মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 542

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টার অভিযোগে চিনিকলের কর্মচারী গ্রেফতার

0
আটক চিনিকল কর্মচারী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের রেশন স্টোরের ওজন করণীক লতিফুর রহমার লতিফকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে বামনাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। লতিফ কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রমের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অমিত কুমার দাস জানান, শনিবার দুপুরে লতিফুর রহমান লতিফ সদর উপজেলার বামনাইল আশ্রয়ন প্রকল্পে বামনাইল আশ্রয়ন প্রকল্পে যায়। সেখানে ঘরে একা পেয়ে ৩ সন্তানের এক জননীকে জোর পুর্বক ধর্ষনের চেষ্টা করে। সে সময় গৃহবধুর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে লম্পট লতিফ পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধু লতিফকে আসামী করে ঘটনার দিন রাতেই ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়ের পর অভিযান চালিয়ে লতিফকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে হামলায় আহত ৫

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপরে হামলায় ৫ জন আহত হয়েছে।

সোমবার সকালে সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে গ্রামের শফিকুর রহমানের ছেলে ফেরদৌস কবির (৩০), সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (১৮), মাসুদ রানা (২০), জয়নাল হোসেনের ছেলে সবুজ হোসেন (১৬)সহ ৫ জন।

আহত সোহেল রানার ভাই শাহজাহান আলী জানান, ঈদের পরদিন ওই গ্রামে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে ইমরান নামের এক যুবকের সাথে সাইফ নামের একজনের হাতাহাতি হয়। বিষয়টি ফেরদৌস কবির মিটিয়ে দিয়ে উভয়পকে বাড়ি পাঠিয়ে দেয়।

এ ঘটনার জের ধরে তার ভাইসহ অন্যদের উপর হামলা করা হয়েছ। তিনি দাবি করেন সোমবার সকালে ফেরদৌস কবির পোল্টি মুরগীর খাবার কিনতে বাড়ি থেকে ডাকবাংলা বাজারে যাচ্ছিল। পথমধ্যে একই গ্রামের ইমরান হোসেন, মুকুল হোসেন, নজরুল ইসলাম, আলামিন হোসেন তার ভাইয়ের উপর হামলা করে। তিনি অভিযোগ করেন হামলাকারীরা ফেরদৌসের কাছ থেকে ৮৪ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসায় বাবার হাত ভেঙ্গে তিন টুকরো করে দিলো ছেলে

0
ছেলের হামলায় আহত আফতাব

স্টাফ রিপোর্টার

বসত বাড়ী সংলগ্ন জমি রেজিস্ট্রি না করে দেওয়ায় বাবার হাত ভেঙ্গে তিন টুকরো করে দিয়েছে ছেলে।

রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসার মাঠপাড়া গ্রামের আফতাব উদ্দিন (৬৩) উপর তার ছেলে বেল্লাল হামলাটি করে। আহত ব্যক্তি পেশায় একজন কাঠ ব্যবসায়ী। তিনি উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধিন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে আফতাব উদ্দিনের সাথে তার ছেলে বিল্লালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হামলায় পরিনত হয়। এ ঘটনায় আহত আফতাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতের স্ত্রী বেদানা বেগম জানান, তার নিজ নামিও বসতবাড়ী সংলগ্ন জমি থেকে দ্বিতীয় দফায় আরো দুই শতক জমি রেজিস্ট্রি না করে দেওয়ায় মাদকাশক্ত ছেলে বিল্লাল তার বাবার উপর হামলা চালায়। তিনি জানান, এক বছর আগে বড় ছেলে বিল্লাল নানা ভাবে হুমকি ধামকি দিয়ে এই জমি থেকে তিন শতক জমি তার নামে রেজিস্ট্রি করে দিতে বাধ্য করে। এবার আবার দ্বিতীয় দফায় আরো দুই শতক জমি রেজিস্ট্রি করে দেওয়ার বাদি করে। তারা স্বামী-স্ত্রী এ প্রস্তাব প্রত্যাক্ষান করা এবার চতুর্থবার বিল্লাল ও তার লোকজন হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। হামলাকারীরা তার ছোট ছেলে আব্দুর রহমানকে মারধর করেছে। তার স্বামীর ডান হাতের হাড় ভেঙ্গে তিন টুকরো হয়ে গেছে বলেও তিনি দাবি করেন। রাতেই তার আহত স্বামী বাদি হয়ে খোকসা থানার লিখিত অভিযোগ করেছেন। তিনি এ হামলা কারীদের বিচারের দাবিও করেন।

