বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 384

কুষ্টিয়ায় ২৫৮টি মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলার ৬ উপজেলায় ২৫৮টি মন্ডপে সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের সব আয়োজন সম্পন্ন। এখন শুধু আনুষ্ঠানিকতার বাঁকী।

জেলা পূজা উৎদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে, এবছর কুষ্টিয়া জেলায় ২শ ৫৮টি মন্ডপে দূর্গা প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে। এখন চলছে আলোকশর্যা ও মন্দির ডেকরেশনের কাজ। এ বছর কুষ্টিয়া সদর উপজেলার ৮৩টি, খোকসা উপজেলায় ৬৪টি, কুমারখালী উপজেলায় ৬০টি, মিরপুর উপজেলায় ২৬টি, দৌলতপুর উপজেলায় ১৪টি এবং ভেড়ামারা উপজেলায় ১১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছর জেলায় ২শ ৪৯টি পূজা মন্ডবে দূর্গাপূজা উদযাপন করা হয়েছিল।

জেলার খোকসা কালী বাড়ি দূর্গাপূজা কমিটি আয়োজনে অনুষ্ঠিত হবে জেলার সব থেকে ব্যয় বহুল পূজা। পৃথক দুটি মন্ডপে থাকছে পৃথক দূর্গা প্রতিমা। এ ছাড়া মন্দির এলাকায় ৫১ খন্ড পৃথক মূর্তি থাকবে। উৎসবকে বর্ণিল করতে বিশাল মন্দির ও আশেপাশের সড়কে ব্যাপক আলোকশর্যা করা হয়েছে।

প্রতিমা শিল্পী সাধন কুমার পাল জানান, জেলার অধিকাংশ মন্ডপে ইতিমধ্যে প্র্তিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। শুধু কিছু মন্ডপে রং তুলির কাজ ছোট ছোট কিছু কাজ বাঁকি রয়েছে। সেগুলো দুই-তিন দিনের মধ্যে হয়ে যাবে।

পূরোহীত তরুন কুমার চক্রবর্তী জানান, আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মা দুর্গা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা পূজার সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করছি।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস জানান, এবছর জেলায় ২৫৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় মন্দিরে প্রস্ততি নেওয়া হচ্ছে। প্রশাসনের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করেছি।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আবদুর রকিব জানান, শারদীয় দূর্গোৎসবকে ঘিরে মন্ডপ গুলোতে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়েন থাকবে। সেই সাথে টহল টিমও কাজ করবে। যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশে কঠোরভাবে সতর্ক রয়েছে।

ছেঁউড়িয়ার আখড়া বাড়ি বাউল-সাধু আর দর্শনার্থীতে মুখর

0
ছবি - দ্রোহ

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় সাধক ফকির লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবসের উৎসব শুরু হয়েছে। এ আয়োজনকে ঘিরে বাউল-সাধু আর দর্শনার্থীতে মুখর হয়ে উঠেছে আখড়া বাড়ি।

মঙ্গলবার আখড়া বাড়িতে ফকির লালনের স্মরণ, গান ও আলোচনার মাধ্যমে দিয়ে আনুষ্ঠানিকভাবে তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিনদিনের উৎসব শুরু হয়েছে।

কুমারখালীর ছেঁউড়িয়া কালী নদীর পাড়ের আখড়া বাড়িতে কয়েকদিন আগে থেকে দেশ ও দেশের বাইরে থেকে হাজারো লালন ভক্ত বাউল, সাধু আর দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠেছে।

বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক ফকির লালন মৃত্যুবরণ করেন। এরপর থেকে তার শিষ্যরা দিনটিকে স্মরণ করে আসছে। সাংস্কৃতিক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিদিন সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চে আলোচনা সভার পাশাপাশি রাতভর লালন সঙ্গীত পরিবেশন করা হবে।

তিনদিনের উৎসব ঘিরে বর্ণিল সাজে সেজেছে পুরো আখড়া বাড়ি। মঙ্গলবার দিনভর লোকে লোকারণ্য ছিল পুরো এলাকা। এ ভিড় ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার পর্যন্ত। মূল আখড়া বাড়ির ভেতর তিল ধারণের ঠাঁই নেই। অনেকে ভেতরে বসার জায়গা না পেয়ে বাইরে মাঠে ও আশেপাশের ভবনেও আস্তানা করেছেন।

