বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 352

বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠনের পথে আওয়ামী লীগ। বুধবার সকালে সংসদ সদস্যদের শপথ ও সংসদ নেতা নির্বাচন হবে। পরদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ হবে। এরপর মন্ত্রীদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো শুরু হবে সরকারের যাত্রা।

সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, ইতোমধ্যে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন হয়েছে। বুধবার নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। সেই পরিপ্রেেিত আমরা প্রস্তুুতি নিচ্ছি। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুুতি নিচ্ছি আমরা।

মন্ত্রি পরিষদে আসতে পারে বেশ কয়েকটি নতুন মুখ। দপ্তর পরিবর্তন হতে পারে অনেকের। অনেকে বাদ পড়বেন। এরই মধ্যে ছয়জনের বাদ পড়ার বিষয় মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। প্রমোশন হতে পারে বেশ কয়েকজন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর।

মন্ত্রিসভায় কারা আসছেন? এ নিয়ে মুখ খুলতে নারাজ আওয়ামী লীগ নেতারা। একাধিক নেতা সংবাদ মাধ্যমকে জানান, ‘এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। এ বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না।’ আবার কেউ কেউ বাদ পড়া, যুক্ত হওয়া নিয়ে কথা বললেও নাম প্রকাশ করতে চান না।

বুধবার শপথ নিচ্ছেন জাতীয় পার্টির ১১ এমপি

0
ছবি সংগৃগীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামীকাল বুধবার শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত ১১ সংসদ সদস্য।

মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। তিনি বলেন, পূর্বঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।

আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের একাদশ সংসদের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

ঝিনাইদহে ১৮ প্রার্থী জামানত হারালেন

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনের ১৮ প্রার্থী জামানত হারিয়েছেন।

মঙ্গলবার বিকালে জেলা সিনিয়র নির্বাচন অফিসার রোকুনুজ্জামান রোকন জানান, নির্বাচন আইন অনুযায়ী পোল ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

ঝিনাইদহ-১ আসনে ১ লাখ ৭৮ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন আব্দুল হাই। তার প্রাপ্ত ভোট ৯৫৬৭৪। তার নিকট প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৭৯৭২৮ ভোট। এ ছাড়া নিদ্ধারিত পরিমান ভোট না পাওয়ায় তৃণমূল বিএনপির প্রার্থী কে এম জাহাঙ্গীর মাজমাদার (১৬১ ভোট)। জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মনিকা আলম (৩৯৪ ভোট)। সতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন (১৫৯ ভোট)। এনপিপি প্রার্থী আনিচুর রহমান (২৩৮ ভোট) জামানত হারিয়েছেন।

ঝিনাইদহ-২ আসনে ২ লাখ ৬৩ হাজার ৬৯১ ভোট পোল হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী পেয়েছেন ১৩৬৭৭৮ ভোট। তার নিকট প্রতিদ্ব›িদ্ব নৌকা মার্কার তাজবীর আলম সিদ্দিকী পেয়েছেন ১১৬২০৭ ভোট। এ আসনে জামানত হারিয়েছেন ন্যাপ প্রার্থী খন্দকার হাফিজুর রহমান ফারুক (প্রাপ্ত ভোট ২৪২। কল্যাণ পার্টি প্রার্থী আব্দুল হান্নান খাঁর (২৯৬ ভোট)। তৃণমূল বিএনপির জামরুল ইসলামের (২৫৬ ভোট)। বাংলাদেশ সুপ্রিম পার্টির নজরুল ইসলামের (১২৪ ভোট)। বাংলাদেশ কংগ্রেসের নাছির উদ্দিনের (৬৮০ ভোট)। জাসদ প্রার্থী ফজলুল কবির (৫২৬ ভোট)। জাপা প্রার্থী মাহফুজুর রহমানের (৭৯৮ ভোট) । এনপিপি প্রার্থী মিজানুর রহমান মিজু বিশ^াস (৫৯৪ ভোট)। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরিফ মোহাম্মদ বদরুল হায়দার (১৭৬ ভোট)।

ঝিনাইদহ-৩ আসনে ১ লাখ ৫৬ হাজার ৫৫৯ ভোট পোল হয়েছে। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজী পেয়েছেন ৮৩০১৫ ভোট। তার নিকট প্রতিদ্ব›িদ্ব প্রার্থী শরিফুল আজম খান চঞ্চল ৬৪৯০৯ ভোট পেয়ে ছেন। এ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সাংবাদিক আব্দুর রহমান (২১৯১ ভোট)। স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা নবী নেওয়াজ (৫৯৪ ভোট)।

