সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 693

প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় তরুণী কারাগারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রেমের টানে ভারতের এক তরুণী সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসেন। তার প্রেমিকের বাড়ি উপজেলার কলাউরা গ্রামে। তবে তার প্রেমিক আব্দুস সাত্তার (২৭) বাহরানে থাকেন। তারা দুজনে মোবাইল ফোনেই বিয়ে করেন।

তবে এ ঘটনা বিজিবি জানার পরই ঘটে চরম বিপত্তি। বুধবার রাতে অনুপ্রবেশের অপরাধে বিজিবি ওই তরুণীকে আটক করে দোয়ারাবাজার থানায় সোপর্দ করে। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

অনুপ্রবেশকারী তরুণীর নাম মঞ্জুরা বেগম (২০)। তিনি ভারতের আসাম প্রদেশের কামরুপ জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের মুগুর আলির মেয়ে।

মঙ্গলবার তিনি দোয়ারাবাজার সীমান্তের বাংলাবাজার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলাউড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সাত্তার পাঁচ বছর আগে একটি মামলায় আসামি হলে পালিয়ে যান ভারতের আসামে। সেখানেই তার পরিচয় হয় মঞ্জুরা বেগমের সঙ্গে। তাদের মধ্যে গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক। বছরখানেক পরে সাত্তার চলে আসেন বাংলাদেশে। এরপর তিনি বাহরাইন চলে যান। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক চলতে থাকে।

মঙ্গলবার বাহরাইন থেকে ওই তরুণীকে ঠিকানা দিয়ে বাংলাদেশ চলে আসার জন্য বলেন আব্দুস সাত্তার। ওইদিন সকাল ৯টার দিকে বাংলাদেশে চলে আসেন ওই ভারতীয় তরুণী। সাত্তারের ছোট ভাই ইমরান দোয়ারাবাজার সীমান্ত থেকে তরুণীকে বাড়ি নিয়ে আসেন। পরে মঞ্জুরা বেগমের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে বাহরাইনে অবস্থানরত সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ জানায়, বুধবার বিকেলে বিজিবি খবর পেয়ে অনুপ্রবেশের অপরাধে আটক করে মঞ্জুরা বেগমকে। বিজিবি অনুমতি ছাড়া দেশে প্রবেশ করার কারণে মঞ্জুরা বেগমের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করে এবং রাতেই তাকে থানায় সোপর্দ করে।

যশোরে তৃতীয় লিঙ্গের তরুণীকে ‘ধর্ষণ’,আটক-১

0
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরের ধর্মপুর গ্রামে তৃতীয় লিঙ্গের এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মোমিন সরদার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা মোমিন উপজেলার ধর্মপুর গ্রামের মৃত আরশাদ আলী সরদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধর্মপুর গ্রামের তৃতীয় লিঙ্গের এক তরুণী (২২) তাল কুড়ানোর জন্য প্রতিবেশী বদর উদ্দিন সরদারের গাছতলায় যাওয়ার পথে প্রতিবেশি মোমিন সরদার তাকে জোরপূর্বক মাছের ঘেরের টোংঘরে নিয়ে ধর্ষণ করে।

আরও দেখুন-শনিবার রাত ৯ টায় দ্রোহের ইউটিউব এবং ফেসবুক লাইভে আসছেন ’সত্য…

পরে বাড়ি ফিরে সে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত বললে পরিবারের লোকজন তাকে কেশবপুর হাসপাতালে নিয়ে যায় এবং বুধবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসাপাতালে ভর্তি করা হয়।

পুলিশ খবর পেয়ে ধর্ষক মোমিন সরদারকে আটক করে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং ধর্ষককে আটক করা হয়েছে।

জন্মদিনে ডনের স্মৃতিতে সালমান শাহ

0
সালমান শাহ ও ডন

দ্রোহ বিনোদন ডেস্ক

ঢাকাই ছবির আকাশে ধূমকেতু হয়ে দেখা দিয়েছিলেন সালমান শাহ। ১৯৯৩-এ শুরু এবং ’৯৬-এ শেষ। মাত্র তিন বছরের ক্যারিয়ার! এ তিন বছরেই বদলে দিয়েছেন ঢাকাই ছবির হিসাব-নিকাশ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অভিমান করে স্বেচ্ছায় জীবন বিসর্জন দিয়েছেন। যদিও ভক্তদের দাবি, এটি আত্মহত্যা নয়- খুন।

