বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 315

শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

টানা ২৬ দিন ছুটি কাটিয়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে রবিবার (২১ এপ্রিল) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ইতোমধ্যে সারাদেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

শুক্রবার (১৯ এপ্রিল) সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। এরমধ্যে স্কুল-কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে। তাই দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা আগামী ৭ দিনের জন্য বন্ধ রাখার দাবি জানাচ্ছেন অভিভাবকরা।

বছরের শুরুতে প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী ১০ মার্চ থেকে প্রাথমিক ও মাদরাসায় এবং ১১ মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরুর কথা ছিল। শিখন ঘাটতি পূরণে মাধ্যমিকে ১৫ দিন ছুটি কমিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে রমজানের শুরুতে প্রায় দুই সপ্তাহ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালু ছিল। আর রমজানের প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট হলে দফায় দফায় বিভিন্ন সিদ্ধান্ত আসে। সর্বশেষ আপিল বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি সমন্বয় করে রোজায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার পক্ষে রায় দেন। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় ১০ দিনের ছুটি কমানো হয়।

একইভাবে সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায়ও ছুটি কমিয়ে রমজানের শুরুর দিকে প্রায় দুই সপ্তাহ ক্লাস চালু রাখে সরকার। তবে ছুটি শেষে রবিবার থেকে পুরোদমে চালু হচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

শিশু হাসপাতালের অগ্নিকান্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্তে কমিটি

0
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শিশু হাসপাতাল।

দ্রোহ অনলাইন ডেস্ক

শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে (ঢাকা শিশু হাসপাতাল) ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে হাসপাতালের ‘বি’-বøকের ৫ম তলায় কার্ডিয়াক বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পুড়ে ছারখার হয়ে যায়। এ সময় আইসিইউ শয্যার সব ধরনের সরঞ্জাম ধ্বংস হয়ে যায়।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর, সিদ্দিক বাজার ও তেজগাঁও ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপক দল ছুটে আসে। তাদের সঙ্গে যোগ দেন নৌ-বাহিনীর সদস্যরাও। ফায়ার সার্ভিস ও ডিফেন্সের পাঁচটি ইউনিট একযোগে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা হাসপাতালে ছুটে যান।

অগ্নিকান্ডের পর হাসাপাতালের রোগী, তাদের স্বজন এমনকি চিকিৎসক-নার্সসহ সবার মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তারা দিগি¦দিক ছোটাছুটি করতে থাকেন। রোগীদের অক্সিজেন, ক্যানোলা, স্যালাইন সংযোগ খুলে ওই বøক থেকে বের হয়ে যান। রোগী ও তাদের স্বজনরা ভয় ও আতঙ্কে বাইরে বেরিয়ে তীব্র গরমের মধ্যে এখানে-সেখানে আশ্রয় নেন। হুড়োহুড়ি করতে গিয়ে অনেকে কমবেশি আহতও হন। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কার্ডিয়াক বিভাগের প্রধান ডা. রেজোয়ানা রিনার নেতৃত্বে এই কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই অগ্নিকান্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অগ্নিকান্ডের পর ‘বি’ বøকের সব রোগীকে সরিয়ে ফেলা হয়। এই বøকের ১৯৪টি শয্যায় ১৭৩ জন শিশু রোগী চিকিৎসাধীন ছিল। এরমধ্যে আইসিইউ, পিআইসিইউ এবং এনআইসিইউ, স্ক্যাবু, এইচডিইউর ১৬টি শয্যায় চিকিৎসাধীন রোগীদের পার্শ্ববর্তী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। কিছু রোগী ছাড়পত্র নিয়ে অন্যত্র চলে যান। আগুন লাগার পরপর যেসব রোগী জীবন বাঁচাতে বাইরে বের হয়ে গিয়েছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তারা ওয়ার্ড ও কেবিনে ফিরে যান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় জানায়, আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় নৌবাহিনী। আগুন নেভানোর কাজে যোগ দেওয়া নৌবাহিনীর ঘাঁটি হাজী মহসিনের লেফটেন্যান্ট কমান্ডার তানবিনুর রহমান বলেন, আইসিইউতে যত রোগী ছিলেন, সেসব রোগী ও তাদের স্বজনদের নিরাপদে সরিয়ে নিয়েছেন তারা।

