মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 275

সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা নিরুদ্দেশ: শিক্ষা উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি বা অভিভাবক নিরুদ্দেশ। এই দেশে এই মুহূর্তে ৫৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪০টির বেশি ভিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরুদ্দেশ।

সোমবার (১৯ আগস্ট) নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন – সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় : হাই কোর্ট

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, পুরো বিশ্ববিদ্যালয় চালু করতে আমাদের কি ধরনের চ্যালেঞ্জ নিতে হবে সবাই জানেন। সব বিশ্ববিদ্যালয় চালু করা বিরাট সমস্যা। অধিকাংশ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন এগুলোতে প্রথমজন নাই, দ্বিতীয়জন নাই তৃতীয় জন নাই, চতুর্থ জনও নাই। কাজেই কাকে দিয়ে চালু করবো? সারাদেশে প্রশাসনের একই অবস্থা।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় : হাই কোর্ট

0

দ্রোহ অনলাইন ডেস্ক

তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজনের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের বেঞ্চ সোমবার এ বিষয়ে রুল জারি করে।

আরও পড়ুন – সরানো হলো জেলা পরিষদের চেয়ারম্যানদের

রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শরীফ ভ‚ঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং রাষ্ট্রপতি ২০১১ সালের ৩ জুলাই তাতে অনুমোদন দেন।

ওই সংশোধনীর মাধ্যমে তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়।

এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়; সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।

সরানো হলো জেলা পরিষদের চেয়ারম্যানদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিন পার্বত্য জেলা বাদে সব জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

এর মধ্যে যেসব জেলায় বিভাগীয় শহর পড়েছে, সেখানে প্রশাসকের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)। বাকি ৫৩ জেলায় দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা।

আরও পড়ুন – কুষ্টিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে মামলা

রবিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সেদিনই আরেক প্রজ্ঞাপনে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খানের মৃত্যুতে তার পদটি শূন্য ঘোষণা করা হয়।

অপর এক প্রজ্ঞাপনে ৬০টি জেলা পরিষদে চেয়ারম্যান অপসারণের কথা জানানো হয়। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ১০ (খ) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান ও সদস্যগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা শীর্ষক অধ্যাদেশের ১০ (খ) ধারায় বলা হয়েছে, “এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশক বিবেচনা করিলে বা জনস্বার্থে, সকল জেলা পরিষদের চেয়ারম্যান বা সদস্যগণকে অপসারণ করিতে পারিবে।”

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধনের এ উদ্যোগ নেওয়া হয়।

বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ শনিবার রাতে জারি করে অন্তর্বর্তী সরকার।

কুষ্টিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে মামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ফুটপাতে লুঙ্গি গামছা বিক্রেতা বাবলু ফারাজি হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ১২৬ জনের নাম উল্লেখ করে আদালত মামলা দায়ের হয়েছে। এছাড়াও এ মামলায় আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে নিহত বাবলুর ছেলে সুজন মাহমুদ বাদী হয়ে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে এ মামলা করেন। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশনা দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন আদালতের দায়িত্বরত পেশকার মতিয়ার হোসেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী, ওসি (তদন্ত) দিপেন্দ্র নাথ সিংহ, এস আই সাহেব আলী, এএসআই আসাদুজ্জামান আসাদ, উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ১২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন – হানিফের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

নিহতের ছেলে সুজন মাহমুদের দায়ের করা মামলায় জানা গেছে, ৫৮ বছর বয়সী বাবলু ফারাজি ফুটপাতে লুঙ্গি, গামছা ও বিছানার চাদর বিক্রয় করতেন। গত ৫ আগষ্ট বেলা সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে শহরের চার রাস্তার মোড়ে অসহযোগ আন্দোলনকারী ও আসামীদের সংঘর্ষের মধ্যে পড়ে যায়। তখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ও ২ থেকে ২২নং আসামীর হুকুমে অন্যান্য আসামীরা অস্ত্রশস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা চালায়। এ সময় বাবলু ফারাজিকে আন্দোলনকারী ভেবে কুষ্টিয়া মডেল থানায় এস আই সাহেব আলী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার বলেন, একটি মামলা হয়েছে জানতে পেরেছি। তবে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশনা দিয়েছে কিনা এ বিষয়ে এখনো কোন কাগজ হাতে পাইনি।

হানিফের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় আরো একটি হত্যা মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করা হয়েছে।

হামলায় নিহত ইউসুফ শেখ (৬৬) কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকার মৃত এদাত আলীর ছেলে। তিনি কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বøাড ব্যাংকে চাকরি করতেন। ৫ আগস্ট দুপুরে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।

আরও পড়ুন – ঝিনাইদহে আঃলীগের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা

নিহত ইউসুফের মেয়ে মোছাঃ সীমা বাদী হয়ে রবিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলাটি করেন। মামলায় মাহবুবউল আলম হানিফকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় হানিফের চাচাতো ভাই সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি কুষ্টিয়া জজ কোটের পিপি এ্যাড.অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ অজয় সুরেকা, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের নাম উল্লেখ করা হয়েছে।

এ মামলায় মোট ৭৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

নিহতের মেয়ে সীমা এজাহারে উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে আমার বাবা ইউসুফ শেখ তার কর্মস্থল হইতে বাসায় ফেরার পথিমধ্যে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনের নূর টেইলার্স গলির ভেতরে পৌঁছালে এজাহারনামীয় আসামিরা আমার বাবাকে দেখে ধাওয়া করে। এরপর হানিফ ও তার চাচাতো ভাই আতার নির্দেশে আসামিরা তাকে গুলি করে হত্যা করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আব্দুল্লাহ নামে এক কিশোর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মাহবুবউল আলম হানিফকে প্রধান আসামি করা হয়েছে।

ঝিনাইদহে আঃলীগের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপি’র কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আ’লীগের সাবেক তিন সংসদ সদস্য, পৌর মেয়রসহ ৪৬৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে সোমবার দুপুরে সদর থানায় এ মামলা দায়ের করেন। ঝিনাইদহ সদর থানার মামলা নং- ১৬/২৪।

এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা অস্ত্রসস্ত্র নিয়ে জেলা কার্যালয় ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এতে জেলা বিএনপি’র কার্যালয়ে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

আরও পড়ুন – জালিয়াতির মামলা নিয়ে আত্মগোপনে প্রধান শিক্ষক

মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস,

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন জেলা বিএনপির এক নেতা।

জালিয়াতির মামলা নিয়ে আত্মগোপনে প্রধান শিক্ষক

0

কুমারখালী প্রতিনিধি

ঘড়ির কাঁটায় তখন সকাল ১০ টা বেজে ৪৯ মিনিট। তখনও বিদ্যালয়ে আসেননি প্রধান শিক্ষক। কক্ষে পড়ে আছে চেয়ার টেবিল আসবাবপত্র। কোন শিক্ষক ক্লাশে পড়াচ্ছেন। আবার কোনো শিক্ষক বসে আছেন।

সোমবার (১৯ আগষ্ট) এমন চিত্র দেখা যায় কুষ্টিয়ার কুমারখালীর জোতমোড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এটি উপজেলার যদুবয়রা ইউনিয়নে অবস্থিত।

শিক্ষকদের ভাষ্য, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। মামলায় হাজিরা না দেওয়ায় তিনি এখন ওয়ারেন্ট ভুক্ত আসামি। মুভমেন্ট খাতায় বিদ্যালয়ের বিশেষ কাজ দেখিয়ে তিনি প্রায় এক মাস বিদ্যালয়ে অনুপস্থিত। তবে জুলাই মাসের সম্পূর্ণ বেতন তুলেছেন প্রধান শিক্ষক।

তবে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি জানেন না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার। তিনি বলেন, বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন তোলার নিয়ম নেই। বৈধ ছুটি ছাড়া বিদ্যালয়ের বাইরে থাকারও বিধান নেই। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর জোতমোড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অফিস সহায়ক কর্মচারী হিসেবে মো. মেহেদী হাসান শান্ত ও জোসনা বেগমকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রাপ্তদের এমপিও ভুক্ত করার জন্য ওই বছরের ২৫ সেপ্টেম্বর যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ‘ বিদ্যালয়ের অবস্থান ‘ জনিত প্রত্যায়ন তৈরি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তৎকালীন পরিচালনা পরিষদের সভাপতি আজিজুল হক।
বিষয়টি জানতে পেরে ২০২৩ সালের ২৭ এপ্রিল কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমারখালী আমলী আদালতে ধারা – ৪২০/ ৪৬৬/ ৪৬৭/ ৪৬৮/ ৪৬৪/ ৪৭১/ ৪৭২/ ৪৭৬ দন্ডবিধিতে মামলা করেন চেয়ারম্যান। মামলায় দুই কর্মচারী, প্রধান শিক্ষক ও তৎকালীন সভাপতিকে আসামি করা হয়। চলতি বছরের ১৪ জুলাই উক্ত মামলায় আসামিদের আদালতে হাজিরার দিন ধার্য ছিল। সেদিন দুই কর্মচারী ও তৎকালীন সভাপতি আদালতে হাজিরা দেন। তবে গ্রেফতারের ভয়ে সেদিন আদালতে যাননি প্রধান শিক্ষক। এরপর ১৫ জুলাই থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

১৫ জুলাই বিদ্যালয়ের মুভমেন্ট খাতার একটি পাতা এ প্রতিবেদকের হাতে এসে পৌছেছে। সেখানে লেখা রয়েছে। ” আমি আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়। আমি বিদ্যালয়ের কাজে কয়েকদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবনা। আমার অবর্তমানে বিদ্যালয়ের অফিসিয়াল কাজের দাঁয়িত্ব পালন করবেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরেজি রেজাউল হক।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্ত থেকে পাঁচ তরুনকে নিয়ে গেছে বিএসএফ

