বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 401

কুমারখালীতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় যুবক কারাগারে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৭) শ্লীলতাহানীর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিনগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের রাধাগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক রাকিবুল (২৩) ওই এলাকায় মিন্টু শেখের ছেলে। তবে ঘটনার মূলনায়ক শাহিন শেখ (৩০) এখনও পলাতক রয়েছে। পালাতক শাহিন শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের জামাল শেখের ছেলে।

জানা গেছে, বখাটে শাহিন দীর্ঘদিন ধরে ওই কলেজ ছাত্রীকে পথেঘাটে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরছিল ওই ছাত্রী ও তার এক বান্ধবী। সেসময় শাহিন ও রাকিবুলের মোটরসাইকেল দিতে ছাত্রীদের পথ আটকায়। এরপর শাহিন তার মুখের স্কার্ফ খুলে মারতে মারতে টেনে হিঁচড়ে মাঠের ভিতরে নিয়ে যায় এবং প্রায় ২০ মিনিট ধরে ধস্তাধস্তি ও শ্লীলতাহানি করে। পরে স্থানীয়রা দুই ছাত্রীকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌছে দেন।

আরো জানা গেছে, এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত শনিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি শাহিন পলাতক থাকলেও সহযোগী রাকিবুলকে পুলিশ আটক করে।

ঘটনার শিকার ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে বখাটে শাহিন তাকে প্রেম ও বিয়ের প্রস্তব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে তাকে চর-থাপ্পড় ও শ্লীলতাহানী করেছে। তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নাম প্রকাশে অনুচ্ছুক তার বান্ধবী বলেন, বাড়ি ফেরার পথে তারা উত্যক্তের শিকার হয়েছেন। তিনি তাদের চলাফেরায় নিরাপত্তার দাবি জানান।

প্রত্যক্তদর্শী ভ্যানচালক ইসলাম বলেন, প্রায় ২০ মিনিট ধরে দুই ছেলে ওই মেয়েকে মারধর করেছে, ধস্তাধস্তি করেছে। পরে তিনি মেয়েদের উদ্ধার করে স্বজনদের কাছে পৌছে দেন।

ছাত্রীর বাবা বলেন, তিনি থানায় মামলা করেছেন। আর কোন মেয়ে যেন এমন ঘটনার শিকার না হয় -সেজন্য দোষীদের তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সাহসী ছাত্রী বটে !

0

স্টাফ রিপোর্টার

ছাত্রীর সাহস আর বুদ্ধিমত্তায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেলো এক প্রাথমিক শিক্ষিকার পরিবার। রক্ষা পেলেন শিক্ষিকার শয্যাসায়ী বৃদ্ধা মা।

কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের কলেজ পাড়ার প্রধান শিক্ষিকা মায়া রানী বিশ^াসের বাড়ির রান্না ঘরে রবিবার দুপুরে গ্যাস সিলিন্ডারের হুজ পাইপ খুলে যায়। জানালা বন্ধ রান্না ঘরটির ভিতর মুহুত্যের মধ্যে গ্যাস ছড়িয়ে পরে। সশ^দ্বে সিলিন্ডার থেকে গ্যাস নিগত হতে থাকে। ভিতু সন্ত্রস্ত্র হয়ে পরে বাড়িতে উপস্থিত শিক্ষার একমাত্র বোন রিনা রানী।

এ পর্যায়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে মোড়ে চিৎকার করে ঘটনাটি জানান। খবর শুনে শতাধিক নারী পুরুষ ঘটনা স্থলে এগিয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও বিদ্যুত অফিসে খবর জানো হয়। এ সময় এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরা তিন ছাত্রী উৎসুক জনতার সাড়িতে সামিল হন। তাদের ভিতর থেকে একজন রান্না ঘরের দিকে এগিয়ে যায়। ঘটনাটি অনুধাবণ করেই ওই পরীক্ষার্থী মাসুমা খাতুন গ্যাস সিলিন্ডারের চাবিটি বন্ধ করে দেন। পরে সে নিজে রান্না ঘরের বন্ধ জানালা দরজা খুলে দেন।

