বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 431

কুষ্টিয়ায় টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের

0

আওয়ামী লীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ ২৫ জনের আসামী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৌরসভায় পুলিশের সামনে ঠিকাদারের কাছ থেকে টেন্ডার (সিডিউল ফর্ম) ছিনতাইয়ের ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের হয়েছে।
কুষ্টিয়া মডেল থানায় ২০১৯ সালের ধারা ৪/৫ আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) (সংশোধন) আইনে রবিবার মামলাটি দায়ের হয়। মামলা নং-৫২/১০৯। মামলার বাদিভুক্তভোগী দরদাতা ইব্রাহিম হোসেন।

এ মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হচ্ছেন কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর ৮ নং ওয়ার্ডের কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিল উদ্দিন, কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, পৌরসভার আরেক কাউন্সিলর আনিস কোরাইশীর ছেলে কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকার, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন ঘোষ, জুয়েলসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, দরপত্র দাখিলে জোরপূর্বক বাধা দান পূর্বক দরপত্র ছিনিয়ে ছিঁড়ে ফেলাসহ সহায়তা করার অপরাধে দ্রæত বিচার (সংশোধন) আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে কুষ্টিয়া পৌরসভার মেয়রের কার্যালয়ের সামনে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে ঠিকাদারের কাছ থেকে টেন্ডার ছিনতাইয়ের ঘটনাঘটায় ক্ষমতাসীন দলের ক্যাডাররা। এ সময় সন্ত্রাসীরা ঠিকাদারসহ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার তাৎক্ষণিকভাবে টেন্ডার গ্রহণ প্রক্রিয়া বাতিলসহ পুনরায় টেন্ডার আহবানের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানান। একই সাথে ওই দিন রাতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত এজাহার জমা দেন ভুক্তভোগী দরদাতা ইব্রাহিম হোসেন।

টেন্ডার ছিনিয়ে নেয়ার ঘটনার সময় মোবাইল ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হয়।

কুষ্টিয়া পৌরসভা সূত্রে জানা গেছে, দরপত্র দাখিলের নির্ধারিত দিন ২৩ ফেব্রæয়ারি কুষ্টিয়া পৌরসভার ১০ টি হাট-বাজারের মধ্যে তিনটি হাট বাজারের জন্য একটি মাত্র দরপত্র পড়ে। এর মধ্যে সবচেয়ে বড় কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ পৌর বাজারের একক দরদাতা হিসেবে দরপত্র ফেলেন কুষ্টিয়া শহরের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টেন্ডার ছিনতাই মামলার আসামি আফিল উদ্দিন। এদিকে পৌর কর্তৃপক্ষ হাট-বাজার ইজারার দরপত্র গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করলেও এ বিষয়ে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।

এদিকে আলোচিত এই টেন্ডার ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই গত শনিবার (২৫ ফেব্রæয়ারি) রাতের কোন এক সময় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিস কক্ষের তালা ভেঙে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

রবিবার সকালে অফিসের কর্মচারীরা মেয়রের অফিস রুমের এবং পাশের ডাইনিং রুমের তালা ভাঙা এবং মেয়রের কার্যালয়ের টেবিলের ড্রয়ের-আলমারি খোলা দেখতে পান। সেই সাথে কাগজপত্র এলোমেলো মেঝেতে পড়ে থাকতে দেখেন। কার্যালয় থেকে শিক্ষাবৃত্তির টাকা, সিসি ক্যামেরা, যে কম্পিউটারে সিসি টিভি ফুটেজ সংরক্ষিত থাকে তার হার্ডডিস্ক ও কাগজপত্র চুরি হয়ে যাওয়ার বিষয়টি সবার নজরে আসে। এ ঘটনায় রবিবার (২৬ ফেব্রæয়ারি) কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী বাদি হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঝিনাইদহ পৌরসভায় এক যুগ পর উন্মুক্ত টেন্ডার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভায় এক যুগ পর মুক্ত টেন্ডার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রবিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভা এ ওপেন টেন্ডারের আয়োজন করে। স্থানীয় অফিসার্স ক্লাবে জণাকীর্ন অনুষ্ঠানে দরপত্র বিক্রি করে প্রায় ২৭ লাখ টাকা রাজস্ব আয় করেছে পৌরসভা।

