মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 359

রাতের আঁধারে বিক্রি হচ্ছে পদ্মার তীরবর্তী ফসলি জমির মাটি

0

কুমারখালী প্রতিনিধি

দিনে উপজেলা প্রশাসনের অভিযানের ভয়, তাই রাতের আঁধারে নির্বিঘেœ পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের ছোট মাজগ্রাম ও কল্যাণপুর এলাকার চর এলাকায় রাতভর চলছে মাটি বিক্রির মহোৎসব।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে দিনেই মাটির কেটে বিক্রি করা হতো। কিন্তু প্রশাসন অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ায় এখন সন্ধ্যার থেকে সারারাত চলছে মাটি কাটা ও বিক্রির কারবার। দুটি ভেকু মেশিন দিয়ে প্রতি রাতেই মাটি কাটা হচ্ছে। আর ট্রাক, লড়ি ও লাটাহাম্বা পরিবহনে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটা সহ বিভিন্ন এলাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা বলেন, শিলাইদহ ঘাট এলাকার আলী হোসেন এবং কল্যানপুর এলাকার শাহীন হোসেন মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। স্থানীয়দের ভাষ্য অধিকাংশ মাটি বিভিন্ন ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। অপরদিকে, শিলাইদহ মাজগ্রাম এলাকার জনৈক ইটভাটার মালিক জানান, তারা রাতে কারো কাছ থেকে মাটি কিনছেন না।তাদের প্রয়োজনীয় মাটি দিনেই সংগ্রহ করছেন।

স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদীর তীরবর্তী চরের এই জমিতে কলা, আঁখ, বাদাম, গম, খেসারি, মসুর সহ নানা ধরনের ফসল হয়ে থাকে তবুও একটি অসাধু চক্র জমির মালিকদেরকে অতিরিক্ত অর্থের প্রলোভন ( বিঘা প্রতি ১ ল থেকে ১ ল ২০ হাজার টাকা) দিয়ে মাটি বিক্রিতে উদ্বুদ্ধ করছে।

স্থানীয় একজন শিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সারারাত ধরে মাটি টানতে অনেক গাড়ি যাতায়াত করে। আর মাটিবাহী গাড়ির বিকট শব্দে এলাকার মানুষ ঘুমাতে পারছে না। অনতিবিলম্বে মাটি বিক্রির সাথে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

খোঁজ নিয়ে জানাযায়, সন্ধ্যায় ভেকু নামিয়ে মাটি কাটা হয় এবং ভোরে নদীর তীরের কলাবাগানের মধ্যে কিংবা অন্য কোথাও সরিয়ে নেওয়া হয ভেকু মেশিন।

উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত জানান, শিলাইদহের পদ্মা নদীর তীরের ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার খবর পেয়ে বুধবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু দৌড়ে পালিয়ে যাওার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সময় মতো খবর পেলে আবারও অভিযান পরিচালনা করা হবে এবং মাটি বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুই ভাই দুই দলের প্রার্থী, তবে কেউ নেই প্রচার প্রচারণায়

0

স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ সংসদীয় আসনে পৃথক রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন মামাতো ফুপাত দুই ভাই। প্রথম দিন থেকে তাদের একজন লাঙ্গল মার্কার মাইক প্রচার শুরুর পর প্রচারণা বন্ধ করে দিয়েছেন। অন্য জন মাঠে আসেননি।

খোকসা ও কুমারখারী উপজেলা নিয়ে ৭৮ কুষ্টিয়া -৪ সংসদীয় আসন। এই আসনে আওয়ামী লীগ, একজন স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের ৮ জন বৈধ প্রার্থী হয়েছেন। এদের মধ্যে খোকসা উপজেলা থেকে তিনজন প্রার্থী হয়েছেন। এখানে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক ও একই দলের সাবেক এক এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে পোষ্টার ও মাইক প্রচার করছেন। অধিকাংশ প্রার্থীর প্রচারণা নেই বল্লেই চলে।