চিকিৎসা নিতে আসা নাসরিন বেগম নামে এক স্বজন জানান, তার বাচ্চা আইসিইউতে ভর্তি ছিল। মুখে ছিল অক্সিজেন মাস্ক। আগুনের খবরে মুখের অক্সিজেন খুলে প্রথমে চার তলায় ছুটে যান। সেখানে অক্সিজেনের ব্যবস্থা না থাকায় নিচে নেমে আসেন।

রোগীর স্বজনরা আরও জানান, দুপুরে আইসিইউর ভেতর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পরপরই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের কার্ডিয়াক ইউনিট এবং এর আশপাশের ওয়ার্ডসহ পুরো ভবন প্রচন্ড ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আইসিইউতে ভর্তি থাকা শিশুর স্বজনরা ভয়ে কাঁদতে থাকেন।

স্বজনরা অভিযোগ করে বলেন, এতবড় একটা হাসপাতাল, অথচ আগুন নির্বাপণের জন্য পর্যাপ্ত সরঞ্জাম নেই। আগুন নেভানোর মতো প্রাথমিক ব্যবস্থাও নেই তাদের।

আগুনে আইসিইউতে থাকা ১০টি মেশিন পুড়ে অকেজো হয়ে যায়। অগ্নিকান্ডের পর কার্ডিয়াক বিভাগে গিয়ে দেখা যায়, আইসিইউর চিকিৎসক কক্ষে থাকা এসি, কম্পিউটার, প্রিন্টার, চেয়ার-টেবিলসহ রোগী ও চিকিৎসকদের ফাইলপত্র পুড়ে ছাই হয়ে যায়। কক্ষের দেওয়ালসহ সবকিছুতেই কালো ধোঁয়ার আস্তরণ পড়ে আছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ ফখরুদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, আইসিইউর ভেতর থাকা এসি বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটেছে। যেখানে সূত্রপাত হয়েছিল, সে জায়গাটিতে অক্সিজেন সরবারহ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। পরে অক্সিজেন সংযোগ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, অগ্নিকান্ডের পর রোগীদের সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে হাসপাতালের ‘বি’ বøকের পাঁচ তলায় আইসিইউতে আগুন লাগার পর শিশুদের দ্রæত সরিয়ে নেওয়া হয়। আগুনের ঘটনায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, খোঁজখবর নিয়ে জানাতে পারব। আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কার্ডিয়াক বিভাগে কর্তব্যরত এক নার্স বলেন, আগুনে পুড়ে যাওয়া প্রত্যেক শয্যায়ই রোগী ছিল। যখন দুর্ঘটনা ঘটে তখন আইসিইউতে ১৬ জন রোগী ছিল। আগুন লাগার পর তাদের প্রত্যেককেই বিভিন্ন ওয়ার্ড ও অন্যান্য আইসিইউগুলোতে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা সাংবাদিকদের বলেন, হাসপাতালের চেয়ার-টেবিল, এসি-ফ্রিজ, শয্যাসহ যা কিছু পুড়েছে সবকিছু ক্ষয়ক্ষতির বিষয় সঠিকভাবে তদন্ত করে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ- যুবলীগের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বোয়ালিয়া বিলের প্রায় ১২ একর ইজারাকৃত জলকর দখল নিয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের মধ্যে সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার রবয়ালিয়া ইউনিয়নের বিল বোয়ালিয়া গ্রামে ইজারা নেওয়া জলকর দখলকেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, বোয়ালিয়া বিলের প্রায় ১৭ একর আয়তনের একটি অংশ গত ৫ বছর ধরে ভোগদখল নিয়ে মাছ চাষ করে আসছিলেন বোয়ালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মীর। এবারও তিনি ওই বিলে মাছ চাষ করেন। তার দখলকৃত অংশের ১২ একর খাস জমি থাকায় তা সরকারের নিকট থেকে নিজ নামে লিজ নেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ।