ঝিনাইদহ পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত লটারতে প্রায় ২২২ জন ঠিকাদার অংশ গ্রহণ করেন।
পৌরসভার মেয়ার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, দীর্ঘ প্রায় এক যুগ পর ওপেন টেন্ডারের আয়োজন করে তিনি তার প্রতিশ্রæতি রক্ষা করেছেন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, ৩৫টি গ্রæপে পৌরসভার তালিকাভুক্ত ২২২জন ঠিকাদার এই দরপত্রে অংশ গ্রহন করেন। অথচ আগে ঠিকাদারের সংখ্যা ছিল মাত্র ১৪ জন। তিনি বলেন, সফটওয়ারের মাধ্যমে ইজিপি টেন্ডার লটারিতে ঠিকাদারগন কাজ পান। রবিবার মোট ৪ কোটি ৭৬ লাখ টাকার দরপত্র আহবান করা হয়। এর মধ্যে এক কোটি দুই লাখ টাকা এডিবি থেকে প্রাপ্ত। বাকী টাকা রাজস্ব খাত থেকে বরাদ্দ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরো বলেন, প্রায় এক যুগ ধরে ঝিনাইদহ পৌরসভায় কোন উন্মুক্ত টেন্ডার হয়নি। একটি সিন্ডিকেট গোপন টেন্ডারের আয়োজন করতো। ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

ঝিনাইদহে দুই সুদে কারবারী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে দুই সুদে কারবারিকে আটক করেছে।

রবিবার সকালে আটক দুই সুদে কারবারি হলো উপজেলার বড়তালিয়ান গ্রামের রেজাউল ও শরিফুল।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মানুষের অভাব-অনটনকে পুঁজি করে বড়তালিয়ান গ্রামের ওই দুই ব্যক্তি মানুষের কাছে চড়া সুদে ঋণ দিয়ে আসছিল। টাকা দেওয়ার সময় ব্যাংক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নিত তারা। পরে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিল। বিষয়টি জানতে পেরে কালীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাদের আটক করে।

আটক দুই ব্যক্তির কাছ থেকে নগদ ২২ লাখ ৫০ হাজার টাকা, ৪ টি স্ট্যাম্প ও ১৫০ পাতা তালিকা খাতা। পুলিশের পক্ষ থেকে দ্রæত বিচার আইনে মামলা প্রস্তুতি চলছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কুষ্টিয়া পৌরসভার মেয়রের কার্যালয়ে চুরি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার মেয়রের অফিসের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।

রবিবার সকালে চুরির বিষয়টি সবার নজরে আসে।

জানা গেছে, রবিবার সকালে অফিসের কর্মচারীরা মেয়র আনোয়ার আলীর অফিস রুমের তালা ভাঙা দেখতে পান। তারা ভেতরে ঢুকে মেয়রের কার্যালয়ের আলমারি খোলা দেখতে পান। সেই সাথে কাগজপত্র এলোমেলো মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে কার্যালয় থেকে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি নজরে আসে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ শুরু করেছে।

চুরির ঘটনা সম্পর্কে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী জানান, সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি যায়নি। তবে যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, মেয়রের কার্যালয়টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত
।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান জানান, মেয়রের কার্যালয়ে চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত এবং আটকের জন্য সব ধরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একদিনের প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে খোকসা-জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফুল আলম তসর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদকের শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রদর্শনীতে ৪০ টি স্টলে খামারীরা তাদের পোষ্য গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন।

এ দিন বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদশর্নীর সমাপণী ঘোষনা করেন। প্রধান অতিথি খামারি ও কৃষকেদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

উপজেলা প্রণি সম্পদ কর্মকর্তা সাহিনা বেগম সমাপনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

খোকসায় ইসলামী আন্দোলন বিক্ষোভ সমাবেশ করেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দ্রব্যমূল্যের উদ্ধগতি রোধ ও শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর পৌর এলাকার কেন্দ্রীয় কবর স্থান মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে এ বিক্ষোভ শুরু করা হয়। উপজেলা সদরের প্রধান বাজার প্রদক্ষিন করে বাস স্ট্যান্ডে এসে সমাবেশর মাধ্যমে দিয়ে এ কর্মসূচি শেষ করা হয়।

বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মহঃ শাজাহান, জাহাঙ্গীর আলম, আসলাম হোসেন প্রমুখ।

পশ্চিম সীমান্তে সোনা আটক বেড়েছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহসহ দেশের পশ্চিম জনপদের সীমান্ত থেকে গত এক বছরে বিপুল পরিমান সোনা আটক করেছে বিজিবি। তারপরও লাগাম টানা যাচ্ছেনা সোনা পাচারের সাথে জড়িতদের। বরং পাচারকারীরা কৌশল বদল করছে।

