মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 323

মেধা-মননের বিকাশই গুরুত্বপূণ : প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনরাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পড়াশোনার নামে চাপ নয়, মেধা-মননের বিকাশই গুরুত্বপূর্ণ। আজকের শিশুদের আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে দেখতে চান তিনি।

অভিভাবকদের উদ্দেশ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘মেধা-মননের সুযোগ যাতে শিশুরা পায়, পড়াশোনার নামে চাপ তৈরি করবেন না। সেভাবেই আমরা কারিকুলাম করছি।’

শেখ হাসিনা বলেন, শিশুরা যাতে সুন্দর পরিবেশে মানুষ হয়, সেদিকে ল রাখছি। শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি। আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার মূল নেতৃত্ব দেবে আজকের শিশু-কিশোররা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত নাগরিক হিসেবে আমরা শিশুদের গড়ে তুলছি।
‘আজকের শিশুরা গড়ে উঠবে স্মার্ট নাগরিক হিসেবে, এটাই আমাদের অঙ্গীকার’, যোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৭ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের অবস্থান বরাবরই নিপীড়িতদের পে জানিয়ে শেখ হাসিনা বলেন, অনেকে শিশু অধিকার-মানবাধিকার নিয়ে সোচ্চার থাকেন। কিন্তু ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় যখন বহু শিশু মারা যাচ্ছে, তখন বিশ্বমানবতা কোথায়?

প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় নির্যাতিত মানুষের পাশে আছি। অনেকে শিশু অধিকার-মানবাধিকারের কথা বলে সোচ্চার থাকে, পাশাপাশি দেখি তাদের দ্বিমুখী আচরণ। গাজায় যখন শিশু-নারীদের ওপর হামলা চালানো হয়, তখন মানবাধিকার সংস্থাগুলো কোথায় থাকে? তাদের মানবতাবোধ কোথায় থাকে? গাজায় হামলার ঘটনায় জানি না বিশ্ববিবেক কেন নাড়া দেয় না! এটাই আমার প্রশ্ন।

অনুষ্ঠানে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার আর অসচ্ছল মেধাবীদের মধ্যে আর্থিক অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। দর্শকসারিতে বসে উপভোগ করেন শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ‘এক তর্জনির নির্দেশ, স্বাধীন হলো বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস, ২১ ফেব্রæয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন তাহলে আমাদের শিশু কিশোর বা ছাত্ররা এই বিষয়গুলো জানবে না কেন ?
তিনি বলেন তাঁর সরকার ডিজিটাল বাংলাদেশ গড়েছে এবং ২০৪১ সাল নাগাদ ‘উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে চায় যার নেতৃত্ব দেবে আজকের শিশুরা। সেভাবে আমরা তাদেরকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মত উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। একই সাথে ছেলেমেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা এই গুলোর দিকেও মনোনিবেশ করতে হবে।

জাতির পিতার যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনকালে শিশুদের কল্যাণে গৃহীত পদেেপর উল্লেখ করে তিনি তাঁর সরকারের শিশু ও নারীদের সুরা প্রদানে প্রণীত আইন ও বিধিমালা এবং উল্লেখযোগ্য পদপেসমূহ তুলে ধরেন।

রাষ্ট্রীয় মর্যাদায় এমপি আব্দুল হাইকে সমাহিত করা হলো

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়েছে।

রবিবার সকাল ৮ টায় জাতীয় সংসদ ভবনের দণি প্লাজায় মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিমান বাহিনীর এয়ার এ্যাম্বুলেন্স যোগে মরদেহ ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে সড়ক পথে আরাপপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের ২য় জানাযা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলার শত শত নেতাকর্মীরা মরহুমের জানাযায় অংশ নেয়। বাদ আছর শৈলকুপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাযা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি শৈলকুপার মোহম্মদপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা অনুষ্ঠানে ঝিনাইদহের অন্যান্য আসনের সংসদ সদস্যগন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও মরহুমের ছেলে ব্যারিষ্টার জিসান হাই জানাজা পুর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উল্লেখ্য শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় এমপি আব্দুল হাই মৃত্যুবরণ করেন।

