মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 320

প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি আবেদন শনিবার শুরু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অন্তঃউপজেলায় অনলাইন বদলি আবেদন শুরু হচ্ছে শনিবার (৩০ মার্চ)। আগামী ১ এপ্রিল পর্যন্ত সহকারী ও প্রধান শিক্ষকরা অনলাইনে এ আবেদন করতে পারবেন।

শুক্রবার (২৯ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের অন্তঃউপজেলা বা থানা (একই উপজেলা/থানার ভেতর) অনলাইন বদলি কার্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন, যাচাইসহ বিভিন্ন প্রক্রিয়া কবে, কীভাবে সম্পূর্ণ হবে তাও জানানো হয়েছে।

সূচি অনুযায়ী-৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন শিক্ষকরা। পরদিন ২ এপ্রিল থেকে সেই আবেদন শ্বস্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কর্তৃক যাচাই সম্পন্ন করতে হবে।

৩-৪ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্ন করা হবে। ৫-৭ এপ্রিলের মধ্যে উপজেলা বা থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্ন করতে হবে।

এরপর ৮-১৪ এপ্রিল পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের যাচাই ও অনুমোদন এবং প্রধান শিক্ষকের যাচাই ও অগ্রায়ন সম্পন্ন হবে। এছাড়া ১৫-১৭ এপ্রিল বিভাগীয় উপ-পরিচালক কর্তৃক যাচাই ও অনুমোদন শেষ হবে।

অনলাইন বদলি আবেদনে যত শর্ত

শিকর সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেেিত বদলির আদেশ জারি হলে, তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের ১০ অক্টোবর জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে সংযুক্ত তথ্য ও কাগজপত্রাদি যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর েেত্র যোগ্য আবেদনকারীকে সফটওয়্যারের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় নির্বাচিত করা হয়, বিধায় কোনো রকম হস্তেেপর সুযোগ নেই।

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানের চর ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জাতীয় প্রেসকাবে এক অনুষ্ঠানে বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানের চর ও দোসর হয়ে কাজ করেছেন। তিনি আরও বলেন, এই সত্য উন্মোচন হওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস কাবে মহান স্বাধীনতা দিবস উপলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় কেউ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে বা মুক্তিযোদ্ধাদের কোনভাবে সাহায্য করছে এমন কি একবেলা খাইয়েছে বা এক গøাস পানি খাইয়েছে জানলেও সেইসব পরিবারের ওপর নেমে আসতো পাকিস্তানি সেনাদের অকথ্য নির্যাতন। আর জিয়াউর রহমান যুদ্ধ েেত্র থাকে আর তার পরিবার বেগম খালেদা জিয়া দুই সন্তান নিয়ে ক্যান্টনমেন্টে পাকিস্তানিদের আরাম-আয়েশে থাকে- এ থেকেই তো পরিষ্কার যে জিয়াউর রহমান পাকিস্তানের দোসর হিসেবে, গুপ্তচর হিসেবে কাজ করেছেন। এর তো আর ব্যাখ্যার প্রয়োজন হয় না। আর জিয়াউর রহমানকে পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল চিঠিই লিখেছিলেন যে- তোমার কাজে আমরা সন্তুষ্ট, তোমার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা করো না। সেই চিঠির কপি আমার কাছেও আছে।

হাছান মাহমুদ বলেন, আজ বিএনপি মিথ্যাচার করে বলে- আওয়ামী লীগ নেতারা তখন কোথায় ছিল, অথচ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আওয়ামী লীগ সরকার যার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ -এই সরকারের অধীনেই জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে ৪০০ টাকা মাসিক বেতনে চাকরি করেছেন। যদিও কোনো সম্মুখসমরে কখনো যান নাই।

বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিফল হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর থেকে ২১ বছর ধরে তারা বঙ্গবন্ধু ও স্বাধীনতার সঠিক ইতিহাসকে মানুষের কাছে আড়াল করেছে, বিকৃত করেছে। কিন্তু গত ১৫ বছরে মানুষ আবার সঠিক ইতিহাস জেনেছে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণাটি পরদিন ২৬ তারিখ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান কয়েকবার পাঠ করেন। এরপর আওয়ামী লীগ নেতারা একজন সেনা অফিসারকে দিয়ে পাঠ করানোর সিদ্ধান্ত নেন।

মন্ত্রী সে সময়ের বর্ণনা দিয়ে বলেন, চট্টগ্রামে মুক্তিযুদ্ধরত মেজর রফিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে এমবুশ নিয়ে আছেন, নড়লে যুদ্ধের তি হবে। তখন এ দেশের মানুষের ওপর হামলার জন্য আসা পাকিস্তানি অস্ত্র সোয়াত জাহাজ থেকে খালাস করতে পাকিস্তানিদের সঙ্গে যাওয়ার পথে জনগণের বাধার মুখে পড়া মেজর জিয়াউর রহমানকে ডেকে এনে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করানো হয়। প্রথম কয়েকবার তিনি ভুল পড়েন, আওয়ামী লীগ নেতারা ঠিক করে দিলে আবার পাঠ করেন।

স্কুলে ছুটির ঘণ্টা বাজায় যে দপ্তরি, সে ছুটির সিদ্ধান্ত নেয় না, টিভি-রেডিওতে যে উপস্থাপক সংবাদ পাঠ করে, সে ওই সংবাদ সৃজনকর্তা নয় উল্লেখ করে ড. হাছান বলেন, জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণার একজন পাঠকমাত্র। জিয়া নিজেও কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি, যেটি নিয়ে বিএনপি এখন মিথ্যাচার করে।

রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় জোটের কার্যকরী সভাপতি স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, কবি রবীন্দ্র গোপ, জোটের সহসভাপতি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি, সহ-সভাপতি চিত্রনায়ক মাহমুদ কলি, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ প্রমুখ সভায় বক্তব্য দেন।

কুমারখালীতে আগুনে পুড়ল দিনমজুরের স্বপ্ন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে দিনমজুর আরমান আলীর (৪০) দুইটি গরু ও একটি ছাগল পুড়ে মারা গেছে। আরো একটি গাভী গরুর শরীর প্রায় ৮০ ভাগ আগুনে ঝলসে গেছে। এছাড়াও পুড়ে ভস্মীভূত হয়েছে একটি গোয়ালঘর।

বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের জোতভালুকা গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আরমান ওই গ্রামের মৃত আইজদ্দিন মন্ডলের দিনমজুর ছেলে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রায় তিন থেকে চার লাখ টাকা য়তির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পবিত্র রমজানের কারণে তারাবির নামাজ পড়ে সবাই দ্রæত ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাত একটার দিকে আগুনের ঘটনায় ঘুম ভেঙে যায় আরমানের। পরে তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর তারা কলস, হাড়ি, পাতিল, বালতি, বদনায় পানি ঢেলে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততণে আরমানের গোয়ালঘর, গোয়ালে থাকা দুইটি গরু ও একটি ছাগল পুড়ে মারা গেছে। আরো একটি গাভীর শরীর প্রায় ৮০ ভাগ আগুনে ঝলসে গেছে।

শুক্রবার (২৯ মার্চ) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, একটি গর্ভবতী অসুস্থ গরু মশারির ভিতরে রাখা হয়েছে। গরুটির ৮০ ভাগ শরীর, চোখ, মুখ ও কান পুড়ে গেছে। গোয়ালঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। পোড়া গোয়ালঘরের ভিতরে মরা একটি বকন গরু ও একটি ছাগল রয়েছে। পাশেই পড়ে আছে আরো একটি মরা বকন গরু। বাতাসে পোড়া গন্ধ। আগুনে পোড়া বাড়িতে উৎসুক জনতা ভিড় করেছে। শোকে কান্নায় ভেঙে পড়েছেন দিনমজুর আরমান ও তার স্ত্রী নাছরিন খাতুন।

