মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 528

দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত (৬ ঘণ্টা) সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিগত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত হয়, ‘বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।

ওই সিদ্ধান্তের আলোকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে (বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত) সিএনজি স্টেশন বন্ধ রাখা এবং এ বিষয়টি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয় চিঠিতে।

করোনা টিকা না নিলে মৃত্যুর ঝুঁকি ১১ গুণ বেশি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা (কোভিড-১৯) টিকা না নেয়া ব্যক্তিদের মৃত্যুর ঝুঁকি যারা পুরো ডোজ টিকা নিয়েছেন, তাদের তুলনায় ১১ গুণ বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি।

করোনাভাইরাসের ‘ডেল্টা ধরন’ টিকা নেয়া ব্যক্তিদের প্রতিরোধ মতা ভেদ করতে পারলেও গুরুতর অসুস্থতা ঠেকাতে টিকার কার্যকারিতা তুলে ধরা হয়েছে সিডিসির নতুন এক প্রতিবেদনে।

সিডিসির পরিচালক ডা. রোশেল ভলেনস্কি শুক্রবার এক ব্রিফিংয়ে বলেন, গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের মধ্যে দেখা গেছে, যারা টিকা নেননি তাদের কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি সাড়ে চারগুণ বেশি, হাসপাতালে ভর্তির সম্ভাবনা ১০ গুণ বেশি এবং মৃত্যুর শঙ্কা ১১ গুণ বেশি।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ে সাপ্তাহিক প্রতিবেদনে তিনটি সমীার ফল থেকে সংস্থাটি এসব তথ্য প্রকাশ করেছে বলে সিবিসি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়।

এসব তথ্য বলছে, সামনের দিনগুলোতে অনেকেরই বুস্টার ডোজ বা টিকার তৃতীয় ডোজ দরকার হতে পারে।
যুক্তরাষ্ট্রের ১৩টি অঞ্চলে পরিচালিত সিডিসির সমীায় দেখা গেছে, ডেল্টা ধরনের বিস্তারের মধ্যে টিকার পূর্ণ ডোজ পাওয়া ব্যক্তিদের আক্রান্ত হওয়ার হার দেশজুড়েই বেড়েছে।

বিজ্ঞানীরা আশা করেছিলেন, সংক্রমণ ঠেকাতে টিকার কার্যকারিতা সর্বোচ্চ পর্যায়ে থাকলে পূর্ণ ডোজ পাওয়া ব্যক্তিদের গত জুনের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত আক্রান্তের হার ১০ শতাংশ হতে পারে।

কিন্তু সমীায় টিকার পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিদের আক্রান্তের হার ১৮ শতাংশ পাওয়া গেছে জানিয়ে ওই সমীা প্রতিবেদনে বলা হয়েছে, সার্স-কোভ-২ ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে টিকার প্রতিরোধ মতা অব্যাহতভাবে কমে আসছে।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে পরিচালিত সিডিসির আরেক সমীায় দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার ঠেকাতে ভালো কার্যকারিতা দেখাচ্ছে টিকা।

কিন্তু সিডিসির প্রকাশিত নতুন তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বয়স্ক ব্যক্তিদের গুরুতর অসুস্থতা ঠেকাতে টিকার কার্যকারিতা দুর্বল হয়ে আসছে। কয়েকশ হাসপাতাল এবং জরুরি সেবা কিনিকের জোট ‘ভিশন নেটওয়ার্ক’ এর তথ্য বিশ্লেষণ করে সিডিসির প্রতিবেদেন বলা হয়, গত অগাস্ট মাসে ৭৫ বছর ও তার বেশি বয়সীদের হাসপাতালে ভর্তি ঠেকাতে টিকার কার্যকারিতা তরুণদের তুলনায় ‘উল্লেখযোগ্য পরিমাণ কম’।

নিজেদের তথ্য বিশ্লেষণ করে একই উপসংহারে পৌঁছেছে কয়েকটি ‘ভেটেরানস অ্যাফেয়ার্স মেডিকেল সেন্টার’। তাদের আনুমানিক হিসাব বলছে, ৬৫ বছর ও তারচেয়ে বেশি বয়সীদের হাসপাতালে ভর্তি ঠেকাতে টিকা ৮০ শতাংশ কার্যকর।

