বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 382

ঝিনাইদহে পরকীয়ার জেরে গৃহবধূকে জবাই করে হত্যা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের জেলা সদরের গ্রামে পরকীয়ার জেলে জমিলা খাতুন উজালা (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত¡রা। গৃহবধূ কথিত প্রেমিক আব্দুল করিম নামের এক ব্যক্তি রক্তাক্ত আহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার সদর উপজেলার রাজাপুর গ্রামে নিজ বাড়ির নলকূপের পাশে পরে ছিল গৃহবধূর মৃতদেহ। নিহত গৃহবধূর স্বামী শরিফুল ইসলাম ও ছেলে আব্দুল মান্নান এবং প্রতিবেশী জাকিরকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় সময় রক্তাক্ত আহত আব্দুল করিম (৩৬) নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দুল করিম প্রতিবেশী গৃহবধূ জমিলা খাতুনের বাড়িতে আসা যাওয়া করত। এ নিয়ে একাধিকবার গ্রামে শালিস বৈঠকও হয়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গৃহবধূ জমিলা খাতুন প্রকৃতির ডাকা সারা দিয়ে শৌচাগারে যান। এ সময় আব্দুল করিমও ওই বাড়িতে উপস্থিত হন। তৃতীয় পক্ষের দুবৃত্ত¡রা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে জমিলা খাতুনকে জবাই করে হত্যা করেন। দুর্বৃত্ত¡রা আব্দুল করিমকেও জবাই করে হত্যার চেষ্টা চালায়। আহত আব্দুল করিম পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে নিহতের স্বামী ও ছেলে ঘর থেকে বেড়িয়ে গৃহবধূর মরদেহ উঠানে নিয়ে আসে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান সরেজমিনে উপস্থিত সাংবাদিকদের জানান, একটি হত্যাকান্ডের খবর পেয়ে আমরা এসেছি। শুনেছি দীর্ঘদিন ধরে ওই গ্রামের গৃহবধূ জমিলা খাতুনের সঙ্গে আব্দুল করিমের পরকীয়ার সম্পর্ক ছিল। সকালে ওই বাড়িতে এসেছিলেন আব্দুল করিম। এ সময় ওই নারীকে জবাই করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পরকীয়ার জেরে এ ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহত আব্দুল করিম জানিয়েছেন, তাদের দুজনকে দেখে জমিলার স্বামী শরিফুল ইসলাম ও প্রতিবেশী জাকির জমিলাকে জবাই করে ও কুপিয়ে হত্যা করে। একই সঙ্গে তাকেও জবাই করে হত্যা করার চেষ্টা করে। তবে সঠিক বিষয়টি জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

চিকিৎসক রেজাউল করিম মারা গেছেন

0

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বিশিষ্ট লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিকিৎসক মহঃ রেজাউল করিম বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নী এলাহি রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর মহাখালি ইউনিভার্সেল হাসপাতালে তিনি (রেজাউল ডাক্তার) মৃত্যু বরণ করেন। তিন পুত্র, ৫ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পরিবারের পক্ষ রবিউল আলাম বাবুল জানান, খোকসা বাজারের প্রবীন এ্যালপ্যাথি চিকিৎসক মহঃ রেজাউল করিম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার আবনতি ঘটলে তাকে রাজধানীর মহাখালি ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের অধিনে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার দুপুর ১ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। আজই (শনিবার) মরহুমের মৃতদেহ তার নিজ বাড়ি খোকসার জানিপুরে সূর্য সিঁড়িতে আনা হবে।

মহঃ রেজাউল করিমের মৃত্যুতে উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিবুর বহমান হবি। এছাড়া সাপ্তাহিক দ্রোহ পরিবারের পক্ষ থেকে পত্রিকাটির সম্পাদক তাসলিমা খাতুন তমা মুনসী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

মরহুম রেজাউল করিম শৈলকুপা উপজেলার সারুটি গ্রামের ডাঃ মোতাহার হোসেনর একমাত্র পুত্র। গ্রামে জন্ম নিলেও তার যৌবন থেকে জীবনের শেষ সময় কেটেছে খোকসা মানুষের চিকিৎসা সেবা করে। এ ছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় লেখা লেখি করেছেন। খোকসার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পাদনাসহ সাংস্কৃতিক পরিমন্ডলে তিনি অগ্রণি ভূমিকা রেখেছেন।

হিন্দুদের পূজান্ডপ-বাড়িঘর দলীয় নেতাদের পাহারার নির্দেশ কাদেরের

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে দুর্গাপূজা ও উৎসব চলাকালীন সময়ে হিন্দু সম্প্রদায়ের পূজামন্ডপ ও বাড়িঘরে পাহারা দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকের কাছে দলীয় এ নির্দেশনার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, কুমিল্লার সহিংসতার ঘটনাটি দলের গোচরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর উদ্বেগের সঙ্গে নিজেই খোঁজখবর নিয়েছেন। দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরের একই পরিণতি হবে ২৮ অক্টোবরে।

বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে এগোতে হবে : ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকোর পতনের কয়েকটা দিন আছে, এখন কিন্তু মাসও নেই। নেতা কর্মীদের বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে এগোতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই সরকার গত ১৫ বছরে হাজারো নেতাকর্মী মেরে ফেলেছে। গুম করেছে। আমাদের ৫০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সরকারি হিসাবে গতকালও ৭৭ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, আসুন আজকে আমরাই সবাই ঐক্যবদ্ধ হই। আজকে দেশের সব মানুষ এক হয়েছে। সমস্থ রাজনৈতিক দলগুলো এক হয়েছে। বাম-ডান সবাই একটা কথাই বলছে, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। হতে পারে না।

বিএনপি সন্ত্রাসী দল প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, এখন নতুন সুর শুরু করেছেন বিএনপি সন্ত্রাসী দল। গতকালও প্রধানমন্ত্রী বলেছেন। বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কি? আপনারা তো সন্ত্রাসের বাবা।

মতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছে, সেমিনারে এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, মতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি সন্ত্রাসের রাজত্ব বানিয়ে দিয়ে আপনারা মতায় টিকে থাকতে চান।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন একেবারে মৃত্যবরণ করার মতো অবস্থা হয়ে গেছে।

বিএনপির মহাসচিব বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নজিরবিহীন। সব দেশেই কিছু কিছু দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে যেটা বেড়েছে এটা অবিশ্বাস্য, নজিরবিহীন দাম বেড়েছে। এর পেছনে কারণ অনেকগুলো। মূল কারণ জবাবদিহিহীন সরকার। তাকে কোথাও কোনো জবাবদিহি করতে হয় না। ইচ্ছেমতো যা খুশি তাই করতে পারছে। তাদের দুশাসন দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের নাভিশ্বাস উঠেছে। এখন একেবারে মৃত্যবরণ করার মতো অবস্থা হয়ে গেছে।

গত ১৫ বছরে এই দেশকে লুটের রাজ্য বানানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এটা বর্ণনা করার ভাষা নেই যে কি হারে এরা (মতাসীন আওয়ামী লীগ) লুট করেছে। যে লুটের পরিণতি মানুষের ওপর পড়ছে। প্রতিটি পয়সা আমাদের পকেট থেকে নিয়ে নিচ্ছে। ঋণ করেছে। তার ভারও আমাদের ওপর এসে পড়বে।

এই পরিস্থিতির উত্তরণে বর্তমান সরকারকে সরানো ছাড়া বিকল্প কিছু নেই বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব শেষবারের মতো সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, শেষ বারের মতো সরকারকে বলতে চাই দয়া করে পদত্যাগ করুন। মানে মানে শান্তিতে আপনারা নিরপে নির্দলীয় সরকারে হাতে মতা দিয়ে চলে যান। দেশের মানুষকে বাঁচতে দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরি এস এ ইসলাম ও আব্দুস সালাম প্রমুখ।

ভারত থেকে কূটনীতিক সরিয়ে নিলো কানাডা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

৪১ কূটনীতিককে ভারত থেকে প্রত্যাহার করে নিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই কূটনীতিকদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ।

কানাডার এই ৪১ জন কূটনীতিককে ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে সরিয়ে নিতে বলেছিল ভারতের নরেন্দ্র মোদি সরকার।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ভারত সরকার আমাদের কূটনীতিককে সরিয়ে নিতে বলেছিল। তাই কানাডিয়ান সরকার ক‚টনীতিকদের প্রত্যাহার করে নিয়েছি।

জোলি আরও বলেন, কূটনীতিক সরিয়ে নেওয়ার ভারতীয় হুমকি ‘অভূতপূর্ব’। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

জোলি সংবাদ সম্মেলনে বলেন, আমাদের কূটনীতিকদের নিরাপদে ভারত ছাড়ার ব্যবস্থা করেছি।
গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই উত্তেজনা বাড়তে থাকে ভারত ও কানাডার সম্পর্কে। তবে তাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দিল্লি।

খোকসায় দূর্গাপূজা কমিটির সাথে মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ৬৪টি দূর্গাপূজা মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালে খোকসা কালীবাড়ী নাটমন্দিরে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার, কালীবাড়ী কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সূধাংশু কুমার মাধাব। পরে উপজেলায় অনুষ্ঠিত ৬৪টি দূর্গাপূজা কমিটর সভাপতির হাতে অনুদানের টাকা তুলেদেন জেলা পরিষদের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উদ্দিন খান।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী হয়ে ওঠেনি: ইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে কর্মশালার ধারণাপত্রের পর্যবেক্ষণে নির্বাচন কমিশন (ইসি) মনে করছেন সুষ্ঠ নির্বাচনের পরিবেশ গড়ে ওঠেনি।

