বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 425

দেশ নিয়ে ষড়যন্ত্র নতুন কোন ঘটনা নয়- হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন,মহান স্বাধীনতা দিবসের সাথে আমাদের আবেগ অনুভূতি জড়িয়ে আছে। সেই স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসকে নিয়ে কটা করে মিথ্যা উদ্ধৃতি দিয়ে সংবাদ ছাপানো চরম অপরাধ মূলক কর্মকান্ড। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে এটা একটি ষড়যন্ত্র। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই যোক্তিক। আমাদের মূল জায়গা স্বাধীনতা। স্বাধীনতা আমাদের অস্তিত্ব, সেখানে আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। জনগণও সেটাই প্রত্যাশা করে। আর এতে যাদের মনে আঘাত লাগছে। বুঝতে হবে তারাও এই ষড়যন্ত্রের অংশীদার। সংবাদটি সরিয়ে দিয়ে এটা যে ষড়যন্ত্র তা প্রমাণ করেছে প্রথম আলো। ওই বাচ্চা তো ওইসব কথা বলেনি, পরে টিভির সাাতকারে সে বলেছে।

শুক্রবার কুষ্টিয়ার সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কোন ঘটনা নয়। এক এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিলো, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিলো। যা এই পত্রিকায় ফলাও করে সেসময় ছাপানো হয়েছে। বোঝাই যাচ্ছে এটা আগের মতই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র। যা মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
এসময় দলীয় নেতাকর্মী, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক-শিার্থীরা উপস্থিত ছিলেন।

খোকসার নারী ইউপি সদস্য নিরাপত্তাহীনতায়

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায়া একটি বেড়ি বাঁধের সরকারী গাছ কাটায় বাঁধা দিয়ে সংরক্ষিত আসনের এক নারী মেম্বর নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জানা গেছে, শুক্রবার সকালে উপজেলা বেতবাড়িয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মুছার নেতৃত্বে শ্রমিকরা গড়াই নদীর বেড়ি বাঁধের গা থেকে বড় বড় মেহগনি গাছ কটতে শুরু করে। এ সময় স্থানীয় ইউনিয়নয় পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য (মেম্বর) রোমেলা খাতুন গাছ কাটায় বাঁধা দেন। এক পর্যায়ে থানা পুলিশ ঘটনা স্থলে পৌছালে গাছ কাটার সাথে জড়িত মুছাসহ অন্যরা গা ঢাকা দেয়। কিন্তু ততক্ষনে দুটি মেহগনি গাছ কেটে ফেলে শ্রমিকরা। বাঁকী ৫টি গাছের আংশিক গোড়া কেটে ফেলা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্য রোমেলা খাতুন অভিযোগ করে বলেন, মুছা ও তার দোষরা সরকারী বেড়ি বাঁধের গায়ের ৯টি মেহগনি ও একটি আম গাছ প্রায় এক লাখ টাকায় বিক্রি করে। প্রথমে তাকে ম্যানেজ করার জন্য টাকা অপরার করা হয়। কিন্তু তিনি রাজি না হওয়ায় মুছা এলাকার প্রভাবশালীদের সাথে জোট করে সকালে গাছ কাটা শুরু করে। এ সময় তিনি বাধা দেন। এক পর্যায়ে প্রশাসনের সহায়তা নিয়ে গাছ কাটা বন্ধ করেন। এ ঘটনার পর থেকে গাছ খোড়দের পক্ষের লোকেরা তার বাড়িতে এসে হুকমী ধামকী দিয়ে গেছে। ক্ষতি পুরণ না করলে নারী মেম্বরকে শিক্ষা দেওয়া হবে বলেও শাসিয়ে গেছেন। এ ঘটনায় তিনি চিন্তিত। তিনি প্রশাসনের সহায়তা দাবি করেন।

গ্রামে পুলিশ আসার পর থেকে আত্মগোপনে থাকা মুছার সাথে কথা বলতে তার বাড়িতে যাওয়া হয়। তকে পাওয়া যায়নি। তবে কথা বলেন তার ছোট ভাই তোতা’র স্ত্রী আন্না খাতুনের সাথে। তিনি দাবি করেন জমি ও গাছ দু’ই তাদের। মহিলা মেম্বর ক্ষমতার দাপট দেখিয়ে তাদের প্রায় ১০ কাঠা জমি দখল করে নিয়েছে। আগেও গ্রামে শালিস করে প্রায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে। তিনি ওই নারী মেম্বরের বিচারের দাবি করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি কাটা গাছের গুড়ি উদ্ধার করে স্থানীয় মেম্বরের জিম্মায় রাখা হয়েছে। কেউ অভিযোগ দেয়নি। মামলাও হয়নি।

