সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 295

কুমারখালীতে কৃষি মেলার উদ্বোধন

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৩ দিনের এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন, আ’লীগ নেতা শেখ আলতাফ মাহমুদ প্রমুখ।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস। উদ্বোধনী আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বীজ বিতরণ সহ স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

৫০ বছর পর মিলিত হলেন তারা

0

স্টাফ রিপোর্টার

৫০ বছর পর এক হলে, পাশা-পাশি সিটে স্মৃতিচারণের আড্ডায় মেতেছিলেন ১৯৭৪ সালের এসএসসি পরীক্ষার্থীরা। পূর্ন মিলনীর এ উৎসব দুঃখ বেদনা, হাসি কান্নার আর স্মৃতি চারণে হাটে পরিনত হয়েছিল।

শুক্রবার সকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এই বিদ্যালয় থেকে ১৯৭৪ সালে অংশ নেয়া প্রয়াত সহপাঠিদের বিদেহী আত্মার শান্তি কামলা করা হয়।

এ্যাডঃ ফেরদৌস উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্নমিলনী সভায় স্মৃতিচারণী আলোচনায় অংশ নেন খোকসা সরকারী কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান বাদল চন্দ্র বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আকমল হোসেন আকত আলী, আব্দুল মান্নান খান, আব্দুল আজিজ, গোলাম মোস্তফা স্বপন, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী হাফিজ।

উল্লেখ্য, খোকসা জানিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

মা সহ ১৪ টি গোখরা সাপ পিটিয়ে মারলো গ্রামবাসী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর গ্রামে মা সহ ১৪ টি গোখরা সাপের বাচ্চা পিটিয়ে মেরেছে গ্রামবাসী ।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকার একটি খড়ের গাদার ভেতর থেকে ১৩ টি গোখরা সাপের বাচ্চা, ২৩ টি ডিমের খোলস ও একটি বড় গোখরা সাপ উদ্ধার করে। পরে গও্রামবাসী সে গুলোকে পিটিয়ে মারে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মানিক চাঁদ জানান, সকালে বাড়ির বাইরে খড়ের গাদার পাশে দুটি সাপের বাচ্চা দেখতে পান। পরে এলাকার কয়েকজন মিলে খড়ের গাদা সরিয়ে একে একে ১৪ টি গোখরা সাপ উদ্ধার করে মেরেফেলা হয়।

এসময় তার কাছে বন বিভাগকে জানালেন না কেন জানতে চাইলে তিনি বলেন, সাপ গুলো বিষধর ছিলো তাই আর বন বিভাগে জানানোর ্রপয়োজন মনে করিনি।

এবিষয়ে আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন – সাংবাদিকদের ড. হাছান মাহমুদ

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিনেত্রী খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, সেখানে চিকিৎসা সেবার বিষয়ে দায় সরকারের নয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনার্য প্রকাশনী প্রকাশিত ড. সুবল রোজারিও প্রণীত গবেষণাগ্রন্থ ‘হায়ার এডুকেশন ইন বাংলাদেশ’ এবং নাট্যব্যক্তিত্ব জুয়েল কবির রচিত ‘আমি প্রীতিলতা’ নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। প্রকাশক সফিক রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

বেগম জিয়ার অসুস্থতায় রিজভী সাহেবও ফখরুল সাহেবের মতো কেঁদেছেন কি না- এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ইউনাইটেড হাসপাতাল সরকারি নয়, বেসরকারি। সেখানে চিকিৎসার বিষয়ে সরকারের কোনো দায় নেই। তারা যদি অ্যাম্বুলেন্স, ইঞ্জেকশন না দিয়ে থাকে সে বিষয়ে তারাই বলতে পারবে।

এ সময় বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ নিয়ে হাছান মাহমুদ বলেন, ঢাকা-কলকাতা, খুলনা-কলকাতা রেল যোগাযোগ তো রয়েছেই। শুধু ভারত নয়, নেপাল, ভুটানসহ আঞ্চলিক ‘কানেক্টিভিটি’র জন্য কাজ চলছে। আর আমাদের সঙ্গে ভারতের নানা অঞ্চলের যোগাযোগ বহুদিন ধরে। ১৯৬৫ সালের পরে অনেক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেগুলো আবার চালু করা হচ্ছে।

ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে চলাচল সম্ভব হবে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের ওপর দিয়ে আমরা ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত ভারত সফরে সে দেশের ওপর দিয়ে নেপাল ও ভুটানে মালামাল পরিবহন বিষয়েও আলোচনা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্নে মন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্যের সাথে আমাদের বন্দী বিনিময় চুক্তি নেই, সেটি একটি প্রতিবন্ধকতা। কিন্তু সাজাপ্রাপ্ত আসামী হিসেবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

