শুক্রবার, মে ১৫, ২০২৬.
Home Blog Page 779

খোকসায় দুইমন্ত্রীর মৃত্যু নিয়ে ফেইসবুকে কুটক্তিমূলক পোস্ট

0
Montri-Dro-15-p-40

কুষ্টিয়া প্রতিনিধি:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে খোকসায় চাকরি থেকে বরখাস্ত হলেন মসজিদের এক ইমামকে।

কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর মোল্লাপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ বিল্লাল হোসেন চাকুরিচ্যুত হয়েছেন।

মঙ্গলবার সকালে হাফেজ বিল্লাল হোসেনকে চাকুরিচ্যুত করে মসজিদ পরিচালনা কমিটি। বিকালে চাকুরিচ্যুতির এ ঘটনাটি মসজিদটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুন্সী আরিফুল কবীর সাংবাদিকদের কাছে স্বীকার করেন ।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুন্সী আরিফুল কবীর বলেন, ফেসবুকে দেশের দুজন মন্ত্রীর মৃত্যু নিয়ে পোস্ট দিয়েছিলেন ইমাম সাহেব। পরে থানায় জানালে ওসি সাহেব তাকে সতর্ক করে দিয়ে বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির উপর ছেড়ে দেন। তারপর সব কিছু বিচার-বিশ্লেষণ করে তাকে চাকুরিচ্যুত করা হয়।

সাবেক ও বর্তমান দুই মন্ত্রীর নিয়ে হাফেজ বিল্লাল হোসেনের দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- “কালের বিবর্তনে কি না হয়? উইকেটের পতন শুরু হয়ে গেছে। গতকাল একই দিনে দুই মন্ত্রীর বিদায়। একজন সাবেক আরেকজন চলমান। নাসিমের পরেই ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকাল।”

এ ব্যাপারে চাকুরিচ্যুত ইমাম বলেন, আমি ফেসবুকে একটি পোস্ট দিলে আমাকে থানায় ডাকা হয়। থানা থেকে আমাকে গালিগালাজ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ওসি সাহেব এমন পোস্ট ভবিষ্যতে আর না দেওয়ার নির্দেশ দেন।

পোস্টটিতে মৃত ব্যক্তিকে নিয়ে কটুক্তি করা হয়েছে কী না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে আমরা সাধারণ মানুষ। আমাদের বাক-স্বাধীনতা আছে। এটি তার বিরুদ্ধে চক্রান্ত বলে তিনি দাবি করেন।

খোকসা থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। আমরা ইমাম থানায় ডেকে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। যাতে ভবিষ্যত্বে তিনি আর এ ধরণের কাজ না করেন। চাকুরি থেকে বরখাস্ত করার বিষয়টি আমার কোন বিষয় নয়; এটা মসজিদ কমিটির সিদ্ধান্ত।

আরও পড়ুন:

খোকসায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জনকে জরিমানা

পাবনায় সাবেক ছাত্রলীগ নেতা খুন

0
Pabna-Dro-15-p-3-compressed
নিহত ছাত্রলীগ নেতা

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে এক সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা ।

রবিবার সন্ধ্যায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল নিকিড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা হাবিব উপজেলার নিকিড়িপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

তিনি চাটমোহর সরকারি কলেজর বিএ প্রথম বর্ষের ছাত্র এবং হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন ।

পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে । সোমবার দুপুরে চাটমোহর থানায় হত্যা মামলা হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় বালিকা বিদ্যালয়ের গলিতে হাবিব ও তার বন্ধু নাসির একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ক্যারাম খেলা দেখছিলেন। এ সময় ১০ জনের একটি সন্ত্রাসী দল হাবিব ও নাসিরের ওপর অতর্কিত হামলা চালায়।

সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে বীরদর্পে এলাকা ত্যাগ করে। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেবার পথে রাত ৮টার দিকে হাবিব মারা যান। নাসিরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, রবিবার বিকালে হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের সঙ্গে হাবিবুর রহমান হাবিবের ঝগড়া হয়েছিল। চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই ঝগড়ার সঙ্গে খুনের সম্পর্ক নেই বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছেন। সাংগঠনিক কোনো দ্বন্দ্বেও খুনের ঘটনাটি ঘটেনি। পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িঘর নিহত হাবিরের লোকজন রবিবার রাতে ভাংচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এখনও পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে সোমবার দুপুরে চাটমোহর থানায় হত্যা মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

ফোন করে ডেকে নিয়ে হত্যা করলো কলেজ ছাত্রকে

আড়ংয়ে বায়িং অফিসার পদে চাকরির সুযোগ

0
Arong-Dro-15-p-69-compressed
সংগৃহিত ছবি
দ্রোহ অনলাইন ডেস্ক

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ংয়ে ‘অফিসার, বায়িং’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং
বিভাগের নাম: ই-কমার্স

পদের নাম: অফিসার, বায়িং

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিবিএ
অভিজ্ঞতা: ০১ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা jagojobs.com/jobs এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২০

আরও পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলো ৬ আগস্ট অব্দি

সূত্র: জাগোজবস ডটকম

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলো ৬ আগস্ট অব্দি

0
School-Dro-15-p-7-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত ধার্য্য় করা হয়েছে।

আরও পড়ুন:

সাধারণ ছুটি না বাড়ানোর আভাস

কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভা রেড জোনে

0
kUSHTIA-DRO_Red-Zone

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার ৮টি ওর্য়াড, সদর উপজেলার একটি ইউনিয়ন এবং ভেড়ামারা পৌরসভার ৭ টি ওয়ার্ড এবং ২ টি ইউনিয়নকে রেড জোনের আওতায় নিয়ে আসা হয়েছে।

সোমবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৪ দিনে করোনা রোগী শনাক্তের সংখ্যার ভিত্তিতে ওয়ার্ডগুলোকে তিন শ্রেনীতে ভাগ করা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী বলেন, কুষ্টিয়া পৌরসভার ২১ টি ওয়ার্ডের মধ্যে কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড (থানাপাড়া ও কমলাপুর), ২ নং ওয়ার্ড (কুঠিপাড়া), ৫ নং ওয়ার্ড (চৌড়হাস, ফুলতলা), ৬ নং ওয়ার্ড (হাউজিং), ৭ নং ওয়ার্ড (কালিশংকরপুর), ১৬ নং ওয়ার্ড (বাড়াদী ও কমলাপুর), ১৮ নং ওয়ার্ড (মজমপুর ও উদিবাড়ী) এবং ২০ নং ওয়ার্ড (কুমারগাড়া ও চেঁচুয়া)। এছাড়াও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন রেড জোন ঘোষণা করা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ভেড়ামারা পৌরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে ৭ টি ওয়ার্ড এবং দুটি ইউনিয়ন চাঁদগ্রাম ও বাহিরচর ইউনিয়নকে রোড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে এসব এলাকা রেড জোন হিসেবে বিবেচিত হবে বলে জানানো হয়েছে।

কুষ্টিয়া জেলায় রবিববার পর্যন্ত বহিরাগত বাদে ২২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ১৭১ এবং নারী রোগী ৫৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৭৪ জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলায় ৯৫ জন। এছাড়াও দৌলতপুর উপজেলার ৩১ জন, ভেড়ামারায় ৩৫ জন, মিরপুরে ২০ জন, কুমারখালীতে ৩০ জন এবং খোকসা উপজেলায় ১৩ জন।

আরও পড়ুন

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা সোয়া চার লাখ

লা লীগে রিয়াল মাদ্রিদ ও এইবার ম্যাচ জিতেছে

0
real-madrid-dro-15-p-6-compressed
সংগৃহিত ছবি

লিটন জামান

দীর্ঘ তিন মাস পরে মাঠে নেমে জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে রিয়াল ৩-১ গোলে এইবার কে পরাজিত করেছে। রিয়ালের পক্ষে গোল করে জয়ে ভূমিকা রাখেন টমাস ক্রুস, সার্জিও রামোস ও মার্সেলো। এইবারের পক্ষে সান্তনা সূচক একমাত্র গোলটি করেন পি.বিগাস। লিগে রিয়ালের অবস্থান দুইয়ে।

রিয়াল মাদ্রিদ জিতলেও লিগের অন্য ম্যাচে জিততে পারি নেই অ্যাতলেতিকা মাদ্রিদ। আক্রমণ পাল্টা আক্রমণে পুরো ম্যাচয়েই জমজমাট লড়াই হয়েছে। ম্যাচটিও শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ের মধ্যে দিয়ে। ম্যাচটিতে অ্যাতলেতিকো রিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেন ডিয়েগো কস্তা এবং অ্যাতলেতিকো বিলবাত্তের হয়ে গোলটি করেন আই.মুনিয়াইন।

আরও পড়ুন:

শচিনের মতই ওপেনার রোহিত শর্মা

কুমারখালীতে প্রেম প্রত্যাখিত হয়ে ছাত্রীর আত্মহত্যা

0
Kumarkhali-Dro-15-p-4-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রেমে প্রত্যাখিত হয়ে সোনিয়া খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার ভোরে উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া খাতুন একই গ্রামের মৃত কালাম শেখের মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ তার শোবার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ নিজ ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে।

এছাড়াও ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে প্রেমে প্রত্যাখিত হয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন

আজ রাতে স্কুল ছাত্রীর বিয়ে!

মেহেরপুরে মানব পাঁচারকারী দলের এক সদস্য আটক

0
abdus-dro-15-p-3-compressed
সংগৃহিত ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলার গাংনীতে আন্তর্জাতিক মানব পাঁচারকারী চক্রের এক সদস্য কে গ্রেফতার করেছে মেহেরপুর সিআইডি পুলিশের একটি দল। গ্রেফতারকৃত আসামী আব্দুস সামাদ আজাদ গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি একই উপজেলার ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকও।

সোমবার ভোরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মেহেরপুর সিআইডির বিভাগের পরিদর্শক হাসান ইমাম বলেন, এক বিশ^স্ত সূত্রে সংবাদ পেয়ে ভোলাডাঙ্গা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আব্দুস সামাদ আজাদকে তার শশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, সম্প্রতি লিবিয়ায় অবস্থান করা মানব পাঁচারকারী চক্র দ্বারা ২৬ জন বাংলাদেশীসহ ৩০ জনকে নির্মম ভাবে গুলি করে হত্যা এবং ১১ জন বাংলাদেশীকে জখম করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় তিনি বিভিন্ন উপায়ে মানব পাঁচার করে। ৬ জুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় আন্তর্জাতিক মানব পাঁচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদের নামে একটি মানব পাঁচার আইনে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:

১৯টি চোরাই মোবাইলসহ যশোরে আটক ২

সর্বশেষ সংবাদ

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪...

খাল খনন প্রকল্পের দুটি এক্সকাভেটার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ষ্টাফ রিপোর্টার রাতের আঁধারে সরকারী খাল খনন প্রকল্পের মাটিকাটার কাজের সময় দুটি এক্সকাভেটার মেশিন পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। একই সাথে একটি মোটরসাইকেল, দুটি...

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...