লালন ভক্ত আশরাফ আলী বলেন, তিরোধান দিবসটি মূলত শোকের। শোকাহত ভক্তরা শোক পালন করেন। গুরুকে স্মরণ করি তার গানের মাধ্যমে। উৎসবে আমাদের দাওয়াতের প্রয়োজন হয় না। মনের মধ্যে আগে থেকেই দিনটি গাঁথা থাকে। তারই টানে চলে আসি।

চলতি মাসেই এসএসসির ফরম পূরণ শুরু

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২৪ সালের এসএসসি পরীার্থীদের ফরম পূরণের নির্ধারিত সময়সীমা প্রকাশ করেছে ঢাকা শিা বোর্ড। চলতি অক্টোবর মাসের ৩০ তারিখ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে শিার্থীদের ফরম পূরণ কার্যক্রম চলবে।

২৬ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীা গ্রহণ ও ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার ঢাকা শিা বোর্ডের বিজ্ঞপ্তিতে শিাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেয়।

এ বছর বোর্ড ও কেন্দ্র ফিসহ বিজ্ঞান বিভাগের পরীার্থীদের ফরম পূরণে ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৪০ টাকা। আর ব্যবসায় শিা বিভাগ ও মানবিক বিভাগের শিার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেে ২০২৩ সালে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীার্থীরা ২০২৪ সালের এসএসসি পরীায় অংশগ্রহণের জন্য ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে পারবে।

শিার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, সম্ভাব্য তালিকা থেকে পরীায় অংশগ্রহণকারী শিার্থীদের অনলাইন ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরে পরীার্থী প্রতি নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে। ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই ফি প্রদান করা যাবে।

এ ছাড়া বিলম্ব ফিসহ অনলাইন ফরম পূরণ করা যাবে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। পরীার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে।

পেছনে ফেরার সুযোগ নেই : ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেছেন, একটাই কথা, আমরা অনেক কিছু হারিয়েছি। অনেক মা সন্তান হারিয়েছেন। আর পেছনে ফেরার সুযোগ নেই। এই সরকারকে মতায় রেখে ঘরে ফিরলে কোনো যুবক চাকরি পাবেন না, এমন কি শান্তিতে থাকতে পারবেন না।

সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মতায় টিকে থাকতে চায়। তারা প্রশাসনকে ব্যবহার করছে বিরোধীদলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। অন্যদিকে বিচারালয় ব্যবহার করে মিথ্যা সাজানো মামলায় দÐ দেওয়া হচ্ছে সরকারবিরোধী আন্দোলনকারীদের।

তিনি আরও বলেন, প্রশাসনের সদস্যদের ইচ্ছা না থাকার পরও জোর করে তাদের জনগণের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করছে সরকার। আর যে বিচারকেরা মিথ্যা মামলায় সাজা দিচ্ছেন, তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।

ঢাকায় মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের মানুষ যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দণি ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।

সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে তাগিদ দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন আফরিন আখতার।

বৈঠকের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অণুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে দেখা করে আমরা আনন্দিত। আমরা আমাদের শক্তিশালী বহুমুখী দ্বিপাকি সম্পর্ক ও এর অনেক দিক নিয়ে আলোচনা করেছি। মার্কিন প্রত্য বিনিয়োগ ও বাণিজ্য, আমাদের দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, মার্কিন নির্বাচনী পর্যবেকদলের সা¤প্রতিক সফর, রোহিঙ্গা শরণার্থী ইত্যাদি ইস্যুতে আলোচনা হয়েছে। বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দণি ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার সোমবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।

ঢাকা সফরকালে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। আফরিন আখতার তার এবারের সফরে ঢাকায় বিভিন্ন বৈঠক ছাড়াও রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। আগামী মঙ্গলবার তিনি কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দণি ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দেখভাল করেন। এ ছাড়া তিনি নিরাপত্তা ও আন্তঃদেশীয়বিষয়ক দপ্তরেরও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত মে মাসে তিনি ঢাকা সফর করেছিলেন।

বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুন হবে, হুঁশিয়ারি কাদেরের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা অবরোধ করতে এসে শাপলা চত্বরে হেফাজতের যে অবস্থা হয়েছিল বিএনপিকে তার চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, শেখ হাসিনা মাথা নত করেন না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে শাপলা চত্বরের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শাপলা চত্বরে কী হলো শেষ রাতে? পালিয়ে গেলো না? আমি বলতে চাই না, আরও করুণ পরিণতি হবে বিএনপির।

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, সারাদেশ থেকে লোক এনে শহরে জড়ো করছে বিএনপি। তারা ঢাকা অবরোধ করতে চায়। আমরাও প্রস্তুত আছি। অবরোধ করলে বিএনপি অবরুদ্ধ হয়ে যাবে, বিএনপিকে অবরোধ করা হবে।

বিএনপি নেতাকর্মীদের তিনি বলেন, (ঢাকায়) লুকিয়ে ঢুকছো, চুরি করে ঢুকছো? এরপর পালানোর পথ পাবে না। শাপলা চত্বরে কী হয়েছিল শেষ রাতে? পালিয়ে গেলো না?

বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চুরি করে এসে ঢাকায় আত্মীয়-স্বজনের বাসায় জড়ো হচ্ছে, অতিরিক্ত কাপড় আনতে বলেছেন ফখরুল। তখন আমরা কি ললিপপ খাবো? আমরাও বসে থাকবো না। ১৮ অক্টোবর আমরাও বায়তুল মোকাররমের দণি গেটে জমায়েত করবো। আজ যা এসেছে, ওইদিন আরও বেশি আসবে।

তিনি বলেন, খেলা হবে, ছাড় দেবো না, ফখরুল। ডিসেম্বরের চেয়েও কড়া খেলা হবে। আওয়ামী লীগের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।

ওবায়দুল কাদের বলেন, হাওয়া থেকে পাওয়া, ফখরুল বলে পশ্চিমা বিশ্বের সমর্থন আন্দোলনে নাকি বিএনপিকে সাহস যোগাচ্ছে? আমরা এটা জানি না, এ খবর হাছা নাকি মিছা? মিথ্যা কথা আর কত বলবা, ফখরুল?

তিনি বলেন, পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে, যারা আমাদের সঙ্গে কথা বলেছে, যারা বিদেশে কথা বলেছে, তারা বলেছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন তারা করে না। এ কথা আমেরিকাও বলেছে, এ কথা ইউরোপও বলেছে। ফখররু কোথা থেকে মিছা, আজগুবি খবর নিয়ে এলো।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহস পাচ্ছে বিদেশ থেকে। আমরা সাহস পাচ্ছি দেশের জনগণের কাছ থেকে। বিদেশি সমীা বলছে, বাংলাদেশের ৭০ শতাংশ লোক আওয়ামী লীগকে সমর্থন করে। আমরা সাহস পাচ্ছি, বাংলাদেশের জনগণের সমর্থনে আমরা সাহস পাচ্ছি। আমরা কাউকে ভয় পাই না। যতণ জনগণ সঙ্গে আছে ততণ ভয় নেই।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় যুব সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।

খোকসায় বাবার পা ভেঙ্গে দিলো ছেলে

0

স্টাফ রিপোর্টার

জমি লিখে না দেওয়ায় ছেলে হামলা করে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্ত্রিক কৃষক কামিন শেখ (৪৯) এর বাম পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী তার একমাত্র ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

সোমবার সকালে প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী কামিন শেখ (৪৯) এর উপর এ হামলা চালানো হয়। তিনি খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নে নিশ্চিন্ত বাড়ি গ্রামের মৃত ফটিক শেখের ছেলে। আহত ব্যক্তি প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র্র ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অন্যান্য দিন মত সোমবার সকালে ক্ষুদ্র ব্যবসায়ী কামিন শেখের সাথে ছেলে বাপ্পী শেখ ওরফে জীবনের কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে জীবন তার বাবার উপর হামলা করে। এ সময় কামিন আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়। আহতকে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ছেলে হামলায় আহত কামিন শেখের হাসপাতালে বারান্দায় ঠাই হয়েছে। বৃদ্ধা মা রহিমা খাতুন আহত ছেলে পাশে আশ্রয় নিয়েছেন। ভাঙ্গা পায়ের যন্ত্রনায় কাতরাতে কাতরাতে উঠে বসলেন কামিন। বাম পা ব্যন্ডেজে মোড়ানো। বয়বৃদ্ধ মা কে আশ্রয় দেওয়া আর কয়েক বিঘা মাঠান জমিসহ আধাপাকা বাড়ি তার জীবনের জন্য কাল হয়েছে বলে জানান। বিয়ের পর থেকে স্ত্রী সাগরিকা খাতুনকে নিয়ে অশান্তির ভোগ করেছেন। শেষ বয়সে এসে ছেলের হামলার শিকার হলেন।