বেনজীর পরিবারের ফ্ল্যাট ও জমির তত্ত্বাবধায়ক নিয়োগ

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দুদকের আবেদনের প্রেক্ষিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং তাঁর স্ত্রী ও সন্তানদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং ২৫ একর ২৭ কাঠা জমি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বাড্ডা ও আদাবরে থাকা আটটি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য তত্ত¡াবধায়ক নিয়োগ দিয়েছেন আদালত। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, বান্দরবানে ২৫ একর জমি ও উত্তরায় তিন কাঠা জমির তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন আদালত। আদালতের পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর জানা যাবে ফ্ল্যাট ও জমি দেখভালে কোন সংস্থাকে তত্বাাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১২ জুন এই আটটি ফ্ল্যাট এবং ২৫ একর ২৭ কাঠা জমি ক্রোক করার আদেশ দেন আদালত।

এছাড়ও আগে দুই দফায় গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তত্ত¡াবধায়কও নিয়োগ দেন আদালত।

বেনজীরের পরিবারের সদস্যদের এসব সম্পদের মধ্যে গুলশানের চারটি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ ও দেখভালে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দিয়েছিলেন আদালত। এ ছাড়া গোপালগঞ্জ ও মাদারীপুরে তাঁদের যেসব কৃষিজমি রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় জেলা কৃষি কর্মকর্তাদের। একই সঙ্গে বেনজীর আহমেদের পরিবারের মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলার প্রাণিসম্পদবিষয়ক কর্মকর্তাকে।

কর্মস্থলে অনুপস্থিত থাকয় শাস্তির মুখে পড়তে পারেন মতিউর

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ছাগলকান্ডে আলোচনায় আসার পর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। লোক মারফত যোগদানের চিঠিও দিয়েছেন। কিন্তু তিনি কর্মস্থলে টানা অনুপস্থিত রয়েছেন।

পদ হারানো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউরের হদিস পাওয়া যাচ্ছে না। গুঞ্জন আছে, তিনি বিদেশে চলে গেছেন।

অনুমতি ছাড়া কর্মস্থলে টানা অনুপস্থিত থাকলে কিংবা বিনা অনুমতিতে বিদেশে চলে গেলে সরকারি কর্মকর্তাদের শাস্তির মুখে পড়তে হয়। এক্ষেত্রে মতিউরকেও শাস্তির মুখে পড়তে হতে পারে।

এদিকে গুঞ্জন রয়েছে মতিউর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদান করে ছুটি নিয়েছেন। তবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কোনো দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেননি।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক কর্মকর্তা বলেন, আমরা শুনেছি মতিউর রহমান মন্ত্রণালয় এসে যোগদান করেছেন। তবে উনি এখনো সচিবালয়ে আসেননি। ছুটিতে আছেন কি না সে বিষয়টিও আমরা জানি না।

অপর এক কর্মকর্তা বলেন, মতিউর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদান করলে তাকে অবশ্যই অফিস করতে হবে। স্বশরীরে অফিসে এসে হাজিরা দিতে হবে। হাজিরা না দিলে অনুপস্থিত হিসেবে বিবেচিত হবেন।

তিনি আরও বলেন, মতিউর রহমান উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিবের কাছেই রিপোর্ট করবেন। সুতরাং তিনি যোগদান করে ছুটিতে আছেন নাকি সে বিষয়টি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিবই বলতে পারবেন। ছুটিতে থাকলে অবশ্যই দালিলিক প্রমাণ থাকতে হবে। মৌখিকভাবে ছুটি নিলে তা গ্রহণযোগ্য না।

মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর েেছলে মুশফিকুর রহমান ইফাতের ১২ লাখ টাকায় ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তা ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়। এরপর বেরিয়ে আসে এই কর্মকর্তা ও তার পরিবারের অঢেল অবৈধ সম্পদের খবর।

মতিউর রহমানকে সর্বশেষ ঈদের দ্বিতীয় দিন (১৮ জুন) একটি বেসরকারি টেলিভিশনের ইন্টারভিউতে দেখা যায়। এরপর বসুন্ধরা, ধানমন্ডিসহ মতিউরের বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তার। এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর এনবিআর কার্যালয়ে আসেননি।

