মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 276

সেনাগৌরব পদক পেলেন ক্যাপ্টেন আশিক

0
ছেবি সংগৃহীত

দ্রোহ নলাইন ডেস্ক

পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় ‘সেনাগৌরব পদক’ (এসজিপি) অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কার্যালয়ে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুুন – অধ্যক্ষের কাছ থেকে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ

এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান। তাকে ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধান করেন।

অধ্যক্ষের কাছ থেকে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের আফসার উদ্দিন মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ আব্দুল করিমের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে।

রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সমন্বয়ক মোস্তাফিজুর রহমান।

অধ্যক্ষ ড. হাফেজ আব্দুল করিম সাংবাদিকদের জানান, আফসার উদ্দিন মহিলা ফাজিল মাদ্রাসার কয়েকজন শিক্ষক আমার বিরুদ্ধে মনগড়া মিথ্যা দুর্নীতির অভিযোগ তোলেন। তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যড়যন্ত্র করে তারা আমার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছে। আমাকে সেসব অভিযোগ খন্ডন করার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি। এছাড়াও সরকারি বা সংশ্লিষ্ট কোনো অফিসে আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়নি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শিক্ষকরা কুষ্টিয়ার সমন্বয়ক মোস্তাফিজুর রহমান ও সাব্বির আহমেদের নেতৃত্বে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থীকে মাদ্রাসায় নিয়ে আসেন।

তিনি আরও বলেন, কুষ্টিয়ার সমন্বয়ক পরিচয় ব্যবহার করে মুস্তাফিজুর, সাব্বির ও তাদের ছাত্ররা সকাল ১১টার দিকে মাদ্রাসায় এসে জোরপূর্বক পদত্যাগপত্রে সই নিয়েছে। জোর করে পদত্যাগপত্রে সই করানো হয়েছে। আমার সাথে অন্যায় করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করলে সত্যটা বেরিয়ে আসবে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে আমার সাথে যে অন্যায় করা হয়েছে তার সঠিক বিচার চাই। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমি পদত্যাগ করিনি। আমার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে সই করিয়ে নেয়া হয়েছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি জানিয়েছি।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বলেন, আমি ওই মাদ্রাসায় গিয়েছিলাম। উনার বিরুদ্ধে বেশকিছু দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ওই মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষক দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে অবস্থান নিয়েছিল। এই সমন্বয়কের দাবি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়নি।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ সাংবাদিকদের জানান, আমাদের বেশ কয়েকজন ওই মাদ্রাসায় গিয়েছিল। কি হয়েছে সেটা আমি জানি না। তাদের সাথে কথা বলে পরে এবিষয়ে জানাতে পারবো।

আরও পড়ুন –পৌরসভার মেয়রের কক্ষে তালা দিলো ছাত্রদল নেতারা

এবিষয়ে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ড. মোঃ হুমায়ুন কবীর বলেন, আফসার উদ্দিন মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ ও পদত্যাগের বিষয়ে আমি কিছুই জানি না। মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকলে নিয়মানুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করতে পারে। উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের তদন্তের দায়িত্ব দিলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ জানা নেই।

এবিষয়ে কথা বলার জন্য আফসার উদ্দিন মহিলা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান মাসুম ও অভিযোগকারী শিক্ষকদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

পৌরসভার মেয়রের কক্ষে তালা দিলো ছাত্রদল নেতারা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের অফিস কক্ষে তালা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী ঝিনাইদহ পৌরসভায় গিয়ে মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের কক্ষে তালা ঝুলিয়ে “অবৈধ মেয়রের প্রবেশ নিষেধ” লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। তারা মেয়রের নেমপ্লেটটি সরিয়ে ফেলেন। ছাত্র আন্দোলনে মাধ্যমে সরকার পতনের পর মেয়র হিজল পৌরসভায় আসা বন্ধ করে দেয়।