জাতীয় পাটির লাঙ্গল মার্কা প্রতীকের মনোনয়ন পেয়েছেন খোকসা উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আইন উদ্দিন। তিনি পাটির দুঃসময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। এবার দলীয় মনোনয়ন পেয়ে গেছেন। প্রথম দিন থেকে মাইক প্রচার শুরু করেন। এখনো এই প্রার্থীর পোষ্টার ছাপেননি। বুধবার সকালে মাইক প্রচার বন্ধ করে দিয়েছেন।

এই নির্বাচনি এলাকায় বাংলাদেশ কংগ্রেস এর ডাব মার্কা প্রতীকের মনোনয়ন পেয়েছেন রাশেদুল ইসলাম। তিনি এখোনো প্রচার প্রচারণা শুরুই করেন নি। আগামী সপ্তাহে প্রচার প্রচারণা শুরু করতে পারেন বলে শোনা যাচ্ছে। উপজেলা সদরে দলটির কোন অফিস খুজে পাওয়া যায়নি। এই প্রার্থী পরিচয় দেন তিনি বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্র কমিটির সদস্য হিসেবে। তার গ্রামের বাড়ি উপজেলার চাঁদট গ্রামে বলে জানা গেছে। তবে তিনি মনোনয়ন ফর্মে নারায়নগঞ্জে স্থায়ী ঠিকানা দেখিয়েছেন।

ন্যাশনাল পিপল্স পার্টির উপজেলা সভাপতি আম মার্কার মনোনয়ন পেয়েছেন শহিদুল ইসলাম। তিনি ইউনয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনের ভোটের অভিজ্ঞাতা নিতে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। আগের নির্বাচন গুলোতে জামানত হারিয়েছেন। তাই প্রচার প্রচারণা শুরু করতে বিলম্ব করছেন।

জাতীয় পাটির প্রার্থী আইন উদ্দিন বুধবার থেকে প্রচার বন্ধ করে দিয়েছেন। এ খবরের সত্যতা জানতে সাথে যোগাযোগের জন্য দিনে অনেকবার চেষ্টা করা হয়। অবশেষে বুধবার সন্ধায় তার ওষুধের দোকানে গিয়ে তার সাথে কথা বলা হয়। তিনি বলেন, কৌশলগত কারণেই প্রচারনা বন্ধ রেখেছেন। তবে শেষর দিকে গিয়ে আবার প্রচারণা চালাবেন।

তিনি আরও জানান, মাঠের রাজনীতিতে যাই হোক তিনি ব্যালোটে থাকছেন। তার মামাত ভাই অন্যদলের প্রার্থী হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, সে তার মত রাজনীতি করে, এটা তার অধিকার। তবে তিনি নৌকা বা স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কার সাথে যাচ্ছেন না বলেও নিশ্চিত করেন।

বাংলাদেশ কংগ্রেস এর ডাব মার্কা প্রতীকের প্রার্থী রাশেদুল ইসলাম বলেন, আগামী সপ্তাহে প্রথম থেকে তিনি প্রচারনা শুরু করবেন। জাতীয় পাটির প্রার্থী তার ফুপাত ভাই। তারা দুই ভাই দেশের দুটি নিবন্ধিত দল থেকে মনোনয়ন পাওয়া টা বড় বিষয় বলেও মন্তব্য করেন। তবে দু’জনের রাজনৈতিক নীতি আদর্শের ভিন্নতা রয়েছে বলেও মত প্রকাশ করেন।

