বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 537

কুষ্টিয়ায় আবারো ডেঙ্গু রোগী শনাক্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

করোনার হটস্পট খ্যাত কুষ্টিয়া জেলায় এবার ডেঙ্গুর হানা। খোকসার পর এবার জেলায় দ্বিতীয় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের নাম তরিকুল বারী বকুল (৩৫)। বর্তমানে তাঁকে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের ২ নং মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বকুল দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে এবং আমদহ বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: এম এ মোমেন জেলায় প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকাল ৪ টার সময় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন তরিকুল বারী বকুলের মা আছিয়া খাতুন জানান, গত ৭ দিন আগে তাঁর ছেলে বকুল জ¦রে আক্রান্ত হন। জ¦রের সাথে মাথা এবং শরীরে ব্যথা অনুভূত হয়। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে বকুল ঔষধ সেবন করতে থাকেন। কিন্তু শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে গত ৮ আগষ্ট ডেঙ্গু পরীক্ষা করালে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে আরো নিশ্চিত হওয়ার জন্য সোমবার (৯ আগষ্ট) কুষ্টিয়ার একটি বেসরকারী ডায়াগনেস্টিক সেন্টারে পুনরায় ডেঙ্গু পরীক্ষা করলে সেখানেও তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের কর্তব্যরত ইন্টার্নী চিকিৎসক ডা: আতিক রব্বানী জানান, সোমবার দুপুর ৩ টা ১০ মিনিটের সময় ডেঙ্গু আক্রান্ত তরিকুল বারী বকুলকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি জানান, হাসপাতালে চিকিৎসা শুরু করার পর থেকে রোগীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। শরীরের তাপমাত্রাও কমে গেছে। তিনি আগের চেয়ে ভালো আছেন। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনার মত ডেঙ্গু রোগ যেন জেলায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগ সর্তক অবস্থায় রয়েছে। কুষ্টিয়া পৌর এলাকা ছাড়াও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগ নিয়ে মানুষ-জনের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

সম্প্রতি খোকসার কমলাপুরের এক ব্যক্তি ডেঙ্গু সনাক্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার চিকিৎসা চলছে। তিনি ঢাকা ফেরত।

দুই কোম্পানির টিকা মিলিয়ে নিলে বেশি সুরক্ষা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা অতিমারি থেকে বাঁচতে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন মিলিয়ে টিকা নিলে কার্যকারিতা বেশি হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।

সেই তথ্য অনুযায়ী, একই টিকার দু’টি ডোজ নেওয়ার পরিবর্তে কোভিশিল্ড, কোভ্যাক্সিন মিলিয়ে নিলে সুরা বেশি হয়।

অনেকেরই প্রথম ডোজে কোভিশিল্ড দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজে আবার দেয়া হয়েছে কোভ্যাক্সিন। কোথাও আবার প্রথমে কোভ্যাক্সিন এবং পরে কোভিশিল্ড দেয়া হচ্ছে দেশটিতে।

সেই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ১৮ জনের ওপর পরীা চালিয়েছিল আইসিএমআর। তাতে প্রথম ডোজ হিসেবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার টিকা কোভিশিল্ড দেওয়া হয়েছিল। ছ’সপ্তাহের ব্যবধানে দেয়া হয়েছিল ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন। তারপর প্রাপ্য পরিসংখ্যানের তুলনা করা হয়।

আইসিএমআরের প থেকে জানানো হয়েছে, গবেষণা প্রক্রিয়ায় ৯৮ জন স্বেচ্ছাসেবক ছিলেন। সদস্যদের কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দেয়া হয়েছিল, করোনাভাইরাসের আলফা, বিটা এবং ডেল্টা প্রজাতির বিরুদ্ধে তাদের অ্যান্টিবডি বেশি ধরা পড়েছে।

করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ মতা গড়ে তুলতে সব ধরনের টিকাই কার্যকর। টিকা নিয়ে দ্বিধা কাটাতে এই গবেষণা সাহায্য করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

নারীনেত্রী হওয়ায় শেখ হাসিনাকে বারবার হত্যাচেষ্টা : হাইকোর্ট

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শেখ হাসিনা নারীনেত্রী হওয়ার কারণেই বারবার জঙ্গিদের এমন হত্যাচেষ্টার মুখে পড়তে হয়েছে বলে পর্যবেণ দিয়েছেন হাইকোর্ট। গোপালগঞ্জের কোটালিপাড়ায় সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জনের মৃত্যুদÐ বহাল রেখে হাইকোর্ট থেকে প্রকাশিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে এমন পর্যবেণ দিয়েছেন আদালত।

