শনিবার, মে ৯, ২০২৬.
Home Blog Page 28

সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী নিহত, আহত ১

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো দৌলতখালী চৌহদ্দিপাড়ার হেকমত আলীর ছেলে রহমত (১৪) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি (১৪)। গুরুতর আহত শিক্ষার্থীর নাম সাইফ আলী (১৪)। তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায় ওই তিন শিক্ষার্থী। প্রাইভেট শেষ করে কিশোরীনগর সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে দ্রæতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয়রা দ্রæত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝিনাইদহ-১ দলীয় প্রতীক ‘কাঁচি’ পরিবর্তে ব্যালটে প্রতীক এসেছে ‘কাস্তে’

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন মোঃ সহিদুল এনাম পল্লব মিয়া। যাচাই-বাছাই শেষে জেলা রিটানিং কর্মকর্তা তাকে দলীয় প্রতীক ‘কাঁচি’ বরাদ্দ দিয়েছেন। কিন্তু এই আসনের পোস্টাল ব্যালটে তার নামের পাশে প্রতীক এসেছে ‘কাস্তে’।

ঝিনাইদহ-১ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেন ৪ হাজার ৬০ জন। বিএনপি, জামায়াতা, জাতীয়পার্টি, এবি পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থীসহ মোট ৫জন প্রার্থী এই আসনে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ইতোমধ্যে আবেদনকারীদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেকেই ভোট দিয়ে ব্যালট পেপার ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে দায়িত্বে অবহেলা নাকি মূদ্রণজনিত ভুলে এমন হয়েছে? প্রশ্ন দেখা দিয়েছে এই আসনের পোস্টাল ব্যালট পেপার কি করা হবে।

মোঃ সহিদুল এনাম পল্লব মিয়া বলেন, দেশের বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন যারা ঝিনাইদহ-১ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন এমন কয়েকজন ব্যক্তি আমাকে জানান পোস্টাল ব্যালটে আমার নামের পাশে কাঁচি প্রতীকের পরিবর্তে কাস্তে প্রতীক এসেছে। এটা তাদের দায়িত্বে অবহেলা না ভুল বুঝতে পারছি না। আমি বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি। তারা কি ব্যবস্থা নেয় দেখি।

তিনি বলেন, অনেকেই ইতোমধ্যে ভোট দিয়ে ব্যালট পেপার ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই আসনের সব ব্যালট পেপার বাতিল করে নতুন করে আবার না পাঠালে সমস্যার সমাধান হবে না। নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা না নিলে প্রয়োজনে আইনী ব্যবস্থা নেব।

ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, আমরা বিষয়টি জেনেছি। এটা মূদ্রণ জনিত সমস্যা না কি কারণে হয়েছে বুঝতে পারছিনা। তবে ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া ব্যালট পেপারগুলি নিষ্কৃয় করা হবে। এগুলো বাতিল করে নতুন ব্যালট পাঠানো হবে।

প্রশ্নে জবাবে রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছি। ভোটের এখনো বাকি আছে, আমরা এর মধ্যে করে ফেলতে পারবো।

শৈশব ও পলাশ

0

ফাগুনের আগুন লাগা পলাশের ঝড়ে পরা ফুল কাছে টানছে শিশুদের। ঝড় পলাশ ফুল কুড়াতে এসেছে ওড়া। কুড়িয়ে পাওয়া ফুল এক শিশুর আর এক শিশুর জামার কোচে জমাচ্ছে। শুক্রবার সকালে কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি আঙ্গিনা থেকে ছবিটি তোলা।

আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেইজ মেটা সাময়িকভাবে অপসারণ করেছে।

বৃহস্পতিবার বিকালে মুফতি আমির হামজার আইটি বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসময় আমির হামজার আইটি বিভাগ জানায়, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভূয়াা রিপোর্টিয়ের ফল।

আইসিটি বিভাগ আরও জানায়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। ইতোমধ্যে পেইজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। সমর্থকদের প্রতি অনুরোধ- ভূয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন।

এদিকে বৃহস্পতিবার বেলা ১২ টা ১৭ মিনিটের সময় আমির হামজা তাঁর মুফতি আমির হামজা নামক ইংরেজীতে লেখা ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি পোষ্ট করেন। ওই পোষ্টে তিনি লেখেন একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের পেজে ভূয়া কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। শুধু তাই নয়, পেইজটি হ্যাক করার জন্য তারা বারবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে তাদের সমস্যা টা কোথায়? সমস্যাটা হলো আপনাদের ভালোবাসা। বিশেষ করে কুষ্টিয়া-৩ আসনে সাধারণ মানুষের যে অভূতপূর্ব সাড়া এবং দ্বীনি দাওয়াতের যে জাগরণ তৈরি হয়েছে, তা দেখে একটি মহলের ঘুম হারাম হয়ে গেছে। তারা চায় আপনাদের সাথে আমার এই নিবিড় সম্পর্ককে ছিন্ন করতে এবংয় আমাদের এই দাওয়াতি কার্যক্রমকে থমকে দিতে।

কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই-হকের আওয়াজ এভাবে ধামাচাপা দেওয়া যায় না। ফেসবুক পেজ বা স্যোশ্যাল মিডিয়া কেবল একটা মাধ্যম মাত্র। যদি এই পেজ চলেও যায়, ইনশাল্লাহ আপনাদের হৃদয়ে যে জায়গা আল্লাহ তায়ালা দিয়েছেন, তা কেউ কেড়ে নিতে পারবে না। আমরা ইতোমধ্যে আইনি ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করেছি।“

“আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ এই কুচক্রি মহলের সমস্ত চক্রান্ত নসাৎ করে দেন। মনে রাখবেন. অন্ধকারের শক্তি যতই আস্ফালন করুক, দিনের শেষে জয় কিন্তু সত্যেরই হয়। সব শেষে তিনি এই পেষ্টটি সবাইকে শেয়ার করার অনুরোধ জানান।

ব্যতিক্রমি প্রচার

0

ধানের শীষ প্রতীক পছন্দ করে মধ্যবয়সী মহিদুল। তাই প্রচারের জন্য নিজে হ্যান্ড মাইক কিনে নিয়েছেন। বাই সাইকেলে লাগিয়ে নিয়েছেন দলীয় নেতার ছবি। কৃত্রিম ধানের শীষ। কুষ্টিয়া – ৪ আসনের কুমারখালীর চরসাদিপুর থেকে খোকসার মাছুয়া ঘাটা পর্যন্ত বাইসাইকেল চালিয়ে সেই হ্যান্ড মাইকে গান গেয়ে ধানের শীষের প্রচার করছেন। এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর সাথেও তার ভাব ভালোবাসা আছে। তার (মহিদুল) বাড়ি কুমারখালীর আগ্রাকুন্ডি গ্রামে। বৃহস্পতিবার বিকালে খোকসা বাজার থেকে ছবিটি তোলা।

পৌরসভার উন্নয়নে নাগরিক ভাবনা শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যা নিরসনে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর গুরুত্বপূর্ণ সভা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

এসএনভি (এসএনভি)-এর সহযোগিতায় এবং কুষ্টিয়া পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার সকালে এনজিও সংস্থা দিশার অডিটেরিয়ামে অনুষ্ঠিত এই সভায় শহরের আধুনিকায়ন ও নাগরিক দুর্ভোগ লাঘবের বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা কুষ্টিয়া পৌরসভার বর্তমান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুযোগ-সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা নিরসন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং সড়ক সংস্কারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নাগরিক প্রতিনিধিরা একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, কুষ্টিয়াকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ।

সভায় কমিটির সদস্য হিসেবে গঠনমূলক প্রস্তাবনা ও মতামত পেশ করেন আরবান প্রাইমারি হেলথকেয়ারের মেডিকেল অফিসার ডাঃ নাসরিন সুলতানা।

পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কুষ্টিয়া পৌরসভাকে একটি পরিবেশবান্ধব ও আদর্শ স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

খোকসায় বিএনপির নারী ভোটারদের সাথে উঠান বৈঠক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির উদ্যোগে নারী ভোটারদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খোকসা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু। অন্যাদের মধ্যে আলোচনা করেন ছাত্রদলের সাবেক সভাপতি জামাল উদ্দিন, হাফিজুল কবির ফারুক, তাজমেরী খাতুন মেরী প্রমুখ।

সভাপতিত্ব করেন পৌর সভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বিশ্বাস।

আলোচকরা কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

খোকসায় বিএনপি-জামাতের সংঘর্ষে পাঁচজন আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ভোট চাওয়া কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিস্পত্তির শালিসী বৈঠকে হামলায় বিএনপির তিন কর্মীসহ ৫জন আহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন বিএনপি কর্মী খাইরুল হাসান (৪০), পিতা- মজিবর রহমান গ্রাম ফুলবাড়িয়া ও তার সহযোগী নিজাম উদ্দিন (৪৫) পিতা চাঁদ আলফ গ্রাম উত্তর শ্যামপুর। এর কিছু সময় পর বাজারে রেখে আসার মোটরসাইকেল আনতে গিয়ে দ্বিতীয় দফায় হামলার শিকার হয় বিএনপি কর্মী তুহিন হোসেন (৩২), পিতা আব্দুর রহমান। এ ছাড়া জামায়াত কর্মী শেখ সাইদুল ইসলাম সাঈদ ও মাসুম বিল্লাহ আহত হয়েছেন।

