বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 345

ব্যাটারি চালিত হুইল চেয়ারের স্বপ্ন প্রতিবন্ধী হাসেন আলীর

0

স্টাফ রিপোর্টার

প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী হাসেন আলী (৫০)। তিন চাকার হুইল চেয়ার ঠেলে গ্রামে গ্রামে কাটা ফাটার মলম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। বয়সের ভারে এখন আর হুইল চেয়ার ঠেলে বেশী দূরে যেতে পারেন না। তাই ব্যাটারী চালিত হুইল চেয়ারের জন্য তার মিনতি। রাস্তায় দেখা হলে দু’হাত উচিয়ে চিৎকার বলেন, একখানা গাড়ির ব্যবস্থা হলে কামকাজ করে খাতি পারতাম (কাজ করে খেতে পারতেন)।

কুষ্টিয়ার খোকসার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয় বিহারিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে হাসেন আলী। দশ বছর বয়সে লুঙ্গি তৈরীর কারখানায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাম পা হারান। ডান পা ডঁ অসার হয়ে যায়। হারিয়ে ফেলেন কর্মক্ষমতা। প্রথম দিকে ট্রেনে ট্রেনে ভিক্ষা করতে শুরু হরে। বছর দশেক আগে স্থানীয় একটি সেবা সংস্থার তাকে একটা তিন চাকার হুইল চেয়ার দেয়। আর সে চেয়ার পাওয়ার পর আগের পেশা ছেড়ে দেন। হুইল চেয়ার ঠেলে স্থানীয় হাটবাজার ও গ্রাম পাড়া মহল্লায় হাকডাক ছেড়ে বৌ ঝিদের কাছে কাটা ফাটার মলম বিক্রি শুরু করেন। করোনার অতিমারীর সময় থেকে ব্যবসা ভালো যাচ্ছে না। দিনে ২/৩শ টাকা রোজগার করতে পারছেন না। এ ছাড়া বয়সের ভারে এখন আর চেয়ার ঠেলতে পারেন না। দুই হাত ঝিজি (অবস) ধরে আসে। সামান্য দূরে গিয়ে আবার দোম নিতে হয়। এ ছাড়া করোনায় বসে খেয়ে পুজি হরিয়ে ফেলেছেন। কিন্তু সংসার বড় হয়েছে। এখন ৪ সন্তান স্ত্রী ও সে মিলে ৬ জনের সংসার।

বুধবার সকালে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের পাতিলডাঙ্গী যাবার রাস্তায় আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা হয় প্রতিবন্ধি হাসেন আলীর সাথে। সামান্য কিছু মলমের পসরা সাজিয়ে হাক ডাক ছাড়তে ছাড়তে একমাত্র বাহন হুইল চেয়ার ঠেলে এগিয়ে চলেছে। দূর থেকে দেখেই আত্মহারা হয়ে একই ভঙ্গিতে চিৎকার দিয়ে বলে উঠলেন “ কাকা চেষ্টা করনে, আর পরছিনে। এই গাড়ি আর ঠেলা যাচ্ছে না।” আত্মবিশ্বাসের সাথে আরও বলেন আপনি চেষ্টা করলেই হয়। তার পরে সংসারের নানান সমস্যা। মেয়েরা বড় হচ্ছে। ছেলেদের কর্ম সংস্থান হয়নি। চলতি বছরের পাওয়া প্রতিবন্ধী ভাতার টাকার প্রথম কিস্তি হ্যাকারা নিয়ে নিয়েছে। দিন যাচ্ছে একবেলা পর এক বেলা খেয়ে। তবে ব্যাটারী চালিত এক খান হুইল চেয়ার হলেই যেন তার সমস্যার সমাধান হবে।

বিপদজ্জনক যাত্রা

0

খালি প্লাস্টিকের খাচা বোঝাই দিয়ে স্যালো ইঞ্জিন চালিত ভটভটি গাড়িটি কাচাঁ মাল আনতে মোকামে যাচ্ছে। শীত নিবারণের জন্য যাত্রা পথে চা পানের বিরতি দিয়েছেন। এভাবেই পণ্য বোঝাই দিয়ে আবার ফিরবে আগামী কাল সকালে। কুষ্টিয়ার খোকসা থানা রোড থেকে মঙ্গলবার বিকালে ছবিটি তোলা।