সোমবার ৮৬ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর আগে রায় প্রদানকারী বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামান রায়ে স্বার করেন। গত ১৭ ফেব্রæয়ারি বিচারপতিদ্বয় সংপ্তি রায় দিয়েছিলেন।

৮৬ পৃষ্ঠার রায়টি বাংলায় প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপরে আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

জানা গেছে, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রবিবার এই রায়ের অনুলিপি জমা দেয়া হয়। সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপে মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, ওই মামলার রায় লেখা সম্পন্ন হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে।

কোটালিপাড়ায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় (৭৬ কেজি ওজনের বোমা মামলা হিসেবে পরিচিত) ১০ জনের মৃত্যুদÐ, একজনের যাবজ্জীবন ও একজনের ১৪ বছরের কারাদÐ বহাল রেখে গত ১৭ ফেব্রæয়ারি রায় দেন হাইকোর্ট। এই রায়ে নি¤œ আদালতে ১৪ বছরের কারাদÐপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক সরোয়ার হোসেন মিয়াকে খালাস দেয়া হয়। ফাঁসির রায় অনুমোদনের জন্য নি¤œ আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স ও কারাবন্দি আসামিদের করা আপিল আবেদনের ওপর শুনানি শেষে এই রায় দেন হাইকোর্ট।

মৃত্যুদÐ বহাল রাখা আসামিরা হলেন- ওয়াসিম আখতার ওরফে তারেক হোসেন ওরফে মারফত আলী, মো. রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম ওরফে শিমন খান, মো. ইউসুফ ওরফে আবু মুসা হারুন ওরফে মোসাহাব মোড়ল, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক ওরফে আবু ওমর।

এছাড়া মেহেদি হাসান ওরফে গাজী খান ওরফে আবদুল ওয়াদুদকে যাবজ্জীবন এবং আনিসুল ওরফে আনিস ও মো. মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমানকে দেয়া ১৪ বছর সশ্রম কারাদÐ বহাল রেখেছেন হাইকোর্ট। তবে কারাবন্দি এই দুজনের এরই মধ্যে সাজাভোগ করা হয়ে গেলে তাদের কারাগার থেকে মুক্তি দিতে বলা হয়েছে। আর নি¤œ আদালতে ১৪ বছরের সশ্রম কারাদÐপ্রাপ্ত সরোয়ার হোসেন মিয়াকে খালাস দেয়া হয়েছে।

হরকাতুল জেহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মামলাটিতে মূল আসামি ছিলেন। কিন্তু অন্য মামলায় এই জঙ্গি নেতার ফাঁসি কার্যকর হওয়ায় এই মামলা থেকে তার নাম বাদ দেয়া হয়েছে।

২০০০ সালের ২১ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের মাঠে তৎকালীন বিরোধী দলীয় নেতা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশ থেকে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোটালিপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।

২০০১ সালের ১৫ নভেম্বর মুফতি হান্নানসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২০০৪ সালের ২১ নভেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। আদালতে স্যা দিয়েছেন ৩৪ জন। অন্য মামলায় হুজি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হওয়ায় এই মামলার রায়ে তার নাম বাদ দেয়া হয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার মতায় আসার পর ২০০৯ সালের জুন মাসে অধিকতর তদন্ত করে আরও নয়জনকে অভিযুক্ত হিসেবে যুক্ত করে সম্পূরক চার্জশিট দেয়া হয়। তখন মামলাটি পাঠানো হয় ঢাকা-২ দ্রæত বিচার ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালে ২০১৭ সালের ২০ আগস্ট বিচার শেষ করে রায় দেয়া হয়। রায়ে ১০ জঙ্গির মৃত্যুদÐ ঘোষণা করা হয়। এই রায়ে গুলি করে তাদের প্রত্যেকের মৃত্যুদÐ কার্যকর করার কথা বলা হয়। এরপর হাইকোর্টে রায় গেলে ১০ জঙ্গির মৃত্যুদÐ বহাল রাখা হয়। সোমবার সেই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হলো।

