুরির পর মোবাইল নম্বর সম্বলীত চিরকুট রেখে গেছে। আর ওই নম্বরে ফোন করলেই মিটার ফেরত পেতে ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে।

শুক্রবার গভীর রাতে সঙ্গবদ্ধ দুর্বৃত্তরা উপজেলার ১ নং খোকসা ইউনিয়ন পরিষদের হেলালপুর ও মোড়াগাছার গ্রামের তিতুমীর স’মিল এবং রুহুল স’মিলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মিটারগুলোর সাথে একটি ছোট পলিথিনে মোবাইল নম্বর লেখে রেখে যায় দুর্বৃত্ত¡রা। শনিবার সকালে মিলের মালিকরা ঘটনাটি বুঝতে পারে। তারা মিটারের বাক্সের সাথে পাওয়া ওই মোবাইল নম্বরে কল করেন। মোবাইলটির ব্যবহারকারী তার নিজের নাম পরিচয় গোপন রেখে সাফ জানিয়েদেন মিটার প্রতি ৫ হাজার টাকা বিকাশ করলে মিটার ফেরৎ দেওয়া হবে।

একটি স’ মিলের মালিক তিতুমীর সালিম জানান, তার মিলে কোন নৌশ প্রহরী নাই। সকালে এসে মিলে বিদ্যুত না থাকায় তিনি লাইন চেক করতে যান। এ সময় মিটার চুরির ঘটনাটি তার চোখে পরে। বৈদ্যুতিক মিটারের বাক্সের মধ্যে পলিথিনে মোড়ানে মোবাইল নম্বরে তিনি ফোন দিয়েছিলেন। ফোন ব্যবহার কারী তার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেছে। টাকা দিলে মিটার পৌচ্ছে দেওয়ারও প্রতিশ্রæতি দিয়েছেন। তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।

পল্লী বিদ্যুত সমিতি থেকে মিটার পাওয়া নিয়ে নানা জটিলতা থাকায় তাদের মিলগুলো অনিদ্রষ্ট কালের জন্য বন্ধ থাকতে পারে বলে তিনি আশক্সক্ষা করছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ স’মিলের মিটির চুরি ও চাঁদা চাওয়ার অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...