সাহসী পরীক্ষার্থী মাসুমা গ্যাসের সিলিন্ডারের চাবি বন্ধ করার কিছু সময় পর খোকসা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থালে পৌচ্ছায়।

মাসুমা খাতুন খোকসা ডিগ্রী কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তিনি তথ্য প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এই অভিযানে অংশ নেয়। তার বাড়ি উপজেলা পরিষদের পেছনে। সে এসএম সোহরাব হেসেনের মেয়ে।

এ দুর্ঘটনার সময় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মায়া রানী বিশ^াস তার কর্মস্থলে ছিলেন। রান্না ঘরে সংলগ্ন ঘরে ছিলেন তার শর্যাসায়ী বৃদ্ধা মা আশা লতা রানী (৮৪)।

মাসুমা আক্তার জানান, হুহু শব্দ করে সিলিন্ডার থেকে গ্যাস বেড় হচ্ছিল। বন্ধ রান্না ঘরটির মধ্যে গ্যাসের গন্ধে যাওয়া যাচ্ছিল না। সিলিন্ডার থেকে গ্যাস নির্গমন বন্ধ করাটাই ছিল কঠিন। কিন্ত দরজার কাছাকাছি সিলিন্ডার থাকায় কাজটি তার জন্য সহজ হয়েছে। তার অনেক সহপাঠি ও স্থানীয়রা দাঁড়িয়ে ছিলেন। তারা বিষয়টি বুঝে উঠতে পারেন নি।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মায়ারা নারী বলেন, দুর্ঘটনা ঘটলে তার শয্যাসায়ী ও বোন রিনা রানী দুজনেই দগ্ধ হয়ে মারা যেতে পারতেন। জীবনের ঝুকি নিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা ছাত্রীটিকে তিনি ধন্যবাদ জানান।

ঘটনা স্থলে উপস্থিত খোকসা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রওশন আলী ছাত্রীর ছাহসীকতা ও বুদ্ধি মত্তার জন্য ধন্যবাদ জানান।তিনি বলেন পরিবারটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো।

খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে গোসলে নেমে আব্দুল্লাহ নামের (৮) এক শিশু মারা গেছে।

শনিবার দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়ী গ্রামে নিজের বাড়ির পাশের ডোবায় গোসলে নেমে শিশু আব্দুল্লাহ পানিতে ডুবে যায়। সে এ গ্রামের ইমরান শেখের ছেলে।

২ নং ওয়ার্ডের মেম্বর আতিয়ার রহমান জানান, দুপুরে আব্দুল্লাহ গোসলের জন্য বাড়ি থেকে বেড় হয়। আর ফিরে না আসায় পরিবারের লোকেরা তাকে খোজাখুজি করতে থাকে। এক পর্যাযে বাড়ির পাশের ডোবায় শিশুটির মৃতদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে কর্ত্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে।

নিহতের ভাই রোকনউজ্জামান জানান, তার ভাই সাতার জানত না। ডোবায় গোসলে নেমে সে আর উঠতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৬টার দিকে মা মেয়ের মৃত্যুর ঘটনাটি ঘটে বলে হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিথার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।

স্থানীয়রা জানায়, মৃত-আমজাদ মালিথার বাড়ীর টিনের ঘরের উপর দিয়ে পিডিবির মেইন লাইনের তার টানা হয়েছে। সেখান থেকে ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। কিন্তু বিষয়টি কারো জানা ছিলো না। শনিবার সকালে টিউবওয়েল পানি আনতে গিয়ে তাসলিমা খাতুনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে মরিয়মও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘটনাস্থলে মা ও মেয়ে দুজন মারা যায়।

খোকসায় জুয়েলার্সের আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্ত্বরা