ভাবনার নদী গুলো

0

আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে/ বৈশাখ মাসে তার হাটু জল থাকেন/.. .. .. আঁচলে সেকিয়া তারা ছোট মাছ ধরে। কবিগুরুর ভাবনার নদী গুলো চৈত্রের শুরুতেই শুকিয়ে গেছে। প্রমত্য পদ্মার প্রধান শাখা গড়াই নদীর এই হাল। নদীটি পানি শুন্য হয়ে গেছে কয়েক সপ্তাহ আগেই। একটু স্নানের জলের জন্য নিচু স্থান খুজতে হয়। কুষ্টিয়ার খোকসার শহড় রক্ষার বাঁধ এলাকা থেকে রবিবার দুপুরে ছবি গুলো তোলা।

খোকসায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে জাতির পিতার মুড়ালে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দুপুরে খোকসা পৌর সভার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সভায় আলোচনায় অংশ নেন খোকসা পৌরসভার সহকারে প্রকৌশলী মোঃ সুজন আলী, খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, কৃষক লীগ নেতা আব্দুল হামিদ, খোকসা পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান টিপু, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র তারিকুল ইসলাম। খোকসা পৌরসভার অফিস সহকারী আশরাফুল আলম টিটু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

খোকসায় মাংশ বিক্রেতাদের ধর্মঘটের ৫ দিন গেলে

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

গরু ও খাশির মাংশের বিক্রির মুল্য বেঁধে দেওয়ার প্রতিবাদে মাংশ বিক্রেতাদের ধর্মঘটের পাঁচদিন অতিবাহিত হলো। ধর্মঘটি মাংশ বিক্রেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে সরকার নির্দ্ধারিত মূল্য নিয়ে তাদের অভিযোগ জানিয়েছেন।

উপজেলা প্রশাসন বলছে, মাংশ বিক্রেতার ধর্মঘট করেনি। রমজানে বিক্রি কমে যাওয়ায় তারা পশু জবাই বন্ধ রেখেছে।

কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের প্রধান বাজারসহ আশে পাশের মাংশ বিক্রেতারা রবিবার পর্যন্ত টানা পাঁচ দিন পশু জবাই বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন। রমজানের প্রথম দিন মঙ্গলবার থেকে উপজেলার মাংশ ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। ওই দিন থেকে উপজেলায় সবধরনের পশু জবায় বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা জানান, রমজানে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রনে শনিবার সরকারী ভাবে ভোক্তা পর্যাযে গরুর মাংশ ৬৬৪ টাকা ও খাসির মাংশ ১০০৩ টাকা নির্দ্ধারণ করা হয়। সরকারী ভাবে বেঁধে দেওয়া দরে মাংশ বিক্রি করলে তাদের লোকসানের মুখে পরতে হচ্ছে। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় মাংশ বিক্রেতারা পশু জবাই বন্ধ করে ধর্মঘট শুরু করে।

ব্যবসায়ীদের সূত্রটি জানায়, রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার কাছে ব্যবসায়ীরা তাদের লোকসান বিষয়টি তুলে ধরেণ। ব্যবসায়ীদের দরে মাংশ বিক্রির সুযোগ পেলে তারা ধর্মঘট প্রত্যাহার করে সোমবার থেকে পশু জবাই শুরু করতে পারেন।

মাংশ বিক্রেতা বাবলু মল্লিক বলেন, তারা উপজেলা প্রশাসনের সাথে দেখা করে গরুর মাংশ ৭০০ ও খাসির মাংশ ১০৫০ টাকা দরে বিক্রিও সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাদের দেওয়া দরে মাংশ বিক্রির সুযোগ দেওয়া হলে আগামী কাল সোমবার ব্যবসায়ী ধর্মঘট প্রত্যাহার করে পশু জবাই করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, মাংশ বিক্রেতার যে ধর্মঘট করেছে এমনটি নয়। আজ (রবিবার) কয়েকজন অফিসে এসেছিলেন। তারা তাদের লোকশানের কথা জানিয়েছে। আমি শুনেছে এবং তাদের জানিয়েছি, কৃষি বিপননের মুল্যেই তাদের মাংশ বিক্রি করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিন আজ

