মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 306

বাবার সঙ্গে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই আনারের মেয়ে ডরিন

0

ঝিনাইদহ প্রতিনিধি

বাবার সঙ্গে শাহীনের পরিচয় থাকতে পারে, তবে ব্যবসায়ীক কোনো সম্পর্ক ছিল বলে জানা নেই বলে মন্তব্য করেছেন নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

শনিবার (২৫ মে) ঝিনাইদহে নিজ বাড়ির সামনে অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাবা হত্যার পরিকল্পনাকারী শাহীনকে গ্রেপ্তার করে দ্রæত আইনের আওতায় আনা হোক। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে। অনেক আগে কালীগঞ্জে আসত শাহীন। বাবার সঙ্গে তার পরিচয় থাকতে পারে, তবে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই।

শনিবার বেলা ১১টায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি ও মৃতদেহ শনাক্তের দাবিতে কালীগঞ্জ শহরে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলার নেতাকর্মীরা। পরে আনারের মেয়ে ডরিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ নিহত সংসদ সদস্যের বাড়ির সামনে উপস্থিত ছিলেন।

পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, জানতে পেরেছি হয়তো আগামী কালের মধ্যে আনারের মরদেহের খোঁজ মিলবে বা নির্দিষ্ট তথ্য জানা যাবে। তবে আনারের মৃতদেহ পাওয়ার পরই আওয়ামী লীগের দলীয় কর্মসূচি দেওয়া হবে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আমরা এমপির পরিবারের নিরাপত্তার কাজ করছি। যেহেতু ঢাকা ও কলকাতায় মামলা হয়েছে সেখান থেকেই তদন্ত করছে। তাদের নির্দেশনা আসলে আমরা সেভাবে কাজ করব।

রগ কাটা যুবকের মরদেহ ঝুলছিল নিজের ঘরে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজের শোবার ঘর থেকে মামুন আলী (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহত ওই যুবকের হাতের রগ কাটা ছিল।

শনিবার (২৫ মে) দুপুরের দিকে কুর্শা ইউনিয়নের মজন্দপাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে আত্মহননের পথ বেছে নিয়েছে এমন ধারণা করলেও মরদেহ দেখে মুত্যুর কারণ নিয়ে রহস্য দেখা দিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশী ও স্বজনরা।

মৃত মামুন মজন্দপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়ার বিভাগীয় কার্যালয়ে মাষ্টাররোলে চাকুরি করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পেপার কাটার উদ্ধার করেছে।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার মাস আগে একই গ্রামের পল্লী চিকিৎসক লিয়াকত আলীর মেয়ের সাথে মামুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা কারণে স্ত্রীর সাথে তার বনিবনা হচ্ছিল না। এমনকি মাটির ঘরে থাকা নিয়েও স্ত্রীর সাথে ঝগড়া বাঁধতো। বাধ্য হয়ে পুরাতন বাড়ির জমিতে পাকা ঘর নির্মাণ কাজে হাত দিয়েছিলেন মামুন। পারিবারিক কলহের জেরে বিয়ের পর থেকে স্ত্রী তার বাবার বাড়িতেই থাকতেন। প্রতিদিনের মতো শনিবার সকালেও ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে ঘরে যায় মামুন। সকাল সাড়ে ৮টা বেজে গেলেও ঘর থেকে বের না হলে তার মা ডাকতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এ সময় দরজায় ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকে আড়ার সঙ্গে গলায় গামছা দিয়ে ছেলের ফাঁস নেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে স্বজনেরা ছুটে এসে গামছা কেটে মরদেহ নামিয়ে পুলিশকে খবর দেওয়। এছাড়া মামুনের বাম হাতের রগ কাটা ও ঘরের মেঝের এক পাশে রক্ত দেখতে পান তারা। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর বেলা দুইটার দিকে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর তাঁর লাশ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই বোরহান উদ্দিন জানান, মরদেহ নামানোর সময় মামুনের বাম হাতের রগ কাটা দেখতে পেয়েছি। এছাড়া গলায় জড়ানো গামছা বা হাতের নিচের মেঝেতে কোন রক্ত দেখতে পাইনি। রক্তের দাগ ছিল ঘরের এক পাশে। ফাঁস নেওয়া ঘরের আড়া ও মেঝের উচ্চতা এবং গামছায় রক্তের কোন দাগ না দেখে এই মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে ভাইয়ের পারিবারিক কলহ ছিল। মৃত্যুর খবর জানার পর স্ত্রী একবার দেখতে এসেছিলেন। কিন্তু গ্রামবাসী উত্তপ্ত হয়ে গেলে চলে যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের বাম হাতের কব্জিতে জখম ছিল। এছাড়া ঘর থেকে একটা কাগজ কাটারও উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পরকীয়ার জেরে যুবক খুন, আটক ৩