ঝিনাইদহ-৪ আসনে ১ লাখ ৬১ হাজার ৬১৯ জন ভোটার ভোট দিয়েছেন। এ আসন্ওেয়ামী লেিগর আনোয়ারুল আজীম আনার পেয়েছেন ৯৬৫০৪ ভোট। তার নিকট প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ খোকন ৫৭১০০ ভোট পেয়েছেন। নিদ্রিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এমদাদুল ইসলাম বাচ্চু (১৩০৬ ভোট) এবং তৃণমূল বিএনপির প্রার্থী নুরউদ্দিন আহমেদ (৬১৪ ভোট)।

দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণের বিজয় হয়েছে: শেখ হাসিনা

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছেন, এই বিজয় জনগণের বিজয়।

সোমবার বিকালে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলে দেশি-বিদেশি পর্যবেক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আটবার নির্বাচন করেছি। এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ দরিদ্র ছিল। বঙ্গবন্ধুর ল্য ছিল দেশের মানুষ উন্নত জীবনের অধিকারী হবে। বাবা যে আদর্শ নিয়ে কাজ করেছেন, আমাকে সেই কাজ সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট। আমার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছে। আমার ছোট বোন শেখ রেহানা আর আমি বেঁচে যাই। ছয় বছর আমরা রিফিউজি ছিলাম। খুব কষ্টকর জীবন। ১৯৮১ সালে দেশের মানুষ আমাকে দেশে আনে।

প্রধানমন্ত্রী বলেন, মিলিটারি ডিক্টেটররা আমার দলকে রাজনীতি করতে দেয়নি। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের মতায় বসায়। ওই অবস্থায় আমি দেশে ফিরি। আমার ল্য ছিল, মানুষের ভোটাধিকার রা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমার চলার পথ সহজ ছিল না। মৃত্যুকে বারবার কাছ থেকে দেখেছি। বাবার আদর্শ নিয়ে কাজ করছি। মানুষের খাদ্য, বস্ত্র, শিা, চিকিৎসা, কর্মসংস্থান নিশ্চিত করার ল্েয কাজ করছি। ২১ বছর পর সরকার গঠন করে মানুষের জন্য কাজ শুরু করি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই আমার ল্য। এবারের নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন করার পাশাপাশি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এ বিজয় জনগণের বিজয়।

তিনি বলেন, একটি দল নির্বাচন বর্জন করেছে। মিলিটারি ডিক্টেটর থেকে যে দল সৃষ্টি তারা নির্বাচন ভয় পায়, কারণ তাদের জনসমর্থন থাকে না।

বিদেশি বিদেশি পর্যবেক ও সাংবাদিকদের বাংলাদেশে আসার জন্য তিনি নিজের, পরিবার ও দেশের মানুষের প থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনারা নিজ নিজ দেশে ফিরে যাবেন, আমাদের দেশের কথা বলবেন। আমাদের দেশটা অনেক সুন্দর।

এসময় দেশি-বিদেশি পর্যবেক, সাংবাদিক, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পরিবেশ তৈরির আহ্বান ফলকার টুর্ক

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের সদ্য নির্বাচিত সরকারের প্রতি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর সহিংসতা ও দমন-পীড়নের কারণে সদ্য অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ফলকার টুর্ক বলেন, এই নির্বাচন সামনে রেখে বিগত মাসগুলোতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক বা ভয়ভীতি দেখানো হয়েছে। এ ধরনের কৌশলগুলো সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন, আমি সরকারের প্রতি বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার যেন সম্পূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয়, তা নিশ্চিত করা এবং দেশে একটি সত্যিকার অন্তুর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যক শর্তগুলো পূরণের অনুরোধ করছি।

বাংলাদেশ উন্নয়নের েেত্র রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করি, দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও এটার প্রতিফলন ঘটবে।

জামানত হারালেন তৃণমূল বিএনপির শীর্ষ ৩ নেতা

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

তৃণমূল বিএনপির শীর্ষ নেতা চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, নির্বাহী সভাপতি অন্তরা সেলিমা হুদা ও মহাসচিব তৈমুর আলম খন্দকার জামানত হারিয়েছেন।

নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ প্রার্থীও দিয়েছিল ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপি। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনেও জয়লাভ করতে পারেননি তৃণমূল বিএনপির প্রার্থীরা। দলটির শীর্ষ নেতা চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, মহাসচিব তৈমুর আলম খন্দকার ও নির্বাহী সভাপতি অন্তরা সেলিমা হুদাসহ সকল প্রার্থী জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগের কম বা শতকরা হিসেবে সাড়ে বারো শতাংশ ভোটের কম ভোট কোনো প্রার্থী পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।

কিংস পাটি খ্যাত তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী সিলেট-৬ আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করে জামানত হারিয়েছেন। এই আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৭৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন ঈগল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮টি ভোট। এই আসনে তৃতীয় হয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, তাঁর ভোট সংখ্যা ১০ হাজার ৯৩৬।

নারায়ণগঞ্জ-১ আসনে জামানত হারিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। ১২৮টি কেন্দ্র মিলিয়ে তৈমুর আলম খন্দকার তাঁর সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৯০ ভোট। তৈমুর তৃতীয় স্থান লাভ করেছেন। অন্যদিকে বিজয়ী প্রার্থী গোলাম দস্তগীর গাজী পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়া কেটলী প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট।

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জামানত হারিয়েছেন তৃণমূল বিএনপির নির্বাহী সভাপতি অন্তরা সেলিমা হুদা। এই আসনে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন মহিউদ্দিন আহমেদ, তাঁর প্রাপ্ত ভোট ৯৫ হাজার ৮৬০। নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের গোলাম সারোয়ার কবির পেয়েছেন ৬১ হাজার ৫৪০ ভোট। ১৭ হাজার ৯৩৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব কুলা প্রতীকের প্রার্থী মাহি বি. চৌধুরী। আর ৬ হাজার ৩৩৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন অন্তরা সেলিমা হুদা।

তৃণমূল বিএনপি সারা দেশের ১৩৫টি আসনে প্রার্থী দিয়েছিল। দলটির প্রায় সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কা রয়েছে। দলটির বেশ কয়েকজন ্রপার্থী ১০০ ভোটেরও কম পেয়েছেন। যেমন নাটোর-৪ আসনে দলটির প্রার্থী আব্দুল খালেক সরকার পেয়েছেন ৭২ ভোট।

ভোটে দলের প্রার্থীদের এমন ফলাফলের বিষয়ে কথা বলতে তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও মহাসচিবের মুঠোফোনে যোগাযোগ করা হয়। দুজনের ফোন নম্বরই বন্ধ পাওয়া গেছে। দলটির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদের মুঠোফোনেও যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি ।

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মোদি

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বের দল মতাসীন আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছেন দলটি। আওয়ামী লীগের এ বিজয়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করে শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার এক অভিনন্দনপত্রে ও ফোন করে ভারতের প্রধানমন্ত্রী এ অভিব্যক্তি ব্যক্ত করেন।

অভিনন্দনপত্রে মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশকে টানা চতুর্থ মেয়াদে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং ঘনিষ্ঠ সম্পর্ক তাদের অপরিবর্তনীয় অংশীদারত্বের সকল েেত্র গভীরতর হতে থাকবে।

পত্রে ভারতের প্রধানমন্ত্রী দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ভারত বাংলাদেশের আকাক্সক্ষা ও প্রবৃদ্ধিতে সমর্থন অব্যাহত রাখবে। পত্রটিতে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের জনগণকে তাদের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া এদিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অভিনন্দন জানিয়ে এক পোস্ট করেন।

নরেন্দ্র মোদি তার এক্স বার্তায় লিখেছেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং টানা চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে জয়লাভ করে ইতিহাস সৃষ্টির জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।’

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতা অর্ধশত বাড়ি-ঘরে হামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর অর্ধশত বাড়ি-ঘরে সহিংস হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী, হীরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর সদরের এসব গ্রামে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার জের ধরে সকালে মহুলের সমর্থক পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের অনুসারীরা হামলা চালায়। হামলাকারীরা অন্তত ৫০টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে। হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার আজিমুল আহসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালীতে নির্বাচনী পরবর্তী সহিংসতায় আহত – ৬