দুটি সমীাতেই বলা হয়, হাসপাতালে ভর্তি ঠেকাতে টিকার কার্যকারিতা আগের চেয়ে কমে আসছে।
সিডিসি এর আগে জানিয়েছিল, একটি দলের ওপর পরিচালিত জরিপে হাসপাতালে ভর্তি ঠেকাতে টিকার কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমে আসতে দেখা গেলেও গত জুলাই মাসেও তা ৮০ শতাংশের বেশি ছিল।

যুক্তরাষ্ট্রের চিকিৎসা কর্মকতারা দেশজুড়ে টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছেন জানানোর পর সিডিসির প্রতিবেদনে নতুন এসব তথ্য উঠে এল।

তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ দপ্তর এখনও বুস্টার ডোজের অনুমোদন দেয়নি এবং সিডিসির টিকা বিষয়ক বিশেষজ্ঞদের প্যানেলও আনুষ্ঠানিকভাবে কোনো সুপারিশ এখনও করেনি।

সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, বুস্টার ডোজের জন্য যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ‘ফাইজার’ প্রথম অনুমোদন পেতে পারে।

চিকিৎসা কর্মকর্তারা বলছেন, কয়েক সপ্তাহের মধ্যে ‘মডার্না’ এবং ‘জনসন অ্যান্ড জনসন’ এর বুস্টার ডোজের টিকার অনুমোদন দেওয়ার বিষয়েও তারা আশাবাদী। তবে ওষুধ কোম্পানি দুটির টিকার পর্যাপ্ত তথ্য এখনও পাওয়া যায়নি।

অন্যান্য দেশের তথ্য বিবেচনায় নিয়ে বাইডেন প্রশাসনের প থেকে সংক্রমণের ঝুঁকিতে থাকা লোকজনকে টিকার বুস্টার ডোজ দেওয়ার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এেেত্র ইসরায়েলের উদাহরণ দেওয়া হচ্ছে, যেখানে ইতোমধ্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

বুধবার ‘লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন’ আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেন, “ইসরায়েলে যা ঘটছে তা খুবই আগ্রহ উদ্দীপক, কারণ টিকা দেওয়াসহ সংক্রমণ প্রতিরোধে প্রতিটি বিষয়েই তারা যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে।”

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সহায়তায় ‘ইয়েল ইউনিভার্সিটির’ গবেষকদের একটি সমীা প্রতিবেদনে স¤প্রতি বলা হয়, টিকার আগাম বুস্টার ডোজ দেয়া হলে সংক্রমণের হার ৬৮ শতাংশ কমে আসতে পারে। তবে এই প্রতিবেদনের কোনো পর্যালোচনা হয়নি বলে জানিয়েছে সিবিসি নিউজ।

ইসরায়েলি চিকিৎসা কর্মকর্তারা বাইডেন প্রশাসনকে তাদের বুস্টার ডোজ কর্মসূচির অপ্রকাশিত বেশ কিছু তথ্য জানিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

স¤প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনায় গতি বাড়ানোর আহŸান জানান। প্রথম পর্বে দুই ডোজ টিকা পাওয়ার ৮ মাস পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের তৃতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় প্রেস কাবের সভাপতি ও সম্পাদকসহ সাংবাদিকদের শীর্ষ চার সংগঠনের ১১ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ।

রবিবার বিকালে বিএফআইইউ থেকে এ বিষয়ে একটি চিঠি সকল ব্যাংকে পাঠানো হয়েছে।

একটি ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, চিঠিতে ওই ১১ সাংবাদিকের নাম, সাংগঠনিক পদবী, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট নম্বর দিয়ে ব্যাংক লেনদেনের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

১১ জনের তালিকার শুরুতেই রয়েছেন জাতীয় প্রেস কাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

বিএনপি সমর্থিত অংশের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত অংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর নাম রয়েছে তালিকায়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএনপি সমর্থিত অংশের সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত অংশের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালীন নোমানী এবং সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের নাম রয়েছে ওই তালিকায়।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চিঠিতে বলা হয়েছে, ওই ১১ জনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য (কেওয়াইসি ফরম, লেনদেন বিবরণী এবং হিসাবের হালনাগাদ স্থিতিসহ) ১৮ সেপ্টেম্বরে মধ্যে পাঠাতে হবে।