শেষ ম্যাচেও অস্ট্রেলিয়াকে গুড়িয়ে বাংলাদেশ

0
ছবি সংগৃহীত

দ্রোহ স্পোর্টস ডেস্ক

শেষ টি-টোয়েন্টিতে আরও দিশেহারা সফরকারীরা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। মাত্র ৬২ রানে গুটিয়ে গেলো তারা। এ ম্যাচেই অজিদের সর্বনি¤œ স্কোরের লজ্জায় ডুবিয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পঞ্চম টি-টোয়েন্টি ৬০ রানে জিতেছে স্বাগতিক বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিংয়ের সামনে ১৩.৪ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। তাই ১২২ রান করেও বাংলাদেশ পেয়েছে বড় জয়। অজিদের লজ্জায় ডুবিয়ে আগেই পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ মিশন শেষ করলো ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে।

সোমবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা স্বাগতিক দল শেষ করেছে ৪-১ ব্যবধানের জয়ে।

বাংলাদেশের পুঁজি ছিল মাত্র ১২২ রানের। তবে এই উইকেটে এ রানটাও যে পাহাড়সমান, সেটা হারে হারেই টের পেল অস্ট্রেলিয়া। ১৪ রানে শেষ ৭ উইকেট হারাল তারা।

১২৩ রানের ল্েয খেলতে নামা অস্ট্রেলিয়াকে শুরু থেকেই চেপে ধরেন টাইগার বোলাররা। ১৭ রানের মধ্যে ২ উইকেট হারায় ম্যাথু ওয়েডের দল। দুটি উইকেটই নেন নাসুম আহমেদ।

গত ম্যাচে বলতে গেলে ড্যান ক্রিশ্চিয়ানের ব্যাটিংয়ের কাছেই হেরে গিয়েছিল বাংলাদেশ। মাত্র ১০৫ রানের ছোট্ট ল্য তাড়া করতে নেমে অসি ব্যাটসম্যান সাকিব আল হাসানের এক ওভারেই হাঁকান ৫ ছক্কা।

ভয়ংকর এই ব্যাটসম্যানকে এবার উইকেটে থিতু হতে দেননি নাসুম। টাইগার বাঁহাতি এই স্পিনার ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই বোল্ড করে দেন ক্রিশ্চিয়ানকে।

নাসুমের ঘূর্ণি ডেলিভারিতে ক্রস খেলতে গিয়ে পুরোপুরি মিস করেন ক্রিশ্চিয়ান (৩ বলে ৩), ভেঙে যায় উইকেট। ৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। পরের ওভারে এসে নাসুম তুলে নেন এই সিরিজে অস্ট্রেলিয়ার সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানকেও।

অসি ইনিংসের চতুর্থ ওভারে মিচেল মার্শকে এলবিডবিøউ করেন নাসুম। ¯øগ করতে গিয়ে বল মিস করলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি মার্শ (৪)।
এরপর ম্যাথু ওয়েড আর ম্যাকডরমট কিছুটা চোখ রাঙানি দিয়েছিলেন। গত ম্যাচে বেদম মার খাওয়া সাকিব আল হাসান এবার অষ্টম ওভারে বল হাতে নিয়েই নিজের দ্বিতীয় ডেলিভারিতে বোল্ড করেছেন অসি অধিনায়ক ওয়েডকে (২২ বলে ২২)।

পরের ওভারে অস্ট্রেলিয়ার দুঃখ আরও বাড়ান মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের প্রথম ওভারে তিনিও সাফল্য পান, ফেরান ম্যাকডরমটকে (১৬ বলে ১৭)।

এক ওভার একটু স্বস্তিতে কেটেছিল অস্ট্রেলিয়ার। তারপর মোহাম্মদ সাইফউদ্দিনের জোড়া আঘাত। প্রথমে দারুণ এক ডেলিভারিতে তিনি বোল্ড করেন অ্যালেক্স কারেকে (০)। এক বল পর উইকেটের পেছনে ক্যাচ ময়েচেস হেনড্রিকস (৩)।

পরের ওভারে সাকিবকে কাট করতে গিয়ে শর্ট কভারে ক্যাচ অ্যাশটন টার্নার (১)। ৫৪ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। এরপর লেজটা মুড়ে দিতে আর সময় লাগেনি। ১৩.৪ ওভারেই ৬২ রানে গুটিয়ে যায় অসিদের ইনিংস।

আগের ম্যাচের দুঃস্বপ্ন কাটিয়ে সাকিবই দলের সেরা বোলার। মাত্র ৯ রানে নিয়েছেন ৪ উইকেট। সাইফউদ্দিন ১২ রানে ৩টি আর নাসুম ৮ রানে নেন ২ উইকেট।

