শুক্রবার, মে ১৫, ২০২৬.
Home Blog Page 778

খোকসা পৌরসভার উন্নয়নের কাজ চলছে

0
Khoksa-Droho-16-p-12
খোকসা বাজার প্রধান সড়কে নির্মান কাজ চলছে।

খোকসা প্রতিনিধি

খোকসা পৌরসভা বাজারের প্রধান সড়কে পানি নিষ্কাশনের জন্য তৈরী হচ্ছে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা । বাজারের থানা মোড় থেকে মধ্য বাজার সোনালী ব্যাংক অব্দি এ ড্রেনেজ ব্যবস্থা নির্মিত হচ্ছে|

বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারনে দোকান মালিক ও ক্রেতারা দারুন সমস্যাতে পড়তেন। এ বছর বর্ষা মৌসুমের আগেই বাজারের জলবদ্ধতা নিরসনে খোকসা পৌরসভা থেকে ড্রেনজ ব্যবস্থা নিমার্ন করা হচ্ছে। খোকসা বাজারের ব্যবসায়ীরা আশা করছেন এ ড্রেনেজ ব্যবস্থার কারনে বাজারের জলবদ্ধতা নিরসন হবে খুব তাড়াতাড়ি।

আরও পড়ুন: 

সুইসাইড নোট লিখে কুষ্টিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

সুইসাইড নোট লিখে কুষ্টিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

0
Kushtia-Dro-16-p-11

স্টাফ রির্পোটার

‘‘আমার পেটে জীবনের বাচ্চা। আমিতো বেঁচে থাকতে ওর বিচার করতে পারলাম না। মরার পরে যেন কঠোর বিচার হয়”

মৃত্যুর পূর্বে এভাবে আবেগঘন সুইুসাইড নোটে লিখে দুই মাসের অন্তঃস্বত্তা এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার সকাল ৭ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ের চর নিতাইল পাড়ার পূর্ব পাড়াতে এ ঘটনা ঘটে।

আত্মহননের পথ বেছে নেওয়া ওই ছাত্রীর নাম সোনিয়া খাতুন (১৬)। সে শালঘর মধুয়া হাজী আছিয়া খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং নিতাইল পাড়ার সুফিয়া খাতুনের কন্যা।

সরেজমিন গেলে পুলিশ ও স্থানীয়রা জানান, একই এলাকায় জহুরুল হাজীর কলেজ পড়ুয়া জীবনের (২০) সাথে সোনিয়ার প্রায় এক বছর যাবৎ প্রেম চলছিল। এর মাঝে তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্কের এক পর্যায়ে সোনিয়া দুই মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়লে বিয়ের জন্য জীবনকে সোনিয়া চাপাচাপি করতে থাকে।

এরপর গত শনিবার জীবনের সাথে পালিয়ে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে রাখে সোনিয়া। কিন্তু জীবন পালাতে রাজী না হওয়াই রবিবার সন্ধ্যায় জীবনের বাড়িতে ছুটে যায় সোনিয়া। বাড়িতে গেলে জীবনের মা বাবা বোন মিলে সোনিয়াকে মারধর করে তাড়িয়ে দেয়। সোনিয়া সোজা বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করে। পুলিশ বিষয়টি দেখা হবে বলে সোনিয়াকে বাড়ি পৌছে দেয়।

অপমান আর ক্ষোভে সোমবার সকাল ৭ টার দিকে সুইসাইড নোট লিখে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সোনিয়া।

নিহতের মা সুফিয়া খাতুন জানান, জীবনের সাথে গোপনে সোনিয়ার প্রেমের সম্পর্ক ছিল। জীবনের বাড়িতে গেলে ওরা মারধর করলে ক্যাম্পে যায় সোনিয়া। পরে পুলিশ সোনিয়াকে বাড়ি পৌছে দেয়। তিনি আরো জানান, রাতেই সোনিয়ার কাছ থেকে জানতে পারলাম ওদের শারীরিক সম্পর্ক ছিল এবং সোনিয়া দুই মাসের অন্তঃস্বত্তা। তবে মেডিকেল টেস্ট করানো হয়নি। সুফিয়া জানান, আমার মেয়ে বাবা হারা। অনেক কষ্টে বড় হয়েছি। ওর সাথে যারা খারাপ কিছু করেছে,তাদের কঠোর বিচার চাই।

