মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 334

আম গাছে ঝুলেছিল প্রবাসীর মরদেহ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীর একটি আম বাগান থেকে সৌদি আরব প্রবাসী যুবক হযরত আলী (৩৩) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামের মোঃ টুটুল ভেরোর আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রবাস ফেরত মোঃ হযরত (৩৩) উপজেলার যদুবয়রা ইউনিয়নের দণি ভবানীপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। প্রায় এক মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। তিনি ঝিনাইদহ জেলার কণ্যাদায় গ্রামের আব্দুল লতিফের মেয়ে মোছা. নিলা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী- স্ত্রী দুজনেই সৌদি আরব ছিলেন। ।

নিহতদের স্বজনদের দাবি, হযরতকে পরিকল্পিতভাবে হত্যা করে আমবাগানে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

জানা গেছে, লাহিনীপাড়ায় সাধু মোঃ টটুল ভেরোর আস্তানার পিছনের আমবাগানে একটি গাছের সাথে গলায় পড়া মাফলারে সাথে একটি মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত যুবকের বাবা আব্দুল হান্নান বলেন, আমার ছেলে মাস খানেক আগে দেশে ফিরে শ্বশুর বাড়িতে উঠেছিল। পারিবারিক কলহের কারণে ছেলে আমার বাড়ি থাকেনা। তেমন যোগাযোগও ছিলোনা। সকালে খবর পেয়ে টুটুল সাধুর আমবাগানে এসে ছেলের লাশ পেয়েছি। তাঁর দাবি, শ্বশুর বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে তাঁর ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

নিহতের ভাই তুষার বলেন, হযরতের স্যালক নয়ন গত রবিবার মুঠোফোনে ভাইকে হত্যার হুমকি দিয়েছিল। সোমবারে লাশ পেলাম। ভাই আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের বিচার দাবি করেন।

কুমারখালী থানার উপ পরিদর্শক মো. ইমদাদুল হক জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের আকাশে রবিবার সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রবিবার) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর আনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রবিবার বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত রাতই শবে বরাতের রাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ২৬ ফেব্রæয়ারি (সোমবার)। শবে বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন। শাবান মাস শেষেই মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. রুহুল আমিন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মোহাম্মদ আবুল কাসেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

বালু ও মাটি তোলার দায়ে ৪ জনের কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদ থেকে অবৈভাবে বালু ও মাটি তোলার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া এলাকা ও সাওতা এলাকায় আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশরার (ভূমি) মো. আমিরুল আরাফাত আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া ও সাওতা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে গড়াই নদী থেকে বালু ও মাটি তোলার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তদের মধ্যে-চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের মৃত আফজাল শেখের ছেলে আমজাদ শেখকে (৪০) পাঁচ দিন, চর বহলা গ্রামের ঝাজু শেখের ছেলে ছবিদ শেখকে (২৫) তিন দিন, সাওতা গ্রামের রায়হানের ছেলে রাকিবুল ইসলামবে (১৮) সাত দিন এবং সাওতা গ্রামের গাকছার আলীর ছেলে মো. ছাহিদুলকে (১৮) কে সাত দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
এতথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, অবৈধ বালু-মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসন ও উপজেলা ভূমি অফিস জিরো টলারেন্স নীতিতে অটল।

স্ত্রীসহ ৩ জনকে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তার মৃত্যুদন্ড

