মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 273

বন্যায় ১৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ১১টি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া আকষ্মিক বন্যায ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন। এ মুহূর্তে এ সব জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি হয়ে পরেছেন। আর এই বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, জেলার হিসাব ছাড়াও বন্যা আক্রান্ত উপজেলার সংখ্যা ৭৭টি। এসব উপজেলা প্লাবিত/ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ইউনিয়ন/পৌরসভা ৫৮৯টি।

আরও পড়ুন – কুমারখালীতে সিজারের পর দুই প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগাল

প্রেস উইং থেকে জানানো হয়, ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন। মারা গেছেন ১৫ জন, যার মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ২ জন। মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় ৪, চট্টগ্রামে ৪, ফেনীতে ১, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, ল²ীপুরে ১ এবং কক্সবাজারে ৩ জন রয়েছেন।

কুমারখালীতে সিজারের পর দুই প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগাল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নোভা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চার দিনের ব্যবধানে দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, ভূয়া চিকিৎসক দিয়ে সিজারের কারনে রোগীদের মৃত্যু হয়। রোগীর মৃত্যুর খবর শুনে ক্লিনিকটি মালিক বদর উদ্দিনসহ কর্মরত সবাই পালিয়েছে।

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে লাশ নিয়ে নোভা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে অবরুদ্ধ করে রাখেন স্বজন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র – জনতা। শুক্রবার বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তারা ক্লিনিকটিকে অবরুদ্ধ করে রাখেন।পরে খবর পেয়ে ক্লিনিকে অভিযান পরিচালনা করেন প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা ও ক্লিনিকে নানান অসংগতি থাকায় অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় কুষ্টিয়া সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন, থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন – উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের রিপন শেখের স্ত্রী বৃষ্টি খাতুন (২৫)। তিনি শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন নন্দলালপুর ইউনিয়নের বেলঘোড়িয়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে মর্জিনা খাতুন (২৭)। তিনি গত ১৮ আগষ্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সরেজমিন গিয়ে দেখা যায়, ক্লিনিক চত্বরে উৎসুক জনতার উপচেপড়া ভিড়। একটি এ্যাম্বুলেন্সের মধ্যে রাখা বৃষ্টি খাতুনের লাশ। এ্যাম্বুলেন্সের সামনে একটি ভ্যানের উপর এক মহিলার কোলে রয়েছে বৃষ্টি খাতুনের একদিন বয়সি কন্যা সন্তান। পাশেই আহাজারি করছেন স্বজনরা।

নিহত বৃষ্টির মা চায়না খাতুন বলেন, গত বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে মেয়েকে সনো করাতে নোভা ক্লিনিকে এনেছিলাম। তখন সেখানকার ডাক্তার বলল সিজার করতে। বিকাল সাড়ে ৫ টার মেয়েকে সিজার করা হয়। সিজার করে একটি কন্যা সন্তান পেয়ে খুশি হয়েছিলাম। কিন্তু রক্ত দেওয়ার কথা বলে বৃষ্টির সাথে আমাকে দেখা করতে দেয়নি। রাত ৯ টা পর্যন্ত তিন ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপর হঠাৎ রাত তিনটার দিকে তড়িঘড়ি করে ক্লিনিকের মালিক বদর উদ্দিন আমাদের একটি মাইক্রোবাসে করে রাজশাহী নিয়ে যান। সেখানে সকাল ৮ টার দিকে বৃষ্টি মারা যান। তাঁদের সঙ্গে ক্লিনিকের দুইজন নার্সও ছিল।

তিনি বলেন, মেয়েকে মেরে ফেলেছে ডাক্তাররা। আমি সঠিক বিচার চাই। আর কারো মায়ের বুক যেন খালি করতে পারে ওরা।

নিহতের বাবা সাইফুল শেখ বলেন, ভূয়া ডাক্তার দিয়ে ক্লিনিক মালিক আমার মেয়েকে সিজার করিয়েছে। সিজারের সময় একাধিক নাড়ি কেটে ফেলা হয়। আমি সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করব।

