মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 332

একদিনে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকনিকের বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত সহ একদিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ সাতজন নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পিকনিকের বাসের ধাক্কায় মফিজ মিয়া (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সকাল ১০টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের তালসারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মফিজ মিয়া উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ

ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, ঢাকা থেকে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাস আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ সাতজন নিহত হন। এখন পর্যন্ত নিহত ছয়জনের নাম-পরিচয় পাওয়া গেছে।

বগুড়া

বগুড়ার শাজাহানপুরে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকের চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বালুবাহী একটি ট্রাক বগুড়া থেকে নাটোরে যাচ্ছিল। পথে বীরগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও এক হেলপার নিহত হন।

মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হয়েছেন চারজন। বিকেল ৪টায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নম্বরবিহীন দুটি অটোরিকশার একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। পথে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।

জামালপুর

জামালপুরের সদর উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর। তাৎণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়।

সকাল সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা মোড়ের মাশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেখ হাসিনার সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের বৈঠক

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের চতুর্থবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস।

শুক্রবার জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের আগে হোটেল বেয়েরিশার হফ-এর সম্মেলন কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখ পৌঁছান শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

এদিকে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শুক্রবার উইমেন পলিটিক্যাল লিডারসের (ডবিøউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাাৎ করেছেন।

শরিকদের আসনে স্বতন্ত্রদের জেতাতে একটি চক্রের নগ্ন ভূমিকা ছিল: ইনু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের আসনে স্বতন্ত্রদের জেতাতে আওয়ামী লীগের একটি চক্র ও প্রশাসনের কিছু কর্মকর্তার নগ্ন ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে আসন বণ্টন এবং শরিকদের আসনে স্বতন্ত্র প্রার্থীদের জিতিয়ে আনার জন্য আওয়ামী লীগের শক্তিশালী একটি চক্র ও প্রশাসনের উচ্চপর্যায়ের কিছু কর্মকর্তার নগ্ন ভূমিকা ছিল।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুই দিনব্যাপী জাতীয় কমিটির সভার প্রথমদিনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে সাংবিধানিক শাসন সমুন্নত হলেও লুটেরা-দুর্নীতিবাজ-মাফিয়া সিন্ডিকেটের দাপট পরিলতি হচ্ছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে তারা। ফলে রাজনীতি ও সমাজে কালো টাকা ও পেশিশক্তির দাপট বেড়েই চলেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত এবং তাদের দেশি-বিদেশি শক্তির বাধার মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। নির্বাচনে কিছু আসনে পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার এবং সরকারি কর্মকর্তাদের পপাতমূলক ভূমিকা থাকলেও এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থেকেছে। দেশকে রাজনৈতিক অনিশ্চয়তা মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত পরাজিত হয়েছে।

রাজনীতিতে পরিবারতন্ত্র ও জ্ঞাতি সম্পর্কের প্রভাব বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, রাজনৈতিক দল ও নেতৃত্ব এবং রাজনৈতিক মতা বর্তমানে পরিবারতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্মনিরপে বলে দাবিদার রাজনৈতিক দলগুলোও সাম্প্রদায়িক সংস্কৃতিতে আচ্ছন্ন হয়ে পড়ছে।

ইনু বলেন, রাষ্ট্রকে দুর্নীতিবাজ-লুটেরা সিন্ডিকেট থেকে মুক্ত করা, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাব ধ্বংস করা, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা, অর্থনৈতিক ও সামাজিক েেত্র ক্রমবর্ধমান বৈষম্যের রশি টেনে ধরা প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

শিমুল বনের পাখিরা

0

ফাগুনের আগুন রাঙা শিমুল বনে মধু তিয়াশী পাখিদের লুটপুটি। কুষ্টিয়ার খোকসার বাঁধপাড়া থেকে শুক্রবার সকালে ছবি গুলো তোলা।

 

 

মির্জা ফখরুল ও আমীর খসরু কারামুক্ত হলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সাড়ে তিন মাস পর জামিনে কারামুক্ত হলেন তারা।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। এর আগে দুপুর থেকেই তাদের বরণ করে নিতে জেলগেটে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিকাল ৩টার দিকে বিএনপির মহাসমাবেশ পন্ড হয়ে যায়।

এ সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য। এছাড়া কমপে ২০ জন সাংবাদিক আহত হন।

এ ঘটনার পর গত ২৮ অক্টোবর মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শখের চুরি

0

যার যেখানে প্রয়োজন, সে সেখানেই চুরিতে সিদ্ধহস্ত। পথ কুকুরের বাচ্চাটি শিশু শিহার ও রাহুলের চোখ আটকায়। তারা খাবার দিয়ে বাচ্চাটিকে ভুলিয়ে মা থেকে বিচ্ছিন্ন করে। এর পর প্রকাশ্যে রাস্তা থেকে বাচ্চাটিকে বাজারের থলিতে পুরে পালিয়ে গেলো। কিছুক্ষন পর মা কুকুরটি তান্ডর আর দাপাদাপি সবাইকে হতবাক করেছে। খোকসার কালীবাড়ি সড়ক থেকে বুধবার দুপুরে ছবিটি তোলা

জামিন পেলেন ফখরুল-খসরু, বাধা নেই মুক্তিতে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির মহাসমাবেশর দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

