গভীর মনোযোগ দিয়ে সিনেমার পোষ্টার দেখছে শীত পোশাকে মোড়ানো শশুটি। শনিবার সকাল ১১ টার দিকে কুষ্টিয়ার খোকসার একমাত্র সিনেমা হলের সামনে থেকে ছবিটি তোলা হয়।
শৈত্যপ্রবাহ বাড়ার আভাস
দ্রোহ অনলাইন ডেস্ক
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করবে।
শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বারিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এছাড়া, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
সংস্থাটি জানায়, ২১ জানুয়ারি থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে জানানো হয়, আগামী ২২ জানুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানায় সংস্থাটি।
খোকসায় টিসিবির পন্য নিতে লম্বা লাইন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার তিনটি ওয়ার্ডের সুবিধাভোগী ফ্যামিলি কার্ড ধারীরা লম্বা লাইনে দাঁড়িয়ে টিসিবির পন্য খরিদ করেন।
শনিবার সকালে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৭১০ জন ফ্যামিলি কার্ডধারী সুবিধা ভোগী কাছে টিসিবির পন্য বিক্রি করা হয়। প্রত্যেক কার্ডধারীকে ৪৭০ টাকায় দুই কেজি মসুরি ডাউল, ২ কেজি সয়াবিনের তেল ও পাঁচ কেজি চাউল প্রদান করা হয়। এ সময় ৩নং ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মধ্যবিত্ত ও নিন্মবিত্তের নারী এবং পুরুষরা লম্ব¦া লাইনে দাঁড়িয়ে টিসিবির পন্য খরিদ করেন।
বিশ্বে ৩২০ সাংবাদিক কারাবন্দি
দ্রোহ অনলাইন ডেস্ক
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত বছরের ১১ মাসে সারাবিশ্বে ৩২০ জন সাংবাদিককে কারারুদ্ধ করা হয়েছে। গত তিন দশকের বেশি সময়ের মধ্যে এটা দ্বিতীয় সর্বোচ্চ সাংবাদিক আটকের সংখ্যা। ইসরায়েল প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় কারাগার হয়ে উঠেছে। ২০২৩ সালে ১ ডিসেম্বর পর্যন্ত ১৭ ফিলিস্তিনি সাংবাদিককে বন্দি করেছে দেশটি।
গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক আন্তুর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে।
সংগঠনটির বার্ষিক ‘জেল শুমারি’ অনুসারে ১৯৯২ সালে সাংবাদিক গ্রেপ্তারের তথ্য নথিভুক্ত শুরু করার পর থেকে সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরায়েল। গার্ডিয়ান পত্রিকার হিসেবে বর্তমানে ইসরায়েলের কারাগারে বন্দি আছেন ১৯ ফিলস্তিনি সাংবাদিক। এ হিসেবে প্রথমবারের মতো দেশটি তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ৭ অক্টোবর থেকে ইসরাইল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তবে গাজা কর্তৃপরে হিসেবে, এ সংখ্যা শতাধিক।
সিপিজের রেকর্ড অনুসারে, সবচেয়ে বেশি সাংবাদিক বন্দি ছিলেন ২০২২ সালে, সংখ্যা ৩৬০ এর বেশি। ২০২৩ সালে সাংবাদিকদের জন্য শীর্ষ তিন কারাগার হয়ে ওঠা দেশ হলো- চীন (৪৪ জন), মিয়ানমার (৪৩) এবং বেলারুশ (২৮)। এরপরেই ছিল রাশিয়া (২২) এবং ভিয়েতনাম (১৯)। তালিকায় ইসরায়েলের পরই আছে তার ঘোর শত্রু ইরান (১৭)।
সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জোডি গিন্সবার্গ বলেন, ‘আমাদের গবেষণা দেখায় বিশ্বব্যাপী কর্তৃত্ববাদ কতটা বিস্তৃত। সরকারগুলো সমালোচনামূলক প্রতিবেদন বন্ধ করতে এবং জনসাধারণের জবাবদিহিতা রোধ করতে বদ্ধপরিকর।’
