মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 369

মির্জা ফখরুলের জামিন শুনানি পেছালো

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পিছিয়েছে আদালত। আগামী বুধবার ফের জামিন শুনানির দিন ধার্য করেছেন বিচারক।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আদালতে প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ জন্য জামিন শুনানি পেছানোর আবেদন করা হয়। তখন ফখরুল ইসলামের আইনজীবীরা এর বিরোধিতা করেন। আদালত উভয় পরে বক্তব্য শুনে জামিন শুনানির নতুন দিন ধার্য করেন।

গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য সোমবার (২০ নভেম্বর) দিন ধার্য করেছিলেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংর্ষের ঘটনা ঘটে। এ সময় দুষ্কৃতিকারীরা প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিপে করে। এ ঘটনায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা ফখরুল। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চুরি হওয়া ৩৮টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ থেকে চুরি হওয়া ৩৮টি মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রায় ২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ও টাকা বুঝে দেয় পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, জেলার ৬ থানা এলাকায় বিভিন্ন সময় মোবাইল হারিয়ে ও চুরি হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়। থানায় জিডি হওয়ার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের জিডির তদন্ত শুরু করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই ইখলাছুর রহমান ও এস আই খালিদ হাসান তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৮ টি মোবাইল উদ্ধার করে।

এছাড়াও ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)’র মাধ্যমে ঝিনাইদহের ১৩ জন গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৯৪ হাজার ১৫ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। পরে তাদের শনাক্ত করে উদ্ধার করা হয় খোয়া যাওয়া টাকা। উদ্ধার হওয়া সেই টাকা ১৩ জন মালিকের কাছে বুঝে দেওয়া হয়।

এসময় পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ডিবি ওসি জুয়েল ইসলাম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই ইখলাছুর রহমান, এস আই খালিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার পরতনের একদফা আন্দোলন ও দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শেষে আবার নতুন করে দুই দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। ষষ্ঠ দফায় আগামী বুধ ও বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে তারা।

সোমবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষনা দেন।

রিজভী বলেন, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।

সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বাতিল চেয়ে রবিবার থেকে দু’দিনের হরতাল পালন করে দলটি।

শৈলকুপায় মোটরসাইকেল আরোহী নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বালি বোঝায় ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (২৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মটরসাইকেলে থাকা মোস্তফা কামাল ও পল্লব বিশ^াস নামে দুইজন আহত হয়েছেন।

সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী যশোর জেলা সদরের পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

প্রত্যদর্শীরা জানান, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর তিন কর্মচারী মোটর সাইকেল যোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় তারা রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত দুই জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর কর্মচারী বলে জানা গেছে।

শৈলকুপা থানার ওসি ঠাকুরদাস মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ঝিনাইদহে মাটিকাটা যন্ত্রের চালকের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলায় মাটিকাটা যন্ত্রের (এস্কেভেটর) চেইন কেটে গিয়ে সবুজ কাজী (২৫) নামে এক চালক নিহত হয়েছে।

রবিবার সকালে ফাইভ স্টার ইটভাটা থেকে ওই চালাক সবুজ কাজীর লাশ উদ্ধার করা হয়। নিহত চালক পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের দুলু কাজীর ছেলে।

নিহত’র ভাই সোহাগ কাজী জানায়, রাত ১১ টার দিকে এক্সেভেটর দিয়ে মাটি কাটছিলো তার ভাই সবুজ কাজী। মেশিনের চেইন ছিঁড়ে গেলে ডান পাশের জানালা দিয়ে চাকা দেখার চেষ্টা করছিলো সবুজ। এ সময় এস্কেভেটরের বাকেটের বুম এসে মাথায় লেগে ঘটনাস্থলেই মারা যায় সে।

ফাইভ স্টার ইটভাটার ম্যানেজার মাহফুজুর রহমান জানান, বড় ভাই অসুস্থ থাকার কারণে ছোট ভাই এস্কেভেটর চালাচ্ছিলেন। মধ্যরাতে মাটি কাটার সময় চেইন কেটে বাকেটের বুম মাথায় লেগে মারা যায়। আঘাতে মাথা থেতলে যায়।

স্থানীয় কালীচরণপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বর মিজানুর রহমান মিজু জানান, এটা দুর্ঘটনা না অন্য কিছু তা নিয়ে আমরা পুরোপুরি জানতে পারিনি। তবে মনে হচ্ছে মাটি কাটার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটা দুর্ঘটনা। তারপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কুষ্টিয়ায় বাস উল্টে ২০ যাত্রী আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুরের ৮ মাইলে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৮মাইলে এই যাত্রী বোঝাই বাস দুর্ঘটনা ঘটে।

