মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 373

খোকসায় আগ্নেয় অস্ত্রসহ ১০ মামলার পালাতক আসামী আটক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একটি দেশী তৈরী আগ্নেয় অস্ত্র ও ২ রাউন্ড কর্তুজসহ ১০ মামলার পালাতক আসামীকে থানা পুলিশ আটক করেছে।

শনিবার দিনগত রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রাম থেকে ১০ মামলার পলাতক আসামী ইদ্রিস আলীকে আটক করা হয়। সে ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রাম থেকে নির্বাচিত মেম্বর হ্য়াদার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পালাতক আসামী ইদ্রিস আলীকে গেফেতার করতে দেবীনগর গ্রামে অভিযান চালায়। এসময় ইদ্রিস আলীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাসী করে একটি দেশী তৈরী ছক্কা নামের আগ্নেয় অস্ত্র ও দুই রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করে। রবিবার আটক যুবককে অস্ত্র আইনে আদালতে পাঠানো হয়েছে।

গত ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর থেকে ওসমানপুর ইউনিয়ন জুড়ে অস্ত্রবাজরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আধিপত্য বিস্তারের যুদ্ধে নেমেছে। দেড় বছর শুধু ওসমানপুর ইউনিয়নের দেবিনগর, খানপুর, কলপাড়াসহ কয়েকটি গ্রামের ৫ শতাধিক পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

ওসমানপুর ইউনিয়ন পরিষদের একাধিক মেম্বর নাম প্রকাশ না করার শর্তে জানান, অস্ত্রবাজদের দাপটে সন্ধ্যা হলে তারা নিজেরাই রাস্তায় যেতে ভয় পান। অস্ত্রবাদের দৌরত্ব দিনদিন বেড়েই চলেছে। তারাও স্বীকার করেন, গ্রামের কয়েকশ সাধারন মানুষ নিরাপত্তার জন্য নদী পাড় হয়ে থানা সদরে আশ্রয় নিয়েছেন।

আটক ইদ্রিও আলীর বাবা হায়দার আলরি সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে কল করা হয় সেটি বন্ধ পাওয়া যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, আটক ইদ্রিস আলীর নামে ডাকাতির প্রস্তুতি, বিষ্ফোরক আইনের একাধিক মামলা সহ নিয়মিত ১০টি মামলা রয়েছে। পুলিশ তাকে অভিযান চালিয়ে আটক করে। তার নামে এবাওে আগ্নেয় অস্ত্র আইনে মামলা হয়েছে।

লঙ্কান ক্রিকেটে নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তেেপর কারণে তাৎণিক সিদ্ধান্তে লঙ্কান ক্রিকেটে নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বলেছে, আইসিসি বোর্ড আজ বৈঠকে বসে ঠিক করেছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট একটি সদস্য হিসেবে তার প্রতিশ্রæতির গুরুতর লঙ্ঘন করছে। বিশেষ করে, স্বায়ত্তশাসিতভাবে তার বিষয়গুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং শাসন, প্রবিধান এবং প্রশাসনে কোনও সরকারি হস্তপে নেই তা নিশ্চিত করতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট।

যার ফলশ্রæতিতে লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তারা আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার শর্তগুলো আইসিসির বোর্ড সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে যথাসময়ে জানাবে।

এর আগে বিশ্বকাপে ভরাডুবির কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সকল সদস্যকে বরখাস্ত করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাদের পুনরায় স্বপদে পুর্নবহাল করেছিলেন লঙ্কান আদালত।

তবে দুইদিন পর সংসদে সরকারি দল ও বিরোধী দলের সর্বসম্মতিক্রমে বোর্ড সদস্যদের বরখাস্ত করার প্রস্তাব পাস করায়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ‘দুর্নীতিগ্রস্থ এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড) ম্যানেজমেন্ট প্রত্যাহার’ নামে একটি বিল উত্থাপন করেন প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। পরে উত্থাপন করা বিলে সম্মতি প্রদান করেন সরকারদলীয় নেতা নিমাল সিরিপালা ডি সিলভা। এরপর চূড়ান্ত প্রস্তাব পাস হয়।