আরও পড়ুন – বৈষম্যবিরোধী আন্দোলনে ৪৪ পুলিশ সদস্য নিহত

পৌর মেয়রের কক্ষে তালা ঝুলানোর বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন অভিযোগ করেন, একদলীয় নির্বাচনে মেয়র হয়ে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বেপরোয়া কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি জনগনের এই সম্পত্তি জাহেদী ফাউন্ডেশন বানিয়ে পৌরসভার প্রতিটি চেয়ার টেবিলে জাহেদী ফাউন্ডেশন লিখে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মাহবুব আলম মিলু, ইমরান হোসেন, ইবির ছাত্র নেতা শাহেদ আহম্মেদ, ছাত্রদল নেতা বখতিয়ার আহম্মেদ, নয়ন হাওলাদার ও আব্দুস সালাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের মোবাইল ফোনে কল করা হয়।কিনন্তু তিনি ফোন রিসিভ করেনি।

বৈষম্যবিরোধী আন্দোলনে ৪৪ পুলিশ সদস্য নিহত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই ৭ জন, এটিএসআই একজন, এসআই ১১ জন এবং পরিদর্শক ৩ জন।

আরও পড়ুন – ঝিনাইদহে শেখ হাসিনার বিচার দাবিতে সমাবেশ

৫ আগস্ট নিহত হয়েছেন ২৪ পুলিশ সদস্য। ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।

রবিবার (১৮ আগস্ট) বিকালে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

ঝিনাইদহে শেখ হাসিনার বিচার দাবিতে সমাবেশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জাতীয় শিক্ষক ফোরামের কুষ্টিয়া অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী যুব আন্দোলন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমেদ আব্দুল জলিল, জেলা শাখার সভাপতি ডা: এইচ এম মুমতাজুল করিম, শিক্ষক ফোরামের জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন – দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শিশু নিখোঁজ

সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছে। এ ঘটনায় তাকে বিচারের আওতায় আনার দাবী জানান তারা। সেই সাথে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান।

দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে শিশু নিখোঁজ

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক জামে মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর নাম মোমিন হোসেন (৫)। সে ওই এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছোট ছেলে।

আরও পড়ুন- ঝিননাইদহে সম্প্রীতির পদযাত্রা করলো সংখ্যালঘুরা

চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪ থেকে ৫ জন সমবয়সী শিশু নদীতে ঝাঁপ দেওয়া খেলছিল। এ সময় মোমিন নদীর পানিতে নিখোঁজ হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে ৫ বছরের একটি শিশু নিখোঁজের খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে।’ খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

ঝিননাইদহে সম্প্রীতির পদযাত্রা করলো সংখ্যালঘুরা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সম্প্রীতি পদযাত্রা করেছে সংখ্যালঘু সম্প্রদায়।

শনিবার দুপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে শহরের পায়রা চত্বর থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

আরও পড়ুন – শয়নের এক পায়ে ঢুকে আছে গুলির ৫০টি স্পিন্টার্স

মানববন্ধন শেষে সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা প্রহল্লাদ সরকার, দিপংকর ঘোষ ও প্রদীপ রায় বক্তব্য রাখেন।

শয়নের এক পায়ে ঢুকে আছে গুলির ৫০টি স্পিন্টার্স

0

স্টাফ রিপোর্টার

ছাত্র আন্দোলনের সময় পুলিশের ছোড়া গুলিতে আহত শয়ন মন্ডল এক পায়ে ৫০টি স্পিন্টার্স (লোহার বল) নিয়ে এখনো লুকিয়ে লুকিয়ে চিকিৎসা নিচ্ছে। পায়ের মাংশ পেশির মধ্যে ঢুকে থাকা স্পিন্টার্স অপসারণ তো দূরের কথা, তার ওষুধ কেনা টাকাও নেই। ডাক্তার জানিয়য়য়েছেন অপারেশন ও উন্নত চিকিৎসা করাতে পারলে সে (শয়ন) হাটতে পারবে।

বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। ২১ বছর বয়সী শয়ন মন্ডল চাকরির ফাঁকে সাভারের হেমায়েতপুরে ছাত্র আন্দোলনে যোগদেয়। কয়েকদিনের মাথায় ২০ জুলাই শনিবার দুপুর দেড়টার দিকে মিছিলে প্রস্ততি কালে পুলিশ নির্বিচারে গুলি চালালে তার বাম পায়ে গুলি লাগে। এর পর দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজবাড়ীর জেলার পংশার কুঠিমালিয়াট গ্রামে মাযের কাছে ফিরে আসে। তখন থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছে। তার পায়ের অধিকাংশ ক্ষত শুকিয়ে আসলেও পায়ে মাংশ পেশির মধ্যে প্রায় ৫০টি স্পিন্টার্স ঢুকে রয়েছে। তার বাবার নাম মৃত শওকত মন্ডল।

আরও পড়ুন – কুষ্টিয়ায় শিশুসহ দুই হত্যা মামলা

শনিবার দুপুরে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কথা হয় গুলিতে আহত শয়নের সাথে। এখনো সে পুলিশ আতঙ্কে আছে। নিজে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি জানাতে ভয় পাচ্ছে। তার বাম পায়ের পাতা থেকে হাটু পর্যন্ত কমপক্ষে ৫০ টি ছড়া গুলির স্পিন্টাস ঢুকে আছে। সে পায়ে ভর দিয়ে হাটতে পরছে না। ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছে। কিন্তু তার আর ওষুধ কেনার টাকাও নেই। মায়ের কাছে গচ্ছিত রাখা সামান্য কয়েকটা টাকা ছিল। তা দিয়ে আজ (শনিবার) আসা যাওয়ার ভ্যান ভাড়া হবে।

একটি ক্যামিক্যাল কোম্পানির সরবরাহকারী ছিল শয়ন। মনের টানেই ছাত্র আন্দোলনে যোগদেয়। সে আহত হতে পারে বা মারা যেতে পারে এনিয়ে তার ভিতরে তখনো ভাবনা ছিলনা। ২০ জুলাই শনিবার অফিসে কাজ না থাকায় একটু আগেই ছাত্রদের আন্দোলনে শরিক হয়। মিছিল শুরুর আগেই পুলিশ গুলি চালাতে শুরু করে। তার থেকে একটু দূরে ১০ -১২ বছরের এক মাদ্রাসা ছাত্র গুলিতে মারা যায়। মুহুত্যের মধ্যে একটি গুলি এসে তার বাম পায়ে লাগে। আন্দোলনকারী ছাত্ররা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় রেখে যায। পুলিশের চোখ আড়াল করে কর্মস্থল থেকে গ্রামের বাড়ি ফেরাটা ছিল তার জন্য অবর্ণণীয় কষ্টের। আন্দোলনের চুড়ান্ত বিজয় হলেও তার মনে আতঙ্ক কাটেনি। এখনো পুলিশ আর রাাজনৈতিকদের দেখরেই তার মনে ভয় কাজ করছে।

গুলিতে আহত ছেলে কে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন আসমা খাতুন। তিন সন্তানের মধ্যে শয়ন সবার ছোট। স্বামীর মৃত্যুর পর আসমা খাতুন ছোট ছেলে শয়নকে সাভারে চাকরি দিয়ে ছিলেন। ছেলের উপার্যনেই তার সংসার চলত। কিন্তু ছেলে গুলিবিদ্ধ হয়ে খালি হাতে জীবণ নিয়ে বাড়ি ফিরেছে। তার চিকিৎসা করাতে গিয়ে সব হারিয়েছেন। এখন তার আর সঞ্চয় বলে কিছু নই। ডাক্তার আবার ছেলেকে ভালো হাসপাতালে নিতে বলেছে। ২৭ দিন পার হয়ে গেলেও ছেলে এখনোও পায়ে ভর দিয়ে হাটতে পরছে না। ডাক্তার সাফ জানিয়ে দিয়েছেন গুলি গুলো বার করার পর পায়ে ভর দিতে হাটতে পারবে।