0
হলুদ বৃত্তের মধ্যেকার জানালা ও গ্রীল ভেঙ্গে দুর্বৃত্ত্বরা জুয়েলাসের কারখানায় প্রবেশ করে।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার থানার গেটের সামনে থেকে ৭৫ গজের মধ্যে একটি জুয়েলার্সের জানালার গ্রীল ভেঙ্গে ঢুকে প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্ত্বরা।

শুক্রবার রাত ৯ টার পর দুর্বৃত্ত্বরা জননী জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের পেছনের জানালা ভেঙ্গে প্রবেশ করে। থানার প্রধান গেট থেকে ওই জুয়েলাসের জানালা দূরত্ব ৭৫ গজের মধ্যে।

জুয়েলার্সের মালিক কল্লোল সরকার জানান, শুক্রবার দোকান বন্ধ ছিল। শনিবার সকালে দোকান খোলার পর কারখানার জানালা ও আলমারী ভাঙ্গা দেখতে পান। আলমারী ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে প্রায় আড়াই ভড়ি স্বর্ণ, ১০ ভড়ি রৌপ্যের অলংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে। সকালে ব্যবসায়ী নিজে থানায় গিয়েছিলেন। মৌখিক ভাবে পুলিশকে জানিয়েছেন।

দোকানের সিসি টিভির ফুটেজে দেখা গেছে, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে জননী জুয়েলার্সের কারখানার পেছনের দিকের জানালা ভেঙ্গে অল্প বয়সী একজন লোক ভিতরে প্রবেশ করে। সে ৮ থেকে ১০ মিনিটের মধ্যে কারখানার কর্মচারীদের আলমারী ও একাধিক ছোট টেবিলের একাধিক ড্রয়ার ভেঙ্গে ফেলে। ওই দুর্বৃত্ত্ব এ সময় সহযোগীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিল।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ সাথে কথা বলার জন্য তার সরকারী মোবাইলে কল করা হয়। শনিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ফোন রিসিভ করেনি।

ওমানে হকিতে বাংলাদেশের মেয়েদের এক ম্যাচে জয়

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ওমানের ফাইভ-এ-সাইড নারী ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ জাতীয় নারী হকি দল ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের মুখোমুখি হয়েছে। দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ফলে ম্যাচের প্রথমার্ধেই তারা ৫-৩ গোলের লিড পেয়ে যায়। পরের অর্ধে আরও পাঁচ গোল করে ফাইভ এ সাইড হকির প্রথম জয় আদায় করে নারীরা। তবে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপে হাওে বাংলাদেশ দল।

ইন্দোনেশিয়ার ম্যাচে তিন গোল করা অর্পিতা দ্বিতীয় ম্যাচেও ৬টি গোল করেছেন। এছাড়া ৪ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেন রিয়া। শনিবার বাংলাদেশ নারী দলের দুটি খেলা রয়েছে। দিনের প্রথম ম্যাচের প্রতিপ ইরান এবং রাতে হংকংয়ের বিপে খেলবে তারা।

পাঠ্যবই যথাসময়ে পৌঁছাবে: শিক্ষামন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী দীপু মনি আশা করছেন এ বছর কাগজ কিংবা বিদ্যুতের কোনো সংকট না থাকায় যথাসময়ে সব উপজেলায় পাঠ্যবই পৌঁছাবে।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিামন্ত্রী বলেছেন, ইতোমধ্যে প্রাথমিকের টেন্ডারের কাজ শেষ হয়েছে। আর মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে। একের পর এক কাজ যাচ্ছে আর অনুমোদন হয়ে আসছে। শিগগিরই সবগুলোর টেন্ডারের কাজ শেষ হবে। আশা করি বছরের প্রথম দিনই বই উৎসব করতে পারব।

কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় গতবছর কাগজের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যায়। তার মধ্যে লোডশেডিংয়ের কারণে বই ছাপার কাজ বিঘিœত হয়।

