মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 374

এক সন্ধ্যায় রাজধানীতে ৩ বাসে আগুন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধে প্রথম দিনের এক সন্ধ্যায় দেড় ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি বাসে আগুন দেয়া হয়। এরপর বনানী এলাকায় রাত ৮টা ১৫ মিনিটে আরেকটি মিনিবাসে আগুন দেয়া হয়।

রাত আনুমানিক ৯টার দিকে পিলখানার সামনে রমজান পরিবহন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় এক জনকে আটক করা হয়েছে। তবে তাৎণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।

পৃথক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, রাত আটটার দিকে বনানীতে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে ধানমন্ডির মিরপুর রোডে রাসেল স্কয়ারে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কলেজ ছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

0
মানিক হোসেনকে (২৪) গ্রেফতার করেছে থানা পুলিশ

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বুধবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দুইজনকে আসামী করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরো দুই – তিনজনকে।

অপরদিকে মামলা রুজুর পর অভিযান চালিয়ে কলেজ ছাত্রীর প্রস্তাব দেওয়ার স¤্রাটের বন্ধু মানিক হোসেনকে (২৪) গ্রেফতার করেছে থানা পুলিশ। দুপুরে আসামীকে আদালতে সোপার্দ করা হয়। তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের জামির বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় চার বছর আগে থেকে নন্দনালপুর ইউনিয়নের এলংগী গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে সম্রাট শেখের সাথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এরপর ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে মাঝেমধ্যে বাড়িতে লোক পাঠাতো সম্রাট। সম্রাট বর্তমানে সৌদিআরব প্রবাসী। বিয়েতে রাজি না হওয়ায় সেখান থেকেই ছাত্রীকে পথেঘাটে উত্যক্ত, এসিড নিপে, হত্যা ও আগুনে পুড়িয়ে মারার হুমকি দিয়ে আসছিল।

একপর্যায়ে গত শনিবার রাত ১ টার দিকে সম্রাটের লোকজন ছাত্রীর বাড়ির প্রবেশপথ, গোয়ালঘর ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস ও প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও দুই মণ রসুনের বীজ, শ্যালো ইঞ্জিন ও প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১টি গাভী সহ দুইটি ষাঁড় গরু ঝলসে যায়।

মামলার বাদী বলেন, সম্রাট আমার মেয়েকে বিয়ে করতে না পেরে বিদেশ থেকেই নিয়মিত হত্যা ও আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। গত শনিবার আমার বাড়িতে সম্রাটের লোকজন আগুন দিয়েছে। আমি সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করেছি।

থানার উপ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মারুফ হাসান জানান, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে সম্রাট ওই মেয়ে এবং তার পরিবারকে হুমকি – ধামকি দিয়ে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্রাট বিদেশে থেকেই তার স্থানীয় লোকজন দিয়ে অগ্নিসংযোগ করিয়েছে। এঘটনায় থানায় মামলার পর একজনকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতের কাছে আসামীর রিমান্ডের জন্য আবেদন করা হবে।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তির আহ্বান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অসুস্থ্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান।

ফলকার টুর্ক চিঠিতে উল্লেখ করেন, আমি তাঁকে (খালেদা জিয়া) মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আপনার (শেখ হাসিনা) সরকারের প্রতি আহ্বান জানাই; যাতে তিনি দেশের বাইরে জরুরি ও বিশেষ চিকিৎসাসেবা নিতে পারেন।

চিঠিতে বলা হয়, খালেদা জিয়ার মুক্তি দুই পরে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার েেত্র গুরুত্বপূর্ণ পদপে হিসেবে বিবেচিত হবে।

ফলকার টুর্ক অবৈধভাবে বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে আটক করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এভাবে আটক করা হলে তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছর ধরে মতায় আছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পশ্চিমাদের চাপের মুখে আছেন তিনি। আগামী জানুয়ারিতে ওই নির্বাচন হতে পারে।

সূত্র এএফপি, ঢাকা

বিলম্বে বিদ্যালয়ে আসা ৫ জন শিককে শোকজ

0

কুমারখালী প্রতিনিধি

তখন ঘড়ির কাটায় সকাল ৯ টা বেজে ৩২ মিনিট। তখনও একজন শিকও আসেনি বিদ্যালয়ে। বিদ্যালয়ে প্রধান ফটকে ঝুলছে তালা। শিার্থীরা কেউ গাছের ডালে, কেউ খেলা করছে, কেউবা আছে শিকদের অপোয়। অথচ সকাল ৯ টার মধ্যে তাঁদের বিদ্যালয়ে আসার কথা।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ২৭ নং মালিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়।

