বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃ বিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে কলেজ ক্যাম্পাসে আসেন মুফতি আমির হামজা।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা ব্যানার নিয়ে প্রবেশদ্বারের মুখে কলেজ ক্যাম্পাসে নির্বিচারে বৃক্ষ নিধনের প্রতিবাদে মানববন্ধন করছিলেন। এমপি আমির হামজা টুর্নামেন্টের উদ্বোধনের জন্য মঞ্চে প্রবেশ করলে শিক্ষার্থীরা সেখানে গিয়ে উপস্থিত হন এবং ব্যানার হাতে নিয়ে মঞ্চের পাশে মানববন্ধনে দাঁড়িয়ে আমির হামজাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া ¯েøাগান দিতে থাকেন।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো: রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠান শুর হয়। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত এমনকি আমির হামজা যখন প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সে সময়ও শিক্ষার্থীরা জোরে জোরে ভুয়া ভুয়া ¯েøাগান দিতে থাকেন।

প্রধান অতিথির বক্তব্যের একপর্যায়ে এমপি আমির হামজা বলেন, আমি আনন্দও পেয়েছি আবার একটু দু:খও পেয়েছি। কারণ এখানে গাছ কাটার যে বিষয়টা শুনলাম আমাদের শিক্ষক পরিষদের প্রদ্ধাভাজন স্যার যিনি বলছিলেন। আসলে গাছ কে বা কারা কেটেছে এটা তদন্তের মাধ্যমে বের করেন। কিন্তু বাকি যেগুলো হচ্ছে এগুলোকেও তদন্ত করা দরকার। বাকি যারা যা করছেন মনে করছেন আমি লেবাস পড়ে আছি মনে করছেন আমি হুজুর, আমি হুজুর। আমি হুজুর না। আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে। যেয়ে আপনাদের যা করা লাগে আমি তাই করব। আর আমি ভুয়া কী আমি আপনাদের দেখাবো আজকে। আপনাদের যে কয়জনের তালিকা আমার কাছে আছে অলরেডি। এরা এই শিক্ষা ভবনটা নষ্ট করার জন্য। এর পেছনে কারা আছে আমি তাও জানি। আমি তাদের নামও দেব নালিশ একেবারে ওপরে। দেখি আপনারা কতদুর পারেন। প্রায় ৬ মিনিট ৪৯ সেকেন্ড তিনি বক্তব্য রাখেন।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করার পর কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়েও একইভাবে ¯েøাগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। এ সময় কলাপসিবল গেট আটকিয়ে বাইরে পুলিশ অবস্থান নেয়। পরে এমপি আমির হামজা পুলিশের সহযোগিতায় অধ্যক্ষের কার্যালয় থেকে বের হন এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

এদিকে, এ ঘটনার পর আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখা হয়, ‘কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতা কর্মীরা।’ তবে এই স্ট্যাটাসের নিচে লেখা রয়েছে এডমিন।

এ ব্যাপারে জানতে চাইলে আমির হামজা বলেন, এমন কিছু না। সেখানে খেলা দেখতে গিয়েছিলাম। সামান্য হট্টগোল হয়েছিল। আমি নিরাপদে বের হয়ে গেছি।

তিনি বলেন, কলেজের গাছ কাটা নিয়ে কিছু শিক্ষার্থী মানববন্ধন শেষে কলেজের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপালদের সঙ্গে ঝামেলা করছিল। আমি বলছি খেলা চলাকালীন এসব ঝামেলার দরকার নাই।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। এসময় তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখেন। তবে আমির হামজা কে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন ওসি। তিনি বলেন, আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে তার সঙ্গেই বেরিয়ে আসেন এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করে চলে যান।

প্রসঙ্গত কলেজের বিশাল এই খেলার মাঠ বাদ রেখেই আন্ত:বিভাগীয় (কলেজের নিজস্ব বিভাগের মধ্যে) ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নামে প্যান্ডেল তৈরির জন্য গত ৪ মে রাতের আঁধারে কুষ্টিয়া সরকারি কলেজের প্রায় ২০ টির মত গাছ কেটে ফেলা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষকরা মিলে তাদের নিজ হাতে লাগিয়েছিলেন ওই গাছ গুলো। এমনকি শিক্ষকরা নিজেরাই পালা করে নিয়মিত গাছগুলোর পরিচর্যা করে আসছিলেন।