0
ফাইল ছবিতে সৌমেন

কুষ্টিয়া প্রতিনিধি

পরকীয়ার জেরে স্ত্রী ও তার সন্তান ও অপর এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার একমাত্র আসামি বরখাস্ত হওয়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায়(৩৪) কে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বিকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমীন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী এ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দন্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৌমেন রায় মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আসবা গ্রামের সুনীল রায়ের ছেলে। তিনি খুলনার ফুলতলা থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ জুন বেলা ১১টা ১৫ মিনিটে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকার নাজ ম্যানশন মার্কেটের বিকাশের দোকানের সামনে স্ত্রী আসমা খাতুন (২৫), আসমার ছেলে রবিন (৫) এবং আসমার পরকীয়া প্রেমিক শাকিলকে (২৮) সরকারি অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেন এএসআই সৌমেন রায়। এ ঘটনায় পুলিশ তাকে ঘটনাস্থল থেকে সার্ভিস রিভলভার, গুলি ও ম্যাগাজিনসহ আটক করে। পরে সেদিন বিকালে তাকে বরখাস্ত করা হয়। একই দিন রাতে এএসআই সৌমেন রায়কে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন নিহত আসমা খাতুনের মা হাসিনা বেগম। পরদিন ১৪ জুন বিকালে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হকের আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সৌমেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন।

২০২২ সালের ৬ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন নেন সৌমেন রায়। এরপর কুষ্টিয়া আদালতে বারবার আত্মসমর্পণের দিন ধার্য থাকলেও তিনি আত্মসমর্পণ করেননি। আদালতে আত্মসমর্পণ না করায় ২০২৩ সালের ২ ফেব্রæয়ারি তার বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক বছর পেরিয়ে গেলেও এখনো পলাতক সৌমেন।

মামলার বাদী হাসিনা বেগম বলেন, আমার মেয়ে, তার ছেলে রবিন ও শাকিল নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সৌমেন। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জেনেছি সে হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে ভারতে পালিয়েছে। এমন নির্মম হত্যাকান্ডের একমাত্র আসামিকে জামিন দেওয়ায় আমি হতাশ।

তিনি আরও বলেন, আদালত সৌমেনকে মৃত্যুদন্ড দেওয়ায় আমি খুশি। তবে তাকে দ্রæত গ্রেপ্তার করে রায কার্যকর করা হোক।

উল্লেখ্য, কুমারখালী থানায় দায়িত্বে থাকার সময় এএসআই সৌমেনের সাথে একটি মামলাকে কেন্দ্র করে আসমার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় সৌমেন তার নাম মো. সুমন হোসেন রাখেন এবং সুমন নামেই মুসলিম বিধানমতে আসমাকে বিয়ে করেন। সৌমেন আসমার তৃতীয় স্বামী ছিলেন। বিয়ের পর থেকেই কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় একটি ভাড়া বাসায় তারা বসবাস করছিলেন। এএসআই সৌমেন খুলনার ফুলতলা থানায় বদলি হওয়ার পর থেকেই বিকাশকর্মী শাকিলের সাথে সম্পর্কে জড়ান আসমা। এ সম্পর্ক মেনে নিতে পারেননি সৌমেন। সেই ােভ থেকেই প্রকাশ্যে স্ত্রী আসমা, আসমার দ্বিতীয় স্বামীর ছেলে রবিন এবং পরকীয়া প্রেমিক শাকিলকে গুলি করে হত্যা করেন সৌমেন।

সৌমেন রায় ২০১৫ সালে কনস্টেবল থেকে এএসআই পদে উন্নিত হন। পরে ২০১৬ সালে কুষ্টিয়ার কুমারখালী থানায় যোগ দেন। সেখান থেকে মিরপুর থানার হালসা ক্যাম্প, বাগেরহাট থানাসহ বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। সর্বশেষ খুলনার ফুলতলা থানায় কর্মরত ছিলেন এএসআই সৌমেন রায়।

রং বেলুন

0

স্বপ্নের রঙের সাথে মিল করে রং বেলুন খুজছে কিশোরী। কুষ্টিয়ার খোকসার কালী পূজার উপলক্ষে আয়োজিত গ্রামীন মেলা থেকে শনিবার বিকাল ৪টার দিকে ছবিটি তোলা।

 

পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ছাত্রীর জেল

0

আলমডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের হয়ে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে সালমা খাতুন নামে এক শিক্ষার্থীর ১ বছরের জেল হয়েছে।

শনিবার আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস সমাজতত্ব বিষয়ের ৪র্থ সেমিস্টারের ছাত্রী। ওই ছাত্রী ভাইস চেয়ারম্যানের হয়ে পরীক্ষায় প্রক্সি দিচ্ছিলেন।

