সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 291

কুমারখালীতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে জনকল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বনজ, ফলদ ও ঔষধি সহ নানা জাতের এক’শো গাছের চারা লাগানোর মধ্যদিয়ে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে কুমারখালী সরকারি কলেজ সড়কে চারা রোপনে মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো. রুহুল আমিন।

এ সময় বক্তব্য রাখেন, জনকল্যাণ সংস্থার সভাপতি ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরীফ হোসেন, জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সমাজকর্মী জাকারিয়া খান জেমস প্রমূখ।

এ কার্যক্রমে অংশনেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, অধ্যাপক আজিজুল হক স্বপন, অধ্যাপক জিল্লুর রহমান, সহযোগী অধ্যাপক কায়সার রেজা, কবি ও নাট্যকার লিটন আব্বাস, প্রভাষক রাসেল মোশাররফ সহ শিক্ষক, সাংবাদিক, আওয়ামী লীগ নেতা ও সংস্থাটির স্বেচ্ছাসেবীরা।

জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমস জানান, প্রথম দিনে মেহগনি, আকাশ মনি, আমলকী এক’শো গাছের চারা লাগানো হয়েছে এবং মাসব্যাপী পৌরসভার বিভিন্ন সড়কের ফাঁকা জায়গা, শিক্ষাপ্রতিষ্ঠানে বনজ, ফলদ ও ঔষধি সহ নানা জাতের গাছের চারা রোপণ করা হবে। এ ছাড়াও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নানা জাতের গাছের চারা।

ভিটা মাটি রক্ষায় আদিবাসীদের মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ভূয়া কাগজপত্রাদি তৈরি করে আদিবাসী (বাগদি) সম্প্রদায়ের বসতভিটা, জলাশয় ও অন্যান্য জমি দখলে নেওয়ার পাঁয়তারার অভিযোগ উঠেছে। উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। এ ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

রবিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করেন আদিবাসী (বাগদি) সম্প্রদায়ের লোকজন। কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কস্থ কুমারখালী বাসস্ট্যান্ডের পশ্চিমে এ কর্মসূচির আয়োজন করে আদিবাসী বাগদি সম্প্রদায় ও ভূমিহীন সংগঠন। কর্মসূচি শেষে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উপজেলা প্রশাসনের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন আদিবাসী বাগদি সম্প্রদায়ের মহাদেব, সুমন সরকার, শ্রী চঞ্চল সরকার, বাসন্তী, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক প্রমুখ।

বক্তারা বলেন, প্রভাষক তুহিন বিশ্বাস ও তার সমর্থকরা ভূয়া কাগজপত্রাদি তৈরি করে বারবার আদিবাসী (বাগদি) সম্প্রদায়ের জমি দখল, বসতভিটা থেকে উচ্ছেদ ও হামলার পাঁয়তারা করেছেন। বাগদি সম্প্রদায়ের ভূমি ও বসতবাড়ি রক্ষা ও স্থায়ীভাবে বন্দোবস্ত এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

লিখিত স্মারকলিপি সুত্রে জানা গেছে, প্রায় ১৫০ বছর ধরে কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেরকান্দি বুঁজরুখ দুর্গাপুর প্রামে প্রায় ৭০ টি আদিবাসী ( বাগদি) সম্প্রদায়ের পরিবার বসবাস করছেন। তাদের বসবাসের জন্য ওই মৌজার ৩৪০ নম্বর খতিয়ানে দুই দশমিক ৯৭ একর এবং কুমারখালী মৌজার আর এস ১০১ নম্বর খতিয়ানে এক দশমিক ৫২ একর দেবোত্তর সম্পত্তি রয়েছে। তার মধ্যে ২৬ টি পরিবার উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কার্যালয় থেকে শূণ্য দশমিক ৯৪ শতক (ক) তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি ডিসিআর নিয়ে বসবাস করছেন।

১৯৭৬ সালে বুঁজরুখ দুর্গাপুরের বাসিন্দা আব্দুল বারী শেখ উক্ত জমি তার নিজের দাবি করে কুষ্টিয়া সাবজজ আদালতে রাষ্ট্রকে বিবাদী করে মামলা করেন। যার দেওয়ানী মামলা নম্বর ১৬৮/৭৬। তবে তার স্বপক্ষে আদালতে জমি সংক্রান্ত কাগজপত্রাদি দেখাতে না পারায় ১৯৮৯ সােেলর ২৮ আগষ্ট আদালত মামলাটি খারিজ করে দেন এবং রাষ্ট্রপক্ষে রায় বহাল থাকে।