ন্যাশনাল পিপল্স পার্টির আম মার্কা প্রতিকের প্রার্থী শহিদুল ইসলাম বলেন, আগের নির্বাচন গুলোতে তার টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ ছিল। পাটি পোষ্টার পাঠাতে বিলম্ব হওয়ায় তিনি স্থানীয় ভাবে কিছু পোষ্টার ছাপিয়েছেন। বুধবার থেকে প্রচারণা শুরু করেছেন বলে দাবি করেন। পার্টি অফিস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাদের পার্টি নতুন। এখনো অফিস নেওয়া হয়নি। তবে অচিরেই উপজেলা সদরে অফিস নেওয়া হবে।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ এর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার প্রধান নির্বাচনী এজেন্ট কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাব মাহামুদ বলেন, তারা এলাকার উন্নয়নে গতি ফেরানোর জন্য প্রার্থী দিয়েছেন। প্রচার প্রচারণায় তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌকার প্রার্থী বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জ, তার প্রধান এজেন্ট কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান অরুনকে ফোনে পাওয়া যায়নি। তবে তাদের প্রতিনিধি ও খোকসা উপজেলা আওযামী লীগের সভপতি বাবুল আখতার বলেন, ভোট যুদ্ধের প্রচার প্রচারণায় তাদের বেগ পেতে হচ্ছে না। শেখ হাসিনার ধারাবাহিক উন্ননের জোয়ারে তারা অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে। তবে বিরুধীরা অচিরেই আস্তা কুড়েতে যাবেন।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলা ও ভাংচুর, নৌকার সমর্থক কারাগারে

0
ভাংচুৃর করা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গাড়ি

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া – ৪ ( কুমারখালী – খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ সদস্য আব্দুর রউফের সমর্থক ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর এক রাতে পৃথক পৃথক স্থানে তিনটি হামলার ঘটনা ঘটেছে।

গত বুধবার রাত ৭ টায় কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুর করা হয়, রাত ৯ টার দিকে কয়া ইউনিয়নের কয়া বাজারে নির্বাচনী কার্যালয়ে ভাংচুর এবং রাত ১১ টার দিকে যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া মোড়ে একই প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও পোষ্টার ছেড়ার ঘটনা ঘটেছে।

অপরদিকে রাত সোয়া আটটার দিকে নন্দলালপুরে গাড়ি ভাংচুরের ঘটনায় নৌকার সমর্থক এক ইউপি সদস্যকে একদিনের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন নির্বাচনী এলাকায় আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডপ্রাপ্তের নাম শরিফুল ইসলাম। তিনি নন্দলালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় নন্দলালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপল্েয সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা চলছিল। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ সভাপতি জাহিদ হোসেন জাফর, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান। এছাড়াও ডজন খানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা মঞ্চে ছিলেন।

এ সময় প্রতিপক্ষের সমর্থক শরিফুল ইসলামসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে পালানোর চেষ্টা করে। উপস্থিত জনতা শরিফুল ইসলামকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান জানান, উৎসবমূখর ভোট করতে দল থেকে স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত করেছে। তাঁর আসনে স্বতন্ত্র প্রার্থী জনপ্রিয় ও যোগ্য হওয়ায় তিনি ট্রাক মার্কায় ভোট করছেন। গত বুধবার সন্ধায় সভা চলাকালে তাঁর গাড়িতে ভাংচুর করেছে নৌকা প্রার্থীর ক্যাডার বাহিনী।

স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ বলেন, নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন। জনগণ তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেজন্য ওই প্রার্থী ও তাঁর সমর্থকরা নিয়মিত আমার লোকদের ওপর হামলা ও ভয়ভীতি দিয়ে আসছেন। তিনি আরো বলেন, এক রাতেই তিনটি স্থানে হামলা চালিয়েছেন প্রতিপরা।

অভিযোগ অস্বীকার করে নৌকা প্রার্থী সেলিম আলতাফ জর্জ জানান, দলীয় মনোয়ন না পেলেই আব্দুর রউফ স্বতন্ত্র দাঁড়িয়ে যান। জনগণ স্বতন্ত্র প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে। সেজন্য নিজেরাই ভাংচুর করে অন্যদের দোষারোপ করছেন।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মাহবুবুল হক জানান, স্বতন্ত্র প্রার্থীর সভা চলাকালীন কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি গাড়ি ভাংচুর করেছে। একজনকে একদিনের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কয়ার ঘটনায় খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেকোনো ঘটনায় অভিযোগ পেলেই তদন্ত টিম কাজ করছে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রুঁখে দিতে এবং ভোটের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

ঢাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন, মা-শিশুসহ নিহত ৪

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ডাকা হরতালের মধ্যে নেত্রকোণা থেকে এসে ঢাকায় ঢোকার পথে এবার অগ্নি সন্ত্রাসের শিকার হয়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস।

মঙ্গলবার ভোর ৫টার দিকে তেজগাঁও স্টেশনে এ ঘটনায় পুড়ে গেছে ট্রেনটির তিনটি বগি। একটি বগি থেকে উদ্ধার করা হয়েছে এক মা, তার শিশু সন্তানসহ চারজনের লাশ।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের ওসি শাজাহান সিকদার বলেন, ভোর ৫টার দিকে ট্রেনটি তেজগাঁও স্টেশন অতিক্রম করার সময় তিনটি বগিতে আগুন দেয় সন্ত্রাসীরা। ৫টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পুলিশ প্রটেকশনে আগুন নেভায়। একটি বগি থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

যাত্রীদের বরাত দিয়ে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ট্রেনটি খিলেেত এলে যাত্রীরা বগিতে আগুন দেখতে পান। তারা চিৎকার শুরু করলে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে কাজ শুরু করে।

নিহত চারজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে।

নিহতরা হলেন- নদিরা আক্তার পপি (৩৫), তার ৩ বছরের ছেলে ইয়ামিন এবং আক্তার (৪০)। অজ্ঞাত পরিচয় এক পুরুষের লাশ মর্গে রয়েছে।

রেলওয়ে পুলিশের ঢাকা অঞ্চলের সুপার আনোয়ার হোসেন বলেন, তারা এ ঘটনাকে ‘রাজনৈতিক নাশকতা’ হিসেবেই সন্দেহ করছেন।

তিনি জানান, ট্রেনের দুই বগির সংযোগস্থলে প্রথমে আগুন দেখতে পান রেলওয়ে স্টাফরা। তারা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি দুটি কোচে।
এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলে অনেকে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন। আবার ভোরের ঘুম ঘুম পরিবেশে অনেকে শুরুতে বুঝতেই পারেননি কী ঘটতে যাচ্ছে।

ওই সময় ট্রেন থেকে নামতে গিয়েও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে মাথায় আঘাত পাওয়া একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওই ব্যক্তির নাম নুরুল হক ওরফে আব্দুল কাদের (৫৩)। নেত্রকোনার কেন্দুয়ায় তার বাড়ি। ঢাকায় তিনি হামীম গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের পরিবহন শাখায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত।

এর আগে গত ১৩ ডিসেম্বর ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে লাইন কেটে ফেলায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত ও কয়েকজন আহত হন।

কুষ্টিয়া সদর আসনের আঃ লীগ প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফের বিরুদ্ধে প্রশাসন ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে সাধারন ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু।

মঙ্গলবার বিকালে আড়ুয়াপাড়ার বাসায় জরুরী সংবাদ সম্মেলন ডেকে তিনি হানিফ ও দলীয় লোকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। তনু প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগও করেছেন। এ সময় তার বাবা আওয়ামী লীগের প্রবীন নেতা ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তনু অভিযোগে করে বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী। আমার বাবা আনোয়ার আলী দীর্ঘদিন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন। আমাদের পরিবার দীর্ঘকাল ধরে আওয়ামী লীগ পরিবার হিসেবে সবার কাছে স্বীকৃত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় আশ্বস্ত হয়ে অবাধ সুষ্ঠু ও নিরপে নির্বাচনের আশায় কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হয়েছি। নির্বাচনী ্রপচারনা শুরুর পর থেকে আমার কর্মীদের বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার হাটশ হরিপুরে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডলের নেতৃত্বে আমার কর্মী মুকুল, সোহেল, ও খালিদকে বিনা উস্কানীতে বেধড়ক মারপিট করে এবং তাদের হাতে টাকা ধরিয়ে দিয়ে নাটক সাজিয়ে পুলিশের সোর্পদ করে। আমার মহিলা কর্মিরা হরিপুরে গেলে মিলন মন্ডল তাদেরকে ধাওয়া করছে, খারাপ ব্যবহার করে।