0
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ ১৭ মার্চ রবিবার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন।

১৯২০ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে তার জন্ম। বাংলাদেশ গভীর শ্রদ্ধা ও অবনত মস্তকে মহামানবকে স্মরণ করবে। কবি ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের ভাষায়, ‘যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান/ততকাল রবে কীর্তি তোমার/শেখ মুজিবুর রহমান।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতি ‘জাতীয় শিশু দিবস’ হিসাবেও পালন করবে। দিনটি উদযাপিত হবে রাষ্ট্রীয় মর্যাদায়। এ উপল্েয সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপল্েয রবিবার সারা দেশে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা উত্তোলিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপল্েয রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহŸান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়েরা খাতুন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়। খোকা নামে পরিচিত শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, দীর্ঘ আত্মত্যাগ এবং মানুষের প্রতি ভালোবাসা ও মমত্ববোধের কারণে শেখ মুজিবুর রহমান পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির এক অবিসংবাদিত নেতা, ‘বঙ্গবন্ধু’ এবং ‘জাতির পিতা’।

১৮ বছর বয়সে শেখ ফজিলাতুন নেছাকে (রেণু) বিয়ে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাদের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল।

ত্যাগ আর সংগ্রামী জীবনের অধিকারী বঙ্গবন্ধু একটি জাতিকে মুক্তির পথ দেখিয়ে বিশ্ব ইতিহাসে নিজের নাম লিপিবদ্ধ করেছেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে। তার হাত ধরে এই ভ‚খÐে রচিত হয়েছে বিস্ময়কর ইতিহাস। হাজার বছরের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে নতুন এক রাষ্ট্র বাংলাদেশ।

বাঙালি পেয়েছে জাতিসত্তার পরিচয় ও অধিকার। তিনি হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তাই তো লড়াকু বীর বাঙালি জাতির ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান চিরদিন স্বর্ণারে লিপিবদ্ধ থাকবে।

গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো গ্রেফতার হয়ে কারাবরণ করেন। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৪৭ সালে ভারত বিভক্তির পর ঢাকায় ফিরে নতুন রাজনৈতিক চিন্তাচেতনা নিয়ে অগ্রসর হন তিনি। শুরু হয় বঙ্গবন্ধুর আরেক সংগ্রামী জীবনের অভিযাত্রা। তিনি সারা জীবন মাটি ও মানুষের অধিকার আদায় এবং কল্যাণের জন্য সংগ্রাম করেছেন।

বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪ বছর পাকিস্তানি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি থেকেছেন, দুইবার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথা নত করেননি, পরাজয় মানেননি।

দীর্ঘ ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিয়ে ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ গঠন করেন। পরের বছর ১৯৪৯ সালের ২৩ জুন পাকিস্তানের প্রথম বিরোধী দল ‘আওয়ামী মুসলিম লীগ’ গঠিত হলে তরুণ নেতা শেখ মুজিব দলটির যুগ্মসম্পাদক নিযুক্ত হন।

এ সময় তিনি কারাগারে আটক ছিলেন। ১৯৫৩ সালে বঙ্গবন্ধু দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৬ সালে অসা¤প্রদায়িক চেতনায় ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে দলটির নামকরণ করা হয় ‘আওয়ামী লীগ’।

শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভ‚মিকায় ছিলেন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচনে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন তিনি।

একই বছর যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় তাকে। ১৯৬৬ সালের ৫ ফেব্রæয়ারি লাহোরে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন তথা বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন তিনি।

পাকিস্তানের স্বৈরশাসক সামরিক জান্তা জেনারেল আইয়ুব খান ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ নেতৃস্থানীয় ব্যক্তিদের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা করে তাদের কারাগারে পাঠান। উনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি শেখ মুজিবুর রহমানকে কারামুক্ত করে ‘বঙ্গবন্ধু’ উপাধি দিয়ে সম্মানিত করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্তরের ঐতিহাসিক নির্বাচনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসাবে প্রতিষ্ঠিত হন। বাঙালি এ নির্বাচনে বঙ্গবন্ধুর ছয় দফার পে অকুণ্ঠ সমর্থন জানায়। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের ম্যান্ডেট লাভ করে আওয়ামী লীগ। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী এ বিজয় মেনে না নেওয়ায় শুরু হয় অসহযোগ আন্দোলন।