রাতের আঁধারে এই গাছ কেটে ফেলার ঘটনায় চরম ক্ষুব্ধ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ মে) সকালে কলেজে এসে গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পেরে শিক্ষকরা তাৎক্ষণিকভাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তদন্ত কমিটি গঠন করে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতকরণ ও শান্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করেন।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই সময়ের মধ্যে গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগও ভালোভাবে রপ্ত করাতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের শতভাগ নির্ভুলভাবে পড়া ও গণিতে দক্ষতা অর্জনে ব্যর্থ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হবে।

সম্প্রতি দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে লক্ষ্য নির্ধারণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। সচিবের নির্দেশনা পেয়ে এরই মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চিঠি দিয়েছেন স্ব স্ব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

নির্দেশনায় শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বইয়ের ৫ পৃষ্ঠা জোরে জোরে শব্দ করে পড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর জোর দিতে বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, গত ২৭ এপ্রিল ও ৫ মে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার ওপর জোর দেন।

আগামী জুন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পড়ার দক্ষতা ৯০ শতাংশ এবং জুলাই মাসে ১০০ শতাংশ অগ্রগতি নিশ্চিতের নির্দেশনা দেন।

এদিকে, সচিবের নির্দেশনা মেনে এরই মধ্যে কয়েকটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ লক্ষ্য অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এ সংক্রান্ত একটি চিঠি আমাদের হাতে এসেছে। তাতে সচিবের নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নির্দেশনা অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা গণিতের চার নিয়ম (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি সাবলীলভাবে পড়ার দক্ষতা ৯০ শতাংশ অর্জন করবে এবং জুলাই মাসের মধ্যে তা ১০০ শতাংশে উন্নীত করতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী, তৃতীয় শ্রেণির বাংলা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্যবই প্রতিদিন ৫ পৃষ্ঠা করে জোরে জোরে পড়াতে হবে। এছাড়া চতুর্থ শ্রেণির গণিতে নির্ধারিত পাঠের পাশাপাশি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

শিক্ষকদের সতর্ক করে চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের (জুন-জুলাই) মধ্যে কাক্সিক্ষত দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের নির্দেশনা রয়েছে। এ অবস্থায় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের কাক্সিক্ষত দক্ষতা অর্জনের জন্য পরিকল্পনা গ্রহণ করবেন এবং তা ১০ মের মধ্যে ছক আকারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা আজই এ চিঠি দিয়েছি, চিঠিটি সঠিক। অন্যান্য জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও একই ধরনের নির্দেশনা দেবেন, কেউ কেউ ইতোমধ্যে দিয়েছেনও। এটি সচিব স্যারের নির্দেশ। আমাদের সঙ্গে দুই দফা ভার্চুয়াল বৈঠকে তিনি এ লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন।’

দক্ষতা অর্জনের লক্ষ্য পূরণে ব্যর্থ হলে বেতন-ভাতা বন্ধের নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটিও মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে আমাদের জানানো হয়েছে। আমরা শিক্ষকদের সতর্ক করেছি। শিক্ষার্থীরা পড়তে না পারলে শিক্ষকরা বেতন-ভাতা পাবেন না এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানিয়েছে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলা-ইংরেজি রিডিং শিক্ষার্থীরা যাতে ঠিকভাবে পড়তে পারে, তা নিশ্চিত করার বিষয়টিও রয়েছে। এটি করতেই হবে, না হলে বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না।’

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে।

বুধবার সকালে অফিসটি খুলতে গিয়ে বিষয়টি নজরে আসে। এঘটনায় তিনটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। তছনছ করা হয়েছে অফিসের বিভিন্ন কক্ষ।

চ্যানেল টুয়েন্টিফোর কুষ্টিয়া অফিসের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোনও এক সময় কুষ্টিয়া পৌরসভার সামনের এলাকায় অবস্থিত চ্যানেল ২৪ টেলিভিশন কুষ্টিয়া অফিসের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর দলের সদস্যরা।

