বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 357

৯২ হাজার কোটি টাকা গেলো কোথায়, প্রশ্ন কাদেরের

0
ছবি সংগৃৃগীত

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ১৫ বছরে ঋণের নামে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা তুলে নেওয়ার যে তথ্য গবেষণা প্রতিষ্ঠান সিপিডির রিপোর্টে উঠে এসেছে। তা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরেরও প্রশ্ন। তিনিও জানতে চান, সেই টাকা কোথায় গেছে?

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই ৯২ হাজার কোটি টাকা কোথায় গেলো? কোথায় আছে সেটা আগে বলেন। সেটার সন্ধান দিলে আমরা জবাব দেবো।

২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে সরকারি-বেসরকারি ১৯টি ব্যাংকে ২৪টি বড় ঋণ কেলেঙ্কারির মাধ্যমে ৯২ হাজার কোটিরও বেশি টাকা আত্মসাৎ হয়েছে বলে দাবি করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ঋণ কেলেঙ্কারির ঘটনাগুলো নিয়ে ১৫ বছরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে এ হিসাব দেয় সংস্থাটি।

সিপিডি বলছে, ২০০৮ সাল পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার কোটি টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকায়। গত ১৫ বছরে নানা অনিয়মের মাধ্যমে ২৪টি বড় ঋণ কেলেঙ্কারির ঘটনায় ৯২ হাজার ২৬১ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এখন বড়দিন উপলে আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশের বাইরে সম্ভবত ইন্ডিয়ায় আছেন। যারা নিষেধাজ্ঞা, ভিসানীতি নিয়ে এতো কথা বলছেন। যারা নির্বাচনে বিঘœ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ভিসানীতি আমেরিকার বহুল প্রচলিত ঘোষণা। আমেরিকার পাঁচজন প্রতিনিধি আছে বাংলাদেশে। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

নৌকার প্রার্থীর বিরুুদ্ধে স্বতন্ত্রের অভিযোগ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন সংক্রান্ত অভিযোগ সব নির্বাচন কমিশন দেখবে। আচরণবিধির যথাযথ প্রয়োগ, বিশৃঙ্খলা নিয়ে আইন প্রয়োগ করবে কমিশন। আওয়ামী লীগ ও অন্য রাজনৈতিক দল সবাই প্রতিদ্ব›দ্বী। এই প্রতিযোগিতা যদি বিশৃঙ্খলায় আবর্ত হয়, নির্বাচন কমিশন তারা যে পদপে ও শাস্তিমূলক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ দল হিসেবে আপত্তি করবে না।

বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বাধাগ্রস্ত করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি লিফলেট বিতরণ করবে কেন? নির্বাচনের বিরুদ্ধে। অসহযোগ করবে নির্বাচনের বিরুদ্ধে। নির্বাচনের বিরুদ্ধে শান্তির প্রোগ্রাম হয় না। নির্বাচনী শান্তির পরিবেশকে বাধাগ্রস্ত করা। আমরা এটুকুই বুঝি।

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

 

 

আচরণ বিধি ভঙ্গ : কুষ্টিয়া- ৩ আসনের নৌকার প্রার্থীকে শোকজ

0
ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

আচরণবিধি ভেঙ্গে প্রশিণে আসা শিকদের ডেকে মতবিনিময় ও ভোট চাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ আসনের নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও তার ভাইকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

রবিবার বিকালে এ নোটিশ প্রেরণ করেন অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাযহারুল ইসলাম। আগামী ২৬ ডিসেম্বর স্বশরীরে হাজির হয়ে নৌকা প্রতীকের প্রার্থী ও তারভাই এর বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। প্রার্থী মাহবুবউল আলম হানিফ ও তার চাচাতো ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকে পৃথক ভাবে নোটিশ করা হয়।

কুষ্টিয়া-৩ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান মুহাম্মদ মাযহরুল ইসলাম স্বারিত ওই কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব স্ব-শরীরে হাজির হয়ে প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মনিরল ইসলাম।