ধারণাপত্রে বলা হয়েছে, সংসদ নির্বাচন প্রশ্নে সরকার ও কমিশনের বিষয়ে কতিপয় রাজনৈতিক দলের গণমাধ্যমে প্রচারিত অনাস্থা কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জনগণের আস্থা অর্জনের প্রয়াস আমরা অব্যাহত রেখেছি। তবে অবাধ, নিরপে, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর সুষ্ঠ নির্বাচনের জন্য যে পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল সেটি এখনো হয়ে ওঠেনি। প্রত্যাশিত সংলাপ ও সমঝোতার মাধ্যমে মতভেদের নিরসন হয়নি। প্রতিদ্ব›দ্বী প্রধানতম দলগুলো স্ব স্ব সিদ্ধান্ত ও অবস্থানে অনড়। রাজপথে মিছিল, জনসমাবেশ ও শক্তি প্রদর্শন করে স্ব স্ব পে সমর্থন প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু ওতে প্রত্যাশিত মীমাংসা বা সংকটের নিরসন হচ্ছে বলে কমিশন মনে করে না। বিষয়টি রাজনৈতিক। নির্বাচন কমিশনের এ েেত্র কিছু করণীয় নেই।

বিরোধী রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের পদত্যাগের পর তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। এদিকে সরকার বরাবরের মতোই তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়ার কথা তুলে ধরে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অনড় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশি শক্তিগুলো সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি পর্যবেকেরাও একাধিকবার বৈঠক করেছেন। দেশের রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও কমিশন বৈঠক করছে।

এ প্রোপটে ২৬ অক্টোবর গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে ইসি। এতে অংশগ্রহণের আমন্ত্রণপত্রের সঙ্গে এই ধারণাপত্রটিও পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩৮ জন গণ্যমাধ্যম ব্যক্তিত্বকে ওই কর্মশালার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী নভেম্বরের মাঝামাঝি তফসিল দিয়ে ডিসেম্বরে শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি।

চলমান আন্দোলন অনেক দূর এগিয়ে গেছে: মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান আন্দোলন অনেক দূর এগিয়ে গেছে। সবচেয়ে বড় সফলতা হলো দেশের সব মানুষকে এক করতে পেরেছি। রাজনৈতিক চিন্তার মানুষদের এক করতে পেরেছি। এখন শুধু চূড়ান্ত বিজয়ের অপো।

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অনেক সমস্যা আছে। আজকে যারা মতাসীন তারা ভয়াবহ ফ্যাসিস্ট। আর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াইটা খুব সহজ নয়। এখানে মৗলিক পার্থক্য হলো- অস্ত্রসহ রাষ্ট্র মতা সবকিছুকে নিয়ে সে আক্রমণ করে। আর বিরোধী প জনগণকে নিয়ে সেই আক্রমণ প্রতিহতের চেষ্টা করে। আজ দেশের রাজনীতি চরম সংকটে আছে। এখন সবচেয়ে খারাপ সময় পার করছি। এই সংকট ও শত প্রতিকূলতা সত্তে¡ও সবকিছু মোকাবিলা করছি।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৩ সালে গুমের শিকার দারুস সালাম থানা ছাত্রদল সিনিয়র সহসভাপতি রাশেদের ছোট ছেলে রিমন রাশেদ, বংশাল থানা ছাত্রদল সাধারণ সম্পাদক পারভেজে ছোট মেয়ে হৃদি, ২০১৮ সালে পুলিশের গুলিতে চোখ হারানো সিরাজগঞ্জ মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেরি বেগম, ২০২২ সালে মুন্সিগঞ্জের মোক্তারপুর ফেরিঘাটে পুলিশের গুলিতে মুখমন্ডল বিকৃত হওয়া জাহাঙ্গীর মাতবর, ২০২২ সালে গুলিবিদ্ধ হয়ে চোখের কর্ণিয়া ডুসগ্রস্তহওয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা এজিএস আরিফ বিল্লাহ, ২০১৩ সালে গুম হওয়া তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসারের মেয়ে মিমসহ কয়েকজন তাদের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেডআরএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

বিদ্যুতের দাম ধনী গরিবের জন্য আলাদা হবে: প্রধানমন্ত্রী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গ্যাস, পানি, বিদ্যুতে ভর্তুকি পৃথিবীর কোনো দেশ দেয় না। আমরা দিচ্ছি। তবে নিম্ন ও উচ্চ আয়ের মানুষের জন্য বিদ্যুতের দামের দুটি স্লট (আলাদা আলাদা দাম নির্ধারণ) করে দেব।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্বে যুদ্ধ পরিস্থিতি ও মূল্যস্ফীতির ভয়াবহতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিটি জিনিসের কী দাম চিন্তাও করতে পারবেন না। আমাদের দেশে তবু চলছে। তবে যারা নির্দিষ্ট আয়ের মানুষ তাদের চলতে তো একটু কষ্ট হচ্ছেই।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই মতায় এসেছে এ দেশের উন্নয়নে জাতির পিতার আদর্শে কাজ করেছে। দেশকে আরও উন্নত করাই সরকারের ল্য।

কুমারখালীতে চোলাই মদসহ যুবক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ১০০ লিটার চোলাই মদসহ এক যুবক আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড় মসজিদ সড়ক এলাকা থেকে সালাউদ্দিন (৩৫) কে আটক করা হয়। তিনি কুমারখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের খয়েরচারা মাঠপাড়া গ্রামের আমিনুর ইসলামের ছেলে।

কুমারখালী থানা পুলিশের উপ-পরিদর্শক মারুফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ লিটার চোলাই মদসহ সালাউদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...