শুক্রবার সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ জেলা ছাত্রলীগের ছেলেদের নিয়ে বিল দখল করে মাছ ধরতে যান। খবর পেয়ে আব্দুল মতিন মীর তার লোকজনকে নিয়ে শেখ হাফিজ চ্যালেঞ্জ ও তার লোকজনকে ধাওয়া করে করেন। এ সময় সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ উভয় গ্রæপের অন্তত ৭ জন আহত হন। আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ জানান, সরকারী বিধি মোতাবেক তিনি ওই বিল লিজ নিয়েছেন। চলতি ১ বৈশাখ থেকে ওই বিলের জমি ভোগদখল পাওয়ার কথা। দখলদার মতিনকে বারবার তাগিদ দেওয়ার পরও তিনি বিল হস্তান্তর করেননি। বিল বরাদ্দ পাওয়ার পর সেখানে কিছু মাছও ছাড়া ছেড়েছি। লোকজন নিয়ে বিলের কাছে গেলে আব্দুল মতিন ও তার লোকজন হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিলের মাছচাষি আব্দুল মতিন মীর বলেন, ‘আমি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। দীর্ঘ ৫ বছর ধরে বিলের একটি অংশে মাছ চাষ করে আসছি। বর্তমানে বিলে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ রয়েছে। চাষকৃত অংশের প্রায় ৯ একর জমির মালিকানা তার। বাকি জমি স্থানীয়দের। কাউকে কিছু না জানিয়ে কুষ্টিয়া শহর থেকে ছাত্রলীগের ছেলেদের ভাড়া করে নিয়ে এসে বোমাবাজি করে জোরপূর্বক বিল দখল ও মাছ লুট করতে আসেন শেখ হাফিজ চ্যালেঞ্জ। এত ক্ষুব্ধ এলাকাবাসী তাদের ধাওয়া করেন। চ্যালেঞ্জের লোকজনের হামলায় তার ৪ জন আহত হয়েছে বলে দাবি করে তিনি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, বিলকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে। এ ঘটনায় আহত একজনকে কুষ্টিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিলের খাস জমি লিজ দেওয়ার সত্যাতা নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, ওই বিলের ১২ একর খাস জমি শেখ হাফিজ চ্যালেঞ্জকে লিজ দেওয়া হয়েছে।

বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

তব্র তাপদাহে নাকাল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। কোথাও স্বস্তি নেই রোদ আর গরমে। প্রখর রোদে পথ-ঘাট সব কিছুই উত্তপ্ত। খেটে খাওয়া শ্রমিকরা সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন।

শুক্রবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ১৭ শতাংশ। যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৪ ডিগ্রি, বুধবার ৪০ দশমিক ৮ ডিগ্রি ও মঙ্গলবার ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা ছিল সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এছাড়া তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলেও জানায় সংস্থাটি।

চলমান দাবদাহে ফসল রক্ষায় কৃষকদের পরামর্শ দিয়ে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী আরও কিছুদিন তীব্র দাবদাহ অব্যাহত থাকতে পারে। এ সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এমতাবস্থায় ফল বিভাগ, উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার ওপর দিতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির তেমন আভাস নেই। তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এটি এ পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

বিএনপির হাল ধরার কেউ নেই- ওবায়দুল কাদের

0

দ্রোহ অসলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলনে ব্যর্থ এবং নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা নিজেরাই মহাবিপদে আছেন। তাদের হাল ধরার কেউ নেই, তারা পথহারা পথিক।’