তিনি অভিযোগ করে বলেন, আমার গোটা নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ দলীয় প্রার্থীর ক্যাডাররা এই ধরনের হামলা এবং মামলার হুমকি প্রদান করে চলেছে। এই ভাবে চলতে থাকলে সুষ্ঠু ও নিরপে নির্বাচন করা সম্ভব নয়। আমার প্রতিদ্ব›দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। সাধারণ জনগন আমার সাথে রয়েছে।

তনু বলেন, সাংবাদিকদের মাধ্যমে নির্বাচনী এলাকার মানুষদের জানাতে চায় আপনারা ভয় করবেন না। সুষ্ঠু এবং নিরপে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। জেলা রিটার্নিং অফিসারকে বিষয়টি অবগত করা হয়েছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তুন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার বাবা প্রবীন আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী বলেন, ‘পুলিশ ও সন্ত্রাসী বাহিনী সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তারা নানা রকম মিথ্যা গল্প ও নাটক সাজিয়ে ভোটার ও কর্মিদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। সদরে সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ নেই বলেও দাবি করেন তিনি।

এছাড়া তিনি বলেন, হানিফ রাজনীতি করে এ পর্যন্ত আসেনি, আত্মীয়তার সুবাদে সে আজ এই অবস্থানে এসেছে। তাই যে কোন মুল্যে জয়ী হতে চান। জনগন সেটা ভালে ভাবে নিচ্ছে না।

ঝিনাইদহের হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় হরতালের সমর্থনে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর শহরে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের নির্দেশনায় শহরের আরাপপুর এলাকায় মিছিল করে বিএনপি। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস মিছিলের নেতৃত্ব দেন। মিছিলকারীরা নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে তফসিল বাতিলের দাবী জানান।

এদিকে জেলার কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা আব্দুল হামিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদনি করে বাজারে গিয়ে শেষ হয়। মিছিল থেকে হরতাল সফল করার জন্য কালীগঞ্জ বাসির প্রতি আহবান জানানো হয়।

কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকায় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন খোকন ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ লিয়াকত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চত করা হয়। এদিকে সোমবার রাতে ঝিনাইদহ শহরের আজাদ রেষ্ট হাউস এলাকায় মশাল নিয়ে বোভ মিছিল করার সময় পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। পুলিশ রাস্তার উপর থেকে জ¦লন্ত মশাল অপসারণ করে।

এইচএসসি পরীক্ষার সিলেবাস জানালো বোর্ড

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি (সিলেবাস), পরীার সময় ও নম্বর জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে সকল বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

করোনাভাইরাস মহামারির কারণে টানা কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের পর অবশেষে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানালো বোর্ড। এর আগে চাঁদপুরে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে একই তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে কিছুটা পুনর্বিন্যাসকৃত (সংপ্তি) সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ করা হবে। তবে ১০০ নম্বর ও পূর্ণাঙ্গ সময়ের জন্য প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।

ফখরুলের ৯ মামলার জামিন আবেদন গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৮ অক্টোরব বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা ৯ মামলায় নিন্ম আদালতে জামিন আবেদন আইন অনুসারে গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার মির্জা ফখরুলের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ৯টির মধ্যে পল্টন থানার ছয়টি এবং রমনা থানার তিনটি মামলা রয়েছে।