0

কুমারখালী প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনর ভোটের ফলাফল ঘোষনার পরপর কুষ্টিয়া -৪ ( কুমারখালী ও খোকসা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ( ট্রাক) ও বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের (নৌকা) সমর্থকেরা সহিংসতায় জড়িয়ে পড়েন।

রবিবার দিনগত রাতে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে কালুপাড়া এবং যদুবয়রা ইউনিয়নের দণি ভবানীপুর গ্রামে সংঘর্ষ ও জোতমোড়া বিলে ফসল তসরুপের ঘটনা ঘটে। এ সময় উভয়পরে অন্তত ৬ জন আহত হয়েছেন। তার মধ্যে তোফাজ্জেল হোসেন ( ট্রাক সমর্থিত) ও মানিক হোসেন (নৌকা সমর্থিত) নামে দুইজন কুষ্টিয়া সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, ভোট গণনার পরে বাগুলাট কালুপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় নবনির্বাচিত সাংসদ আব্দুর রউফের বেশ কয়েকজন কর্মী সমর্থক বাড়িতে ফিরছিলেন। সেসময় পরাজিত সাংসদ সেলিম আলতাফ জর্জের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আব্দুর রউফ গ্রæপের তোফাজ্জেলসহ কয়েকজন আহত হন। এরপর যদুবয়রার দণি ভবানীপুর গ্রামে দু’প সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জর্জ সমর্থিত মানিক আহত হলে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে,রবিবার রাতে জোতমোড়া বিলে ট্রাক সমর্থিত ইসরাইল শেখের প্রায় ৭ শতাংশ জমির পেঁয়াজের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তাঁর প্রায় ২০ হাজার টাকা তি হয়েছে। তিনি যদুবয়রা ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মৃত হারু শেখের ছেলে। এছাড়াও পান্টি, চাঁদপুর ও চর সাদিপুর ইউনিয়নে উভয়পরে বেশকিছু ঘরবাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে।

সোমবার সকালে জোতমোড়া বিলে সরেজমিন গিয়ে দেখা যায়, ইসরাইল শেখের পেঁয়াজের চারা কেটে ফেলা হয়েছে।

জমির আইলে দাড়িগয়ে তিগ্রস্থ কৃষক জানান, তিনি সকালে মাঠে গিয়ে দেখেন রাজনৈতিক প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁর জমির দুই – তৃতীয়াংশ পেঁয়াজের চারা কেটে ফেলা হয়েছে। এতে তাঁর প্রায় ২০ হাজার টাকা তি হয়েছে।
তাঁর ভাষ্য, ট্রাক মার্কায় ভোট দেওয়ায় নৌকার লোকজন তাঁর পেঁয়াজের চারা কেটে দিয়েছে। তিনি থানায় অভিযোগ করবেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকিবুল ইসলাম জানান, দু’পরে মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্খাজনক। এছাড়াও বেশকিছু ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। হাসপাতাল ভর্তি রয়েছেন কয়েকজন। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ আসেনি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক জানান, উৎসবমূখর পরিবেশে সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচন পরবর্তী কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে প্রশাসন।

ছবিতে নির্বাচন

0
নতুন ভোটার অদ্রি বিশ্বাস।

অদ্রি বিশ্বাস। প্রথম ভোট দিলেন। অনেকটা ভোটার শুন্য ছিল তার কেন্দ্র। তাই দুই মিনিটে নিজের প্রথম ভোট দিয়ে পুলকিত। অদ্রি খোকসা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের কমল বিশ্বাসের মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ছবি তোলা।

ভোটের চিহ্ণ হাতের কালি দেখাচ্চন অদ্রি বিশ্বাস
অধিক ঝুকিপূর্ণ দুধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
ভোটার শুন্য কেন্দ্রে নিরাপত্তা কর্মীরা রোদ পোহাচ্ছেন। এটি দুপুর ২টার দিকে কোলা ছবি।
দুই নিরাপত্তা কর্মীর সহায়তার ভোট দিয়ে বেরুচ্ছেন বৃদ্ধা নূর জাহান বেগম । ছবিটি মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা।
জমির আলী। বয়স ১০৬ বছর। অনেক ভোট দিয়েছেন এবারও ভোট দিতে এসেছেন। পথে দেখা হয়েছে আর এক বৃদ্ধা নূর জাহান বেগম (৮৪)র সাথে। সড়কের পাশে বসে দু’জনে কুশলাদি সেরে নিচ্ছেন। খোকসার মোড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাশ থেকে তোলা ছবি।

 

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...