স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই বিদ্যালয়ে হাজির হন উপজেলা সহকারী শিা কর্মকর্তা ফারহানা শবনম। তিনি বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পরে একে একে আসেন বিদ্যালয়ের প্রধান শিকসহ পাঁচজন শিক।

শিার্থী ও অভিভাবকদের ভাষ্য, কোনো স্যার ১০ টায়, কেউ ১২ টায়, কেউবা আসেন বেলা ১ টারও পরে। বিদ্যালয়ে ঠিকঠাক পাঠদান করায়না শিকরা। অধিকাংশ সময়ে শিার্থীরা বাগানে খেলাধুলা করে সময় কাটায়।

নাম প্রকাশ না করা শর্তে একজন অভিভাবক বলেন, আমার মেয়ে ওই বিদ্যালয়ে পড়ে। মেয়ে প্রায় দিনই বাড়ি এসে আমাকে জানায় শিকরা ঠিকমতো আসেনা। কাশ হয়না। আমাদেরকে বাগানে গিয়ে খেলতে বলে। কেউই এই বিদ্যালয়ের খোঁজ খবর নেয় না। শিকদের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগ স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক ফিরোজ হোসেন বলেন, সকালে আবহাওয়া খারাপ ছিল। আর আমিতো ভ্যানে করে বিদ্যালয়ে আসি। সেজন্য আজ দেরি হয়েছে। তবে প্রতিদিনই ঠিক সময়েই আসি।

এদিকে সময় মতো বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় প্রধান শিকসহ পাঁচজন শিককে শোকজ করেছে উপজেলা প্রাথমিক শিা কার্যালয়। শোকজ প্রাপ্তরা হলেন – প্রধান শিক ফিরোজ হোসেন, সহকারী শিক সামিউল আলম, আশরাফুল ইসলাম, উত্তম কুমার বিশ্বাস ও তানিয়া ফেরদৌস তুলি। তাঁদেরকে আগামী তিন কার্যদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে সহকারী উপজেলা শিা কর্মকর্তা ফারহানা শবনম বলেন, খবর পেয়ে ৯ টা ৫৫ মিনিটে বিদ্যালয়ে এসে দেখি কোনো শিক এসে পৌছেনি। অথচ তাঁদের ৯ টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা। শিকদের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শিা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সময় মতো বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় বিদ্যালয়ের সকল ( ৫ জন) শিকদের শোকজ করা হয়েছে। তাঁরা আগামী তিন দিনের মধ্যে জবাব দিবেন। সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার

সরকারের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করা হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া ৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ।

বুধবার সকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রায় ৮ হাজার সুবিধা ভোগী অংশ গ্রহন করেন। উপজেলার বষস্ক, বিধবা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধি মিলে প্রায় ১৫ হাজার সুবিধা ভোগী রয়েছেন।

সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথি কুষ্টিয়া ৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ এমপি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খান, সকিব খান টিপু, আকমল হোসেন প্রমুখ।

খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আছে কবলেই, ভাতা সুবিধার মাধ্যমে খোকসার প্রায় ১৫ হাজার অস্বচ্ছল মানুষের পরিবারে স্বচ্ছলতা এনে দিয়েছেন।

তিনি বর্তমান সরকারের জনমুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, জামাত বিএনপি চক্রের কাছে দেশ গেলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আপনাদের মত সারা দেশের কয়েক কোটি সুবিধা ভোগী অস্বচ্ছল মানুষের এই সব সুবিবিধা বন্ধ হয়ে যাবে। আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

১৫২ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হলেন

0
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ১৫২ পুলিশ কর্মকর্তা। এর মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হয়েছেন ১৪০ জন।

বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সুপার নিউমারারি পদ বলতে বোঝানো হয়েছে পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

পদোন্নতির প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২৫ অক্টোবর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার চিঠির উল্লেখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে সৃষ্ট ১৪০টি সুপারনিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

মিশন, শিা ছুটি বা প্রেষণ ও লিয়েলে কর্মরত কর্মকর্তারা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা তারা পাবেন না।

পদ সৃজনের তারিখ থেকে ১৪০টি সুপার নিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। দায়িত্ব পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া বাকি ১২ জন কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপরে মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে হবে।