বঙ্গবন্ধুর সাহসী, দৃঢ়চেতা, আপসহীন নেতৃত্ব ও বীরত্বপূর্ণ সংগ্রামে অনুপ্রাণিত হয়ে জেগে ওঠে শত বছরের নির্যাতিত-নিপীড়িত পরাধীন বাঙালি জাতি। মুক্তির অদম্য স্পৃহায় উদ্বুদ্ধ করে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত সংগ্রামে ঐক্যবদ্ধ করে তোলেন।

এরপর ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে ঘোষণা করেন-‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বাঙালির মুক্তির ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন ৭ মার্চ বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ঘোষণার পর দেশজুড়ে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে ৯ মাসব্যাপী রক্তয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহিদের আত্মদান এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বমানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের।

১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। সদ্যস্বাধীন দেশের পুনর্গঠন ও পুনর্বাসন কাজে আত্মনিয়োগ করেন তিনি।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু বাকশাল গঠন এবং জাতির অর্থনৈতিক মুক্তির ল্েয জাতীয় কর্মসূচি ঘোষণা করেন। এর অল্প কিছুদিনের মধ্যে ১৫ আগস্টের কালরাত্রিতে নিজ বাসভবনে ঘাতকদের হাতে অত্যন্ত নৃশংসভাবে সপরিবারে নিহত হন।

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদÐপ্রাপ্ত আসামিদের মধ্যে পাঁচজনের ফাঁসির রায় ২০১০ সালের ২৮ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়। দÐপ্রাপ্ত আরেক খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হয় ২০২০ সালের ১১ এপ্রিল। এখনো পলাতক রয়েছে দÐপ্রাপ্ত ১৫ আগস্টের পাঁচ খুনি।

বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। শেখ মুজিব মানেই বাংলাদেশ। মুক্তিকামী মানুষের ¯েøাগানের নাম শেখ মুজিব। তিনি বাঙালির অসীম সাহসিকতার প্রতীক-সমগ্র বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর।

আওয়ামী লীগের কর্মসূচি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলে রবিবার সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

এদিকে ১৭ মার্চ সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একইসঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিশু সমাবেশে অংশগ্রহণ করবেন তারা।

এদিকে জাতির পিতার জন্মদিন উপলে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও সন্ধ্যা ৬টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চ (৩/৭-এ সেনপাড়া, পবর্তা, মিরপুর-১০)-এ খ্রিস্টান স¤প্রদায়, সকাল ১০টায় সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার ও সন্ধ্যা ৬টায় রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ স¤প্রদায় এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু স¤প্রদায় প্রার্থনা সভার আয়োজন করেছে।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলে আগামী ১৮ মার্চ সোমবার সকাল তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের প্য থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই আর নেই

0
ছবি সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হাই এমপি বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)।

শনিবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার সময় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

প্রবীন এ আওয়ামী লীগ নেতার মৃত্যুও খবরটি নিশ্চত করেন তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফন সম্পর্কে পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

জানা গেছে, সাবেক প্রতিমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল হাই ১৯৫২ সালে শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে জন্মগ্রহন করেন। পিতা ফয়জুদ্দিন মোল্লা ও মাতার ছকিরন নেছা দম্পতির ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। তার শিাজীবন শুরু পার্শবর্তী মির্জাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজে। সেখান থেকে কৃতিত্বের সাথে বিএ পাশ করেন।

স্কুল জীবনে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় তিনি রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৮ সালে তৎকালীন মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান তিনি। বিপদে-আপনে ছুটে যান কর্মীদের পাশে। সেই থেকে তার জনপ্রিয়তা শুরু। ১৯৬৯ সালে সরকারি কেসি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।

