মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 595

৪০ দিনে মহেশপুর সীমান্ত থেকে ৮৯ জন আটক

0
JHENIDA-BGB--DROHO-9-P2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা কালে সর্বশেষ ৪০ দিনে ৮৯ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে ভারতে যাওয়া সময় ৪ জনকে আটক করে বিজিবি।

উপজেলার যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়। দুপুর ২ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। আটকদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশু রয়েছে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সময় সতর্ক রয়েছে বিজিবি।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিন থেকে শুরু করে এ পর্যন্ত সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮৯ জনকে এবং সহায়তাকারী ৩ দালালকে আটক করা হয়েছে।

ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

0
JHENIDA-REPED-DRO-9-P1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল জোয়ার্দ্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার শৈলকূপা উপজেলার রয়েড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত রবিবার বিকালে প্রতিবেশী এক শিশুকে একা পেয়ে তার বাড়িতে ধর্ষণ করে রয়েড়া গ্রামের তরিকুল জোয়ার্দ্দার। এসময় শিশুটির চিৎকার শুনে তার মা এগিয়ে আসে। তখন তরিকুল পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে সোমবার রাতে শৈলকূপা থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে রয়েড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিশ্বে শনাক্ত ১০ কোটি ৬৬ লাখ ছাড়ালো

0
CRONA-DRO-8-P10

দ্রোহ অনলাইন ডেস্ক

কোভিড-১৯ মহামারিকে বিধ্বস্ত মানবতা। রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারও মানুষ। লাশের সারি দীর্ঘ হচ্ছে। বিশ্বের কোথাও কোথাও করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ দেখা দিয়েছে। আবার কোথাও কোথাও নতুন ধরন দেখা দিয়েছে করোনাভাইরাসের। এ নিয়ে আতঙ্ক বাড়ছে। ইতোমধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৬৬ লাখ ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোভিডে দুনিয়াব্যাপী ১০ কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩ লাখ ২৭ হাজার ৩০৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন সাত কোটি ৮৩ লাখ ৮৫ হাজার ২২০ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৭৬ লাখ ১১ হাজার ৪০৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন চার লাখ ৭৪ হাজার ৯৩৩ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ২৪ হাজার ৬৪০ জন এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৩১ হাজার ৫৩৪ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩২ হাজার ১৪৫ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাজার ২০০ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৮ লাখ ২৬ হাজার ৩৬৩ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৪ হাজার ৯৯৬ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে এটি বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী বিস্তারের প্রেক্ষাপটে গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

টিকা নিয়ে বিচারকাজ করছি, সমস্যা নেই : প্রধান বিচারপতি

0
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারী থেকে বাঁচতে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

তিনি বলেন, করোনার টিকা নিয়েছি। রবিবার নেয়ার পর আজ বিচারকাজ পরিচালনা করছি। কোনও সমস্যা হচ্ছে না।

সোমবার দুটি দেওয়ানি মামলার পক্ষগণ নিজেদের মধ্যে সমঝোতা করে সশরীরে আপিল বিভাগে উপস্থিত হলে তাদের ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

এসময় প্রধান বিচারপতি উপস্থিত সবাইকে টিকা নেয়ার আহবান জানান। তখন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, স্যার আমরা কাল টিকা নেবো।

জবাবে প্রধান বিচারপতি বলেন, আপনি টপ ল অফিসার অফ দ্য কান্ট্রি। গতকালই(রবিবার) আপনার টিকা নেয়া উচিত ছিলো।

পরে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেবো। এজন্য দেরি হয়েছে।

এরপর আপিল বিভাগ মামলার নিয়মিত শুনানির কাজ পরিচালনা অব্যাহত রাখেন।

প্রসঙ্গত, রবিবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত জন বিচারপতি এবং হাইকোর্টের ৪৮ জন বিচারপতি করোনার টিকা নিয়েছেন। টিকা নেয়ার পর হাইকোর্টের বিচারপতিরা বিচারকাজ পরিচালনায় অংশ নেন। আর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত বিচারকাজ পরিচালনা করে বিকালে টিকা নেন। প্রধান বিচারপতি সস্ত্রীক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন।