আরমান আলী বলেন, ‘ হঠাৎ ঘুম ভাঙে দেখি আমার সব শ্যাষ শেষ)। দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন দেখা ছাড়া কিছুই করার ছিলোনা। মাত্র দুই ঘণ্টার আগুনে আমার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। গরু, ছাগল ও গোয়ালঘরসহ আমার প্রায় তিন থেকে চার লাখ টাকার য়তি হয়েছে।
‘
তাঁর ভাষ্য, বিদ্যুতের শর্ট সার্কিট আগুনে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ও ৪০ হাজার টাকা মূল্যের দুই ফ্রিজিয়ান বকন গরু এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়াও ৭০ হাজার টাকা মূল্যের প্রায় পাঁচ মাসের গর্ভবতী একটি দেশী গাভীর শরীর ৮০ ভাগ পুড়ে গেছে।

অগ্নিকান্ডের বিষয়টি জানেন না কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ও সদস্যরা।

তবে ইউএনও মাহবুবুল হক জানান, আগুন লাগার খবর শুনেছেন তিনি। য়তির পরিমাণ তদন্তু করে পরে জানানো যাবে। লিখিত দরখাস্ত পেলে নিয়ম অনুযায়ী সরকারি সহযোগীতা করা হবে।

ফসলের হাসি

0

মাঠ থেকে পরিপক্ক পেঁয়াজ তোলা শুরু হয়েছে। এই পেঁয়াজ ৮/১০ মাস ঘরে রাখার উপযোগী হয়েছে। এবছর পেঁয়াজের ফলন কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। তবে বাজার দর নিয়ে কৃষকের চিন্তা রয়ে গেছে। জমি থেকে তোলা পেঁয়াজ বাড়ি নেওয়ার জন্য গাড়িতে সাজানো হচ্ছে। শুক্রবার বেলা ১২ টার দিকে কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের মহিষ গাড়ির বিল থেকে ছবি গুলো তোলা।

পরকীয়ার কারনে গ্রামে তালাক বেড়েছে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন তথ্যে দেখা যাচ্ছে, দেশে বিয়ে ও তালাকের হার কমেছে। তবে শহরের তুলনায় গ্রামে পরকীয়ার জনিত কারনে তালাকের হার বেড়েছে। ২০২৩ সালে দেশে বিয়ের হার ছিল (প্রতি হাজারে) ১৫.৭, যা ২০২২ সালে ছিল ১৮.১। আর ২০২১ সালে ছিল ১৩.৫।

অন্যদিকে তালাক দেওয়ার হারও কমে ১.১ শতাংশ হয়েছে, ২০২২ সালে যা ছিল ১.৪ শতাংশ। ২০২১ সালে এ হার ছিল ০.৭ শতাংশ। বিবিএসের বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে গ্রামে তালাক বাড়ার বড় কারণ পরকীয়া বা বিয়েবহির্ভূত সম্পর্ক। জরিপে উত্তরদাতাদের প্রায় ২৩ শতাংশ এই কারণ দেখিয়েছেন।

২০২২ সালে বিয়ে বেশি হওয়ার বিষয়ে সমাজ বিজ্ঞানীদের বক্তব্য, ২০২০-২১ সময়কালে করোনা মহামারির কারণে অনেক বিয়েশাদি হয়নি। করোনা-পরবর্তী সময়ে ২০২২ সালে তাই বিয়ের হার বেড়ে গিয়েছিল। ২০২৩ সালে পরিস্থিতি স্বাভাবিক থাকায় তা কমেছে।

