সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 691

ভারতীয় মাদক ও মুদ্রা উদ্ধার, আটক দুই

0
DROHO-20-P-3
সীমান্তে আট ব্যক্তি।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবি জোওয়ানরা অভিযান চালিয়ে ভারতীয় মাদক দ্রব্য উদ্ধার করেছে। একই সাথে সে দেশের নাগরিক বাবুল পাল ও বাংলাদেশী নাগরিক নির্মল কুমার পাল নামে দুই ব্যাক্তিকে আটক করেছে।

রবিবার মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) মোহাম্মদ মেহেদী হাসান খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়েছে মহেশপুর ব্যাটালিয়নের মাধবখালী বিওপির নায়েক মোখলেসুর রহমান এর নেতৃত্বে টহল দল সীমান্তের সন্তোষপুর গ্রামের মাঠ থেকে মালিকবিহীন ১১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

অন্যদিকে ৫৮ বিজিবি’র অধিনস্ত লড়াইঘাট বিওপির হাবিলদার সিদ্দিক হোসেনের নেতৃত্বে টহল দল মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের একটি আমবাগান থেকে ০৭ পিচ ইয়াবা ও ১০ গ্রাম ভারতীয় গাজা আটক করে। এছাড়া হাবিলদার সিরাজুল ইসলামের নেতৃত্বে টহল দল স্বপনীল পরিবহন বাসে তল্লাশী করে ৩ হাজার ১৩০ ভারতী রুপি, ০৩টি সীমকার্ড এবং ০৪টি মোবাইলসহ বাংলাদেশী নাগরিকে আটক করে। আটক বাংলাদেশীর বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার ডুমুরিয়া গ্রামে। সে সন্তোষ পালের ছেলে নির্মল কুমার পাল (৩২)। তার সাথে অপর আটক ভারতীয় নাগরিক হুগলী জেলাল ভদ্রেশ্বর থানার জেসিখান গ্রামের গুরুদাস পালের ছেলে বাবুল পাল রয়েছে। আটককৃত আসামীদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

থাইল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা খর্বের দাবিতে প্রতিবাদ

0
DROHO-20-P-2
সংগৃহীত ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের রাজতন্ত্রকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে রাজধানী ব্যাংককে মিছিল করেছে হাজার হাজার প্রতিবাদকারী।

রোববার রাস্তায় নেমে আসা প্রতিবাদকারীরা রাজার ক্ষমতা খর্বকরাসহ বিভিন্ন দাবি জানিয়ে শ্লোগান দেন তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, থাইল্যান্ডের রাজপ্রাসাদ ও সামরিক কর্তৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে দুই মাস ধরে চলা বিক্ষোভ, সমাবেশের পর প্রতিবাদকারীরা আরও সাহসী হয়ে উঠেছে। রাজতন্ত্রের সমালোচনার বিষয়ে দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে তারা, থাইল্যান্ডের আইন অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ।

এই প্রতিবাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে থাই রাজপ্রাসাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই মুহূর্তে রাজা ভাজিরালংকর্ন দেশে নেই।

বিক্ষোভকারীরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় শত শত নিরস্ত্র পুলিশ তাদের গতিরোধ করে। রয়্যাল গার্ড পুলিশ তাদের দাবিগুলো সদরদপ্তরে পৌঁছে দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে, এটি জানিয়ে প্রতিবাদের নেতারা ‘বিজয়’ ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো মন্তব্য করেনি।

উপস্থিত জনতার উদ্দেশ্যে অন্যতম নেতা পারিত ‘পেঙ্গুইন’ চিওয়ারাক বলেন, “দুই দিনে আমাদের সবচেয়ে বড় বিজয় এটিই যে আমাদের মতো সাধারণ মানুষও যে রাজার কাছে চিঠি পাঠাতে পারে সেটি দেখানো গেছে।”

প্রতিবাদের নেতাদের মধ্যে অন্যতম আরেকজন জানিয়েছেন, রাজা ভাজিরালংকর্নের কাছে দেওয়ার জন্য অনেকগুলো দাবি সম্বলিত একটি চিঠি রয়্যাল গার্ড পুলিশের কাছে হস্তান্তর করেছেন তারা।

পানুসাইয়া সিথিজিরাওয়াত্তানাকুল সাংবাদিকদের জানান, চিঠিটি পুলিশ সদরদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবাদকারীদের দাবির মধ্যে রাজতন্ত্রের ক্ষমতা খর্ব করাসহ সাবেক জান্তা প্রধান প্রায়ুথ চান ওচাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পাশাপাশি নতুন সংবিধান ও নির্বাচনের কথা বলা হয়েছে।