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের আদর্শপাড়ায় পরকীয়ার জেরে ইকবাল হোসেন (৩০) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

শুক্রবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার মজিবর রহমান সড়কের বাসিন্দা নাজিম উদ্দিনের বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইকবাল হোসেন আদর্শপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি রাইস মিলের ম্যানেজার ছিলেন। ইকবালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী নাজিমের স্ত্রীর সাথে ইকবালের পরকীয়ার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে শুক্রবার দুপুরে ইকবাল ওই বাড়িতে গেলে নাজিম উদ্দিন অন্তরঙ্গ অবস্থায় তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় নাজিমসহ কয়েকজন ইকবালকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে।

কুষ্টিয়া পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ জানান, পরকীয়ার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে তিনিও জেনেছেন।

নিহতের মা রশিদা খাতুনের দাবি, তার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে নাজিম ও তার লোকজন। হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা বলেন, পরকীয়ার জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

প্রবাসীর স্ত্রীকে জবাই করে হত্যা, পুত্রবধূ ছুরিকাহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ডাকাতির সময় ফাতেমা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে জবাই করেছে ডাকাতরা। এসময় ওই প্রবাসীর পুত্রবধূ বিথি খাতুনকেও গলা কেটে হত্যার চেষ্টা করা হয়।

শুক্রবার (২৪ মে) ভোরে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বিথি খাতুনকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, বিথির লেখা চিরকুটের ভিত্তিতে সাগর (২৯) ও সুশান্ত (৪০) নামের দুই রাজমিস্ত্রীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতে পুত্রবধূকে নিয়ে ঘুমিয়ে ছিল ফাতেমা বেগম। রাতের কোনো একসময় বেলকুনির গ্রিল কেটে ডাকাত দল অস্ত্র নিয়ে ঘরে ঢোকে। এরপর ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা করে।

এসময় তারা ডাকাতদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে ফাতেমাকে খাটের উপরেই গলা কেটে হত্যা করে। পরে বিথির গলা কেটে মৃত ভেবে চলে যায়। ভোর হতেই ঘরের দরজা ভেঙে বিথি প্রতিবেশী ওবায়দুরের বাড়ির উঠানে গিয়ে পড়ে যায়। সেসময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে রক্তাক্ত দেখে কি হয়েছে জানতে চাইলে সে কাগজে (চিরকুটে) লেখে জানায় বাড়িতে কাজ করা রাজমিস্ত্রীরা ডাকাতির জন্য তার শাশুড়িকে হত্যা করেছে এবং তাকে হত্যার চেষ্টা করে।

প্রতিবেশী ওবায়দুর জানায়, আযানের পর বাড়ির পাশেই ছিলাম। বিথি হঠাৎ এসে উঠানে পড়ে যায়। সেসময় বাড়ির নারীরা তাকে রক্তাক্ত দেখে চিৎকার করে। তখন আমি কাছে গিয়ে দেখি বিথি পড়ে আছে। তাকে বলি কি হয়েছে। কিন্তু গলা কাটা থাকায় সে ঈশারা করে কাগজ দিতে বলে।

তিনি আরও জানান, কাগজে (চিরকুটে) লেখে ‘ওরা মনে করেছে আমিও মারা গেছি। কান ফুটানো। আমি চিনি ফজলু মামার মিস্ত্রী আমার হাত পা বাদিল’।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানায়, দস্যুতার কারণে এবং তাদের চিনে ফেলায় এ ঘটনা। বিথির লেখা চিরকুটের তথ্যের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা। আটকরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বিশ্বাস জানান, বিথিরও গলা অনেকটাই কেটে গেছে এবং হাতেও হালকা ক্ষত আছে। তার অবস্থাও আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

এমপি আনার খুনের মামলার এজাহারে যা আছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় হত্যার ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা হয়েছে। বুধবার (২২ মে) সন্ধ্যায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে মামলাটি করেন।

অপহৃত ও নিহতের মেয়ে তার মামলায় উল্লেখ করেছেন, ‘মানিক মিয়া এভিনিউয়ের বাসায় আমরা সপরিবারে বসবাস করি। ৯ মে রাত ৮টার দিকে আমার বাবা আনোয়ারুল আজিম আনার গ্রামের বাড়ি ঝিনাইদহ যাওয়ার উদ্দেশে যাত্রা করেন। ১১ মে বিকেল পৌনে ৫টার দিকে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তায় কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পাই।’

