বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 393

খোকসায় বিদ্যুতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নিজের বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে পলিটেকনিক্যাল কলেজের ছাত্র মারুফ মারা গেছেন।

নিহত ওই কলেজ ছাত্র উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ধোকড়াকোল কুঠিপাড়া গ্রামের এলামূল হোসেনের ছেলে। সে যশোর পলিটেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

শনিবার সকালে পলিটেকনিক্যাল কলেজের ছাত্র মারুফ (১৯) তার নিজের বাড়ীতে ব্যবহার করা ইন্টারনেট লাইনের সংযোগ মেরামত করছিল। লাইন মেরামতের এক পর্যায়ে সে বিদ্যুৎতের ধাক্কায় মাটিতে পড়ে যায। তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

ভিসা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাদানকারীদের ওপর মার্কিনিদের আরোপ করা ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মতাসীন আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

শাম্মী আহমেদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগেই তো তারা ভিসা নীতি ঘোষণা করেছিল। এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু আছে বলে মনে করি না। আমার মনে হয় না কোনো চাপ আছে। কারণ আমাদের একটাই কথা আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা সেটাই করব।

তিনি আরও বলেন, আমি মনে করি এমন ভিসানীতি তারা যদি ২০১৪ ও ১৮ সালে দিত তাহলে বিএনপি দেশজুড়ে জ্বালাও-পোড়াও করতে পারত না। করতে ভয় পেত। আওয়ামী লীগের এটা নিয়ে চিন্তার বা ভয়ের কিছু আছে বলে তো আমি মনে করি না।

গত ২৭ মে বাংলাদেশের উদ্দেশে ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করলে সেই ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞার কথা জানানো হয় সেসময়। ওই ভিসা নীতি যে কোনো বাংলাদেশির ওপর কার্যকরের কথা বলা হলেও বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারী, সরকারপন্থি ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্তির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শুক্রবার থেকে নিষেধাজ্ঞার কার্যক্রম শুরুর কথা জানানো হলো।

এরও আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশে র‌্যাব এবং এর সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে ভিসানীতি বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যহত করার (বাধাগ্রস্ত) পেছনে দায়ী ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করতে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

এ বিধিনিষেধ আরোপকৃত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারের বর্তমান এবং সাবেক কর্মকর্তা, আইন প্রয়োাগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং মতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরার এ ভিসানীতির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বিবেচিত না হতে পারেন। এছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত ব্যক্তিরা ভবিষ্যতে এই ভিসানীতির আওতায় মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।

শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে বাংলাদেশের যে ল্য তাকে সমর্থন করতেই এ পদপে। এছাড়া যারা বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করতেই এ পদপে নেওয়া হচ্ছে বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

দুর্নীতি, স্বেচ্ছাচারিতার ও অনিয়ম অভিযোগে ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

আগের দিন বুধবার ঝিনাইদহ প্রেসকাবে জেলা পরিষদের ৭ জন নির্বাচিত সদস্য পরিষদের ্েচয়ারম্যান হারুন অর রশিদ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেন।

এ সংবাদ সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও চরম সেচ্ছাচারিতার অভিযোগ করা হয়।

এ সংবাদ সম্মেলনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান নিজেই গনমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। জেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান দাবি করেন তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলা পরিষদের নির্বাচিত কিছু সদস্য তার কাছে বিভিন্ন সময় অনৈতিক সুবিধা দাবী করে আসছিলো। সুবিধা না পেয়ে তারা নানা ভাবে অপপ্রচার করছে। জেলা পরিষদের নিয়ম অনুযায়ী মন্ত্রনালয়ের অনুমোদন নিয়ে বিভিন্ন বরাদ্দ প্রদান, আর্থিক লেনদেন করা হচ্ছে। কোন প্রকার অনিয়ম বা দুর্নীতি হচ্ছে না।

লিখিত বক্তব্যে চেয়ারম্যান দাবী করেন, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণের জন্য রতি আছে। পরিষদের দোকান বা ঘর বরাদ্দে কোন দুর্নীতি হয়নি। এছাড়া রাস্তার গাছ টেন্ডারও সচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

ঝিনাইদহের চার এমপি তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘটনা সম্পর্কে তিনি বলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের নির্বাচনী এলাকার একজন কর্মচারী জেলা পরিষদে কর্মরত ছিলেন। সে নানা অনিয়মের সঙ্গে জড়িত। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করায় মহেশপুরের এমপি ভুল বুঝেছেন।

তাছাড়া কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনার জেলা পরিষদের নির্বাচনে তার প্রতিপ ছিলেন। সেই দৃষ্টিকোন থেকে তিনি বিরোধীতা করছেন বলে হারুনের দাবী।

জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, আমি দায়িত্ব প্রহনের পর থেকে সাধারণ জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ যেন যথাযথ ভাবে ব্যবহার করা হয় সে ল্েয কাজ করছি। কিন্তু আমার পরিষদে আমারই সাথে অবস্থান করা কিছু সদস্য ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে নানা ভাবে প্রলুদ্ধ করতো। তাদের কথায় রাজি না হলে তারা জোটবদ্ধ ভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে।