এসময় তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ ও একটি মেমোরি কার্ড চুরি হয়েছে একই সঙ্গে অফিসটির আলমারিতে থাকা বিভিন্ন কাগজপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। তছনছ করা হয়েছে বিভিন্ন কক্ষেও।এমন চুরির ঘটনায় হতবাক হয়েছেন সবাই।

সকালে অফিসটি পরিদর্শন করেছে পুলিশ। কি কারণে এঘটনা তার রহস্য উন্মোচনে তদন্ত চলছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, এঘটনার পর পরিদর্শন করেছি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

0

কুষ্টিয়া প্রতিনিধি

অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) রাতে আমির হামজা তাঁর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোষ্ট দিয়ে কুষ্টিয়াবাসীর প্রতি এ আহবান জানান।

ফেসবুকে তাঁর এই পোষ্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং তাতে নেটিজেনদের নানা রকম মন্তব্য করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পোষ্টে – ক্ষ্টুয়া-৩ (সদর) আসনের এই সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি হামজা বলেছেন, কুষ্টিয়াবাসীর সেবা ও উন্নয়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডাকেই তাদের মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।

দাবি করেন সংসদ সদস্য হওয়ার পর থেকে কুষ্টিয়ার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। কিন্তু লক্ষ্য করছি, আমি যখনই জনগণের জন্য ভালো কোনো কাজের উদ্যোগ নিচ্ছি, তখনই একটি স্বার্থান্বেষী মহল পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। আসলে তাদের হাতে জনকল্যাণের কোনো রাজনীতি নেই। মানুষের জন্য ভালো কিছু করার সক্ষমতা হারিয়ে তারা এখন আমার পথ আটকানোর নোংরা খেলায় মেতে উঠেছে।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে যারা কুষ্টিয়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং মাদকের সা¤্রাজ্য গড়ে তুলেছিল, বর্তমান প্রশাসনের কঠোর অবস্থানের কারণে তারা এখন কোণঠাসা। তাদের অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন অস্তিত্ব সংকটে ভুগছে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমির হামজা বলেন, “কুষ্টিয়া-৩ আসনের মা-বাবা, ভাই-বোনেরা যে বিশ্বাস নিয়ে আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন, সেই আমানত রক্ষায় আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তত। অতীতেও আপনারা আমার পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আমার বিশ্বাস। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই অপকর্মকারী ও ষড়যন্ত্রকারীদের পরাজিত করব ইনশাআল্লাহ।”

বিবৃতিতে তিনি কুষ্টিয়াবাসীকে যেকোনো ধরনের বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যের পথে অটল থাকার আহবাব জানান এবং কুষ্টিয়াকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, কয়েক দিন আগে সংসদে দাঁড়িয়ে এমপি আমির হামজা বেকারত্ব নিরসনে বন্ধ কু্ষ্িটয়া সুগার মিল, মোহিনী মিল এবং হরিপুর এলাকার পতিত এক হাজার একর জায়গা বেসরকারি খাতে কিংবা বিদেশিদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।

সংসদে দাঁড়িয়ে তাঁর এই বক্তব্যের প্রতিবাদে কু্ষ্িটয়া সুগার মিল এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

ঘুড়ি

0

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে ছুটেছে। কুষ্টিয়ার খোকসা থেকে মঙ্গলবার বিকালে তোলা ছবি।

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও তার মা যাত্রী।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে খোকসা-একতারপুর রাস্তার পালপাড়া নামক স্থানে এই ভ্যান দুর্ঘটনা ঘটে। ভ্যান চালক ঝন্টু দাস পৌর এলাকার কমলাপুর গ্রামের মৃত মনিদির দাসের ছেলে। তিন সন্তানের পিতা। পেশায় বাদ্যকার হলেও অবসর সময়ে ভাড়া মালিকের পাখি ভ্যানের চালক ছিলেন। ভ্যানের আহত যাত্রীদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানাগেছে, অন্যদিনের মত পাখি ভ্যানের চালক ঝন্টু দাস দু’জন যাত্রী নিয়ে একতারপুরে যাচ্ছিলেন। পাল পাড়ার কাছে পৌচ্ছালে বিপরিত দিক থেকে আসা অপর একটি পাখি ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে বর্ধিত করণের গর্তে পরে যায়। এ সময় চালক ঝন্টু ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে আঘাত পান। নিজের পাখি ভ্যানটি তার গায়ের উপর আছড়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে।