হামলা আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগের দিন মঙ্গলবার বিকালে জয়ন্তী হাজরা ইউনিয়নের শ্যামপুর গ্রামে বৃদ্ধ আব্দুর রহমান (৮০) নামের বিএনপির এক ভোটারের কাছে জামায়াত কর্মীরা ভোট চাইতে গেলে বিরোধের সূত্রপাত হয়। বুধবার সকালে মাসিলিয়া বাজারের বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের অফিসে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা শালিসী বৈঠকে বসে। এসময় বিএনপির কর্মীদের উপর দুই দফায় প্রতিপক্ষ জামায়াত কর্মীরা হামলা চালায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জামাতায়ত নেতা ও পৌর সভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক দাবি করেন, বিএনপির হামলায় তাদেরও কয়েকজন কর্মী আহত হয়েছে।

আহত চিকিৎসাধীন বিএনপি কর্মী খাইরুল হাসান জানান, সকালে তিনি নিজের গ্রামে ধানের শীষের প্রার্থীর পক্ষে ক্যাপিং কছিলেন। ইউনিয়ন বিএনপির নেতার ফোন পেয়ে মাসিলিয়া বাজারে আসেন। এ সময় প্রতিপক্ষ জামায়াতের বহিরাগত ও স্থানীয় কয়েকশ নেতাকর্মী বাজারে উপস্থিত হয়। বৈঠকে পৌছানো মাত্র জামায়াতের এককর্মী লোহার পাইপদিয়ে তার মাথায় হামলা করে। তিনি হামলাকারীকে আটকে ছিলেন। কিন্তু তাকে জামায়াত কর্মীরা ছাড়িয়ে নিয়ে যায়।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান বলেন, তিনি শুনেছেন। নিজে বাইরে থাকায় তার লোকেরা আহদের সাথে দেখা করেছেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনিসুজ্জামানের সাথে কথা বলার জন্য বলেন। কিন্তু আনিসুজ্জামান ফোন রিসিভ করেনি।

কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) আসনের বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, তিনি আহত কর্মীদের সাথে দেখা করেছেন। এখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ হামলাকে সাধারণ ভাবে মেনেনেওয়া যায় না।

খোকসা উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম জানান, নিস্পত্তি বৈঠকের শেষ দিকে কথা কাটাকাটি থেকে হাতা পর্যায়ে পৌচ্ছায়। এতে বিএনপির তিন কর্মী ও তার দলের শেখ সাইদুল ইসলাম সাঈদ ও মাসুম বিল্লাহ আহত হয়েছে। পরে তারা স্থানীয় ভাবে বিরোধ মিটিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন।

খোকসা থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। কোন পক্ষ মামলা করেনি। তবে দুই পক্ষের লোকেরা হাসপাতালে ভর্তি আছে।

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার তিন বাহিনীর প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম। নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজেকশন হতে পারে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। কিছু ক্রিমিনাল (অপরাধী) থাকতে পারে। সবাই এ ধরনের অপকর্ম করবে না।

তিনি বলেন, নির্বাচনের দিন যারা র‌্যাগিং এবং ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে। অপরাধ করলে যতটুকু আইনে রয়েছে ততটুকু শাস্তি পাবে।

সভায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিনে-রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে। সবসময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে সেই পরিবেশ অব্যাহত রাখতে হবে। আমাদের সবার উদ্দেশ্য একটাই সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের। সে উদ্দেশে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। যারা মাঠে মোতায়েন থাকবেন তাদের সবার দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে, বসে থাকা যাবে না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

আইএসপিআর আরও জানায়, তিন বাহিনীর প্রধান পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও পরিদর্শনকালে তিন বাহিনীর প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় মোতায়েনরত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গাজীপুর জেলা পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় ট্রেন থামিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতনিধি

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা সব শ্রেণি ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ কর্মসূচি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে অবস্থান নেন।

এসময় সড়ক ও রেলপথ অবরোধ করলে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে বিভিন্ন ¯েøাগান দেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময় ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যোগ্যতা অর্জন করেছেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেয়া সম্পূর্ণ বৈষম্যমূলক।

এতে করে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুন্ন হবে।

শিক্ষার্থীরা জানান, পূর্বে কারিগরি খাতে ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন।

এ কর্মসূচি চলাকালে ৩০মিনিট খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘন্টাব্যাপি এ কর্মসূচিতে সড়কপথের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কর্মসূচি প্রত্যাহার হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ কর্মসূচিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার : আইজিপি

দ্রোহ অনলাইন ডেস্ক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায়...

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি – নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় । শুক্রবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন...

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...