খোকসায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

0
MARATHON-KHKSA-DROHO-8-P9

স্টাফ রিপোর্টার

খোকসায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান।

এ সময় উপস্থিত থেকে ম্যারাথনে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন প্রমুখ।

এ ছাড়া উপজেলার ইউনিয়ন গুলো ও পৌর এলাকার প্রায় ১ হাজার প্রতিযোগী বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ গ্রহণ করেন। ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা শেষে লটারির মাধ্যমে ৩ জন কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক সদর উদ্দিন খান পুরস্কার বিতরণ করেন।

রাজবাড়ীতে ক্যাপসিকাম চাষ পরিদর্শন করলেন ডিসি-এসপি

0
RAJBARY-DC-SP-DROHO-8-P8

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বেনীনগর গ্রামে ক্যাপসিয়াম চাষ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

সোমবার সকালে খেত পরিদর্শন কালে উপস্থিত ছিলেন , জেলা প্রশিক্ষণ অফিসার মুনিরুজ্জামান, সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার বাহাউদ্দিন সেখ, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ক্যাপসিকাম চাষ আমরা জানতাম এই বাইরে চাষ হয়। কিন্তু এখন আমরা দেখছি রাজবাড়ীর একজন উদ্যেক্তা এই সবজি চাষ করছে এবং এটা ১৬টা জেলায় এখান থেকে যাচ্ছে। এতে করে পরবর্তী প্রজম্মের মানুষকে কৃষিতে এগিয়ে আসতে উৎসাহী করবে। আমাদের প্রচলিত যে কৃষিগুলো আছে তার সাথে যদি আমরা নতুন কিছু চাষ করি তাহলে কৃষি আরো সমৃদ্ধিশালী হবে।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, কৃষি সমাজ ব্যবস্থা কি করে কৃষিতে ভর করে আরো উন্নতিতর অবস্থার দিকে যেতে পারে সেটার বাস্তব উদাহারণ হচ্ছে এই ক্যাপসিকামের খামার।

ক্যাপসিকাম চাষী শহীদুল ইসলাম বলেন, ক্যাপসিকাম একটা লাভজনক ফসল। যারা বেকার যুবক আছে তারা বসে না থেকে এই ক্যাপসিকাম চাষ করলে তারাও অর্থ আয় করতে পারবে। ক্যাপসিকাম চাষে প্রতিবিঘা খরচ হয় ১লক্ষ ৫০ হাজার টাকা। আর প্রতিবছর বিক্রি হয় ৪ লক্ষ ৫০ হাজার টাকা। দেশে এর চাহিদা রয়েছে প্রচুর। দাম ও ভালো পাওয়া যায়।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন

0
kushtia-MARANATHON-DRPHP-8-P7

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে কুষ্টিয়ার শেখ কামাল ষ্টেডিয়ামে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ম্যারাথন উদ্বোধন শেষে শেখ কামাল ষ্টেডিয়াম থেকে অংশগ্রহনকারীদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মহিনী মিল মাঠে এসে শেষ হয়।

এসময় ষ্টেডিয়ামে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার সেলিম আলতাফ জজ এমপি, পুলিশ সুপার এস,এম তানভীর আরাফাত, যশোর সেনানীবাসের ৫৫পদােিতকর ২০ইস্ট বেঙ্গ রেজেেিমণ্টর সিও লেঃ কর্ণেল ইয়াসির সারওয়ার, ক্যাপ্টেন রাকিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহসভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আসগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।

আনুষ্ঠানিক ম্যারাথন কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম চত্বর থেকে শুরু হয়ে ৫কিঃমিঃ কুষ্টিয়া শহরের মিলপাড়া মোহিনী মিল মাঠে শেষ হয়। ম্যারাথানে আওয়ামী লীগের অঙ্গসগঠনের নেতাকমীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের ক্রীড়াবিদ, ক্রীড়ামোদী অংশ গ্রহন করেন।