বিবিএসের তথ্যে দেখা যায়, শহরে বিয়ের হার কম। ২০২৩ সালে ছিল প্রতি হাজারে বিয়ে ১২, গ্রামে এই হার ১৬.৮। ২০২২ সালে শহরে বিয়ের হার ছিল ১৩.৮ আর গ্রামে ১৯.৫। আবার অপরদিকে তালাকের হার গ্রামে বেশি, ২০২৩ সালে ছিল ১.১ শতাংশ। এর আগের বছর ছিল ১.৪ শতাংশ। আর শহরে এ হার ০.৯ শতাংশ, এক বছর আগে ছিল ১.০ শতাংশ।

বিবিএসের জরিপের দেখা যায়, তালাকের বড় কারণ বিয়েবহির্ভূত সম্পর্ক। জরিপে উত্তরদাতাদের প্রায় ২৩ শতাংশ এই কারণ দেখিয়েছেন। এর পর রয়েছে দাম্পত্যজীবন পালনে অমতাকে কারণ হিসেবে বলেছেন ২২ শতাংশ। ভরণপোষণের ব্যয় বহন করতে অমতা অথবা অস্বীকৃতি, পারিবারিক চাপ, শারীরিক নির্যাতন, যৌন অমতা বা অনীহা ইত্যাদিও রয়েছে তালাকের কারণের তালিকায়।

এবছর আলু ৫০ টাকার বেশি দরে কিনতে হবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি সোস্তফা আজাদ চৌধুরী বলেছেন, উৎপাদন কম হওয়ায় এ বছর ৫০ টাকার বেশি দাম দিয়ে ভোক্তাদের আলু কিনে খেতে হবে।

তিনি আরও বলেন, গত বছর কোল্ড স্টোরেজে যেসব আলু সংরণ করা হয়েছিল সেগুলো ৮ থেকে ১২ টাকা কেজি দরের আলু ছিল। এবার যেগুলো রাখা হচ্ছে সেগুলো ২৫ থেকে ৩০ টাকায় কেনা। কৃষকরা এবার এই দামে আলু বিক্রি করেছেন। কয়েকগুণ বেশি দাম দিয়ে কেনা এসব আলু যখন বাজারে আসবে তখন এর দামও বেশি হবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) পল্টনে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ও সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সমন্বিত কুল চেইন নীতি নির্ধারণ ও কোল্ড স্টোরেজ বাবসায়ীদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে এ খাতের উন্নয়নের আহ্বান জানান বক্তারা।

দেশে বর্তমানে ৪ শতাধিক কোল্ড স্টোরেজ রয়েছে। যেগুলোতে আলু সংরণ করা হয়। কিন্তু দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উদ্যোক্তারা চান পেঁয়াজ, টমেটো, গাজর, মাংস, খেজুর সহ বিভিন্ন পণ্য সংরণের জন্য কোল্ড স্টোরেজ তৈরিতে নতুন বিনিয়োগ করতে। এ জন্য সরকারের কাছে কম সুদে মূলধন চান এ খাতের উদ্যোক্তারা।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি সোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘বর্তমানে ব্যাংক ঋণের সুদ ১৩ থেকে ১৪ শতাংশ। উচ্চ সুদে ঋণ নিয়ে আমরা প্রজেক্ট করলে সেটা লাভজনক করা মুশকিল হয়ে পড়বে। এ কারণে সরকার যদি আমাদের বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বা বিদেশ থেকে ফান্ড নিয়ে ৩ থেকে ৪ শতাংশ সুদে ঋণ দেয় তাহলে আমরা এ খাতে বিনিয়োগ করতে পারবো।’

তিনি বলেন, ‘দেশের কোল্ড স্টোরেজগুলোতে ৪টি করে চেম্বার রয়েছে। যেগুলো দুর্বলভাবে ব্যবসা করছে, সেগুলোর একটি বা দুটি চেম্বারকে বিশেষভাবে পেঁয়াজ বা অন্য কৃষিপণ্য সংরণের জন্য ব্যবহার করা যেতে পারে। এজন্য দরকার বিনিয়োগ, যে সহায়তাটুকু সরকারের কাছ থেকে আমরা চাই।