এর আগে অস্ট্রেলিয়ান বোলাররা শেষের দিকে এমনভাবেই চেপে ধরেন টাইগার ব্যাটসম্যানদের, প্রত্যাশার কাছাকাছিও যেতে পারেনি স্বাগতিকরা।

শেষ ৫ ওভারে মাত্র ২০ রান তুলতে পারে বাংলাদেশ। হারায় ৩ উইকেট। ফলে অলআউট না হয়েও ৮ উইকেটে ১২২ রানে আটকে যায় টাইগারদের ইনিংস।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সৌম্য সরকারের টানা ব্যর্থতায় এবার ওপেনিং জুটিতে পরিবর্তন আনা হয়। প্রমোশন পেয়ে নাইম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধন করে মাহেদি হাসান।

নতুন জুটি খারাপ করেনি। প্রথম তিন ওভারেই ৩৩ রান তুলেছিলেন নাইম আর মাহেদি। তাদের ২৭ বলে ৪২ রানের ঝড়ো জুটিটি শেষ পর্যন্ত থেমেছে মাহেদির ব্যাটের নিয়ন্ত্রণ হারিয়ে।

ইনিংসের পঞ্চম ওভারে অসি অফস্পিনার অ্যাটশন টার্নারকে ব্যাকফুটে গিয়ে পুলের মতো খেলতে চেয়েছিলেন মাহেদি। হাত থেকে তার ব্যাট ছুটে যায়, অন্যদিকে বল উঠে যায় ওপরে। মিডউইকেটে দাঁড়িয়ে সহজ ক্যাচ নেন অ্যাশটন অ্যাগার।

এরপর নাইম সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন। নবম ওভারে ড্যান ক্রিশ্চিয়ানকে অযথা রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাটের ভারসাম্য হারিয়ে ফেলেন তিনিও। পয়েন্টে সহজ ক্যাচ নেন অ্যাগার। একটি করে চার-ছক্কার নাইম করেন বল সমান ২৩ রান।
গত ম্যাচের মতো এদিনও উইকেটে এসে শুরু থেকেই হাসফাঁস করছিলেন সাকিব আল হাসান। বারকয়েক ভাগ্যগুণে বেঁচে যান। তবে বাঁচতে পারেননি দশম ওভারে এসে। অ্যাডাম জাম্পার ঘূর্ণি ডেলিভারি প্যাডে লেগে এলবিডবিøউ হন সাকিব (২০ বলে ১১)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে ৮২ ইনিংসে কখনও লেগবিফোর উইকেট হননি বিশ্বসেরা অলরাউন্ডার। তার ওপর হঠাৎ যেন খারাপ সময় ভর করেছে। গত ম্যাচেও ব্যাটে-বলে অনুজ্জ্বল ছিলেন।

গত ম্যাচে ব্যর্থ মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য এবার শুরু করেছিলেন ঝড়ো গতিতে। তবে সফট ডিসমিসাল হয় তার। অ্যাশটন অ্যাগারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে হালকা ব্যাট ছুঁইয়ে দেন টাইগার অধিনায়ক, বোলারই নেন ফিরতি ক্যাচ। তাতেই থামে তার ১৪ বলে এক ছক্কায় ১৯ রানের ইনিংসটি।

ওই ওভারের শেষ বলে বড় এক ছক্কা হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এবার চারে খেলতে নামা সৌম্য। কিন্তু শুরুর দিকে বল নষ্ট করা এই বাঁহাতি এবারও উৎড়ে যাওয়ার মতো ব্যাটিং করতে পারেননি। ১৮ বলে ১৬ রান করে লংঅফে ক্যাচ দিয়ে ফেরেন।

এরপর বল নষ্ট করে সাজঘরের পথ ধরেন নুরুল হাসান সোহান (১৩ বলে ৮)। ছক্কায় ইনিংস শুরু করেও এবার আর মনে রাখার মতো কিছু করতে পারেননি আফিফ হোসেন ধ্রæব (১১ বলে ১০)।

মোহাম্মদ সাইফউদ্দিন রানআউট হন শূন্যতে। ৮ বল খেলে মাত্র ৪ রান তুলতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে ১২২ রানের বেশি এগোতে পারেনি টাইগাররা।

পবিত্র আশুরা ২০ আগস্ট

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমবার বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

হিজরি মহররম মাসের ১০ তারিখ আশুরায় বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তবে এবার তা সাপ্তাহিক ছুটির দিনে পড়ল। সোমবার সন্ধ্যায় বায়তুল মোকারমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