রিটের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন।

আইনজীবী সগীর হোসেন জানান, সিএমএম আদালতে ১০ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে রিট আবেদন করা হয়। কিন্তু আদালত আবেদনগুলো গ্রহণ করেননি। এ কারণে জামিন আবেদনগুলো গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট করা হয়েছিলো। এর মধ্যে এক মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাই বাকি নয় মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন আইন অনুসারে গ্রহণ করে নিষ্পত্তি করতে সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছেন।
গত ১৩ ডিসেম্বর সিএমএম আদালতে মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেছিলেন, মির্জা ফখরুলের পে পল্টন থানার সাতটি ও রমনা থানার চারটিসহ মোট ১১টি মামলায় প্রডাকশন ওয়ারেন্টসহ (হাজিরা পরোয়ানা) জামিন আবেদন করি। একইভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পে নয়টি ও দলটির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপনের পে সাতটি মামলায় জামিন আবেদন করি। এসব আবেদন বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ও শফি উদ্দিনের আদালতে শুনানির জন্য আসে। তবে তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করার আগে এসব মামলায় জামিন শুনানিতে অপারগতা প্রকাশ করে আবেদনগুলো নথিভুক্ত রাখেন আদালত।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ আরও বলেন, আমরা আদালতকে বলেছি তারা বাইরে থাকলে উচ্চ আদালত বা নিন্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করার সুযোগ ছিল। এখন কারাগারে থাকায় তাদের সেই সুযোগ থেকে কেন বঞ্চিত করা হবে? আমরা আশঙ্কা করছি, একটি মামলায় জামিন হলে অপর মামলাগুলোতে ধাপে ধাপে গ্রেপ্তার দেখিয়ে কারাবাসকে প্রলম্বিত করতে পুলিশ এ কৌশল নিয়েছে। বিষয়টি নিয়ে প্রতিকারের জন্য আমরা উচ্চ আদালতে যাব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিনই প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় রাত ৮টার দিকে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার জামিন আবেদন উচ্চ আদালতে বিচারাধীন।

ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার যাবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

সোমবার এ সংক্রান্ত নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব আতিয়ার রহমান।

এতে বলা হয়েছে, নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া এবং ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা পর্যায়ে ও জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় হতে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। এ ল্েয পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কর্তৃপরে সঙ্গে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিভাগ/আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনী দ্রব্যাদি পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হবে।

বিভাগ/আঞ্চলিক পর্যায় হতে জেলা সভায় এবং জেলা পর্যায় হতে উপজেলা পর্যায়ে দ্রব্যাদি পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তা পরিকল্পনা নিতে হবে।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশনাররাও গণমাধ্যমকে বলেছেন, দুর্গম এলাকাগুলোয় আগের দিন ব্যালট পেপার পৌঁছানো হবে। যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে পাঠানো হবে।

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে তিন লাখ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে এক মাসের ব্যবধানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে তিন লাখের বেশি। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে তিন লাখ ৬০ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে। অপারেটররা বলছে, মূল্যস্ফীতির কারণে কমছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ২০ হাজার এবং অক্টোবরে এসে তিন লাখ ৬০ হাজার গ্রাহক কমেছে মোবাইল ফোন অপারেটরদের।

বিটিআরসির হিসাব বলছে, ২০২৩ সালের অক্টোবরে দেশের মোবাইল ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজার।

সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার। আর আগস্টে ছিল ১১ কোটি ৯৭ লাখ ৯০ হাজার। অক্টোবরে দেশে ব্রডব্যান্ড গ্রাহক দাঁড়িয়েছে এক কোটি ২৪ লাখ ৯০ হাজারে। তিন মাস পর পর হালনাগাদ হওয়া এই হিসাব সেপ্টেম্বরেও একই ছিল।

স্মার্ট বাংলাদেশ গড়তে চায় সরকার। এ ল্েয শিা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতে আনা হচ্ছে নানা পরিবর্তন। অথচ স্মার্ট বাংলাদেশের ভিত্তি ইন্টারনেট হলেও কমছে মোবাইল ডাটার ব্যবহার।

অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার জানান, সব পণ্যে মূল্যস্ফীতির প্রভাব এটি। সব প্রয়োজন মিটিয়ে ইন্টারনেটের পেছনে ব্যয় করতে পারছে না অনেকেই।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদুল আলম জানান, বছরের শেষ দিকে ইন্টারনেট ব্যবহারকারী কমে যাওয়া স্বাভাবিক। আগামী মাস থেকে বা ফেব্রæয়ারি থেকেই ব্যবহারকারী আবার বাড়বে বলে আশা করা যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...