সালমানের মা নীলা চৌধুরীও এ মর্মে একটি মামলা ঠুকে রেখেছেন, যা এখনও বিচারাধীন। আত্মহত্যা বা খুন- যাই হোক না কেন, সালমানের মৃত্যুর জন্য দায়ী ও অভিযুক্ত হিসেবে ভক্তরা কাঠগড়ায় এখনও দাঁড় করিয়ে রেখেছেন সালমানের স্ত্রী সামিরা, সবচেয়ে কাছের বন্ধু অভিনেতা ডন ও চিত্রনায়িকা শাবনূরসহ আরও কয়েকজনকে।

তার মূল নাম চৌধুরী শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্ম। মাত্র দু’দিন পরই এ অকাল প্রয়াত নায়কের জন্মদিন। জীবদ্দশায় এ নায়ক কীভাবে কাটাতেন দিনটি, কিংবা কেমন ছিল তার জন্মদিন- অনেকেই অনেকবার স্মৃতিচারণ করেছেন তা নিয়ে। তবে তার ঘনিষ্ঠ বন্ধু ডনের সঙ্গে রয়েছে এ নায়কের মধুরতম অনেক স্মৃতি। ডন জানতেন অনেক কিছু।

ভক্তদের চোখে ডন যদিও সালমানের খুনি হিসেবেই অভিযুক্ত। কিন্তু তিনি তা কখনই মানেননি। বারবার বলেছেন, সালমান তার কাছে ছিল ভাইয়ের মতো। তবে সালমানের মৃত্যুর পর অনেক বছর তাকে নিয়ে তেমন কিছুই বলতে শোনা যায়নি ডনকে। গত কয়েকবছর ধরে কিছুটা বললেও এখনও বিষয়টি এড়িয়ে যেতে পারলেই যেন তার শান্তি!

তবুও নাছোড়বান্দার মতো তার কাছেই যেতে হয় অনেক কিছুর উত্তর পাওয়ার জন্য। সালমানের প্রিয় বন্ধু ছিল যে!

প্রিয় বন্ধুর জন্মদিনটি কেমন কাটত- এ বিষয়েও বেশ কিছু স্মৃতি গণমাধ্যমে শেয়ার করেছেন ডন। তিনি বলেছেন, ‘বন্ধুর জন্মদিনে বন্ধু নেই, সেখানে দুঃখের অন্ত থাকে না। সালমান এমন একজন বন্ধু ছিল, যাকে হারানোর পর জীবন কতটা শূন্য হয়েছে- তা শুধু আমি জানি। তারপরও তাকে নিয়ে কিছু কথা বলতে হয়। সে বেশি পছন্দ করত ড্রাইভিং। শুটিং শেষ করে আমরা দু’বন্ধু বেরিয়ে পড়তাম লং ড্রাইভে। তবে আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না। ইচ্ছামতো ঘুরে বেড়াতাম।

আমরা গুলশানের একটি রেস্তোরাঁয় যেতাম। সেখানের মিল্কশেক খুব পছন্দ ছিল সালমানের। এমনও দিন ছিল যেদিন যেতে দেরি হতো, সেদিন দোকানদার সারা রাত আমাদের জন্য অপেক্ষা করত।’ স্মৃতিচারণ করে ডন আরও বলেন, ‘উত্তরার একটি ফুটপাতের দোকানের চিতই পিঠা সালমানের খুব প্রিয় ছিল। একজন বয়স্ক নারী সেই পিঠা বানাতেন। সেখানে আমরা দু’জনই বিশেষ করে শীতের সময় প্রতিদিন যেতাম।

ওই নারীকে সালমান ‘নানি’ বলে ডাকতেন। কোনো কোনোদিন আমরা এক বসায় একেকজন ৯ থেকে ১০টি করে পিঠা খেতাম।’