তিনি জানান, সোমবার বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ১১ আগস্ট বুধবার থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে আসছে।

খোকসায় অক্সিজেন সংকট নিরশনে ব্যক্তিগত উদ্যোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনা আত্রান্ত রোগীদের অক্সিজেন সঙ্কট নিরশনে এগিয়ে এলেন বিজিএমই’র ডিরেক্টর তরুন শিল্পপতি মহিউদ্দিন রুবেল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জান সোহেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় হাসপাতালে ভর্তি করোনা রোগীদের অক্সিজেন সংকট মোকাবালার পূর্ব প্রস্তুতি হিসেবে বিজিএমই’র ডিরেক্টর তরুন এ শিল্পপতি স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন স্যালেন্ডার প্রদান করেন। প্রতিটি স্যালেন্ডারে ১০ লিটার অক্সিজেন ধারণ ক্ষমতা সম্পন্ন।

হেলেনা-পরীমণিদের মামলার তদন্তের দায়িত্ব চেয়ে র‌্যাবের আবেদন

0

দ্রোহ বিনোদন ডেস্ক

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসা ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে করা মামলা গুলোর তদন্তভারের অনুমতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। এ সক্রান্ত অবেদন করা হয়েছে রবিবার।

তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসার ১০ মামলার যেসব আসামিকে তারা সম্প্রতি গ্রেফতার করেছেন, সেসব মামলার বাদী র‌্যাব। ওই মামলাগুলোর তদন্তভার র‌্যাবকে দেওয়ার অনুমতি চেয়ে পুলিশ সদর দপ্তরে রবিবার একটি চিঠি দেওয়া হয়েছে।

গত ২৯ জুলাই গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের প থেকে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে পৃথক পাঁচটি মামলা করা হয়।

দুদিন পর ১ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বারিধারা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তার করে।

৪ আগস্ট বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজকে গ্রেপ্তার করে। র‌্যাবের প থেকে পরীমণি ও নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দুটি মামলা করা হয়।

এখন হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসাসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে করা ১০টি মামলার তদন্তের দায়িত্ব চাইল র‌্যাব।

ঝিনাইদহে কমেছে মিলারদের চাল বিক্রি

0

ঝিনাইদহে কমেছে মিলারদের চাল বিক্রি

ঝিনাইদহের চালকল মালিদের চাল বিক্রি কমে গেছে। শেষ দশ দিনে বিক্রির পরিমাণ কমেছে গড়ে ৭০ ভাগ। চালের দামও মোটা-চিকোন ভেদে কমেছে গড়ে দুই টাকা।

সারা বাংলাদেশে চাল উৎপাদনে অন্যতম স্থান দখল করে আছে ঝিনাইদহ। জেলার ৬ উপজেলায় ১৫ টি অটো রাইস মিল এবং পাচ শতাধীক হাস্কিং মিল রয়েছে। এর মধ্যে সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় রয়েছে সব থেকে বেশী চাল মিল। এসব মিল থেকেই প্রতিদিন হাজার হাজার টন চাল যায় দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু বেশ কিছু দিন কমে এসেছে চাল বিক্রির পরিমান। সরকারের খাদ্য মন্ত্রনালয়ের চালের বাজার দর নিয়ন্ত্রণে এলসি’র মাধ্যমে চাল আমদানী করা হবে এমন আতঙ্কে বিভিন্ন এলাকার মিল মালিকরা আসছেন না এসব এলাকায় চাল কিনতে। ফলে মিলারদের চাল বিক্রি কমেছে শতকরা প্রায় ৭০ ভাগ।

মিল মালিকরা জানান, কেজি প্রতি চালের দাম ২ থেকে ৩ টাকা কমে আসলে ব্যবসায়ী ও ভোক্তা সকলের জন্যই বাজারে ভারসাম্য ফিরে আসবে।

মিল মালিক আক্তার হোসেন ভান্ডারী জানান, বেশ কিছুদিন ধরে ব্যবসা অত্যন্ত মন্দা যাচ্ছে। বেচা-বিক্রি অনেক কমেছে। তারপর যদি এলসি’র চাল দেশে ঢোকে তাহলে আমাদের লোকসান গুনতে হবে।

জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন জানান, করোনার মধ্যে ব্যবসা এমনিতে মন্দা যাচ্ছে। অনেকেই বেশী দামে ধান কিনে রেখেছে। ফলে এভাবে যদি চলতে থাকে তাহলে ব্যবসায়ীদের তির শেষ থাকবে না।