একই বছর তিনি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে বঙ্গবন্ধুর আহŸানে ঝাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। সেখানেও তিনি নেতৃত্বের স্বার রাখেন। স্বাধীনতা বিরোধীদের রক্তচু উপো করে জীবন বাজি রেখে তিনিই ঝিনাইদহে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। দেশ স্বাধীনের পর তিনি ঝিনাইদহ যুবলীগের আহবায়ক ও ১৯৭৩ সালে যুবলীগের মহকুমা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। ১৯৮৭ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৮ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি মতায় আসে। সেই নির্বাচনে সারাদেশে মাত্র ৫৮টি আসনে বিজয় লাভ করে আওয়ামী লীগের প্রার্থী। এর মধ্যে উল্লেখযোগ্য আসন ছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের শৈলকুপা আসন। স্বাধীনতার টানা ৩০ বছর পর তিনি শৈলকুপা আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে ভুমিকা পালন করেন। তিনি ২০০১ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আহবায়ক নির্বাচিত হন। ২০০৫ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হন আব্দুল হাই এমপি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আবারো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালের কাউন্সিলে দ্বিতীয় বারের মতো ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২২ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে তৃতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। এদিকে আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: রিজভী

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ইফতার ভাঙার কর্মসূচিতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, আপনি যতই চিৎকার করেন- দেশবাসীর কাছে এটি প্রমাণিত আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট। সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ধর্মপ্রাণ মুসলমানের ইফতার ভাঙ্গার কর্মসূচিতে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে।

তিনি বলেন, যখনই আওয়ামী লীগ মতায় আসে তখনই তারা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতির ওপর আঘাত হানে এবং আলেম সমাজের ওপর নিপীড়ন নেমে আসে। এর কারণ, প্রভুদেরকে খুশি করা।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ে সভা ও সব ধরনের অনুষ্ঠান বিদ্যমান রয়েছে। এসব অনুষ্ঠান ওবায়দুল কাদের, হাছান মাহমুদ সাহেবদের সাড়ম্বর উপস্থিতি দেখা যাচ্ছে। অথচ, ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা ও হামলা এটা কি গভীর চক্রান্তের অংশ? মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে ওবায়দুল কাদের সাহেবদের গা জ্বালা করার অর্থ কি?

তিনি বলেন, আওয়ামী লীগ তাদের স্বার্থে কখনো ইসলামকে ব্যবহার করে, আবার কখনো ছুঁড়ে ফেলে দেয়। দেশবাসী ভোট-পার্লামেন্ট হারিয়েছে, গণতন্ত্র ও আইনের শাসন হারিয়েছে, শেষমেষ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধও হারাতে বসেছে।

৭ জানুয়ারি ‘ডামি’ নির্বাচনের পর সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে বলে দাবি করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, সরকার গণমাধ্যমকে কব্জায় নিয়ে মিথ্যা অপপ্রচারের গোলক ধাঁধায় শুরু করেছে বানোয়াট প্রোপাগান্ডা।

আওয়ামী লীগ নেতাদের রাতারাতি কোটিপতি হওয়ার গল্প যে ‘আলিফ লায়লা’র গল্পকেও হার মানাচ্ছে সেটি শেখ হাসিনা পরিকল্পিতভাবে এড়িয়ে যান। এই রমজানে ুধার্ত ুব্ধ মানুষের হাহাকার শেখ হাসিনা কি শুনতে পান? মানুষের অনুচ্চারিত যন্ত্রণাকে পাত্তা দেয় না ‘ডামি’ সরকার, বলেন রিজভী।

মাংশসহ ২৯ নিত্যপণ্যের দাম নির্ধারণ করল সরকার

0
প্রতিবী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গরুর মাংস, ব্রয়লার মুরগি, দেশি পেয়াজ ও ছোলাসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

শুক্রবার (১৫ মার্চ) কৃষি বিপনন অধিদপ্তর নতুন মূল্য নিদ্ধানের এ প্রজ্ঞপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪ (ঝ) ধারা এর মতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক কতিপয় নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উল্লেখিত দামে কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হলো।