উপজেলা নির্বাচনে নৌকা না দেওয়া আ.লীগের পরাজয়: মঈন খান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কম থাকায় উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তকে আওয়ামী লীগ সরকারের আরেকটি পরাজয় বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।

মঈন খান বলেন, জনগণের শক্তির কাছে কোনো কিছু টিকে থাকতে পারেনি। এই সরকারকে মতা থেকে বিদায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি। এটা বিএনপির কথা নয়, বিভিন্ন রাষ্ট্র এই কথা বলছে।

সরকারের সমালোচনা করে মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে অচিরেই এই সরকারকে বিদায় দেওয়া হবে।

অনুষ্ঠানে ওলামা দলের নেতাকর্মীসহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলা

0

ক্ষুদে বিজ্ঞানীদের স্বপ্ন, সম্ভাবনা ও নানা আবিস্কারের প্রদশর্নী মুখরিত হয়ে উঠেছিল। কেউ আবিস্কার করেছে এ্যাসিড বৃষ্টি থেকে আগামী প্রজন্মকে রক্ষার কারিগরি। উৎপাদন মুখি পরিকল্পিত পরিবেশ গড়ার। কেউ স্বপ্ন দেখছেন বিশ্বকে জানতে স্যাটালাইট প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এগিয়ে যেতে। কুষ্টিয়ার খোকসায় অনুষ্ঠিত মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর অংশ গ্রহনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার দ্বিতীয় দিন বিভিন্ন স্টল থেকে ছবি গুলো তোলা।

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার সকালে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজীর ছেলে কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)।

স্থানীয়রা জানান, নিহতরা অটো রিকশার যাত্রী ছিল। তারা অটো রিকশায় মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী কাশেম মিয়া ও আলমগীর হোসেন ঘটনা স্থলে মারা যান। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে এক জনকে যশোর রেফার্ড করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ থানায় রাখা আছে।

কুষ্টিয়ার শৈত্য প্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলার উপর দিয়ে বইছে শৈত্য প্রবাহ। সোমবার সকাল সাতটায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে তীব্র শীতে জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন।

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিসের দায়িত্বশীল কর্মকর্তা মামুনুর রশিদ জানান মঙ্গলবার সকাল সাতটায় এই জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন তালুকদার জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। আজ স্থানীয় আবহাওয়া অফিস থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি হওয়ার খবর পাওয়ার সাথে সাথে তাৎণিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, জেলা তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে আসায় তিনি তাৎণিক সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

বহিস্কৃত ছাত্রলীগ নেতার হামলায় ৪ ছাত্রলীগ কর্মী আহত

0
হামলায় আহত এক ছাত্রলীগ কর্মী

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতির হাসুয়ার আঘাতে ছাত্রলীগের ৪ কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে আরিফুল নামের একজনের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ১০ টার দিকে কুমারখালী উপজেলার শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে। অন্যান্যদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর আহতরা হলেন- পৌরসভার কাজীপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৫), বাটিকামারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ (২৫), বড় মালিয়াট গ্রামের খালেক আলীর ছেলে জুয়েল ও সম্রাট (২৪)।

আহত স¤্রাট জানান, রাত সাড়ে ১০ টার দিকে শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় চা পান করতে গেলে পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি পাপ্পুর নেতৃত্বে তুর্য, রামিম, আলিফসহ ৪-৫ জন এসে তাদের এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় হাসুয়ার আঘাতে আরিফের পেট কেটে ভূড়ি বের হয়ে যায়। স্থানীয়রা আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বাকীরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ৪ জন রাজশাহী ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জড়িতদের খুব দ্রæত আইনের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত : কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি।

সোমবার রাতে গণভবনে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি জানান, ওয়ার্কিং কমিটির এই সিদ্ধান্ত পরবর্তীতে দলের স্থানীয় মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় চূড়ান্ত করা হবে। তবে ওয়ার্কিং কমিটির নেওয়া সিদ্ধান্তই বহাল থাকে।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থী সব মিলিয়ে নেতাকর্মীদের মধ্যে যে মনোমালিন্য তার রেশ এখনো রয়ে গেছে কিছু কিছু জায়গায় তা দূর করতে আমাদের দলের যে আটটি বিভাগীয় কমিটি সংশ্লিষ্ট সবাইকে ঢাকায় ডেকে এনে তা সমাধানের কথা বলা হয়েছে।

