বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

0

কুষ্টিয়া প্রতিনিধি

অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) রাতে আমির হামজা তাঁর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোষ্ট দিয়ে কুষ্টিয়াবাসীর প্রতি এ আহবান জানান।

ফেসবুকে তাঁর এই পোষ্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং তাতে নেটিজেনদের নানা রকম মন্তব্য করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পোষ্টে – ক্ষ্টুয়া-৩ (সদর) আসনের এই সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি হামজা বলেছেন, কুষ্টিয়াবাসীর সেবা ও উন্নয়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডাকেই তাদের মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।

দাবি করেন সংসদ সদস্য হওয়ার পর থেকে কুষ্টিয়ার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। কিন্তু লক্ষ্য করছি, আমি যখনই জনগণের জন্য ভালো কোনো কাজের উদ্যোগ নিচ্ছি, তখনই একটি স্বার্থান্বেষী মহল পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। আসলে তাদের হাতে জনকল্যাণের কোনো রাজনীতি নেই। মানুষের জন্য ভালো কিছু করার সক্ষমতা হারিয়ে তারা এখন আমার পথ আটকানোর নোংরা খেলায় মেতে উঠেছে।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে যারা কুষ্টিয়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং মাদকের সা¤্রাজ্য গড়ে তুলেছিল, বর্তমান প্রশাসনের কঠোর অবস্থানের কারণে তারা এখন কোণঠাসা। তাদের অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন অস্তিত্ব সংকটে ভুগছে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমির হামজা বলেন, “কুষ্টিয়া-৩ আসনের মা-বাবা, ভাই-বোনেরা যে বিশ্বাস নিয়ে আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন, সেই আমানত রক্ষায় আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তত। অতীতেও আপনারা আমার পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আমার বিশ্বাস। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই অপকর্মকারী ও ষড়যন্ত্রকারীদের পরাজিত করব ইনশাআল্লাহ।”

বিবৃতিতে তিনি কুষ্টিয়াবাসীকে যেকোনো ধরনের বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যের পথে অটল থাকার আহবাব জানান এবং কুষ্টিয়াকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, কয়েক দিন আগে সংসদে দাঁড়িয়ে এমপি আমির হামজা বেকারত্ব নিরসনে বন্ধ কু্ষ্িটয়া সুগার মিল, মোহিনী মিল এবং হরিপুর এলাকার পতিত এক হাজার একর জায়গা বেসরকারি খাতে কিংবা বিদেশিদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।

সংসদে দাঁড়িয়ে তাঁর এই বক্তব্যের প্রতিবাদে কু্ষ্িটয়া সুগার মিল এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

ঘুড়ি

0

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে ছুটেছে। কুষ্টিয়ার খোকসা থেকে মঙ্গলবার বিকালে তোলা ছবি।

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও তার মা যাত্রী।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে খোকসা-একতারপুর রাস্তার পালপাড়া নামক স্থানে এই ভ্যান দুর্ঘটনা ঘটে। ভ্যান চালক ঝন্টু দাস পৌর এলাকার কমলাপুর গ্রামের মৃত মনিদির দাসের ছেলে। তিন সন্তানের পিতা। পেশায় বাদ্যকার হলেও অবসর সময়ে ভাড়া মালিকের পাখি ভ্যানের চালক ছিলেন। ভ্যানের আহত যাত্রীদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানাগেছে, অন্যদিনের মত পাখি ভ্যানের চালক ঝন্টু দাস দু’জন যাত্রী নিয়ে একতারপুরে যাচ্ছিলেন। পাল পাড়ার কাছে পৌচ্ছালে বিপরিত দিক থেকে আসা অপর একটি পাখি ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে বর্ধিত করণের গর্তে পরে যায়। এ সময় চালক ঝন্টু ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে আঘাত পান। নিজের পাখি ভ্যানটি তার গায়ের উপর আছড়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে।