নোটিশে উল্লেখ করা হয়েছে, শিকদের ট্রেনিং শুরু করার পূর্বে নির্বাচনী সভা করার জন্য বাধ্য করেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। আপনার উক্ত কার্য জাতীয় সংসদ নিবার্চন আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪ এর লঙ্ঘন’। এতে আরো বলা হয়, আগামী মঙ্গলবার ২৬ ডিসেম্বর সকাল ১১টায় অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলামের কার্যালয়ে হাজির হয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, রবিবার সকালে কুষ্টিয়া শহরের কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নতুন কারিকুলাম বিষয়ে প্রশিণ নিতে আসা ১ হাজার ২৮০জন শিককে ডেকে এনে মতবিনিময় সভার আয়োজন করেন শিক সমিতির নেতারা। সেই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ আসনের এমপি নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফসহ জেলা আওয়ামী লীগের নেতারা। সভায় নৌকা প্রার্থীর পে ভোট চান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এ ঘটনায় নির্বাচন কমিশন ও অনুসন্ধান কমিটিতে লিখিত অভিযোগ দেন স্বতন্ত্র প্রার্থী কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তণু। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটি সংসদীয় কুষ্টিয়া-৩ আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিক এমপি ও তার ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে শো-কজ নোটিশ প্রেরণ করে।

এ বিষয়ে মাহবুবউল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘কোন নোটিশের কথা এখনও আমি জানিনা। ওসব কিছু না। এ নিয়ে এতো পেরেসানির কিছু নেই’।

উল্লেখ্য, সকালে মতবিনিময় সভার আয়োজন করে কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক ও মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেসা সবুজ ও শিক সমিতির নেতারা। সকাল ৯টায় ট্রেনিং শুরু হওয়ার কথা থাকলেও এক ঘন্টা দেরিতে শুরু হয়। সভায় অংশ নেওয়া শিকদের প্রায় সবাই নির্বাচনে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। তাদের শিক সমিতির নেতারা সভায় আসতে বাধ্য করেন।

নৌকার দুই প্রার্থীর বিরুদ্ধে মামলার আদেশ ইসির

0
নৌকার দুই প্রার্থী। ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ ও চট্টগ্রামের নৌকা প্রতীকের দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার এ তথ্য জানান। তিনি আরও জানান ইতোমধ্যে মামলা করতে নির্বাচনী কর্মকর্তাদের আদেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত এ দুই প্রার্থী হলেন- ঝিনাইদহ-১ আসনের আব্দুল হাই ও চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান। তারা দুজনই বর্তমানে সংসদ সদস্য।

এছাড়া বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে কবে তাকে ইসিতে ডাকা হবে তা নির্ধারণ করা হয়নি।

অন্যদিকে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলা, অকথ্য ভাষায় গালাগাল ও লাইভ ডিভাইস ছিনিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে ইসির তদন্ত কমিটি।

নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার বলেন, ঝিনাইদহ-১ আসনের আব্দুল হাইয়ের বিরুদ্ধে পৃথক দুই ঘটনায় দুটি মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিককে মারধর ও আচরণবিধি লংঘনের ঘটনায় মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান গত ৩০ নভেম্বর বিশাল শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করেন। ওই চিত্র ধারণের সময় সাংবাদিকদের মারধর ও ক্যামেরা ভাঙচুর করা হয়।
তিনি আরও বলেন, বরগুনা-১ আসনের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় নির্বাচন কমিশনে তলবের সিদ্ধান্তু নেওয়া হয়েছে। কবে তাকে ডাকা হবে তা এখনো নির্ধারণ হয়নি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত আমার জানা নেই। আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে প্রার্থী, সমর্থক ও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে রবিবার দুপুর পর্যন্ত ২০৮টি শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে জেলা প্রশাসক গঠিত তিন সদস্যের কমিটি রবিবার ইসিতে প্রতিবেদন পাঠিয়েছে। ওই প্রতিবেদনে সাংবাদিকদের মারধরের ঘটনায় সত্যতা মিলেছে। নির্বাচনে বাহারকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একাধিক শোকজ করা হয়েছে।

৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘাষণার নির্দেশ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

রবিবার সন্ধ্যায় ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ুর রহমান স্বারিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলে ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

বিএনপির ৪৬ নেতাকর্মীকে নাশকতার চার মামলায় কারাদন্ড

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ৪৬ জন নেতাকর্মীর নাশকতার পৃথক চার মামলায় বিভিন্ন মেয়াদে দন্ডাদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর ক্যান্টনমেন্ট, কলাবাগান ও সূত্রাপুর থানার দায়ের কৃত চার মামলায় এই রায় দিয়েছে আদালত।

রবিবার ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় দেন। আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। রায়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিরা গ্রেপ্তার হওয়া অথবা আদালতে আত্মসমর্পণ করার পর দন্ড কার্যকর হবে বলেও পৃথক রায়ে বলা হয়েছে।

এ নিয়ে ২০১০ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্তু দায়ের হওয়া ৭১টি মামলায় চলতি বছরের ৭ নভেম্বর থেকে অন্তুত ১ হাজার ২৭৭ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে কারাগারে পাঠানো হলো। বিনা অনুমতিতে রাস্তায় জমায়েত, নাশকতা, সম্পদের তি করা, যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।

