সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 278

কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্র্রতিষ্ঠানের ভিতর রাজনৈতিক কর্মকান্ড পরিচালনাও নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে অধ্যক্ষ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ভবিষ্যতে মেডিকেল কলেজের কোনো শিক্ষার্থী-শিক্ষকদের রাজনীতিতে সংশ্লিষ্টতার খোঁজ মিললে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে অধ্যক্ষ বরাবর ১২ দফা দাবি বাস্তবায়নের আবেদন জানানো হয়। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা প্রসঙ্গে ৯ম থেকে ১৩ তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা ও কুষমেকের সাধারণ শিক্ষার্থীদের ৬ দফার সাথে একাত্মতা পোষণ করে ভোটের মাধ্যমে অভিমত দেন। সেখানে ৩৫৫ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৫৪ জন ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ মতামত দেন।

আরও পড়ুুন – সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড

কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং তার অন্তর্গত রিফাত-মিলন ছাত্রাবাস ও রহিমা আফসার ছাত্রীনিবাসে স্থায়ীভাবে সকল প্রকার দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন এবং অন্যান্য) নিষিদ্ধ করতে হবে।

শিক্ষার্থী শাহাদাৎ হোসেন মেহেদী বলেন, কর্তৃপক্ষ আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে। আমারা চাই ক্যাম্পাসে যেন আর রাজনীতির কালো থাবা ফিরে না আসে। কলেজে একাডেমিকভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করা হবে। যা দলীয় ছাত্র রাজনীতির প্রভাব মুক্ত থাকবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা: মো: আকরামুজ্জামান (মিন্টু) বলেন, ছাত্রদের বৈষম্য সংস্কার আন্দোলনে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা উঠেছিল, আমরা শিক্ষকরা তাদের এই যুক্তির দাবির বিরুদ্ধে নয়। বরং ক্যাম্পাস রাজনীতিমুক্ত হলেই ছেলেরা তাদের পড়াশোনা পরিচালনা করতে পারবে। তিনি বলেন, এই ক্যাম্পাসের শিক্ষকরাও সম্পূর্ণ রাজনীতি মুক্ত আছেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, আমাদের ক্যাম্পাসে ৯৯.৭% শিক্ষার্থী রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে। ১২ দফা দাবি বাস্তবায়নের আবেদনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ওই বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো নোটিশ আকারে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ১৪ নেতা-কর্মী স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ১৬ সদস্যের কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য সদস্যরা ফেসবুকে স্ট্যাটাস এবং অলিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন।

সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন – খোকসায় সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ড মঞ্জুর হয়। নিউমার্কেটের এক দোকান কর্মচারী হত্যা মামলায় মঙ্গলবার সদর ঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করা হয়। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় এই দুই নেতাকে ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ।

এ দিন আদালত চত্বরের সালমান এফ রহমান ও আনিসুল হককে বহন করা প্রিজনভ্যান পৌঁছালে সেখানে আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। পুলিশের প্রিজনভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া ¯েøাগান দিতে দেখা যায় আইনজীবীদের। ডিম ছুড়ে মারা হয় তাদের বহনকারী গাড়িতে।

খোকসায় সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ মানববন্ধন করেছে।

বুধবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন – সাধারণ ছুটির তালিকা থেকে ১৫ আগস্ট বাদ

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন নাহিদুজ্জামান শয়ন, রেজা, ফরিদ, খাইরুল প্রমুখ।

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীতে গড়াই নদীর ওপর অবস্থিত সৈয়দ মাছ-উদ রুমী সেতু। ৩৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুটি ২০০৪ সালে উন্মুুক্ত করা হয়। গত ২০ বছরে টোল আদায় হয়েছে প্রায় শত কোটি টাকা। ৪ উপজেলাসহ ২ জেলার জনসাধারণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই সেতুর টোল।

সাধারণ ছুটির তালিকা থেকে ১৫ আগস্ট বাদ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করা হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টামন্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। এছাড়া বৈঠকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের উদ্দেশে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

আরও পড়ুন – সালমান এফ রহমান ও আনিসুল গ্রেফতার

এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশসহ সারাদেশে ক্রিয়াশীল ৩৪টি ছাত্র সংগঠন। মঙ্গলবার (১৩ আগস্ট) ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে এ দিন সরকারি ছুটি ছিল।