সব মিলিয়ে বছরের প্রথম দিন সব শিশুর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার দীর্ঘদিনের রেওয়াজে ছেদ পড়ে এবার।

আওয়ামী লীগে কোন্দল নিয়ে এক প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, দলে ছোট কিংবা বড় ধরনের দ্বন্দ্ব থাকলে, সেটা আওয়ামী লীগ নিরসনে সচেষ্ট থাকবে। একটি গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগে এর চর্চা সবসময়ই আছে। আর দ্ব›দ্ব নিরসন গণতান্ত্রিক চর্চারই একটি অংশ।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান এ সময় উপস্থিত ছিলেন।

নাটোরে ১৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে নেমে ১৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রে’র আট জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নাটোর জেলা পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে নাটোর পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বুধ থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত পাবনা ও সিরাজগঞ্জের জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের চৌকস সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করে।

আটক চোর চক্রের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে হত্যা, চুরিসহ বিভিন্ন থানায় ছয় থেকে সাতটি করে মামলা আছে বলে জানান পুলিশ সুপার।

আটকরা হলেন, বগুড়ার গাবতলীর পুরাদহ এলাকার বাদশা সরকারের ছেলে দুলাল মিয়া, টাঙ্গাইলের ভ‚ঞাপুরের পাখাইলকান্দির মোজাফর আলী আকন্দের ছেলে আইয়ুব আলী, পাবনার আমিনপুরের সৈয়দপুর এলাকার হিরু খানের ছেলে শামীম খান ও কালিনগর এলাকার এরশাদ আলীর ছেলে নাছির উদ্দিন, রাজশাহীর এয়ারপোর্ট থানার বাইয়া এলাকার শামীম বাবুর ছেলে আল-আমিন ইসলাম যার বর্তমান ঠিকানা পাবনা বেড়ার নতুন বারেঙ্গা এলাকা, পাবনার বেড়ার শ্রীকন্ঠদিয়া এলাকার সোলেমান শেখের ছেলে খবির শেখ, সিরাজগঞ্জের শাহজাদপুর বাতিয়া এলাকার আব্দুল জলিল মÐলের ছেলে বাচ্চু মিয়া, এবং পাবনা আতাইকুলা চুলকাটা এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে জিয়াম হোসেন জিম।

নাটোর পুলিশ লাইন্সে সরেজমিনে উদ্ধারকৃত বিভিন্ন ব্র্যান্ডের ১৬ মোটরসাইকেলের দুইটিতে রেজিস্ট্রেশন নম্বর এবং দুই-একটিতে অনটেস্ট এবং বাকিগুলো নম্বরপ্লেটবিহীন অবস্থায় দেখা যায়।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, উদ্ধার করা মোটরসাইকেলের ইঞ্জিন ও চ্যাসিজ নম্বর দেশের সব থানায় ম্যাসেজ দিয়ে দেওয়া হবে। যাদের মোটরসাইকেল মিসিং আছে, তারা বৈধ কাগজ-পত্র নিয়ে যোগাযোগ করে মোটরসাইকেল ফিরিয়ে নিতে পারবেন।

তিনি আরও বলেন, কিছু দিন আগে নাটোরের সিংড়ার সিংড়াপাড়া এলাকার ওসমান গণির ধান শুকানো খোলা থেকে লাল-কালো রংয়ের একটি ডিসকভার একশ পঁচিশ সিসি মোটরসাইকেল চুরি হয়। তিনি খোঁজাখুজি করেও মোটরসাইকেলটি না পেয়ে সিংড়া থানায় মামলা করেন।

এরপর সিংড়া থানার পুলিশের একটি চৌকস টিম চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং জড়িতদের আটকে কাজ শুরু করে। আমি বিষয়টি পুলিশের বিশেষ ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিটকে (এটিইউ) সহযোগিতা করার জন্য অনুরোধ করি।