শুক্রবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘এদেশের উন্নয়ন-অগ্রগতির পথে প্রধান অন্তরায় জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। দেশের উন্নয়ন-সমৃদ্ধিকে বাঁচাতে হলে যে কোনো মূল্যে এদেরকে রুখতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি নিজেরা বিপদে পড়েছে বলে গুজব ছড়ায়, দেশকে বিপদে ফেলার অপচেষ্টা করে। যতদিন শেখ হাসিনা আছেন, এদেশ ততদিন নিরাপদ থাকবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাই হয়েছে কৃষকদের হাতে। কৃষি বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। এটাকে গুরুত্ব দেওয়ার ফলে বৈশ্বিক সংকটেও কঠিন পরিস্থিতি সহজে মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ।’

শপথের পর ইউপি সদস্য সামিরুল গ্রেফতার

0
আটবক সামিরুল মাঝে সাদা পাঞ্জাবি পরনে

স্টাফ রিপোর্টার

শপথ অনুষ্ঠান থেকে বেড়িয়ে নবনির্বাচিত ইউপি সদস্য ও জোড়া হত্যা ডাকাতিসহ ৩৮ মামলার আসামী সামিরুল (৩৩) আত্ম সমর্পন করেছেন। না পুলিশ তাকে আটক করেছে।

কুষ্টিয়া খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সামিরুল নির্বাচিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে তিনি শপথ নেন। এর পর রাস্তায় বেড় হলে খোকসা থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আটক সামিরুল ওসমানপুর গ্রামের সামছুদ্দিন ওরফে কাঠো মন্ডলের ছেলে।

উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান নিশ্চিত করে জানান, ওসমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বরের মৃত্যু জনিত কারণে সম্প্রতি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই উপ নির্বাচনে বিজয়ী সামিরুল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শপথ বাক্য পাঠ করেন। তিনি আরও শুনেছেন মামলার আসামী হওয়ায় পুলিশ তাকে আটক করেছে।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম বলেন, বিপুল ভোটে নির্বাচিত মেম্বর সামিরুল শপথের পর আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমপর্ণ করেছে। তার বিরুদ্ধে দুই একটি ছোট খাটো মামলা আছে। সেগুলোতে তিনি জামিনে রয়েছেন।

গ্রেফতার অভিযানে অংশ নেওয়া থানা পুলিশের এএসআই সোহেল জানান, গড়াই নদীর চরের ডাবল মাডার, ডাকাতি, অস্ত্র বিস্ফোরকসহ বিভিন্ন থানায় সামিরুলের বিরুদ্ধে ৩৮টি মামলা রয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। একটি মামলাতেও তার জামিন নাই।

তিনি আরও জানান, আগামী শনিবার সামিরুলের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হতে পারে।

কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় কুমারখালী জেএ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত প্রদর্শনীর উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এসময় প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে মোট ৩৫ টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি, ছাগল, ভেড়া, হাঁস মুরগিসহ বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন এবং প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে সার্টিফিকেট, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়।

সাংবাদিক কাঙাল হরিনাথের ১২৮ তম প্রয়াণ দিবস পালন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, সমাজ সংস্কারক, নারী শিক্ষার পথিকৃৎ, বাউল সাধক ও সাহিত্যিক সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১২৮ তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর চত্বরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জাদুঘর মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -০৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। সভাপতিত্ব করেন ইউএনও এস এম মিকাইল ইসলাম।

কাঙাল হরিনাথ ১৮৩৩ সালের ২২ জুলাই কুমারখালীর কুন্ডুপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। ১৮৯৬ সালের এই দিনে তিনি মারা যান। তিনি ১৮৬৩ সালের এপ্রিল মাসে কুমারখালী থেকে গ্রামবার্তা নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ শুরু করেন। তাঁর স্মরণে কুমারখালীতে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়েছে। কিন্তু অযতœ – অবহেলায় রয়েছে কাঙালের বাস্তুুভিটা ও সমাধিঘর।