নিহত ভ্যান চালকের ভাই শান্ত দাস জানান, তার ভাই ঝন্টু বাদ্যকার ও পাখি ভ্যানের চালক ছিলেন। আজও বিকালে ভাড়া মারতে বেড় হন। তারা ভাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃত ভাইকে পেয়েছেন। তবে শুনেছেন ঝন্টু রাস্তার পাশের একটি গাছের উপর ছিটকে পরে। এক পর্যায়ে ভ্যানটিও তার গায়ের উপর আছড়ে পরে। থানা থেকে পুলিশ এসেছিলো। তারা মৃতদেহের সৎকার করার অনুমতি দিয়ে গেছে।

খোকসা থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম বলেন, নিহত ভ্যানচালকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেনি। তারা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হত।

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মৃত্যু বরণ করেন। তিনি উপজেলা সদরের থানা পাড়ার মৃত আব্দুল গণি শেখের ছেলে। প্রয়াত মুক্তিযোদ্ধা এক স্ত্রী, এক কন্যা ও দুই পূত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

এ দিন বিকালে খোকসা জানিপুর সরকারি মাধমিক বিদ্যালয় মাঠ মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবকে গার্ড অব অনার প্রদান করেন খোকসা থানা পুলিশের একটি দল। এখানেই মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কেন্দ্রিয় কবর স্থান মসজিদের সামনে মরহুমের দ্বিতীয় জানাযা করা হয়। পরে তাকে পৌর কবর স্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা ও দাফন অনুষ্ঠানে উপজেলা নিবাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, খোকসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপির সাধারন সম্পাদক আনিসুজ্জজামান স্বপন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খোকসা সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন কর্মচারী ছিলেন। তিনি উপজেলা সাংস্কৃতিক সংস্থার (উসাস) এর সক্রিয় সদস্য ও নাট্য কর্মী ছিলেন। আব্দুল ওহাব চিত্র কর ছিলেন।

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদী।

ওই ফেসবুক পোস্টে মোদী লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনতার শক্তি জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানাই।

তিনি আরও বলেন, জনগণ বিজেপিকে এক বিশাল ম্যান্ডেট দিয়েছে এবং আমি তাদের আশ্বস্ত করছি যে আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাক্সক্ষা পূরণে সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সব অংশের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

এই বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৪ আসন এবং মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮৩ আসন। এছাড়া কংগ্রেস দুটি, সিপিএম একটি এবং অন্যান্য তিনটি আসন পেয়েছে।

পশ্চিমবঙ্গে বিজেপি প্রথমবারের মতো জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বিজেপির জয়ের বিষয়টি স্পষ্ট হতেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে এরই মধ্যে নানান গুঞ্জন শুরু হয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়েছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন, যেন তৃণমূলের ‘বহিরাগতদের’ দল হওয়ার বয়ানকে খন্ডন করা যায়।

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন।

উদ্ভাবক মনিরুল ইসলাম জানিয়েছেন, বিশেষ ধরনের বুস্টার উপাদান মিশিয়ে তিনি এই জ্বালানি তৈরি করছেন, যা ডিজেলচালিত ইঞ্জিনে ব্যবহার করা যাচ্ছে।

তিনি বলেন, পোড়া মবিলের সঙ্গে মাত্র ১০০ মিলিগ্রাম বুস্টার মিশিয়েই তৈরি করা হচ্ছে বিকল্প জ্বালানি, যার নাম দিয়েছেন তিনি ‘মেথড অব অলটারনেটিভ ডিজেল’ (ম্যাড)। চারটি উপাদানে তৈরি এই মিশ্রণটি মূলত বুস্টার হিসেবে কাজ করে বলে জানান তিনি।

মনিরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে তিনি ডিজেল ইঞ্জিন নিয়ে কাজ শুরু করেন। তখন তিনি শিক্ষকতা পেশায় ছিলেন। পরে চাকরি ছেড়ে গবেষণায় মনোনিবেশ করেন। চীনসহ বিভিন্ন স্থানে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় কয়েক মাস আগে তিনি এর কার্যকর প্রয়োগে সফল হয়েছেন বলে দাবি করেন।

স্থানীয় কৃষক আকরাম হোসেন বলেন, পাঁচ লিটার পোড়া মবিলের সঙ্গে ১০০ মিলিগ্রাম বুস্টার মিশিয়ে প্রায় সাত লিটার ডিজেলের সমপরিমাণ কাজ পাওয়া যাচ্ছে, যা দিয়ে সেচ কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে।