ঝিনাইদহ সীমান্ত থেকে নারী ও শিশুসহ আটক ১৮

0
বিজিবি সদস্যের হাতে আটককৃতরা

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় খোশালপুর বাজারের কাছ থেকে বুধবার রাতে নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন- বাগেরহাপের মোড়লগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের হানিফ ফারাজি (৪৫) ও আলী হোসেন ফারাজি (২৫), একই জেলার সদর থানার রানদা গ্রামের সালমা (৩২), স্মরনখোলা উপজেলার শ্রী পরিতোষ (৩০), মোড়লগঞ্জ উপজেলার চরহগালাবানিয়া গ্রামের মিজান (৪০), রামেদা উপজেলার রামেদা বাজার গ্রামের ইমরান হোসেন (২০), সরন্গঞ্জ উপজেলার বরবদুরা গ্রামের রেশমা (৩৫) ও ওসমান (০২), মোড়লগঞ্জ উপজেলার আশিইগলা গ্রামের আল আমিন হাওলাদার (৩৫), জেলখানাঘাট উপজেলার ডুবাবাজার গ্রামের খলিল, রূপা (১৫), পাখি (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সন্যাসি গ্রামের রাশিদা (৫০), পিরোজপুরের ইন্দরকানি উপজেলার ডেকশাবুনিয়া গ্রামের মুন্নি (২৫), একই জেলার ইন্দরকানিয়া থানার ডেকশাবুনিয়া গ্রামের আব্দুর আকবর রুবেল (৩০), যশোরের অভয়নগর উপজেলার বরণি গ্রামের তরিকুল ইসলাম (৩০), বরগুনার পাথরঘাটা উপজেলার কড়াইতলা গ্রামের নাইম (১৮) ও সাতক্ষীরা জেলার সদর উপজেলার গেওনা গ্রামের মুন্নি (৩০)।

খাশিলপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান জানান, যাদবপুর বিওপির বিজিবি সদস্যরা ১৮ জনকে আটক করে। এ ব্যাপারে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা দায়ের ও আটকদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষতার পরিচয় দিয়েছে: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সমালোচনায় কান না দিয়ে নিজেদের আত্মবিশ্বাসের সঙ্গে দেশের জন্য কাজ করে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেকে অনেক সমালোচনা করেন, কিন্তু আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সেসময় তাৎক্ষণিক যে কাজগুলো করার কথা ছিল, সেটা তারা যথোপযুক্ত ভাবে করেছে দেখেই আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সেই কথা সব সময় মাথায় রাখতে হবে। প্রত্যেকে নিজের ঝুঁকি নিয়ে কাজ করেছে। অনেক ডাক্তার, নার্স মারা গেছে।

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা এই মহামারীর মধ্যেও যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, আর তা করতে গিয়ে অনেকের যে মৃত্যুও হয়েছে, সে বিষয়টি সবাইকে মাথায় রাখতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

সমালোচকদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের দেশে এক শ্রেণির লোক থাকে, তারা সমালোচনা করাটাই অভ্যাস। পান থেকে চুন খসলে অনেক কথা বলবে, কিন্তু নিজেরা কিছু করবে না। আমরা সঠিক পথে আছি কিনা সেটা আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। সবাই যখন কাজ করবে আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন। কে কি বলবে, কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না। নিজের কাজ নিজে আত্মবিশ্বাস নিয়ে করবেন।’

কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি আমরা সঠিক পথে আছি কিনা এটা নিজের আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। সবাই যখন কাজ করবেন, আত্মবিশ্বাস নিয়ে করবেন। কে কী বলল, কে কী লিখল- ওর দিকে কান দিলে কোনো কাজ করতে পারবেন না। আপনার নিজের বিশ্বাস থাকতে হবে, নিজের ওপর আস্থা থাকতে হবে যে আপনি সঠিক কাজটি করছেন কিনা। যদি সেই আস্থাটা থাকে, তবে সেই কাজের ফল দেশবাসী পাবে। সেটাই আমি বলতে চাই।’

তিনি বলেন, ‘আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। এটা আমাদের সবার দায়িত্ব। আমরা জনগণের ভোট নিয়ে এসেছি। আমরা ওয়াদাবদ্ধ মানুষের কাছে। আর আপনারা যারা চাকরি করেন, আপনাদের সময় আমাদের থেকে বেশি। আপনারাও কিন্তু জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে জনসেবা করতে হবে। জনসেবা করাটাই হচ্ছে দায়িত্ব।

