বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 430

নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ফুলপরীর

0
ফুলপরি ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত শিক্ষার্থী ফুলপরী খাতুন ও তাঁর পরিবার নির্যাতনকারীদের বিরুদ্ধে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মঙ্গলবার ফুলপরী কুষ্টিয়ার আদালতে আসেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ নেবার জন্য। এ সময় তার বাবা ও ভাই সঙ্গে ছিলেন।

কুষ্টিয়া জর্জ কোটের আইনজীবী সিরাজ প্রামাণিক বলেন, সকাল ১০টার দিকে ফুলপরী তার বাবা আতাউর রহমান ও ভাই হযরত আলীকে সাথে নিয়ে তাঁর চেম্বারে আসেন। ইবির দেশরতœ শেখ হাসিনা হলে ফুলপরীর ওপর নির্যাতনকারী ছাত্রীদের বিরুদ্ধে মামলার জন্য তাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। মামলার কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। বুধবার কুষ্টিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতে মামলা করা হতে পারে। তবে হাইকোর্টের আদেশের বিষয়টিও দেখার অপেক্ষা করা হচ্ছে।

ফুলপরীর বাবা আতাউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্যাতনকারীদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহসহ সাক্ষীদের নাম ঠিক করতে সময় লাগছে।

গত ১২ ফেব্রæয়ারী রাতে ইবির দেশরতœ শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। নির্যাতিত ছাত্রী তার অভিযোগে জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা তাঁকে নির্যাতন করেছেন। নির্যাতনের সময় ফুলপরীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল করা ছাড়াও এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে ফুলপরী বিষয়টি নিয়ে প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দেন। নির্যাতনের ঘটনায় এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সম্প্রতি হাইকোর্ট রুলসহ আদেশ দিয়েছেন।

এ ঘটনায় ইতোমধ্যে ইবি হল প্রশাসন ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহানের শেখ হাসিনা হলের সংযুক্তি বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে।

খোকসায় ইউপি চেয়ারম্যানের মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের প্রথম বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোপোগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে মত বিনিময় সভার আয়োজন করেন এ ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিন, আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান প্রমুখ।

প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জিলাল উদ্দিন সাদ্দাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশ্নত্তোর ও আলোচনায় অংশ গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, হাফেজ সাইফুল ইসলাম, আবু জব গিফারী, আবু তালহা, আব্দুল্লাহ আল মামুন ও শরিফুল ইসলাম শফি।

খোকসায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে ফ্রি ডায়াবেটিক পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়।

মঙ্গলবার খোকসা রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টারে (ডায়াবেটিক হাসপাতালে) বিনামুল্যে শতাধিক মানুষের ডায়াবেটিক নির্নয় ও চিকিৎসা পত্র দেয়া হয়। ঢাকার বারডেমের চারজন বিশেষজ্ঞ ডাক্তার ভিডিও কনসালটেশনে চিকিৎসা সেবা প্রদান করেন।

খোকসা রুরাল হেলথ কেয়ারে বিনামুল্যে চিকিৎসা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খান, খোকসা রুরাল হেলথ কেয়ার এর অন্যতম পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের আরিফুল আলম তসর, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী প্রমুখ।

ঝিনাইদহে খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতির মামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ক্ষমতার অপব্যাহার ও দুর্নীতির মাধ্যমে খাদ্যগুদামের ৮৯ লাখ ৫০ হাজার টাকা মুল্যের সরকারী চাল আত্মসাতের দায়ে শফিকুল ইসলাম নামে এক খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে দুদক মামলা করেছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিমনের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। শফিকুল ইসলাম ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা পড়ার মঞ্জুরুল ইসলামের ছেলে। তিনি মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া খাদ্যগুদামে কর্মরত থাকা অবস্থায় ১৮৯.৯৮ মেট্রিক টন চাল আত্মসাত করেন বলে অভিযোগ প্রমানিত হয়।

দুর্নীতি দমন কমিমনের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা জাহিদ কালাম মঙ্গলবার বিকালে এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, ২০২১ সালের পহেলা এপ্রিল থেকে ২০২২ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত সাময়িক বরখাস্তকৃত খাদ্য পরিদর্শক ও ওসিএলএসডি শফিকুল ইসলাম ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই অপরাধ সংঘটিত করেন। এ বিষয়ে খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক চাল আত্মসাতের বিষয়ে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেন।