ঈদের পর গত ২৩ জুন মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে মতিউর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার অর্থ হলো তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সংস্থাপন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ওএসডি করার বিধান আছে। এর বাইরে অন্য বিভাগ, সংস্থা বা মন্ত্রণালয়ের জন্য ওএসডির বদলে সংযুক্ত করার পদ্ধতি চালু আছে। মতিউর রহমানের ক্ষেত্রে সেটিই করা হয়েছে।

গুঞ্জন রয়েছে, রবিবার (২৩ জুন) বিকালের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর ভারত চলে গেছেন। পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে সরাসরি দুবাই চলে যেতে পারেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশত্যাগে সহযোগিতা করেছে।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটি দল গঠন করেছে। এছাড়া তিনি হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পদও।

জানা গেছে, ঈদের পর চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া চলে গেছেন ছাগলকান্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাত, তার বোন ইফতিমা রহমান মাধবী ও তার মা শাম্মী আকতার। ইফাত মতিউরের দ্বিতীয় স্ত্রীর সন্তান।

বিটুমিন পোড়ানো গন্ধে দুষণ হচ্ছে পরিবেশ

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীর সদকী ইউনিয়নের মহিষাখোলা এলাকায় সড়ক কার্পেটিংয়ের কাজ চলছে। আর বিটুমিন পোড়ানো হচ্ছে পৌরসভার এলাকায়।

পৌরসভার ৬ নং ওয়ার্ডের দুর্গাপুর- তারাপুর সড়কের বাটিকামারা (কালিমন্দির সংলগ্ন) এলাকার একটি পরিত্যাক্ত জমিতে চলছে বিটুমিন গলানোসহ খোয়া মিকচারের কাজ। জ্বালানী হিসেবে ব্যবহার করা হচ্ছে ঝুট ও প্লাস্টিক জাতীয় দ্রব্য। প্লান্টমেশিনে খোয়া মিকচারের কাজ চলছে গত কয়েকদিন যাবৎ। বিটুমিন ও প্লাস্টিক পেড়ানোর গন্ধ, কালোধোঁয়া ও ধুলায় আবাসিক এলাকার দুষন ছড়াচ্ছে।

এ বিষয়ে দুর্গাপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও জাতীয় কবিতা পরিষদের সাবেক কোষাধক্ষ্য প্রবীণ কবি সৈয়দ আব্দুস সাদিক জানান, গত কয়েকদিন যাবৎ তাদের এলাকায় বিটুমিন গলানোর জন্য ঝুট ও প্লাস্টিক জাতীয় দ্রব্য পোড়ানোর কারণে প্রকট দুর্গন্ধ, কালো ধোঁয়া ও ধুলায় পুরো এলাকার বাতাস দুষিত হয়ে গেছে। নিশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে এই এলাকার মানুষের। অনতিবিলম্বে পৌরসভার আবাসিক এলাকা থেকে এই কার্যক্রম বন্ধের দাবী জানান তিনি।

আরেকজন নারী বাসিন্দা জানান, কয়েকদিন যাবৎ তারা কালো ধোঁয়া, ধুলা ও গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রচন্ড মাথা-ব্যাথা, বমিবমি ভাব সহ হাঁছি-কাশি হচ্ছে, স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে পারছেন ন তাঁরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, কালো ধোঁয়া, বিটুমিন ও প্লাস্টিক পোড়ানোর গন্ধ সহ ধুলা ছড়িয়ে পড়েছে বাটিকামারা ও দুর্গাপুর পূর্বপাড়ার আবাসিক এলাকায়। দুর্গাপুর- তারাপুর সড়কের পাশে এই কাজ করায় পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে আলাপকালে উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম জানান, মহিষাখোলা এলাকায় সড়কের কার্পেটিং কাজ চলছে। কাজটি অন্য ঠিকাদারের হলেও এখন সম্পন্ন করছেন আর একজন।

কোমল পানিয় ভেবে বিষ খেয়ে অসুস্থ দুই শিশু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কোমল পানিয় ভেবে ঘাস মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পরা দুই শিশুকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিশু সাকা’র বয়স সাড়ে চার বছর। তার বাবার নাম দিনু। অপর শিশুর নাম হোসাইন। তার বয়স চার বছর। সে জহুরুলের ছেলে। শিশুরা নিকট প্রতিবেশী ও খেলার সাথি। তাদের দু’জনের গ্রামেবাড়ি রাজবাড়ী জেলার পাংশার শিউর গ্রামে।