‘১৩ মে বাবার ভারতীয় নম্বর থেকে উজির মামার হোয়াটসঅ্যাপে একটি ক্ষুদে বার্তা আসে। এতে লিখা ছিলো, ‘আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি রয়েছে। আমি অমিত সাহার কাজে নিউটাউন যাচ্ছি। আমাকে ফোন দেয়ার দরকার নাই। আমি পরে ফোন দিব।’ এছাড়া আরও কয়েকটি বার্তা আসে। ক্ষুদে বার্তাগুলো আমার বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বিভিন্ন জায়গায় বাবার খোঁজ করতে থাকি। কোনও সন্ধান না পেয়ে তার বন্ধু গোপাল বিশ্বাস বাদী হয়ে ভারতীয় বারানগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন। এরপরও আমরা খোঁজাখুজি অব্যাহত রাখি। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে বাবাকে অপহরণ করেছে।’

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি।

আনোয়ারুল আজীম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আনোয়ারুল আজীমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বুধাবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ভারতে নিখোঁজ আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ হত্যাকান্ডে বাংলাদেশের মানুষ জড়িত। নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আনারের জন্ম ৩ জানুয়ারি ১৯৬৮ সালে। পেশায় ব্যবসায়ী আনার আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত হন।

ঝিনাইদহ-৪ আসন থেকে তিনবার (২০১৪, ২০১৮ ও ২০২৪) নির্বাচিত হোন তিনি।

মান্নান খান তৃতীয় বার চেয়ারম্যান নির্বাচিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মো. আব্দুল মান্নান খান তৃতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। আনারস প্রতীকে ৬০৯১০ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী গোলাম জিলানী নজরে মুর্শেদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪২২৭৯ ভোট।

এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাসেল হোসেন টিউবওয়েল প্রতীকে ২৬৪৭৮ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার ফুটবল প্রতীকে ৩৫১৮১ ভোট। কুমারখালী উপজেলার মোট ভোটার সংখ্যা ২৮৬৮২৯।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে পৌরসভা এলাকা সহ ১১টি ইউনিয়নের মোট ১০০ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, আনছার সদস্য সহ প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন।

নির্বাচন চলাকালে উপজেলার কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ্রপতিদ্ব›িদ্বতা করেন।

ইশরাকের নিঃশর্ত মুক্তি চান মির্জা ফখরুল

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে।

রবিবার (১৯ মে) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। আজ পল্টন থানায় করা মামলায় ইশরাক রহাসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ইশরাককে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন–নিপীন শুরু করেছে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইশরাক হোসেনও সেই কর্মসূচির অংশ।

বিবৃতিতে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।

ভারতে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি আনারের খোজ মেলেনি

0
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সর্বশেষ অবস্থান বিহারে। যদিও বন্ধু গোপাল বিশ্বাসকে তিনি জানিয়েছিলেন, ভিআইপি সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছেছেন। তার গন্তব্যস্থল এবং মোবাইল টাওয়ার লোকেশন ভিন্ন হওয়ায় রহস্য দানা বেঁধেছে। এদিকে এমপি আনোয়ারুল আজিমের নিখোঁজ হওয়ায় উদ্বেগে রয়েছেন তার পরিবার এবং স্বজনরা।

এ নিয়ে পশ্চিমবঙ্গের বরানগর থানায় শনিবার (১৮ মে) নিখোঁজ ডায়েরি করেছেন আনোয়ারুল আজিমের বন্ধু গোপাল বিশ্বাস। তাকে খুঁজে পেতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলির সঙ্গে যোগাযোগ করেছে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস।

জানা গেছে, গত ১১ মে চিকিৎসার জন্য গেদে বর্ডার হয়ে ভারতের কলকাতায় গিয়েছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সবশেষ গত বৃহস্পতিবার (১৬ মে) কথা হয়েছে। এরপর থেকে সব প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।

চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে কোনো হোটেলে না উঠে মন্ডলপাড়া লেন বড় নগরের তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেন। নিখোঁজের পর বন্ধু গোপাল বিশ্বাসকে হোয়াটসঅ্যাপ ম্যাসেজে এমপি আনোয়ারুল আজিম জানিয়েছিলেন, ‘দিল্লি পৌঁছেছি, সঙ্গে ভিআইপি আছেন’।

যদিও দিন দুয়েক আগে তার ভারতীয় নম্বরটির টাওয়ার লোকেশন বিহারের একটি জেলায় পাওয়া গিয়েছিল। তারপর সিমটি মোবাইল থেকে খুলে ফেলা হয়েছে।

থানায় করা নিখোঁজ ডায়েরিতে আনোয়ারুল আজিমের বন্ধু গোপাল বিশ্বাস জানিয়েছেন, ১২ মে বরানগরে তার বাড়িতে এসে উঠেছিলেন আনোয়ারুল আজিম। পরের দিন ডাক্তার দেখাতে যাচ্ছেন বলে বের হয়ে আর ফেরেন নি।