আসমা খাতুনও আহত ছেলের মত পুলিশ ভয়ে দিন পার করছেন। কুষ্টিয়া গেলে আবার নতুন বিপদ আসে কি না তা নিয়েও তার চিন্ততার অন্ত নেই। চিকিৎসার টাকা নিয়েও ভাবনায় পরেছেন।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবির হোসেন সোহাগ জানান, শয়নের বাম পায়ের মাংশ পেশিতে কমপক্ষে ৫০টি স্পিন্টার্স ঢুকে আছে। এ জন্য তার পায়ের ব্যাথা যাচ্ছে না। কুষ্টিয়াতে অপরেশনের ববস্থা আছে। সেখানে গেলে একটা ভালো ফল পাওয়া যতে পরে।

কুষ্টিয়ায় শিশুসহ দুই হত্যা মামলা

0

আসামী হলেন হানিফ-আতাসহ আ.লীগের শতাধিক নেতা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৩ বছর বয়সী চায়ের দোকানের শ্রমিক আব্দুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের হয়। এ ছাড়া অপর এক আন্দোলনকারীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পৃথক আর একটি মামলা রেকর্ড হয়েছে।

শিশু শ্রমিক আব্দুল্লাহ হত্যা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে হুকুমের আসামি করা হয়েছে। ওই মামলায় অস্ত্র দিয়ে গুলি করার আসামি করা হয়েছে কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে।

গত ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহরের ছয় রাস্তার মোড়ে শিশু আব্দুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। আব্দুল্লাহ কুষ্টিয়া ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন চায়ের দোকানে বাবার সাথে কাজ করতো। আব্দুল্লাহ চর থানা পাড়ার লোকমান হোসেনের ছেলে।

আব্দুল্লাহ হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে করা হত্যা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মী জনপ্রতিনিধিসহ মোট ১৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-২০ জনকে। এ মামলার এক নম্বর আসামী কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বৃহস্পতিবার নিহত আব্দুল্লাহর বাবা লোকমান হোসেন কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন – সাবেক সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা উদ্ধার

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট থানাপাড়ার আড়ংয়ের সামনে রাস্তার উপর আন্দোলনকারী বাবুকে এলোপাথাড়িভাবে মারপিট ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাইসুল হক বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মী জনপ্রতিনিধিসহ মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে। নিহত বাবু কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরের শালদহ গ্রামের মৃত নওশের আলীর ছেলে। বাবু পেশায় স্বর্ণকার ছিলেন।

বাবু হত্যা মামলায় হুকুমের আসামি করা হয়েছে- কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হাজী রবিউল ইসলামকে। এছাড়াও এ মামলার আসামি করা হয়েছে-কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মানব চাকী, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফেরদৌস, কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মী জনপ্রতিনিধিসহ মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, আব্দুল্লাহ ও বাবু হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় শতাধিক জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

সাবেক সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা উদ্ধার

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক এক সাবেক সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরমধ্যে ৩ কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং বিভিন্ন দেশের ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর মোহাম্মদপুরের বাবর রোডের এফ বøকের ২৯/২ বাসাটিতে অভিযান পরিচালনা করে ডিএমপি।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পক্ষ থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ বøকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে ৩ কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং বিভিন্ন দেশের ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন – কোটা সংস্কার আন্দোলনে নিহত ৬৫০

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের ওই বাসাটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. শাহ্ কামাল।

পরে স্থানীয়রা জানতে পারেন বাসাটিতে বিপুল পরিমাণের টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলে। ভবন ঘিরে তারা এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দেন। স্থানীয় জনতা থেকে খবর পেয়ে বাসাটিতে ডিএমপির একাধিক টিম যায়। পরে ডিএমপির অভিযান বাসাটি থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...