বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 824

২৪ ঘণ্টায় দেশে রেকর্ড আক্রান্ত

0

সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষার আওতা বাড়ার পর থেকে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৬৬৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে ৫ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এটিই এক দিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা এবং সংক্রমণ শনাক্তের সংখ্যা।

এ নিয়ে দেশে শনাক্ত হওয়া আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৯ হাজার ৪৫৫ জনে পৌঁছাল। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭ জনে। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪ জনের।

রোববার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

মৃতের তালিকা পর্যালোচনা করে ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ২ জন ঢাকার বাইরের। একজন রংপুর এবং একজন নারায়ণগঞ্জের। তাদের মধ্যে একজনের বয়স ৬০ বছরের উপরে এবং আরেক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।

নাসিমা সুলতানা বলেন, কাকে সুস্থ বলা যাবে, সেই নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। সে হিসেবে দেশে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে মোট ১ হাজার ৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। শনিবার পর্যন্ত হাসপাতালে থাকা রোগীদের মধ্যে মোট ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আইসোলেশন ও কোয়ারেন্টাইনের চিত্র তুলে ধরে ডা. নাসিমা সুলতানা বলেন, গত চব্বিশ ঘণ্টায় আরও ৬৫ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এখন আইসোলেশনে আছেন এক হাজার ৩৩৭ জন। এ থেকে মুক্ত হয়েছেন ৬০ জন। এ পর্যন্ত এ সংখ্যা ১ হাজার ৮২ জন। দেশে আইসোলেশন শয্যা রয়েছে ৯ হাজার ৬৩৮টি। এরমধ্যে ঢাকা মহানগরে ৩ হাজার ৯৪৪টি এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬৯৪টি।

সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩১টি ল্যাবে এখন করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪...

খাল খনন প্রকল্পের দুটি এক্সকাভেটার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ষ্টাফ রিপোর্টার রাতের আঁধারে সরকারী খাল খনন প্রকল্পের মাটিকাটার কাজের সময় দুটি এক্সকাভেটার মেশিন পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। একই সাথে একটি মোটরসাইকেল, দুটি...

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...