ঝিনাইদহে তিন মাদক ব্যবসায়ী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার চাপড়ি এলাকার দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দিপ্ত কুমার বিশ্বাস, শহরের আদর্শপাড়া কচাতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাকারিয়া হোসেন ও পবহাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে এনামুল হক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার পাড়ায় নুর খাঁনের বাড়িতে মাদক বেচা কেনা হচ্ছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করে। সে সময় ওই বাড়িতে তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল, ৩৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৯২ হাজার ৭শত টাকা, ৮টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও দুইটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা করা হয়েছে।

দুইটি মোটরসাইকেল নিয়ে গেলো দুর্বৃত্ত্বরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার একটি বাড়ির প্রধান গেটের ভিতরের একাধিক তালা ভেঙ্গে দুর্বৃত্ত্বরা দুইটি মোটরসাইকেল নিয়ে গেছে।

সোমবার দিনগত রাতে উপজেলা সদরের বালির মাঠ এলাকার কলেজ শিক্ষক মনিরুজ্জামানের বাড়ির লোহার গেটের কয়েকটি তালা ভেঙ্গে মোটরসাইকেল দুইটি নিয়ে যায় গেছে দুর্বৃত্ত্বরা। এ সময় শিক্ষক ও ভারাটিয়ারা ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তারা এই ঘটনাটি টের পান। ইতোমধ্যে থানা পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

শিক্ষক মনিরুজ্জামান জানান, তিনি রাত ১টা পর্যন্ত জেগে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন তার বাড়ির দ্বিতীয় তলার ভারাটিয়া ও সহকর্মী সোহেল রানার ১৫০ সিসি ও প্রথম তলার ভাড়াটিয় ওষুধ কম্পাণীর বিক্রয় প্রতিনিধি আজাদের ১১০ সিসি মোটর সাইকেল নিয়ে গেছে দুর্বৃত্ত্বরা নিয়ে গেছে। তিনি এ ব্যাপারে থানায় জিডি করার চেষ্টা করছেন।

খোকসা থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর জানান, তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর হত্যাকারীদের দ্রুত আইনে বিচার চাইলেন স্ত্রী

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য রিপন হত্যার মুল পরিকল্পনাকারীসহ জড়িতদের দ্রুত আইনে বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী ও পরিবার।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসকাবে এ সংবাদ সম্মেলন করা হয়। তিনমাস বয়সী শিশু সন্তান কোলে নিয়ে নিহত রিপনের স্ত্রী তানিয়া খাতুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

তানিয়া অভিযোগ করেন, নজরুল ইসলাম দুলাল ও তার ভাই ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছেন।

তানিয়া খাতুন জানান, তার স্বামীর হত্যাকারীরা এলাকায় উল্লাস করে বেড়াচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছে। রিপনকে হত্যার পর ঘাতকরা ৪০/৫০ টি বাড়ী-ঘর ভাংচুর করে। তিনি আরও বলেন, খুন করার পর খুনিরা বিশ্বাস বিল্ডার্সের মালিক দুলাল বিশ্বাসের ঢাকার অফিসে আশ্রয় নেয়। তার অফিসের সামনে থেকে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। বাঁকীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অন্য আসামীদের গ্রেফতার করা হোক।

তানিয়া খাতুনের দাবি, প্রতিপক্ষ পূর্ব পরিকল্পনা মাফিক তার স্বামীকে হত্যা করেছে। খুনিদের দ্রুত আইনে বিচারের দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে নিহতের পিতা আবুল কালাম আজাদ, চাচা জাফর বিশ্বাস, খালাতো ভাই নাসির বিশ্বাস, ভগ্নিপতি জাহাঙ্গীর ইসলাম শলক, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান উকিল মোল্লা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, মাসুদ বিশ্বাস, মুন্নু বিশ্বাস, সুজন বিশ্বাসসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাত দেড়টার দিকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলো রিপন। পথে মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে দুলাল ও হেলালের লোকজন তার গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ ইজাহার মোল্লা (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার সকালে সদর উপজেলার থেকে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত ইজাহার মোল্লা মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে।

দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল আহসান জানান, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে অভিযান চালায় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মাদ জুয়েল ইসলাম। সেসময় অন্যার‌্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ইজারত আলীকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তুল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিকেলে আসামীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...