অনিয়ম হলে সেই কেন্দ্র ভোট বন্ধ : সিইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভোট কেন্দ্রে কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে সেই কেন্দ্র তাৎণিক ভোট বা নির্বাচন বন্ধ করে দেওয়া হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এখন কিছু অভিযোগ থাকলেও প্রচারণা ও ভোটের পরিবেশ স্বাভাবিক।

রবিবার দুপুরে ময়মনসিংহের টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ভোট এক জায়গায় দিলে আরেক জায়গায় চলে যাবে এটার কোনো সুযোগ নেই, এগুলো ভ্রান্ত প্রচারণা। ভোটের দিন একটিমাত্র কেন্দ্রে কারচুপি হলেও ভোট গ্রহণ বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, ভোটের আগের পনের দিন কি হলো না হলো সেটা কিছুদিন পর মানুষ ভুলে যাবে। কিন্তু ভোটের দিন রেজাল্টা কি হলো, পোলিংয়ের মধ্যে কারচুপি হলো কিনা, জবরদস্তি সিল মারা হলো কিনা এ রকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নির্বাচন গ্রহনযোগ্য হবে না। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচটা বাহিনীর লোক থাকলে সবাইকে হাত করা যায় না। আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ ১৫-১৬ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কেন্দ্রের বাহিরের ভারসাম্য রা করবে। কিন্তু কেন্দ্রের ভেতরের ভারসাম্য রা করতে ব্যর্থ হলে রিটানিং অফিসারকে দায়-দায়িত্ব নিতে হবে। তখন প্রিজাইডিং অফিসারকে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দিতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্য হচ্ছে, তাদের বক্তব্য খোলামেলা শোনা। অধিকাংশ বলেছে পরিবেশ ভালোই আছে। তবে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও মোটা দাগে কোনো আপত্তি আসেনি।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাসহ ৬ জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই মাসে ২৮৫ যানবাহনে আগুন দেওয়া হয়েছে : ফায়ার সার্ভিস

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

২৮ অক্টোবরের ঢাকা বিএনপির সমাবেশের দিন থেকে ডাকা হরতাল-অবরোধে সারা দেশে ২৮৫ যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১৮০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্য বাহন পুড়েছে ২৯টি। এছাড়া একাধিক যাত্রীবাহী ট্রেনে আগুন দেয় দুবৃত্ত্বরা।

রবিবার এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের খবর পেয়েছে তারা। এতে ২৮৫টি যানবাহনের পাশাপাশি ১৫টি স্থাপনাও তিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি জানায়, সবশেষ রবিবার সকাল ৬টা পর্যন্ত আগের ১২ ঘণ্টায় চারটি বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনটি এবং কুমিল্লায় একটি বাস ভস্মিভূত হয়েছে।

ভেড়া পালনেই ভাগ্য ফিরেছে জহর আলীর

0

স্টাফ রিপোর্টার

ভেড়া পালন করে পাঁচ বছরের বৃদ্ধ জহর আলী প্রামনিক তার ভাগ্য পাল্টে ফেলেছে। মেয়ে বিয়ে দিয়েছেন। সংসার চালিয়েও তার পালে ভেড়ার সংখ্যা বেড়ে অর্ধশত পার হয়েছে। পশু পালনের নিবন্ধন না থাকায় অসুস্থ পশুর চিকিৎসাসহ সরকারী সুবিধা তার ভাগ্যে মেলেনি।

কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দার বৃদ্ধ জহর আলী প্রামানিক। যৌবনে স্থানীয় বাজারে কুলীর কাজ করতেন। বয়স হয়ে যাওয়ায এ পেশা ছেড়েছেন। এর পর কয়েক বছর শীত মৌসূমে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে গুড় বানাতেন। বয়স বেড়ে যাওয়ায় এ পেশায় টিকতে পারেন নি। অবশেষে ৭০ টাকা হাজিরায় এক ব্যক্তির ভেড়া চড়ানোর দায়িত্ব নেন। অবশেষে সমিতির ঋণ ও নিজের গচ্ছিত ১ লাখ ৫০ হাজার টাকায় ১৩টি দেশী ও গাড়ল প্রজাতের ভেড়া কিনে পালন শুরু করেন। এখন তার পালে প্রায় ৫৪টি ভেড়া রয়েছে। যার আনুমাানিক মূল্য ৬ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