এরপর উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাসিন্দা ও কুমারখালী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক তুহিন বিশ্বাস ভূয়া কাগজপত্রাদি তৈরি করে বিভিন্ন সময়ে আদিবাসীদের বসতভিটা, আশপাশের জলাশয় ও অন্যান্য জমি দখল নেওয়ার পাঁয়তরা করেন। আর আদিবাসীরা ২০১৯ সালের ১ ডিসেম্বর কুষ্টিয়া জজ আদালতে তুহিন বিশ্বাসকে বিবাদী করে একটি মামলা করেন। যার দেওয়ানী মামলা নম্বর ২৯৭/২০১৯। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

আরো জানা গেছে, মামলা চলমান অবস্থায় ২০২০ সালের ১৫ জানুয়ারি গভীর রাতে তুহিন বিশ্বাস উক্ত জমি নিজের দাবি করে সাইনবোর্ড লাগান। আর আদিবাসীরা তা অপসারণ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এরপর ওই বছরের ৭ আগষ্ট গভীর রাতে তুহিন বিশ্বাস আদিবাসীদের পুকুর ভরাটের কাজ শুরু করেন। তারা সেটিও প্রতিহত করেন।
এরপর ২০২৪ সালের ২৭ ফেব্রæয়ারি আদিবাসীদের বসতভিটাসহ আশপাশের জমির ওপর উচ্চ আদালত ( হাইকোর্ট) স্থিতাবস্থা জারি করেন। তা স্বত্বেও গত ২৯ জুন তুহিন বিশ্বাস আবারো ৪ টি স্পটে সাইনবোর্ড টাঙিয়ে উক্ত জমি দখল করতে আসেন। সেসময় আদিবাসীরা সম্মিলিত ভাবে সাইনবোর্ড গুলো অপসারণ করেন।

এবিষয়ে আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি মহাদেব সরকার বলেন, আদালতে মামলা চলমান। তবু ভূয়া কাগজপত্রাদি নিয়ে প্রভাষক তুহিন বিশ্বাস বার বার জমি দখল করতে আসছে। আমাদের উপর হামলা, ভাংচুর ও উচ্ছেদের হুমকি দিচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে প্রভাষক তুহিন বিশ্বাস জানান, উক্ত জমি তার ক্রয়কৃত। কিন্তু আদিবাসীরা তার কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায়ের জন্য মিথ্যা মামলা ও আন্দোলন করে তাকে হয়রানি করছেন।

কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক জানান, ভূয়া কাগজপত্রাদি তৈরি করে তুহিন বিশ্বাস দীর্ঘদিন ধরে আদিবাসীদের ওপর হুমকি, ভাংচুর ও উচ্ছেদের পাঁয়তারা করছেন। তিনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রæত বিষয়টির সমাধান চান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে আদিবাসীরা আজ সকালে তার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। তিনি যথাযথ প্রক্রিয়ায় সেটি প্রেরণ করবেন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দিলে তিনি তা বাস্তবায়ন করবেন।

কালীগঞ্জে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে আলমগীর হোসেন (৩৩) নামে এক কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ নিহত’র লাশ একই গ্রামের মিটুল হোসেনের বেগুন ক্ষেত থেকে উদ্ধার করা হয়। নিহত আলমগীর শাহাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। নিহত আলমগীরের আঁখি খাতুন (১৫) ও সাদিয়া (৮) নামে দুইটি মেয়ে রয়েছে।

নিহত’র স্ত্রী স্বপ্না খাতুন জানান, শুক্রবার দুপুরে আলমগীর মাঠে ঘাস কাটতে গিয়ে দেখে তার ক্ষেত থেকে একজন নেপিয়ার ঘাস কেটে নিয়ে যাচ্ছে। এ নিয়ে ওই চোরের সঙ্গে তার বাদানুবাদ হয়। বাড়ি এসে ঘটনাটি স্ত্রী স্বপ্না খাতুনকে জানালেও চোরের নাম প্রকাশ করেনি। আলমগীর বলেছিল ওই চোর তার হাত ও পা ধরে অনুনয় বিনয় করে নাম প্রকাশ করতে বারণ করেছে। স্ত্রী স্বপনা খাতুনের ধারণা ওই চোরই তাকে হত্যা করেছে।

নিহত’র বড় ভাই পলাশ জানান, শনিবার দুপুরে মাঠে ঘাষ পাহারা দিতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। খোজাখুজি করতে মাঠে গেলে দেখা যায় মিটুলের বেগুন ক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে আছে। ঘাস চুরি দেখে ফেলায় তার ভাইকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার ঘটনাস্থল থেকে জানান, আলমগীর নামে এক কৃষকের গলাকাটা লাশ শনিবার রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দুপুরে তাকে হত্যা করা হতে পারে। তার পেছনে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। মৃত্যু নিশ্চিত করতে পরে তার গলাকাটে দুর্বৃত্তরা।

 