বাবার উপর হামলার অভিযোগে অভিযুক্ত বিল্লালের সাথে কথাবলার চেষ্টা করা হয় কিন্তু তাকে পাওয়া যায়নি। সে মোবাইল ফোন ও রিসিভ করেনি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, এ ব্যাপারে তিনি কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

মহেশপুর সীমান্ত থেকে ৪৯ জন আটক

0
আটক ব্যক্তিদের সংগৃহীত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪৯ জনকে আটক করেছে বিজিবি।

ঈদের ছুটি ও কঠোর লকডাউনের মধ্যে গত ৫ দিনে জেলার মহেশপুর উপজেলার মাটিলা, সলেমানপুর, জুলুলি, পারঘাটা, জামতলাপাড়া, সুন্দরপুর, একাশিপাড়া, শরিষাঘাটা ও শ্যামকুড় গ্রামের বিভিন্ন পয়েন্ট থেকে এদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই মহেশপুরের শ্যমকুড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় একজন, একই তারিখে শরিষাঘাটা সীমান্ত থেকে ৩ জন, ২৩ জুলাই আকাশি পাড়া থেকে ৩ জন, একই তারিখে সুন্দরপুর সীমান্তে ৪ জন, জামতলা পাড়া থেকে ২ জন, ২১ জুন পারঘাটা গ্রাম থেকে ২ জন, একই তারিখে মাটিলা গ্রাম থেকে ৫ জন, জুলুলি গ্রাম থেকে ১০ জন, ২০ জুলাই সলেমানপুর গ্রাম থেকে ৬ জন, মাটিলা গ্রাম থেকে ৯ জন ও জীবননগর থেকে ৪ জনকে আটক করে বিজিবি। আটকের পর মহেশপুর থানায় মামলা দিয়ে তাদেরকে হোম কেয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গ নিয়ে আরো ১৯ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে।

করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ২০৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৪৮ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৬০ জন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৪১ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৯১ ভাগ।

জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৩ হাজার ১৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫০৪ জন। নতুন করে শনাক্ত হওয়া ২৬০ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৫২ জন, কুমারখালী উপজেলায় ২৬. দৌলতপুর উপজেলায় ৮৯ জন, ভেড়ামারা উপজেলায় ৩০, মিরপুর উপজেলায় ৪৯জন ও খোকসা উপজেলায় ১৪ জন। এখন পর্যন্ত জেলায় ৮২ হাজার ৪৩ জনের নমুনা পরীার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীার প্রতিবেদন পাওয়া গেছে ৭৮ হাজার ৩০ জনের। বাকিরা নমুনা পরীার প্রতিবেদনের অপোয় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫৪ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২২৬ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৪২৮ জন।

ঝিনাইদহে করোনায় আরো ৬ জনের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮২ জন। এছাড়াও নতুন করে ২৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ঝিনাইদহ সদর হাসপাতালে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। করোনা ওয়ার্ডে আইসোলেশনসহ মোট ভর্তি ১০৬ জন।

রবিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ৭১৭ জনের নমুনার ফলাফলের মধ্যে ২৭৯ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ৯১ ভাগ। এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৫ জনে। জেলায় করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ২৯ জন।

খোকসায় করোনায় মৃতের সৎকার করলো না সামাজ

0
প্রয়াত নির্মল নন্দী

স্টাফ রিপোর্টার

করোনায় মৃত এক কলেজের প্রদর্শকের সৎকারের দায়িত্ব এড়িয়ে গেলো হিন্দু সমাজ। অবশেষে সৎকার করলো মুসলমান ছাত্র ও তরুনরা।