রবিবার দুপুরে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভেড়া চড়ানোর সময় কথা প্রসঙ্গে জহর আলী জানান, যখন তার সংসারে প্রচন্ড অভাব। তখন তিনি অন্যজনের ভেড়া পালনের রাখাল হিসেবে কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যে ভেড়া রোগ-বালাই সম্পর্কে অভিজ্ঞতা হয়ে যায়। এ সময় পরিবারের লোকদের সহয়তায় একটি এনজিও থেকে ঋণ নিয়ে এই ব্যবসায় আসেন। তার পাল থেকে দেশী প্রজাতের ভেড়া কমিয়ে দিয়ে গাড়ল প্রজাতের ভেড়া বারানোর স্বপ্ন দেখছেন। গাড়ল প্রজাতের ভেড়া ১০ মাসে দুই বার বচ্চা দেয়। এ ছাড়া রোগ বালাই কম। গাড়লের বাচ্চার তিন মাস বয়স হলে প্রতিটি ১২/১৫ হাজার টাকা বিক্রি হয়।

তিনি আরো জানান, সরকারী সহয়তা পেলে নিজে লোক রেখে ভেড়া পালনের পরিসর বাড়াতেন। ভেড়া পালন করে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ব্যবসার শুরুর দিকে ৮ জনের সংসার ছিল। খরচ বেশী ছিল। এখন সংসার ছোট হয়েছে কিন্তু নিজে আর পেরে দিচ্ছেন না। জীব পালন করতে পরিশ্রম আছে।

উপ সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মুস্তোফা নাসির জোয়াদ্দার বলেন, ভেড়া প্রজাতের পশু পালন করে অনেকেই নিজের পায়ে দাঁড়িয়েছেন। এ্ই প্রাণি পালন কারীদের কোন রেজিষ্টেশন লাগে না। যে কেউ গেলেই তারা চিকিৎসা দিয়ে থাকেন। এ ছাড়া এদের জন্য সরকারী কোন সহায়তা প্রকল্প নেই।

খোকসায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী)আসনের স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী অফিসে দুবৃত্ত¡রা হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় নেতা কর্মীরা অফিসে উপস্থিত ছিলেন।

শরিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-৪ আসনের খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর হাটে এ আসনের এক মাত্র স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা করে দুবৃত্ত¡রা। হামলা কারীরা অফিসের বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করে। এ সময় অফিসে উপস্থিত নেতা কর্মীরা ছুটা ছুটি শুরু করে। সন্ধ্যায় বাজারে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। মুহুত্যের মধ্যে বাজার বন্ধ হয়ে যায়।

জানিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একতারপুর পূর্বপাড়ার মেম্বর ও সতন্ত্র প্রার্থীর কর্মী অখিল বিশ্বাস জানান, সন্ধ্যা ৭ টার তিনি বাড়ি যান। এর কিছু সময় পর বাজারের চিৎকার শুনে তিনি আবার বাজারে ফিরে আসেন। এসেই দেখতে পান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র এমপি প্রার্থী আব্দুর রউফ এর নির্বাচনী অফিসটি ভাংচুর করেছে। থানা পুলিশ ঘটনা স্থলে এসেছিল। কারা হামলা করেছে সে বিষয়ে তিনি জানেন না বলে জানান।

সাবেক সংসদ আব্দুর রউফ দাবি করেন, স্থানীয় একজন চেয়ারম্যানের আত্মীয় তার অফিস ভাংচুর করেছে। হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল। তিনি এ ঘটনায় থানা ও সহকারী রির্টানিং অফিসারকে মুঠো ফোনে জানিয়েছেন।

জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদ জানান, তিনি কর্মীদের নিয়ে ৪ নম্বর ওয়ার্ডে ক্যাম্পিং করছিলেন। এমন সময় পুলিশ খবর দেয় হাটের উপর একটি নির্বাচনী অফিস ভাংচুর হয়েছে। অফিস কবে করেছিল, কারা করেছিল সে বিষয়ে তার জানা নেই।

সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকতা ইরুফা সুলতানা বলে অভিযোগ পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কিছু চেয়ার ভাঙ্গার নমুনা পেয়েছেন। কে বা কারা এর ঘটনায় জড়িত তা জানা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন বই

0

বছরের প্রথম দিন নতুন পাঠ্যবই শিশু শিক্ষার্থীদের হাতে পৌচ্ছে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে শিক্ষা প্রশাসন। প্রথমে নেওয়া হচ্ছে স্কুলে। সেখান থেকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে এই বই পৌচ্ছে দেওয়া হবে। খোকসা উপজেলা পরিষদের গুদাম থেকে বই বন্টনের ছবি গুলো বৃহস্পতিবার দুপুরে তোলা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...