এ বিষয়ে প্রেসকাবের সভাপতি ফরিদা ইয়াসমিন একটি নিউজ পোর্টালকে বলেন, ‘সরকারের যে কোনো সংস্থা, যে কারো ব্যাংক হিসাবের তলব করতে পারে। তবে শুধুমাত্র সাংবাদিক নেতাদের তথ্য তলব করায় জনমনে একটা ভুল বার্তা যায়।’

জাতীয় প্রেস কাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান ‘আমি জানি না কেন ব্যাংক হিসাব তলব করেছে। বলতে চাই- কার ব্যাংকে কী পাওয়া যাচ্ছে এটা জনসম্মুখে প্রকাশ করা হোক। এ উদ্যোগ প্রকৃত যারা টাকা পয়সা আছে তাদেরকে আড়াল করার চেষ্টা বলে মনে করি। এ উদ্যোগ মানুষকে হয়রানি করা।’

ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মোল্লা জালাল দাবি করেন, তার হিসাবে কোনো ধরনের গরমিল পাওয়ার সুযোগ নেই।

আর ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্য অংশের সভাপতি এম আব্দুল্লাহ বলছেন, এর পেছনে ‘ভিন্নমত দমনের চেষ্টা’ দেখতে পাচ্ছেন তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আব্দুল কাদের গণি চৌধুরী বলেছেন, হিসাব তলব নিয়ে তিনি নেতিবাচক কোনো চিন্তা করছেন না।

এ খবরে বিস্ময় প্রকাশ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালীন নোমানী তাদের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করার পর তা জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছেন।

একই দাবি জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বলেছেন, ‘আমার ব্যাংক হিসাব খুঁজে যা পাওয়া যাবে তাতে রাষ্ট্রের লজ্জা পেতে হবে।’

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নয়, বিভাজন থাকছে না নবম-দশমে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শিামন্ত্রী দীপু মনি জানালেন আগামী ২০২৫ সাল থেকে পুরোপুরি নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে বলে। আর এ শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কোনো পরীা দিতে হবে না। বিজ্ঞান, মানবিক কিংবা বাণিজ্যের বিভাগ বিভাজন থাকবে না নবম ও দশম শ্রেণিতে।

শিামন্ত্রী দীপু মনি সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন করা হলে তিনি তা অনুমোদন করেন।

২০২৫ সাল থেকে এই শিাক্রম পুরোপুরি বাস্তবায়নে আগামী বছর থেকে কাজ শুরু হবে। আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের ১০০টি করে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিাক্রমের পাইলটিং শুরু হবে। ২০২৩ সাল থেকে ধাপে ধাপে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।

দীপু মনি বলেন, আগামী বছর থেকে প্রাথমিকের প্রথম শ্রেণি এবং মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হবে। ২০২৩ সাল থেকে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শুরু হবে নতুন শিক্ষাক্রম । ২০২৪ সালে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণি এবং ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে এই শিাক্রম শুরু হবে। ২০২৫ সালের মধ্যে পুরো শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।

জাতীয় শিাক্রম রূপরেখা অনুযায়ী পাবলিক পরীার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দশম শ্রেণির পাঠ্যক্রম অনুযায়ী এসএসসি পরীা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি পরীা নিয়ে সেই দুই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল দেয়া হবে। অন্য শ্রেণিতে হবে সমাপনী পরীক্ষা, সমাপনীতে ধারাবাহিক মূল্যায়নের সঙ্গে সামষ্টিক মূল্যায়ন করা হবে। শিখন সময় কতটা হবে, তা নির্দিষ্ট করে দেয়া হবে। সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি ধারাবাহিক মূল্যায়নেও গুরুত্ব দিয়েছি।