এদিকে, সাপ্লাই চেইনে কোল্ড স্টোরেজ কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ও সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ১৬ থেকে ১৮ মে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়(আইসিসিবি) এ প্রদর্শনী হবে। এতে কোল্ড স্টোরেজের নানান প্রযুক্তি প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং এবং কোল্ড চেইন পলিসি ইমপ্লিমেন্টেশন সংক্রান্ত এফবিসিসিআইয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুরো একটি কোল্ড স্টোরেজ আমদানি করতে আমাদের এক শতাংশ শুল্ক দিতে হয়। কিন্তু যখন এর একটা পার্টস আমদানি করতে হয় তখন আমাদের এই শুল্ক ১৩০ শতাংশ হয়ে যায়। বিনিয়োগের জন্য এটা একটা বড় সংকট। এটা ৩ থেকে ৫ শতাংশের মধ্যে হলে ভালো হয়।

বক্তারা বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেই সংকট হয়, অথচ আমাদের পেঁয়াজ নষ্ট হয়। এ জন্য স্পেশালাইজড কোল্ড স্টোরেজ দরকার। তরমুজ, আম, টমেটে, গাজরের জন্য কোল্ড স্টোরেজ দরকার। কারণ হাজার হাজার টন এসব খাদ্যপণ্য উৎপাদন করলেও তা একটা সময় মাঠেই নষ্ট হয়। এখানে খাদ্য নিরাপত্তার জন্য স্টোরেজ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সেভার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম চৌধুরী।

২৯ রমজান খোলা থাকবে অফিস

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদুল ফিতরের ছুটি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। বিগত সময়ে ২৯ রমজান ছুটি থাকলেও এবারে তা নেই। কর্তৃপক্ষ বলছে কোন ভুল নয়; প্রযুক্তিগত নিশ্চয়তা থেকে ছুটির তালিকায় ২৯ রমজান রাখা হয়নি।

বহু বছরের রীতি অনুযায়ী, ২৮ রমজান অফিস শেষে ঈদের ছুটি শুরু হয়। চাঁদ দেখা সাপেে পরের দিন ঈদ হতে পারে ধরে নিয়ে ২৯ রমজানে সরকারি ছুটি থাকে। রোজা ৩০টি হলে ৩০ রমজানও ছুটি থাকে। অফিস-আদালত বন্ধ থাকে ঈদ ও ঈদের পরের দিন। রোজা ২৯টি হলে ঈদের আগে-পরের দু’দিনসহ মোট তিন দিন ছুটি থাকে। রোজা ৩০টি হলে ছুটি থাকে চার দিন।

এ বছর মন্ত্রিপরিষদের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদে সরকারি ছুটি থাকবে ১০ থেকে ১২ এপ্রিল। রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে ধরে এ ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী ৯ এপ্রিল, অর্থাৎ ২৯ রমজানে সরকারি অফিস খোলা থাকবে। কোনো কারণে ২৯ দিনে রমজান মাস পূর্ণ হলে ঈদের আগের দিনও অফিস চলবে।

সরকারি চাকরিজীবীসহ অনেকের ধারণা ছিল, ভুলবশত ২৯ রমজানে ছুটি দেওয়া হয়নি। তবে সরকারের বিভিন্ন পর্যায় থেকে জানা গেছে, ভুল নয়; প্রযুক্তিগত নিশ্চয়তা থেকে ছুটির তালিকায় ২৯ রমজান রাখা হয়নি। ৩০ রোজা হলেও ঈদের ছুটি থাকবে তিন দিন। ছুটি বাড়ানো বা আগের মতো চার দিন ছুটি সম্ভব নয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান জানান, সরকার সিদ্ধান্ত নিয়ে ছুটি নির্ধারণ করেছে। ইসলামিক ফাউন্ডেশন যে তালিকা দিয়েছে, সে অনুযায়ী এবার ৩০ রোজা হবে। ঈদ হবে ১১ এপ্রিল। তাই ৩০ রমজান, ঈদ ও পরের দিন ছুটি থাকবে। প্রযুক্তির কল্যাণে এখন আগে থেকেই জানা যায়, কয়টি রোজা হবে, কবে ঈদ হবে। আগে অনিশ্চয়তা ছিল, সে কারণে ২৮ রমজানে ছুটি হয়ে যেত। এখন যেহেতু আগেই জানা যাচ্ছে কী হবে, সেই আলোকে সিদ্ধান্ত হচ্ছে।