করোনার টিকার নিববন্ধন করা যাবে চলিশ বছর হলে

0
COVIT19-DROHO-8-P6

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে ৪০ বছর বয়স হলেই।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেয়া হয়েছিলো।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

সোমবার থেকেই প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও নির্দেশনা দিয়েছেন, টিকা নিতে আগ্রহী কেউ যদি আগাম নিবন্ধন করতে না পারেন, তবে তিনি তাঁর জাতীয় পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে গেলে সেখান থেকেই যেন সরাসরি নিবন্ধন করতে পারেন, সে ব্যবস্থা রাখতে হবে। তবে সে জন্য নিবন্ধন করতে না পারার সুনির্দিষ্ট কারণ থাকতে হবে। টিকা নিলেও প্রধানমন্ত্রী সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা শিথিল করা হলো। এখন পর্যায়ক্রমে অন্য বয়সীদের জন্যও নিবন্ধনের ব্যবস্থা করা হবে। তবে করোনার সম্মুখসারির যোদ্ধাদের পরিবারের সদস্যদের প্রয়োজনে টিকাদানের ব্যবস্থা করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। ওইদিনই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে নিবন্ধন শুরু হয়।

দেশে করোনা সংক্রমণের ১১ মাস পূর্ণ হয়েছে সোমবার। সংক্রমণ যখন কমে আসছে, সে সময়ে এই টিকাদান কর্মসূচি শুরু হলো। এ বছরের ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিলো। টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

কুষ্টিয়ার এসপিকে বরিশালে বদলি

0
এসপি এস এম তানভীর আরাফাত ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে বরিশালে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার তানভীর আরাফাতকে বরিশাল মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

বরিশাল মহানগরীর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলমকে তার স্থলাভিষিক্ত হয়ে কুষ্টিয়া এসপি হিসেবে যোগাদানের নির্দেশ দেওয়া হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান মো. মহসিন হাসান। ১৬ জানুয়ারি নির্বাচন চলাকালীন দায়িত্বপালন অবস্থায় সকাল ১০টায় ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবস্থানকালে কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাত ম্যাজিস্ট্রেট মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এসপি তানভীর আরাফাতের দুর্ব্যবহারের জন্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দেন মহসিন হাসান। একটি আবেদনের কপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে পাঠানো হয়। এর অনুলিপি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজির দফতরেও পাঠানো হয়।

পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে তানভীর আরাফাতকে তলব করে হাইকোর্ট। সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে কারণ দর্শাতে বলেন দেশের উচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ জানুয়ারি এসপি আরাফাত হাইকোর্টে হাজির হন। তিনি আদালত অবমাননার অভিযোগের বিষয়ে অনুতপ্ত হয়ে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন করেন।

এসপিকে আদালত অবমাননা থেকে অব্যাহতি দেয়ার জন্য আরজি জানান তার আইনজীবী। শুনানি নিয়ে আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন।

খোকসায় ভুল ওষুধ খেয়ে শিশু অসুস্থ্য

0
ভুল ওষুধ খেয়ে অসুস্থ্য শিশু মরিয়ম

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামে চাচির ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পরা শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা বনগ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় অসুস্থ্য শিশুর নাম মরিয়ম, সে গ্রামের সাইদুল ইসলামে মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে মরিয়ম বাড়ির পাশের দোকান থেকে বিসকুট কিনে খায়। এ পরে সে চাচির ঘরে ঢুকে পরিবারের লোকের অজান্তে টেবিলের উপর রাখা এ্যামিলিন -১০ নামের একটি ঘুমের ওষুধ খেয়ে ফেলে। মুহুত্যের মধ্যে শিশুটি ঘুমায়ে যায়। বিষয়টি পরিবারের লোকেরা বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসতা শিশুটিকে কুষ্টিয়া জেলালেন হাসপাতালে স্থানান্তর করেন।

জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশরাফুল আলম শিশুটির ওপিসি পয়জনিং বলে মনে করছেন। এ ছাড়া সে যেটাই খেয়েছে তার প্রভার শিশুর শরীরে জটিল আকার ধারন করছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...