জানা গেছে, ২০২২ সালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে প্রায় ৩৮ কোটি টাকা সোনার বার আটক করেছে বিজিবি। চলতি ২০২৩ সালের প্রথম দুই মাসে ২৪ টি সোনার বার জব্দ করেছে মহেশপুর ৫৮বিজিবি। যার বর্তমান বাজারমুল্য প্রায় দুুই কোটি টাকা।

বিজিবি সুত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি বিজিবির দুইটি আভিযানিক দল গোপন সুত্রে খবর পেয়ে মহেশপুর উপজেলার পদ্ম পুকুর ডিগ্রী কলেজ এলাকায় অভিযান চালিয়ে ৪৬৬.৩৮ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ বহনকারী বায়েজিদকে আটক করে। উদ্ধারকৃত সোনার মুল্য চৌত্রিশ লাখ আটান্ন হাজার টাকা।

গত ১১ ফেব্রæয়ারি মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে অভিযানে সাড়ে ৯২ লাখ টাকা মুল্যের ১০টি সোনার বারসহ মফিজুর রহমান নামে এক পাচারকারীকে আটক করে বিজিবি। মফিজ যশোরের শার্শা উপজেলার গেড়িপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

গত ২০২২ সালের পহেলা এপ্রিল মহেশপুরের করিমপুর গ্রাম থেকে সর্ববৃহৎ সোনার চালান আটক হয়। ওই দিন ৮ কোটি টাকা মুল্যের ৯৯টি সোনার বার জব্দ করে বিজিবি। একই বছরের ফেব্রæয়ারিতে মহেশপুরের নিশ্চিন্তপুর গ্রাম থেকে ১০ টি সোনার বার উদ্ধার করে বিজিবি। যার মুল্য ৭৪ লাখ টাকা। ২৭ এপ্রিল পিপুলবাড়িয়া থেকে ৯টি, গয়াসপুর থেকে ১০ টি ও ২৯ এপ্রিল জুলুলী গ্রাম থেকে ৪০ টি সোনার বার ধরা পড়ে। ওই বছরের ১৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার নস্তিপুর সীমান্ত থেকে ৫৮ টি সোনার বার উদ্ধার করে বিজিবি। যারমূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা। আটক করা হয় একজন পাচারকারিকে। দিনগত রাতে চুয়াডাঙ্গা শহর থেকে দর্শনা সীমান্তে যাওয়ার পথে একটি প্রাইভেট কার তল্লাশী করে ৫ টি সোনার বার উদ্ধার করে পুলিশ। আটক করা হয় কামরুল হাসান জুয়েল ও অরিফ হোসেন নামে ২ জনকে। ১৭ সেপ্টেম্বর শার্শার পুটখালী বামুন্ডা সীমান্ত থেকে ২০ টি সোনার বার উদ্ধার করে বিজিবি। হৃদয় হোসেন নামে এক পাচার কারির সপিং ভ্যাগ থেকে সোনার বার গুলো উদ্ধার করা হয়। ২০ সেপ্টেম্বর শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা বাজারের পাশ থেকে ১৫ টি সোনার বারসহ জসিম উদ্দিন নামে এক পাচারকারিকে আ্টক করে বিজিবি। যার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। ২৬ সেপ্টেম্বর রাতে বিজিবি চুয়াডাঙ্গার গয়েশপুর সীমান্ত থেকে ভারতে পাচার কালে ৪ টি সোনার বারসহ তাজমুল হোসেন নামে এক পাচারকারিকে আটক করে। ২৭ সেপ্টেম্বর সকালে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০ টি সোনার বারসহ সাইফুল ইসলাম নামে এক পাচারকারিকে আটক করে বিজিবি। ঐদিন রাতে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার কালে মসজিদ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ১ কেজি ৬০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করে বিজিবি।

একই দিন বেনাপোলের মালিপোতা সীমান্ত থেকে ১৮ টি সোনার বার উদ্ধার করে বিজিবি। যার ওজন ২ কেজি ১০০ গ্রাম। বিজিবি’র খুলনা ২১ ব্যাটালিয়নের একটি সুত্র জানায়, গত বছর প্রায় ২৩ কেজি সোনা উদ্ধার করা হয়। বিজিবি’র যশোর ৪৭ ব্যাটালিয়নের সুত্রমতে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার কালে ৩৫ কেজি সোনা উদ্ধার করা হয়।

বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের একটি সুত্র জানায়, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বস্ব পর্যন্ত ১১ কেজি ১৭০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) বিকালে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০ পিচ সোনার বার সহ এক চোরাকারবারীকে আটক করে ৫৮ বিজিবি।