পিইসি ও জেএসসি পরীক্ষা থাকছে কি না- জানতে চাইলে শিক্ষামন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে বলেন, প্রাথমিকে শেষে একটি সনদ পেল, কাস এইট শেষে একটি সনদ পেল। তার মানে না যে প্রত্যেক ক্ষেত্রে সনদ দিতে হবে। আমি যদি কাস শেষ করি সেখানেও তো সনদ দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। সনদের জন্য শিক্ষা নয়, পারদর্শিতা নিশ্চিত করতে চাই। অষ্টম ও প্রাথমিকে পাবলিক পরীক্ষার কথা বলিনি, কাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না এবং প্রতিটিতে সমাপনী পরীক্ষা হবে। সনদ দেওয়ার জন্য পাবলিক পরীক্ষার দরকার নেই। পিইসি এখনও কাস সমাপনী পরীক্ষা, জেএসসি পাবলিক পরীক্ষা, বছর শেষে প্রতিকাসে মূল্যায়ন হবে। দশম, একাদশ ও দ্বাদশে পাবলিক পরীক্ষার কথা বলেছি, এইচএসসির পরীক্ষার রেজাল্ট হবে একাদশ ও দ্বাদশ মিলিয়ে।

প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই রূপরেখা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগে প্রাথমিক, মাধ্যমিক আলাদা আলাদা ছিল। একজন শিক্ষার্থী প্রাক-প্রাথমিকে ঢুকে মাধ্যমিকে যাচ্ছে। এ জন্য এক স্তর থেকে আরেক স্তরে যাওয়া যেন খুব মসৃণ হয়, মাঝে যেন ছেদ না পড়ে, অন্য স্তরে গিয়ে যেন খাপ খাওয়াতে কোনো সমস্যা না হয়, সেটি আমরা দেখার চেষ্টা করেছি।

পুরো শিক্ষাক্রম শিক্ষার্থীকেন্দ্রিক হবে জানিয়ে দীপু মনি বলেন, আনন্দময় পড়াশোনা হবে। বিষয়বস্তু ও পাঠ্যপুস্তকের বোঝা ও চাপ কমানো হবে। গভীর শেখনে গুরুত্ব দেয়া হবে। মুখস্ত নির্ভরতার বিষয়টি যেন না থাকে, এর বদলে অভিজ্ঞতা ও কার্যক্রমভিত্তিক শেখাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। শিাক্ষার্থীর দৈহিক ও মানসিক বিকাশে খেলাখুলা ও অন্যান্য কার্যক্রমকে গুরুত্ব দেয়া হচ্ছে।

নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীরা শ্রেণিকইে যেন অধিকাংশ পাঠ গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এরপর শিক্ষার্থীরা যেন নিজেদের মতো সময় কাটাতে পারে। পড়াশোনার বাইরে খেলাখূলা বা অন্যান্য বিষয়ের সুযোগ কমে গেছে, এটা যেন না হয়। জ্ঞান, দতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে যোগ্যতা অর্জন করতে হবে।

নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে এসএসসি পরীক্ষা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে (১০-১২ নভেম্বর ) এসএসসি ও সমানের পরীক্ষা শুরু হতে পারে। পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি শিক্ষাবোর্ড সম্পন্ন করেছে।

আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আন্তঃ শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষা আয়োজন করতে সব ধরনের প্রস্তুুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার জন্য প্রশ্নপত্র ছাপার কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহে প্রশ্নপত্র জেলা পর্যায়ে পাঠানো হবে।

সূত্রটি জানায়, আগামী ১০ থেকে ১২ নভেম্বরের যেকোনো দিন থেকে পরীক্ষা শুরু করতে চায় শিক্ষা বোর্ডগুলো। যেহেতু ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে, সেহেতু উল্লেখিত সময়ের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু করলে পরবর্তী এক মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।

করোনা অতিমারি পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব না হওয়ায় গ্রপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সংপ্তি সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।  শিক্ষার্থীর প্রশ্ন বাছাইয়ের সুযোগ বাড়ানো হবে। আগে ১০টি প্রশ্নের মধ্যে ৭-৮টির উত্তর দিতে হলেও এবার সেখানে চারটির উত্তর দিতে বলা হবে।