সংবাদ সম্মেলনে জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বুধবার দুপুরে জেলা পরিষদের ৭ জন নির্বাচিত সদস্য যৌথ সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে অনাস্থা নিয়েছে। তাদের দাবী চেয়ারম্যান নির্বাচত হওয়ার পর সরকারী এই দপ্তরটি হারুন নিজের এনজিওতে পরিণত করেছেন। সৃজনী এনজিওর প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুসাইন ও হিসাব রক অর্জুন কুমারকে জেলা পরিষদের অফিসে আলাদা রুমে বসিয়ে ভুয়া ও কল্পিত প্রকল্প বানিয়ে সরকারী টাকা আত্মসাৎ করে যাচ্ছেন।

খোকসার গড়াই নদী থেকে মৃত নবজাতকের লাশ উদ্ধার

0
নদীর যেখানে মৃতদেহটি বেধে ছিল সেই স্থান নিশ্চিত করছেন স্থানীয় এক নারী।

স্টাফ রিপোর্টার

গড়াই নদীর একটি ঘাটের পাশে পানির কূলে চরে বেঁধে থাকা অপরিপক্ক ভুমিষ্ট হওয়া মৃত মেয়ে নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া আভাষ দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কালীবাড়ি পাড়ার গড়াই নদীর জলের কূল থেকে থানা পুলিশ মৃত নবজাতকের অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে। গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে একটি কাটুনে করে নবজাতক ফেলার সময় স্থানীয়রা এক যুবকে চিনে ফেলে। এ নিয়ে হৈচৈ শুরু হয়।

স্থানীয়দের দেওয়া সূত্রধরে ওই যুবকের সাথে কথা বলে শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়। সে জানায়, খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মার্কেটের দোকানী নির্মল বিশ্বাসের দ্বিতীয় সন্তান ছিল এই নবজাতক। ২৪ সপ্তাহের সন্তান সম্ভবা স্ত্রী সুনিতা রানী ও এক কন্যা সন্তানসহ থানা পাড়ার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় সন্তান সম্ভাবা সুনিতা অসুস্থ্য হয়ে পরেন। বার সাড়ে ৮টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। পরে মহিলা ও প্রসুতি বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতেই তিনি মৃত কন্যা সন্তান প্রসব করেন। ধর্মীয় প্রথা মেনে একটি ওষুধের কাঠুনে করে নবজাতককে গড়াই নদীর কালীবাড়ি ঘাটের পাশে পানিতে ফেলে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে নদীর পানির কূলে খেলনা পুতুল স্বদৃশ্য শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

মৃত নবজাতকটিকে নদীতে ফেলার কাজে অংশ নেওয়া রনন হোসেন জানান, তারা নির্মল শ্বিাসের দোকেনে নিয়মিত বসেন। সেদিন (মঙ্গলবার) সন্ধ্যায় দোকানীর বাসা থেকে ফোন আসে তার স্ত্রী অসুস্থ্য। তিনি ওই অসুস্থ্য নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ায় ও চিকিৎসায় সহযোগীতা করেন। এক পর্যায়ে ব্যবসায়ীর স্ত্রী সেখানে মৃত কন্যা শিশু প্রসব করেন। রাতেই হাসপাতাল মোড়ের একটি ওষুধের দোকান থেকে কাটুন নিয়ে ধর্মমতে শিশুটিকে গড়াই নদীর মহাশ্মশানের পাশে জলসই (পানিতে ভাসিয়ে দেওয়া) করা হয়।

মৃত নবজাতকের বাবা নির্মল কুমার বিশ্বাস থানায় থাকায় তার সাথে মুঠোফোনে কথা বলা হয়। তিনি জানান, অসুস্থ্য স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পর সেখানেই প্রাকৃতিক ভাবে তার গর্ভের ২৪ সপ্তাহের ভ্রƒনটি নষ্ট হয়ে যায়। ধর্মীয় বিধান মেনে রাতেই নবজাতকে জলসই করা হয়।

সন্ধ্যা ৭টা পর এ রিপোট লেখার সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহর সাথে ফোনে কথা বলা হলে তিনি মৃত নবজাতকের লাশ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেন। ভ্রƒনটির বয়স ২৪/২৫ সপ্তাহের হবে বলেও জানান। পরিচয় নিশ্চিত হওয়ার আভাষ দেন। তবে নৌ-পুলিশ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান।

ঘুসের হার নির্ধারণ করা এসিল্যান্ড সাময়িক বরখাস্ত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পিরোজপুরের নাজিরপুরের জমির নামজারির েেত্র ঘুসের হার নির্ধারন করে দেওয়া এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার জনশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অডিও ভাইরাল হওয়ার পর সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মাসুদুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, মাসুদুর রহমানের বিরুদ্ধে তার সহকর্মীদের নামজারি মামলায় অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা প্রদানের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ হয়।