বৃহস্পতিবার সকালে শিশু হোসাইনের বাবা জহুরুল জমিতে ঘাস মারা বিষ দেওয়ার বিষ কিনে আনেন। ঘরের বারান্দায় বিষের বতল রেখে পাশেই মেশিন ঠিক করছিলেন। এ সময় হোসাইন ও সাকা কমল পানিয়ে ভেবে বোতল খুলে সামান্য পরিমান বিষের পান করে। এদের এক শিশু বাড়ি ফিরে তিতো আরসি (কমল পানিয়) পান করার বিষয় জানায়। পরিবারের লোকদের সন্দেহ হলে তারা খোজ নিয়ে জানতে পারেন শিশুরা ঘাস মারা বিষ খেয়েছে। পরে তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শিশু ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়েছে।

অসুস্থ হোসাইনের মা সোহাগী বলেন, ঘরের দাওয়ায় (বারান্দায়) বোতল পেয়ে শিশুরা দাঁত দিয়ে তার মুটকি (সিপি) খুলে মুখে দেয়। তিতো লাগায় এক শিশু তা ফেলেদেয়। অন্যজন্য সামান্য খেয়েফেলেছে। টেরপেয়ে তারা শিশুদের হাসপাতালে নিয়ে এসেছেন। অসুস্থ্য শিশুটির ছবি তুলতে না করেন তিনি।

অপর শিশু সাকার মা সাম্মি জানান, তার বাচ্চা কথা বলতে পারে। তিতো লাগায় সে বিষ ফেলে বাড়িতে গিয়ে জানায়। তার শিশু খুব ঘুমাচ্ছে বলেও তিনি জানান।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আবির হোসেন সোহাগ জানান, শঙ্কা থাকলেও শিশুরা ভালো আছে। তবে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

বিদ্যুত বিল বকেয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজের সংযোগ বিচ্ছিন্ন পর চালু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল অর্ধকোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধের জন্য একাধিকবার চিঠি দিলেও এতে কোন সাড়া না মেলায় বাধ্য হয়ে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নানা দেন-দরবার শেষে প্রায় দুই ঘণ্টা পর বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস মিললে আবারও সংযোগ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও পুন সংযোগ চালু করা হয়। চলতি জুন মাসের মধ্যে সমুদয় বকেয়া বিল পরিশোধ না করা হলে আবারও সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো লি. (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) সূত্রে জানা গেছে, গত বছর ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৬ মাসে বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ টাকা। একইভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসাসেবা চালু না হলেও এ ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে বকেয়া বিল আদায়ে কুষ্টিয়া েেমডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম জানান, বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। আশা করি শিগগিরই সমস্যা কাটিয়ে উঠতে পারব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো লি. কুষ্টিয়ার ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী জানান, ১নং সংযোগ নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে তিন দফায় লিখিতসহ মৌখিকভাবে তাগাদা দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। এজন্য বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে উভয়পক্ষের মধ্যে আলোচনা করে চলতি জুন মাসের মধ্যে সব বকেয়া বিল পরিশোধ করার শর্তে আবার সংযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, হাসপাতালের কিছু যন্ত্রপাতি সচল রাখতে কলেজ থেকে লাইন দেওয়া হয়েছিল। তাতে কলেজের মিটারে অতিরিক্ত বিল আসে। এই বিল পরিশোধ করতে একটু সমস্যা হয়েছে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে যতদূর সম্ভব বিল পরিশোধ করা হবে।

গ্যাস বাবুকে নিয়ে পুকুরে অভিযান শুরু করেছে ডিবি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ – ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে অভিযান শুরু করেছে ডিবি।

বুধবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আযমের নিতৃত্বে এই অভিযান শুরু করা হয়।

অভিযানে ডুবুরি ও জেলেদের জাল নিয়ে আসা হয়েছে। জেল থেকে গ্যাস বাবুকে ঘটনাস্থলে আনা হয়েছে। ইতিমধ্যে একটি পুকুরে তল্লাশি শেষে দ্বিতীয় আরেকটি পুকুরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর ডিবির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া ইমরান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও শাহিন উদ্দীনসহ ডিবি, এনএসআই ও ডিএসবির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয় গ্যাস বাবুকে। গত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযানের আদেশ দেন। পাশাপাশি বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনার আদেশ দেওয়া হয়। সে মোতাবেক মঙ্গলবার বিকেলে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে আনা হয়।

জিজ্ঞাবাদে গ্যাস বাবু জানিয়েছেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন নিয়ে আলামত নষ্টের জন্য দুইটি পুকুরে ফেলে দেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...