এদিকে, স্বাস্থ্যঝুঁকি এড়াতে কেন্দ্রের বেঞ্চগুলোতে ইংরেজি বর্ণ ‘জেড’ আকারে বসানো হবে পরীার্থীদের। কেন্দ্রে পরীক্ষার্থী, শিক্ষকসহ সবাইকে মাস্ক পরে ঢুকতে হবে। প্রবেশের ফটকে রাখা হবে হ্যান্ড স্যানিটাইজার। শিক্ষক ও পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব রেখে চালাতে হবে যাবতীয় কার্যক্রম।

জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ সোমবার রাতে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আগামী ১০, ১১ বা ১২ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। এ সময়ে এসএসসি পরীক্ষা শুরু করতে পারলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। পরীক্ষা শেষে পরবর্তী একমাস পর ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চলতি সপ্তাহে পরীক্ষা শুরুর দিন চূড়ান্ত করা হবে।’

তিনি বলেন, ‘যেহেতু চলতি বছরের মধ্যে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করতে হবে। সে কারণে পরীক্ষা শুরু ও ফলাফল প্রকাশের জন্য আমরা হিসাব-নিকাশ করছি। পরীক্ষা মন্ত্রণালয় থেকে সম্মতি দিলে আগামী ১০ থেকে ১২ নভেম্বরের যেকোনো দিন এসএসসি পরীক্ষা শুরু করা হবে।’

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এজন্য কেন্দ্রগুলোর জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হবে। আমরা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় যখন ঘোষণা দিবে, তখন পরীক্ষা নেওয়া হবে।’

স্বাস্থ্যবিধি নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু সংপ্তি আকারে তিন বিষয়ের পরীক্ষা হবে এবং বিভাগভিত্তিক সকাল-বিকেল পরীক্ষার আয়োজন করা হবে, সেহেতু এসএসসির জন্য কেন্দ্র বাড়ানোর প্রয়োজন হবে না।’

প্রসঙ্গত, এসএসসি ও সমমান পরীায় অংশগ্রহণ করতে এবার সারাদেশে প্রায় ২২ লাখ শিার্থী ফরম পূরণ করেছে। তার মধ্যে ঢাকা শিা বোর্ডের অধীনে চার লাখ ৭৩ হাজার শিার্থী রয়েছে।

কুষ্টিয়ায় করোনায় সাতদিনে ১২ জনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত সাতদিনে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সাত দিনে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর হার কমেছে। পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার সকাল ৯ টা পর্যন্ত ৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৩৪ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ২৯ জন। এ সপ্তাহে সর্ব নিন্ম ১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে ১০ সেপ্টেম্বর কোন করোনা রোগীর মৃত্যু হয় নি।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫০ টি নমুনা পরীার বিপরীতে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮০ ভাগ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৫২ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৪৯ জন। নতুন করে শনাক্ত ৩৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ৩১ জন, কুমারখালী উপজেলায় ১ জন, মিরপুর উপজেলায় ২ জন এবং খোকসা উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৯ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৭৪ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন।

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে রেল পুলিশ উপজেলার বলুহর নামক স্থান থেকে বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে। শনিবার দিন গত রাত ১২ টার দিকে বৃদ্ধের মৃত্যু হয়। নিহত সিরাজুল ইসলাম পার্শবর্তী রাজাপুর গ্রামের মৃত নবাই মন্ডলের ছেলে।

কোটচাঁদপুর ষ্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, রাত ১২ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সিরাজ উদ্দিন মারা যায়।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর নিয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ সিরাজুল ইসলাম আত্মহত্যা করেছে।

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দীর্ঘ ১২ বছর পর মাইক্রোবাস চালক হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক তাজুল ইসলামর এই রায় প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার এক আসামিকে আদালত বেকসুর খালাস প্রদান করেন। একই সাথে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্যম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় শুধুমাত্র আসামি কাওছার আলী আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৫ আসামি এখনো পলাতক রয়েছেন।