শনিবার ব্যাংককের একটি পার্কে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশে হাজার হাজার প্রতিবাদকারী এসব দাবীর প্রতি সমর্থন জানিয়ে শ্লোগান দেয়। তারা রাতভর এই পার্কে অবস্থান করে ভোরে সূর্য ওঠার পর রাজধানীর গ্রান্ড প্যালেসের কাছে সানাম লুয়ং (রয়্যাল ফিল্ড) এলাকায় একটি ফলক স্থাপন করে।

এই ফলকে লেখা হয়েছে, “এই স্থানে জনতা তাদের মনোভাব ব্যক্ত করেছে, এই দেশটি জনগণের এবং এটি রাজার সম্পত্তি নয় যেমনটি বলে তারা আমাদের প্রতারিত করছে।”

পুলিশ এখানে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। সরকারের মুখপাত্র আনুচা বুরাপাচাইশ্রি জানিয়েছেন, পুলিশ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংস কোনো পদক্ষেপ নিবে না এবং বেআইনি বক্তব্যের বিষয়ে কোনো মামলা করবে কিনা তা পুলিশই ঠিক করবে।
“সামন্ততন্ত্র নিপাত যাক, জনগণ দীর্ঘজীবী হোক,” সমাবেশ ও মিছিলে এমন শ্লোগান দিয়েছেন প্রতিবাদকারীরা।

রোববার প্রতিবাদকারীরা যে ফলক স্থাপন করেছে তেমন ধরনের একট ফলক কোনো ব্যাখ্যা ছাড়াই ২০১৭ সালে রাজকীয় প্রাসাদের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়। ভাজিরালংকর্ন সিংহাসনের বসার পরই কাজটি করা হয়। ১৯৩২ সালে একচ্ছত্র রাজতন্ত্রের অবসানের স্মরণে ওই ফলকটি স্থাপন করা হয়েছিল, সেটি সরিয়ে রাজতন্ত্রপন্থি শ্লোগান সম্বলিত আরেকটি ফলক সেখানে স্থাপন করা হয়। আগামী বৃহস্পতিবার পার্লামেন্টের সামনে আরেকটি প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

বিশ্বে ভয়ংকর দুর্ভিক্ষ আসছে!

0
DROHO-20-P-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ^ জুড়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ আসছে। চরম খাদ্য সংকট দেখা দেবে বিশ্বে। ক্ষুধায় মরবে কোটি মানুষ। মারাত্মক বিপর্যয়ের মুখে গোটা মানবজাতি। করোনা মহামারীর শুরু থেকেই বারবার এই হুশিয়ারিই দিয়ে আসছিল জাতিসংঘ। এবার আরও স্পষ্ট করে সতর্ক করল পুরো মানবসমাজকে।

শুক্রবার জতিসংঘের খাদ্য অধিদফতর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউএফও’ র প্রধানের আবগঘন বক্তব্যে সেই আহবানই জানান।

সংস্থাটির আশঙ্কা, অবিলম্বে সাহায্যের হাত না-বাড়ালে অন্তত ৩ কোটি মানুষের মৃত্যু হবে ¯্রফে না খেতে পেয়ে। বিশেষ করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে প্রকট আকার ধারন করবে এ দুর্ভিক্ষ। এএফপি।

ভয়ানক এ পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই বিশ্বের বড় বড় ধনকুবেরদের কাছে হাত পাতছে জাতিসংঘ।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফও)-র পর্যবেক্ষণ অনুযায়ী, বিশ্বের ২৭ কোটি মানুষ খাদ্য সঙ্কটের মুখে পড়তে চলছেন। এভাবে চললে এই বছরের শেষেই ১৩ কোটি ৮০ লক্ষ মানুষ খাদ্যাভাবের কবলে পড়বেন। এই পরিস্থিতিতে জাতিসংঘের খাদ্য বিভাগের প্রধান ডেভিড বিসলি ধনকুবেরদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

তিনি বলেন, ‘দু’বেলা দু’মুঠো খাবারের অভাবে মৃত্যুমুখে দাঁড়িয়ে থাকা ওই ৩ কোটি মানুষকে বাঁচাতে বছরে অন্তত ৪৯০ কোটি ডলার সাহায্য প্রয়োজন।’

জাতিসংঘের খাদ্য বিভাগের প্রধান আরও জানান, বিশ্বে অন্তত দু’হাজার বিলিওনিয়র (অন্তত একশো কোটি ডলারের মালিক) রয়েছেন। তাঁদের মোট ধনসম্পদ, বার্ষিক আয় যোগ করলে ৮ লক্ষ কোটি ডলারেরও বেশি।