উত্তরপত্রে স্বাক্ষরের সময় প্রবেশ পত্রের ছবি সাথে পরীক্ষার্থীর চেহারার গরমিল হলে ক পরিদর্শকের সন্দেহ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত প্রক্সী পরীক্ষার্থী সালমাকে ১ বছরের কারাদন্ডাদেশ দেন।

সালমা খাতুন আলমডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের সম্মান ৩য় বর্ষের ছাত্রী ও আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের জহুরুল ইসলামের মেয়ে।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব থাকা একাধি সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস ৪র্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু পরীক্ষার্থী ছিলেন। ইতিমধ্যে দুটি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার ছিল তৃতীয় পর্বের সমাজতত্ব পরীক্ষা। গত ২ দিনের মতো এদিনও পরীক্ষা দিতে যাননি কাজী মারজাহান নিতু।

উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানের পরিবর্তে আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন সালমা খাতুন। বিপত্তি বাধে কক্ষ পরিদর্শক কর্তৃক উত্তরপত্র স্বাক্ষরের সময়। কক্ষ পরিদর্শক প্রবেশপত্রের ছবির সঙ্গে সালমা খাতুনের কোনো মিল পাননি। ফলে জিজ্ঞাসাবাদে ফেঁসে যান সালমা খাতুন। তাকে নিয়ে যাওয়া হয় কেন্দ্র সচিবের কাছে।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সালমা খাতুনকে ১ বছরের কারাদন্ডাদেশ ও ২০০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ বলেন, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সালের ৩ এর খ ধারায় এই শাস্তি প্রদান করা হয়েছে।

আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন বলেন, ডিগ্রি ৪র্থ সেমিস্টারের সমাজতত্বের তৃতীয় পত্রের পরীক্ষা ছিল। প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তিনি নিজের অপরাধ স্বীকার করে লিখিতভাবে মাফ চেয়েছেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে।

আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতে সালমার ১ বছরের জেল হয়েছে। এ ঘটনায় কলেজের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে।

হজের টাকা ২০ ফেব্রুয়ারির মধ্যে দিতে হবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হজে গমনেচ্ছুদের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অর্থ ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে সরকার।

শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৪ সনের হজে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী সকল হজযাত্রীদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মেয়াল্লেম গ্রহণ, বাড়িহোটেল ভাড়া, পরিবহন চুক্তি ইত্যাদি আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে। সে কারণে আগামী ২০ ফেব্রæয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা আবশ্যিকভাবে জমা দেওয়ার জন্য প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদেরকে বিশেষভাবে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চাঁদ দেখা সাপেে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

কয়েক দফা বাড়ানোর পর গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি মাধ্যমে ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি মাধ্যমে ৭৮ হাজার ৮৯৫ জন নিবন্ধন করেছেন।

সরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজের জন্য দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এরমধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজে খরচ পড়বে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। দুই প্যাকেজেই বিমান ভাড়া পড়বে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। গতবার যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

আর বেসরকারিভাবে ‘সাধারণ প্যাকেজে’ হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। গত বছরের তুলনায় কমেছে ৮২ হাজার ৮১৮ টাকা। আর বেসরকারিভাবে ‘বিশেষ প্যাকেজের’ মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

0

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনায় ডাম্প ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার বিকালে ডুমুরিয়ার খুলনা-সাতীরা মহাসড়কের খর্নিয়া পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০) ও গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো

হয়েছে।

পাকিস্তানে ১৭০ আসনে জয়ের দাবি ইমরান খানের দলের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ২৬৫ আসনের মধ্যে ১৭০টিতে জয় লাভ করেছে বলে দাবি করেছে। দলটি মজলিস ওয়াহদাত-ই-মুসলিমীন (এমডব্লিউএম) এর সঙ্গে জোট গঠন করতেও প্রস্তুত বলে জানিয়েছে।

শনিবার পাকিস্তানের দ্য নেশন পত্রিকার প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