এবিষয়ে কাঙাল হরিনাথের চতুর্থ বংশধর প্রয়াত অশোক মজুমদারের স্ত্রী গীতা রানী মজুমদার আক্ষেপ করে জানান, সারাজীবন নির্যাতিত -নিপীড়িত মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন কাঙাল হরিনাথ। কিন্তু আজ কাঙালের বংশধরেরাই বঞ্চিত – অবহেলিত জীবন – যাপন করছে। অনেক প্রচেষ্টার পর গত বছর বাস্তুভিটা থেকে কাঙালের ব্যবহৃত মুদ্রণযন্ত্রটি জাদুঘরে স্থানান্তর করা হয়েছে। তবে আজও অবহেলায় অরক্ষিত কাঙালের বাস্তুুভিটা ও সমাধিঘর।

সন্ধ্যে হলেই গ্রামের রাস্তায় জ্বলে ওঠে বিদ্যুতের আলো

0

স্টাফ রিপোর্টার

তখনো সন্ধে নামেনি। পাশের বাড়ি খাবার পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা আনোয়ারা। হঠাৎ তার চোখ আটকে যায়, “রাস্তার কারেন্টের খুটিতে চাঁদের ল্যাহাল (মত) বাত্তির সলোক (আলো)” দেখে। আনায়ারা সেদিন বুঝতে পারেনি “শহরের মত গ্রামের রাস্তায় কিডা ঝকঝকে কারেন্টের বাত্তি দিলো।”

স্বাধীনতার কয়েক বছর পর আনোয়ারা এ গাঁয়ে বউ হয়ে এসছিলেন, তখন পদ্মা নদীর অববাহিকার এই গ্রাম গুলোর মানুষ জমির আইল দিয়ে হাট-বাজারে যেতো। রাস্তা ছিল না। পাকা রাস্তা হয়ে গেলো। বিদ্যুত এসেছে। এবার ছেলেদের কল্যানে গ্রামের প্রতিটি রাস্তা অলি-গলীতে বিদ্যুতের আলো জ্বলে উঠলো। এ সবই তার কাছে স্বপ্নের মত মনে হচ্ছে।

উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর-পূর্বে পদ্মা নদীর কোল ঘেসে আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের আমবাড়িয়া গ্রাম। অনেক ক্ষেত্রে পিছিয়ে পরা পদ্মা তীরের বৃহৎ জনগোষ্টির আর্র্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে এসেছে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৮ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সংগঠন “ইচ্ছা”র কর্ণধরেরা। ইতোমধ্যে এই সংগঠনের উদ্যোগে গ্রামটির প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে গ্রামীন সড়কে বিদ্যুতের বাতি জ্বলতে শুরু করেছে।

বুধবার সন্ধ্যায় সরেজমিন আমবাড়িয়া গ্রাম ঘুরে দেখা য়ায়, উপজেলা সদরের সাথে যোগযোগের প্রধান রাস্তার পাশদিয়ে বিদ্যুৎ সরবরাহের অধিকাংশ খুটিতে আলো জ্বলে উঠেছে। পশ্চিম পাড়ার মসজিদে মাগরিবের নামাজে যাচ্ছিলেন বৃদ্ধ আফতাব প্রামানিক। তিনি বলেন “রাস্তায় কারেনের (কারেন্ট) বাত্তি দিয়ে রাত বি রাত বেড়ানের সুবিদে হয়চে। এখন চোর চুটকাও কমবিনি।” গ্রামের ছেলেদের উদ্যোগে গ্রামের রাস্তার খুটিতে খুটিতে বিদ্যুতের আলো দেখে খুশি হয়েছেন তারমত অনেকেই।