এতে বলা হয়েছে, নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী ছোলার (আমদানিকৃত) পাইকারি বাজার মূল্য ৯৩ দশমিক ৫০ টাকা ও খুচরা ৯৮ দশমিক ৩০, মুগ ডালের পাইকারি বাজার মূল্য হবে ১৫৮ দশমিক ৫৭ টাকা ও খুচরা ১৬৫ দশমিক ৪১ টাকা।

এ ছাড়া মাসকলাইয়ের পাইকারি বাজার মূল্য ১৪৫ দশমিক ৩০ টাকা ও খুচরা ১৬৬ দশমিক ৪১, মসুরডাল (উন্নত) পাইকারি বাজার মূল্য ১২৫ দশমিক ৩৫ টাকা ও খুচরা ১৩০ দশমিক ৫০, মসুরডাল (মোটা) পাইকারি বাজার মূল্য ১০০ দশমিক ২০ টাকা ও খুচরা ১০৫ দশমিক ৫০, খেসারিডাল পাইকারি বাজার মূল্য ৮৩ দশমিক ৮৩ টাকা ও খুচরা ৯২ দশমিক ৬১।

পাঙাশ (চাষের মাছ) পাইকারি বাজার মূল্য ১৫৩ দশমিক ৩৫ টাকা ও খুচরা ১৮০ দশমিক ৮৭, কাতল (চাষের মাছ) পাইকারি বাজার মূল্য ৩০৩ দশমিক শূন্য ৯ টাকা ও খুচরা ৩৫৩ দশমিক ৫৯।

গরুর মাংস কেজি পাইকারি বাজার মূল্য ৬৩১ দশমিক ৬৯ টাকা ও খুচরা ৬৬৪ দশমিক ৩৯, ছাগলের মাংস পাইকারি বাজার মূল্য ৯৫২ দশমিক ৫৮ টাকা ও খুচরা ১০০৩ দশমিক ৫৬, বয়লার মুরগি পাইকারি বাজার মূল্য ১৬২ দশমিক ৬৯ টাকা ও খুচরা ১৭৫ দশমিক ৩০, সোনালি মুরগি পাইকারি বাজার মূল্য ২৫৬ দশমিক ১০ টাকা ও খুচরা ২৬২।

ডিম (পিস) পাইকারি বাজার মূল্য ৯ দশমিক ৬১ টাকা ও খুচরা ১০ দশমিক ৪৯।

দেশি পেঁয়াজ কেজি পাইকারি বাজার মূল্য ৫৩ দশমিক ২০ টাকা ও খুচরা ৬৫ দশমিক ৪০, দেশি রসুন কেজি পাইকারি বাজার মূল্য ৯৪ দশমিক ৬১ টাকা ও খুচরা ১২০ দশমিক ৮১, আদা আমদানিকৃত পাইকারি বাজার মূল্য ১২০ দশমিক ২৫ টাকা ও খুচরা ১৮০ দশমিক ২০, শুকনো মরিচ কেজি পাইকারি বাজার মূল্য ২৫৩ দশমিক ২৬ টাকা ও খুচরা ৩২৭ দশমিক ৩৪, কাঁচামরিচ কেজি পাইকারি বাজার মূল্য ৪৫ দশমিক ৪০ টাকা ও খুচরা ৬০ দশমিক ২০।