সালমান এফ রহমান ও আনিসুল গ্রেফতার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সদ্য ক্ষমতাচুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিযোগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।

ডিএমপি কমিশনার জানান, রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন – কুমারখালীতে দোকান পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়।

এরই মধ্যে গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সালমান ফজলুর রহমান ওরফে সালমান এফ রহমান। দ্বাদশ সংসদ নির্বাচনের পরও তাকে একই পদে বহাল রাখা হয়।

অন্যদিকে, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে ব্র্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। ওই মেয়াদেই তাকে আইনমন্ত্রী করে সরকার। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

কুমারখালীতে দোকান পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এখনো রাত জেগে সড়কে বসে দোকান পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরা। কোটা সংস্কার আন্দোলনের মধ্যদিয়ে হাসিনা সরকারের পতন ও তার দেশত্যাগের পর দুর্বৃত্তরা উপজেলা সদরের বাজারের একাধিক দোকানে ভাংচুর অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট করে।

পুলিশের কর্মবিরতির সুযোগে দুর্বৃত্তরা নানা অপকর্মে লিপ্ত হয়। দোকান ভাংচুর অগ্নিসংযোগ ও মালামাল লুটপাটের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে কারণে ব্যবসায়ীরা সমন্বিত উদ্যোগে নিজেরাই রাত জেগে দোকান পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন।

সোমবার গভীর রাতে কুমারখালী বাজারের প্রধান সড়ক সহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে সড়কের উপরে মাদুর বিছিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। কখনো তারা খাবার রান্না করে খাওয়া দাওয়ার আয়োজন করছেন। আবার কেউ কেউ রাস্তায় মাদুর বিছিয়ে লুডু কিংবা তাস খেলে সময় কাটাচ্ছেন। এই দোকান পাহারার কাজে বিএনপি- জামায়াত সমর্থিত সহ সাধারণ ব্যবসায়ীরাও রয়েছেন।

আরও পড়ুন – খোকসায় পুলিশের কর্মতৎপরতা শুরু

শহরের আলিমুদ্দিন সড়কের ব্যবসায়ী সমিতির সভাপতি ও এম আর এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম বলেন, আসলে পুলিশের কার্যক্রম নিস্ক্রিয় থাকায় দুর্বৃত্তরা দোকান ভাংচুর অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট করেছে। তাই আমরা ব্যবসায়ীরা নিজেরাই দোকান পাহারা দিচ্ছি।

ব্যবসায়ীরা বলছেন, পুলিশ ও সেনা সদস্যরা টহল দিচ্ছেন এবং পুলিশ থানায় সেবাদান কার্যক্রম শুরু করেছেন। আশাকরি খুব তাড়াতাড়িই সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

দোকানে হামলা ভাংচুর অগ্নিসংযোগ ও মালামাল লুটপাটের ঘটনার তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীও করেন অনেকেই।

উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকে কুমারখালী পৌর এলাকা সহ গ্রামাঞ্চলে একাধিক দোকান ভাংচুর অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট করা হয়েছে। সেই সাথে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের বাড়ি এবং অফিসে ভাংচুর অগ্নিসংযোগ ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে।

স্বাধীকারের স্লোগান

0

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সূচিত গনঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে দেয়াল চিত্র আঁকছেন স্থানীয় আন্দোলনকারীরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালরে দেয়ালের একটি কোম্পানীর বিজ্ঞাপন মুছে সেখানে প্রায় ৫ দিন ধরে ৫০ জন শিক্ষার্থী স্বাধীকারের এ স্লোগান লিখে চলেছেন।

খোকসায় পুলিশের কর্মতৎপরতা শুরু

0

স্টাফ রিপোর্টার

জনতার আগুনে পুড়ে যাওয়া পরিবহনের গন্ধের কুন্ডলী থেকে রাস্তায় বেড়িয়ে মুক্ত বাতাসের সাদ নিলেন খোকসা থানার এক ঝাক পুলিশ সদস্য। জনমনে স্বস্তি ফেরাতে কর্মতৎপরতা শুরুর মহড়া।