ভুল তথ্যের প্রতিবাদে ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ রাখছেন তারকারা

0
সংগৃহিত ছবি

দ্রোহ আইটি ডেস্ক

ফেসবুকের ভুল তথ্য ব্যবস্থাপনা নীতির প্রতিবাদে নিজ ফেসবুক অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রাখবেন মার্কিন রিয়ালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান ওয়েস্ট, লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লরেন্স, অরলান্ডো ব্লুম, কেরি ওয়াশিংটন, সাশা ব্যারন কোহেনসহ আরো অনেক তারকা। বুধবার থেকে ফেসবুকের বিরুদ্ধে এ প্রতিবাদ শুরু হয়েছে।

ফলোয়ারের দিক থেকে বিশ্বের শীর্ষ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কিম কার্দাশিয়ানের অ্যাকাউন্ট অন্যতম। মঙ্গলবার একাধিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে প্রকাশিত এক পোস্টে কার্দাশিয়ান লিখেছেন, ‘আমার খুবই ভালো লাগে আপনার সঙ্গে সরাসরি ইনস্টাগ্রাম ও ফেইসবুকের মাধ্যমে সংযুক্ত হতে, কিন্তু এই প্ল্যাটফর্মগুলো যখন বিদ্বেষ, প্রপাগান্ডা এবং ভুল তথ্য ছড়ানোতে অনুমোদন দেয়, তখন চুপ করে বসে থাকতে পারি না।

জুলাইয়ে নাগরিক অধিকার গ্রুপ একত্রিত হয়ে ফেসবুকের বিরুদ্ধে বিজ্ঞাপন বয়কট ক্যাম্পেইন শুরু করে। ওই সময়েই কোকা-কোলা, নাইকি, হার্শিজ এর মতো বড় বড় প্রতিষ্ঠান তাতে সাড়া দিয়েছিল। সোমবার ওই ক্যাম্পেইনের পক্ষ থেকে প্রতিষ্ঠান ও তারকাদেরকে আহ্বান জানানো হয় প্রতিবাদ করার জন্য, বুধবার ২৪ ঘন্টার জন্য অ্যাকাউন্ট বন্ধ রাখতে বলেছেন আয়োজকরা।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে নাগরিক অধিকার গ্রুপ একত্রিত হয়ে ফেসবুকের বিরুদ্ধে বিজ্ঞাপন বয়কট ক্যাম্পেইন শুরু করে। বেশ কয়েকদিন আগে সময়মতো কেনোশা মিলিশিয়া গ্রুপের পেজ নামাতে ব্যর্থ হয়েছিল ফেসবুক। নিজেদের আহ্বানে ফেসবুকের ওই ব্যর্থতার দিকেও আঙুল তুলেছেন ক্যাম্পেইনটির আয়োজকরা।

হৃতিককে বডি বানানোর টিপস দেন সৌরভ

0
হৃতিক ও সৌরভ

দ্রোহ বিনোদন ডেস্ক

চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর বায়োপিক তৈরি হতে চলেছে। এটির প্রযোজনা ও পরিচালনা করবেন করণ জোহর। তবে ছবিটি নিয়ে কোথাও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখন পর্যন্ত। এবার গুঞ্জন ছড়িয়েছে ‘দাদা’খ্যাত এই তারকার চরিত্রে অভিনয় করবেন ‘বলিউড গ্রিকগড’ খ্যাত হৃতিক রোশন।

নেহা ধুপিয়ার জনপ্রিয় টক শো ‘নো ফিলটার নেহা’ তে অতিথি হয়ে এসেছিলেন সৌরভ। সেখানে বায়োপিকের ব্যাপারে সৌরভকে প্রশ্ন করলেন। তিনি হৃতিককে বডি বানানোর টিপস দেন। সেই উত্তরের ছোট্ট একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

নেহার সেই শো-তে সৌরভকে প্রশ্ন করা হয়, আপনার বায়োপিকের জন্য হৃত্বিক রোশন তো ভালো পছন্দ?