আরও পড়ুন – ত্রাণ দিতে ঢাবির টিএসসিতে আসছে মানুষ

নোভা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বদর উদ্দিনের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করা শর্তে ক্লিনিকের একজন কর্মচারী বলেন, ১৮ আগষ্টের রোগীর মতো এই রোগীরও ( বৃষ্টি) নাড়ি কেটে যায়। দুজনই রাজশাহীতে মারা যান।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন জানান, মাত্র চারদিনের ব্যবধানে দুইজন প্রসূতি রোগীর মৃত্যুর খবর পেয়ে ক্লিনিকটি পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানানো যাবে। তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, অল্প সময়ে দুজনের মৃত্যুর অভিযোগ এবং নানান অসংগতি থাকায় অনির্দিষ্টকালের জন্য ক্লিনিকটিকে সিলগালা করা হয়েছে। নিহতদের স্বজনদের থানায় মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় আসেননি বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ত্রাণ দিতে ঢাবির টিএসসিতে আসছে মানুষ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ত্রাণসামগ্রী দিতে আসছেন নানান শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৫টার দিকে টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে, মানুষ ট্রাক, পিকআপ, ভ্যান, রিকশা, প্রাইভেটকার ভর্তি করে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে আসছেন।

মহিউদ্দিন আলম নামের এক ব্যবসায়ী তিন পিকআপ ভর্তি করে ত্রাণসামগ্রী নিয়ে এসেছেন। তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে ছাত্র সমাজই দেশকে পথ দেখিয়েছে। তাদের হাত ধরেই আমরা যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রুখে দেবো। আমরা সবাই এক থাকলে কোনো শত্রুই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সামর্থ্য অনুযায়ী আমি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। আমি চাই দেশের প্রতিটি মানুষ এতে অংশগ্রহণ করুক।

আরও পড়ুন – প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলে রোষানলে পরে পলক

এরই মধ্যে ত্রাণসামগ্রীতে টিএসসি ক্যাফেটেরিয়া, গেমসরুম ভর্তি হয়ে যাওয়ায় সেন্ট্রাল অডিটোরিয়ামসহ টিএসসির বারান্দায় রাখা হচ্ছে। পাশাপাশি নগদ টাকাও উঠছে। ত্রাণ সামগ্রী নিয়ে আসা গাড়ির লম্বা লাইন লেগে গেছে টিএসসি এলাকায়। ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ে স্বেচ্ছাসেবী হিসেবে স্কুল-কলেজের তিন শতাধিক শিক্ষার্থী কাজ করছেন।

প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলে রোষানলে পরে পলক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অবস্থা বেগতিক বুঝে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বলেছিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এনিয়ে সেদিন গণভবনে তুলকালাম হয় বলে ডিবিকে জানিয়েছে পলক।

শেখ হাসিনার সরকারে পতনের পর গ্রেপ্তার মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতাকর্মীরা ডিবি পুলিশের রিমান্ডে জেরার মুখে রয়েছেন। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্যও দিচ্ছেন তারা। জুনাইদ আহমেদ পলক তাদের মধ্যে একজন।

ডিবি হেফাজতে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার পতনের একদফা অন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়। সেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, “প্রয়োজনে তাকে (পলক) বলি দেওয়া হোক। তবুও শিক্ষার্থীদের অন্দোলন বন্ধ করা দরকার।”

প্রধানমন্ত্রীকে ছাত্র-জনতার চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করতে বলেন পলক। সেসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পলককে তেড়ে মারতে আসেন। তখন সাহসী হয়ে পলক প্রধানমন্ত্রীকে স্টেপ ডাউন করতে বলেন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে বলার পর পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয় বলে রিমান্ডে জানান তিনি।

আরও পড়ুন – দেশে বন্যায় ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি

জুনাইদ আহমেদ পলক ডিবিকে জানান, স্মার্ট বাংলাদেশে গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে ৫ বছর মেয়াদি সরকারের যে ৫ কোটি টাকার চুক্তি ছিল সেটা তিনি বাতিল করতে চাননি। জোর করে ওই চুক্তি বাতিল করান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কারণ টেন মিনিট স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক অন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন।