পরে এ বিষয়ে প্রেমাদাসা জানান, জনগণকে ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পর্যায়ে দুর্নীতি বিষয়ে সচেতন করা এবং লঙ্কান ক্রিকেটকে দুর্নীতিবাজদের কবল থেকে রা করাই এই প্রস্তাবের ল্য। আবেগী ভক্তদের জন্য খেলাকে বাঁচাতে সম্মিলিত পদপে নেওয়া প্রয়োজন বলে মনে করেন প্রেমাদাসা।

বিশ্বকাপে লঙ্কান ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের কারণে বোর্ডের কর্তাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। পরে সমালোচনার মুখে পড়ে সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ান মোহন ডি সিলভা। এর পরেই দিনই বোর্ডের সবাইকে পদত্যাগে বাধ্য করেন রোশান রানাসিংহে।

রাজবাড়ী জেলা মহিলা ফুটবল একাদশ ৩ গোলে জয়ী

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নারী ফুটবল দলে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় ৩-০ গোলের ব্যবধঅনে রাজবাড়ী নারী ফুটবল একাদশ জয়ী হয়েছে।

শুক্রবার বিকালে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করে রাজবাড়ী জেলা মহিলা ফুটবল একাদশ ও ঝিনাইদহ জেলা মহিলা ফুটবল একাদশ। নির্দ্ধারিত সময়ে রাজবাড়ী জেলা মহিলা ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে ঝিনাইদহ মহিলা ফুটবল একাদশকে পরাজিত করে।

সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ একাদশের পূজা বিশ্বাস। সেরা গোলদাতা রাজবাড়ী একাদশের জিমি খাতুন ও সেরা গোল রক্ষক নির্বাচিত হয়েছেন একই দলের মারিয়া খাতুন।

খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। সভাপতিত্ব করেন বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জমির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম বাবল, সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থান সাধারণ সম্পাদক আইন উদ্দিন, খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিমুলিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদেও সকল সদস্য।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার বলেন, মাদক মুক্ত সমাজ গঠনে ক্রীড়া অনুশীলনের বিকল্প নেই। বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ব্যডুক্রমি ফুট ম্যাচের আয়োজন এলাকার যুব সমাজকে অনুপ্রাণিত করবে।

খেলাটি পরিচালনা করেন করেন শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল আজিজ।

নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার: কাদের সিদ্দিকী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, কেউ কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবেন না। কিন্তু নির্বাচনের সময় নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার।

শুক্রবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আগামী নির্বাচনে কে এলো আর কে এলো না সেটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় জনগণ শান্তিপূর্ণভাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারছে কিনা! সেটা সরকার আর নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিএনপি শুধু শুধু তত্ত্বাবধায়ক সরকারে দাবিতে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা ২৮ অক্টোবর থেকে গাড়িতে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। তারা এখানে হেরে গেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে দেশে এসে অসুস্থ মায়ের সেবা করতে পারছে না সে আবার দেশের সেবা কীভাবে করবে!

কালিহাতী উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আরও ছিলে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার প্রমুখ।

ইউরেনিয়ামের প্রথম ধাপের শেষ চালান রূপপুরে পৌঁছেছে

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

কঠোর নিরাপত্তায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম পর্যায়ের শেষ চালান পাবনার রূপপুরে পৌঁছেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়ি বহর প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মকর্তারা তা গ্রহণ করেন বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার।

ইউরেনিয়ামের এই চালান ঢাকা থেকে সড়ক পথে বঙ্গবন্ধু সেতু হয়ে নাটোরের বনপাড়া এবং পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ও দাশুড়িয়া হয়ে রূপপুরে পৌঁছায় বলে তিনি জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে পূর্ববর্তী ছয়টি চালানের মতোই একটি বিশেষ বিমান তেজস্ক্রিয় জ্বালানি নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ওসি অরবিন্দ সরকার বলেন, সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের প্রথম পর্যায়ের শেষ চালান সড়কপথে সকাল ৭টা ৩৫ মিনিটে রূপপুর প্রকল্পে পৌঁছায়। সড়কপথে ইউরেনিয়ামের চালানবাহী গাড়িবহর আসার সময় কিছুণের জন্য সড়কে যান চলাচল বন্ধ ছিল।