পিরোজপুর জেলা প্রশাসকের তিন সদস্যের তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরিশালের বিভাগীয় কমিশনার ১৯ সেপ্টেম্বর মাসুদুর রহমানের এ আচরণকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর ৩(খ) বিধি মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মাসুদুর রহমানকে তার দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক। তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯(১) অনুযায়ী সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এর আগে জুলাইয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে একটি সভার কথোপকথনের অডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সেখানে জমির নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা ছয় হাজার টাকা ঘুস নেবেন বলে নির্ধারণ করে দেন এসিল্যান্ড মাসুদুর রহমান। পরে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব দাশ।

একদিনে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। চলতি সেপ্টেম্বরের ২ তারিখে ডেঙ্গুতে একদিনে সারাদেশে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৮৬৭ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৮১০ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে ১০ জন ঢাকার ও ১১ জন ঢাকার বাইরের। এ সময়ের মধ্যে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ২ হাজার ১৫৮ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়। ফেব্রæয়ারীতে মৃত্যু হয় দুজনের। মাচে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এপ্রিল ও মে মাসে দুজন করে মারা যান। জুনে এসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাইয়ে প্রাণ হারায় ২০৪ জন এবং আগস্টে ৩৪২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

ডিএমপির কমিশনার হলেন হাবিবুর রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বারিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর।

বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ডিএমপি সদরদফতরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

হাবিবুর রহমান ১৯৬৭ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। পুলিশের নানা সংস্কার কাজের পাশাপাশি নেতৃত্বসুলভ আচরণের জন্য তিনি বাহিনীতে প্রসংসনীয়। পুলিশ কর্মকর্তা হিসেবে তার সুখ্যাতি রয়েছে।

ডাকাতি মামলার নয় আসামির দশ বছর কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ডাকাতি মামলায় ৯ আসামিকে দশ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হয় চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।

বুধবার সকালের দিকে কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সে সঙ্গে প্রত্যেকেই দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

দন্ডাদেশ প্রাপ্তরা হলেন কুষ্টিয়া চৌড়হাস উপজেলা রোড লালন শেখের ছেলে জাকির, মতিমিয়া রেলগেট সংলগ্ন মোশাররফ হোসেনের ছেলে উল্লাস, বাড়াদী এলাকার দাউদ হোসেনের ছেলে রফিক, খন্দকার রবিউল ইসলামের ছেলে তৈয়মুর ইসলাম, আমিরুল ইসলামের ছেলে পিচ্চি মনির, মৃত হাফিজার মোল্লার ছেলে সাগর।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালে ২২ জুলাই রাত দুই টার দিকে একদল ডাকাত কুষ্টিয়া শহরের চৌড়হাস মতিমিয়া রেল গেইট সংলগ্ন এলাকার বাদী বেগম ফরিদা ইসলামের বসত বাড়ীতে প্রবেশ করে আগ্নোয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাড়ীর সদস্যদেরকে হাত পিঠমোড়া করে বেঁধে রেখে বাড়ীর আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন দুপুরের দিকে কুষ্টিয়া মডেল থানায় বেগম ফরিদা ইসলাম বাদী হয়ে সন্দেহজনক তিন জনের নাম উল্লেখ করে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা এস আই হারাধন কুন্ডু মামলাটির তদন্ত শেষে গত ২০১০ সালের ১২ ফেব্রæয়ারি ১৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করেন। স্যা প্রমাণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। কুষ্টিয়া জজ কোর্টের পিপি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ২টি হত্যা মামলায় আলাদাভাবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ওয়াসিম রেজা (৪৩) নামের একজন গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত ওয়াসিম রেজা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শালিমপুর এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি গোলাম ফারুকের নেতৃত্বে সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প এবং র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রাত আনুমানিক আড়াইটার সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন চর দত্তপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

ওয়াসিম রেজার বিরুদ্ধে দুটি হত্যা মামলা সহ একাধিক মামলায় সাজার আদেশ রয়েছে। তার বিরুদ্ধে জেলার মিরপুর থানার মামলা নং-১৩, তারিখ ২৩ আগষ্ট ২০০৯, ধারা-৩৬৪/৩৪৩/৩৮৫/৩৮৭/৩৪৯/৩৪ দঃ বিঃ, জিআর নং-১৩৬/০৯, সেশন-০৬/১৩ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ২৫০০০/- টাকা অর্থদন্ড। এ ছাড়া জেলার দৌলতপুর থানার মামলা নং-১, তারিখ ০২ ডিসেম্বর ২০০৯, ধারা-৩৮৬/৩০২/২০১/১১৪/১০৯/৩৪ দঃ বিঃ, জিআর নং-৪৮৭/০৯, সেশন-২৮০/১২ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ২৫০০০/- টাকা অর্থদন্ড এবং জেলার দৌলতপুর থানার মামলা নং-৩, তারিখ ০৪ অক্টোবর ২০১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৮(ক), জিআর নং-৪৩৭/১৯ এর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...