ডিবির জিজ্ঞাসাবাদে পলক জানান, প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা পলককে প্রশ্ন করেন, ‘দেশের স্থিতিশীলতা চাইলে দায়িত্ব থেকে পদত্যাগ করেননি কেন?’ সে সময় নিশ্চুপ থাকেন পলক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক কামাল মিয়া। এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নিরাপত্তার কারণে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রাখা হয়।

দেশে বন্যায় ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে বন্যা উপদ্রæত ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৮ ঘন্টায় ১৩ জন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন।

শুক্রবার (২৩ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের ১১টি জেলা বন্যা প্লাবিত হয়েছে। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ল²ীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে।

ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। পরিবার ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ টি বলেও জানান তিনি।

আরও পড়ুন – ঝিনাইদহে ম্যাটস ছাত্রদের বিক্ষোভ

এখন পর্যন্ত বন্যায় মোট ১৩ জন মারা গেছেন জানিয়ে দুর্যোগ সচিব বলেন, এর মধ্যে দুইজন নারী রয়েছেন। কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, ল²ীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।

কামরুল হাসান আরও জানান, এ পর্যন্ত ৩ হাজার ১৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে এক লাখ ৮৮ হাজার ৭৩৯ জন আশ্রয় নিয়েছেন।এ সব জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬৩৭টি মেডিকেল টিম চালু রয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ ৩ কোটি ৫২ লাখ টাকা, ২০ হাজার ১৫০ টন চাল ও ১৫ হাজার খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে এক সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে।

ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, হবিগঞ্জ ও ল²ীপুর জেলার বন্যা উপদ্রæত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা এবং সচিবরা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রæত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমানে উপদ্রæত এলাকায় অবস্থান করছেন বলেও জানানো হয়।

ঝিনাইদহে ম্যাটস ছাত্রদের বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা চার দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে।

বৃহস্পতিবার সকালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনসহ চার দফা দাবী আদায়ে তারা শহরে বিক্ষোভ সমাবেশ করে। সকালে মিছিলটি মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে শুরু করে পায়রা চত্বর ও শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসুচি পালন করে।

আরও পড়ুন – শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬ মামলা

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের ছাত্র তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, খালিদ সাইফুল্লাহ, রিয়াজুল ইসলাম, ইসমত আরা ও মুস্তাফিজুর রহমান।

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬ মামলা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে আরও ছয়টি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। এ নিয়ে তার বিরুদ্ধে ৪৫টিও অধিক মামলা হয়েছে। অধিকাংশ মামলাই হত্যা মামলা।

মামলা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে এসব মামলায় আসামি করা হয়েছে।

আরও পড়ুন – ভারতের একাধিক ওয়েবসাইটে সাইবার হামলা

এ ছাড়া হত্যাকান্ডে জড়িত অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

এ নিয়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত ৪৫টি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। বেশির ভাগই হত্যা মামলা।

ভারতের একাধিক ওয়েবসাইটে সাইবার হামলা

0

দ্রোহ অনরাইন ডেস্ক

একের পর এক সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। বুধবার (২১ আগস্ট) রাতে জি মিডিয়া করপোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকররা। দীর্ঘসময় সেটি হ্যাকারদের দখলে ছিল। সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) নতুন করে ভারতীয় পুলিশ, সেনাবাহিনী এবং পেমেন্ট গেটওয়ে ভারতপ্লে এর ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছেন হ্যাকাররা। হ্যাকারদের কাছে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় নিজেরাই ওয়েবসাইটগুলো ডাউন করে রেখেছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো। সেগুলোতে এখন প্রবেশ করা যাচ্ছে না।

বাংলাদেশি হ্যাকার গ্রæপ ‘সাইবার ৭১’ ভারতীয় পুলিশের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে। বাকি দুটি ওয়েবসাইট কারা হ্যাক বা হ্যাক করতে সাইবার হামলার চেষ্টা করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন – বন্যায় তলিয়ে গেছে আড়াই লাখ হেক্টর জমির ফসল