ঝিনাইদহ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

এ সময় স্বাস্থ্য বিভাগের সহকারি পরিচালক ডাঃ শামসাদ রাব্বী খান, ঝিনাইদহ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অর্থোডেপিক বিশেষজ্ঞ ডাঃ মনিরুল ইসলাম, শিশু চিকিৎসক ডাঃ আনোয়ারুল ইসলাম ও ডেন্টাল চিকিৎসক মেহেদী মাসুম সরকর নির্ধারিত ফি পরিশোধ করে রোগী দেখেন।

আগামী শনিবার পহেলা মার্চ থেকে বৈকালিক স্বাস্থ্যসেবা পুরোদমে শুরু হবে বলে হাসপাতাল কর্তৃপ জানান।

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ফজলু হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শনিবার সকালে মহেশপুর উপজেলার কাজিরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজলু হোসেন উপজেলার কোল্লা গ্রামের মৃত হুরমত আলীর ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন জানান, গত ৯ ফেব্রæয়ারি উপজেলার কাজিরবেড় গ্রামে মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে ফজলু হোসেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে এসে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে ফজলুকে আসামী করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে পলাতক ছিলো অভিযুক্ত।

প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ কাজীরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

খোকসায় মহান স্বাধীনতা দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তোপধ্বনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ মিনার ও পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল শাহাদাত রতœ, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের ফজলুল হক প্রমুখ।

সকাল ৮ টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন শিা প্রতিষ্ঠানের স্কাউট, রোভার স্কাউট ও ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন।

সীমান্তে অবৈধ অস্ত্র ও সোনার বার উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল ও গুলিসহ আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে।

অস্ত্রধারী আল আমিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়হরিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।

বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে দৌলতগঞ্জ আইসিপি সংলগ্ন চ্যাংখালী এলাকায় বিজিবি সদস্য অভিযান চালায়। এ সময় আল আমিন ওই রাস্তা দিয়ে জীবননগরের দিকে যাচ্ছিল। তাকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাসীর পর একটি ভারতীয় তৈরী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

শনিবার তাকে জীবননগর থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে বিজিবি নতুন পাড়া এলাকায় থেকে বিজিবি সদস্যরা প্রায় ৬৪ লাখ টাকা মুল্যের ৭টি সোনার ফাটবারসহ জুয়েল হোসেন নামে এক সোনা কারবারীকে আটক করেছে। জুয়েল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দনি চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

শনিবার সকালে মহেশপুর থেকে তাকে আটক করা হয়। এদিকে জীবননগর উপজেলার গয়াসপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১৮ লাখ টাকা মুল্যের ৫৬টি ভারতীয় মোবাইল ফোন ও ১৪৪টি ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে। বিজিবির এই তিনটি পৃথক অভিযানের খবরটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিকালে জানানো হয়।

ভয়াল ২৫ মার্চ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিন শেষে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল।

সেদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য ল্েয রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীর ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

দিবসটি উপলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন এবং সংবাদপত্রসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

এদিন সকাল সাড়ে ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও সারাদেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকাসহ সকল সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এদিন বাদ জোহর দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে সুবিধাজনক সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বাঙালির স্বাধীনতার আকাক্সক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট।

এই অভিযানের নির্দেশনামা তৈরি করে পাকিস্তানের দুই সামরিক কর্মকর্তা মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলী। নির্দেশনামার কোনো লিখিত নথি রাখা হয়নি। গণহত্যার সেই পুরো নির্দেশ মুখে মুখে ফরমেশন কমান্ডার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়। অনেক পরে, ২০১২ সালে, মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ‘এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি’ নামে আত্মজীবনী প্রকাশ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত সে আত্মজীবনীতে প্রথমবারের মতো অপারেশন সার্চলাইট সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়।

অপারেশন সার্চলাইট কিভাবে পরিকল্পিত হয়, ১৯৭১ সালের সেই স্মৃতিচারণ করে রাজা লিখেছেন, ‘১৭ মার্চ, সকাল প্রায় ১০টা বাজে। টিক্কা খান আমাকে ও মেজর জেনারেল ফরমানকে কমান্ড হাউসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে খবর পাঠান। খবর পেয়ে আমরা দুজন টিক্কা খানের সঙ্গে দেখা করি। গিয়ে দেখি, সেখানে জেনারেল আবদুল হামিদ খানও রয়েছেন। টিক্কা খান আমাদের বলেন, প্রেসিডেন্টের সঙ্গে শেখ মুজিবের সমঝোতা আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে না। প্রেসিডেন্ট চান আমরা যেন সামরিক অভিযানের প্রস্তুতি গ্রহণ করি এবং সে অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি করি। এ ছাড়া আর কোনো মৌখিক বা লিখিত নির্দেশনা আমরা পাইনি। আমাদের বলা হয়, পরদিন ১৮ মার্চ বিকেলে আমরা দুজন যেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে ওই পরিকল্পনা চূড়ান্ত করি।’ পরদিন সকালেই খাদিম হোসেন রাজা তার কার্যালয়ে রাও ফরমান আলীকে নিয়ে বসেন। তারাই গণহত্যার এ অভিযানের নাম দেন অপারেশন সার্চলাইট।