তিনি আরো বলেন, যদি এলসি’র মাধ্যমে চাল আমদানী করে তাহলে যেন ব্যবসায়ীদের দিক বিবেচনা করা হয়।

শৈলকুপায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় হালিম (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ধর্ষন চেষ্টার শিকার ওই ছাত্রীর বাবা শৈলকুপা থানায় লিখিত অভিযোগ করেছেন।

উপজেলার দুধসর ইউনিয়নের ত্রিপুরাকান্দি গ্রামে ছাত্রী ধর্ষন চেষ্টার ঘটনাটি ঘটে। হালিম একই গ্রামের সাব্দার এর ছেলে।

ছাত্রীর পারিবারিক সুত্রে জানা গেছে, হালিম বিবাহিত। এমন অপকর্ম এর আগেও করেছে। সঠিক বিচার না হওয়ায় ঘরে স্ত্রীকে রেখে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।

ওই ছাত্রীর মা আরোও জানায়, তার মেয়ে ১০ম শ্রেণির বিজ্ঞান শাখার মেধাবী ছাত্রী, রাত জেগে পড়া লেখা করে। শনিবার মধ্যরাতে তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে সাবেক মেম্বর সাব্দারের লম্পট ছেলে হালিম ধর্ষণের উদ্দেশ্য তার মেয়েকে ঝাপটে ধরে। এসময় তার মেয়ের চিৎকার দিলে হালিম পােিয় যায়। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, স্কুল ছাত্রীর বাবা লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে।

ঝিনাইদহে প্রথম আলোর সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানীর মামলা

0
ঝিনাইদহের মানহানির মামলায় যাদের আসামী করা হয়ছে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানসহ তিনজনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

রবিবার কালীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। যার মামলা নং কালী সিআর-৮৬/২১। মামলার অন্য দুইজন আসামী হলেন প্রথম আলো পত্রিকার ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক জেলার সিনিয়র সাংবাদিক আজাদ রহমান ও কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন কলেজের অধ্য ড. মাহবুবুর রহমান।

ভার্চুয়াল আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের প্রতি সমন জারী করেছেন এবং আগামী ২০ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য্য করেছেন।

বাদী সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার তার নালিশীর বিবরণে উল্লেখ করেছেন, গত ৬ আগষ্ট দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় “মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজে অধ্য নিয়ে সাংসদের আপত্তি, ১৪ মাস বেতন বন্ধ শিকদের” শিরোনামে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন। এতে তার রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তি জীবনের ব্যাপক সুনাম ুন্ন হয়েছে যা অর্থ দ্বার পুরণ যোগ্য নয়। উপরোক্ত বাদীর ৫ কোটি টাকার মানহানী হয়েছে বলে দাবী করা হয়। সংসদ সদস্যের দাবী, তথ্য যাচাই বাছাই না করেই তার রাজনৈতিক প্রতিপরে দ্বারা প্রভাবিত হয়ে বিবাদীরা এহেন সংবাদ প্রকাশ করেছেন। এমপি আনার মামলার আরজিতে আরো উল্লেখ করেন ২০১৮ সালের ২৭ আগষ্ট থেকে এই ৩৫ মাস তিনি অফিসিয়াল বা আন-অফিসিয়ালি কলেজের সঙ্গে যুক্ত নয়। ফলে অধ্য মাহবুবুর রহমানকে কলেজ থেকে বের করে দেওয়া বা কলেজে প্রবেশে বাধা প্রদান করার খবরটি সত্য নয়। তাছাড়া খবরে ২০ জনকে অবৈধ ভাবে নিয়োগ প্রদানের বিষয়টিও অসত্য ভাবে উপস্থাপন করা হয়েছে।

মামলার বিষয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান জানান, সংবাদটি উপযুক্ত তথ্য প্রমানের ভিত্তিতে করা হয়েছে। কোন অসৎ উদ্দেশ্য বা সাংসদের মানহানী করার জন্য নয়। সংবাদে যথারীতি ভাবে সাংসদ আনোয়ারুল আজীম আনারের বক্তব্য সুস্পষ্ট ভাবে উপস্থাপন করা হয়েছে। তারপরও তিনি পত্রিকায় কোন প্রতিবাদ না পাঠিয়ে আদালতে মানহানী মামলা করেছেন যা হয়রানীর নামান্তর মাত্র।

এদিকে সাংবাদিকদের নামে সংসদ সদস্যের মানহানী মামলা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঝিনাইদহের সাংবাদিকরা। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...