মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 321

খোকসায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার

পাওনা টাকা চাওয়া কেন্দ্র করে বৃদ্ধ কাঠব্যবসায়ী আব্দুল মজিদ (৬৯)কে বাড়ি থেকে ডেকে নিয়ে। চায়ের দোকানে বসিয়ে ছুরিকা ঘাত করার অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া তহবাজারে বদ্দির চায়ের দোকানে বুধবার বিকাল সাড়ে ৫টায় ওই বৃদ্ধ ব্যাবসায়ীর উপর হামলা করা হয়। আহত ব্যবসায়ী শিমুলিয়া গ্রামের সোবাহান মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, বদ্দির চায়ের দোকানের ভিতর কাঠা ব্যবাসায়ী আব্দুল মজিদ ও একই এলাকার অপর কাঠ ব্যবসায়ী লোকমানের মধ্যে টাকা নিয়ে বাক বিতান্ডা হয়। এক পর্যায়ে চায়ের দোকানে ব্যবহারের একটি ছুড়ি দিয়ে বৃদ্ধ মজিদের উপর হামলা করা হয়। বাজারের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। স্থানীয়রা ছুরিকাহত বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর আহত মজিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত বহ্যবসায়ী আব্দুল মজিদ জানান, প্রায় ৮ মাস আগে গুড়ি কাঠ দেওয়ার কথা বলে একই এলাকার লোকমান হোসেন তার (বৃদ্ধের) কাছ থেকে ৩২,৫০০ টাকা নেন। কিন্তু দীর্ঘ দিনের সে আর কাঠ সরবরাহ করেনি। টাকাও ফেরত দেয়নি। বুধবার টাকা দেওয়ার কথা বলে বৃদ্ধকে বাড়ি থেকে ডেকে আনা হয়। টাকা না দিয়ে লোকমান টালবাহানা শুরু করে। এক পর্যায়ে লোকমান তার উপর ছুড়ি নিয়ে হামলা করে। তার বুকে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় আহত বৃদ্ধ মামলা করবেন।

আহতের ভাগিনা মামুন রানা বলেন, তার মামার উপর হামলা কারী ডাকাতিসহ একাধিক মামলার আসামী। সহজ সরল মানুষদের ভুল-ভাল বুঝিয়ে এ ভাবে টাকা হাতিয়ে নেওয়া তার কাজ। তারা রোগী নিয়ে হাসপাতালে ছুটছেন। ফিরে মামলা করবেন।

বৃদ্ধের উপর হামলাকারী লোকমান আত্মগোপন করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ািচকিৎসক ডাঃ মাহামুদুল হাসান বলেন, বৃদ্ধের বুক ও পিঠের বাম দিকে একাধিক স্থানে ছুরি ঢুকিয়ে দেওযা হয়েছিল। রোগীর ফুসফুসে ক্ষতি হয়েছে কি না তা নিশ্চিত ভাবে নিরুপণের ব্যবস্থা না থাকায় তাকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।

ছবিতে স্বাধীনতা দিবস

0

৫৩ তম মহান স্বাধীনতা দিবসের খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ডিসপ্লেতে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ।

আগামীতে শনিবার স্কুলের ছুটি বাতিল হতে পারে : শিক্ষামন্ত্রী

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিতর্ক এড়িয়ে রমজান মাসে ছুটি কার্যকর রাখতে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে।

মঙ্গলবার (২৬ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ কথা জানান তিনি।

পবিত্র রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়েও বিভিন্ন ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু এই বছর বিষয়টি এসেছে। আমরা আগামীতে চেষ্টা করবো বছরে ৫২টি শনিবার আছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে যদি রমজানের ক্ষেত্রে যে বিতর্ক হচ্ছে, বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের অপ্রয়াস যাতে বন্ধ করতে পারি। আমরা একটা পরিকল্পনা করবো। যাতে আদালতে গিয়ে মিথ্যা গুছিয়ে বিভ্রান্ত করে রায় নিয়ে এসে, সে ধরনের অপচেষ্টা কেউ না করতে পারে। এটা নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে; আমরা চেষ্টা করবো।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, সংবেদনশীলতার জায়গায় অবশ্যই শ্রদ্ধাশীল। তিনি বলেন, ‘এসব বিষয় নিয়ে আলেম ওলামাদের সঙ্গেও আলোচনা করবো, তাদের একটা অবস্থান আছে এ বিষয়ে।

আগামীতে শিক্ষা পরিবার সংবিধানের মূলনীতি, মুক্তিযুদ্ধের চেতনা, যথাযথভাবে প্রতিষ্ঠিত করবে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুষম বাংলাদেশ সৃষ্টি করবো আমরা যেখানে পিছিয়ে পড়া মানুষেরও শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হবেন না।’