সিংড়ার থানার চৌকস টিম এবং এন্টি টেরোরিজম ইউনিটের একটি চৌকস দল অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাতিয়া এলাকা থেকে মামলার চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে।

পুলিশ সুপার বলেন, পরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আটক আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে সিরাজগঞ্জ, পাবনার বিভিন্ন দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ১৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ অভিযান পরিচালনায় পাবনা ও সিরাজগঞ্জের থানা-পুলিশের সম্পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি।

এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা তারিকুল বলেন, একেকটা মোটরসাইকেল তিনটা হাত বদল হয়েছে। আটকরা তিনটা টায়ারে কাজ করে। শুরুতে একটি দল মোটরসাইকেল চুরি করে অন্য দলের কাছে হাতবদল করে দেয়। পরে তারা আরেকটি দলের কাছে পাঠিয়ে দেয় মোটরসাইকেল।

এই এলাকার মোটরসাইকলে চলে যাচ্ছে অন্য এলাকায়, অন্য এলাকার মোটরসাইকেল চলে আসছে এই এলাকায়। দেশব্যাপীই এই মোটরসাইকেল চোর চক্রের একটা নেটওয়ার্ক আছে।

এ চক্রটি কতদিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত জানতে চাইলে পুলিশ সুপার বলেন, প্রতিদিনই কিন্তু আমরা শুনি মোটরসাইকেল মিসিং হয়েছে। আটকদের সঙ্গে কথা বলার জন্য আমরা খুব কম সময় পেয়েছি। জিজ্ঞাসাবাদে এ তথ্যসহ আরও অন্যান্য তথ্য আমরা পাবো।

মোটরসাইকেল চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান, জেলার শীর্ষ ওই পুলিশ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরিফুল ইসলাম, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আকতারুজ্জামান উপস্থিত ছিলেন।

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মিয়ানমার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমার। ভারতের পর এবার আগামী দেড় মাস এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির চাল ব্যবসায়ী ও রপ্তানিকারীদের সংগঠন মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ)।

এমআরএফের এক জেষ্ঠ্য সদস্য বলেন, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে কিছু দিনের জন্য চাল রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ থেকে আগামি ৪৫ দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মিয়ানমারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মুম্বাইভিত্তিক একটি চাল রপ্তানিকারী সংস্থার স্বত্ত¡াধিকারী বলেন, মিয়ানমার চালের আন্তর্জাতিক বাজারে ভারত ও থাইল্যান্ডর মতো খুব গুরুত্বপূর্ণ সরবরাহকারী নয়। কিন্তু এমন এক সময়ে তারা এ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, যখন বিশ্ববাজারে চালের স্বাভাবিক সরবরাহে ঘাটতি দেখা দিতে শুরু হয়েছে। তাই এ নিষেধজ্ঞা একটি বিপদ সংকেত ও এতে আন্তর্জাতিক ক্রেতাদের উদ্বিগ্ন হয়ে ওঠার যথেষ্ট কারণ রয়েছে।

ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের তথ্য অনুযায়ী, মিয়ানমার বিশ্বের পঞ্চম বৃহৎ চাল রপ্তানিকারী দেশ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রতি বছর বিভিন্ন দেশে ২০ লাখ টন চাল রপ্তানি করে মিয়ানমার।

গত মাসে বাসমতি ব্যতীত অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এ নিষেধাজ্ঞার প্রভাবে চলতি মাসেই আন্তর্জাতিক বাজারে চালের সরবরাহ কমেছে ১ কোটি টন। শতকরা হিসেবে এ ঘাটতির হার ২০ শতাংশ।

এদিকে, ভারত চাল রপ্তানি স্থগিতের পর থেকে আন্তর্জাতিক বাজারে বাড়ছে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম। গত এক সপ্তাহে উভয় দেশের চালের দাম টনপ্রতি পাঁচ শতাংশ হারে বেড়েছে, যা ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। থাইল্যান্ড ও ভিয়েতনাম চাল রপ্তানিতে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম।
সূত্র: রয়টার্স

কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্মরণ সভা

0

সাংবাদিকদের নিরাপত্তায় ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা আছে: পরিকল্পনামন্ত্রী

দ্রোহ অনলাইন ডেস্ক

সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা আছে বলে মত প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসকাবের মানিক মিয়া মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সভাপতি প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের সম্মানে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
কার্টুনিস্ট কুদ্দুস ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন।

এম এ মান্নান বলেন, সা¤প্রতিক সময়ে পত্র পত্রিকায় কার্টুন কম দেখা যায়। আগে বেশি দেখা যেত। পশ্চিমা জগতে কার্টুনের বিশাল ভ‚মিকা রয়েছে। একটি ছবি দিয়ে অনেক শব্দের চেয়েও বেশি কিছু বোঝানো যায়। আর একটা কার্টুন দিয়ে মিলিয়ন শব্দ বোঝানো যায়। এই মাধ্যমের সৃজনশীল স্রষ্টা ছিলেন এম এ কুদ্দুস।

অনেকেই বলেন আমি সাংবাদিক বান্ধব, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। ল কোটি টাকা দিয়ে আমরা কি কাজ করছি, কেন করছি, সেই টাকার মালিক জনগণের সেটা জানার অধিকার ও প্রয়োজন আছে। মানুষের জানার বাহক সাংবাদিকরা। সাংবাদিকদের কাছ থেকে আমিও জানি। আমি নিজের প্রয়োজন এবং জানার জন্য, ভালোবাসার জন্য সাংবাদিকদের সাথে মেশার চেষ্টা করি।

সাংবাদিকদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আপনাদের (সাংবাদিকদের) ওয়েজ বোর্ডের ব্যাপারে মাঝে মাঝে শুনি। এই বিষয়ে সংশ্লিষ্ট না হওয়ার কারণে আমার গভীর জ্ঞান নেই, তবে এটাও জানি ওয়েজবোর্ড ঘোষণা হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। এটাও মাঝে মাঝে পড়ি, ওয়েজবোর্ড ঘোষণা হয়, কেউ এটা মানে, কেউ মানে না। ওয়েজবোর্ড যেহেতু সবার সাথে আলোচনা করেই হয়েছে, তাহলে মানবে না কেন? না মানার স্কোপ কোথায়? সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা আছে, এটা আমি বুঝতে পারি। আমি নিজেও সরকারি চাকরি করেছি, আমরা যেমন নিরাপত্তা পাই, আপনারা সাংবাদিকরা তেমনটা পান না। আবার কেউ কেউ নানা শর্টকাট উপায়ে অনেক দূর চলে যান। কিন্তু যারা মূল ধারার সাংবাদিকতা করে তাদের জীবন অনেক ঝড়-ঝাপটার। আমার ছোটবেলার অনেক সাংবাদিক বন্ধুদের দেখেছি ঢাকায় তারা অনেক কষ্ট করেছে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের দেশে পরিবর্তন হচ্ছে। সার্বিকভাবে দেশের ইতিবাচক পরিবর্তন আসছে। অস্বীকার করবো না সেখানে অনেক গ্যাপ আছে, দৃশ্যমান ঘাটতি আছে, অন্যায় আছে। বাংলাদেশ সৃষ্টির তার থেকে বর্তমান সময়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে এটা নিশ্চিত। সেখানে এই পেশায় আপনারা যারা ভ‚মিকা পালন করছেন, আপনাদের প্রতি সমাজের এবং রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব আছে।

বাংলাদেশের অর্থনীতি-রাজনীতিতে কার্টুনের ভ‚মিকা শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী হক। পরিচালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন রহমান। আলোচনা করেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংবাদিক গোলাম মোর্তোজা, রওনক হাসান এবং প্রয়াত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্ত্রী তানিয়া কুদ্দুস।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...