সিপিজে বলছে, এটি এমন একটি বিশ্ব যেখানে সাংবাদিকরা নিয়মিতভাবে রাজনৈতিক নেতাদের নিন্দার মুখোমুখি হন। তালিকাভুক্ত বেশিরভাগ সাংবাদিককে তাদের সমালোচনামূলক কভারেজের কারণে প্রতিশোধ হিসেবে ‘মিথ্যা সংবাদ এবং সন্ত্রাসবাদের মতো রাষ্ট্রবিরোধী’ অভিযোগের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বিশ্বের ৬০ জনেরও বেশি সাংবাদিককে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে।
গিন্সবার্গ বলছেন, ‘বিশ্বজুড়ে আমরা একটি সংকটময় মুহূর্তে পৌঁছেছি। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে রিপোর্ট করতে পারে আমাদের তা নিশ্চিত করতে হবে। নয়তো আইনের বেড়াজালে সাংবাদিকদের এভাবেই কণ্ঠরোধ করা হবে। বিশ্বব্যাপী এই নির্বাচনের বছরে সাংবাদিকদের কণ্ঠরোধ করলে তা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর।’
সিপিজে বলেছে, ভারতের ২০২৪ সালের এপ্রিলের নির্বাচন সংবাদপত্রের স্বাধীনতাকে বড় পরীক্ষার মুখে ফেলতে পারে।
পানের কদর বেড়েছে
পানের আবাদ ও উৎপাদন কমেছে। কিন্তু চাহিদা ও দাম বেড়েছে। এক কুড়ি (৪০পন) পান বিক্রি হচ্ছে ৮ হাজার টাকা দরে। এ জনপদের পান রাজধানী ঢাকার বাজারে সরবরাহ হয়। খোকসা বাজার থেকে শুক্রবার বিকালে ছবিটি তোলা।



খোকসায় সুইচ দিতেই আগুন জ্বলে উঠলো প্রতিবন্ধির ঘরে
স্টাফ রিপোর্টার
বিদ্যুতের আলোর সুইচ দিতেই প্রতিবন্ধি ইন্তাজ আলীর ঘরে আগুন জ্বলে ওঠলো। আর সেই আগুনেই পুড়ে গেছে বাক প্রতিবন্ধি বাবা ও বুদ্ধি প্রতিবন্ধি ছেলে দু’খানা ঘর।
শুক্রবার ভোরে কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামের বাক প্রতিবন্ধি ইন্তাজ আলীর বসত বাড়িতে এই অগ্নিকান্ড হয়। তখন স্থানীয় সমজিদে ফজরের নামাজ চলছিল। অগ্নিকান্ডের সূত্রপাত দেখেই ওই বাক প্রতিবন্ধি মসজিদে ছুটে গিয়ে খবর দেন। পরে মসজিদ থেকে মাইকে আগুন লাগার খবর জানানো হয়। মুসল্লি ও স্থানীয়রা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষনে বাক প্রতিবন্ধি ইন্তাজ ও তার বুদ্ধ প্রতিবন্ধি ছেলে নূর ইসলামের দুটি ঘর পুড়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় প্রতিবন্ধি নূর ইসলাম ও তার দেড় বছরের প্রতিবন্ধি আর এক শিশু শন্তান।
ভুক্তভোগী বাক প্রতিবন্ধি ইন্তাজ আলী অঙ্গভঙ্গী দিয়ে বোঝাতে চেষ্টা করেন তিনি সুইচ দেওয়ার সাথে সাথে বিদ্যুতের বাভø ফেটে আগুন ধরে যায়। তখন তিনি সবাইকে খবর দেন।
বাক প্রতিবন্ধির স্ত্রীর ভাই খালেক জানান, অন্যদিনে মত প্রতিবন্ধি ইন্তাজ আলী রাতে তার (খালেকের) বাড়ি থেকে রাতের খাবার খেয়ে একলা নিজের ঘরে ঘুমায়। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে টয়লেটের আলোর জ্বালাতে বিদ্যুতের সুইচ দেন। মুহুত্যের মধ্যে তার ঘরে আগুন জ্বলে ওঠে। প্রতিবন্ধি ইন্তা]জ তখন আত্মীয় ও প্রতিবেশীদের জাগানোর জন্য বিভিন্ন বাড়ির টিনের ঘরে বাঁশ দিয়ে আঘাত করে শব্দ করে। এক পর্যয়ে সে স্থানীয় মসজিদে ছুটে গিয়ে সবাইকে আগুনের কথা বোঝাতে চেষ্টা করে। ততক্ষনে তার ও তার ছেরের দুটি ঘর পুড়ে যায়। পরে খোকসা ফায়ার স্টেশনের কর্মীরা এসেছিল। তখন আগুন নিভে গেছে।
তিনি আরও জানান, বাক প্রতিবন্ধি ইন্তাজ আলীর বয়স ৫০ বছরের কাছাকাছি কিন্তু তার বা তার পরিবারের অপর দুই প্রতিবন্ধির কোন প্রকার সরকারী সুবিধা পান না।
খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, তিনি বাইরে আছেন। অগ্নিকান্ডের বিষয়ে শোনেন নি। এ ছাড়া ওই পরিবারের তিনজন প্রতিবন্ধি আছেন সে ব্যাপারেও তার জানা নেই।
পিছিয়ে নেই মেয়েরাও
জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরী শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় মেয়েরাও নিজেদের পাখা মেলে ধরেছে। প্রতিটি ইভেন্টে কৃতৃত্বপূর্ণ অংশ গ্রহণ ছিল তাদের। উচ্চলাফে অংশ নেওয়া এই প্রতিযোগীকে ক্যামেরা বন্ধি করা হয়। খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ছবিটি তোলা।

টিআইবি’র রিপোর্ট আন্তর্জাতিক মানদন্ডে পড়ে না : তথ্য প্রতিমন্ত্রী
দ্রোহ অনলাইন ডেস্ক
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ না করেই টিআইবি রিপোর্ট দিয়েছে। তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে টিআইবি যে গবেষণা করেছে, তা আন্তর্জাতিক মানদন্ডে পড়ে না।’
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে বুধবার ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যারা এই গবেষণা করেছেন, তাদের গবেষণার কোনো অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক জার্নালে তাদের কোনো গবেষণা নেই। টিআইবির গবেষণা বৈজ্ঞানিক মিসকন্ডাক্টকে (অসদাচরণ) ছাড়িয়ে গেছে। তারা অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সুশীল সমাজ সততা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক মানদন্ড অনুসরণপূর্বক গবেষণা করে তার ফলাফল জনগণের সামনে তুলে ধরবে।’
টিআইবি যেটা করেছে, সেটা গবেষণা না, এটা তাদের মতামত বলে মন্তব্য করে আরাফাত বলেন, ‘নির্বাচনে কিছু অনিয়ম হলেও ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যারা অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে ইসির শক্ত অবস্থানকে গুরুত্ব দেয়া হয়নি। মিথ্যা ছড়িয়ে তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করা হয়েছে।
জাপা জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচন করেছে
দ্রোহ অনলাইন ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধীদলীয় নেতা নির্বাচন করেছে তার দল। এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মুজিবুল চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দপ্তরে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। এ তথ্য জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সভায় এ মনোনয়নের সিদ্ধান্ত লিখিতভাবে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানানো হয়েছে।
জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ১১টি আসনে বিজয়ী হয়। অন্যদিকে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। ফলে নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবেতা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল।
বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদে নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়। এখন বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।
এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।
খোকসায় এতিমরা পেলো দুম্বার মাংশ
স্টাফ রিপোর্টার
সৌদি থেকে আসা দুম্বার মাংশ এতিমখানার শিশুদের জন্য প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে সৌদি আরবের দুম্বার মাংশ এসে পৌচ্ছায়। পরে খোকসা মোহাম্মাদিয়া কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বেশ কয়েক প্যাকেট দুম্বার মাংশ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা ও এতিমখানার কর্মকর্তা ও শিক্ষক ছাত্ররা উপস্থিত ছিলেন।