মার্কিন সাংবাদিক রবার্ট পেইন ২৫ মার্চ রাত সম্পর্কে লিখেছেন, ‘সেই রাতে ৭০০০ মানুষকে হত্যা করা হয়, গ্রেফতার করা হল আরো ৩০০০ লোক। ঢাকায় ঘটনার শুরু মাত্র হয়েছিল। সমস্ত পূর্ব পাকিস্তান জুড়ে সৈন্যরা বাড়িয়ে চললো মৃতের সংখ্যা। জ্বালাতে শুরু করলো ঘর-বাড়ি, দোকান-পাট। লুট আর ধ্বংস যেন তাদের নেশায় পরিণত হল। রাস্তায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো কাক-শেয়ালের খাবারে পরিণত হল। সমস্ত বাংলাদেশ হয়ে উঠলো শকুন তাড়িত শ্মশান ভূমি।

এই গণহত্যার স্বীকৃতি খোদ পাকিস্তান সরকার প্রকাশিত দলিলেও রয়েছে। পূর্ব পাকিস্তানের সঙ্কট সম্পর্কে যে শ্বেতপত্র পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ চলাকালে প্রকাশ করেছিল, তাতে বলা হয় : ‘১৯৭১ সালের পয়লা মার্চ থেকে ২৫ মার্চ রাত পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষের জীবননাশ হয়েছিল।

১৯৭০-এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্তে¡ও আওয়ামী লীগের কাছে পাকিস্তানি জান্তা মতা হস্তান্তর না করার ফলে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনের প্রক্রিয়া চলাকালে পাকিস্তানি সেনারা কুখ্যাত ‘অপারেশন সার্চ লাইট’ নাম দিয়ে নিরীহ বাঙালি বেসামরিক লোকজনের ওপর গণহত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল ল্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীসহ সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা। এদিন দুপুরের পর থেকেই ঢাকাসহ সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে। সকাল থেকেই সেনা কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মত। হেলিকপ্টারযোগে তারা দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করে বিকেলের মধ্যে ঢাকা সেনানিবাসে ফিরে আসে।

ঢাকার ইপিআর সদর দফতর পিলখানাতে অবস্থানরত ২২তম বালুচ রেজিমেন্টকে পিলখানার বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়। মধ্যরাতে পিলখানা, রাজারবাগ, নীলতে আক্রমণ করে পাকিস্তানি সেনারা। হানাদার বাহিনী ট্যাঙ্ক ও মর্টারের মাধ্যমে নীলতেসহ বিশ্ববিদ্যালয় এলাকা দখল নেয়। সেনাবাহিনীর মেশিনগানের গুলিতে, ট্যাঙ্ক-মর্টারের গোলায় ও আগুনের লেলিহান শিখায় নগরীর রাত হয়ে উঠে বিভীষিকাময়।

লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এবং লেফটেন্যান্ট জেনারেল এএকে নিয়াজীর জনসংযোগ অফিসারের দায়িত্বে থাকা সিদ্দিক সালিকের ‘উইটনেস টু সারেন্ডার’ গ্রন্থেও এ সংক্রান্ত একটি বিবরণ পাওয়া যায়। সিদ্দিক সালিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জেনারেল নিয়াজীর পাশেই ছিলেন। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অনুগত পাকিস্তানি হিসাবে পাক সামরিক জান্তার চক্রান্ত তিনি খুব কাছে থেকেই দেখেছেন। ২৫ মার্চ, অপারেশন সার্চ লাইট শুরুর মুহূর্ত নিয়ে তিনি লিখেন ‘নির্দিষ্ট সময়ের আগেই সামরিক কার্যক্রম শুরু হয়ে যায়। এমন আঘাত হানার নির্ধারিত মুহূর্ত (এইচ-আওয়ার) পর্যন্ত স্থির থাকার চিহ্ন বিলুপ্ত হয়ে গেল। নরকের দরজা উন্মুক্ত হয়ে গেল।’
পাকিস্তানি হায়েনাদের কাছ থেকে রা পায়নি রোকেয়া হলের ছাত্রীরাও। ড. গোবিন্দ চন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ড. মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। ঢাবির জগন্নাথ হলে চলে নৃশংসতম হত্যার সবচেয়ে বড় ঘটনাটি। এখানে হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট পরিকল্পনা বাস্তবায়নের সকল পদপে চূড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোন মূল্যে শত্রæর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান।