চিকিৎসাধীন আহত ক্ষুদ্র ব্যবসায়ী কামিন শেখ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একমাত্র ছেলে বাপ্পী শেখ ওরফে জীবন বসত বাড়িসহ জমি সম্পত্তি লিখে দেওয়ার জন্য তার ওপর চাপ দিয়ে আসছে। তিনি এ প্রস্ততাবে রাজী না হওয়ায় গত এক সপ্তাহে তার উপর কমপক্ষে দুই দফায় হামলা করেছে ছেলে বাপ্পী শেখ ওরফে জীবন। গত দুই দিন আগে বাড়িতে পালন করা একটা গরু বিক্রির এক লাখ ৫২ হাজার টাকা কেড়ে নেবার চেষ্টা করে তার এই ছেলে। পরে স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্ততায় সেখান থেকে তাকে ৩০ হাজার টাকা দিয়ে সমাধান করা হয়। এর পরেও ছেলে থামছে না। পূর্ব পরিকল্পিত অনুযায়ী সোমবার তার উপর হামলা করা হয়। ছেলের লাঠির আঘাতে তার বাম পায়ের নিচের অংশ ভেঙ্গে গেছে। স্ত্রী ও ছেলে তার বৃদ্ধ মা রহিমা খাতুনকে প্রায়ই মারধোর করে। এবারেও সে হাসপাতালে ভর্তি তার বৃদ্ধমা কে ঘর থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তার উপর হামলায় জড়িত ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে তিনি নিজে বাদি হয়ে খোকসা থানায় অভিযোগ দায়ের করেছেন।

বাবা কামিন শেখের ওপর হামলায় অভিযুক্ত বাপ্পী শেখ ওরফে জীবন বলেন, তার বাবা (কামিন) প্রতিদিন নেশা করে বাড়ি ফেরেন। পরিবারের সবার সাথে খারাপ আচরণ করেন। এসব ঘটনায় ক্ষুদ্ধ হয়ে তিনি তার বাবাকে শাসন করেছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, অভিযোগ পাওয়া গেলে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে।

কোটচাঁদপুরে কাজ করার সময় দু’জন বিদ্যুত মিস্ত্রি নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি বাড়িয় দোতলা ভবেনে কাজ করার সময় বিদুৎয়ায়িত হয়ে দু’জন বিদ্যুত মিস্ত্রি মারা গেছেন।

সোমবার সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় বাবলু মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় বিদ্যুৎতের কাজ করছিল আজিম হোসেন ও মহাসিন আলী। অসাবধানতা বশত বিদ্যুৎতের লাইনে জড়িয়ে গুরুত্বর আহত হন বিদ্যুতের মিস্ত্রিরা।

এ সময় স্থানীয়রা আহত মিস্ত্রিদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহত আজিম হোসেন (২৭)কে মৃত ঘোষণা করেন। নিহত আজিম কোটচাঁদপুরের বলুহর গ্রামের আমজাত হোসেনের ছেলে।

এ ঘটনায় আহত মহাসিন আলী (৩০)কে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান বলে পরিবার নিশ্চিত করেছেন। মহাসিন আলী মহেশপুরের আলামপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহম্মেদ বলেন, বিদুৎয়ায়িত হয়ে গুরুত্বর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জনকে আনা হয়। এদের মধ্যে একজন কিছুন পর মারা যায়। অন্যজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম বিদ্যুৎয়ায়িত হয়ে তারা মারা গেছেন। মরাদেহের সুরতহাল করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিইসির স্ববিরোধী বক্তব্যে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে – টিআইবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে মন্তব্য করেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের স্ববিরোধী বক্তব্যের পরিপ্রেেিত আসন্ন জাতীয় নির্বাচন প্রত্যাশিতভাবে গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে।

সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপে নির্বাচন আয়োজনে সিইসির ‘হাল ছেড়ে দেওয়া’ এবং প্রকারান্তরে পপাতমূলক অবস্থানের মানসিকতারও সমালোচনা করেছে সংস্থাটি।

রবিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থানের কথা জানায় টিআইবি।

গত শনিবার (১৪ অক্টোবর) সব দলের অংশগ্রহণ না থাকলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে সিইসি যে মন্তব্য করেছেন তারই প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হতাশা ব্যক্ত করেছে টিআইবি।

বিবৃতিতে বলা হয়েছে, মাত্র দুদিন আগেই তিনি (সিইসি) একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, প্রধান রাজনৈতিক বিরোধীদল বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচন অসম্পূর্ণ থেকে যেতে পারে। প্রধান নির্বাচন কমিশনারের এই বারংবার অবস্থান পাল্টানো সন্দেহজনক ও বিভ্রান্তিমূলক।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের দলীয় চিন্তার ঊর্ধ্বে থেকে নির্বাচনে কাজ করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি যখন তিনি (সিইসি) বলেন, ‘… কে নির্বাচনে এলো, কে এলো না…জনগণ যদি আসেন, ভোটাররা যদি আসেন, তারা যদি ভোট দেন, তাহলেই নির্বাচনের একটা বড় সফলতা…’। সিইসির এ ধরনের বক্তব্য বাস্তবে দলীয় পপাতিত্বের প্রতিফল। যা দেশবাসীর মধ্যে হতাশা বাড়াচ্ছে।

তিনি বলেন, সাংবিধানিক সংস্থার প্রধানের এমন অবস্থান থাকলে সুষ্ঠু, অবাধ, নিরপে ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা কতটা পূরণ হবে সেটা নিয়ে আশঙ্কার যথেষ্ট কারণ আছে। জনগণ ভোট দিলেই বড় সফলতা- এটি যেমন সঠিক, তেমনই প্রধান নির্বাচন কমিশনারের অজানা থাকার কথা নয় যে, জনগণের ভোটে অংশগ্রহণের উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য সমান প্রতিযোগিতার ত্রে নিশ্চিত সাপেে বাস্তব অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টি অপরিহার্য।

স্ববিরোধী ও পপাতদুষ্ট অবস্থান পরিহার করে নির্বাচনকালীন সরকারের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপে ও স্বার্থের দ্ব›েদ্বর ঊর্ধ্বে ভূমিকা পালনের উপযোগী পরিবেশ সৃষ্টির সুনির্দিষ্ট ল্েয নির্বাচন কমিশনের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও অধিপরামর্শমূলক কর্মকান্ডে অগ্রসর হওয়া উচিত বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক।

তিনি বলেন, অতীতের জাতীয় নির্বাচনগুলোর অভিজ্ঞতার পরিপ্রেেিত আসন্ন নির্বাচন অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হওয়া সবচেয়ে বেশি জরুরি। টিআইবির বিশ্বাস, সিইসি নিশ্চয়ই জানেন, শুধু আইনগত বাধ্যবাধকতা নিশ্চিত করে নির্বাচন শেষ করলে তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে না। এমন বাস্তবতায়, সিইসির গত শনিবারের বক্তব্য শুনে আশঙ্কা হচ্ছে যে, তিনি হয়তো হাল ছেড়ে দিচ্ছেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো অবস্থাতেই এর কোনো ইতিবাচক ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব নয়। দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপে নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্ব পালনে কমিশনের কাছে আরও বেশি উদ্যোগ প্রত্যাশিত।

সোনার ভরি আবারও লাখ টাকা ছাড়ালো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেেিত এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত ১২ অক্টোবর এক দফা সোনার দাম বাড়ানো হয়। তার আগে ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফা সোনার দাম কমানো হয়। এর মধ্যে ২৭ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়। আর ১ অক্টোবর কমানো হয় ১ হাজার ৭৪৯ টাকা। আর ৫ অক্টোবর কমানো হয় ১ হাজার ১৬৭ টাকা। অর্থাৎ তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমে ৪ হাজার ২০০ টাকা। এখন দুই দফায় ৪ হাজার টাকা বাড়ানো হলো।

রবিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বাজুস স্ট্যান্ডিংকমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বারিত এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা সোমবার (১৬ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৮২ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮১৬ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

১২ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৯৯ হাজার ৩৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮৬৬ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা, এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়। রবিবার পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...