কমিটির সদস্য কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, খাদ্য বিভাগের সহকারী রাসায়নবিদ ইকরামুল কবীর, ঝিনাইদহ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজ উদ্দীন আহম্মেদ ও মাগুরা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট যৌথ তদন্ত করে ২০২৩ সালের ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আড়পাড়া খাদ্যগুদামের ১২টি খামাল থেকে ৮৯ লাখ ৫০ হাজার ৭৪৮ টাকা মুল্যের ১৮৯.৯৮ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনা প্রমানিত হয়। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে সাময়িক বরখাস্তকৃত খাদ্য পরিদর্শক ও ওসিএলএসডি শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ১৯৪৭ সালের ৪০৯ ধারা মোতাবেক এই মামলা দায়ের করে, যার মামলা নং ০১/২০২৩।

বীর মুক্তিযোদ্ধা মনজেল আলীর দাফন সম্পন্ন

0
মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজেল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় সাবেক ডিপুটি কমন্ডার মনজেল আলীর মরদেহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আনা হয়। সেখানে সতীর্থ মুক্তিযেদ্ধারা সহযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে সমাবেত হয়। পুলিশের একটি চৌকষ দল প্রয়াত মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।

মরহুমের যানাজার নামাজে সরিকহন কুষ্টিয়া ৪ খোকসা- কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস, খানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

উপজেরার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবার গ্রামে মরহুমের দ্বিতীয় জানাযার শেষে তাকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।

পরিবারে পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মনজেল আলী মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

পরিবার সূত্রটি জানা যায় তিনি বেশ কিছুদিন কোলন ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতী ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

১২০ টাকার আবেদন করে ৭৪ নারী-পুরুষ পুলিশের চাকরি পেলেন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় টেলিটকের মোবাইল এ্যাপসের মাধ্যমে মাত্র ১২০ টাকা ব্যয়ে আবেদন করে পুলিশের চাকরি পেয়েছেন ৭৪ জন নারী পুরুষ।

প্রচলিত ধ্যান-ধারণাকে ভেঙ্গে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন কুষ্টিয়ার পুলিশ। সদ্য সাধারণ কনস্টেবল পদে চাকুরি পাওয়া ৭৪ জন এবং তাদের অভিভাবকদের সামনে হাজির করে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাইরুল আলম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, আমি এবং আমার টিম যারা চাকরি পেয়েছে তাদের কাছ থেকে যদি একটি টাকা ঘুষ গ্রহণ করেছি এমন প্রমাণ যদি কেউ দেখাতে পারেন তাহলে আপনারা যে শাস্তি দেবেন তা মাথা পেতে নেব।

দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া গ্রামের আরেজুল ইসলামের সম্বল বলতে পৈত্রিক ভিটার ৫ কাঠা জমি। তার আবার ভাগিদার ২ ভাই ও ৪ বোন। নিজের কোন জমি না থাকায় অন্যের জমি চাষাবাদ করেন। আবার অনেক সময় দিনমজুরি করে সংসার চালান। অভাব-অনাটনের মধ্যেই দুই ছেলেকে পড়ালেখা করাচ্ছেন। বড় ছেলে আশিকুর রহমান রাজিব অনার্সে পড়ছেন। ছোট ছেলে রকিবুল হাসান বিজয় পড়ে ৭ম শ্রেণিতে।

দিনমজুর আরেজুল ইসলামকে ছেলের চাকরি পেতে কোথাও কোন টাকা-পয়সা ঘুষ দিতে হয়েছে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করায় যেখানে কঠিন সেখানে ঘুষ দেব কোথা থেকে।

চাকরি পাওয়া হামিন (১৯)। গত বছর কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে এইচ এস সি পাশ করেছেন। তার পিতা বাবর আলী ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ মোসলেমপুর গ্রামের জিকে কোয়ার্টারে বসবাস করেন। পেশায় দিনমজুর বাবর আলী জানান, নিজের কোন জায়গা-জমি নাই। একবেলা খেয়ে না খেয়ে সংসার চলে তাদের। ছেলে হামিন প্রাইভেট পড়িয়ে নিজের পড়ালেখার খরচ চালিয়েছে। ছেলের চাকরি হওয়ার সংবাদ শুনে তার খুশির কোন সীমা নেই।