প্রসঙ্গত, শিক্ষার্থীদের শিখন ঘাটতি যাতে না পড়ে সে কারণে পাঠদান ব্যবস্থা ঠিক রাখতে রমজানের শুরুতে মাত্র কয়েকদিন বিদ্যালয় খোলা রাখায় একটি মহল নানা অপ্রচার চালায়। ধর্মীয় উসকানির পর্যায়ে নিয়ে যাওয়ারও চেষ্টা করে তারা। বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত— গড়ায়।

সেই বিষয়টি মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয় বছরের ৫২ দিন শনিবারের ছুটি বাতিলের চিন্তা-ভাবনা শুরু করে।

খোকসায় মহান স্বাধীনতা দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খোকসায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মধ্যদিয়ে দিনটির সূভ সূচনা হয়। বেলা বারার সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এর পরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

সকাল ১০টায় খোকসা পৌরসভার প থেকে নিজেদের হলরুমে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের ত্যাগের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী, খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মনিরুজ্জামান জামান টিপু প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা পৌরসভার কর নির্ধারক শামীম আহমেদ বাবু।

মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি তুললেন এমপি রউফ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে কুষ্টিয়া ৪ আসনের এমপি বিদ্যুত, জ্বালানী ও খনিজসম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, অধিকাংশ মুক্তিযোদ্ধারাই অসুস্থ, ডায়াবেটিকসহ নানা রোগের রোগী। তাদের ২০ হাজার টাকা ভাতায় আজকালের যুগে কিছুই হয়না। ভাতার টাকা বাড়াতে হবে। দ্বিগুণ করতে হবে। মিনিমাম ৪০ হাজার টাকা ভাতা করতে হবে। আমি ভাতা বাড়ানোর বিষয়ে জাতীয় সংসদে কথা বলব।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে কুমারখাল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বই বিতরণ, সংবর্ধণা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

এমপি আব্দুর রউফ আরও বলেছেন, শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। দেশে দৃশ্যমাণ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা সব সময় সবখানে শেখ হাসিনার উন্নয়নের গল্প করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান প্রমূখ।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপল্েয সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরাল ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত, বর্ণাঢ্য শোভাযাত্রা, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনসহ বর্ণাঢ্য আয়োজন করে উপজলা প্রশাসন।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ইট বোঝাই টলি গাড়ির চাপাপরে আলী (১৪) নামের এক স্কুল শিার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে শহরের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী কুমারখালী উপজেলার সাঁওতা কারিগরপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ীর হাসান আলীর ছেলে। সে সাঁওতা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র।

প্রত্যদর্শীরা জানান, স্কুল শিার্থী তার নিজ বাড়ী থেকে বাইসাইকেল চালিয়ে শহরের আসছিল। লাইনী বটতলা নামক স্থানে পৌচ্ছালে ইট বোঝাই টলি স্কুল শিার্থীকে ধাক্কাদেয়। ছাত্রটি টলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা সড়ক দুর্ঘটনায় ওই শিার্থীর মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
ছবি বিটিভি

দ্রোহ অনলাইন ডেস্ক

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তারা। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার দেয়।

এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলটির শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দ্বিতীয় বার ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা পরিদর্শন বইয়ে সই করেন। স্মৃতিসৌধে অন্যান্যের মধ্যে ভুটানের রানী জেৎসুন পেমা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজার শ্রদ্ধা নিবেদনের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ছেড়ে গেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বাহিনী ও সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়, শিা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

খোকসায় প্রতিবন্ধিদের সাথে অভিনব প্রতারণা

0

স্টাফ রিপোর্টার

বিদেশী দাতাদের সাহায়তার ২৬ হাজার টাকা পাওয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতিবন্ধিদের কাছ থেকে সঞ্চয়ের কথা বলে ৬ হাজার করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

সোমবার কুষ্টিয়ার খোকসা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তার অফিশিয়াল ও ব্যক্তিগত ফেসবুকে একটি ভুয়া নিবন্ধন ফর্মের একটি ছবি সম্বলিত ষ্ট্যাটাস দিয়ে শর্তক করেছেন।