আরো জানা গেছে, প্রধান শিক্ষক না থাকায় ভেঙে পড়েছে বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। তবে অতি জরুরি কাগজপত্রাদিতে স্বাক্ষর প্রয়োজন হলে তা প্রথমে পাঠানো হচ্ছে শিক্ষকের বাড়িতে। এরপর গোপননীয়তা রক্ষা করে স্বজনরা সেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান শিক্ষকের কাছে। স্বাক্ষর শেষে স্বজনরা আবার তা পাঠিয়ে দেন বিদ্যালয়ে। এমন অবৈধ প্রক্রিয়ায় জুলাই মাসের বেতন বিলে স্বাক্ষর করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, সঠিক বেঠিক আমি জানিনা। ১৫ জুলাই মুভমেন্ট খাতায় মন্তব্য লিখে আমাকে দাঁয়িত্ব দিয়ে চলে গেছেন প্রধান শিক্ষক। আর ফিরে আসেনি। ফোনেও কথা হয়নি আর। কোথায় আছেন তাও জানিনা আমরা।

তিনি আরো বলেন, প্রশাসনিক কার্যক্রম থেমে আছে। শুধু মানবিক কারণে শিক্ষক – কর্মচারীদের বেতনের প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রধান শিক্ষকের বাড়িতে দিয়ে এসেছিলাম। স্বজনরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তা স্বাক্ষর করিয়ে দিয়েছেন। স্বাক্ষরে ৭ আগষ্ট তারিখ লেখা আছে। প্রধান শিক্ষকসহ সকলের জুলাই মাসের বেতন স্ব স্ব হিসাব নম্বরে জমা হয়েছে।

তাঁর ভাষ্য, আদালতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা চলছে। মামলায় হাজিরা না দেওয়ায় তিনি বর্তমানে ওয়ারেন্টভুক্ত আসামি। উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার জন্য ঢাকায় আছেন প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের মুঠোফোনটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। সরেজমিন শিক্ষকের বাড়িতে গেলে তাঁর স্ত্রী নাম প্রকাশ না করা শর্তে বলেন, মাসখানেক হল আমার স্বামী বাড়িতে নেই। কোথায় আছে তাও সঠিক জানিনা। মাঝে মাঝে বিভিন্ন নাম্বার দিয়ে কল দেয়। এতটুুকুই জানি। তাঁর ভাষ্য, উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার জন্য তাঁর স্বামী ঢাকাতে থাকতে পারেন।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুই কর্মচারীর এমপিও ভুক্তকরণে বিদ্যালয়ের অবস্থান জনিত প্রত্যায়নে তাঁর স্বাক্ষর, সিল জালিয়াতি করে প্যাড তৈরি করা হয়েছিল। তিনি প্রধান শিক্ষকসহ ৪ জনের নামে মামলা করেছেন। মামলাটি আদালতে বিচারাধীন।

জোতমোড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি জিয়াদুল ইসলাম মিলন বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন না – এই বিষয়টি আমার অজানা ছিল। সেজন্য ভুল করে বেতন বিলে আমি সই করেছি। তবে খুব দ্রæতই প্রধান শিক্ষককে শোকজ করব। এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলাপ করে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুর সীমান্ত থেকে পাঁচ তরুনকে নিয়ে গেছে বিএসএফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশি পাঁচ তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের ভূখন্ডে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।

রবিবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন জামালপুর সীমান্ত এলাকার কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮) ও জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)।

আরও পড়ুন – ছাত্রদের আন্দোলনের মুখে ছুটি নিলেন জেলা প্রশাসক

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, রবিবার ভোরে জামালপুর সীমান্তের ভারত ভূখন্ড থেকে পাঁচ বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে বিএসএফ।

এ বিষয়ে বিজিবির প্রাগপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম জানান, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের সঙ্গে পতাকা বৈঠক করে বিএসএফ। তবে তাঁদের দেশে ফেরত পাঠানো হবে নাকি পুলিশে হস্তান্তর করা হবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তারা।

ছাত্রদের আন্দোলনের মুখে ছুটি নিলেন জেলা প্রশাসক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে ছুটি নিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্র্বতীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা তার কার্যালয় ঘেরাও করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ছাত্রদের কঠোর মনোভাবের কারণে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ছুটি নিয়ে কর্মস্থল ছাড়েন।

আরও পড়ুন – ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রতœা খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ ও ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু ও আব্দুস সালাম প্রমুখ উপস্তিত ছিলেন।

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশের অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে ৭৩ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

রবিবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

আরও পড়ুন – সেনাগৌরব পদক পেলেন ক্যাপ্টেন আশিক

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...