যদিও নির্বাচনের ফল এখনও পুরোপুরি ঘোষণা করা হয়নি। তবে শেষ খবর পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীরা ১০০টি আসনে জয় পেয়েছে যাদের বেশিরভাগই পিটিআই সমর্থিত।

পিটিআই নেতা ব্যারিস্টার গোহর খান অভিযোগ করেছেন, পিটিআইয়ের জয়ী আসনগুলোতে কারচুপি করে পরাজয় দেখানোর প্রচেষ্টা চলছে। প্রতিবাদ জানাতে তিনি রবিবার যেসকল কেন্দ্রে ফল ঘোষণা দেরি হয়েছে সেসব কেন্দ্রের রিটার্নিং অফিসারদের অফিসের বাইরে বিােভ করার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছেন।

শনিবার সাংবাদিকদেরকে তিনি বলেন, আমরা অত্যন্ত নিশ্চিতভাবে দাবি করছি এই মুহূর্তে পিটিআই জাতীয় পরিষদের ২৬৫টি আসনের মধ্যে ১৭০টি আসন জিতেছে। এর মধ্যে ৯৪টি আসনের জয় ইসিপি ঘোষণা করেছে এবং ফরম-৪৭ (অস্থায়ী ফলাফল) জারি করেছে।

গোহর খান আরও বলেন, ইসলামাবাদের তিনটি, সিন্ধুর চারটি ও পাঞ্জাবের বাকি অংশসহ ২২টি আসনে ফর্ম-৪৫ অনুসারে পিটিআই জিতেছিল। কিন্তু আসনগুলো ফল পরিবর্তন করে পরাজয় দেখানো হয়েছে।

ইমরান খানকে অপরাধমূলক দোষী সাব্যস্ত হওয়ার কারণে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার অযোগ্য ঘোষণা করা হয়েছিল। সুপ্রিম কোর্টের সমর্থনে একটি রায়ে পিটিআই-এর নির্বাচনী প্রতীকও কেড়ে নিয়েছে ইসিপি। ফলে পিটিআই নেতা ও সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করেছেন।

২৬৫টি আসনের মধ্যে ২৫৫টিতে ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ১০০টি আসনে যাদের বেশিরভাগই পিটিআই সমর্থিত। তারপরে পিএমএল-এন ও পিপিপি যথাক্রমে ৭৩টি এবং ৫৪টি আসনে জয় পেয়ে এগিয়ে রয়েছে।

ব্যারিস্টার গোহর আলী খান বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে ৮ ফেব্রæয়ারি মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোটের অধিকার কাজে লাগিয়েছে। ভোটের পরের দিন দুপুর ২টার মধ্যে ফল ঘোষণা করা ও বিলম্ব হলে কারণ ব্যাখ্যা করা ইসিপির সাংবিধানিক এবং আইনগত দায়িত্ব।

সংরতি আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের গনভবনে ডাক

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের সংরতি মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা গণভবনে ডাক পেয়েছেন। আগামী ১৪ ফেব্রæয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ১ হাজার ৫৪৯ জন মনোনয়নপ্রত্যাশী নারী সাাৎ করবেন।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ ফেব্রæয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদে সংরতি মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাাৎকার অনুষ্ঠিত হবে। প্রার্থীদের গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের ¯িøপ অংশটুকু প্রদর্শন করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদের সংরতি নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৫৪৯ জন। সংরতি আসনের নির্বাচন উপল্েয মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। ৫০টি আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ।

গত ৬ ফেব্রæয়ারি থেকে ফরম বিক্রি কার্যক্রম শুরু করে দলটি। বিক্রি চলে ৮ ফেব্রæয়ারি বিকালে ৪টা পর্যন্ত। ঢাকা বিভাগ থেকে ১৬৭টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮টি, সিলেট বিভাগ থেকে ২২টি, বরিশাল বিভাগ থেকে ৩৬ টি, খুলনা বিভাগ থেকে ৬৮টি, রংপুর বিভাগ থেকে ৬০টি এবং রাজশাহী বিভাগ থেকে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরতি মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা রয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...