সংরতি নারী আসনে মনোনয়ন প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, সিডিউল ঘোষণার পর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সভায় বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর হয়েছে : বিএনপি

0
সংগৃহীত ফাইল ছভি

দ্রোহ অনলাইন ডেস্ক

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক গভীর হয়েছে, তবে সেটি বাংলাদেশের জনগণের সঙ্গে নয়; আওয়ামী লীগের সঙ্গে। এই সম্পর্ক গভীর করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ ও রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারতের অযাচিত হস্তেেপ এ দেশের জনগণ গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা এবং ভোটের অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন। তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের পরে ভয়াবহ একক কর্তৃপ হয়ে উঠেছে সরকার। স্বৈরশাসকদের পরিণাম থেকে শিা গ্রহণ না করে দেশকে অনিবার্য ধ্বংসের পথে ঠেলে দিয়েছে তারা। ওদের হাতের মুঠোয় ধ্বংস ও বিদ্বেষের শক্তি।

রিজভী আরও বলেন, আওয়ামী পুলিশ প্রশাসন বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীর জীবন নিয়ে খেলছে। অবৈধ সরকার যেন নিজেদের টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীর ওপর। জামিনে মুক্তি পেলেও জেল গেটে অপেমাণ গোয়েন্দা সংস্থার লোকদের টাকা না দিলে তাদের মুক্তি মিলছে না। অসংখ্য গরিব নেতাকর্মী জেল গেটের টাকা না দেওয়ার কারণে কারাগারেই ধুঁকে ধুঁকে জীবন কাটাচ্ছে। আওয়ামী সরকার বিএনপির বিরুদ্ধে প্রতিশোধের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ফ্যাসিবাদী সরকার বিনাভোটে মতা কুগিত করে রেখে উন্নয়নের দোহাই দিলেও সর্বত্রই নৈরাজ্য। উন্নয়ন হলে দেশে কেন গ্যাস সংকট, দেশে কেন বিদ্যুৎ সংকট? উন্নয়ন হলে কী কারণে বাংলাদেশকে একটি পরনির্ভরশীল ও আমদানিনির্ভর দেশে পরিণত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস, আবুল খায়ের ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির অভিনন্দন

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছা পত্রে রাষ্ট্রপতি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সম্মানিত পদে অধিষ্ঠিত হওয়ায় অপরিসীম আনন্দের সাথে আমি আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

জোকো উইডোডো বলেন, ‘এই সম্মানিত পদে আপনার নিয়োগ আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর শ্রদ্ধা ও অটুট আস্থার পরিচয়। আপনার বর্ণাঢ্য কর্মজীবন ও বিশাল অভিজ্ঞতার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, যা নিঃসন্দেহে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে যথেষ্ট সহায়ক হবে। অগ্রগতি ও সমৃদ্ধির নতুন যুগে প্রবেশের এ মুহূর্তে অত্যন্ত আশাবাদের সঙ্গে আমি আমাদের দুই মর্যাদাবান দেশের মধ্যকার দ্বিপীয় সম্পর্ক ও সহযোগিতা উন্নয়নের আশা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘পাঁচ দশকেরও বেশি সময় ধরে আমাদের বন্ধন ক্রমাগতভাবে বিকাশ লাভ করেছে এবং এখন এটি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছানোর সময়। আমি অত্যন্ত আস্থাবান যে আমরা এমন উপায় খুঁজে বের করতে সম হব, যার মাধ্যমে আমাদের যুগের অভূতপূর্ব সুযোগ-সুবিধা কাজে লাগাতে আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদারে সম হব।’

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এ সম্মানিত দায়িত্ব পালনে আপনার সমৃদ্ধ প্রচেষ্টার প্রতি আমার অটুট অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি আমি বিনীতভাবে আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি।

সংবাদ সূত্র – বাসস

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...