২৯ সেপ্টেম্বর প্রথম, ৬ অক্টোবর দ্বিতীয়, ১৩ অক্টোবর তৃতীয়, ২০ অক্টোবর চতুর্থ, ২৭ অক্টোবর পঞ্চম ও ৩ নভেম্বর ষষ্ঠ চালান ঢাকা থেকে সফলভাবে রূপপুরে পৌঁছায় বলে জানান তিনি।

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে মোট সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে প্রাথমিক পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে এক বছর দুই হাজার ৪০০ মেগাওয়াট মতা সম্পন্ন দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদিত হবে।

রাশিয়ার সহযোগিতায় এক লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি হচ্ছে; এই ব্যয়ের ৯০ শতাংশই রাশিয়ার ঋণ হিসেবে পাচ্ছে বাংলাদেশ।

এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে; যা ২০২৫ সালে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

নেতারা আত্মগোপনে থেকে কর্মীদের দিয়ে গাড়ি পোড়াচ্ছেন : তথ্যমন্ত্রী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি নেতারা নিজেরা আত্মগোপনে থেকে কর্মী ও সন্ত্রাসীদের টাকা দিয়ে গাড়ি পোড়ানো, মানুষের ওপর হামলা পরিচালনা করাই তাদের অবরোধ কর্মসূচি। এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ না, সন্ত্রাসী সংগঠনের কাজ বলে মন্তব্য করেছেন তথ্য ও স¤প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সরকার সমস্ত সন্ত্রাসী, দুষ্কৃতকারীকে ধরার জন্য বদ্ধপরিকর। পাশাপাশি জনগণকেও আহবান জানাবো- এরা দেশ, জাতি, সমাজের শত্রæ, মানুষের শত্রæ, এরা হিংস্র হায়েনার চেয়েও খারাপ। তাই এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

শুক্রবার রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আগামী রবিবার থেকে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্য ও স¤প্রচারমন্ত্রী বলেন, দুনিয়ার অন্য কোথাও কেউ হরতাল-অবরোধের নামে গাড়ি-ঘোড়া পোড়ায় না। আমরা যখন বিরোধীদলে ছিলাম কখনো গাড়ি-ঘোড়া পোড়াইনি, বড়জোর রিকশার চাকার বাতাস বের করে দিতাম। তবে বিএনপির অবরোধ কর্মসূচি ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। গতকালও রাস্তায় ট্রাফিক জ্যাম হয়েছে। মানুষ অবরোধ পালন করছে না, বরং ভয়ের ভাবটাও কেটে যাচ্ছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারীর মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এঘটনা ঘটে।

নিহতরা হলো রাজবাড়ী জেলার আসাদ আলী ও মানিকগঞ্জ জেলার এনামুল হোসেন। তারা দুইজনে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর সাব জোনাল অফিসের মিটার রিডার হিসাবে কর্মরত ও কামান্না গ্রামে একটি বাড়ি ভাড়া করে বসবাস করে আসছিলেন।

জানা গেছে, সকালে ভাড়া বাসায় ভিজা কম্বল শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

পল্লী বিদ্যুৎ সমিতির হাটফাজিলপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কামরুজ্জামান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়রা দেখতে পান হাটফাজিলপুর পল্লী বিদ্যুতের মিটার রিডার আসাদ আলী ও এনামুল হোসেন বাসার উঠানে পড়ে আছে। পরে দেখা যায় কম্বল শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা থানা অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাস মন্ডল।

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না বাংলাদেশ: ইনু

0
ছবি সংগৃহীত

মিরপুর প্রতিনিধি

বিদেশি সংস্থাগুলো দন্ডিত অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের পে ওকালতির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তপে করছে। এসব সহ্য করবে না বাংলাদেশ। এসব করে ওই সংস্থাগুলো তাদের মর্যাদা ুন্ন করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।

বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে নতুন চার তলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের এসব বলেন তিনি।