এ বিষয়ে বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল ইসলাম মুঠোফোনে জানান, মেয়েটি ক্যাম্পে এসে তার এক ছেলের সাথে প্রেমের কথা জানিয়ে বলে আমি বাড়ি গেলে পরিবারের লোকজন মারবে। এমন কথা শুনে আমরা বাড়ি পৌছে দিয়েছি। তবে লিখিত অভিযোগের কথা তিনি অস্বীকার করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর রাকিব জানান, ‘আমার পেটে জীবনের বাচ্চা। আমিতো বেঁচে থাকতে ওর বিচার করতে পারলাম না। মরার পরে যেন ওর কঠোর বিচার হয়’। এমন আবেগঘন অসংখ্য কথা সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে সোনিয়া।

কুমারখালী থানার ওসি অফিসার মজিবুর রহমান জানান,সুইসাইড নোট লিখে মেয়েটি ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। তদন্তের স্বার্থে সুইসাইড নোটসহ একটি ডায়েরী জব্দ করা হয়েছে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে ঘটনার পর থেকেই জীবনসহ তার পরিবারের সকল সদস্যরা পলাতক রয়েছে।

দেশে আরও ৫৩ জনের মৃত্যু রেকর্ড

0
Covid-Dro-16-p-5

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন হাজার ৮৬২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ হাজার ৪৮১ জন।

অপরদিকে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩ জন। এ যাবৎ মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। দেশে এ অব্দি মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ২৬৪ জনে।

মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন,
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করে তিন হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত করা হয়।

সুশান্তের শোকে বৌদির মৃত্যু

0
Dro
সংগৃহিত ছবি

সুমন বিশ্বাস

বলিউড জুড়ে যখন আত্মঘাতী বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে জল্পনা-কল্পনা। বলিউড এবং সোশ্যাল মিডিয়া জুড়ে শোকের ছায়া। এরই মধ্যে সুশান্তের শেষকৃত্য অনুষ্ঠান চলাকালীন সময়ে তার বৌদি বিহারের পূর্ণিয়া জেলার মলডীহা গ্রামে পরলোকগমন করেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্র থেকে জানা যায় দেবরের (আত্মঘাতী সুশান্ত) মৃত্যুর খবরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ কারণে মৃত্যু হয়েছে সুধাদেবীর।

আরও দেখুন: 

আত্মহত্যা করলেন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত

সোমবার মুম্বইয়ের ভিলে পার্লের শ্মশানে যখন সুশান্তের শেষকৃত্য চলছে এমন সময় বৌদির মৃত্যু। তবে বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন । হঠাৎ করেই সুশান্তের মৃত্যুর খবর পেয়ে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং বার বার সংজ্ঞা হারাতে থাকেন। সংজ্ঞা ফিরে পেয়েই বার বার দেবর (সুশান্ত) সম্পর্কে জানতে চাইছিলেন তিনি। কিন্তু চারিদিকে প্রচুর মানুষের ভিড় দেখে পরমুহূর্তেই ফের সংজ্ঞা হারিয়ে ফেলেন। অবশেষে সোমবার মৃত্যু হয় তাঁর।

 

 

কুষ্টিয়ায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

0
Kushtia-Dro-16-p-5-compressed

স্টাফ রির্পোটার

কুষ্টিয়ায় করোনা উপসর্গ নিয়ে নতুন করে আরও এক জনের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নিতাই কুন্ডু (৩৫) নামে এক ব্যক্তি মারা যান। তিনি শহরের ৭ নং ওয়ার্ডের কুন্ডুপাড়া এলাকার মঙ্গল কুন্ডুর ছেলে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুহুল আমিন বলেন, অসুস্থ নিতাই কুন্ডুকে সোমবার দুপুরে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যায় তিনি মারা যান।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা ভুয়া ডাক্তারসহ আটক ২