এ মামলায় দন্ডপ্রাপ্তরা হলেন- পলাতক আসামী ঝিনাইদহের স্বরূপদহ গ্রামের বাসিন্দা রজব আলী জোয়াদ্দারের ছেলে মানিক জোয়াদ্দার (৩৭), মিরপুর উপজেলার ইশালমারী গ্রামের হাসান আলীর ছেলে কোরবান আলী (৪৭), সদর উপজেলার বাহির বোয়ালদহ গ্রামের আফিল উদ্দিন সর্দারের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার (৫২), চরসাদিপুর গ্রামের নুজদার সেখের ছেলে সোহান (৩৭), মাগুড়া জেলার হাফিজুর মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন মান্না ওরফে সাগর (৩৭) এবং আদালতে উপস্থিত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের নফর আলী শাহের ছেলে কাওছার আলী (৪০)।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৮ জুলাই দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা গ্রামের ষ্টীল ব্রীজ নামক স্থানে মাইক্রো ছিনতাই চক্রের সদস্য আসামিরা পরস্পর যোগসাজসে পরিকল্পিত ভাবে মাইক্রো চালক কাবিজুর রহমানকে (৪০) মাইক্রোসহ অপহরণ পূর্বক ঘটনাস্থলে চালককে নামিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে লাশ ফেলে মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই মিরপুর উপজেলার পুটিমারি গ্রামের মৃত: আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রউফ বাদি হয়ে পরের দিন ২৯ জুলাই অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১০ সালে ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজুল হক ৭ আসামীর বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, বিজ্ঞ আদালত দীর্ঘ স্ব্যা শুনানী শেষে ৬ আসামির বিরুদ্ধে আনীত মাইক্রো চালক কাবিজুর রহমান হত্যাকান্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়া তাদের যাবজ্জাীবন কারাদন্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় দন্ড প্রাপ্ত আসামী কাওছার আলী ব্যাতীত অপর ৫জন আসামী আদালতে উপস্থিত না হয়ে পলাতক ছিলেন। এছাড়া কোরবান নামের এক আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বে-কসুর খালাস দিয়েছেন আদালত।

ঝিনাইদহে ধান বীজ কিনে প্রতারিত কৃষকরা পেল ক্ষতিপুরণ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ধানের বীজ কিনে প্রতারিত কৃষকরা ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরে অভিযোগ করে তিপুরণ পেলেন।

জেলা ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরে সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, চলতি মৌসুমে আবাদের জন্য হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জনাব আলী, আজিজার মন্ডল, আতিয়ার রহমান, নুজির আলী খাঁ, সজল হোসেন, আকাশ মিয়া, লিমন হোসেন শহরের অগ্নিবীণা সড়কের শহিদ বীজ ভান্ডার থেকে স্বর্ণা জাতের ধানের বীজ খরিদ করেন। বীজতলায় বীজ বপনের পর স্বাভাবিকভাবেই চারা গজায়। কিন্তু বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপন করার কয়েকদিন পর স্বাভাবিক বৃদ্ধির পরিবর্তে চারা থেকে শীষ গজাতে শুরু করে। এতে ফলন বিপর্যয়ের আশংকা করে তার। বিষয়টি নিয়ে গত ১৮ আগস্ট ভোক্তা-অধিকার সংরণ অধিদপ্তরের অভিযোগ করেন তারা। অভিযোগ পাওয়ার পর বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতামত গ্রহণ করার পর জাতটি অবৈধ বলে বিবেচিত হয়। পরে অভিযোগ শুনানী ও সত্যতা প্রমাণ পাওয়া যায়। তিগ্রস্থ কৃষকেরা বিঘা প্রতি ৯ হাজার টাকা তিপুরণ দাবী করে। এ এলাকার কৃষকদের ২৫ বিঘা জমির ফসল হানানি বাবাদ ২ লাখ ২৯ হাজার ৫’শ টাকা তিপুরণ দেয় ওই প্রতিষ্ঠানটি।

আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে রোগীর মরদেহ

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে এক নারী ভর্তি রোগীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে মালেকা খাতুন (৬০) এর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মালেকা খাতুন আলমডাঙ্গা উপজেলার কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, গত ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হন মালেকা খাতুন। তিনি মানসিকসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। পরিবারের সদস্যরা রাতে তার সঙ্গে থাকতেন না। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মালেকা খাতুন শৌচাগারে যান। দীর্ঘ সময় পরেও তিনি না ফেরায় পাশের বেডের এক নারী শৌচাগারে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, মালেকা খাতুন আত্মহত্যা করেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...