নিহত ভ্যান চালকের ভাই শান্ত দাস জানান, তার ভাই ঝন্টু বাদ্যকার ও পাখি ভ্যানের চালক ছিলেন। আজও বিকালে ভাড়া মারতে বেড় হন। তারা ভাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃত ভাইকে পেয়েছেন। তবে শুনেছেন ঝন্টু রাস্তার পাশের একটি গাছের উপর ছিটকে পরে। এক পর্যায়ে ভ্যানটিও তার গায়ের উপর আছড়ে পরে। থানা থেকে পুলিশ এসেছিলো। তারা মৃতদেহের সৎকার করার অনুমতি দিয়ে গেছে।

খোকসা থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম বলেন, নিহত ভ্যানচালকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেনি। তারা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হত।

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মৃত্যু বরণ করেন। তিনি উপজেলা সদরের থানা পাড়ার মৃত আব্দুল গণি শেখের ছেলে। প্রয়াত মুক্তিযোদ্ধা এক স্ত্রী, এক কন্যা ও দুই পূত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

এ দিন বিকালে খোকসা জানিপুর সরকারি মাধমিক বিদ্যালয় মাঠ মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবকে গার্ড অব অনার প্রদান করেন খোকসা থানা পুলিশের একটি দল। এখানেই মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কেন্দ্রিয় কবর স্থান মসজিদের সামনে মরহুমের দ্বিতীয় জানাযা করা হয়। পরে তাকে পৌর কবর স্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা ও দাফন অনুষ্ঠানে উপজেলা নিবাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, খোকসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপির সাধারন সম্পাদক আনিসুজ্জজামান স্বপন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খোকসা সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন কর্মচারী ছিলেন। তিনি উপজেলা সাংস্কৃতিক সংস্থার (উসাস) এর সক্রিয় সদস্য ও নাট্য কর্মী ছিলেন। আব্দুল ওহাব চিত্র কর ছিলেন।

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদী।

ওই ফেসবুক পোস্টে মোদী লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনতার শক্তি জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানাই।

তিনি আরও বলেন, জনগণ বিজেপিকে এক বিশাল ম্যান্ডেট দিয়েছে এবং আমি তাদের আশ্বস্ত করছি যে আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাক্সক্ষা পূরণে সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সব অংশের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

এই বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৪ আসন এবং মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮৩ আসন। এছাড়া কংগ্রেস দুটি, সিপিএম একটি এবং অন্যান্য তিনটি আসন পেয়েছে।

পশ্চিমবঙ্গে বিজেপি প্রথমবারের মতো জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বিজেপির জয়ের বিষয়টি স্পষ্ট হতেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে এরই মধ্যে নানান গুঞ্জন শুরু হয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়েছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন, যেন তৃণমূলের ‘বহিরাগতদের’ দল হওয়ার বয়ানকে খন্ডন করা যায়।

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন।

উদ্ভাবক মনিরুল ইসলাম জানিয়েছেন, বিশেষ ধরনের বুস্টার উপাদান মিশিয়ে তিনি এই জ্বালানি তৈরি করছেন, যা ডিজেলচালিত ইঞ্জিনে ব্যবহার করা যাচ্ছে।

তিনি বলেন, পোড়া মবিলের সঙ্গে মাত্র ১০০ মিলিগ্রাম বুস্টার মিশিয়েই তৈরি করা হচ্ছে বিকল্প জ্বালানি, যার নাম দিয়েছেন তিনি ‘মেথড অব অলটারনেটিভ ডিজেল’ (ম্যাড)। চারটি উপাদানে তৈরি এই মিশ্রণটি মূলত বুস্টার হিসেবে কাজ করে বলে জানান তিনি।

মনিরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে তিনি ডিজেল ইঞ্জিন নিয়ে কাজ শুরু করেন। তখন তিনি শিক্ষকতা পেশায় ছিলেন। পরে চাকরি ছেড়ে গবেষণায় মনোনিবেশ করেন। চীনসহ বিভিন্ন স্থানে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় কয়েক মাস আগে তিনি এর কার্যকর প্রয়োগে সফল হয়েছেন বলে দাবি করেন।