জবাবে সৌরভ বলেন, ‘কিন্তু হৃতিককে তো সবার আগে আমার মতো বডি বানাতে হবে!’ সৌরভের এমন মজার মন্তব্যে হেসে গড়াগড়ি খান নেহা। সঙ্গে সৌরভের এমন মজার জবাব দারুণ পছন্দ হয়েছে নেটপাড়ার বাসিন্দাদেরও।

ট্রাকের দরজা কেটে বের হলো ক্ষত-বিক্ষত লাশ

0
ক্ষতিগ্রস্ত ট্রাকটি

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীতে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক পিলারবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে নিহত হয়েছেন আরেক ট্রাকের হেলপার।

বুধবার রাত ২টার দিকে ফুলবাড়ী গেটের কুয়েট রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদস্যরা ট্রাকের দরজা কেটে মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। তবে নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।

খানজাহান আলী থানা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মুন্সী শোয়াইব হোসেন জানান, বৈদ্যুতিক পিলারবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৭৩৭৩) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অদূরে দাঁড়িয়েছিল। রাত ২টার দিকে পাথরবোঝাই আরেকটি ট্রাক (যশোর ট-১১-৪৭২৬) খুলনা বাইপাস সড়ক দিয়ে ঢুকে ফুলবাড়ী গেটের দিকে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় লম্বা পিলারের মাথা পাথরবোঝাই ট্রাকের সামনে দিয়ে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ধাক্কা দেয়া ট্রাকের হেলপার মারা যান।
তিনি বলেন, পিলারের আঘাতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় দরজা কেটে ক্ষত-বিক্ষত লাশ বের করতে হয়। তবে ওই ট্রাকের চালকের সন্ধান পাওয়া যায়নি।

খানজাহান আলী থানা পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।

দেবী পক্ষের শুরু

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ শুভ মহালয়া।
বৃহস্পতিবার চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গগণা সূচনা হয়েছে মহালয়ার দিন থেকে। দেবীর আরাধনা দিয়ে দেবীপক্ষের সূচিত হয় মহালয়া উদযাপনের মাধ্যমে।

সনাতন ধর্মমতে, মহালয়ার দিন অতি প্রত্যুষে মন্দিরে মন্দিরে চ-ীপাঠের মধ্য দিয়ে দেবীকে আহ্বান করা হয়। ভক্তরা গঙ্গাতীরে তাদের মৃত আত্মীয়-পরিজন ও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করে তর্পণ দান করেন।

মহালয়ার সাতদিন পর থেকে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটলেও এবার এর ব্যতিক্রম ঘটছে। এ বছর মহালয়ার এক মাস পাঁচ দিন পর আগামী ২২ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হবে। এর কারণ হিসেবে হিন্দু শাস্ত্রবিদরা জানিয়েছেন, ধর্মীয় রীতিনীতির কারণে দুর্গোৎসব শুরুর মাস আশ্বিন এ বছর ‘মলো মাস’ তথা ‘অশুভ মাস’ হিসেবে বিবেচিত হচ্ছে, যার কারণে আশ্বিনের বদলে এবারের দুর্গাপূজা শুরু হবে কার্তিক মাসে, যা তিথি ও ক্ষণ অনুযায়ী আগামী ২২ অক্টোবর পড়েছে।

মূলত বৃহস্পতিবার মহালয়ার দিন থেকেই কানে অনুরণিত হবে দেবী দুর্গার আগমনধ্বনি। সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার দোলায় (পালকি) চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন (আগমন)। যার ফল হচ্ছে মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাবে। দেবী স্বর্গলোকে বিদায় (গমন) নেবেন গজে (হাতি) চড়ে। যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে উঠবে।

এ বছরের দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী ২২ অক্টোবর ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। অবশ্য আগের দিন ২১ অক্টোবর সন্ধ্যায় দেবীর বোধনের মধ্য দিয়ে দেবীর আগমনধ্বনি অনুরণিত হতে শুরু করবে। ২৩ অক্টোবর মহাসপ্তমী, ২৪ অক্টোবর মহাষ্টমী ও কুমারী পূজা এবং ২৫ অক্টোবর মহানবমী শেষে ২৬ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসব।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...