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ৫২ জনকে জরিমানা

0
jhinaidh-Dro-16-p-6-compressed

ঝিনাইদহ প্রতিনিধি

বিশ্বব্যাপি মহামারি করোনার ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দুরত্ব না মানা ও নির্দিষ্ট সময়ের পর ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ঝিনাইদহে ৫২ জনকে ২৬ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে বিকাল অব্দি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, করোনার সংক্রমন রোধে জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। এসময় বিনা কারণে যত্রতত্র ঘোরাঘুরি করা, মাস্ক ব্যবহার না করা ও সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার অপরাধে ৫২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আরও পড়ুন:

ঝিনাইদহে কৃষকের বাড়িতে দুর্ধষ ডাকাতি

ভেড়ামারায় কোচিং সেন্টার চালু রাখায় তিনজনকে জরিমানা

0

ভেড়ামারা প্রতিনিধি

সরকারি নির্দেশ না মেনে কুষ্টিয়ার ভেড়ামারায় কোচিং সেন্টার চালু রাখায় জরিমানা করা হয়েছে তিনজন কোচিং মালিককে।

সোমবার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ এ অভিযান চালিয়ে অর্থদন্ড করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার দায়ে রাশেদুল ইসলাম, তরিকুল ইসলাম ও খায়রুল ইসলাম নামে তিন কোচিং সেন্টারের মালিককে ২৫ হাজার ৭ শত টাকা টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গোলাপনগর বাজারে সরকারি নির্দেশ না মেনে কোচিং সেন্টার চালু রাখা ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার দায়ে রাশেদুল টিচিং হোম কোচিং এর মালিক রাশেদুল ইসলামকে ১০ হাজার, মওলাহাবাসপুর এলাকার তরিকুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এছাড়াও তিনজনকে মুখে মাস্ক ব্যবহার না করার কারণে ৭শত টাকা অর্থদন্ড করা হয়। এ সময় মওলাহাবাসপুরে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখায় খায়রুল ইসলামকে সংক্রামক রোগ আইন, ২০১৮ মতে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন:

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা ভুয়া ডাক্তারসহ আটক ২

ঝিনাইদহে কৃষকের বাড়িতে দুর্ধষ ডাকাতি

0
jhinaidh-Dro-16-p-2-compressed

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে কৃষক সুলতান মিয়ার বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কৃষকের ৮ টি গরু, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।

ভুক্তভোগী সুলতান মিয়া বলেন, সোমবার মধ্যরাতে ট্রাক ও পিকআপ নিয়ে একদল ডাকাত পুলিশ পরিচয়ে কৃষক সুলতান মিয়ার বাড়িতে ঢোকে। এ সময় ডাকাত দল বাড়ির ৭ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ১৬ হাজার টাকা ও ৫ টি মোবাইল ফোন লুটে নেয়।

প্রায় পৌনে এক ঘন্টা ধরে তারা লুটপাট চালায়। তারপর গোয়াল থেকে ৮টি গরু ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।

সকালে প্রতিবেশীরা খবর পেয়ে রুমের জানালা ভেঙ্গে ভুক্তভোগীদের উদ্ধার করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

আরও পড়ুন:

পাবনায় সাবেক ছাত্রলীগ নেতা খুন

স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু নিয়ে স্ট্যাটাস, বহিষ্কার ইবি ছাত্র

0
IUB-DRO-16-p-1
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু নিয়ে নিজের ফেইসবুকে কটুক্তিমূলক পোষ্ট করে এবার বহিস্কার হলেন এক ইবির ছাত্র নেতা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন।

সোমবার রাতে এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। ছাত্রনেতা সাদিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, গত শনিবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছিলেন জি কে সাদিক। ২ জুন মন্ত্রীর অসুস্থতা নিয়েও তিনি স্ট্যাটাস দিয়েছিলেন।

শনিবার এই ছাত্র নেতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরার গ্রেফতার নিয়ে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় এক নেতার স্টাটাস শেয়ার করে প্রতিবাদ জানান। এ দিন রাতেই নাসিমের মৃত্যু নিয়ে আরেকটি স্ট্যাটাস দেন তিনি।

এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে প্রতিবাদ জানিয়ে সাদিকের বহিষ্কার দাবি করে স্ট্যাটাস দিতে থাকে। বিষয়টি বিশ^বিদ্যালয় প্রশাসনের নজরে আসে।
সোমবার রাত আটটায় সাদিককে বিশ্ববিদ্যালয়ে থেকে সাময়িক বহিষ্কার করে অফিস আদেশ জারি করে কর্তৃপক্ষ।

অফিস আদেশে বলা হয়েছে, সাদিক তার নিজস্ব ফেসবুক আইডিতে বিভিন্ন বর্ষিয়ান রাজনীতিবিদসহ, বুদ্ধিজীবি, রাজনৈতিক দল সম্পর্কে অশ্লিল, ব্যাঙ্গাত্মক, আপত্তিকর, প্রতিহিংসামূলক ও নৈতিক মূল্যবোধ পরিপন্থি বক্তব্য ধারাবাহিক ভাবে উপস্থাপন করে চলেছে। তার স্ট্যাটাস বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে । তাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া, ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: 

কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভা রেড জোনে

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা ভুয়া ডাক্তারসহ আটক ২

0
Akota-Dro-15-p-12
ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে টিভি সাংবাদিকসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় এক ভুয়া এমবিবিএস ডাক্তার ও ক্লিনিক মালিককে আটক করেছে মডেল থানা পুলিশ।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এ ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।

Akota-Dro-15-p-11jpg-compressed
আমানত আলী শেখ

হামলার শিকার স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক ও এশিয়ান টিভির কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজু বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ডিসি কোর্টের সামনে একতা ডায়াগনস্টিক সেন্টারে সংবাদ সংগ্রহ করতে যায়। গোপন সংবাদে জানতে পারি উক্ত ডায়াগনস্টিক সেন্টারের বক্ষব্যাধী ও চর্ম যৌন সেক্স রোগ বিশেষজ্ঞ এমবিবিএস ডাঃ আমানত আলী শেখ ভূয়া নাম ভাঙ্গিয়ে চিকিৎসা দিয়ে আসছেন। নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে পল্লী চিকিৎসক আলামিন শেখ দীর্ঘদিন ধরে রোগী দেখছেন।

এমন খবরের ভিত্তিতে , এশিয়ান টেলিভিশনের ক্যামেরাপারসন আলআমিন খান রাব্বি ও কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহামন ও সিনিয়র স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম সংবাদ সংবাদ সংগ্রহ করতে যান।

এ সময় একতা ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাইদুল ইসলাম, ভুয়া এমবিবিএস ডাক্তার আলামিন শেখসহ সাইদুলের ক্যাডার বাহিনী সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়।

Akota-Dro-15-p-10-compressed
কথা কাটা-কাটির এক পর্যায়ে

এ সময় এশিয়ান টেলিভিশনের ক্যামেরা ও ক্যামেরা ও স্ট্যান্ড ভাংচুর করে এবং লাইভ করার জন্য ব্যবহৃত ভিডিও ক্যাপচার ডিভাইচ কেড়ে নেয়। ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ায় স্মার্ট মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করার সময় আল আমিন এবং জিল্লুর মেবাইল ফোন কেড়ে নেয়।

সাংবাদিকরা কুষ্টিয়ার পুলিশ সুপারকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক কুষ্টিয়া মডেল থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠান। মডেল থানা পুলিশ একতা ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাইদুল ইসলাম ও ভুয়া ডাক্তার আলআমিন শেখকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আটক কৃতসহ দুই জনসহ অজ্ঞাত নামা ৪/৫ জনেকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৩ তারিখ ১৫-০৬-২০২০।

.

আরও পড়ুন: 

খোকসায় দুইমন্ত্রীর মৃত্যু নিয়ে ফেইসবুকে কুটক্তিমূলক পোস্ট

সর্বশেষ সংবাদ

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪...

খাল খনন প্রকল্পের দুটি এক্সকাভেটার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ষ্টাফ রিপোর্টার রাতের আঁধারে সরকারী খাল খনন প্রকল্পের মাটিকাটার কাজের সময় দুটি এক্সকাভেটার মেশিন পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। একই সাথে একটি মোটরসাইকেল, দুটি...

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...