খালিশপুর ৫৮বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা শুক্রবার জানান, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের জন্য যাদবপুর সীমান্ত পোড়াপারা কাঠ বাজার এলাকায় অবস্থান কর ছিল আব্দুল হাদি নামে এক পাচারকারী। এ সময় তাকে ১ কেজি ১’শ৬৬ গ্রাম ওজনের ১০ টি সোনার বারসহ আটক করা হয়। আব্দুল হাদির বাড়ি যশোর র্শাশা উপজেলার সালকোন গ্রামে।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা আরো জানান, সোনাসহ বিভিন্ন পন্যের চোরাচালানরোধে সীমান্তে বিজিবি কঠোর নজদারী বাড়িয়েছে।

কুষ্টিয়ায় পুলিশের সামনেই দরপত্র ছিনিয়ে নেওয়া হল

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রকাশ্যে পুলিশের সামনেই টেন্ডারের দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের ক্যাডারদের বিরুদ্ধে। এ সময় সন্ত্রাসীরা ঠিকাদারসহ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া পৌরভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার টেন্ডার গ্রহণ প্রক্রিয়া বাতিলসহ পুনরায় টেন্ডার আহবানের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানিয়েছেন।

ভুক্তভোগী কয়েকজন ঠিকাদার জানান, কুষ্টিয়া শহর এবং শহরতলীর ১০ টি হাট-বাজার পহেলা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত এক বছর মেয়াদী টোল আদায়ের লক্ষ্যে ইজারার দরপত্র আহবান করে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ। ২২ ফেব্রæয়ারী পর্যন্ত দরপত্র বিক্রি করা হয় এবং বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর একটা পর্যন্ত সিডিউল জমা প্রদানের সময় নির্ধারণ করা হয়। কিন্তু সকাল থেকেই পৌর ভবনস্থ মেয়রের কার্যালয়ের নিচ তলা এবং দোতালাসহ টেন্ডার বক্সের আশেপাশে পাহারা বসায় ক্ষমতাসীন দলের ক্যাডাররা। এ সময় ইজারা প্রত্যাশীরা দরপত্র দাখিল করতে গেলে প্রথমে তাদের বাধা দেওয়া হয় এবং জোর পূর্বক দরপত্র ছিনিয়ে নেওয়া হয়।

কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক জনমতামত পত্রিকার সম্পাদক ও ঠিকাদার ইব্রাহিম হোসেন জানান, বেলা সাড়ে ১২ টার দিকে তিনিসহ কয়েকজন মিলে কুষ্টিয়া পৌর ভবনের দোতলায় মেয়রের কার্যালয়ের সামনে রাখা টেন্ডার বক্সে দরপত্র জমা দিতে গেলে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকীর নেতৃত্বে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিল উদ্দিন, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকার, জুয়েলসহ ২০-২৫ জন ক্যাডার পুলিশের সামনেই তাঁর হাত থেকে জোর পূর্বক সব কয়টি দরপত্র ছিনিয়ে নেয় এবং পে অর্ডারসহ সমস্ত দরপত্র গুলো ছিঁড়ে ফেলে। এ সময় তাঁকেসহ তাঁর সাথে থাকে লোকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। শুধু ইব্রাহিম হোসেনই নন দরপত্র জমা দিতে যাওয়া আরো কয়েকজনকেও মারপিট করে তাদের দরপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ইব্রাহিম হোসেন দরপত্র প্রক্রিয়া বাতিলসহ পুনরায় দরপত্র আহবানসহ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া পৌরসভার মেয়র বরাবর লিখিত আবেদন করেছেন।

অভিযোগ প্রসঙ্গে শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিব কোরাইশী দাবি করেন তিনি দরপত্র জমা প্রদানের সময় কাউকে বাধা প্রদান করেননি। তারাও একটি দরপত্র জমা প্রদানের জন্য সেখানে গিয়েছিলাম।

এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পুলিশের সামনে সন্ত্রাসী কায়দায় টেন্ডার ছিনতাইয়ের ঘটনা সত্যিই দু:খজনক। এ ব্যাপারে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া পৌরসভার ইতিহাসে প্রকাশ্যে দরপত্র জমা প্রদানে বাধা প্রদান এবং ছিনিয়ে নেয়ার ঘটনা নজিরবিহীন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পৌর বিধি অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান জানান, সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ বা ভুক্তভোগী কেউ এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়ায় দুই চরমপন্থীর মৃত্যুদন্ড ও চারজনের যাবজ্জীবন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গরুর হাটের টেন্ডারবাজী এবং একটি স্কুলের নিয়োগ কেন্দ্র করে দ্ব›েদ্বর জেরে একজনের দেহ থেকে মাথা বিছিন্ন করে নৃশংসভাবে হত্যার দায়ে দুই চরমপন্থীকে মৃত্যুদন্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে অর্থদন্ড দেয়া হয়।

বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে কুষ্টিয়ার অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় দন্ডপ্রাপ্ত ৫ আসামী আদালতে উপস্থিত ছিলেন। জমির জোয়াদ্দার নামের অপর এক আসামী পলাতক রয়েছেন।

কুষ্টিয়া জজ আদালতের কৌসুলী (পিপি) অ্যাডঃ অনুপ কুমারনন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী সজিব বিশ্বাস কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মৃত্তিকাপাড়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে। অপর মৃত্যুদন্ড প্রাপ্ত রফিকুল ইসলাম একই উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত জানে আলীর ছেলে। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী জমির জোয়াদ্দার কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার কমিরপুর গ্রামের মৃত ওয়াহেদ জোয়াদ্দারের ছেলে, সদর উদ্দিন বালিয়া পাড়া গ্রামের মৃত মকছেদ আলী মন্ডলের ছেলে, আনিচুর রহমান একই এলাকার আব্দুল আজিজের ছেলে এবং সুমন আলী দিদার আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গরুর হাটের টেন্ডারবাজী এবং একটি স্কুলের নিয়েগ বাণিজ্যকে কেন্দ্র করে ২০১৬ সালে পহেলা জানুয়ারী গভীররাতে চরমপন্থী সন্ত্রাসীরা ফিরোজ মোল্লা নামের এক ব্যাক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যাকরে। নিহতের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে আলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেটে ঝুলিয়ে রেখে যায়। এ ঘটনার পরের দিন কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টিও নেতা রফিকুল এবং সজিবকে গেস্খপ্তার করলে তারা পুলিশি জিজ্ঞাসাবাদে ফিরোজ মোল্লাকে হত্যার কথা স্বীকার করেন এবং এই হত্যারঘটনার সাথে জড়িতদের নাম-পরিচয় পুলিশের কাছে প্রকাশ করে।

দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার বিজ্ঞবিচারক জনাকীর্ন আদালতে এই রায় ঘোষণা করেন।

খোকসায় ছিনতাইয়ের সময় আগ্নেয় অস্ত্রসহ আটক ২

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে শিব পূজার অনুষ্ঠান ফেরত এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় পিস্তল ও গুলিসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে জানিপুর ইউনিয়নের নাগড়পাড় চরের শিব মন্দিরের পূজার অনুষ্ঠান থেকে নিজের মোটরসাইকেল বাড়ি ফিরছিলেন এই গ্রামের প্রশান্ত শিকদার। পথ মধ্যে ৫/৬ জনের একটি সশ্বস্ত্র ছিনতাইকারী তার গতিরোধ করে। এক পর্যায়ের অস্ত্রের মুখে প্রশান্তকে জিম্মি করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী দুই ছিনতাই কারীকে আটক করে। তাদের শরীর তল্লাসী করে একটি দেশী তৈরী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করে। আটক যুবকরা হলো গোপগ্রামের হাসান। অপর জন বরইচারা গ্রামের সজিব। তারা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বাসিন্দার। রাতেই আটকদের থানা পুলিশের কাছে সপর্দ করা হয়েছে। আটক ছিনতাইকারীদের সাথে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর দ্বিলীপ সরকার কালা ছিনতাইকারী আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫/৬ জনের ছিনতাইকারীদের দলটি রাস্তা থেকে এক মোটরসাইকেল চালকের গাড়িটি ছিনিয়ে নিয়ে পালোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী তাদের আটক করে। আটকদের নামে থানায় মামলা রয়েছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে জানিয়েছেন বলেও তিনি দাবি করেন।

থানা পুলিশের এসআই দ্বিপন জানান, আটক যুবকরা একতারপুর হাটের অদূরে নাগড়পাড়া গ্রামের মধ্যে এক চালকের কাছ থেকে মোটরসাইকেল ছিনতাই করার চেষ্টা করছিল। এসময় জনতা তাদের আটক করে। আটকদের কাছ থেকে একটি দেশী তৈরী পিস্তল দুই রাইন্ড গুলি পাওয়া গেছে। আটক হাসানের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা আছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, আগ্নেয় অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...