ঘরের কোণে বিদ্যুতের লাইট পাওয়াই নিজেদের নিরাপদ মনে করছেন ৯ম শ্রেণির ছাত্রী জুলি, ৮ম শ্রেণির ছাত্রী আইরিন, কুষক কামাল। গ্রামের রাস্তা ঘুটঘুটে অন্ধকার থাকায় সন্ধ্যা নামলেই তারা দরজা জানালা বন্দ করে বাড়ি থাকতো। সপ্তাহ আগে তাদের পাড়ায় আলো লাগানো হয়েছে।

সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইচ্ছা’র এক কর্ণধর আসলাম বিশ্বাস। তিনি পেশায় নির্মান মিস্ত্রী। তিনি জানান, সংগঠনটি দুস্থ অসহায় রোগীদের চিকিৎসা, শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক কর্মসূচি বাস্তবায়ন, গ্রামের দরিদ্র ও পিছিয়ে পরা মানুষদের নিয়ে তারা কাজ করে চলেছেন। তারা প্রায় ১৬ বছর ধরে সামাজিক আন্দোলনে অবদান রেখে চলেছেন বলে দাবি করেন।

তিনি আরও বলেন, গ্রামকে আলোকিত করতে তাদের এবারের এই প্রকল্পটি ব্যয়বহুল। প্রবাসী ও দেশে ভিতরে কর্মরত সদস্যদের অনুদানে এসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তারা গ্রামবাসীর সাথে আলাপ আলোচনা করে তাদের মতামদের ভিত্তিতে বিদ্যুতের খুটির কাছে যার বাড়ি সে বিদ্যুত দেবে এই শর্তে কাজ করে চলেছেন। বিদ্যুত দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কেউই বাদসাধেনি। পরবর্তীতে বাতি ও সংযোগ মেরামত করবে সংগঠন।

প্রকল্পের দায়িত্বে থাকা সংগঠনটির সদস্য সোহান জানান, গ্রাম জুড়ে পল্লী বিদ্যুত সমিতির বিদ্যুত সঞ্চালন লাইনের প্রায় ১০২টি খুটি রয়েছে। জনবসতি ও জনগুরুত্বপূর্ণ ৯০টি স্থানে বিদ্যুতের খুটিতে বৈদতিক ভাল্প দেওয়া হবে। গত দুই সপ্তাহে তারা প্রায় ৫৬ টি স্থানে আলোর সংযোগ দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে তাদের শতভাগ কাজ শেষ হবে। প্রতি আলো পেছনে একটি করে সেন্সর সুইচ লাগানো আছে। যাতে আলো গুলো সংক্রিয় ভাবে জ্বলতে ও নিভতে পারে।

মহেশপুরে ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে জমি দখলের চেষ্টার প্রতিবাদে নিজের ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আরেক ভাই।

বুধবার সকালে উপজেলার সুন্দরপুর গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিলানী মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, পৈত্রিক সুত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি তার আপন বড় ভাই খাজা মইনউদ্দিন চৌধুরী নয়ন জোরপুবর্ক দখল করে নিয়েছেন। অথচ ক্রয়কৃত জমি ও পৈত্রিক সুত্রে পাওয়া জমির নামজারী ও খাজনা পরিশোধ তার নামে হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করলে তার ভাই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তার ভাই নয়ন ও ভাতিজা জীবন প্রতিনিয়ত জিলানী মহিউদ্দিন চৌধুরীকে হত্যার পরিকল্পনা করছেন বলেও জানান।

লিখিত বক্তব্যে বলা হয়, তার জমিতে থাকা লিচু গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ও আম গাছগুলো দখল করে নিয়েছেন। এ বিষয়ে মহেশপুর থানায় অভিযোগ দিলে পুলিশ জমি বুঝিয়ে দিলেও সেই জমির উপরে যেতে দিচ্ছেন না তার ভাই। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে অভিযুক্ত খাজা মইনউদ্দিন চৌধুরী নয়ন বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সত্যি না। যে জমি দখলের কথা বলা হচ্ছে সেই জমি আমার। তাই আমি দখল করে নিয়েছি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...