ইনু বলেন, ইসরায়েলের আক্রমণে গাজায় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেটি নিয়ে বিদেশি শক্তি চুপ করে আছে অথচ তারা বাংলাদেশে মানবাধিকার রা নিয়ে হইচই শুরু করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় আন্দোলনের নামে অরাজক পরিস্থিতি তৈরি করে রাষ্ট্রকে বিকল করার চেষ্টা। এটি গণতন্ত্রের রীতিতে পড়ে না। যারা সাংবিধানিক ধারা বানচালের জন্য সহিংস আন্দোলন করছে, তারা দেশের রাজনীতি ও অর্থনীতির মহাতি করছে।

এ সময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম, প্রধান শিক দিলারা জোয়ার্দার উপস্থিত ছিলেন।

সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন: সিইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে জানানো হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সাাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুুতি এবং তপশিলের সম্ভাব্য দিনণ জানাতে বঙ্গভবনে যান সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচন নিয়ে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।

বঙ্গভবন থেকে বেরিয়ে সিইসি বলেন, শিগগির নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। আমরা রাষ্ট্রপতিকে আমাদের সার্বিক প্রস্তুুতি সম্পর্কে জানিয়েছি। উনি শুনেছেন, সন্তুষ্ট হয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, আসন্ন নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপে হবে। এ ব্যাপারে উনার সহযোগিতার প্রয়োজন হলে সে ব্যাপারে উনি আশ্বাস দিয়েছেন।

তিনি আরো জানান, প্রয়োজনে আপনার সহযোগিতা আমরা কামনা করি। রাষ্ট্রপতি আমাদের আশ্বস্ত করেছেন, অবাধ নির্বাচনের স্বার্থে যেকোনো রকমের সহযোগিতা দিতে তিনি প্রস্তুত থাকবেন। গণতান্ত্রিক যে ধারাবাহিকতা, সাংবিধানিক যে ধারাবাহিকতা সেটা যেকোনো মূল্যে অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন।

সিইসি বলেন, আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি, সাংবিধানিকভাবে দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। আমরা সকল রাজনৈতিক দল, সরকার ও জনগণের সহযোগিতা কামনা করে যাচ্ছি। আমরা আশ্বস্ত করেছি, সকলের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে তার আলোকে যথাসময়ে নিষ্কণ্টকভাবে সম্পন্ন করব।

তিনি বলেন, তফসিল ও নির্বাচনের সম্ভাব্য সময়সূচি আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি। যেকোনো মূল্যে ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে। আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। আজকে রাষ্ট্রপতির সঙ্গে সাাৎ করে গেলাম। নিজেদের মধ্যে আলোচনা করে সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করব। আমরা যেটা বলেছি, প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে; এখনও সেই অবস্থানে আছি।

ঝিনাইদহের ৩৯১টি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শুন্য

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় ৩৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকের অভাবে এ সব স্কুলে শিা বাধাগ্রস্থ হচ্ছে। প্রধান শিক্ষকের শুন্যপদে কবে নিয়োগ বা পদায়ন হবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঝিনাইদহের ৬ উপজেলায় মোট সরকারী প্রাইমারি বিদ্যালয়ের সংখ্যা ৯০৭টি। এরমধ্যে ৩৯১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক শুন বিদ্যালয় গুলোর মধ্যে রায়েছে শৈলকূপা উপজেলায় ৮৮টি, সদর উপজেলায় ৬৩, কালীগঞ্জে ৭০, মহেশপুরে ৮১, হরিণাকুন্ডুতে ৫৪ ও কোটচাঁদপুর উপজেলায় ৫৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সহকারী শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব পালন করায় শ্রেণি কাস বিঘিœত হচ্ছে।

শৈলকূপার মডেল প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম বলেন, মাসের পর মাস তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন। অফিসের কাজে বাইরে গেলে অন্য শিক্ষকদের ওপর চাপ পড়ে। এতে শিক্ষকরা যেমন সর্বোচ্চটা দিতে পারেন না, শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

ঝিনাইদহ জেলা প্রথামিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা বলেন, সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদন্নতি দিয়ে প্রধান শিক্ষক করার বিষয়টি পক্রিয়াধীন আছে। এ জন্য কাগজপত্র ঢাকায় মহাপরিচালকের দপ্তরে পাঠাতে বলা হয়েছে। তারপর যাচাই-বাছাইয়ের পর পিএসসিতে যাবে। সেখান থেকে নিয়োগ চূড়ান্ত হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...