তবে এই জ্বালানির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা। হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের ফার্ম মেশিনারি বিভাগের প্রধান জাহিদুল হক বলেন, এটি সাশ্রয়ী উদ্যোগ হলেও ইঞ্জিনের ক্ষতির ঝুঁকি থাকতে পারে। পরীক্ষামূলক যাচাই-বাছায় ছাড়া এর ব্যবহার নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন জানান, কৃষি অফিসের তত্ত¡াবধানে মাঠপর্যায়ে এর কার্যকারিতা যাচাই করা হচ্ছে। সফল হলে কৃষকের উৎপাদন খরচ কমতে পারে বলে তিনি মনে করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, ডিজেলের সংকটের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ সম্ভাবনাময়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

0

কুষ্টিয়া প্রতিনিধি

গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী রোজিনা খাতুন।

স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা এবং চিকিৎসার অভাবে চরম মানসিক ও শারীরিক কষ্টে ভেঙে পড়েন হাবিবুর রহমান। অবশেষে পবিত্র ঈদুল ফিতরের দিন বিনা চিকিৎসায় মারা যান তিনি।

হাবিবুরের মৃতুর পর ভেঙে পড়া সংসারের দায়িত্ব এসে পড়ে মাত্র ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদের কাঁধে। পরিবারে রয়েছে অসুস্থ দাদা-দাদি, ১২ বছর বয়সী বড় ভাই এবং ছোট এক বোন। তাদের মধ্যে বড় ভাই শারীরিকভাবে অসুস্থ।

ছোট্ট এই শিশু এখন বাবার রেখে যাওয়া ভ্যান চালিয়ে সংসারের হাল ধরেছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সারা দিন ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়েই চলে পরিবারের খাবার এবং অসুস্থ দাদা-দাদির খরচ। ফলে স্কুলের পড়াশোনা কার্যত বন্ধ হয়ে গেছে তার। স্থানীয় ১ নম্বর প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র জুনায়েদের নতুন বইগুলো এখনো প্রায় অছোঁয়াই রয়ে গেছে।

এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরার মিস্ত্রিপাড়া।

জুনায়েদের ভাষ্য, ‘বাবার ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে কোনোমতে আমাদের খাবার আর দাদা-দাদির খরচ চালাচ্ছি। আমার মা স্থানীয় এক যুবকের সঙ্গে চলে যাওয়ার পর বাবা মারা গেলেন, এখন আমাদের দেখার কেউ নেই।’

জুনায়েদের ভ্যানের যাত্রী হয়েছিলেন স্থানীয় কলেজশিক্ষক সামসুল হক। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘সবাই বড়দের ভ্যানে ওঠে, এই ছোট বাচ্চাটার ভ্যানে কেউ উঠতে চায় না। ওর কষ্ট দেখে আজ আমি ওর ভ্যানে উঠেছি। এতটুকু বয়সে ও যে দায়িত্ব পালন করছে, তা ভাবলে অবাক হতে হয়।’

জুনায়েদের স্কুলে না আসার বিষয়ে জানতে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জুনায়েদের বাবার মৃত্যু ও মায়ের অন্যত্র চলে যাওয়ার পর থেকে সে নিয়মিত বিদ্যালয়ে আসছে না। তবে আমরা ছেলেটির খোঁজখবর রাখছি এবং তাকে আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’

জুনায়েদের ৬৫ বছর বয়সী দাদি সপা জান নেছা কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘ঈদের দিন সবাই যখন নতুন জামা পরে ঘুরছে, আমার জুনায়েদ তখন বাবার লাশ কাঁধে নিয়েছে। ওর মা শুধু আমার ছেলের চিকিৎসার টাকা নেয়নি, আমাদের পুরো পরিবারটাকে পথে বসিয়ে দিয়ে গেছে। ছোট তিনিটি বাচ্চা রেখে কীভাবে চলে যেতে পারে।’

এ বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে জানতেন না। তবে দ্রæত খোঁজ নিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারটির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন।