প্র্রয়াত ওই প্রদর্শকের নাম নির্মল কুমার নন্দী (পটল নন্দী)। বয়স ৭৫। তিনি কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দীনেশ কুমার নন্দীর ছেলে। তিনি খোকসার সরকারী ডিগ্রী কলেজের বিজ্ঞান শাখার প্রদর্শ ছিলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে সাবেক প্রদর্শক নির্মল নন্দী করোনা আক্রান্ত হন। প্রথমে তাকে কুষ্টিয়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত পৌনে ১টায় তিনি মৃত্যু বরণ করেন। রবিবার সকালে তার মৃতদেহ জানিপুরে নিজ বাড়িতে আনা হয়। কিন্তু করোনার ভয়ে হিন্দু সমাজের লোকেরা মৃত ব্যক্তির সৎকার করতে না আসায় ঘটে বিপত্তি। অবশেষে কয়েক ঘন্টা পর প্রয়াত প্রদর্শকের বাড়িতে কবর তৈরী করে তাকে সমাহিত করা হয়।

প্রয়াত নির্মল নন্দী এক স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্যা শুভানুধ্যায়ী রেখে গেছেন।

নাফিজ আহমেদ খান রাজুর নেতৃত্বে কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান মস্তাক, সুমন, জনি, প্রদীপ, নজমুল, পলাশ, জিয়া, মুন্না, এরশাদসহ অন্যান মুসলিম যুবকেরা প্রয়াত নির্মল নন্দির সৎকারে অংশ নেয়।

স্থানীয় সমাজপতি নির্মল চক্রবর্তী অনুর সাথে কথা বলা হলে তিনি জানান, প্রয়াত ব্যক্তির বাড়িতে তিনি যাবেন এবং সৎকারের ব্যবস্থা করবেন।

খোকসায় পাগলের হামলায় ব্যবসায়ী আহত

0
আহত ব্যবসায়ী আবু মুসা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে মানসিক বিকার গ্রস্থ (পাগল) যুবকের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছে।

আহত মুদি ব্যবসায়ীর নাম আবু মুসা (৩২)। সে মোড়াগাছা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার খোকসা ইউনিয়ন পরিষদের মোড়াগাছা কাব মোড়ে নিজের দোকানের সামনে মুসা দাঁড়িয়ে ছিল। এ সময় একই গ্রামের মানসিক বিকার গ্রস্থ আনোয়ার (৩০) মুদি ব্যবসায়ীর মাথায় ইট দিয়ে একাধিক আঘাত করে। এক পর্যায়ে ব্যবসায়ী মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। আহত ব্যবসায়ীর মাথায় অসংখ্য সেলাই দেওয়া হয়েছে।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুর জ্জামান জানান, ব্যবসায়ীর মাথায় দুটি ক্ষত আছে। তবে সে ভালো আছে।

ঝিনাইদহের ইয়াবাসহ ব্যবসায়ী আটক

0
ঝিনাইদহে আটক মাদক ব্যবসায়ী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুলতলা গ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার দুপুরে জলুলী গ্রামের করিম মোড় থেকে আনিছুর রহমান (২৭) কে আটক করা হয়। আটককৃত আনিছুর রহমান উপজেলার গোপালপুর গ্রামের ওসমান গনির ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের কুলতলা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবাসহ আনিছুরকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে র‌্যাব জানিয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদায় ফকির আলমগীরকে সমাহিত করা হলো

0
কিংবদন্তি গণসংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর

দ্রোহ বিনোদন ডেস্ক

কিংবদন্তি গণসংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীরকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হলো রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে।

শনিবার বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে করোনার স্বাস্থ্যবিধি মেনেই খিলগাঁও তালতলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব।

এ আগে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ চত্বরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীরের মরদেহ।

দুপুর পৌনে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায় তার মরদেহ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শহীদ মিনারে ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়৷ ‘কঠোর বিধি-নিষেধের’ মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এ নাগরিক শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ফকির আলমগীর শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...