গত ২৮ অক্টোবর দলটির সমাবেশের সময় সংঘর্ষের ঘটনায় করা সব মামলায় জামিন পেলেন তারা। সেেেত্র তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এ মামলায় তাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে ৬ ফেব্রæয়ারি জামিনের আবেদন করেন তাদের আইনজীবী।

এর আগে বিভিন্ন দফায় হাইকোর্ট ও নিম্ন আদালতে ৪ বার মির্জা ফখরুল ও আমীর খসরুর জামিন আবেদন খারিজ হয়।

জানা গেছে, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালানো হয়। অভিযুক্তরা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতার বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।

গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর ২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ডিবি পুলিশ। পরদিন ৩ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনিও কারাগারে রয়েছেন।

সংরতি নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের সংরতি নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে সংরতি নারী আসনের মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।

ঢাকা বিভাগ:

ঢাকা থেকে সানজিদা খানম, শবনম জাহান, পারুল আক্তার, সাবেরা বেগম, অনিমা মুক্তি গোমেজ, নাহিদ ইজাহার খান, সাহিদা তারেখ দীপ্তি, শেখ আনারকলি পুতুল ও হাছিনা বারী চৌধুরী, নরসিংদী ফরিদা ইয়াসমিন ও মাসুদা সিদ্দিক রোজী, গাজীপুর মেহের আফরোজ চুমকি, টাঙ্গাইল থেকে তারানা হালিম, বেগম শামসুন নাহার ও অপরাজিতা হক, গোপালগঞ্জ থেকে নাজমা আকতার ও বেদৌরা আহমেদ সালাম, মুন্সীগঞ্জ ফজিলাতুন নেসা ও ফরিদপুর ঝর্না হাসান।

চট্টগ্রাম বিভাগ:

চট্টগ্রাম থেকে দিলোয়ারা ইউসুফ, ওয়াসিকা আয়েশা খান ও শামীমা হারুন, নোয়াখালী থেকে কানন আরা বেগম (১৪ দলীয় জোট) ও ফরিদা খানম, কুমিল্লা অ্যারোমা দত্ত, ল্মীপুর ফরিদুন্নাহার লাইলী ও আশ্রাফুন নেছা, রাঙামাটি থেকে ডরোথি তঞ্চঙ্গ্যা।

রাজশাহী বিভাগ:

জয়পুরহাট থেকে ডা. রোকেয়া সুলতানা ও মাহফুজা সুলতানা মলি, নাটোর কোহেলি কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জ জারা জাবীন মাহবুব।

রংপুর বিভাগ:

রংপুর থেকে নাসিমা জামান ববি, পঞ্চগড় থেকে রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁও দ্রৌপদী বেবী আগরওয়াল, নীলফামারী মোসাম্মৎ আশিকা সুলতানা।

খুলনা বিভাগ:

খুলনা থেকে রুনু রেজা ও বেগম মুন্নুজান সুফিয়ান, বাগেরহাট ফরিদা আক্তার বানু, সাতীরা লাইলা পারভীন, ঝিনাইদহ পারভীন জামান কল্পনা।

বরিশাল বিভাগ:

বরিশাল থেকে শাম্মী আহমেদ, বরগুনা মোসা. ফারজানা সুমি, ভোলা খালেদা বাহার বিউটি, পটুয়াখালী নাজনীন নাহার রশিদ।

ময়মনসিংহ বিভাগ:

ময়মনসিংহ থেকে উম্মি ফারজানা ছাত্তার, নেত্রকোণা নাদিয়া বিনতে আমিন।

সিলেট বিভাগ:

সিলেট থেকে রুমা চক্রবর্তী।

এদের মধ্যে নোয়াখালীর কানন আরা বেগমকে ১৪ দলীয় জোটের প থেকে নেওয়া হয়েছে।

গত ৬ ফেব্রæয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রæয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরতি নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ৪৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৫৪৯জন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকেন সাাতের জন্য। বুধবার সকালে সাাত শেষে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ড বসে।

পিঠা উৎসব

0

ভালোবাসার রঙে সেজেছিল প্রকৃতি। তার মধ্যে আয়োজন ছিল পিঠা উৎসবের। দু’ই বঙালী আনায় ঠাসা। শিল্পের নীপুণতায় ভরপুর ছিল প্রতিটি ষ্টলের আয়োজন। খোকসা সরকারী কলেজ ক্যাম্পাসের পিঠা উৎসবের খন্ড চিত্র।

খোকসায় পিঠা উৎসব ও বসন্ত বরণ

0

স্টাফ রিপোর্টার

খোকসা সরকারী ডিগ্রী কলেজে পিঠা উৎসব, বসন্তবরণ ও স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে ফিতা কেটে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা পৃথক ১২টি স্টলে বিভিন্ন পদের পিঠার প্রদর্শনী করে। অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন।

পরে কলেজ অডিটরিয়ামে বসন্তবরণ উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা সভাপতিত্ব করেন কলেজের অধ্যক ড. মোহাঃ আব্দুল লতিফ। মুখ্য আলোচক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, আলোচক ছিলেন কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোছাঃ মাহাবুবা বেগম প্রমুখ। পরে কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন।

কলেজ ক্যাম্পাসে প্রতিমা তুলে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সেখানে অঞ্জলি প্রদান করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...