২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের শফিক শেখের ছেলে। এবং একটি বেসরকারী প্রতিষ্ঠানের ডেলিভারী ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় সজলের বাবা ও প্রতিষ্ঠানের মালিক থানায় পাল্টাপাল্টি অভিযোগ তুলে লিখিত অভিযোগ করেন। বাবার অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিরা ছেলেকে ক্ষতির উদ্দেশ্যে অপহরণ করেছে। এর আগে, ৭ এপ্রিল রাতে ছেলেকে মারধরের পর তার কাছে থাকা নগদ প্রায় ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।

আর প্রতিষ্ঠানের মালিকের অভিযোগ, সজল বাজারের কালেকশনের প্রায় ৫৫ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। ৭ এপ্রিল ছিনতাইয়ের নাটক সাজিয়ে প্রায় ৮৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় দ্বীন মোহাম্মদ সাচ্চুর ডিলারশীপের ব্যবসা আছে। তিনি এসিআই গ্রæপের টিস্যুসহ অন্যান্য মালের ডিলার। সেখানে সজল শেখ ডেলিভারী ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত রয়েছেন।

২৯ এপ্রিল সকাল ৯টার দিকে সজল ডিলার পয়েন্ট থেকে ভ্যানে মাল নিয়ে বিভিন্ন দোকানে ডেলিভারী করে এবং নগদ টাকা কালেকশন করে। এরপর রাত সাড়ে ৮টার দিকে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সজলকে পাওয়া যায়নি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক থেকে ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ডিলার পয়েন্টের মালিক দ্বীন মোহাম্মদ সাচ্চু বলেন, ৭ এপ্রিল রাত ১০টার দিকে সজল এসে বলে কুষ্টিয়া – রাজাবাড়ী সড়কের জিলাপীতলা থেকে ছিনতাইকারীরা তাকে (সজল) মারধর করে ৮৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় ৯ এপ্রিল থানায় অজ্ঞাত আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়। কয়েকদিন আগে ওই অভিযোগের তদন্ত করে দেখা গেছে ছিনতাইয়ের ঘটনা সজলের সাজানো ছিল।

তার ভাষ্য, কানাঘুষো করতে করতে তদন্তের বিষয়টি সজল টের পেয়ে যায়। ভয়ে ২৯ এপ্রিল রাতে সজল ভ্যান রেখে সারাদিনের কালেকশনের প্রায় ৫৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে। তার মোবাইলটিও বন্ধ পাওয়া যাচ্ছে। বিচারের আশায় থানায় আবারও লিখিত অভিযোগ করেছেন তিনি।

সজলের বাবা শফিক শেখ বলেন, এরআগে ছিনতাইয়ের শিকার হয়েছিল সজল। আবার ২৯ এপ্রিল রাত থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ও ( সজল) জীবিত না মৃত তা বুঝতে পারছিনা। ওকে (সজল) পাওয়া গেলে দুইটি ঘটনারই আসল কারণ জানা যাবে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমমিকভাবে মনে হচ্ছে ভিকটিম স্বেচ্ছায় আত্মগোপনে রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে উদ্ধারের পর সব কিছু নিশ্চিত করে জানা যাবে।

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৪৭ জন।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সেখানে চিকিৎসাধীন মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের ৭ মাস বয়সী সন্তান রাব্বি রবিবার গভীর রাতে মারা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৭ জন রোগী ভর্তি হয়েছে।

চলতি বছরে হামের পাদুর্ভাব বাড়ার পর কুষ্টিয়ায় এ পর্যন্ত ১০২৪ জন হাম উপসর্গে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ছাড়া পেয়েছে ৮৬৮ জন।

ঘোষণা

0

সন্মানিত পাঠাক সাভারের সমস্যার কারনে ২ মে বিকাল থেকে ৪ মে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাপ্তাহিক দ্রোহ পত্রিকার অনলাইন ভার্সন ভিজিটে সমস্যা হয়। এ জন্য আমারা দুঃখ প্রকাশ করছি। এখন থেকে অনলা্ইন ভার্সন নিয়মিত প্রকাশিত হচ্ছে।
– সম্পাদক

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...