বঙ্গবন্ধুর এই আহŸানে সাড়া দিয়ে বাঙালী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে নয়জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের এবং তাদের প্রতিনিধিদের হাতে ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দেন সরকার প্রধান।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এবার চারজন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অবসরপ্রাপ্ত কর্নেল সামসুল আলম, প্রয়াত লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজাউদ্দিন ভূইয়া।

সাহিত্যে অবদানের স্বীকৃতিতে এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন প্রয়াত নাট্যকার ড. মুহাম্মদ মঈনুদ্দীন আহমেদ (সেলিম আল দীন)।

সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়ায় সাবেক ক্রিকেটার এ এস এম রকিবুল হাসান, গবেষণা ও প্রশিণে নাহিদা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফিরদৌসী কাদরীকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।

সমাজসেবা-জনসেবায় অবদানের স্বীকৃতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের একটি পদক, পাঁচ লাখ টাকা এবং সম্মাননাপত্র দেওয়া হয়েছে।

কবিরাজের গরম পানিতে নবম শ্রেণির ছাত্রীর শরীর ঝলসে গেলো

0

ঝিনাইদহ প্রতিনিধি

কবিরাজি চিকিৎসার নামে নবম শ্রেণির ছাত্রীর শরীরের গরম পানি ঢেলে তার শরীরের ২৫ শতাংশ ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে কথিত কবিরাজ সৈয়দ আলীর বাড়িতে ছাত্রীর উপর থেকে জিনের দৃষ্টি সরানোর নামে অপচিকিৎসা করার সময় ছাত্রীর শরীর ঝলসে যায়। এ ঘটনায় ছাত্রীর পরিবার হরিণাকুন্ডু ণিখিত অভিযোগ করেছেন।

দগ্ধ আয়েশা খাতুন চুয়াডাঙ্গার কাউন্সিল পাড়ার আরিফুল ইসলামের মেয়ে।

পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়েশা খাতুনকে কবিরাজি চিকিৎসার জন্য শুড়া গ্রামের কথিত কবিরাজ সৈয়দ আলীর কাছে আনা হয়। কবিরাজ প্রথমে ঠান্ডা পানি দিয়ে ছাত্রীর ঝাড়ফুক করতে থাকে। এতে কাজ না হলে গরম পানি শরীরে ওই ছাত্রীর শরীরে ঢেলে দেয়। ছাত্রীর বাবা এ ঘটনার প্রতিবাদ করেন। কিন্তু তাদের মুখে রাসায়নিক ছিটিয়ে দেওয়া হয়। এসময় তারা অজ্ঞান হয়ে যায়। কবিরাজ ও তার স্ত্রীর ছাত্রীর উপর অমানষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে স্থানীয়রা দগ্ধ স্কুল ছাত্রীকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দগ্ধ স্কুল ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

দগ্ধ স্কুল ছাত্রী আয়শার বাবা আরিফুল ইসলাম, অপচিকিৎসার জন্য দায়ী কবিরাজ সৈয়দ আলীর বিচারের দাবি করেন।

কবিরাজ সৈয়দ আলীর বক্তব্য জানতে তার মুঠোফোন ফোন রিং করা হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

হরিণাকুন্ডু থানার ওসি আক্তারুজ্জামান লিটন জানান, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কবিরাজ আত্মগোপন করেছেন।

১০ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ১০ কেজি গাঁজাসহ রুপালী বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপরে কোর্ট ষ্টেশন রোডের বারো শরীফ দরবার এলাকা থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশ। আটকৃত রুপালী বেগম দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার জমির মালিথার স্ত্রী।

থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন জানান, রুপালী বেগম টেপ দিয়ে মোড়ানো চার প্যাকেট গাঁজা একটি ব্যাগের মধ্যে নিয়ে দৌলতপুর থেকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুফল সরকার নেতৃত্বে এস আই সেলিম, এস আই জিন্নাহসহ কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম তাকে হাতেনাতে চারটি প্যাকেটে থাকা ১০ কেজি গাঁজাসহ আটক করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়েরের করা হয়েছে।

ওসি দেলোয়ার হোসেন খাঁন আরো জানান, এই মাদক কারবারের সাথে আরো কেউ জড়িত আছে কি না এ বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...