অটো চালক হামিদুল হকের কোন ছেলে সন্তান নেই। দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়েই তার সংসার। বড় মেয়ে হাফিজা খাতুন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের দর্শন অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। হাফিজা জানান, পয়সা দিয়ে চাকরি নেয়ার সামর্থ আমার পিতার নেই। শুনেছিলাম পুলিশের চাকরি টাকা ছাড়া হয়না। কিন্তু নিজে চাকরি পেয়ে আমার সেই ধারণা এখন ভুল বলে প্রমাণিত হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাইরুল আলম জানান, যখন এদের লাইনে দাঁড় করানো হয় তখন মাইকে একটি ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম, তোমরা কাউকে একটি টাকা ঘুষ দেবে না। যদি তোমাদের কাছে কেউ ঘুষ দাবি করে তাহলে আমাকে কিংবা থানায় ফোন করে জানাবে। আমার ওপর আস্থা রাখতে পারো। যদি তোমার যোগ্যতা থাকে তাহলে এমনিতেই চাকরি হবে। তাই কাউকে চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়- চাকরি নয়, সেবা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বছরের পহেলা ডিসেম্বর পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চাকরির জন্য ২৫০২ জন প্রার্থী আবেদন করেন। বিভিন্ন ধাপ পেরিয়ে ৩৪১ জন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। একজন প্রার্থী বাদে সবাই লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ ১২৩ জনকে গত ২৭ ফেরুয়ারি মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ডাকা হয়। মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ৭৪ জনকে চুড়ান্ত করা হয়। এদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং নারী ৫ জন। সংবাদ সম্মেলনে নিয়োগ বোর্ডের সদস্য মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান, নিয়োগ বোর্ডেও সদস্য যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবিরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে নিয়োগ প্রাপ্তদের পুলিশ সুপার খাইরল আলম ফুলেল শুভেচ্ছা জানান এবং অভিভাবকসহ সকলকে মিষ্টি মুখ করান।

ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইয়াছিন হোসেন জনি নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান। দন্ডপ্রাপ্ত ইয়াছিন শহরের খন্দকার পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়ার ইয়াছিন হোসেন জনি সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত এবং বিয়ের প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় ২০১৩ সালের ২১ মার্চ কোচিং সেন্টার থেকে পড়া শেষ করে বাড়ি ফেরার পথ থেকে একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরবর্তিতে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াছিন হোসেন জনিসহ কয়েকজনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ৯ বছর পর আদালত ওই ধর্ষণ মামলায় ইয়াছিনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

সরকারকে টেনে হিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপির নেই- হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপির তো নেই, এ দেশে এমন কোন রাজনৈতিক শক্তিও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

হানিফ বলেন, ২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে চেষ্টা করে যাচ্ছে। ফলাফল মানুষ জানে। বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী সমর্থকদের ও জনগনের সাথে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন যে কথাগুলো বলছে সেগুলোও ভাওতাবাজিরই অংশ।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। এ ক্ষেত্রে নির্বাচন আরো গ্রহণযোগ্য করার জন্য যদি কোন প্রস্তাব থাকে দিতে পারেন। কিন্তু সরকারকে বাদ দিয়ে অসংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোন নির্বাচন হবে না।

সোমবার কুষ্টিয়া মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় পিলখানা হত্যাকান্ড নিয়ে হানিফ বলেন, ওইদিন বেগম জিয়ার গতিবিধি ও আচরণ সন্দেহজনক যা এই ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। মির্জা ফখরুলরা এখন উল্টা পাল্টা কথা বলেন, সেদিন থেকে দুদিন বেগম জিয়া কোথায় অন্তধান ছিলেন তা খোলাসা করুন।

এসময় কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খোকসায় একাধিক রাস্তা ও ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার জানিপুর ও বেতবাড়ীয়া ইউনিয়নের একটি রাস্তা ও একটি ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার জানিপুর ইউনিয়নে চরদশকাউনিয়া গ্রামের এক কিলোমিটার দীর্ঘ এইচবি রাস্তা ও বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রামে হরিণ ধরা খালের উপর ব্রিজের উদ্বোধন করা হয়। রাস্তা ও ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নিবার্হী অফিসার রিপন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইদুর রহমান, বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির, জানিপুর ইউনিয়নর চেয়ারম্যান মুজিবুর রহমান মজিদ প্রমুখ।

শেষ রক্ষা হলোনা হত্যা মামলার আসামী ইসাহাকের

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার একটি হত্যা মামলার পলাতক আসামী ইসাহাক আলীকে ৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সোমবার ভোরে রাজাবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকা থেকে ইসাহাক আলীকে আটক করা হয়। আসামী ইসাহাক আলী শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শৈলকুপার চাঞ্চল্যকর আইয়ূব আলী মন্ডল হত্যা মামলার আসামী রাজবাড়ী জেলায় আত্মগোপনে আছে। পরে র‌্যাবের একটি দল রাজবাড়ি জেলার বালিয়াকন্দি থানার ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে আসামী ইসাহাক আলীকে আটক করে। মামলার পর থেকে আসামী দীর্ঘ ৯ বছর ধরে পলাতক ছিলো।

শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামে নেকবার মন্ডল ও আইয়ূব আলী মন্ডলের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৪ সালের ১১ এপ্রিল ইসাহাক আলীসহ তার সহযোগীরা আইয়ূব আলীকে কুপিয়ে মারাত্ম জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের ভাই শওকত আলী মন্ডল শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। তার পর থেকেই আসামী ইসাহাক আলী পলাতক ছিলেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...