উপজেলা সমাজ সেবা দপ্তর সূত্রে জানা গেছে, একটি চক্র উপজেলার শোমসপুর ইউনিয়ন, গোপগ্রাম ইউনিয়ন, জয়ন্তী হাজরা ইউনিয়ননের প্রতিবন্ধিদের বাড়ি বাড়ি গিয়ে বিদেশী সহায়তার গল্প শোনাচ্ছেন। তারা বলছে, জেস ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান তালিকা ভুক্ত প্রতিবন্ধিদের জন্য ২৬ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে। এক পর্যায়ে সবুজ কাগজের একটি ফরর্মে প্রতিবন্ধিদের নাম ঠিকানা লিখেন। এবার সঞ্চয় হিসেবে ৬ হাজার টাকা দাবি করছেন। অনেকে লোভে পরে ধার-দেনা করে কথিত কর্মকর্তাদের হাতে টাকা তুলে দিচ্ছে। এরপর প্রতিবন্ধি ব্যক্তির নাম ঠিকানা লেখা একটি সবুজ কাগজ ধরিয়ে দিয়ে প্রতারকরা লাপাত্তা হয়ে যাচ্ছেন।

শোমসপুর গ্রামের বাক প্রতিবন্ধি তানজিয়া খাতুন (১৭)। তার মা আরিফা আক্তার প্রতারক চক্রের দেওয়া ফরম নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে সোমবারে হাজির হন। অফিসের কর্মকর্তাকে কাগজটি দেখানোর পর প্রতারণার বিষয়টি সামনে আসে। একটি সঙ্গবদ্ধ প্রতারকচক্র করছে বলে জানা গেছে।

শোমসপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শোমসপুর গ্রামে বাক প্রতিবন্ধি তানজিলার মা আরিফার সাথে কথা বলে জানা গেছে, শনিবার তখন দুপুর। এ সময় তিনি বাড়ির বৈঠক খানায় দরজির কাজ করছিলেন। দুইজন লোক এসে নিজেদের উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পরিচয় দেন। প্রতিবন্ধি মেয়ের বাবা প্রবাসে থাকেন, এ কারনে সৌদি আরবের একটি সংস্থা তার প্রতিবািন্ধ মেয়ের নামে ২৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে বলে জানায়। এ টাকা পাওয়ার জন্য ৬ হাজার টাকা সঞ্চয় রাখতে হবে। এক পর্যায়ে প্রতিবন্ধি মেয়ের কথা ভেবে প্রতারকদের দাবি করা টাকা দিয়ে দেন। প্রতারকরা তাকে একখানা সবুজ কাগজের প্রতিবন্ধি মেয়ের নাম ঠিকানা লিখে দিয়ে যায়।

এ ঘটনার পরে নিজের মনে সন্দেহ হলে তিনি উপজেলা সমাজ সেবা অফিসে যান। প্রতারণার বিষটি নিশ্চিত হন।

প্রতারণার শিকার আরিফা খাতুন আরও জানান, তার কাছে আসা প্রতারকরা দুইজন ছিলেন। যিনি অফিসার হিসেবে পরিচয় নিয়েছেন তার বাম হাত কাটা। তাদের গলায় অনেক গুলো পরিচয় পত্র ঝুলানো ছিলো। তিনি প্রতাকরাদের আটক ও বিচারের দাবি করেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, ডিজিটাল প্রতারনা ঠেকানো সম্ভব। কিন্তু এ্যানালক প্রতারণা ঠেকানো কঠিন। তার কাছে বিষয়টি স্পষ্ট হওয়ার পর তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সর্তক করেছেন। খোকসার পদ্মা নদীর তীরের গ্রাম গুলো থেকে এ্যানালক প্রতারণার দুই একটি ঘটনা ঘটছে। তবে পাশের উপজেলাতে আরো বেশী প্রতারণার ঘটনা ঘটছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় তার ভাষণ বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন ও অনলাইন লাইভ সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নুরে এলাহি মিনা এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ ভয়াল ২৫ মার্চ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। মধ্যরাতে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য ল্েয রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

বাঙালির স্বাধীনতার আকাক্সক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিনগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট।

এ অভিযানের নির্দেশনামা তৈরি করেন পাকিস্তানের দুই সামরিক কর্মকর্তা মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলী। নির্দেশনামার কোনো লিখিত নথি রাখা হয়নি। গণহত্যার সেই পুরো নির্দেশ মুখে মুখে ফরমেশন কমান্ডার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়।

অনেক পরে, ২০১২ সালে, মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ‘এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি’ নামে আত্মজীবনী প্রকাশ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিডঁ প্রেস প্রকাশিত সেই আত্মজীবনীতে প্রথমবারের মতো অপারেশন সার্চলাইট সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়।

এর আগে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা বাস্তবায়নের সব পদপে চূড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে।

বঙ্গবন্ধুর এ আহ্বানে সাড়া দিয়ে বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের ল্েয জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলে আজ রাতে ১ মিনিট সারাদেশে প্রতীকী ‘বø্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

দিবসটি উপলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...