সবার সাথে সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ: পররাষ্ট্রমন্ত্রী

0
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বলে মন্কব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই নীতিটাই অনুসরণ করে চলেছেন অত্যন্ত সফলভাবে। সবার সাথে সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। সেজন্য তারা উল্টাপাল্টা বলা শুরু করেছে।

শনিবার (৬ জুলাই) রাত ৮টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে প্রীতি সাংবাদিক সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগ এ আয়োজন করে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকে আসার পর বিএনপি বলতে শুরু করেছে, আমরা নাকি দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছি। এখন চীন থেকে আসার পর তারা বলে কি না, চীনের কাছেও দেশটা বিক্রি করে দিয়েছি। বিএনপির কাছে প্রশ্ন করে বলেন, দেশটাকে কয়বার বিক্রি করা যায়?

তিনি বলেন, আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়। আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন সেখান থেকে এসে কিছুদিনের বিরতিতে তিনি এখন চীন সফরে যাচ্ছেন। আমাদের সাথে ভারতের যেমন অত্যন্ত চমৎকার সম্পর্ক, চীনের সাথেও আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক। আমাদের সাথে রাশিয়ার যেমন অত্যন্ত চমৎকার সম্পর্ক, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের অত্যন্ত চমৎকার ও ভালো সম্পর্ক।

তিনি আরও বলেন, আমরা নিকন্ত্রপতিবেশী ভারত- যারা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছে, তাদের সাথে যেমন ভালো সম্পর্ক বজায় রাখছি, যারা স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের পাশে ছিল না তারাও আমাদেরকে সহায়তা করছে, আমাদের সাথে সুসম্পর্ক রাখছে, আমাদের উন্নয়নে অবদান রাখছে।

ড. হাছান বলেন, শেখ হাসিনা ও তার সরকার মাথা উঁচু করে চলে। শেখ হাসিনা কারো কাছে মাথা নোয়াবার নয়, এটি মনে রাখতে হবে। খেপাটে মেজাজের রিজভী সাহেব কি বলল, ঢুলঢুলে মেজাজে গয়েশ্বর বাবু কি বলল, শিক্ষিত হয়েও মীর্জা ফখরুল সাহেব অশিক্ষিতের মত কথা বলল, তাতে কিছু যায় আসে না। আমরা রাষ্ট্রের মর্যাদা রক্ষা করে, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, প্রধানমন্ত্রী সেটিই করে চলেছেন।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মহসীন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র মহাসচিব দীপ আজাদ। আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।

সাধারণ মানুষ কষ্টে দিন যাপন করছে- জি এম কাদের

0
জি এম কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

সাধারণ মানুষ কষ্টে জীবনযাপন করছে বলে মন্তব্য করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় কমছে।

শনিবার গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় একটি কনভেনশন সেন্টারে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি ফুটা করে ফেলা হয়েছে। সেই ফুটা দিয়ে সবকিছু বেরিয়ে যাচ্ছে। রিজার্ভ কোনো সময় বাড়বে না। সামান্য বাড়লেও দেড় / দুই মাস পর আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। দেশের মানুষের অর্থনৈতিক দুরবস্থার কারণ সরকারের ভ্রান্ত নীতি এবং দুর্নীতি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে গ্যাস এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু, দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, জহিরুল ইসলাম জহির, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।

গাজায় আরও ৫ সাংবাদিক নিহত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

গাজার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন পাঁচজনসহ এখন পর্যন্ত ১৫৮ জন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি অপরাধ যাতে প্রকাশ না পায়, সেজন্য ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হামলা চালাচ্ছে ইহুদি সেনারা।

১৯৯২ সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউইয়র্কভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’। সংস্থাটি জানিয়েছে, ওই সময় থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে, গাজার যুদ্ধ ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী।

ওয়াশিংটনভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট’ গত ফেব্রæয়ারিতে জানিয়েছে, গেল তিন দশকে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে হামাস-ইসরায়েল যুদ্ধে। নিহত সাংবাদিকদের মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি সংবাদকর্মীদের হত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

প্রসঙ্গত, গাজায় নয় মাস ধরে চলমান যুদ্ধে প্রাণ গেছে ৩৮ হাজারের বেশি মানুষের। এরমধ্যে বেশিরভাগ নারী ও শিশু। সম্প্রতি হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো।

পবিত্র আশুরা ১৭ জুলাই

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মহররম মাস ও আরবি নতুন বছর ১৪৪৬ হিজরি গননা সোমবার (৮ জুলাই) থেকে শুরু হচ্ছে। তাই আগামী ১৭ জুলাই বুধবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু.আ. আউয়াল হাওলাদার।

সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪৬ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। রবিবার (৭ জুলাই) জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুলাই (১০ মহররম) বুধবার দেশে পবিত্র আশুরা পালিত হবে।

হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করেন।

কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা উদযাপিত হয়। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে। আশুরার রোজা (আশুরার দিন এবং আগে বা পরে একদিন) রাখার বিষয়ে বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে।

আশুরার দিনে ফেরাউনের হাত থেকে নবি মূসা (আ.) ও তার অনুসারীদের মুক্তি পাওয়া ছাড়া আর কোনো ঘটনা সহীহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশুরার দিনে হযরত আদমের (আ.) তাওবা কবুল, মহাপ্লাবনের পর নূহ (আ.) এর নৌকা জুদি পর্বতের ওপর থামা ও ঈসা (আ.) জন্মগ্রহণ করার কথা অনির্ভরযোগ্য সূত্রে কোন কোন সাহাবি-তাবিই থেকে বর্ণিত।

কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

0

ইবি প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে সরক অবরোধ ও বিক্ষোভ করেছে।

শনিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে মুষলধারে বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যান। ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনসংলগ্ন বটতলা থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দিয়ে ক্যাম্পাসের পাশের শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে ফের প্রধান ফটকে আসেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটক সংলগ্ন মহাসড়কে বসে পড়েন। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যায়। প্রায় আধাঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে বর্তমান কোটা পদ্ধতির ফলে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। চাকরির ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চাই। সারা দেশের ছাত্র সমাজ মাঠে এসেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

পোলিং এজেন্টদের সাথে মতবিনিময় সভায় কাঁদলেন এমপি

0

কুষ্টিয়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনের নির্বাচিত এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ নির্বাচন পরবর্তী পোলিং এজেন্টদের সাথে মতবিনিময় সভায় কাঁদলেন। কাঁদালেন।

শনিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমারখালী উপজেলা সদরের সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে তার পক্ষের পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন।

প্রথমবারের মত আয়োজিত এ অনুষ্ঠানে কুমারখালী উপজেলার ১০০ টি কেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ তৃর্ণমূলের প্রায় নয়’শ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় মতবিনিময় কালে নির্বাচনে প্রতিপক্ষের হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনার স্মৃতিচারণ করে আবেগে কেঁদে ফেলেন এমপি ও পোলিং এজেন্টরা।

সভায় পোলিং এজেন্ট নাজমুল হোসেন বলেন, শক্তিশালী নৌকা প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জএর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমরা হামলা, নির্যাতন, নিপীড়ন ও মামলার শিকার হয়েছি। এমপির কাছে আমরা মাসিক ভাতা প্রদানের দাবি জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের শুরুতে প্রায় ৪৩ সেকেন্ড ধরে কাঁদেন এমপি আব্দুর রউফ। তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনোদিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন।

এ সময় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠসহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ সহকারীর বিরুদ্ধে

0
হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক মতিয়ার রহমান।

স্টাফ রিপোর্টার

সাময়ীক বরখাস্ত শিক্ষক বকেয়া বেতনের দাবিতে প্রধান শিক্ষকের উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকালে খোকসার ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের উপর তার নিজে বিদ্যালয়ের শিক্ষক এ হামলা চালায়। আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন লিটনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদ ওই শিক্ষককে সাময়ীক বরখাস্ত করেন। ইতোমধ্যে শিক্ষক জামিনে মুক্তিপেলে তার বরখাস্তাদেশ প্রত্যাহার করা হয়। বেতন চালু হয়। কিন্তু বরখাস্ত সময়ের আড়াই মাসের বেতন আটকে যায়। এ ঘটনা কেন্দ্র করে প্রধান শিক্ষকের সাথে ওই সহকারী শিক্ষকের বিরোধ চরম আকার ধারণ করে। বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়াই। এ ঘটনার সূত্র ধরে শনিবার প্রধান শিক্ষকের উপর হামলা করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, বিকালে স্কুল শেষে তিনি বাড়ির উদ্যেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছেলেন। এমন সময় সহকারী শিক্ষক আনোয়ার হোসেন তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে তার উপর হামলা করা হয়। এসময় অপর দুই সহকারী শিক্ষক হামলাকারী শিক্ষককে সহয়তা করেন। স্থানীয় ও ছাত্রদের সহায়তায় তিনি (আহত শিক্ষক) হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

সহকারী শিক্ষক আনোয়ার হোসেন লিটন হামলার বিষয় অস্বীকার করেন। তিনি বলেন, প্রধান শিক্ষক নিজে নিজে পরে গিয়ে এখন হামলার নাটক সাজাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফাত জাহান তনুজা বলেন, প্রধান শিক্ষকের চাপা আঘাত হয়েছে। কাট ফাটা নেই। ভালো আছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...