স্থানীয় কৃষক আকরাম হোসেন বলেন, পাঁচ লিটার পোড়া মবিলের সঙ্গে ১০০ মিলিগ্রাম বুস্টার মিশিয়ে প্রায় সাত লিটার ডিজেলের সমপরিমাণ কাজ পাওয়া যাচ্ছে, যা দিয়ে সেচ কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে।

তবে এই জ্বালানির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা। হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের ফার্ম মেশিনারি বিভাগের প্রধান জাহিদুল হক বলেন, এটি সাশ্রয়ী উদ্যোগ হলেও ইঞ্জিনের ক্ষতির ঝুঁকি থাকতে পারে। পরীক্ষামূলক যাচাই-বাছায় ছাড়া এর ব্যবহার নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন জানান, কৃষি অফিসের তত্ত¡াবধানে মাঠপর্যায়ে এর কার্যকারিতা যাচাই করা হচ্ছে। সফল হলে কৃষকের উৎপাদন খরচ কমতে পারে বলে তিনি মনে করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, ডিজেলের সংকটের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ সম্ভাবনাময়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

0

কুষ্টিয়া প্রতিনিধি

গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী রোজিনা খাতুন।

স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা এবং চিকিৎসার অভাবে চরম মানসিক ও শারীরিক কষ্টে ভেঙে পড়েন হাবিবুর রহমান। অবশেষে পবিত্র ঈদুল ফিতরের দিন বিনা চিকিৎসায় মারা যান তিনি।

হাবিবুরের মৃতুর পর ভেঙে পড়া সংসারের দায়িত্ব এসে পড়ে মাত্র ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদের কাঁধে। পরিবারে রয়েছে অসুস্থ দাদা-দাদি, ১২ বছর বয়সী বড় ভাই এবং ছোট এক বোন। তাদের মধ্যে বড় ভাই শারীরিকভাবে অসুস্থ।

ছোট্ট এই শিশু এখন বাবার রেখে যাওয়া ভ্যান চালিয়ে সংসারের হাল ধরেছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সারা দিন ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়েই চলে পরিবারের খাবার এবং অসুস্থ দাদা-দাদির খরচ। ফলে স্কুলের পড়াশোনা কার্যত বন্ধ হয়ে গেছে তার। স্থানীয় ১ নম্বর প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র জুনায়েদের নতুন বইগুলো এখনো প্রায় অছোঁয়াই রয়ে গেছে।

এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরার মিস্ত্রিপাড়া।

জুনায়েদের ভাষ্য, ‘বাবার ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে কোনোমতে আমাদের খাবার আর দাদা-দাদির খরচ চালাচ্ছি। আমার মা স্থানীয় এক যুবকের সঙ্গে চলে যাওয়ার পর বাবা মারা গেলেন, এখন আমাদের দেখার কেউ নেই।’

জুনায়েদের ভ্যানের যাত্রী হয়েছিলেন স্থানীয় কলেজশিক্ষক সামসুল হক। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘সবাই বড়দের ভ্যানে ওঠে, এই ছোট বাচ্চাটার ভ্যানে কেউ উঠতে চায় না। ওর কষ্ট দেখে আজ আমি ওর ভ্যানে উঠেছি। এতটুকু বয়সে ও যে দায়িত্ব পালন করছে, তা ভাবলে অবাক হতে হয়।’

জুনায়েদের স্কুলে না আসার বিষয়ে জানতে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জুনায়েদের বাবার মৃত্যু ও মায়ের অন্যত্র চলে যাওয়ার পর থেকে সে নিয়মিত বিদ্যালয়ে আসছে না। তবে আমরা ছেলেটির খোঁজখবর রাখছি এবং তাকে আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’

জুনায়েদের ৬৫ বছর বয়সী দাদি সপা জান নেছা কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘ঈদের দিন সবাই যখন নতুন জামা পরে ঘুরছে, আমার জুনায়েদ তখন বাবার লাশ কাঁধে নিয়েছে। ওর মা শুধু আমার ছেলের চিকিৎসার টাকা নেয়নি, আমাদের পুরো পরিবারটাকে পথে বসিয়ে দিয়ে গেছে। ছোট তিনিটি বাচ্চা রেখে কীভাবে চলে যেতে পারে।’

এ বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে জানতেন না। তবে দ্রæত খোঁজ নিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারটির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...