বাঁধাকপি কেজি পাইকারি বাজার মূল্য ২৩ দশমিক ৪৫ টাকা ও খুচরা ২৮ দশমিক ৩০, ফুলকপি কেজি পাইকারি বাজার মূল্য ২৪ দশমিক ৫০ টাকা ও খুচরা ২৯ দশমিক ৬০, বেগুন কেজি পাইকারি বাজার মূল্য ৩৮ দশমিক ২৫ টাকা ও খুচরা ৪৯ দশমিক ৭৫, সিম কেজি পাইকারি বাজার মূল্য ৪০ দশমিক ৮২ টাকা ও খুচরা ৪৮, আলু কেজি পাইকারি বাজার মূল্য ২৩ দশমিক ৩০ টাকা ও খুচরা ২৮ দশমিক ৫৫, টমোটো কেজি পাইকারি বাজার মূল্য ৩০ দশমিক ২০ টাকা ও খুচরা ৪০ দশমিক ২০, মিষ্টি কুমড়া কেজি পাইকারি বাজার মূল্য ১৬ দশমিক ৪৫ টাকা ও খুচরা ২৩ দশমিক ৩৮, খেঁজুর জাহিদি পাইকারি বাজার মূল্য ১৫৫ দশমিক ৫৩ টাকা ও খুচরা ১৮৫ দশমিক ০৭, মোটা চিড়া পাইকারি বাজার মূল্য ৫২ দশমিক ৭৫ টাকা ও খুচরা ৬০, সাগর কলা হালি পাইকারি বাজার মূল্য ২২ দশমিক ৬০ টাকা ও খুচরা ২৯ দশমিক ৭৮ ও বেসন পাইকারি বাজার মূল্য ৯৯ দশমিক ০২ টাকা ও খুচরা ১২১ দশমিক ৩০ টাকা।

ক্যাপ্টেনের ই-মেইলঃ জলদস্যুদের নির্দেশে জিম্মি জাহাজের নোঙর তুলে ফেলা হয়েছে

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমালিয়ার জলদস্যুদের নির্দেশে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ একদিন নোঙরে থাকার পর আবার চলতে শুরু করেছে। এক ই-মেইল বার্তায় তাদের (জিম্মি নাবিক) সর্বশেষ অবস্থান জানিয়েছেন জাহাজটির চিফ অফিসার ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খান।

শুক্রবার (১৫ মার্চ) সাড়ে ৩টার পর ই-মেইলে এ বার্তা দেন তিনি। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিডেটের প্রধান নির্বাহী মেহেরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মেইলে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) জাহাজটি সোমালিয়ার উপকূল গারাকাতে নোঙর করা হয়েছিল। একদিন বিরতির পর আবার চলতে শুরু করেছে ‘এমভি আবদুল্লাহ’।

শুক্রবার সকালে জলদস্যুদের নির্দেশে নোঙর তুলে ফেলা হয়েছে। এরপর জলদস্যুরা জাহাজটি চালাতে নির্দেশ দেয়। বর্তমানে জাহাজটি গারাকাত উপকূল থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

এস আর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরেুল করিম জানান, ক্যাপ্টেনের ইমেইল পেয়েছি। জাহাজের সব নাবিক সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন। দস্যুরা তাদের সঙ্গে খারাপ আচরণ করছে না এবং এখনো পর্যন্ত কোনো ধরনের আর্থিক দাবি-দাওয়া নিয়েও কথা বলেনি। জাহাজ নিয়ে তাদের পছন্দ মত কোনো নিরাপদ অবস্থানে পৌঁছানোর পরই হয়তো দস্যুরা মুক্তিপণ দাবি করতে পারে।

এদিকে, জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহকে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স (ইইউএনএভিএফওআর) পর্যবেণে রেখেছে বলে জানা গেছে। এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আটলান্টা’।

ইইউএনএভিএফওআর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটলান্টার সংগ্রহ করা তথ্যমতে জাহাজে অন্তত ১২ জন জলদস্যুকে চিহ্নিত করা হয়েছে। যদিও ছিনতাইয়ের সময় ২০ জন সশস্ত্র ব্যক্তির কথা বলা হয়েছিল।

এর আগে ওই অঞ্চলে ‘এমভি রুয়েন’ নামের আরেকটি জাহাজ ছিনতাই করে জলদস্যুরা। ওই দলের সদস্যরাই এমভি আবদুল্লাহর ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ বাংলাদেশের এস আর শিপিংয়ের ১৩ মিটার গভীরতার জাহাজ এমভি আবদুল্লাহ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেয়। পরে মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে খবর আসে, ভারত মহাসাগরে জাহাজটি ছিনতাই হয়েছে। জাহাজের ২৩ নাবিককে স্পিডবোটে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন একজন।

এমভি আবদুল্লাহ জাহাজে থাকা নাবিকদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা আছেন ১১ জন। বাকিরা ফেনী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার। আক্রান্ত নাবিকদের সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এসআর শিপিংয়ের কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...