পরে হোয়াটসঅ্যাপ করে জানান, বিশেষ কাজে দিল্লি যাচ্ছি। তোমাদের ফোন করার দরকার নেই। ১৫ মে ফের ে হোয়াটসঅ্যাপের ম্যাসেজ দিয়ে জানান, আমার সঙ্গে ভিভিআইপিরা আছেন। যোগাযোগ করার দরকার নেই। বাংলাদেশে ব্যক্তিগত সচিবকেও সেটি ফরওয়ার্ড করেন। এরপর থেকে তাকে ফোনে আর পাওয়া যায় নি।

বৃহস্পতিবার (১৬ মে) থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায় নি। শুক্রবার (১৭ মে) এমপির মেয়ে ভারতে অবস্থানরত বাবার বন্ধুকে গোপাল বিশ্বাসকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেন। এরপর গতকাল শনিবার (১৮ মে) গোপাল বিশ্বাস বরানগর থানায় ঝিনাইদহ-৪ আসনের সাংসদের নিখোঁজ হওয়ার অভিযোগ করেন।

একইসঙ্গে বিষয়টি তিনি কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে জানান।

উপ-দূতাবাস সূত্রে জানা গেছে, বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংক্রান্ত সংস্থাগুলিকে জানা হয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

দূতাবাস সূত্রে আরও জানা গেছে, বন্ধুকে দিল্লি যাওয়ার কথা বললেও এমপি আনোয়ারুল আজিম আনারের ভারতীয় নম্বরটি ১৭মে শেষ বার খোলা হয়েছিল বিহারের একটি জায়গায়। তারপর সিমটি মোবাইল থেকে আলাদা করে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে এমপি আনোয়ারুর আজিম এখন কী অবস্থায় রয়েছেন, তা নিয়ে উদ্বেগে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের কর্মকর্তারা। তারা ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন।

চলতি বছর একাদশ শ্রেনিতে ভর্তি ১৫-২৫ জুলাই

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষায় চলতি বছর পাস করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ জুলাই থেকে, যা চলবে ২৫ জুলাই পর্যন্তু। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন নেওয়া হবে। আগামী ২৬ মে থেকে ১১ জুন পর্যন্তু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

গত ১২ মে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।

শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, সারা দেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৫ লাখ। অর্থাৎ, এসএসসি পাস সবাই কলেজে ভর্তি হলেও আট লাখের বেশি আসন খালি থেকে যাবে।

অনলাইনেwww.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবেন। ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। কেবল শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

১২-১৩ জুন প্রথম পর্যায়ের আবেদন যাচাই, বাছাই ও নিষ্পত্তি করা হবে। এই সময়েই পুনঃনীরিক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন প্রহণ করা হবে। এরপর ২৩ জুন রাত ৮টায় প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের এবং ৯-১০ জুলাই তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে।

৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল এবং ১২ জুলাই রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

চলতি বছরে ঢাকা মেট্রোপলিটনের এমপিওভুক্ত কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনের কলেজে ভর্তির ফি হবে ৩ হাজার টাকা।

জেলা পর্যায়ের কলেজে দুই ভার্সনের ভর্তির ফি ২ হাজার ও উপজেলা বা মফস্বল পর্যায়ের কলেজে দুই ভার্সনে ভর্তির ফি দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ননএমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি ঢাকা মেট্রোপলিটন এলাকার কলেজের বাংলা ভার্সনের জন্য সাড়ে ৭ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের জন্য সাড়ে ৮ হাজার টাকা।

আর ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার ননএমপিও কলেজে বাংলা ভার্সনে ভর্তির জন্য ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ভর্তির জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ের কলেজের বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। আর উপজেলা বা মফস্বল পর্যায়ের কলেজে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সরকারি কলেজগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী ভর্তি ফি নেবে। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তির জন্য কলেজগুলো ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিশেষ চাহিদাসম্পন্ন যেসব শিক্ষার্থী এসএসসি পাস করেছে, কেবল তারাই বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

খেলার নাম কানামাছি

0

কানা মাছি ভোঁ ভোঁ……, যাকে পাবি তাকে ছোঁ……..। শৈশবের এই খেলাটি সবারই প্রিয়। স্কুল ছুটির দুপুরে উদম শরীরে রাস্তার পাশের গাছের ছাঁয়ায় খেলায় মেতেছিল শিশুরা। শনিবার দুপুরে কুষ্টিয়ার খোকসার মালিগ্রাম থেকে ছবিটি তোলা।

 

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...