রমজান মাস ২৯ দিনে পূর্ণ হলে ঈদের আগের দিনও অফিস করতে হবে তেমন সম্ভাবনার বিষয়ে মাহমুদুল হোসাইন খান বলেন, তেমনটা হবে না।

ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক মহা. বশিরুল আলম বলেন, রোজা শুরু ও শেষের হিসাব অন্য বছর সরকারকে যেভাবে দেওয়া হয়, এবারও একইভাবে দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বলেনি, ৩০ দিনে নাকি ২৯ দিনে রমজান মাস পূর্ণ হবে। ঈদ কবে হবে, তা নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ২৯ রমজান সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক। সেদিন চাঁদ দেখা হলে পরের দিন ১০ এপ্রিল ঈদ হবে। না দেখা গেলে ১১ এপ্রিল ঈদ হবে। ছুটি নির্ধারণ সরকারের এখতিয়ার।

বাংলা নববর্ষের অনুষ্ঠান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩ নির্দেশনা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলা বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। আতশবাজি ও ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ করা হয়েছে। বাংলা নববর্ষ নিয়ে অপপ্রচার চালালে আনা হবে আইনের আওতায়।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কে বাংলা নববর্ষ উদযাপন উপলে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সারাদেশের মতো রাজধানীর রমনা বটমূল, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। ঢাকা মহানগর ছাড়াও সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে অগ্নিনির্বাপক গাড়ি, অ্যাম্বুল্যান্স ও মেডিকেল টিম থাকবে।

বর্ষবরণের অনুষ্ঠানে যৌন হয়রানি, ছিনতাই, পকেটমারসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট এবং গোয়েন্দা বাহিনী নিয়োজিত থাকবে। বর্ষবরণ অনুষ্ঠানে ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ। কারাগারগুলোতে উন্নত খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ফানুস বা আতশবাজি পোড়ানো যাবে না বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ঝিনাইদহে চুরি যাওয়া মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ১০৫ টি মোবাইল এবং বিকাশ, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৭ লাখ টাকা উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

বুধবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কে মোবাইল ও টাকার প্রকৃত মালিকদের হাতে এসব বুঝে দেওয়া হয়।

পুলিশ সুপার আজিম-উল-আহসান হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনসহ এসব মোবাইল ও টাকা মালিকদের হাতে তুলে দেন।

তিনি জানান, গত কয়েক মাসে ঝিনাইদহের বিভিন্ন থানায় মোবাইল চুরি ঘটনায় জিডি ও ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে প্রতারণা করে ২১ জনের কাছ থেকে ৬ লাখ ৮৯ হাজার ১৪০ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

জিডির সুত্র ধরে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ওসি শরিফুল ইসলাম এর নেতৃত্বে এসআই খালিদ হাসান, এসআই রবিউল ইসলাম, এসআই কামরুজ্জামান ও এএসআই ইকলাছুর রহমান তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে।

এ সময় জেলা পুলিশের সম্মেলন কে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ মহিদুর রহমান, ডিএসবি’র ওসি আতিকুর রহমান, ডিবি’র ওসি জুয়েল ইসলাম সহ অন্যন্যারা।

আমের গুটি

0

প্রাকৃতিক দুর্যোগ আর রোগ বালাই আমের পিছু ছাড়ছেনা। বেশীর ভাগ আমগাছের গাছের মুকুল ঝড়ে গেছে। যেসব গাছে আমের গুটি এসেছে তাতে ধরছে রোগ-বালাই। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠ থেকে মঙ্গলবার ছবিটি তোলা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...