প্রত্যদর্শী সূত্র জানাগেছে, ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ একটি বাস মিরপুরের ৮মাইল নামক স্থানে পৌঁছালে হঠাৎ করেই বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা ২০ যাত্রীর সবাই আহত হন। যাত্রীদের মধ্যে গুরুতর আহত দুইজনকে কুষ্টিয়া সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বাস উল্টে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীতে দুই বাসে আগুন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

৫০ মিনিটের ব্যবধানে রাজধানীর গুলিস্তান ও আগারগাঁও তালতলা এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যায় সাতটার একটু আগে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার গুলিস্তানের টোল প্লাজার সামনে রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, আগারগাঁওয়ের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে ৬টা ৫০ মিনিটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাতেনাতে এক কিশোরকে আটক করা হয়েছে। বাসের কোনো যাত্রী ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সব মিলিয়ে গত ২৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট ১২৬টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে আগুন দেওয়া হয়েছে ৮৪টি যানবাহনে।

ধান মাড়াই

0
রোপা আমন ধান মাড়াই নিয়ে ব্যস্ত কৃষক। তবে ফলন কম হয়েছে।

আমন ধান মাড়াই চলছে। তবে ফলন নিয়ে খুশি নয় কৃষক। ধান পাকার আগে পোকা আক্রম করে ধানের শীষ কেটে দেয়। ফলে প্রতিটি জমির ধানে চিটার পরিমান বেড়ে যায়। আর এতেই ধানের ফলন কমে গেছে। ধান মাড়াইয়ের ছবি গুলো কুষ্টিয়ার খোকসার মালিগ্রাম থেকে ধারণ করা।

রোপা আমন ধান মাড়াই নিয়ে ব্যস্ত কৃষক।
আমন ধান মাড়াই নিয়ে ব্যস্ত কৃষক।
ধান মাড়াই নিয়ে ব্যস্ত কৃষক।

তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম তুললেন ১৩ প্রার্থী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। প্রথম দিন দুপুর ১২টা পর্যন্ত তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ১৩ জন প্রার্থী।

শনিবার সকাল ১১টা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ গণমাধ্যমকে জানান, সকাল থেকে ১৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাাৎকার শুরু হবে।

প্রথম দিন দুপুর ১২টা পর্যন্ত তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন টাঙ্গাইল সদর-৫ আসনে শরীফুজ্জামান খান, টাঙ্গাইল-২ আসনে মাহবুবুর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনে শহীদুল ইসলাম, সাতীরা-৪ আসনে আসলাম আল মেহেদী, গাজীপুর-১ আসনে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, বগুড়া-৩ আসনে আবদুল মোতালিব, কুষ্টিয়া-১ আসনে আবদুল খালেক সরকার, খুলনা-৪ আসনে অবসরপ্রাপ্ত মেজর ডা. শেখ হাবিবুর রহমান, দিনাজপুর-৬ আসনে মোফাজ্জল হোসেন, শৈলক‚পা-১ (ঝিনাইদহ) আসনে কে এ জাহাঙ্গীর মাজমাদার, নাটোর-২ আসনে মজনু মিয়া, শেরপুর-১ আসনে ফারুক হোসেন, ঢাকা-৮ আসনে এস এম আকাশ।

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে (৩৩ তোপখানা রোড, মেহেরব প্লাজা ১৬ তলা) পাঁচ হাজার টাকা পে অর্ডার/নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

ইসিতে জাতীয় পাটির পাল্টাপাল্টি চিঠি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের মধ্যে দ্ব›দ্ব চলমান। এখন সেই দ্ব›দ্ব নির্বাচন কমিশনে গিয়ে গড়াল।

শনিবার জিএম কাদের ও রওশন এরশাদ ইসিতে পৃথক চিঠি দিয়েছেন। এ চিঠিতে কার সইয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হবে, লাঙ্গল প্রতীকের মালিক কে হবেন এবং জাপা মহাজোটের অংশ হয়ে নির্বাচন করবে জানিয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের অংশ হয়ে নির্বাচন করবে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দেন বেগম রওশন এরশাদ।

চিঠিতে রওশন এরশাদ জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারও চতুর্থবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা হবে শুধু নির্বাচনী জোট। নির্বাচনকালীন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন।

চিঠিতে তিনি আরও জানান, এই নির্বচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক ‘লাঙ্গল’ কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

একই দিন সিইসিকে লেখা আরেকটি চিঠিতে জাতীয় পার্টির ভোটে আসার বিষয়টি জানানো হয়েছে। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সই করা চিঠিটি ই-মেইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বরাবর পাঠানো হয়।

চিঠিতে চুন্নু উল্লেখ করেন, গত বৃহস্পতিবার ইসির উপসচিব মাহবুব আলম শাহ স্বারিত একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, জাতীয় পার্টির (নিবন্ধন নং-১২) প থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের েেত্র আরওপিও অনুযায়ী সংসদ সদস্য পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির মতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...