এদিকে, রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় পুলিশের ওয়েবসাইট http://police.gov.in/ সেনাবাহিনীর ওয়েবসাইট http://indianarmy.nic.in/ এবং পেমেন্ট গেটওয়ে ভারতপ্লেএর ওয়েবসাইটে http://bharatpe.com/ প্রবেশ করা সম্ভব হয়নি। সাইটগুলো হ্যাক হওয়ার পর ডাউন করে রাখা হয়েছে।

এর আগে বুধবার রাতে বন্যা নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম সংস্থা জি মিডিয়া করপোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা। ওই সময় ওয়েবসাইটে প্রবেশ করলেই সেখানে দেখা যাচ্ছিল ‘সিস্টেম এডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।

ওয়েবসাইটে আরও লেখা দেখাচ্ছিল, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এ সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করবো।’

বন্যায় তলিয়ে গেছে আড়াই লাখ হেক্টর জমির ফসল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ১২ জেলায় আকশিক বন্যায় ২ লাখ ৩০ হাজার হেক্টরের ফসল তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) পর্যন্ত পাওয়া প্রাথমিকভাবে এ প্রতিবেদন দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সংস্থাটি বলছে, ফেনী, নোয়াখালীসহ দেশের ১২ জেলায় এক লাখ ৩৮ হাজার ৬১৯ হেক্টরের আমন ধান, ৫৭০ হেক্টরের বোনা আমন ও ১২ হাজার ৯১০ হেক্টরের আমন বীজতলা প্লাবিত হয়েছে। এছাড়া ৬৮ হাজার ২০৯ হেক্টরের আউশ, ৯ হাজার ৫১৯ হেক্টরের শাকসবজি, ৩৮ হেক্টরের আখ এবং ১৯১ হেক্টরের পান প্লাবিত হয়েছে।

এ প্রতিবেদন তৈরি করা হয়েছে গত ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত সময়ের বন্যার তথ্য দিয়ে।

আরও পড়ুন – প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

এতে জেলাভিত্তিক তথ্যে বলা হয়েছে, অতিবৃষ্টি ও উজান থেকে নেম আসা পাহাড়ি ঢলে আক্রান্ত ফসলি জমির পরিমাণ মুন্সিগঞ্জে ২৩০ দশমিক ৭ হেক্টর, সিলেটে ৩ হাজার ৩৮৯ হেক্টর, মৌলভীবাজারে ৪৩ হাজার ২৭১ হেক্টর, হবিগঞ্জে ৬ হাজার ৮৯৪ হেক্টর।

এছাড়া চট্টগ্রামে ১২ হাজার ৮৯ হেক্টর, কক্সবাজারে ৪ হাজার ২৮৯ হেক্টর, নোয়াখালীতে ৩৬ হাজার ৭৪৫ হেক্টর, ফেনীতে ৩১ হাজার ৫৪৫ হেক্টর, লক্ষ্মীপুরে ৯ হাজার ৪৭৮ হেক্টর, কুমিল্লায় ৬৫ হাজার ১৩৫ হেক্টর, ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার ৪১৪ হেক্টর এবং চাঁদপুরে ১০ হাজার ৯২২ হেক্টর।

প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

0

বন্যা পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পেয়েছে

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয কুমার ভার্মা বৈঠক করেছেন। বৈঠকে চলমান বন্যা পরিস্থিতি এবং এর নানান দিক ও করণীয় নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান ভারতীয় হাইকমিশনার। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠকে বসেন।

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আরও পড়ুন – ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ

তিনি বলেন, এমন ভয়াবহ বন্যায় কী ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি, আমাদের আগাম সতর্ক করা হয়েছিল কি না, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রগুলো কী কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে কথা বলতে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের একটি বৈঠক হবে।

ওই ব্রিফিংয়ে কথা বলেন অন্তর্র্বতী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে।

এদিকে, সকালে বাংলাদেশের বন্যা ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে জানায়, বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের বন্যার কারণ হিসেবে ডম্বুর বাঁধ খুলে দেওয়াকে দায়ী করা হচ্ছে, তা সত্য নয়। কারণ ডম্বুর বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার উজানে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...