টানা ৯ দিন পর মঙ্গলবার বিকালে সাড়ে ৫টার পর খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদের নেতৃত্বে আনুষ্ঠানিক মহড়া দিলো থানা পুলিশ। ৬৮ জন পুলিশ সদেস্যের দলটি থানা থেকে বেড়িয়ে পায়ে হেঁটে খোকসা বাস স্ট্যন্ডে যায়। সেখান থেকে খোকসা বাজার প্রদক্ষীন শেষে হাওয়া ভবনে গিয়ে শেষ করে।

পুলিশের এই টহল দলটিকে ব্যাবসায়ীরা স্বাগত জানিয়ছে। পুলিশ সদস্যরা বাজারের ব্যবসায়ী ও জনতার সাথে কুশল বিনিময় করতে দেখা যায়।

থানা পুলিশের একাধিক সূত্র জানান, দুই দিন আগে রবিবার খোকসা থানায় পুলিশিং কর্মকান্ড শুরু করা হয়। উচ্ছিঙ্খল জনতার দেওয়া আগুনে থানার দুটি পিকাপ ভ্যান ও পুলিশ সদস্যদের প্রায় ২৯ টি মোটর সাইকেল পুড়ে যাওয়ায় তাদের পরিবহন ব্যবস্থা একেবারে ভেঙ্গে পরেছে।

সূত্রটি আরও জানায়, সেনা বাহিনীর সহয়তায় তার ট্রাকে ফিরতে চেষ্টা করছেন। পরিবহন সংকটে তারা নিমিত টহলসহ অনেক কাজ করতে পারছেন না।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যাযেদ বলেন, রবিবার থেকে পুলিশিং শুরু করা হয়েছে। পরদিন সেনা বাহিনীর সাথে টহল দেয়া হয়। মঙ্গলবার বিকালে জনগনের মধ্যে মনোবল বৃদ্ধির লক্ষে তার এই বিশাল পুলিশ বহর উপজেলা সদরে মহড়া দিলো।

ছাত্র-জনতার আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট বিকাল ৩টার পর ৭০ থেকে ৮০ জন উচ্ছিঙ্খল জনতা খোকসা থানার গেটে ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় আত্মরক্ষায় পুলিশ থানা ভবনের ভিতরে আশ্রয় নেয়। এক পর্যায়ে হামলা কারীরা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারা হামলা করে ওসির বাসায়। হামলায় এক পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়। এর পর থেকে থানা পুলিশ তাদের সমস্ত কর্মকান্ড গুছিয়ে নেয়।

আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছাতে বললেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না। গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন।

আরও পড়ুন – সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাখাওয়াত হোসেন বলেন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)। আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয থেকে আপনাদের সাহায্য করবো। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক আইনের মধ্য দিয়ে)।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একসময় সেক্যুলারপন্থি দল ছিল মিডল ক্লাসের। মুসলিম লীগ যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। কত বড় মানুষের দল। যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। উনার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে। লোকজন লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে কী জানি হয়।

‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি- আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয় তবে একটা দলকে ব্যান করাটা আনলেস। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভেরি ব্যাড কালচার। রাজনৈতিক দলকে রাজনৈতিক ফাদা হাসিলের জন্য নিষিদ্ধ করা হয়।

জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না- এ বিষয়ে তিনি বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। যার কাছে জিজ্ঞেস করার কথা তাকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেন।

১৫ আগস্ট ছুটি থাকবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এটা ক্যাবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করবো।

সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশে সহিংসতা, ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা, শারমিন আক্তার, আবু রাইয়ান প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন – ঝিনাইদহে পুলিশ সদস্যদের বরণ করে নিলো শিক্ষার্থীরা

বক্তারা বলেন, দেশে সহিংসতা, লুটপাট ও চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। শত শত ছাত্র বুকের রক্ত দিয়ে ফ্যাসিষ্ট হাসিনাকে বিদায় করলেও দলীয় পরিচয়ে ঝিনাইদহে চাঁদাবাজী ও দখল বানিজ্য চলছে। তারা হুসিয়ার উচ্চারণ করে বলেন, এরপর থেকে কোথাও কোন প্রকার লুটপাট-ভাংচুর করা হলে ছাত্র সমাজ দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাড়াবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেয় ছাত্ররা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...