বিসলি আরও বলেন, ‘এই মহামারী পরিস্থিতিতেও অনেকে কোটি কোটি ডলার কামিয়েছেন। কেউ বিপুল অর্থ উপার্জন করতেই পারেন। তাতে আমার কিছু বলার নেই। কিন্তু মানব সভ্যতা এক ভয়াবহ বিপর্যয়ের মুখে। এমন পরিস্থিতি আমরা অনেকেই জীবদ্দশায় দেখিনি।’

ডব্লিউএফপির প্রধানের দাবি খুব ভুল নয়। গত জুন মাসে ‘ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিজ’-এর রিপোর্টে লেখা হয়েছে, মহামারী পরিস্থিতি শুরু হওয়ার পরে মার্কিন কোটিপতিদের মোট ধনসম্পদ অন্তত ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে (৫০ হাজার কোটি ডলার)।

রিপোর্ট বলছে, ১৮ মার্চ আমেরিকায় লকডাউন শুরু হওয়ার ১১ সপ্তাহের মধ্যে বেজোসের ৩৬২০ কোটি ডলার ধনসম্পদ বৃদ্ধি পায়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গেরও সম্পত্তি বেড়েছে ৩০১০ কোটি ডলার। টেসলার সিইও এলন মাস্কের ১৪১০ কোটি ডলারের সম্পদ-বৃদ্ধি হয়েছে।

বিসলি বলেন, ‘যাঁদের কাছে অগাধ আছে, এটাই সময়, তাঁদের এগিয়ে আসার। এই মুহূর্তে আপনাদের প্রয়োজন। সঠিক কাজ করে দেখানোর এটাই সময়।’

ডব্লিউএফপির প্রতিবেদন বলাছে, কঙ্গোতে ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছে প্রায় দেড় কোটি মানুষ। নাইজেরিয়ায় ৪০-৬০ লাখ মানুষ খাদ্য অনিশ্চয়তায়। ইয়েমেনে ৩০ লাখ মানুষ এখনও অনাহারে। আরও ২০ লাখ মানুষ একবেলা খাবার গ্রহনের সামর্থ্যও হারিয়ে ফেলবে শিগগিরিই।

হারানো দিনের গান: আজকের শিল্পি -‘সত্য চক্রবর্তী’

0

খোকসায় বিদ্যুতের আগুনে কৃষকের সব পুড়ে গেছে

0
DROHO-5-19
ছায়ের স্তুপে নিজের বই খুজছে শিশু।

স্টাফ রিপোর্টার

বিদ্যুতের সটসার্কিটের আগুনে কুষ্টিয়ার খোকসার এক কৃষকের সব পুড়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত গভীর রাতে। উপজেলার মানিকাট পশ্চিমপাড়ায়।

জানা গেছে, দিনের কাজ শেষে স্ত্রী সন্তান নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মোঃ হারুন শেখ। হঠাৎ মধ্যরাতে তার ঘরের সিলিং ফ্যানের থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাটি বুঝে ওঠার আগেই সেই আগুনে ছায় হয়ে যায় কৃষকের বসবাসের ঘর টিভি ফ্রিজ গহন নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলে খোকসা ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনা স্থলে পৌঁচ্ছায়।

ক্ষতিগ্রস্থ কৃষকের ভাই আব্দুল মমিন জানান, অগ্নিকান্ডের সূত্রপাতের সাথে সাথে খোকসা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় কিন্তু আগুন নেভানোর পর তারা ঘটনা স্থলে পৌচ্ছায়। কয়েক দফায় খবর দেওয়ার পরেও ঘটনা স্থলে আসেনি ইউনিয়ন পরিষদের মেম্বর।

মানিকগঞ্জে ‘মলদ্বারে বাতাস দিয়ে’ হত্যার অভিযোগ, আটক ৪

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি পোশাক কারখানার কর্মীকে মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে।

সদর উপজেলার গোলড়া এলাকায় ‘আকিজ টেক্সটাইল মিলে’ এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলা দায়ের পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত জুলহাস মিয়া (৩৮) ওই মিলের পরিচ্ছনতা কর্মীর কাজ করতেন। তিনি জেলার সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে।

আটককৃতরা হলেন- লাবু মিয়া, সোহেল রানা, বিজয় হোসেন ও সমির আলী।

মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান বলেন, “বুধবার রাত ৯টার দিকে জুলহাস মিয়া কারখানায় কাজ করছিলেন। এ সময় কারখানার চার কর্মী জুলহাসকে ধরে নিয়ে কম্প্রেসার মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস দেয়। এ সময় জুলহাস গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জুলহাসের মৃত্যু হয়।”

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত জুলহাসের স্ত্রী জুলেখা আক্তার বাদি হয়ে কারখানার ওই চার কর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন বলে ওসি আকবর জানান। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এইচএসসি নিয়ে ২৪ সেপ্টেম্বরে বৈঠক

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীতে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে, কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক বসতে যাচ্ছেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এই সভা হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুস ছালাম শুক্রবার জানান, তাকে আগামী ২৪ সেপ্টেম্বর ওই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়টি বৈঠকের আলোচসূচিতে রয়েছে জানিয়ে তিনি বলেন, “জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় কীভাবে অষ্টমের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সে বিষয়েও একটি ইউনিক সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।”

১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও মহামারীর কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য অপেক্ষায় ছিলেন তারা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এইচএসসির নতুন সূচি প্রকাশের লক্ষ্য ছিল তাদের।

“কিন্তু কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। যেমন করেই হোক না কেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিতেই হবে। আগামী বৃহস্পতিবারের বৈঠকে এইচএসসি পরীক্ষার দিন-তারিখ চূড়ান্ত করে সূচিও ঠিক করার কথা রয়েছে।”

যেদিন থেকেই পরীক্ষা নেওয়া হোক না কেন অন্তত ১৫ দিন আগে পরীক্ষার দিন-তারিখ এবং কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে ওই কর্মকর্তা জানান।

আল্লামা আহমদ শফী আর নেই

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আতাউল্লাহ আমিন দ্রোহ’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকালে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। আজগর আলী হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার রাতে আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

অটিস্টিক শিশু রায়াকে প্রধানমন্ত্রীর ভিডিও কল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) শিশু মামিজা রহমান রায়া। স্বপ্ন ছিল প্রধানমন্ত্রীর সাথে কথা বলার। সে স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রানবন্ত আড্ডায় মেতে উঠেন দুজন। প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে রায়ার কবিতা আবৃত্তি ও গল্প শুনেছেন।

বৃহস্পতিবার বিকালে রায়ার মা নাবিহা রহমান পিংকীর মুঠোফোনে ভিডিও কল করেন প্রধানমন্ত্রী।

রায়ার মা জানান, হঠাৎ প্রধানমন্ত্রীর কল পাবার পরে তিনি হতবিহবল হয়ে পড়েন। কিন্তু প্রধানমন্ত্রীর আন্তরিক সহজ সরল আচরণে তার মনে হয়নি তিনি সরকার প্রধানের সঙ্গে কথা বলছেন, বরং তার মনে হয়েছে তিনি মা কিংবা ফুপির সঙ্গে কথা বলছেন।

তিনি আরও জানান, রায়া ভিডিও কলে প্রধানমন্ত্রীকে জাতীয় সংগীত গেয়ে শুনিয়েছে। প্রধানমন্ত্রীও রায়ার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীকে একটি কবিতা আবৃত্তি করেও শুনিয়েছে রায়া। বেশ কিছু সময় ধরে রায়ার থেকে গল্পও শুনেছেন প্রধানমন্ত্রী।

রায়ার মা আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতি ভালো হলে রায়া তার বাসায় গিয়ে দেখা করবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর রায়া আরেক ভিডিওতে বলে, সে প্রধানমন্ত্রীকে ‘আই লাভ ইউ বলেছে’। করোনা পরিস্থিতি ভালো হলে প্রধানমন্ত্রী তাকে বলেছেন, তিনি রায়াকে ‘আই লাভ ইউ’ বলবেন। তাকে ভালোবাসা দেবেন। তাকে জড়িয়ে ধরে আদর করবেন।

মাগুরায় বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত চার

0
সংগৃহিত ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে দু’টি বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকের এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মাছুদ সর্দার জানান, দুপুর ২টার দিকে মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় ঢাকা থেকে যশোরগামী চাকলাদার পরিবহন ও একটি মাইক্রোবাসের সঙ্গে যশোর থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।

এ সময় চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে চার যাত্রী নিহত হয়। আহত হয় উভয় বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন চাকলাদার পরিবহনের হেলপার যশোর সদরের রুপদিয়ার নূরুল আমিনের ছেলে আমিনুল ইসলাম (৪০) এবং অন্যজন নরসিন্দি জেলার ফখরুল ভূঁইয়া (৩৫)।

বিকাল সাড়ে ৪টার দিকে ডিএডি মাছুদ সর্দার জানান, উদ্ধার কাজ অব্যাহত আছে। এখনও রাস্তার পাশে খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা যায়নি। মাগুরা সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ অমর প্রসাদ জানান, ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...